সন্তানের নাম রাখার ক্ষেত্রে পবিত্র কোরআন থেকে শব্দ খোঁজার প্রবণতা রয়েছে। সাধারণ ধারণাও প্রচলিত আছে যে—ইসলামি নাম হতে হলে তা অবশ্যই আরবি ভাষার হতে হবে।

পৃথিবীর উষ্ণতম বছরগুলোর তালিকায় জায়গা করে নিতে যাচ্ছে ২০২৬ সালও। বছর শেষ হলে গরমের তীব্রতা কমবে, এমন আশ্বাসও দিচ্ছেন না বিজ্ঞানীরা। বরং দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী এল নিনো। এর প্রভাবে আগামী বছরও বৈশ্বিক তাপমাত্রা বেশি থাকতে পারে। বাড়তে পারে চরম আবহাওয়ার ঝুঁকিও। এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।

ডব্লিউএমও স্টেট অব দ্য ক্লাইমেট আপডেট ২০২৬ প্রতিবেদনে উঠে এসেছে জলবায়ুর এমন উদ্বেগজনক চিত্র। কপ৩১ জলবায়ু সম্মেলন উপলক্ষে ৯ নভেম্বর সংস্থাটি তাদের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এল নিনো অন্তত ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার প্রায় নিশ্চিত পূর্বাভাস রয়েছে।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো জানিয়েছেন, পর্যবেক্ষণের ইতিহাসে এবারের এল নিনো অন্যতম শক্তিশালী হয়ে উঠতে পারে। সমুদ্র থেকে নির্গত বাড়তি তাপ আগামী বছরও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে।

কীভাবে তাপমাত্রা বাড়ায় এল নিনো

তবে এল নিনো নিজে পৃথিবীতে নতুন তাপ যোগ করে না। এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরে সঞ্চিত তাপের একটি অংশ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এর ফলে বৈশ্বিক গড় তাপমাত্রা বাড়ে এবং চরম আবহাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়।

এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব বিষুবীয় অঞ্চলের পানির উপরিভাগ অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠার একটি প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি। এর প্রভাবে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন আসে। শুধু প্রশান্ত মহাসাগরের আশপাশে নয়, বিশ্বের দূরবর্তী অনেক অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাতেও এর প্রভাব পড়ে। কোথাও খরা, কোথাও বন্যা, আবার কোথাও তীব্র গরমের ঝুঁকি বেড়ে যায়।

ডব্লিউএমওর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরুর দিকে লা নিনা পরিস্থিতির অবসানের পর প্রশান্ত মহাসাগরের ওই অঞ্চলের পানির তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। এল নিনো পর্যবেক্ষণের জন্য নির্ধারিত একটি অঞ্চলে মার্চে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগস্টে এই ব্যবধান বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫ ডিগ্রিতে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তা ৩ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানে তাপমাত্রার তুলনার ভিত্তি ১৯৯৩ থেকে ২০০৯ সালের গড়।

দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত ভুট্টাখেত। টাকুবা, এল সালভাদর, ২৪ জুলাই, ২০২৬

তবে এল নিনো কতটা শক্তিশালী, শুধু তা দিয়ে এর প্রভাব কোথায় কেমন হবে, তা নির্ধারণ করা যায় না। প্রশান্ত মহাসাগরের কোন অংশ কখন উষ্ণ হচ্ছে, বছরের কোন সময় চলছে এবং আবহাওয়ার অন্যান্য নিয়ামক কী অবস্থায় রয়েছে, সেগুলোও গুরুত্বপূর্ণ। একইভাবে কোনো অঞ্চলের মানুষের জীবনযাত্রা, অবকাঠামো ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতার ওপর নির্ভর করে ক্ষয়ক্ষতির মাত্রা।

আগে থেকেই উষ্ণ পৃথিবীতে বাড়তি চাপ

এল নিনোর প্রভাব এবার এমন এক সময়ে দেখা দিচ্ছে, যখন পৃথিবী দীর্ঘমেয়াদি উষ্ণায়নের মধ্য দিয়ে যাচ্ছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোসহ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। ফলে পৃথিবীতে আটকে থাকছে বাড়তি তাপ। এর সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হলে বৈশ্বিক তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের গড় ভূপৃষ্ঠের তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের গড়ের চেয়ে প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বছরটি রেকর্ডের উষ্ণতম বছরগুলোর একটি হতে যাচ্ছে। ডব্লিউএমওর মহাসচিবের ভাষ্য অনুযায়ী, পর্যবেক্ষণের ১৭৭ বছরের ইতিহাসে গত চার বছর ছিল সবচেয়ে উষ্ণ।

