বাংলাদেশ

তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

নভেম্বর ৫, ২০২৬
তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের
তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

দেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়ানো, নেটওয়ার্কের মান উন্নত করা ও সারা দেশে সংযোগ সম্প্রসারণের স্বার্থে তরঙ্গ নবায়নের ব্যয় যৌক্তিক করার আহ্বান জানিয়েছেন মোবাইল ফোন অপারেটররা। একই সঙ্গে তরঙ্গের ফি পরিশোধের শর্তে নমনীয়তা চেয়েছেন তাঁরা।

রাজধানীর বনানীতে বুধবার অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম এবং বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

অপারেটরদের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে রাজস্বের তুলনায় তরঙ্গের পেছনে ব্যয়ের হার এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। অন্যদিকে গ্রাহকপ্রতি গড় আয় (এআরপিইউ) প্রত্যাশিত হারে বাড়ছে না। এর পাশাপাশি পরিচালন ব্যয় ও নেটওয়ার্ক সম্প্রসারণের খরচ বাড়ছে। এমন পরিস্থিতিতে তরঙ্গের উচ্চ ফি নেটওয়ার্ক উন্নয়ন ও সেবার মান বাড়াতে বিনিয়োগের সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

তাই তরঙ্গের মূল্য নির্ধারণের ক্ষেত্রে টেলিযোগাযোগ খাতের রাজস্ব, বাজারের বাস্তবতা, ভবিষ্যৎ বিনিয়োগের প্রয়োজন এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনার আহ্বান জানান মোবাইল অপারেটররা। তাঁদের মতে, দাম যৌক্তিক হলে নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন ও গ্রাহকদের সাশ্রয়ী সংযোগ নিশ্চিত করা সহজ হবে।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, ২০ বছরের তরঙ্গের লাইসেন্সের মূল্য ১৫ বছরের লাইসেন্সের মূল্যের সঙ্গে সরাসরি আনুপাতিক হারে নির্ধারণ করা যৌক্তিক নয়। প্রযুক্তি, বাজার ও চাহিদার পরিবর্তনের পাশাপাশি বিনিয়োগের ঝুঁকি বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা প্রয়োজন।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, টেলিযোগাযোগ খাতের রাজস্ব ও বিনিয়োগ সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্পেকট্রামের মূল্য নির্ধারণ করা উচিত। একটি ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগবান্ধব কাঠামো নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে সহায়তা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার।

Prothomalo

View more
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স

ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি যুদ্ধের কারণে। প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।’

নভেম্বর ৫, ২০২৬
তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের
তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

দেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়ানো, নেটওয়ার্কের মান উন্নত করা ও সারা দেশে সংযোগ সম্প্রসারণের স্বার্থে তরঙ্গ নবায়নের ব্যয় যৌক্তিক করার আহ্বান জানিয়েছেন মোবাইল ফোন অপারেটররা। একই সঙ্গে তরঙ্গের ফি পরিশোধের শর্তে নমনীয়তা চেয়েছেন তাঁরা।

রাজধানীর বনানীতে বুধবার অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম এবং বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

অপারেটরদের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে রাজস্বের তুলনায় তরঙ্গের পেছনে ব্যয়ের হার এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। অন্যদিকে গ্রাহকপ্রতি গড় আয় (এআরপিইউ) প্রত্যাশিত হারে বাড়ছে না। এর পাশাপাশি পরিচালন ব্যয় ও নেটওয়ার্ক সম্প্রসারণের খরচ বাড়ছে। এমন পরিস্থিতিতে তরঙ্গের উচ্চ ফি নেটওয়ার্ক উন্নয়ন ও সেবার মান বাড়াতে বিনিয়োগের সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

তাই তরঙ্গের মূল্য নির্ধারণের ক্ষেত্রে টেলিযোগাযোগ খাতের রাজস্ব, বাজারের বাস্তবতা, ভবিষ্যৎ বিনিয়োগের প্রয়োজন এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনার আহ্বান জানান মোবাইল অপারেটররা। তাঁদের মতে, দাম যৌক্তিক হলে নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন ও গ্রাহকদের সাশ্রয়ী সংযোগ নিশ্চিত করা সহজ হবে।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, ২০ বছরের তরঙ্গের লাইসেন্সের মূল্য ১৫ বছরের লাইসেন্সের মূল্যের সঙ্গে সরাসরি আনুপাতিক হারে নির্ধারণ করা যৌক্তিক নয়। প্রযুক্তি, বাজার ও চাহিদার পরিবর্তনের পাশাপাশি বিনিয়োগের ঝুঁকি বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা প্রয়োজন।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, টেলিযোগাযোগ খাতের রাজস্ব ও বিনিয়োগ সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্পেকট্রামের মূল্য নির্ধারণ করা উচিত। একটি ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগবান্ধব কাঠামো নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে সহায়তা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার।

