রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ৯৯ তম বার পেছালো

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছালো। এ নিয়ে ৯৯তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ালেন আদালত...

অস্ত্রোপচার শেষে কেমন আছেন রিফাত চৌধুরী?

মেরুদণ্ডে বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত বৃহস্পতিবার.....

অস্ত্রোপচার শেষে কেমন আছেন রিফাত চৌধুরী?
ওয়াসিমসহ ছয় হত্যা: হাছান-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য ১৫ নভেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল...

ওয়াসিমসহ ছয় হত্যা: হাছান-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য ১৫ নভেম্বর
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। অন্যদিকে, বাংলাদেশের উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে, অস্ত্র হাতে অবৈধ মাদক ব...

ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে সরকার

মন্ত্রী জানান, সরকারি অনুদানের পাশাপাশি অসচ্ছল হিন্দু পরিবারগুলোকে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে...

দুর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে সরকার
পর্যটকের অপেক্ষায় সিলেট, ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা

পাহাড়ের পাদদেশে নদী, পাথরঘেরা জলধারা, সবুজ চা-বাগান আর জলাবনের নীরবতা প্রকৃতির এমন বৈচিত্র্য দেখতে দুর্গাপূজার ছুটিতে সিলেটে যেতে পারেন ভ্রমণপিপাসুরা।

পর্যটকের অপেক্ষায় সিলেট, ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হারল জিম্বাবুয়ে
আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হারল জিম্বাবুয়ে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ১৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে।

অক্টোবর ২০, ২০২৬
দুই বাংলাদেশির আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল কি না জানতে চায় বাংলাদেশ
দুই বাংলাদেশির আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল কি না জানতে চায় বাংলাদেশ

বাংলাদেশের কাছে সৌদি আরবের পাঠানো বন্দিতালিকায় নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম ছিল। তাঁদের বিরুদ্ধে অপরাধের উল্লেখ থাকলেও কী সাজা দেওয়া হয়েছে, তা জানানো হয়নি। পরে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডের তথ্য বাংলাদেশকে কেন জানানো হয়নি, সৌদি আরবের কাছে তা জানতে চেয়েছে ঢাকা।

সোমবার জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠকে এ প্রশ্ন তোলেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৌদি কর্মকর্তা এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। দুই বাংলাদেশির মামলার বিবরণ ও বিচারিক প্রক্রিয়ার বিস্তারিত চেয়ে একই দিন সৌদি আরবকে আবার কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।

সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বৈঠক এবং আরেকটি কূটনৈতিক পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনার বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন, জেদ্দার আলোচনায় বাংলাদেশের কনসাল জেনারেল প্রশ্ন তোলেন, নিয়মিত পাঠানো বন্দিতালিকায় দুজনের নাম থাকলেও শাস্তির তথ্য কেন ঊহ্য রাখা হলো।

নতুন করে দেওয়া কূটনৈতিক পত্রের বিষয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির মামলার বিস্তারিত বিবরণ, বিচারিক প্রক্রিয়ার সময় নেওয়া বিভিন্ন পদক্ষেপ আর দণ্ডিত হওয়ার পর তাঁরা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ আদৌ পেয়েছিলেন কি না তা জানতে চাওয়া হয়েছে।

বাংলাদেশের কনসাল জেনারেল সৌদি আরবের তালিকায় থাকা অসংগতির বিষয়টি তোলেন। বিশেষ করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যদি বিচার সম্পন্ন হয় তবে বাংলাদেশকে দেওয়া তালিকায় কেন নজরুল ইসলাম আর সুইটি আক্তারকে কি দণ্ড দেওয়া হয়েছে সেটি ঊহ্য রাখা হলো।

গত ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর জানায়। এর পরদিন ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ব্যাপারে বিস্তারিত জানাতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কূটনৈতিক পত্র দিয়েছিল। এরপর গত ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে এই কূটনৈতিক পত্র পুনরায় দেওয়া হয়।

