ভোক্তা অধিকার: ৩৬ জেলায় অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা

ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকাতে দেশের ৩৬ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলা এসিল্যান্ড প্রত্যাহার

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—ফেসবুকে এমন পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত...

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলা এসিল্যান্ড প্রত্যাহার
খুলছে সেন্টমার্টিন, দ্বীপবাসীর আনন্দ মিছিল

দীর্ঘ অপেক্ষার পর আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। সরকারের এ সিদ্ধান্তে আনন্দিত দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা।

খুলছে সেন্টমার্টিন, দ্বীপবাসীর আনন্দ মিছিল
চলন্ত বাসে নারীকে ধর্ষণ: চালকসহ তিনজনের যাবজ্জীবন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় চালক, চালকের সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

চলন্ত বাসে নারীকে ধর্ষণ: চালকসহ তিনজনের যাবজ্জীবন
জোরালো প্রকাশ্য সমর্থনের জন্য ট্রাম্পের কাছে অনুরোধ নেতানিয়াহুর

মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক দিনগুলোতে তার প্রচারণার পক্ষে আরো জোরালো প্রকাশ্য সমর্থন চ...

জোরালো প্রকাশ্য সমর্থনের জন্য ট্রাম্পের কাছে অনুরোধ নেতানিয়াহুর
ফির‌লেন আটকেপড়া ৪০ ওমরাহযাত্রী,  বিমানবন্দরে অভ্যর্থনা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলাজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটকেপড়া ৪০ বাংলাদেশি ও মরাহযাত্রী নিরাপদে দে‌শে ফি‌রে এসেছেন।

ফির‌লেন আটকেপড়া ৪০ ওমরাহযাত্রী,  বিমানবন্দরে অভ্যর্থনা
ইরানকে নিয়ে কটাক্ষ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, দেশটিতে এখন আর কোনো নেতা অবশিষ্ট নেই, যার ফলে আলোচনার জন্য কাউকে খুঁজে পেতে তার বেগ পেতে হচ্ছে। শনিবার রাতে এক জনসভায়...

ইরানকে নিয়ে কটাক্ষ ট্রাম্পের

সারা দেশ

View more
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

Video news

Rss feed news

জীবিকায় নতুন শুরু
জীবিকায় নতুন শুরু

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ করেছে চাঁদপুর বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে ২৪ অক্টোবর একজন হকারকে আর্থিক সহযোগিতা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন বন্ধুরা।

অক্টোবর ২৫, ২০২৬
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই

অক্টোবর ২৫, ২০২৬
ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন, শত শত ফ্লাইট বাতিল
ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন, শত শত ফ্লাইট বাতিল

শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের উত্তরাঞ্চলের বিভিন্ন দেশ। সেখানে দেড় লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্ধ হয়ে গেছে মুঠোফোনের নেটওয়ার্কও।

সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টার ব্যবধানে বয়ে যাওয়া বোয়েলো ও অস্টেন নামের দুটি ঝড়ে যুক্তরাজ্যে ৮২ হাজারের বেশি, ফ্রান্সে প্রায় ৬০ হাজার এবং জার্মানিতে অন্তত ১০ হাজার বাড়ি বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলের আর্গাইল অ্যান্ড বিউট কাউন্সিল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। ঝড়ে গাছ ও বিদ্যুতের তার পড়ে দেশটির বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ বন্ধ হয়ে গেছে।

ঝড়ের সময় চার লাখের বেশি বাড়িঘরের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশন। সংগঠনটি আরও জানায়, শুক্রবার স্টর্ম অস্টেনের তোড়ে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ব্রাইটনে পুরোনো জেটির একটি অংশ উড়ে গেছে। ২০০৩ সালে অগ্নিকাণ্ডের পর থেকে জেটিটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

ইউরোপে এ বছরের শরৎকালের প্রথম বড় ঝড়ের তাণ্ডবের মধ্যে ইংলিশ চ্যানেলের অপর পারে ফ্রান্সের উত্তরাঞ্চলেও শক্তিশালী ঝোড়ো বাতাস আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভবিষ্যতে আবহাওয়া চরম বৈরী হতে পারে।

ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনেদিস জানিয়েছে, শনিবার অস্টেন ঝড়ের তীব্রতা যখন সবচেয়ে বেশি ছিল, তখন দেশটির প্রায় ২ লাখ ৮৮ হাজার বাড়িতে বিদ্যুৎ ছিল না। রোববার দুপুর পর্যন্ত প্রায় ৫৯ হাজার বাড়িতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর বেশির ভাগই নরম্যান্ডি ও ব্রিটানি অঞ্চলে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে এনেদিসের ২ হাজার ৬০০ বিদ্যুৎকর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী কাজ করছেন।

অস্টেন ঝড়ের প্রভাবে বৃষ্টি ঝরছে। এর মধ্যে ছাতা মাথায় চলাচল করছেন পথচারীরা। যুক্তরাজ্যের লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট। ২৩ অক্টোবর

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউ শহর ও আশপাশের এলাকায় রোববার অস্টেন ঝড়ের কারণে ১০ হাজার বাড়িতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শহরটির প্রধান হাসপাতাল শুধু জরুরি রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হয়। একই কারণে মুঠোফোনের নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার নাসটাটেন শহরে শরৎকালীন মেলা চলার সময় অস্টেন ঝড়ের বাতাসে নির্মাণকাজে ব্যবহৃত একটি মাচা উড়ে যায়। এতে দুজন গুরুতর আহত হন।

জার্মানির আবহাওয়া সংস্থা ডিডব্লিউডি পূর্বাভাস দিয়েছে, রোববার দেশটির উত্তর উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও ঝড় আঘাত হেনেছে। শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গাছ পড়ে চারজন আহত হয়েছেন।

শত শত ফ্লাইট বাতিল

অস্টেন ঝড়ে যুক্তরাজ্যের ব্রাইটনের পরিত্যক্ত একটি জেটির অংশ ভেঙে পড়েছে। এতে জেটিটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ অক্টোবর

ঝড়ের কারণে উত্তর ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল বা অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর নেদারল্যান্ডসের আমস্টারডামের শিফলে রোববার কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় ৯০টি ফ্লাইট বাতিল হওয়ার হিসাব পেয়েছে এএফপি। এর বেশির ভাগই প্যারিস, রোম, ডাবলিনসহ ইউরোপের বিভিন্ন শহরগামী ফ্লাইট। এ ছাড়া বিমানবন্দরটিতে অবতরণের কথা ছিল, এমন কয়েক ডজন ফ্লাইটও বাতিল করা হয়েছে।

ঝড়ের কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও স্কটল্যান্ডেও উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতক নিয়ে গেছেন অভিযুক্ত যুবকের লোকজন
ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতক নিয়ে গেছেন অভিযুক্ত যুবকের লোকজন

বাবা মারা গেছেন ১২ বছর আগে। মা সংসার সামলাচ্ছেন। নানির চিকিৎসার জন্য মা যখন ঢাকায় ছিলেন, তখন ২১ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। গত শুক্রবার রাতে একটি বেসরকারি হাসপাতালে তিনি একটি ছেলেসন্তানের জন্ম দেন। জন্মের পর নবজাতককেও নিয়ে যান ধর্ষণে অভিযুক্ত যুবকের লোকজন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এ ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর মামলা না করতে এবং স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত যুবকের বাবা প্রবাসে থাকেন। ওই যুবকের চাচা বিষয়টি আপস–মীমাংসার চেষ্টা করছেন বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, তাঁর বৃদ্ধ অসুস্থ মায়ের চিকিৎসার জন্য দীর্ঘ সময় ঢাকার হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। ওই সময় বাড়িতে থাকা মেয়েকে ওই যুবক একাধিকবার ধর্ষণ করে। ভয়ে মেয়েটি প্রথম দিকে কাউকে কিছু জানায়নি।

