জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামির অকাল প্রয়াণ

জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি মারা গেছেন। যৌনতা, সহিংসতা ও তরুণদের সংস্কৃতির অন্ধকার দিক নিয়ে লেখা সাহসী ও আলোচিত সাহিত্যকর্মের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির প্রকাশনা সংস্থা জেনতোশা এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

কুরআনের আয়াত থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুল বাস থেকে শিশুদের উদ্ধার

যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি রাস্তায় স্কুল বাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণহীনভাবে চলতে শুরু করে। সে সময় বাসের ভেতরে থাকা আতঙ্কিত শিশুদের বাঁচাতে এক ব্যক্তি বাসটিতে লাফিয়ে ওঠেন এবং নিজ...

কুরআনের আয়াত থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুল বাস থেকে শিশুদের উদ্ধার
বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র উচ্চ ঝুঁকিতে রয়েছে, বলছে গবেষণা

সমুদ্রের নিচে রঙিন প্রবাল, অসংখ্য মাছ ও বিচিত্র সামুদ্রিক প্রাণীর জগৎ এখন গভীর সংকটের মুখে।

বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র উচ্চ ঝুঁকিতে রয়েছে, বলছে গবেষণা
স্বামীর চাকরি ও মানসিক শান্তি চেয়ে শাহজালাল (রহ.) মাজারে স্ত্রীর চিঠি

স্বামীর জন্য একটি ভালো চাকরি এবং মানসিক শান্তি কামনা করে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন এক নারী। নাম-পরিচয়হীন ওই চিঠিতে স্বামীর কর্মসংস্থানের পাশাপাশি তার মানসিক প্রশান্তির...

স্বামীর চাকরি ও মানসিক শান্তি চেয়ে শাহজালাল (রহ.) মাজারে স্ত্রীর চিঠি
বরগুনায় পৌর কৃষকদল সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার

বরগুনার বেতাগী পৌর কৃষকদলের সভাপতি সোহেল খানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যরাতে বেতাগী খাদ্যগুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।

বরগুনায় পৌর কৃষকদল সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার
কক্সবাজারে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের রুম দিলে হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা: এমপি স্বপ্না

কক্সবাজারে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া প্রেমিকের সঙ্গে থাকার জন্য কক্ষ দেওয়া হলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা...

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের রুম দিলে হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা: এমপি স্বপ্না
ছাত্রলীগ নেতাকে আটকের পর ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে (৩০) ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাত্রলীগ নেতাকে আটকের পর ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

সারা দেশ

View more
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

Video news

Rss feed news

সফল মানুষদের শৈশবের ১০টি অভ্যাস
সফল মানুষদের শৈশবের ১০টি অভ্যাস

বিজ্ঞানী, খেলোয়াড়, লেখক কিংবা ধনকুবের। সফল মানুষদের জীবন একেক রকম। তবে তাঁদের অনেকের শৈশবের কিছু অভ্যাস ছিল, যা পরবর্তী জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে

অক্টোবর ২৪, ২০২৬
হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, আক্রমণাত্মক সামরিক নীতি নিচ্ছে ইরান, নতুন করে যুদ্ধ কি আসন্ন
হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, আক্রমণাত্মক সামরিক নীতি নিচ্ছে ইরান, নতুন করে যুদ্ধ কি আসন্ন

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে এবার শুধু পাল্টা–আঘাত হেনেই থেমে থাকবে না ইরান, প্রয়োজনে প্রতিবেশী দেশগুলোয় সামরিক অভিযান চালাবে। হামলা চালানো হবে মার্কিন সামরিক অভিযানে ব্যবহৃত ঘাঁটিগুলোতেও। নিজেদের সামরিক নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

গত বুধবার ইরানের এই ঘোষণা আসে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে। প্রায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মধ্যে জরুরি দায়িত্বে নেই, এমন মার্কিন কূটনৈতিক কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব থেকে সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, চলমান সংঘাত নিয়ে তিনি শিগগিরই কোনো সিদ্ধান্ত নিতে পারেন।

নেগার মোর্তাজাভি, জ্যেষ্ঠ ফেলো, সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি২০২৫ ও ২০২৬ সালের যুদ্ধ থেকে শিক্ষা নিচ্ছে তেহরান। আগে হামলার জবাবে পাল্টাহামলার নীতি অনুসরণ করেও শত্রুপক্ষের একের পর এক আক্রমণ ঠেকাতে পারেনি ইরান।

এর পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

যুদ্ধ বন্ধ করা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে আলোচনা স্থবির হয়ে আছে। এ পরিস্থিতিতে দুই পক্ষই হামলার পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে। তাই প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্য কি তাহলে আবার বড় ধরনের সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে?

ইরানের নতুন সামরিক নীতিতে কী আছে

বুধবার আইআরজিসি তাদের প্রতিরক্ষানীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেয়। নতুন নীতিকে তারা বলছে আক্রমণাত্মক ও অসমতাভিত্তিক (অফেনসিভ অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল); অর্থাৎ শত্রুপক্ষের কোনো হামলার পর শুধু প্রতিশোধমূলক আঘাত নয়, বরং প্রতিপক্ষের বিরুদ্ধে আরও বিস্তৃত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রাখবে ইরান।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘আগে আমাদের প্রতিরক্ষানীতি ছিল আত্মরক্ষামূলক। আমরা বলতাম, কোনো দেশ আমাদের আক্রমণ করলে আমরা জবাব দেব। এখন আমরা বলছি, কোনো দেশ আমাদের আক্রমণ করলে আমরা জবাবও দেব, আবার আক্রমণও চালাব।’

গত বুধবার আইআরজিসি তাদের প্রতিরক্ষানীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেয়। নতুন নীতিকে তারা বলছে আক্রমণাত্মক ও অসমতাভিত্তিক (অফেনসিভ অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল)।

মোহেবি জানিয়েছেন, ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত দেড় গুণ হয়েছে। তবে মোট কত ক্ষেপণাস্ত্র রয়েছে, সেই সংখ্যা তিনি জানাননি।

আইআরজিসির এই মুখপাত্র দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের মানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এগুলোর পাল্লা, ধ্বংসক্ষমতা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্ভুলতা আগের চেয়ে উন্নত হয়েছে।

মোহেবি আরও জানান, ইরানি বাহিনী ফাদার অব অল বম্বস বা সব বোমার জনক নামের নতুন একটি অস্ত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। তাঁর ভাষায়, শত্রুর জন্য এটি নতুন কিছু।