ঢাকার কর্মকর্তারা জানান, সোমবার জেদ্দার আলোচনার সময় যত দ্রুত সম্ভব দণ্ডিত দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানানোর অনুরোধ জানানো হয়। আন্তরিকতা পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে নিম্ন আদালত দুই আসামির দণ্ড দেন। পরে আপিল আদালতে ১৩ জন বিচারককে নিয়ে গঠিত প্যানেল তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আদালতের রায় অনুসরণ করে নারী ও পুরুষের জন্য নির্ধারিত পৃথক সেলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা

এ সময় বাংলাদেশের কনসাল জেনারেল সৌদি আরবের তালিকায় থাকা অসংগতির বিষয়টি তোলেন। বিশেষ করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যদি বিচার সম্পন্ন হয় তবে বাংলাদেশকে দেওয়া তালিকায় কেন নজরুল ইসলাম আর সুইটি আক্তারকে কি দণ্ড দেওয়া হয়েছে সেটি ঊহ্য রাখা হলো। বাংলাদেশের কূটনীতিক এ সময় বলেন, যদি তালিকা থেকে জেদ্দা মিশন জানতে পারত যে তাদের দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে ক্ষেত্রে তাদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার সুযোগ পাওয়া যেত। সৌদি কূটনীতিক এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি।

গত ৩০ সেপ্টেম্বর জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় দণ্ডিত ব্যক্তিদের একটি তালিকা পাঠায়। তাতে নজরুল ইসলাম এবং সুইটি আক্তারের নাম ছিল। এদের দুজনের বাড়ি যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলায়। ২০২২ সালের শেষ দিকে সৌদি আরবে যাওয়ার পর আল মাজাল কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন তাঁরা দুজন।

একই প্রতিষ্ঠানের সহকর্মী ছিলেন দুজন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় দণ্ডিত ব্যক্তিদের একটি তালিকা পাঠায়। তাতে নজরুল ইসলাম এবং সুইটি আক্তারের নাম ছিল। এদের দুজনের বাড়ি যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলায়। ২০২২ সালের শেষ দিকে সৌদি আরবে যাওয়ার পর আল মাজাল কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন তাঁরা দুজন।

দুই অভিযোগে দুজন দণ্ডিত

ঢাকা, রিয়াদ ও জেদ্দায় বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে এবং সরকারি কয়েকটি নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ১ আগস্ট নজরুল ইসলাম এবং পর দিন ২ আগস্ট সুইটি আক্তারকে আটক করা হয়। ৩০ সেপ্টেম্বরে দেওয়া তালিকায় উল্লেখ করা হয়, জেদ্দা সংশোধনাগারে অবস্থানরত নজরুল ইসলামকে সাইবার ক্রাইম বা তথ্য প্রযুক্তি সংক্রান্ত অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। তবে তাঁকে কখন ও কী দণ্ড দেওয়া হয়েছে তা ওই তালিকায় উল্লেখ করা হয়নি।

তালিকায় সুইটি আক্তারের অবস্থান জেদ্দা মহিলা কারাগারে উল্লেখ আছে। তাঁর বিরুদ্ধে ব্যভিচারের অপরাধের কথা বলা হলেও সাজার বিবরণের কোনো উল্লেখ নেই।

গত ১৮ অক্টোবর জেদ্দা থেকে ঢাকায় পাঠানো বাংলাদেশ মিশনের এক বার্তায় বলা হয়েছে, তেল সমৃদ্ধ দেশটিতে সাইবার কিংবা ব্যভিচারের অপরাধে এর আগে কোনো বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই। সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারগুলোতে বিভিন্ন ধরনের চারিত্রিক স্খলনের মামলায় ৩০৬ জন বাংলাদেশি আটক আছেন বলে উল্লেখ করা হয়। এদের মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষিত হয়েছে। তাদেরকে সর্বনিম্ন এক মাস এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাইবার অপরাধে মক্কায় অন্য তিনটি মামলায় তিনজন বাংলাদেশিকে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি হতাশার

