ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৪৮ জনের মৃত্যু হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ১৫ লাখ টাকার ‘অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ।
মিরপুর-১০ এলাকায় হকার উচ্ছেদের পর ফুটপাতের পরিবেশে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয় রিকশাচালক, পথচারী ও ব্যবসায়ীরা। তাদের মতে, আগে ফুটপাত ও আশপাশের এলাকায় মানুষের ভিড়, দোকানপাট এবং যানবাহনের চাপের...
ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা।
২০২৫-২০২৬ হিসাববছরে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ ডিভিডেন্ড বা লভ্যাংশের অর্থ পরিশোধের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশে...
কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ঢাকায় পা রাখলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তাঁর এই বাংলাদেশ সফরে ছিল না ফুটবলবিষয়ক কোনো আনুষ্ঠানিক কর্মসূচি।
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
দ্রুত উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় জিম্বাবুয়ে

শারদীয় উৎসবের আমেজে জমকালো এথনিক সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পূজার সর্বজনীন আনন্দ ও উৎসবের আবহকে বরণ করে নিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এই সাজের ছবি প্রকাশ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও নানা নিরীক্ষা করতে ভালোবাসেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কখনো সাবেকি পোশাকে, কখনো আধুনিক পশ্চিমা সাজে—বিভিন্ন ধরনের লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন তিনি।

এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এথনিক সাজের ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পূজার সাজ’।

ভাবনার এই সাজের মূল আকর্ষণ গাঢ় লাল ও মেরুনের মিশেলে তৈরি লেহেঙ্গা। পোশাকের বেনারসি স্কার্ট অংশজুড়ে রয়েছে সোনালি জরির কারুকাজের ফুলেল মোটিফ।

স্লিভলেস ব্লাউজের ডিপ ভি-নেকের নকশা আর মিনিমাল সিকুইনের কাজ সাজে এনেছে আধুনিকতার ছোঁয়া। লেহেঙ্গার সঙ্গে মাথায় জড়ানো নেটের ওড়নাটি পুরো সাজে যোগ করেছে সাবেকি আবহ।

ভাবনার উৎসবের সাজে বিশেষভাবে নজর কাড়ছে তাঁর গয়না। গলায় পরেছেন কুন্দন, মুক্তা ও পাথরের কাজ করা নেকলেস। এতে ঝুলছে গাঢ় সবুজ পুঁতি।

সঙ্গে মানানসই দুল, হাতে চওড়া সোনালি বালা এবং আঙুলে বড় স্টেটমেন্ট আংটি। মাঝখানে সিঁথি করা চুলে টিকলির সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী সাজের ছোঁয়া।
মেকআপে ভাবনা বেছে নিয়েছেন মভ রঙের লিপস্টিক, গালে ব্লাশ, চোখে টানা আইলাইনার ও শিমারি আইশ্যাডো। ত্বকের উজ্জ্বলতা ফুটিয়ে তুলেছে ডিউই মেকআপ।

খোঁপা করা চুলে গোঁজা গোলাপ ফুল পুরো সাজে যোগ করেছে কোমলতা। লাল লেহেঙ্গা, গয়না আর ফুলের সমন্বয়ে ভাবনার পূজার সাজে একসঙ্গে ধরা দিয়েছে আধুনিকতা ও সাবেকিয়ানা।

ছবি: ইন্সটাগ্রাম

মুখোশধারী বিক্ষোভকারীদের দেওয়া আগুনে ফ্রান্সের লিমোজ শহরের ঐতিহ্যবাহী সিটি হল ধ্বংস হয়ে গেছে। দুটি বিশ্বযুদ্ধের ধাক্কা সামলে সিটি হলটি প্রায় দেড় শতাব্দী ধরে টিকে ছিল।

স্থানীয় সরকারি কর্মকর্তা মরিস বারাত বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার পর সিটি হলের পশ্চিমের অংশটি ছাড়া ভবনটির পুরো ছাদ ধসে পড়েছে। আর হলের বাইরের অংশের দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে।

১৪৩ বছরের পুরোনো এই ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতিকে ‘ঐতিহ্যের জন্য বিপর্যয়’ বলে অভিহিত করেন মরিস বারাত। তিনি এ ঘটনাকে ‘দুষ্কৃতকারীদের ইচ্ছাকৃত কর্মকাণ্ড’ বলে বর্ণনা করে তীব্র নিন্দা জানান।