নভেম্বর ৫, ২০২৬
মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার
মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার

ডিবিসির মহাখালীর কার্যালয় থেকে দুপুরে চ্যানেলটির সাবেক চেয়ারম্যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ধরে নিয়ে যায় ডিবি।

নভেম্বর ৫, ২০২৬
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৪ নভেম্বর। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আসেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও হকার সমিতির প্রতিনিধিরা। কারও হাতে ছিল ফুলের তোড়া, কারও হাতে কেক। ফুলেল শুভেচ্ছা, কেক কাটা আর মিষ্টিমুখে আনন্দমুখর হয়ে ওঠে দিনটি। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এই ছবির গল্প।

শুভেচ্ছার ফুল নিয়ে আসে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড

প্রথম আলোকে শুভেচ্ছা জানাতে ফুল ও মিষ্টি নিয়ে আসেন চ্যানেল আইয়ের প্রতিনিধিরা

৩. মেঘনা গ্রুপের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান

গ্রামীণফোনের পক্ষে ফুল নিয়ে আসেন হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী। প্রথম আলোর পক্ষে ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক তা গ্রহণ করেন

ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিকাশ

শুভেচ্ছা জানাতে প্রথম আলো কার্যালয়ে আসেন এসিআই লিমিটেডের কর্মকর্তারা

ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন ‘মাত্রা’র কর্মকর্তারা

ফুল দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানায় মাস্টারকার্ড

ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ইউনিলিভার

ওয়ালটনের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান

ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন ক্রাউন সিমেন্টের কর্মকর্তারা

ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এটিএন বাংলা

আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিটপী

আকিজ রিসোর্সেস লিমিটেডের প্রতিনিধিরা ফুল নিয়ে আসেন

ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাংলালিংক

ফুলেল শুভেচ্ছা জানায় ইউনাইটেড গ্রুপ

কেক নিয়ে আসেন ইবিএলের কর্মকর্তারা

এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান

ফুলের তোড়া হাতে শুভেচ্ছা জানাতে আসেন শান্তা ফাইন্যান্সিয়াল মার্কেট লিমিটেডের প্রতিনিধিরা

ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রাণ–আরএফএল গ্রুপ

কেক নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন ক্রাউন প্লাজা এয়ারপোর্ট হোটেলের প্রতিনিধিরা

ফুল দিয়ে শুভেচ্ছা জানায় রানার গ্রুপ

নগদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্টার নিউজের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান

এবি ব্যাংক লিমিটেডের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান

ফুল হাতে শুভেচ্ছা জানাতে আসেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধিরা

সবশেষে শুভেচ্ছা জানাতে আসেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির প্রতিনিধিরা। প্রতিদিন পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেওয়া এই মানুষগুলোও প্রথম আলোর পথচলার অংশীদার।

নভেম্বর ৫, ২০২৬
শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো
শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে ফুল, কেক, মিষ্টিসহ শুভেচ্ছাবার্তা দিয়ে নানাভাবে ভালো লাগা প্রকাশ করেছেন তাঁরা।

নভেম্বর ৫, ২০২৬
লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় ফেনেরবাচের
লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় ফেনেরবাচের

ফেনেরবাচে ৩ : ২ লিভারপুল

সেই ২০০৮ সালের পর থেকে অপেক্ষা। বাছাই খেলে মূল পর্ব ওঠার লড়াই, মূল পর্বে উঠতে পারলে আবার ম্যাচ জেতার লড়াই -এভাবেই কাটল ফেনেরবাচের গত দেড় যুগ।

তুরস্কের ক্লাবটি অবশেষে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ জিতল আজ। ইস্তাম্বুলে নিজেদের মাঠে ইংলিশ পরাশক্তি লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে ফেনেরবাচে।