দুই বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিষয়ে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, (সৌদি আরবে দুই বাংলাদেশির বিরুদ্ধে) অ্যালিগেশন (অভিযোগ) এনে বা ক্রাইম অফেন্স (অপরাধের অভিযোগ) এনে এক্সিকিউশনটা (মৃত্যুদণ্ডের রায় কার্যকর) হলো, সেটা আমাদের জন্য হতাশার।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য আদান-প্রদান ও কূটনৈতিক যোগাযোগ প্রক্রিয়ায় ল্যাপস (ঘাটতি) ছিল বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা ও তথ্য চাওয়া হয়েছে।

অক্টোবর ২০, ২০২৬
পদপিষ্টের ঘটনার শোক কাটিয়ে মহা অষ্টমীর উৎসব কলকাতায়
পদপিষ্টের ঘটনার শোক কাটিয়ে মহা অষ্টমীর উৎসব কলকাতায়

উত্তর কলকাতায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর শোক কাটিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই মহা অষ্টমীর আনন্দে মেতে ওঠে গোটা পশ্চিমবঙ্গ।

অক্টোবর ২০, ২০২৬
রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’, দুপুরে ‘স্বেচ্ছায় অব্যাহতি’: ইশরাকের যত বক্তব্য
রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’, দুপুরে ‘স্বেচ্ছায় অব্যাহতি’: ইশরাকের যত বক্তব্য

প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে রোববার রাতে খবর প্রকাশের পর সেটাকে ‘গুজব’ ও ‘উড়োখবর’ বলেছিলেন এই বিএনপি নেতা। প্রথম আলো অনলাইনে এ খবর প্রকাশের পর ইশরাকের দপ্তর থেকে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়। অথচ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে ইশরাক বললেন, তিনি নিজেই ‘স্বেচ্ছায় অব্যাহতি’ চেয়েছেন।

শনিবার বিকেলে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান ঘিরে সমালোচনার মুখে সোমবার দুপুরে পদত্যাগের ঘোষণা দেওয়া পর্যন্ত একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া ইশরাক হোসেন। প্রথমে পদত্যাগের নির্দেশের খবর অস্বীকার করেছেন। এরপর সিদ্ধান্ত আগেই প্রকাশ হয়ে যাওয়ায় বিভ্রান্তি তৈরির অভিযোগ তুলেছেন। সবশেষে পদত্যাগকে নিজের স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন।

ইশরাকের এসব বক্তব্যের মধ্যে বেশ কিছু অসংগতি ও পরস্পরবিরোধিতা রয়েছে। বিশেষ করে পদত্যাগের সিদ্ধান্ত তিনি কখন জানতে পেরেছিলেন, কেন আগের রাতের খবরকে ‘মিথ্যা’ বলেছিলেন এবং পদত্যাগের উদ্যোগ আসলে কার ছিল—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি তাঁর বক্তব্যে।

পদত্যাগের নির্দেশ, নাকি স্বেচ্ছায় অব্যাহতি

দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন। সেখানে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর কাছে নিজেই প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন।

ইশরাক বলেন, ‘আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।’ ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চান বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী এতে সম্মত হয়েছেন এবং তাঁকে এলাকায় কাজ করার সুযোগ দিয়েছেন।

অথচ সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকারসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিতও করেছিল।

সংবাদ সম্মেলনে এই দুই ধরনের বক্তব্যের বিষয়ে ইশরাকের কাছে ব্যাখ্যা চান এক সাংবাদিক। তিনি জানতে চান, সকালে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে যাচ্ছেন, অথচ সংবাদ সম্মেলনে বলছেন, স্বেচ্ছায় পদত্যাগ করছেন। বিষয়টি আসলে কী?