শত শত মানুষ নিজের চোখে সিটি হলটি আগুনে পুড়ে যেতে দেখেছেন। ভবনটিতে যখন আগুন জ্বলছিল, তখন বাইরে দাঁড়িয়ে থাকা একজন স্থানীয় কাউন্সিলর এক পৌরকর্মীকে সান্ত্বনা দিচ্ছিলেন। ভবন আগুনে পুড়ছে দেখে ওই কর্মী কাঁদছিলেন।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলাকালে গতকাল শনিবার লিমোজ সিটি হলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি হলের বাইরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পর মুখোশধারী একদল বিক্ষোভকারী ভবনটির জানালা ভেঙে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে শনিবার গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেন। শত শত মানুষ সিটি হলটি আগুনে পুড়ে যেতে দেখেছেন। ভবনটিতে যখন আগুন জ্বলছিল, তখন বাইরে দাঁড়িয়ে থাকা একজন স্থানীয় কাউন্সিলর এক পৌরকর্মীকে সান্ত্বনা দিচ্ছিলেন। ভবন আগুনে পুড়ছে দেখে ওই কর্মী কাঁদছিলেন।

লিমোজ সিটি হলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ভবনের ক্লক টাওয়ারটি ধসে পড়েছে। ফ্রান্স, ১৭ অক্টোবর ২০২৬

ওই বিক্ষোভের সময় লিমোজ শহরের কেন্দ্রস্থলের কয়েকটি দোকানেও লুটপাট চালানো হয়েছে।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, স্কুলে নানা সংকট ও সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে গতকাল শনিবার দেশজুড়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। এদিন রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

ফরাসি সরকার বলেছে, গতকাল দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নামে। এ সময় অন্তত ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরাসি সরকার বলেছে, গতকাল দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নামে। এ সময় অন্তত ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে ফ্রান্সে শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ে কাজ করা সংগঠন সিজিটি ইউনিয়ন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, এদিন প্রায় ৮ লাখ মানুষ বিক্ষোভ করেছে বলে তাদের ধারণা।

প্যারিসে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের ব্যাপক সংঘর্ষ চলে। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। একপর্যায়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েকটি দোকানে লুটপাট হয় এবং অন্তত একটি রেস্তোরাঁ আগুনে পুড়ে যায়।

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। ফ্রান্স, ১৭ অক্টোবর ২০২৬

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, মুখোশধারী কিছু ব্যক্তি লুটপাটের চেষ্টা চালান। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছেন। সরকারি ভবন ও সংবাদমাধ্যমের কার্যালয়েও হামলা চালানো হয়েছে। এসব অস্থিরতার জন্য ‘উগ্র বামপন্থীদের’ দায়ী করেছে ফ্রান্স সরকার।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেছেন, সহিংসতায় ১৫০ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশকে ‘চরম মাত্রার সহিংসতার’ মুখোমুখি হতে হয়েছে।

লিওঁ শহরে বিক্ষোভকারীরা একটি পর্যটন কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।

Witnesses say masked protesters set fire to Limoges town hall, which officials say is now ‘largely lost’. In Paris, fires, looting and tear gas marked a night of unrest as cost-of-living protests raged on throughout the country. pic.twitter.com/5ywUwfsQvW
— Al Jazeera English (@AJEnglish) October 18, 2026

ক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স: সংঘর্ষ, লুটপাট ও ভবনে আগুন, গ্রেপ্তার ১২০০

মক্কায় মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে কূটনৈতিকপত্র দিল ঢাকা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য কমিশন থেকে পদত্যাগ করেছেন
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ছয়-সাতজন মুখোশধারী ব্যক্তির একটি দল মিজানুর রহমানের মুদিদোকানটির সামনে আসেন। এর মধ্যে একজন মাথায় হেলমেট পরা ছিলেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে নিয়ে বিতর্কের রেশ কি এবার ক্রিকেটের ধারাভাষ্যকক্ষেও পৌঁছে গেল? প্রশ্নটা উঠছে ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইনকে ঘিরে। পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকারদের তালিকায় জায়গা হয়নি তাঁদের।

গতকাল শনিবার সিরিজের জন্য ছয় সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে আথারটন ও হুসেইনের নাম নেই। অথচ বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এই দুই ধারাভাষ্যকার ইংল্যান্ডের প্রায় সব ম্যাচেই নিয়মিত থাকেন ধারাভাষ্যকক্ষে। ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের সর্বশেষ পাকিস্তান সফরে তিন টেস্টের সিরিজেও তাঁরা ছিলেন ধারাভাষ্য প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য।