পরে মেয়ের শারীরিক অবস্থায় পরিবর্তন ও নানা জটিলতা দেখা দিলে বিষয়টি বুঝতে পারেন মা। মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর অভিযুক্তের পরিবারকে ঘটনাটি জানান তিনি। তবে পরিবারের অভিযোগ, প্রথম দিকে অভিযুক্তের স্বজনেরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। উল্টো ভুক্তভোগীকে নিয়ে নানা অপবাদ দেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, একপর্যায়ে অভিযুক্ত যুবক ঘটনা স্বীকার করেন। এরপর আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলে অভিযুক্তের পরিবার তা নাকচ করে দেয়। পরে আইনি পদক্ষেপের পরিবর্তে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে চাপ দেওয়া হয় বলে তাদের অভিযোগ।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, ৫০ হাজার টাকার বিনিময়ে নবজাতককে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে বলে তারা শুনেছে। শিশুটিকে কার কাছে দেওয়া হয়েছে, বর্তমানে সে কোথায় রয়েছে এবং এ বিষয়ে কোনো আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, সেটিও তারা কিছুই জানে না।

ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্তের বাবা প্রবাসে থাকায় তাঁর চাচা বিষয়টি মীমাংসার উদ্যোগে যুক্ত হন। একই গ্রামের প্রভাবশালী এক ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগীর মাকে আর্থিক প্রলোভন দেখিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার প্রস্তাব দেওয়া হয়।

পরিবারটির ভাষ্য, ভুক্তভোগীর মাকে একাধিকবার ওই প্রভাবশালী ব্যক্তির বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেওয়া হয়। ঘটনা প্রকাশ না করার জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁদের। তাঁরা জানান, স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তিন লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নবজাতককে বিক্রি করে দেওয়ার অভিযোগ

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, গত শুক্রবার রাতে তরুণীর প্রসবব্যথা উঠলে তাঁকে চৌদ্দগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি ছেলেসন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পরপরই অভিযুক্তের পক্ষের লোকজন নবজাতককে নিয়ে যান।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, পরে ৫০ হাজার টাকার বিনিময়ে নবজাতককে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে বলে তারা শুনেছে। শিশুটিকে কার কাছে দেওয়া হয়েছে, বর্তমানে সে কোথায় রয়েছে এবং এ বিষয়ে কোনো আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, সেটিও তারা কিছুই জানে না।

ভুক্তভোগীর বড় বোন বলেন, ‘শুক্রবার রাতে আমার বোন একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছে। কিন্তু আমাদের পারিবারিক অবস্থা ও সামাজিক স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে নবজাতককে ৫০ হাজার টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। বোনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার হিসেবে তিন লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে।’

সালিসে যুক্ত থাকার বিষয়ে জানতে চাইলে গ্রামের ওই প্রভাবশালী ব্যক্তি বলেন, তিনি অভিযুক্ত ব্যক্তির চাচার দোকানে বসে ছিলেন। অন্যরা বাড়ির ভেতরে গিয়ে সমঝোতা করেছেন বলে তিনি জেনেছেন। তবে সমঝোতায় কত টাকা নির্ধারণ করা হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। নবজাতক বিক্রির বিষয়েও কিছু জানেন না বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তির চাচা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবেন না। আমি এ সম্পর্কে কিছুই জানি না। কারা কীভাবে কী করেছে, তা আপনারা খোঁজ নেন।’

আজ রোববার সন্ধ্যায় ঘটনাটির বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অক্টোবর ২৫, ২০২৬
হেবরন এখন ‘ভুতুড়ে শহর’
হেবরন এখন ‘ভুতুড়ে শহর’

ফিলিস্তিনের পশ্চিম তীরের অবরুদ্ধ হেবরন শহরে বড় ধরনের অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। শহরের কিছু অংশ এখন পুরোপুরি ইসরায়েলি বাহিনীর দখলে। গত শুক্রবার বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর হেবরনে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। ওই দিন দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি সন্দেহভাজন হামলাকারী দুই ফিলিস্তিনিও নিহত হন।

স্বাধীন সাংবাদিক জ্যাসপার নাথানিয়েল আল–জাজিরাকে বলেছেন, হেবরন এখন ‘ভুতুড়ে শহরে’ পরিণত হয়েছে। কারণ, ‘সব বাসিন্দাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, হামলায় সন্দেহভাজন হামলাকারী নিহত দুই ফিলিস্তিনি যে পাড়ায় থাকতেন, সেনাবাহিনী সেই ‘পুরো পাড়া’ তছনছ করে দিয়েছে। পরিবারগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বাড়িতে ‘এক্স’ চিহ্ন এঁকে দেওয়া হয়েছে।