হরমুজে জাহাজে হামলা, বাড়ছে তেলের দাম

ইরানের এই ঘোষণার মধ্যে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় জাহাজে হামলা অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার আইআরজিসির নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে চারটি জাহাজে হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, জাহাজগুলো অবৈধভাবে তেল স্থানান্তরের কাজে যুক্ত ছিল। হামলার পর সেগুলোতে আগুন ধরে যায়।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে চলাচলরত কয়েকটি জাহাজের দৃশ্য। ১২ অক্টোবর ২০২৬

যুদ্ধ শুরুর আগে বিশ্বে সরবরাহ হওয়া মোট অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। যুদ্ধের কারণে তা উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছিল।

গত মাসে মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহন যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসে। কারণ, রপ্তানিকারকেরা পাইপলাইনসহ বিকল্প পথ ব্যবহার করে তেল ও গ্যাস পাঠানোর ব্যবস্থা করেছেন।

সম্প্রতি গুরুত্বপূর্ণ এই নৌপথে একের পর এক হামলা আবার উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি ও সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘর্ষ চলছে। এর জেরে সৌদি আরবেও হামলা চালাচ্ছে হুতিরা।

এসব ঘটনার কারণে জ্বালানি সরবরাহে নতুন বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে যায়।

কেন নীতি বদলাচ্ছে ইরান

বিশ্লেষকদের মতে, নতুন সামরিক নীতির মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বোঝাতে চাইছে, ভবিষ্যতে দেশটিতে হামলা চালালে তার জন্য চড়া মূল্য দিতে হবে।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাভি আল-জাজিরাকে বলেন, ২০২৫ ও ২০২৬ সালের যুদ্ধ থেকে শিক্ষা নিচ্ছে তেহরান। আগে হামলার জবাবে পাল্টাহামলার নীতি অনুসরণ করেও শত্রুপক্ষের একের পর এক আক্রমণ ঠেকাতে পারেনি ইরান।

হোসেইন মোহেবি, মুখপাত্র, আইআরজিসিআগে আমাদের প্রতিরক্ষানীতি ছিল আত্মরক্ষামূলক। আমরা বলতাম, কোনো দেশ আমাদের আক্রমণ করলে আমরা জবাব দেব। এখন আমরা বলছি, কোনো দেশ আমাদের আক্রমণ করলে আমরা জবাবও দেব, আবার আক্রমণও চালাব।

মোর্তাজাভি বলেন, তেহরান এখন নতুন একটি সমীকরণ তৈরি করতে চায়। ভবিষ্যতে ইরানে যেকোনো হামলার জন্য হামলাকারীদের অনেক বেশি মূল্য দিতে হবে।

মোর্তাজাভির মতে, প্রচলিত সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয় ইরান। তাই দেশটি ক্রমে অসমতাভিত্তিক যুদ্ধকৌশলের ওপর নির্ভর করছে।

এ ধরনের কৌশলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব কাজে লাগানো হতে পারে।

মোর্তাজাভি বলেন, তেহরানের লক্ষ্য ওয়াশিংটনের ওপর সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি করা। এই চাপের প্রভাব আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও পড়তে পারে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে কূটনৈতিক এলাকার কাছের সড়ক দিয়ে গাড়ি চলাচলের দৃশ্য। ৩ মার্চ ২০২৬

এ বিশ্লেষকের ভাষায়, ওয়াশিংটনকে একটি শিক্ষা দিতে চায় তেহরান। তা হলো এই, ইরানে হামলার জন্য অনেক বেশি মূল্য চুকাতে হবে। এমনকি এর জন্য (ট্রাম্পের দলকে) নির্বাচনেও হারতে হতে পারে।

মোর্তাজাভি বলেন, ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁদের ধারণা, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কংগ্রেসে রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ ধরে রাখার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ বিশ্লেষকের মতে, ইরানের দীর্ঘ মেয়াদে লক্ষ্য হলো এমন প্রতিরোধক্ষমতা তৈরি করা, যাতে ভবিষ্যতের মার্কিন প্রশাসনগুলো ইরানে হামলার সাহস করার আগে দুবার ভাবে।

ক্ষতি মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়বে

রাজনৈতিক বিশ্লেষক রামি খুরির মতে, ইরানের নতুন নীতির আরেকটি উদ্দেশ্য হলো সংঘাতের ক্ষয়ক্ষতি শুধু নিজেদের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রাখা।

আরব সেন্টারের এই অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো আল-জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সামরিক অভিযানে সহায়তাকারী আঞ্চলিক দেশগুলোকেও সংঘাতের পরিণতি ভোগ করতে হবে, এমন বার্তা দিতে চাইছে তেহরান।

খুরি বলেন, এটি কৌশলের একটি অংশ। দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি সমান এবং পাল্টাপাল্টি হতে হবে।

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে ভিন্ন ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বুধবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন আর তেহরানের সঙ্গে আলোচনা করছে না। শিগগিরই কিছু একটা ঘটতে পারে।

ইরান এই অঞ্চলে দীর্ঘদিনের পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চাইছে উল্লেখ করে খুরি বলেন, ইরানিরা আসলে ঔপনিবেশিক যুগের অবসান ঘটানোর চেষ্টা করছে।

নতুন করে সংঘাত ছড়ালে তার অর্থনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন খুরি। তাঁর মতে, জ্বালানি সরবরাহ, পরিবহন, বিমার খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের চালান ক্ষতিগ্রস্ত হতে পারে।

খুরি বলেন, এর দুর্ভোগ শুধু মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষও ক্ষতিগ্রস্ত হবে।

নতুন হামলা নিয়ে কী বলছে যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে ভিন্ন ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বুধবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন আর তেহরানের সঙ্গে আলোচনা করছে না। শিগগিরই কিছু একটা ঘটতে পারে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, কোনো না কোনোভাবে খুব শিগগির কিছু একটা ঘটবে। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প আরও বলেন, ‘এটি খুব শিগগির শেষ হবে। আমরা এখনই সরে আসতে পারি। কিন্তু আমরা নিশ্চিত হতে চাই, সমাধানটি যেন দীর্ঘমেয়াদি হয়।’ এর আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে ইরানে হামলা চালাবেন না।

স্যাটেলাইটে ধারণ করা সৌদি আরবের ধাহরানে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তর। ১৩ অক্টোবর রাতে হামলার আগে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহে বলেছেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন। তাঁর দাবি, আলোচনার জন্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে তেহরানকে।