পাকিস্তান যেন ইমরানকে মুছে ফেলতে না পারে, সে জন্যই ওই চিঠি—মাইকেল আথারটন

এবার তাঁদের বাদ পড়ার কারণ জানায়নি পিসিবি। তবে গত আগস্টে কারাবন্দী ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের সাক্ষাৎকার নেওয়াকে কেন্দ্র করে পাকিস্তানে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার সঙ্গে এ সিদ্ধান্তের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটনের সঙ্গে ইমরানের দুই ছেলে ২৯ বছরের সুলায়মান আর ২৬ বছরের কাসিম

বিতর্কের সূত্রপাত ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার লর্ডস টেস্টে। সে সময় স্কাই স্পোর্টস ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকার প্রচার করে। ১৮ মিনিটের সাক্ষাৎকারটি নিয়েছিলেন আথারটন। সেখানে কারাগারে ইমরানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন কাসিম ও সুলাইমান।

তাঁদের অভিযোগ ছিল, অবহেলা ও নিঃসঙ্গ অবস্থায় রেখে পাকিস্তানের কর্তৃপক্ষ তাঁদের বাবাকে ‘স্পষ্টতই মেরে ফেলার চেষ্টা করছে’।

সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি পিসিবি। ক্রিকেট সম্প্রচারে রাজনৈতিক বিষয় তুলে আনার অভিযোগে স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে প্রতিবাদ হিসেবে পাকিস্তান দলকে মাঠে না নামানোর হুমকিও দেওয়া হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। এমনকি টেস্টের মধ্যাহ্নবিরতির পরের সেশনে পাকিস্তানি ক্রিকেটারদের মাঠে না পাঠানোর কথাও বিবেচনা করা হচ্ছিল।

তবে এসব চাপের মুখেও সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই স্পোর্টস। যদিও পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি সাক্ষাৎকারটির সম্প্রচার আটকে দেয়।

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান। লন্ডন, যুক্তরাজ্য, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

পরে নাসের হুসেইনের সঙ্গে এক পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেন আথারটন। ইমরানের ছেলেদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দেন তিনি। আথারটনের অভিযোগ ছিল, পাকিস্তান রাষ্ট্র যেন ইমরান খানকে ‘অস্তিত্ব থেকেই প্রায় মুছে ফেলার চেষ্টা করছে’।

সেই বিতর্কের দুই মাস পর পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন ও হুসেইন। তবে তাঁদের অনুপস্থিতির সঙ্গে ওই সাক্ষাৎকারের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়েছিলেন ইমরান খানের উন্নত চিকিৎসা ও মানবিক আচরণের দাবিতে। সেই ২২ জনের মধ্যেও ছিলেন আথারটন ও হুসেইন।

ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার ও ভীতসন্ত্রস্ত পাকিস্তানের ‘লাঞ্চ ব্রেক ভীতি’

পিসিবি ঘোষিত ছয় সদস্যের ধারাভাষ্য প্যানেলে পাকিস্তানের সাবেক চার ক্রিকেটার ওয়াকার ইউনিস, আমির সোহেল, বাজিদ খান ও উরুজ মুমতাজ আছেন। তাঁদের সঙ্গে থাকছেন শ্রীলঙ্কার রোশান আবেসিংহে ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক বুচার। উপস্থাপকের দায়িত্ব পালন করবেন জয়নব আব্বাস।
আজ পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। তবে প্রথম ম্যাচে ধারাভাষ্যকক্ষে থাকছেন না ওয়াকার ইউনিস। ২০ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে ধারাভাষ্য শুরু করবেন তিনি। ২২ অক্টোবর রাওয়ালপিন্ডিতেই মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
এরপর টুর্নামেন্ট চলে যাবে লাহোরে। গাদ্দাফি স্টেডিয়ামে ২৫, ২৭ ও ২৯ অক্টোবর হবে লিগ পর্বের বাকি তিন ম্যাচ। একই মাঠে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। লিগ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে।

ইমরানের জন্য আবারও সরব সাবেক অধিনায়করা, প্রধানমন্ত্রীর কাছে এবার ২১ জনের চিঠি

গাড়ি থেকে নেমেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার। পাশ থেকে একজন বলছেন, ‘একেবারে গুলি করে দেব।’ মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের এমন কর্মকাণ্ডে তাঁর নিজ দল বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের কেউ কেউ বিব্রত হওয়ার কথা জানিয়েছেন। তাঁদের প্রশ্ন, মাদক দমনে প্রশাসনকে সক্রিয় করার পরিবর্তে একজন প্রতিমন্ত্রী নিজেই কেন অস্ত্র হাতে অভিযানে নামলেন?