যে তল্লাশিচৌকিতে ওই হত্যাকাণ্ড ঘটেছিল, তার কাছেও বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বন্দুকের মুখে পরিবারগুলোকে মাত্র কয়েক মিনিটের মধ্যে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়।

নাথানিয়েল আরও বলেন, ‘মনে হচ্ছে, সেনাবাহিনী নিজেরাই জানে না, এখানে তারা কী করছে। আমরা এখানে মূলত সেনাদের দাঁড়িয়ে থাকতেই দেখছি।’

রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক অভিযান

আল–জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেন, হেবরনে সামরিক অভিযানের সঙ্গে রাজনীতি গভীরভাবে জড়িয়ে আছে। মনে রাখতে হবে, ইসরায়েলের কট্টরপন্থী নেতা ইতামার বেন-গভির একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী। তিনি হেবরন শহরেই অবৈধভাবে বসবাস করেন। বসতিবিষয়ক মন্ত্রীও হেবরনের আরেক বসতি স্থাপনকারী। সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা হওয়ার পর তাঁরা প্রতিশোধ নিতে চেয়েছিলেন। নিজেদের সমর্থকগোষ্ঠীর মধ্যে অবস্থান আরও মজবুত করতে চেয়েছিলেন তাঁরা। সেটাই তাঁরা করতে পেরেছেন।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচও অবৈধ বসতি স্থাপনকারী। তবে তিনি হেবরনের নন। তিনি বলেছেন, অবিলম্বে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন।

তাই এই সামরিক অভিযান আসলে রাজনৈতিক উদ্দেশ্যেই সাজানো হয়েছে। এটি একটি আদর্শগত চূড়ান্ত লক্ষ্য পূরণে কাজ করছে। সেই লক্ষ্য হলো হেবরন দখল করা। ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে ফিলিস্তিনি ও ইহুদি—উভয়ের কাছেই হেবরন গুরুত্বপূর্ণ।

হেবরন শহরের ভেতরে বসতি স্থাপনকারীরা আছেন। এখন সেনারাও বিভিন্ন পাড়ার নিয়ন্ত্রণ নিচ্ছেন। সেগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘোষণাও দিচ্ছেন। এসবের মধ্য দিয়ে এই লড়াইয়ের পরিসর আরও বাড়ছে। আদর্শগত বিভাজন ও রাজনৈতিক উদ্দেশ্যও আরও স্পষ্ট হয়ে উঠছে।

পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলি দুই সেনা নিহত, ’৬৭ সালের মতো অভিযানের হুমকি নেতানিয়াহুর

অক্টোবর ২৫, ২০২৬
হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে
হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।

অক্টোবর ২৫, ২০২৬
চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন
চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন

চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য একটি ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার কুনমিংয়ে ‘হুয়াক্সিয়া অপথালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এর উদ্বোধন করেন কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু। এরপর তিনি ‘কুনমিং হুয়াক্সিয়া আই হসপিটাল’-এ বাংলাদেশি রোগীদের জন্য স্থাপিত এই ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হুয়াক্সিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি রোগীদের জন্য এটিই প্রথম কোনো বিশেষায়িত চক্ষুসেবা ব্যবস্থা। এই ‘গ্রিন চ্যানেল’-এর মাধ্যমে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি চক্ষুরোগীরা ভ্রমণের আগেই প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা-নথি পর্যালোচনা করার সুযোগ পাবেন। এ ছাড়া হাসপাতালে পৃথক আন্তর্জাতিক ডেস্ক, অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী সহায়তা এবং দেশে ফেরার পর ফলোআপ সেবা পাওয়া যাবে।

উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল শাহনাজ রানু জনস্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতি এবং চক্ষুচিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, সেবা নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসার মান, নিরাপত্তা, স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করাই কনস্যুলেট জেনারেলের প্রধান প্রত্যাশা। একই সঙ্গে বাংলাদেশি চক্ষুচিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, টেলি-কনসালটেশন এবং বাংলাদেশের চক্ষু প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান শাহনাজ।

অক্টোবর ২৫, ২০২৬
শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড
শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে অবিশ্বাস্যভাবে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন শাদাব খান।

অক্টোবর ২৫, ২০২৬
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে আনুমানিক ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। সাম্প্রতিক বিক্ষোভের সময় যাতে গত সপ্তাহের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

অক্টোবর ২৫, ২০২৬
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা'
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা'

আজ রোববার ২৫শে আক্টোবর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে সাতটি ইসলামী দলের জোট গঠন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনীতির নানা খবর।

অক্টোবর ২৫, ২০২৬
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?