কাকতালীয়ভাবে ইস্তাম্বুলের ক্লাবটির সর্বশেষ জয়ও ছিল এক ইংলিশ ক্লাবের বিপক্ষে। ২০০৭-০৮ মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফেনেরবাচে ২-১ গোলে হারিয়েছিল চেলসিকে। সেই জয়ের ১৮ বছর পর আজই পরের জয়টি পেল তুর্কি ক্লাবটি।

লিভারপুলের বিপক্ষে ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল ফেনেরবাচের। তবে ২৫ মিনিটে মিডফিল্ডার ট্রে নিয়োনির গোলে এগিয়ে যায় লিভারপুল। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া ভলি ফেনেরবাচের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ১৯ বছর বয়সী নিয়োনির লিভারপুলের জার্সিতে এটি প্রথম গোল।

তবে লিভারপুলের সেই আনন্দ স্থায়ী হয় মাত্র চার মিনিট। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে সমতা ফেরান মেসন গ্রিনউড। তাঁর নেওয়া শট ফেনেরবাচের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করায় কিছুই করার ছিল না লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের।

গোলের উচ্ছ্বাস ফেনেরবাচের খেলোয়াড়দের

বিরতির পরও দুই দলের লড়াই ছিল জমজমাট। ৬৬ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। মাঠে নামেন ফ্লোরিয়ান ভির্টৎজ, আলেক্সান্দার ইসাক ও কোডি গাকপো। তিন মিনিট পরই তাঁদের যৌথ প্রচেষ্টায় আবার এগিয়ে যায় লিভারপুল। গাকপোর ক্রস থেকে হেডে গোল করেন ইসাক। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে এটি তাঁর প্রথম গোল।

তবে শেষ ১৭ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ফেনেরবাচে। ৭৩ মিনিটে সমতা ফেরান আর্চি ব্রাউন। ডান দিক থেকে এনগোলো কান্তের বাড়ানো বল বক্সে পেয়ে যান ব্রাউন। কোডি গাকপোর গায়ে লেগে বলের দিক পরিবর্তন হলে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি।

এরপর ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন বদলি নামা ভেদাত মুরিকি। ব্রাউনের ক্রসে উঁচুতে লাফিয়ে দুর্দান্ত হেডে বল জালে পাঠান এই কোসোভান স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগে এটিই তাঁর প্রথম গোল।

গোল হজমের হতাশা লিভারপুলের খেলোয়াড়দের

এই জয়ে ১০ ম্যাচের জয়হীন ধারারও অবসান ঘটাল ফেনেরবাচে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে এবার চার ম্যাচে ১০ গোল হজম করল লিভারপুল। সর্বশেষ তিন ম্যাচেই অন্তত তিনটি করে গোল খেয়েছে তারা।

ক্লাবটির ইউরোপীয় প্রতিযোগিতার ইতিহাসে টানা তিন ম্যাচে তিন বা তার বেশি গোল হজমের ঘটনা এই প্রথম। তুরস্কের কোনো ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচ অ্যাওয়ে ম্যাচেও হারল তারা।

তবে কোচ ইরাওলাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিতে পারে অন্য একটি তথ্য। বড় ইউরোপীয় প্রতিযোগিতায় মাত্র তৃতীয়বার কোনো ম্যাচে দুবার এগিয়ে গিয়েও হেরেছে লিভারপুল। এর আগে রোমা (২০১৮) ও পিএসভির (২০২৫) বিপক্ষে দলটির এমন অভিজ্ঞতা হয়েছিল।

এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে

নভেম্বর ৫, ২০২৬
এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে
এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে

এইকে এথেন্স ২ : ৩ রিয়াল মাদ্রিদ

একবার নয়, ম্যাচে দুবার এগিয়ে গিয়েছিল এইকে এথেন্স। রিয়ালের হয়ে একবার জুড বেলিংহাম, আরেকবার কিলিয়ান এমবাপ্পে ফেরান সমতা।

সাত মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফেরা গ্রিক ক্লাবটির জন্য সমতার সমাপ্তিও হতে পারত সান্ত্বনা পাওয়ার মতো অর্জন। কিন্তু আচমকাই এক বুলেট গতির শট কেড়ে নিল সেই অর্জনের সম্ভাবনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করলেন ফেদে ভালভের্দে। আর এই গোলেই আরও একটি প্রত্যাবর্তনের গল্প লিখে লিগ পর্বের ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ জিতল ৩-২ গোলে।