গত কয়েক সপ্তাহে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নতুন করে বিরোধের কেন্দ্রে এসেছে। রুবিও গত বুধবার বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়, এমন কোনো চুক্তি যুক্তরাষ্ট্র মেনে নেবে না। পারমাণবিক অস্ত্র তৈরিতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।

রুবিও আরও বলেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে না পারে, সেই সুযোগ তৈরি করে—এমন কোনো চুক্তিকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে না।

তেহরানের দাবি, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সাত দিনের একটি নতুন পরিকল্পনাও দিয়েছে ইরান। বিনিময়ে দেশটি ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ থাকা ইরানি সম্পদ ছাড়ার দাবি জানিয়েছে।

সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন কর্মীদের

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে অবস্থানরত জরুরি দায়িত্বে নেই, এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেয়। হুতিদের সাম্প্রতিক হামলার মধ্যে এই নির্দেশ দেওয়া হলো।

পাশাপাশি রিয়াদে মার্কিন দূতাবাস আরও হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্য মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হতে পারে।

রামি খুরি, জ্যেষ্ঠ ফেলো, আরব সেন্টারযুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সামরিক অভিযানে সহায়তাকারী আঞ্চলিক দেশগুলোকেও সংঘাতের পরিণতি ভোগ করতে হবে, এমন বার্তা দিতে চাইছে তেহরান।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের সব মিশনের জন্য এ ধরনের নির্দেশ দেওয়া হয়নি। তাঁর ভাষায়, বর্তমান নির্দেশ শুধু ‘সৌদি আরবে কর্মরত কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের’ জন্য প্রযোজ্য।

এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরান নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। গত রোববার ইরানের সরকারকে আবার উৎখাত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নেতানিয়াহুর দাবি, ইরান যাতে পারমাণবিক কর্মসূচি এবং ‘প্রতিরোধ অক্ষ’ নামে পরিচিত আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর নেটওয়ার্ক পুনর্গঠন করতে না পারে, সে জন্য এটি জরুরি।

আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলের পরবর্তী জাতীয় নির্বাচন। এতে দেশটির দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন।

নতুন যুদ্ধ কি আসন্ন

বিশ্লেষকেরা সতর্ক করেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ পুরোপুরি শেষ না হলেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন হামলার আশঙ্কা বাড়ছে।

নেগার মোর্তাজাভি বলেন, ‘আরেক দফা যুদ্ধ এগিয়ে আসছে বলেই মনে হচ্ছে।’ তাঁর মতে, উভয় পক্ষই নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়ে গেলে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামরিক অভিযানের সময় নির্ধারণে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন মোর্তাজাভি। তবে তাঁর আশঙ্কা, বর্তমান পরিস্থিতি আলোচনার চেয়ে সংঘাত বাড়ার দিকেই বেশি এগোচ্ছে।

ইরানি ফাদার অব অল বম্বস বা সব বোমার জনক নামের নতুন একটি অস্ত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

বুধবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসেন রেজায়িও একটি কঠোর বার্তা দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে আল-জাজিরা জানিয়েছে, রেজায়ি বলেছেন, সবাইকে জানতে হবে, ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের মূল্য দিতে হবে।

রেজায়ি আরও বলেন, ‘আমরা কূটনীতিকেই অগ্রাধিকার দেব। কিন্তু যুদ্ধ চলতে থাকলে জবাব অব্যাহত রাখার প্রয়োজনীয় সক্ষমতা ইরানের রয়েছে।’

বিশ্লেষক রামি খুরিও নতুন সংঘাতের আশঙ্কা করছেন। তবে তাঁর মতে, যুক্তরাষ্ট্রের হুমকি আলোচনায় চাপ সৃষ্টির কৌশলও হতে পারে। আল-জাজিরাকে খুরি বলেন, ‘আমার মনে হয়, আসন্ন সংঘাতের আশঙ্কা রয়েছে। তবে একে যুদ্ধ বলা ঠিক হবে কি না, তা আমি জানি না।’

এই বিশ্লেষকের ধারণা, নতুন করে হামলা হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। এর মধ্যে বিদ্যুৎব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক, সেতু ও জরুরি সেবাগুলোও থাকতে পারে।

খুরি বলেন, সম্ভবত কয়েকটি লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা হবে, যার উদ্দেশ্য হবে ইরানের মানুষের জীবন অত্যন্ত কঠিন করে তোলা।

তবে বড় ধরনের নতুন সামরিক আক্রমণ সামলে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে সমপরিমাণ ক্ষতি করার সক্ষমতা ইরানের আছে কি না, তা এখনো স্পষ্ট নয় বলে মনে করেন খুরি। তিনি বলেন, ইরান বড় ধরনের নতুন হামলা কতটা সামাল দিতে পারবে, তা স্পষ্ট নয়। তবে তাঁর ধারণা, সামরিক চাপের মুখে তেহরানের আত্মসমর্পণের সম্ভাবনা কম।

অক্টোবর ২৪, ২০২৬
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল মারা গেছেন
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল মারা গেছেন

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

অক্টোবর ২৪, ২০২৬
জার্মানির ফুলডা ইউনিভার্সিটিতে বিএসআইএফের ‘উইন্টার ওরিয়েন্টেশন ২০২৬’
জার্মানির ফুলডা ইউনিভার্সিটিতে বিএসআইএফের ‘উইন্টার ওরিয়েন্টেশন ২০২৬’

জার্মানির ফুলডা ইউনিভার্সিটিতে বিএসআইএফ আয়োজিত ‘উইন্টার ওরিয়েন্টেশন ২০২৬’-এ নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ, দিকনির্দেশনা এবং ক্যারিয়ার সেশন আয়োজন করা হয়।

অক্টোবর ২৪, ২০২৬
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল জব্দের হুঁশিয়ারি ডিএসসিসির
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল জব্দের হুঁশিয়ারি ডিএসসিসির

ডিএসসিসি প্রশাসক বলেছেন, মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের সুযোগ নেই। নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অক্টোবর ২৪, ২০২৬
বিজ্ঞানীর সবচেয়ে বড় ক্ষমতা হলো মানসিক শক্তি
বিজ্ঞানীর সবচেয়ে বড় ক্ষমতা হলো মানসিক শক্তি

ভারতের নামী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী অশোক সেন। সম্প্রতি প্রথম ভারতীয় বাঙালি বিজ্ঞানী হিসেবে পেয়েছেন অস্কার ক্লেন মেডেল। এর আগে এই পুরস্কার পেয়েছেন স্টিফেন হকিং, পিটার হিগসের মতো বহু কিংবদন্তি বিজ্ঞানসাধকেরা। অশোক সেন বর্তমানে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে কর্মরত।