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকা পরিদর্শনের দিনেই এ ঘটনা ঘটেছে। দল ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ মনে করছেন, প্রধানমন্ত্রীর দিনভর পরিদর্শনের ইতিবাচক আলোচনা অনেকটাই ম্লান হয়েছে ইশরাকের কর্মকাণ্ডে। একজন প্রতিমন্ত্রীর এমন আচরণের দায় মন্ত্রিসভাকেও নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির একজন শীর্ষ নেতা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তাসহ মোট ১০ জনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মাদকের বিরুদ্ধে উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে তাঁদের আপত্তি নেই। আপত্তি প্রতিমন্ত্রীর অভিযান পরিচালনার ধরন নিয়ে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুধু ইশরাকের ব্যক্তিগত বিষয় হয়ে থাকেনি; প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যদেরও বিব্রত করেছে। একজন প্রতিমন্ত্রীর এমন আচরণের দায় মন্ত্রিসভাকেও নিতে হবে।

এদিকে অস্ত্র হাতে ইশরাকের অভিযানের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, ওয়ারী বিভাগের উপকমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইশরাক অবশ্য নিজের কর্মকাণ্ডকে মাদকের বিরুদ্ধে ‘সামাজিক প্রতিরোধের’ অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন। আজ এক বিবৃতিতে তিনি দাবি করেন, হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত।

অস্ত্র হাতে কী করেছিলেন ইশরাক

গতকাল শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ ঘণ্টি ঘর রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে। ইশরাকের নিজের ফেসবুক পেজেই এর ভিডিও প্রকাশ করা হয়। সেখানে গাড়ি থেকে নেমে তাঁকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করতে দেখা যায়। তাঁর পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’ সঙ্গে থাকা ব্যক্তিরা তখন রেললাইনের পাশে কয়েকজনকে ধরতে এগিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে ইশরাকের একজন দেহরক্ষী এক তরুণকে লাথি দেন।

এই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার শীর্ষ এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামা সংসদ সদস্য কিংবা মন্ত্রী-প্রতিমন্ত্রীর কাজ নয়। তাঁদের কাজ প্রশাসনকে সহযোগিতা করা। তাঁর প্রশ্ন, ‘যেটা যার কাজ না, সেটা সে কেন করবে?’ এই নেতার মতে, ঘটনাটিতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

ইশরাক শনিবার নিজের উদ্যোগের পক্ষে স্থানীয় মানুষের অভিযোগ ও মাদকের বিস্তারের কথা তুলে ধরেন। পুলিশের বিভিন্ন সীমাবদ্ধতার কথাও বলেন তিনি। তাঁর ভাষ্য, জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা থেকে সেখানে গিয়েছিলেন।

তবে দল ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, উদ্দেশ্য ভালো হলেও প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড উদ্যোগটিকে বিতর্কিত করেছে। মাদক দমনের প্রয়োজনীয়তার চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে তাঁর অস্ত্র প্রদর্শন ও সঙ্গে থাকা ব্যক্তিদের আচরণ নিয়ে।

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, সমালোচনার জবাবে যা বললেন তিনি

প্রধানমন্ত্রীর পরিদর্শনের দিনেই বিতর্ক

শনিবার সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় সাড়ে চার ঘণ্টায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা এবং মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাতসহ ১৩টি স্থান পরিদর্শন করেন তিনি। পরিচ্ছন্নতা ও সেবার পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। কোথাও পরিস্থিতির উন্নয়নে সাত দিন, কোথাও দুই সপ্তাহ সময় বেঁধে দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই পরিদর্শনে ছিলেন, মন্ত্রিসভার এমন একজন সদস্য শনিবার রাতে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর দিনভর অর্জন ইশরাকের কর্মকাণ্ডে নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন। ঘটনাটিতে তিনি নিজেও বিব্রত ও বিরক্ত।

একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি রোববার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মাদকের বিরুদ্ধে ইশরাকের উদ্দেশ্য ঠিক আছে। কিন্তু তিনি এত বেপরোয়া হয়ে গেলেন কেন, সেটাই প্রশ্ন। তাঁর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে শনিবার প্রধানমন্ত্রীর চমৎকার কর্মসূচিটি নষ্ট হয়ে গেছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ওই শীর্ষ নেতাও একই ধরনের মন্তব্য করেছেন। ‘দুধে এক ফোঁটা চোনা’ পড়ার উপমা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিনভর অর্জনের ওপর একই ধরনের প্রভাব ফেলেছে ইশরাকের কর্মকাণ্ড। তাঁর মতে, সরকারের জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগের মধ্যে একজন প্রতিমন্ত্রীর এমন আচরণ পুরো মন্ত্রিসভাকে বিব্রত করেছে।