শুধু বায়ুর তাপমাত্রাই নয়, জলবায়ু পরিবর্তনের অন্যান্য সূচকও উদ্বেগ বাড়াচ্ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের ঘনত্ব ২০২৫ সালে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। তাৎক্ষণিক পরিমাপের তথ্য বলছে, ২০২৬ সালেও এসব গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়ছে। অন্যদিকে মহাসাগরে জমা হওয়া তাপ ২০২৫ সালে নতুন রেকর্ড গড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালেও সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।

কলম্বিয়ায় এল নিনো পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত খরার কারণে আরভি পার্কের শুকিয়ে যাওয়া গুয়ার্নে লেগুন। মেডেলিন, কলম্বিয়া, ৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্য, কৃষি ও খাদ্যনিরাপত্তায় প্রভাব

এল নিনোর প্রভাব শুধু তাপমাত্রা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর কারণে আবহাওয়ার ধরন বদলে গিয়ে বিভিন্ন অঞ্চলে খরা, অতিবৃষ্টি ও অন্যান্য চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে মানুষের স্বাস্থ্য, কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তায়। আগে থেকেই ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূগর্ভস্থ পানি, মাটি, নদী, জলাধার, হিমবাহ ও তুষারে সঞ্চিত পানির পরিমাণ ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী কমছে। ২০২৫ সালে মূল্যায়ন করা বিশ্বের ৪২ শতাংশ এলাকায় স্থলভাগে সঞ্চিত পানির পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে কম। দীর্ঘমেয়াদি গড় হিসাবে এই হার ২৫ শতাংশ।

পানির এই সংকটের প্রভাব পড়ছে কৃষি, খাদ্য উৎপাদন ও মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে বৃষ্টিনির্ভর কৃষির ওপর নির্ভরশীল এবং আগে থেকেই খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা অঞ্চলগুলো বেশি ঝুঁকিতে রয়েছে।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হওয়ায় স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধি, খরা ও অতিবৃষ্টির কারণে তাপজনিত অসুস্থতা ও মৃত্যু বাড়ার আশঙ্কা রয়েছে। দাবানলের ধোঁয়া ও বায়ুদূষণ, অপুষ্টি, খাদ্যনিরাপত্তাহীনতা এবং বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।

পৃথিবীর দিকে ধেয়ে আসছে প্রলয়ংকর সুপার এল নিনো

একই সঙ্গে কলেরা, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো পানিবাহিত ও রোগবাহক প্রাণীর মাধ্যমে ছড়ানো রোগের ঝুঁকি বাড়তে পারে। এল নিনোর সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাবের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি প্রথমবারের মতো এ পরিস্থিতির স্বাস্থ্যগত ঝুঁকিকে জরুরি অবস্থা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে তাপপ্রবাহ, খরা ও দাবানলের কারণে ৩০ হাজারের বেশি অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক হিসাবে জানা গেছে। অন্তত আটটি দেশে তাপমাত্রার জাতীয় রেকর্ড হয়েছে। কৃষি, জ্বালানি ও পরিবহন খাতেও এসব দুর্যোগের বড় প্রভাব পড়েছে।

যুক্তরাষ্ট্রে মাঠ পরিদর্শন করছেন একজন কৃষক। খরার কারণে সেখানে ফসল রোপণে বিলম্ব ঘটছে এবং গমের ফলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওলটন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ২০ এপ্রিল, ২০২৬

চলতি বছরের এপ্রিলে ভারতের একটি তাপপ্রবাহে আনুমানিক ১৪ কোটি ৬৫ লাখ মানুষ চরম তাপের মুখে পড়েছিল। অন্যদিকে আগস্টের শেষ দিকে হিমালয়ের হিমবাহ ধসে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয় নেপালে। এতে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হন। দেশটির অর্থনীতির ওপরও এর ব্যাপক প্রভাব পড়ে। এ ছাড়া বিভিন্ন দেশে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির কারণ হয়েছে।

ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের অন্যতম দৃশ্যমান প্রভাব হিমবাহের বরফ গলে যাওয়া। ২০২৫ সালে বিশ্বের হিমবাহগুলো ৪০০ গিগাটনের বেশি বরফ হারিয়েছে। এই পরিমাণ বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১ মিলিমিটার বেড়েছে।

সংস্থাটি বলছে, ২০২৫ সালে হিমবাহের যে পরিমাণ বরফ গলেছে, তা দিয়ে বছরের প্রতিটি সেকেন্ডে পাঁচটি অলিম্পিক সুইমিং পুল ভরাট করা যেত।

আসছে সুপার এল নিনো, অস্বাভাবিক গরম ঠেকাতে প্রস্তুত তো বাংলাদেশ?