তিনি ১৯৫৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে করেন স্নাতক। যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন ফার্মিল্যাবে ও স্ট্যানফোর্ড লিনিয়ার এক্সেলেটর কেন্দ্রে। ভারতে ফিরে প্রথমে যোগ দেন টাটা ইনস্টিটিউটে। এরপর এলাহাবাদ হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে গবেষণা করছেন তিনি। ড. সেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও স্ট্রিংতত্ত্ববিদ হিসেবে সারা বিশ্বে পরিচিত। স্ট্রিং থিওরির বিস্তারিত ব্যাখ্যার পাশাপাশি কোয়ান্টাম গ্র্যাভিটি–সম্পর্কিত নানা জটিল সমস্যার সমাধান করেছেন তিনি। পেয়েছেন পদার্থবিজ্ঞানের অন্যতম সেরা পুরস্কার ‘ফান্ডামেন্টাল ফিজিকস পুরস্কার’। ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত এই বাঙালি বিজ্ঞানী রয়্যাল সোসাইটির সদস্য। এ ছাড়া ২০১৪ সালে অত্যন্ত সম্মানিত ডিরাক মেডেলও পান এই তাত্ত্বিক পদার্থবিদ।

২০১৯ সালে হাই এনার্জি ফিজিকস–বিষয়ক বিশেষ এক আয়োজনে বাংলাদেশে এসেছিলেন এই বিজ্ঞানী। সে সময় ছেলেবেলা, দেশে বিজ্ঞানচর্চা আর সামনের দিনগুলোর পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেছেন বিজ্ঞানচিন্তার সঙ্গে। এই আলাপচারিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার এবং সাবেক সহসম্পাদক আবদুল গাফফার।

শুরুতেই আপনার শৈশব, কৈশোর ও লেখাপড়া সম্পর্কে জানতে চাই। আপনার ছেলেবেলা সম্পর্কে কিছু বলুন।

অশোক সেন: উত্তর কলকাতায় জন্ম আমার। সেখানেই বড় হয়েছি। বিএসসি পর্যন্ত আমার শিক্ষাজীবন কলকাতাতেই কেটেছে। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় নামে এক বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনার হাতেখড়ি। খুব উন্নত মানের না হলেও লেখাপড়ার মান সেটার খুব খারাপও ছিল না। এরপর উচ্চশিক্ষার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলাম। সেখানে আমি বেশ কয়েকজন ভালো শিক্ষক পেয়েছিলাম। অমল রায় চৌধুরী, বিখ্যাত রায়চৌধুরী সমীকরণের জনক—সরাসরি আমার শিক্ষক ছিলেন। থার্মোডায়নামিকস পড়াতেন তিনি।  আমি যে গবেষণায় আগ্রহী হয়ে উঠি, এর পেছনে তাঁর ভূমিকা ছিল। আমাদের ব্যাচে সবাই খুব আগ্রহী ছিল পদার্থবিজ্ঞান নিয়ে। স্নাতকের পর কানপুরের আইআইটিতে পড়তে যাই। ওখানে মাস্টার্স করি পদার্থবিদ্যায়। তারপর তো যুক্তরাষ্টে পাড়ি দিই। স্টোনি ব্রুকস বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করি।

এখন কী নিয়ে গবেষণা করছেন?

অশোক সেন: বর্তমানে এলাহাবাদের হরিশ্চন্দ্র রিসার্চ সেন্টারে গবেষণা করছি (*২০১৯ সালের ডিসেম্বর মাসের ঘটনা)। স্ট্রিং থিওরি নিয়ে। স্ট্রিংতত্ত্বের তো অনেকগুলো ক্ষেত্র আছে, এগুলোর বেশ কয়েকটি ক্ষেত্রেই আমার কাজ। ব্ল্যাকহোলে স্ট্রিংতত্ত্ব প্রয়োগ করা হচ্ছে। এটা নিয়ে আমি কাজ করেছি। আরও নানা রকম মৌলিক হিসাব-নিকাশ নিয়েও কাজ করে যাচ্ছি। স্ট্রিং থিওরি নিয়ে বহুদিন ধরে কাজ চলছে। কিন্তু এখনো অনেক ফাঁক রয়ে গেছে এই তত্ত্বে। আমি সেই ফাঁকফোকরগুলো পূরণের চেষ্টা করছি। তবে আমার মূল আকর্ষণ স্ট্রিং ডুয়েলিটি নিয়ে। একই ফিজিক্যাল তত্ত্বকে স্ট্রিং থিওরির বিভিন্ন বর্ণনায় কীভাবে ব্যাখ্যা করা যায়, সেটাই আসলে স্ট্রিং ডুয়েলিটির মূল কাজ। এগুলো নিয়েই আমার গবেষণা।

অচেনা মেইল পেয়ে কল ব্যাক করতেই শুনলেন নোবেল জয়ের খবর

আপনার পিএইচডি ছিল সবল নিউক্লীয় বল নিয়ে। সেখান থেকে কেন আপনি স্ট্রিং তত্ত্বের দিকে ঝুঁকলেন?

অশোক সেন: শুরুতে আমার মূল আকর্ষণ ছিল হাই এনার্জি ফিজিকস নিয়ে। সে জন্য পোস্ট ডক্টরাল করতে যাই যুক্তরাষ্ট্রের ফার্মিল্যাবে। হাই এনার্জি ফিজিকসের অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে শুরু করি। তখন জন শোয়ার্জের একটা ফিজিকস রিপোর্ট আমার হাতে আসে। সেটা পড়তে শুরু করি। স্ট্রিং থিওরির পাইওনিয়ারদের একজন তিনি। সেই রিপোর্ট পড়তে গিয়েই স্ট্রিং থিওরি আকর্ষণ করে আমাকে। এর কিছুদিন পর এডওয়ার্ড উইটেনের স্ট্রিং তত্ত্বের একটা সেমিনারে গিয়েছিলাম। তারপর মাইকেল গ্রিন আর জন শোয়ার্জের স্ট্রিং তত্ত্ব সাড়া ফেলে দেয়। এসব ঘটনাই আমাকে স্ট্রিং তত্ত্বের প্রতি আগ্রহী করে।

আপনিই তো প্রথম ব্রেকথ্রু পুরস্কার পেয়েছিলেন?