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে থাকার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

ইশরাকের দাবি

সমালোচনার মধ্যে আজ রোববার দেওয়া বিবৃতিতে ইশরাক দাবি করেন, একটি অস্থায়ী মাদক আস্তানার কাছে পৌঁছানোর পর ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি হইচই করে তাঁদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন। হামলার আশঙ্কায় তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অস্ত্র সরিয়ে নেওয়া হয়।

বিবৃতিতে স্থানীয়ভাবে মাদকের বিস্তার ঠেকাতে আগে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং জনবলসংকট দূর করার বিষয়ে তিনি উদ্যোগ নিয়েছেন। পুলিশ ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলেও দাবি করেন।

তবে ঘটনাস্থলে যাওয়ার আগে পুলিশের সঙ্গে সমন্বয়ের বিষয়টি স্পষ্ট নয়। ইশরাক আগে পুলিশের সঙ্গে আলোচনার কথা বললেও শনিবার সংবাদমাধ্যমকে তিনি নিজেই বলেছিলেন, ঘটনাস্থলে যাওয়ার ১০ মিনিট পর তিনি পুলিশকে আসতে বলেন।

ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা শনিবার সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রতিমন্ত্রী আগে থেকে পুলিশকে জানাননি। তাঁরা পরে বিষয়টি জেনেছেন। ফলে সাধারণভাবে মাদকবিরোধী উদ্যোগ নিয়ে আলোচনা হলেও নির্দিষ্ট এই অভিযানের বিষয়ে পুলিশের সঙ্গে আগে থেকে সমন্বয় ছিল কি না, সেই প্রশ্ন রয়ে গেছে।

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

প্রতিমন্ত্রীর অস্ত্রটি বৈধ কি না, সেই প্রশ্নের পাশাপাশি এটি প্রদর্শনের ধরন নিয়েও আলোচনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালায় আত্মরক্ষার জন্য অস্ত্র বহন ও ব্যবহারের অনুমতির পাশাপাশি প্রদর্শনের সীমাও নির্ধারণ করা আছে। নীতিমালার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, অন্যের মধ্যে ভয় বা বিরক্তি সৃষ্টি করতে পারে, এমনভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।

ইশরাকের ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, সেটিই তদন্তে খতিয়ে দেখবে পুলিশ। ডিবিপ্রধান শফিকুল ইসলামের ঘোষণায় তদন্তের ফল অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

তবে দল ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়ায় আইনি প্রশ্নের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্বশীল আচরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তাঁদের বক্তব্য, মাদক দমনে প্রশাসনের ঘাটতি থাকলে তা দূর করতে উদ্যোগ নেওয়ার সুযোগ একজন প্রতিমন্ত্রীর রয়েছে। কিন্তু নিজে অস্ত্র হাতে অভিযানে যাওয়ায় প্রশাসনের ঘাটতির পাশাপাশি তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

কূটনীতিক অঙ্গনে ভাবমূর্তি নিয়ে উদ্বেগ

ইশরাক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটিরও সদস্য। তাঁর অস্ত্র হাতে অভিযানের ছবি ও ভিডিও বিদেশি কূটনীতিকদের কাছে দল ও সরকার সম্পর্কে কী ধারণা তৈরি করবে, তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ এক নেতা।

কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন এই নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় তা ঢাকার দূতাবাসগুলোর নজরে এসেছে বলেই তিনি মনে করেন। তাঁর আশঙ্কা, মন্ত্রিসভার একজন সদস্যের এমন ছবি কূটনীতিকেরা নেতিবাচকভাবেই দেখবেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার পাশাপাশি ইশরাককে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবি তুলছেন কেউ কেউ। এর মধ্যেই শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। মাদক কারবারে নিজের দলের কেউ জড়িত থাকলেও ছাড় না দেওয়ার কথা জানান তিনি।

তবে দল ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিজ হাতে তুলে নেওয়া এক বিষয় নয়। পুলিশের তদন্তে অস্ত্র প্রদর্শনের আইনগত দিকটি যাচাই হবে। কিন্তু একজন প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ডে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের কেউ কেউ এ ঘটনায় ব্যবস্থাও প্রত্যাশা করছেন।