অথচ ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চ্যালেঞ্জ জানিয়ে খেলেছে এইকে। ৫ মিনিটেই মিজাত গাচিনোভিচের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। সাত মিনিট পর অবশ্য আর রক্ষা হয়নি। লুকা ইয়োভিচের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে এইকেকে এগিয়ে দেন আবুবাকারি কোইতা। রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় মার্ক কুকুরেয়াকে কাটিয়ে নেওয়া তাঁর শট ঠেকানোর সুযোগই দেননি কোর্তোয়াকে।

প্রথমার্ধে বেশ কয়েকবার রিয়ালকে বিপদে ফেলেছে স্বাগতিকেরা। ইয়োভিচের একটি শটও ঠেকাতে হয়েছে কোর্তোয়াকে। তবে ৩২ মিনিটে সমতায় ফেরে রিয়াল। বাঁ দিক থেকে মার্ক কুকুরেয়ার বাড়ানো বল বক্সে পেয়ে দারুণ এক ফ্লিকে জালে পাঠান জুড বেলিংহাম। চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে এটি ইংলিশ মিডফিল্ডারের প্রথম গোল। বিরতির আগে আরও একবার বল জালে পাঠিয়েছিল রিয়াল, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় বেলিংহামের গোলটি।

রিয়ালকে প্রথমবার সমতায় ফেরান জুড বেলিংহাম, এরপর কিলিয়ান এমবাপ্পে

দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। কিন্তু গোলের দেখা প্রথমে পায় এইকে। ৭৫ মিনিটে কোইতার পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে কোর্তোয়াকে পরাস্ত করেন স্টাভরোস পিলিওস। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। তিন মিনিট পরই সমতা ফেরান এমবাপ্পে। জুড বেলিংহামের পাস ধরে ডান দিক দিয়ে উঠে আসেন ডেনজেল ডামফ্রিস। তাঁর বাড়ানো বল কাছ থেকে জালে ঠেলে দেন ফরাসি ফরোয়ার্ড।

এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে টানা ছয় ম্যাচে গোল করলেন এমবাপ্পে। এই প্রতিযোগিতায় তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ টানা গোলের রেকর্ডও এটি। শুধু তা-ই নয়, চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলে অবদান রাখতে এমবাপ্পের লেগেছে মাত্র ১০২ ম্যাচ। এই মাইলফলকে পৌঁছাতে তাঁর চেয়ে কম ম্যাচ খেলেছেন শুধু লিওনেল মেসি (১০১)। ১০২ ম্যাচে ৭৪ গোল ও ২৬ অ্যাসিস্ট নিয়ে এমবাপ্পের সঙ্গে একই অবস্থানে আছেন রবার্ট লেভানডফস্কিও।

লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় ফেনেরবাচের

শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৮৬ মিনিটে এমবাপ্পের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আর রিয়ালকে আটকে রাখা যায়নি। বদলি হিসেবে নামা ভালভের্দে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল পাঠান জালে। তাঁর এই গোলেই নিশ্চিত হয় রিয়ালের নাটকীয় জয়।

ভালভের্দেকে নিয়ে এমবাপ্পেদের উচ্ছ্বাস

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের ধারাও ধরে রাখল রিয়াল। চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানীয় দলগুলোর সঙ্গে অবস্থান করছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জিতল জোসে মরিনিওর দল।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো

নভেম্বর ৫, ২০২৬
মোহাম্মদপুর সিটি হাসপাতাল: চিকিৎসা বিলে বেশি ছাড় না দেওয়ায় হামলা-ভাঙচুর
মোহাম্মদপুর সিটি হাসপাতাল: চিকিৎসা বিলে বেশি ছাড় না দেওয়ায় হামলা-ভাঙচুর

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল তরুণ এই হামলা চালিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

নভেম্বর ৫, ২০২৬
নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: জহরত আদিব চৌধুরী
নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: জহরত আদিব চৌধুরী

জহরত আদিব চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের পর নতুন দেশ হিসেবে আমাদের যারা স্বীকৃতি দিচ্ছিল, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার একটি সুযোগ তৈরি হয়েছিল।

নভেম্বর ৫, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।