অশোক সেন: শুধু আমিই নই। আমার সঙ্গে আরও আটজন পেয়েছিল এই পুরস্কার। হ্যাঁ, আমরাই প্রথম এই পুরস্কার পেয়েছি।

বিজ্ঞানচিন্তার বেশির ভাগ পাঠক কিশোর-তরুণ। তাদের জন্য সহজ ভাষায় স্ট্রিং থিওরি বুঝিয়ে বলুন।

অশোক সেন: এটা বোঝার জন্য আগে পদার্থবিজ্ঞানের একটা দুর্বলতার কথা জানতে হবে। সেটা হলো মহাকর্ষ বলের সঙ্গে কোয়ান্টাম বলবিদ্যার বৈরিতা। সবল নিউক্লীয়, দুর্বল নিউক্লীয় কিংবা বিদ্যুৎ–চুম্বকীয় বলকে কোয়ান্টাম মেকানিকস দিয়ে ব্যাখ্যা করা যায়। কিন্তু মহাকর্ষ বলকে কোয়ান্টাম বলবিদ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় না। কোয়ান্টাম তত্ত্বের মূল কথা হলো, প্রকৃতির উপাদানগুলো ভাঙলে একসময় মূল কণিকাগুলো পাওয়া যায়। কিন্তু স্ট্রিং থিওরি বলে, এই মূল কণাগুলোও আসলে একধরনের তন্তু বা সুতার কম্পন। সেই সুতা বা স্ট্রিংগুলোর বিভিন্ন মোডে কম্পনের কারণেই সেগুলোকে কণা হিসেবে আমরা দেখি। এটা শুধু একটা গাণিতিক চিন্তা থেকে শুরু হয়েছিল। তখন অবশ্য মহাকর্ষের সঙ্গে এর সম্পর্কের কথা কেউই ভাবেনি।

পরে দেখা গেল, স্ট্রিং থিওরিতে একটা মৌলিক কণা স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে, সেটা ঠিক মহাকর্ষের মতো আচরণ করে। সেই কণাটা কোয়ান্টায়িত। অর্থাৎ কোয়ান্টাম মহাকর্ষের একটা তত্ত্ব পাওয়া গেল স্ট্রিং থিওরি থেকে। এটা আসলে পেনিসিলিন আবিষ্কারের মতো অপ্রত্যাশিত এক আবিষ্কার। সেখান থেকে স্ট্রিং থিওরির পথচলা শুরু হয়। এর মূল অংশে আছে গেজ থিওরি। অনেকে মনে করে, ভবিষ্যতে সব শক্তিকেই এই স্ট্রিং থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাবে। কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে।

‘আমি দেখতে চাই, বাংলাদেশের কেউ একজন চাঁদে বা অন্যগ্রহে পৌঁছে গেছে’—জুবায়ের কেওলিন, অ্যাস্ট্রোফটোগ্রাফার

স্ট্রিং থিওরির পরীক্ষামূলক প্রমাণ এখনো পাওয়া যায়নি।  তাই অনেকে বলেন, এর টিকে থাকার সম্ভাবনা কম। এ বিষয়ে আপনার মতামত কী?

অশোক সেন: মৌলিকভাবে স্ট্রিং থিওরির কিন্তু প্রমাণ আছে। খুব উচ্চশক্তিতে পার্টিকেলগুলোর বিস্ফোরণ ঘটালে স্ট্রিংগুলোর কাঠামো দেখতে পাওয়ার কথা। সমস্যা হচ্ছে, এটা দেখতে যে স্কেলের মাইক্রোস্কোপ দরকার, সেটা এখন আমাদের হাতে নেই। বর্তমানে সবচেয়ে শক্তিশালী মাইক্রোস্কোপটি ১০-১৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো বস্তু দেখতে পারে। এগুলোর সাহায্যে খুদে কণিকাদের দেখা সম্ভব। কিন্তু স্ট্রিংগুলোর দৈর্ঘ্য ১০-৩৩ সেন্টিমিটার। এই রেঞ্জে যদি কোনো মাইক্রোস্কোপ নেওয়া সম্ভব হয়, তাহলে স্ট্রিং দেখা সম্ভব। এখনই এই রেঞ্জের মাইক্রোস্কোপ তৈরি সম্ভব নয়। ভবিষ্যতে হয়তো সম্ভব হবে। আর তখন যদি স্ট্রিং কাঠামো দেখা সম্ভব না হয়, কেবল তখনই স্ট্রিং থিওরিকে বাতিল বলা যাবে, তার আগে নয়। সে পর্যন্ত যাওয়ার আগে আমাদের কী করার আছে? হতে পারে যে আমরা আশা ছেড়ে দিই। যেদিন এমন ক্ষমতার মাইক্রোস্কোপ আমাদের হাতে আসবে, সেদিন আবার স্ট্রিং থিওরি নিয়ে গবেষণা শুরু করব। আরেকটা হতে পারে, এই ধারণার ওপর নির্ভর করেই আমাদের সেই গবেষণা অব্যাহত রাখা।

স্ট্রিং থিওরির সফলতা ঠিক কোথায় বলে আপনি মনে করছেন?

অশোক সেন: স্ট্রিং থিওরির মূল সফলতা হলো কোয়ান্টাম গ্র্যাভিটি ব্যাখ্যা করতে পারা। অবশ্য এটা ব্যাখ্যার চেষ্টা অনেকগুলো তত্ত্ব দিয়েই করা হয়েছে। এর মধ্যে লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি আছে। আরও কিছু তত্ত্ব আছে। কিন্তু স্ট্রিং থিওরির শক্তিমত্তার জায়গা হলো, অন্য সব তত্ত্বের চেয়ে এটা দিয়েই কোয়ান্টাম গ্র্যাভিটি ভালোভাবে ব্যাখ্যা করা যায়। আবার এর ভবিষ্যদ্বাণীগুলোও অনেক বেশি যুক্তিসংগত।

দৃঢ় ইচ্ছা ও পরিশ্রম থাকলে যেকোনো অবস্থা থেকেই সফল হওয়া সম্ভব—সৈয়দ বাহাউদ্দিন আলম, বিজ্ঞানী ও গবেষক

মহাবিশ্বের শেষ পরিণতি নিয়ে স্ট্রিং থিওরি কী বলে?