আবহাওয়ার এই পরিবর্তন নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও বিদ্যুতের চাহিদাকেও প্রভাবিত করতে পারে। তাপমাত্রা বাড়লে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার বাড়ে, অন্যদিকে খরা বা বৃষ্টিপাতের পরিবর্তনে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে। এ কারণে কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম পূর্বাভাস কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছে ডব্লিউএমও।

তবে বৈশ্বিক এই পূর্বাভাস থেকে বাংলাদেশে আগামী বছর ঠিক কতটা গরম পড়বে, তা বলা যায় না। প্রতিবেদনে বাংলাদেশের জন্য আলাদা কোনো তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়নি।

বিজ্ঞানীদের সতর্কবার্তা মূলত বৈশ্বিক উষ্ণায়ন ও এল নিনোর সম্মিলিত প্রভাব নিয়ে। তাঁদের মতে, এই পরিবর্তনের প্রভাব অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। তাই নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণ, হালনাগাদ পূর্বাভাস এবং ঝুঁকি অনুযায়ী আগাম প্রস্তুতিই হতে পারে ক্ষয়ক্ষতি কমানোর গুরুত্বপূর্ণ উপায়।

এল নিনো জলবায়ুতে কী প্রভাব ফেলতে পারে, মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে

পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার পক্ষে মেইল হাইকমিশনে।

আইনি প্রক্রিয়া ছাড়া নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন বলে সভা সূত্র জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিকেলে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে কোনো বক্তব্য দেননি প্রধানমন্ত্রী। তবে তিনি ইঙ্গিত করে বলেন, ‘আমরা ৭ নভেম্বর রাজপথে নেমেছি। রাজপথে আমরা থাকব। রাজপথে থেকেই সব ষড়যন্ত্রের মোকাবিলা আমাদের করতে হবে।’

গতকাল রয়টার্সের খবরে বলা হয়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বিষয়ে চিঠি দিয়েছেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তাঁরা বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁরা তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন। প্রসঙ্গত, গত জুলাই মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানিয়েছেন।

বিএনপির সংসদীয় দলের গতকালের সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন করার খবরের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

সভায় উপস্থিত একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসিনার দেশে ফেরার বিষয়ে কী বলতে হবে, সে বিষয়ে তাঁদের ধারণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে একজন দায়িত্বশীল মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার কথা তাঁদের বলতে বলা হয়েছে।

সভা সূত্র জানিয়েছে, সভায় প্রধানমন্ত্রী পবিত্র রমজান সামনে রেখে বাণিজ্যমন্ত্রীকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখার বিষয়ে আগাম সতর্ক করেন। বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন, রোজায় বাজারে পণ্যদ্রব্যের দাম বাড়বে না, বাজার স্থিতিশীল থাকবে। এ ছাড়া সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রীর কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

দিল্লির মিশনে ই–মেইল

গতকাল দিনের শুরুতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের একটি ই–মেইল পায়। মেইলে হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানানো হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে জানা যায়, ই–মেইলের বিষয়ে পরবর্তী নির্দেশনা সম্পর্কে জানতে মিশন থেকে ঢাকায় বার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম আলোকে বলেন, ম্যাট্রিক্স চেম্বার্সের আবেদনটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই–মেইলে শেখ হাসিনার ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তি লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল। যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের ক্লায়েন্ট (মক্কেল) আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন। বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাঁদেরই লজ্জিত করবে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতা-কর্মীরা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে তাঁর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।

শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াইতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দেব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাসপোর্ট–এনআইডি চেয়ে প্রথম আবেদন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই প্রথম শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।

এ বিষয়ে জানতে নয়াদিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাঁরা তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি বলে খবরে উল্লেখ করা হয়।

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

রয়টার্সের খবরে বলা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তাঁর দলের অনেক নেতা–কর্মী কারাগারে রয়েছেন। অনেকে ভারতে বা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।

বিভিন্ন মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশের বর্তমান সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে।

অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনের সম্পর্কের উন্নতি হতে পারে। তাঁকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটেছিল।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে থাকতে হবে: প্রধানমন্ত্রী

পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।