বিক্ষোভকারীদের হাতে কয়েকটি ঘটনায় হেনস্তার শিকার হয়েছেন ‘গোদি মিডিয়া’র সাংবাদিকেরা। ভারতে বিজেপি সরকারপন্থী সংবাদমাধ্যমকে ব্যঙ্গ করে ‘গোদি মিডিয়া’ বলা হয়।
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টা পার হওয়ার পরেও নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পায়নি পুলিশ। বাকি সাতজনের পরিবার যোগাযোগ করায় তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেনের অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নানা আলোচনার জন্ম দিয়েছে।
দুর্গাপুজোর সময় কলকাতায় ব্যাপক জনসমাগম নতুন নয়। কিন্তু ১৭ই অক্টোবর শনিবার সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেলে পদপিষ্টের ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসন ও উদ্যোক্তাদের ব্যবস্থাপনা নিয়ে।
ফ্রান্সের সরকার বিক্ষোভকারীদের দাবির প্রতি অনেকটাই নমনীয় বলে মনে হচ্ছে। আটই অক্টোবর এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে অতিরিক্ত তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেন। তবে এরপরও বিক্ষোভ থামেনি, বরং আরও তীব্র হয়েছে।
আজ রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কক্সবাজারের রিসোর্টে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা, এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিমন্ত্রী ইশরাকের পিস্তল হাতে শোডাউনের সংবাদ এবং ঢাকার বিমানবন্দরে সৌদিগামী যাত্রীদের অপেক্ষার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমের প্রথম পাতায়।
মেরিনল্যান্ডকে তার বন্দি তিমিগুলোর জন্য একটি নতুন আবাস খুঁজে বের করতে হয়েছিল। কিন্তু প্রাণী কল্যাণের বিষয়ে উদ্বেগের কারণে কানাডীয় সরকার যখন চীনে তিমিগুলো বিক্রি করার পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তখন পার্ক কর্তৃপক্ষ জানায় যে সেগুলোকে হয়তো তাদের কষ্ট না দিয়ে মেরে ফেলতে হবে। এই ঘোষণার পর বেশ কয়েকটি অ্যাকোয়ারিয়াম একটি আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু করে।
কলকাতায় একটি খ্যাতনাম দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি জানান, আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
একজন প্রত্যক্ষদর্শী জানান তিনি যখন সকাল ছয়টার পরে রিসোর্ট থেকে হাঁটতে বের হয়েছিলেন তখনও সবকিছু স্বাভাবিক ছিল। তারা যখন ফিরে এসেছেন রিসোর্টের সামনে তখন দেখেছেন আগুন একটু একটু করে ছড়াচ্ছে। একটুপরে প্রথমে একটি বড় বিস্ফোরণ এবং আরো কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন আগুন চারদিকে আরো ছড়িয়ে পড়ে।
চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
চাঞ্চল্যকর এ মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে ২৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।
উইলিয়ামস সোয়েটার্স লিমিটেডের আমদানি করা ৫২ হাজার ৭৮৫ কেজি ওভেন ফেব্রিক্সের হদিস পাওয়া যায়নি। একই প্রতিষ্ঠানের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৫২৫টি যন্ত্রপাতিও কারখানায় স্থাপিত অবস্থায় পাওয়া যায়নি। এসব ঘটনায় ১৩ কোটি ৫২ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করতে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা’ নামে নতুন একটি স্বতন্ত্র দপ্তর চালু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
স্বাস্থ্য খাতের ডিজিটাল উদ্যোগগুলোকে সমন্বিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলে সেগুলো আলাদা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকে। পরে এসব ব্যবস্থার মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। তাই ডিজিটাল স্বাস্থ্যসেবার বিভিন্ন ব্যবস্থা যেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে, সে লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
২০২৫-২০২৬ হিসাববছরে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ ডিভিডেন্ড বা লভ্যাংশের অর্থ পরিশোধের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা বা এজিএমের এক দিন পরেই বিনিয়োগকারীদের হিসাবে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ বিতরণ করেছে।
ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা।
মিরপুর-১০ এলাকায় হকার উচ্ছেদের পর ফুটপাতের পরিবেশে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয় রিকশাচালক, পথচারী ও ব্যবসায়ীরা। তাদের মতে, আগে ফুটপাত ও আশপাশের এলাকায় মানুষের ভিড়, দোকানপাট এবং যানবাহনের চাপের কারণে চলাচল করা কঠিন ছিল। উচ্ছেদ অভিযানের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।