স্ট্রিং তত্ত্ববিদ হিসেবে সারা বিশ্বে পরিচিত বাঙালি বিজ্ঞানী অশোক সেন

অশোক সেন: স্ট্রিং থিওরি ব্যবহার না করেও কিন্তু মহাবিশ্বের শেষ পরিণতি ব্যাখ্যা যায়। মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। আগে মনে করা হতো এই প্রসারণ একদিন থেমে যাবে। তখন মহাবিশ্ব সংকুচিত হবে। কিন্তু ডার্ক এনার্জি আবিষ্কারের পর বদলে যায় হিসাব। বিজ্ঞানীরা এখন নিশ্চিত, মহাবিশ্বের প্রসারণ কখনো থামবে না। সময়ের সঙ্গে মহাবিশ্বের তাপমাত্রা কমতে থাকবে। একসময় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌছাবে। অর্থাৎ মহাবিশ্বের তাপীয় মৃত্যু হবে। বর্তমান প্রচলিত তত্ত্ব সেকথা বলে। কিন্তু ফিল্ড স্ট্রিং ফিল্ড থিওরির হিসাবটা একটু অন্য রকম।

ধরা যাক, কণাগুলোর জন্য কোয়ান্টাম ফিল্ড আছে—উঁচু-নিচু। অনেকটা পাহাড়ে ভরা কোনো জায়গার কথা ভাবতে পারেন। পাহাড়ের খাঁজে খাঁজে, প্রতিটা উপত্যকায় একটা করে কণা থাকতে পারবে, যদি উপত্যকাগুলোর সর্বনিম্ন শক্তিতে (অ্যাবস্যুলেট মিনিমাম) থাকে। তো আমাদের মহাবিশ্বের কণাদের ক্ষেত্র, এর যেসব বিন্দুতে কণা আছে, সেগুলো সর্বনিম্ন শক্তিতে আছে বলেই কণারা থাকতে পারছে। আর এই কণাগুলো দিয়েই মহাবিশ্ব তৈরি।

কিন্তু স্ট্রিং তত্ত্বে বলা হচ্ছে, মহাবিশ্বের কণাগুলো যে বিন্দুতে বসে আছে, ওগুলো অ্যাবস্যুলেট মিনিমাম নয়, লোকাল মিনিমাম। একটা সময় গিয়ে লোকাল মিনিমাম অবস্থা ভেঙে পড়তে পারে। তখন কণাগুলো আর এই বিন্দুতে থাকতে পারবে না। চলে যাবে অ্যাবস্যুলেট মিনিমাম শক্তির বিন্দুতে। আর সেই বিন্দুগুলো আসলে আলাদা আরেকটা মহাবিশ্বের (যেটা আসলে অ্যাকচুয়াল মহাবিশ্ব) অংশ।

তাই লোকাল অবস্থা ভেঙে পড়লে আমাদের বর্তমান মহাবিশ্বের আর অস্তিত্ব থাকবে না। এই মহাবিশ্বের সব উপাদান চলে যাবে আরেকটি মহাবিশ্বে। কিন্তু এটা একটা দুর্বল সম্ভাবনা। এটা যদি ঘটে, তাহলে তাপীয় মৃত্যুর আগেই আমরা অ্যাকচুয়াল মহাবিশ্বে চলে যাব। আর তা নাহলে তাপীয় মৃত্যুই ঘটবে, যাকে বলা হয় বিগ ফ্রিজ।

এমন বিষয় বেছে নেওয়া উচিত, যা সত্যি আনন্দ দেয়— তানিয়া তাসনিম অনন্যা, জ্যোতিঃপদার্থবিদ

এ দেশের কোনো শিক্ষার্থী যদি আপনার সঙ্গে গবেষণা করতে চায়, তাকে কী বলবেন?

অশোক সেন: প্রথমেই আমাদের ইনস্টিটিউটে আবেদন করতে হবে। এখানে প্রাথমিকভাবে নির্বাচিত হলে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। মনোনীত হলে কাজ করার সুযোগ মিলবে সহজেই।

দেশে স্ট্রিং গবেষণা শুরু করতে চাইলে আমাদের কী কী করা উচিত?

অশোক সেন: এখানকার পরিস্থিতি তো আমি জানি না। ভারতে যেভাবে শুরু হয়েছিল, সেটা বলতে পারি। বিশ্ববিদ্যালয়ের বাইরেও কিছু গবেষণা ইনস্টিটিউট শুরু করা হয় সেখানে। ওখানে বিশ্ববিদ্যালয়ের বাইরের এসব রিসার্চ ইনস্টিটিউটেও বেশ কিছু মৌলিক গবেষণার কাজ হচ্ছিল। বাইরে থেকেও অনেক বিখ্যাত বিজ্ঞানী আনা হয়েছিল। এখন আমাদের মনে হয়, বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ ইনস্টিটিউট আলাদা করা উচিত হয়নি। একসঙ্গে থাকলে আরও বেশি শিক্ষার্থী এই গবেষণাগুলোতে অংশ নিতে পারত। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলিয়ে রিসার্চ ইনস্টিটিউট চালু করলে অধ্যাপকেরাও কাজ শুরু করার সুযোগ পাবেন। শিক্ষার্থীরাও তখন এসব গবেষণায় অংশ নিতে পারবে।

আমাদের বিজ্ঞানীরা দেশের বাইরে গেলে তাদের দেশে ফিরিয়ে আনা কষ্ট। কীভাবে তাদের দেশে ফিরিয়ে বিজ্ঞান গবেষণায় নিযুক্ত করা যায়?

অশোক সেন: এখানে ফিরিয়ে আনার জন্য একটা আকর্ষণ প্রয়োজন। একজন-দুজন তো আর ফিরবে না। বরং পুরো একটা দল হিসেবে ফিরলে কাজ করা সুবিধা। যখন তারা এখানে কাজ করবে, তখন দলের সঙ্গে বিদেশি বিজ্ঞানীদের যুক্ত করতে পারলে ভালো। মৌলিক গবেষণার জন্য পর্যাপ্ত অর্থের জোগানও দিতে হবে। আবার ভালো বেতনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া এখানে কাজ করেও যেন দেশের বাইরে তিনি গবেষণার সুযোগ পান, সেদিকেও লক্ষ রাখতে হবে।

কৌতূহলকে কখনো হারিয়ে ফেলো না — মারজানা আক্তার, গবেষক

দক্ষিণ এশিয়ায় ভারত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে এগিয়ে। এর সঙ্গে বাংলাদেশসহ অন্য দেশগুলো নিয়ে আঞ্চলিক একটা গবেষণা বলয় তৈরি করা যায় কি না, যেমনটা ইউরোপে হয়েছিল সার্ন প্রতিষ্ঠার মাধ্যমে।‌