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন

জবাবে ইশরাক বলেন, ‘আমি যদি প্রধানমন্ত্রীকে গিয়ে বলিও স্বেচ্ছায় পদত্যাগ করতে চাচ্ছি, অফিশিয়ালি কিন্তু তাঁর নির্দেশই আসবে।’

প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান উল্লেখ করে ইশরাক বলেন, ‘উনি ক্যাবিনেটের প্রধান, উনি নির্দেশই দিবেন।’

ইশরাকের দাবি, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

এরপর সাংবাদিকদের উদ্দেশে ইশরাক বলেন, ‘সকালের মেসেজ কী গেল, বিকেলের মেসেজের কমা একটা ঠিক ছিল না, দাড়িটা কম হইছে—এগুলা নিয়ে দয়া করে মূল প্রসঙ্গ থেকে আমাদেরকে সরাবেন না।’

তবে ইশরাকের এ ব্যাখ্যার পরও পদত্যাগের উদ্যোগ কার পক্ষ থেকে এসেছিল, সেই প্রশ্ন থেকে যায়। কারণ, রোববার প্রধানমন্ত্রীর নির্দেশের খবর প্রকাশিত হওয়ার পর ইশরাকের পক্ষ থেকে শুধু তা অস্বীকারই করা হয়নি, খবরটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো মিথ্যা তথ্য হিসেবেও দাবি করা হয়েছিল।

নতুন ব্যাখ্যা

পদত্যাগের নির্দেশের খবর অস্বীকার করার বিষয়ে সংবাদ সম্মেলনে নতুন ব্যাখ্যা দেন ইশরাক হোসেন। তাঁর দাবি, সিদ্ধান্তটি আজ সোমবার সকালেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা ছিল। কিন্তু দলের কোনো সহকর্মী আগেভাগে তা প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

ইশরাক হোসেন বলেন, ‘আমাদের অফিশিয়াল প্রক্রিয়া অনুযায়ী আজকে সকালেই এটার অফিশিয়াল সিদ্ধান্তটা এসেছে। সেভাবেই আসার কথা ছিল, সেভাবেই এটাকে মিডিয়াতে নিয়ে আসার কথা ছিল। তবে দুঃখজনক হলেও সত্য, আমাদের হয়তোবা কোনো কলিগই এটিকে যে সময় প্রকাশ করার কথা, তার অতি আগে প্রকাশ করে দিয়ে একটা কনফিউশন তৈরি করেছে।’

এরপর ইশরাক হোসেন বলেন, ‘গতকাল হইছে না আজকে হইছে, তাতে কী আসে–যায়?’

ইশরাকের এ বক্তব্যের সঙ্গে আগের রাতের বক্তব্যের অসংগতি রয়েছে। কারণ, রোববার রাতে তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং পদত্যাগের প্রশ্নই ওঠে না। অথচ সোমবার তিনি বলছেন, সিদ্ধান্তটি নির্ধারিত সময়ের আগেই প্রকাশ হয়ে যাওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

প্রশ্ন হলো, সিদ্ধান্তটি যদি আগেভাগে প্রকাশ হয়ে থাকে, তাহলে আগের রাতে সেটিকে ‘কাল্পনিক’, ‘মিথ্যা’ ও ‘গুজব’ বলা হয়েছিল কেন?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক এ বিষয়েও ব্যাখ্যা দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি যেহেতু আমার সংক্রান্ত এবং বিষয়টি যেহেতু সরাসরি প্রধানমন্ত্রী সংক্রান্ত, উনি যতক্ষণ না পর্যন্ত নির্দেশ দিবেন যে এটি প্রকাশ করা হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে গুজব বলে অথবা অসত্য বলে ধরে নিতে হবে।’ তাঁর ব্যাখ্যা অনুযায়ী, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে সেটিকে গুজব বা অসত্য হিসেবে বিবেচনা করতে হবে।

কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না আসা এবং কোনো তথ্য অসত্য হওয়া এক বিষয় নয়। রোববার রাতে ইশরাকের পক্ষ থেকে শুধু আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসার কথা বলা হয়নি; পদত্যাগের নির্দেশ দেওয়ার তথ্যটিই অস্বীকার করা হয়েছিল।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাতভর একের পর এক প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

রোববার রাত ১০টার দিকে প্রথম আলো অনলাইনে ‘মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর ২২ মিনিট পর রাত ১০টা ২২ মিনিটে নিজের হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে ইশরাক লেখেন, ‘পদত্যাগের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন

চার মিনিট পর রাত ১০টা ২৬ মিনিটে একই গ্রুপে একটি অডিও বার্তা দেন তিনি। প্রথম আলোর খবরকে ‘গুজব’ ও ‘উড়োখবর’ আখ্যায়িত করে ইশরাক বলেন, ‘দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই পুরো বিষয়টিকে গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এ রকম কোনো সিদ্ধান্ত যদি দল থেকে আমরা নেই, তাহলে সেটি অবশ্যই উড়োখবরের মাধ্যমে আসবে না।’

এর দুই মিনিট পর রাত ১০টা ২৮ মিনিটে ইশরাকের প্রেস কর্মকর্তা একই গ্রুপে একটি প্রতিবাদলিপি দেন। এতে প্রথম আলোর খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করা হয়। খবরটি প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে প্রতিবাদলিপিটি ইশরাকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ওই পেজে দেওয়া আরেক বার্তায় বলা হয়, ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

ওই বার্তায় আরও দাবি করা হয়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে একটি মহল কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

এরপর রাত ১০টা ৪০ মিনিটে সাংবাদিকদের উদ্দেশে আরেকটি অডিও বার্তা দেন ইশরাক। সেখানেও তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বলে জানান।

পদত্যাগের নির্দেশের খবর প্রচার করায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সমালোচনাও করেন ইশরাকের প্রেস কর্মকর্তা। পরে বিটিভি আগের স্ক্রল সরিয়ে ইশরাক পদত্যাগের খবর অস্বীকার করছেন—এমন স্ক্রল প্রচার করে।

মধ্যরাতেও অস্বীকার, সকালে সুরবদল

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন ইশরাক হোসেন। তাতে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যেকোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যেকোনো নির্দেশ আসার সাথে সাথে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়।’ ওই পোস্টে তিনি আরও জানান, তাঁর ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুত সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানাবেন।

কিন্তু কয়েক ঘণ্টা পরই পরিস্থিতি বদলে যায়। আজ সোমবার সকাল সাড়ে আটটার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানান তিনি।

এরপর সকাল ৯টা ৮ মিনিটে হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে একটি অডিও বার্তা দেন ইশরাক। সেখানে বলেন, ‘বেলা দুইটায় প্রেসক্লাবে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার যে চূড়ান্ত ঘোষণাটি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী কনভে করেছেন, সেটি আমরা ঘোষণা দেব।’

আগের রাতে যে পদত্যাগের নির্দেশের খবরকে ইশরাক ‘গুজব’ ও ‘উড়োখবর’ বলেছিলেন, পরদিন সকালেই সেই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া সিদ্ধান্ত ঘোষণা দেওয়ার কথা জানান।

পদত্যাগের ঘোষণা

আজ দুপুরে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার কথা জানান ইশরাক। তবে সেখানে সরাসরি পদত্যাগ করার ঘোষণা দেননি।

সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন

পরে সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে নেতা-কর্মীদের সামনে এসে ইশরাক বলেন, ‘আমি আজকে পদত্যাগ করলাম আমার এই পদ থেকে।’ এ সময় অনুসারীরা স্লোগান দিয়ে তাঁর পদত্যাগের বিরোধিতা করেন।

বেলা তিনটার দিকে প্রেসক্লাব থেকে বেরিয়ে গাড়িতে দাঁড়িয়ে নেতা-কর্মীদের সঙ্গে স্লোগান দিতে থাকেন ইশরাক। তাঁর গাড়ির সামনে-পেছনে কয়েক শ নেতা-কর্মী ছিলেন।

এ সময় ইশরাক স্লোগান দেন—‘মাদকের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘মাদকের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

পরে হাইকোর্ট মোড়, আবদুল গণি রোড ও গুলিস্তান হয়ে গোপীবাগে যান ইশরাক হোসেন।

অস্ত্রকাণ্ডের পক্ষেই সাফাই ইশরাকের, কথা বললেন মেয়র নির্বাচন নিয়েও

অক্টোবর ২০, ২০২৬
আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধারে ‘জনশূন্য’ শেষ দিনের আয়োজন
আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধারে ‘জনশূন্য’ শেষ দিনের আয়োজন