ইংল্যান্ডের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্ট্যানের অভিষেকের ১১০০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও তিনি ইতিহাসের বইগুলোতে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। তবে তিনি নিজে অনেকটাই বিস্মৃত হলেও, তার সময়ে চালু হওয়া বহু আচার ও আনুষ্ঠানিকতা আজও পালিত হচ্ছে যুক্তরাজ্যে।

অক্টোবর ২৫, ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ

ওই শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষও শিশুটির বাবাকে আসামি করে পাল্টা একটি মামলা করেছেন।

অক্টোবর ২৪, ২০২৬
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো

গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

অক্টোবর ২৪, ২০২৬
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী

আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।

অক্টোবর ২৪, ২০২৬
খুলছে সেন্টমার্টিন, দ্বীপবাসীর আনন্দ মিছিল
খুলছে সেন্টমার্টিন, দ্বীপবাসীর আনন্দ মিছিল

দীর্ঘ অপেক্ষার পর আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। সরকারের এ সিদ্ধান্তে আনন্দিত দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা।

অক্টোবর ২৫, ২০২৬
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলা এসিল্যান্ড প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলা এসিল্যান্ড প্রত্যাহার

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—ফেসবুকে এমন পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
ভোক্তা অধিকার: ৩৬ জেলায় অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা
ভোক্তা অধিকার: ৩৬ জেলায় অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা

ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকাতে দেশের ৩৬ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অক্টোবর ২৫, ২০২৬
১৫ বড় সৌরবিদ্যুৎ প্রকল্প পিপিপিতে এগোবে: আশিক চৌধুরী
১৫ বড় সৌরবিদ্যুৎ প্রকল্প পিপিপিতে এগোবে: আশিক চৌধুরী

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে ১৫টি বড় সৌরবিদ্যুৎ প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

অক্টোবর ২৫, ২০২৬
ইরানকে নিয়ে কটাক্ষ ট্রাম্পের
ইরানকে নিয়ে কটাক্ষ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, দেশটিতে এখন আর কোনো নেতা অবশিষ্ট নেই, যার ফলে আলোচনার জন্য কাউকে খুঁজে পেতে তার বেগ পেতে হচ্ছে। শনিবার রাতে এক জনসভায় তিনি এ কথা বলেছেন। খবর আনাদুলুর।

অক্টোবর ২৫, ২০২৬
ফির‌লেন আটকেপড়া ৪০ ওমরাহযাত্রী,  বিমানবন্দরে অভ্যর্থনা
ফির‌লেন আটকেপড়া ৪০ ওমরাহযাত্রী,  বিমানবন্দরে অভ্যর্থনা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলাজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটকেপড়া ৪০ বাংলাদেশি ও মরাহযাত্রী নিরাপদে দে‌শে ফি‌রে এসেছেন।

অক্টোবর ২৫, ২০২৬
জোরালো প্রকাশ্য সমর্থনের জন্য ট্রাম্পের কাছে অনুরোধ নেতানিয়াহুর
জোরালো প্রকাশ্য সমর্থনের জন্য ট্রাম্পের কাছে অনুরোধ নেতানিয়াহুর

মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক দিনগুলোতে তার প্রচারণার পক্ষে আরো জোরালো প্রকাশ্য সমর্থন চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছেন।

অক্টোবর ২৫, ২০২৬
চলন্ত বাসে নারীকে ধর্ষণ: চালকসহ তিনজনের যাবজ্জীবন
চলন্ত বাসে নারীকে ধর্ষণ: চালকসহ তিনজনের যাবজ্জীবন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় চালক, চালকের সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

অক্টোবর ২৫, ২০২৬