অশোক সেন: দক্ষিণ এশিয়ার সরকার ও নীতিনির্ধারকদের এগুলো নিয়ে ভাবতে হবে। এটা অসম্ভব কিছু নয়। আবার সব সময় সরকারকেই ভাবতে হবে, এমনও নয়। এখানকার ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়গুলো এই উদ্যোগ নিতে পারে। সেখানে শুরুতেই হয়তো সব দেশকে একত্র করা যাবে না।  হয়তো দুটো দেশ মিলেই শুরু করতে পারে। চীন, কোরিয়া আর জাপান মিলে যেমন এশিয়ান ফিজিকস স্কুল করে। একবার শুরু করা গেলে সেটা এগিয়ে নেওয়া খুব বেশি কঠিন কিছু হবে না। ভারতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও বিনিয়োগ করে। সেটা এ দেশেও শুরু হতে পারে।

বিজ্ঞানচিন্তার পাঠকদের অনেকেই বিজ্ঞানী হতে চান। তাঁদের উদ্দেশে কিছু বলুন।

অশোক সেন: বিজ্ঞানী হতে গেলে আগ্রহ থাকা চাই। কারও যদি আগ্রহই না থাকে, তাহলে এ পথে আসা উচিত নয়। মনে রাখতে হবে, বিজ্ঞানে সমস্যা কখনো একই ধারায় চলে না। দেখা যায় বহু চেষ্টা করেও অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। কোনো কোনো পরীক্ষা বাস্তবে অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। এখানে বিজ্ঞানীর সবচেয়ে বড় ক্ষমতা হলো মানসিক শক্তি। এমন অবস্থা মোকাবিলা করার জন্য তরুণ বিজ্ঞানীকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আগ্রহ আর অধ্যবসায় কাজে লাগিয়ে সামনে এগোতে হবে। ব্যর্থ হলেই পথ বদলে নেওয়া চলবে না।

বিজ্ঞানচিন্তাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অশোক সেন: আপনাদেরও ধন্যবাদ।

অনুলিখন: আলিমুজ্জামান

সবচেয়ে মূল্যবান বিজ্ঞান সেটাই, যা মানুষের কাজে লাগে — মোহাম্মদ আব্বাস উদ্‌দীন, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

অক্টোবর ২৪, ২০২৬
মিসরের প্রাচীন পিরামিডের পাশে দৌড় প্রতিযোগিতা
মিসরের প্রাচীন পিরামিডের পাশে দৌড় প্রতিযোগিতা

মিসরের ঐতিহাসিক দাহশুর এলাকায় কিং স্নেফেরু পিরামিডস চ্যালেঞ্জে শত শত দৌড়বিদ অংশ নেন

অক্টোবর ২৪, ২০২৬
সন্ধ্যায় সারা দিনের খবর
সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত এজেআর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয় ঘুরে দেখে পুলিশ। গত মঙ্গলবার রাজধানীর হাজারীবাগে

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়-গুদামে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাদীকে বলা হয়েছে, আজ শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁর ‘লাশ পড়ে থাকবে’। বিস্তারিত পড়ুন...

সরাইল থানায় এমপি রুমিন ও ওসির মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনায় পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মধ্যে বাগ্‌বিতণ্ডা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল থানার ওসির কক্ষে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন...

অরুণাচল প্রদেশের ৬-৭ কিলোমিটার ভেতরে আসলেই কি ঢুকে পড়েছে চীনের বাহিনী

রাজস্থান রাজ্যের সেন্ট্রাল ট্রেনিং কলেজে বক্তৃতা করছেন আইটিবিপির মহাপরিচালক শত্রুজিৎ কাপুর

ভারতের অরুণাচল প্রদেশের চীন সীমান্তে অস্থিরতা আছে, এই প্রথম তা স্বীকার করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং যেকোনো ভুল-বোঝাবুঝি এড়াতে কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা অব্যাহত রেখেছে। বিস্তারিত পড়ুন...

মেসিকে পুরস্কার ও ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারে’র স্বীকৃতি দিল স্পেন

পুরস্কার নিয়ে ফিরছেন মেসি। পেছনে দাঁড়িয়ে স্পেনের প্রিন্সেস লিওনর

সবাই জানত, স্পেনের ওভিয়েদোতে লিওনেল মেসির উপস্থিতি সাধারণ কোনো ঘটনা হবে না। প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে ফেরার পর থেকেই মেসিকে ঘিরে উন্মাদনা শুরু হয়েছে। কিংবদন্তিকে বরণ করে নিতে ওভিয়েদোর রাস্তায় দুপাশে দাঁড়িয়েছিল হাজারো মানুষ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, মেসিকে ঘিরে কদিন ধরে যেমন উন্মাদনা চলছে সেটা ২০২৩ সালে হলিউড কিংবদন্তি মেরিল স্ট্রিপের সফরকেও ছাড়িয়ে গেছে! বিস্তারিত পড়ুন...

আমির খান বললেন, ‘৫৬ বছর বয়সে বুঝেছি, ৮৬ বছরে বুঝলে দেরি হয়ে যেত’

বৃহস্পতিবার সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমির খান

বলিউডে সাফল্যের জন্য তিন দশক ধরে বিরামহীন কাজ করেছেন আমির খান। নিখুঁত অভিনয়, ভালো সিনেমা আর নতুন কিছু করার নেশায় ডুবে ছিলেন সব সময়। কিন্তু কাজের পেছনে ছুটতে গিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় যে হারিয়ে ফেলেছেন, তা উপলব্ধি করেছেন দেরিতে। বড় হয়ে গেছে তাঁর সন্তানেরা, বদলে গেছে সম্পর্কের সমীকরণ। বিস্তারিত পড়ুন...

অক্টোবর ২৪, ২০২৬
জলবায়ু অর্থায়নে ঋণ নয় অনুদান চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু অর্থায়নে ঋণ নয় অনুদান চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোকে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে...

অক্টোবর ২৪, ২০২৬
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা...

অক্টোবর ২৪, ২০২৬
তাঁতিদের কাঁচামাল সরবরাহ সহজলভ্য করতে এমপিদের যুক্ত করার সুপারিশ
তাঁতিদের কাঁচামাল সরবরাহ সহজলভ্য করতে এমপিদের যুক্ত করার সুপারিশ

তাঁতিদের সুতা, রং ও কাঁচামালের সরবরাহ সহজলভ্য করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি...

অক্টোবর ২৪, ২০২৬
আপনার পুরোনো ফোনটি ফেলবেন কোথায়?
আপনার পুরোনো ফোনটি ফেলবেন কোথায়?

যে মোবাইল ফোনটি একসময় আপনার নিত্যদিনের সঙ্গী ছিল, যার স্ক্রিনে জমে আছে আপনার বহু স্মৃতি, তাকে বিদায়ের বেলাতেও একটু যত্নের দাবিদার সে। আপনার একটি ভুল সিদ্ধান্তের কারণে পুরোনো ফোনটি যেন পরিবেশের জন্য বিষাক্ত কোনো উপাদানে পরিণত না হয়...

অক্টোবর ২৪, ২০২৬
বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান
বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এতে অংশ নেওয়া কয়েকজনকে শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ...

অক্টোবর ২৪, ২০২৬
সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না: রিজভী
সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না: রিজভী

সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী...

অক্টোবর ২৪, ২০২৬
প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’ অনুষ্ঠিত
প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’ অনুষ্ঠিত

দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জ জেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘চর উৎসব’। যমুনা নদীতে নৌভ্রমণ, চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ জীবনযাত্রাকে পর্যটনের আকর্ষণ...

অক্টোবর ২৪, ২০২৬
ওসির সঙ্গে বাগবিতণ্ডা: মামলা হলে প্রধান আসামি হতে চান রুমিন ফারহানা
ওসির সঙ্গে বাগবিতণ্ডা: মামলা হলে প্রধান আসামি হতে চান রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলেছেন

অক্টোবর ২৪, ২০২৬
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো

গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

অক্টোবর ২৪, ২০২৬
ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু
ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু

ক্যান্সার ও অকাল মেনোপজ হয়েছিল তার। তবে ২৩ বছর আগে ক্যাসান্ড্রা বেকনের শরীর থেকে নেওয়া ডিম্বাশয়ের টিস্যু সফলভাবে তার শরীরে পুনরায় প্রতিস্থাপন করা হয়, যার ফলে তিনি ৪৪ বছর বয়সে তিনি একটি ছেলেশিশু জন্ম দিতে সক্ষম হন।

অক্টোবর ২৪, ২০২৬
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী

আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।

অক্টোবর ২৪, ২০২৬
প্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাক্রঁ
প্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাক্রঁ

প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রেপস শহরে এবং পরে লা ভেরিয়েরে গুলির ঘটনা ঘটে। হামলাকারী নিজের গাড়ি থেকেই গুলি চালান। প্রায় ১৫ মিনিট ধরে হামলাটি চলে। হামলাকারীকে অভিবাসীদের লক্ষ্যবস্তু করতে দেখা গেছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

অক্টোবর ২৪, ২০২৬
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'

স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কারণে প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। গত আড়াই মাসে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় এসব দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আগামী পাঁচ বছরে সরকারি কর্মচারীদের জন্য সরকারের পেনশন ব্যয় ৫১ হাজার কোটি টাকায় পৌঁছাবে। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?

বাংলাদেশের রাজনীতিতে 'গুপ্ত-সুপ্ত' বিতর্ক আবারও আলোচনায়। কে কোন দলের হয়ে রাজনীতি করছেন, কার আনুগত্য কোথায়, কে অনুপ্রবেশকারী আর কে প্রক্সি -এমন নানা বিতর্ক রাজনীতিতে। এসব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করছেন বিভিন্ন দলের নেতারা।

অক্টোবর ২৪, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার, ২২শে অক্টোবর সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অফলাইনে আছে। শুক্রবারও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।

অক্টোবর ২৩, ২০২৬
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?

রাধিকার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম, কোভিড মহামারির সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের পড়াশোনায় ঠিক কেমন ধরনের প্রভাব ফেলেছিল।

অক্টোবর ২৩, ২০২৬
তিলক-নিতীশের ঝড়ে খাদের কিনারা থেকে রুদ্ধশ্বাস জয় ভারতের
তিলক-নিতীশের ঝড়ে খাদের কিনারা থেকে রুদ্ধশ্বাস জয় ভারতের

কন্ডিশন অনুযায়ী লক্ষ্যটা খুব বড় ছিল না। তবু, সেই রান তুলতে গিয়ে একসময় খাদের কিনারায় চলে গিয়েছিল ভারত। ৭০ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন ৫ ব্যাটসম্যান। সেখান থেকে ম্যাচ জেতার স্বপ্ন দেখা কঠিন। কিন্তু, তিলক ভার্মা ও নিতীশ কুমার রেড্ডি হাল ছাড়লেন না। শেষ দিকে দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে নাটকীয় জয় তুলে নিল ভারত।

অক্টোবর ২৪, ২০২৬
মঈন খানকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
মঈন খানকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

অক্টোবর ২৪, ২০২৬
ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি সেনারা
ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি সেনারা

দখলকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় ১ হাজার ২০০ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে। শনিবার একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
শ্রীপুরে বর্জ্যবাহী ট্রাকের চাপায় বিএনপি নেতার মৃত্যু
শ্রীপুরে বর্জ্যবাহী ট্রাকের চাপায় বিএনপি নেতার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের বর্জ্যবাহী ট্রাকের চাপায় মো. সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ইউসুফ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

অক্টোবর ২৪, ২০২৬
ট্রাম্পকে নিয়ে রসিকতা, নাকি চপেটাঘাত?
ট্রাম্পকে নিয়ে রসিকতা, নাকি চপেটাঘাত?

প্রথম কিংবা দ্বিতীয় মেয়াদ- কোনো সময়েই ট্রাম্পকে ঘিরে সমালোচনার কমতি ছিল না। বিশ্বরাজনীতির অন্যতম আলোচিত এই নেতাকে নিয়ে বিতর্কও নতুন নয়। তবে এবারের সমালোচনার ধরন ও বিস্তৃতি আগের চেয়ে ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, নিছক হাস্যরসের আড়ালে এসব মিমের মাধ্যমে প্রকাশ পাচ্ছে তরুণদের ক্ষোভ, হতাশা ও রাজনৈতিক অসন্তোষ।

অক্টোবর ২৪, ২০২৬
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অক্টোবর ২৪, ২০২৬
ছাত্রলীগ নেতাকে আটকের পর ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেপ্তার
ছাত্রলীগ নেতাকে আটকের পর ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে (৩০) ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অক্টোবর ২৪, ২০২৬
কক্সবাজারে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের রুম দিলে হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা: এমপি স্বপ্না
কক্সবাজারে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের রুম দিলে হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা: এমপি স্বপ্না

কক্সবাজারে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া প্রেমিকের সঙ্গে থাকার জন্য কক্ষ দেওয়া হলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

অক্টোবর ২৪, ২০২৬