দুপুর ১২টার দিকে আখড়াবাড়িতে গিয়ে দেখা যায়, পুরো প্রাঙ্গণে ফকির-সাধুদের সংখ্যা প্রায় শূন্য। কয়েকজন দর্শনার্থী ঘোরাফেরা করছেন।

অক্টোবর ২০, ২০২৬
টুপটুপ রিসোর্টের সহকারী ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
টুপটুপ রিসোর্টের সহকারী ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় করা মামলায় রিসোর্টের সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল রোববার বিকেলে তাঁকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। তবে তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় আজ সোমবারও শুনানি হয়নি। পরে সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ ঘটনায় রিসোর্টের মালিক মো. তানভীর সুলতান মিয়াসহ এজাহারভুক্ত চার আসামির মধ্যে জাহিদ ছাড়া অন্য তিনজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের ধরতে অভিযান চলছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে টুপটুপ রিসোর্টে আগুন লাগে। পরে সেখান থেকে ১০ জনের পোড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ওই দিন রাত ১১টার দিকে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সূত্রধর বাদী হয়ে মামলা করেন। এতে চারজনের নাম উল্লেখ করে ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, রোববার বিকেলে জাহিদকে আদালতে তোলা হয়। তবে মামলার তদন্ত কর্মকর্তা অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় যাওয়ায় রিমান্ড শুনানি হয়নি।

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

কক্সবাজারের ইনানীতে আগুনে পুড়ে যাওয়া রিসোর্টে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার অভিযান

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিমন ঘোষ বলেন, নিহত ব্যক্তিদের ডিএনএ নমুনা নিয়ে তিনি ঢাকায় আছেন। মঙ্গলবার কক্সবাজারে ফিরে জাহিদকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানিতে অংশ নেবেন। আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

মামলার এজাহারে উল্লেখ করা চার আসামি হলেন রিসোর্টের মালিক ও চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডীর বাসিন্দা মো. তানভীর সুলতান মিয়া (৩৮), প্রধান ব্যবস্থাপক বরিশালের সাঈদ আহমদ (৩২), ব্যবস্থাপক উখিয়ার জালিয়াপালং এলাকার মোহাম্মদ সাইদ (৩০) এবং সহকারী ব্যবস্থাপক চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকার জাহিদ হোসেন (২৯)। রিসোর্ট ও রেস্তোরাঁর কর্মরত আরও ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে রিসোর্টের আরেক মালিক নেওয়াজ মোরশেদের নাম এজাহারে নেই।

এখনো নিখোঁজ একজন, মরদেহের খোঁজে আবার টুপটুপ রিসোর্টে তল্লাশি

এ বিষয়ে ওসি আতিকুর রহমান বলেন, রিসোর্টের মালিক নেওয়াজ মোরশেদের নাম মামলায় অন্তর্ভুক্ত করার জন্য আদালতে আবেদন করা হবে। আত্মগোপনে থাকা আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে কতজন অবস্থান করছিলেন, সে বিষয়ে পুলিশ বা প্রশাসনের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। শনিবার তল্লাশি চালিয়ে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে রোববার আবার তল্লাশি চালানো হলেও আর কোনো মরদেহ পাওয়া যায়নি।

কক্সবাজারের সেই পোড়া রিসোর্টে গিয়ে যা দেখা গেল

অক্টোবর ২০, ২০২৬
রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার টাকা জরিমানা করল পর্তুগাল
রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার টাকা জরিমানা করল পর্তুগাল

তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা (৩৫ হাজার ৩০০ টাকা) করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

অক্টোবর ২০, ২০২৬
তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্যদের চাকরি দেওয়ার ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্যদের চাকরি দেওয়ার ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রমে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্য ও সক্ষম বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রস্তাবিত ১৭টি আবাসিক ভবন নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।

আজ সোমবার রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার ও আর্থিক অনুদান বিতরণের জন্য ডিএসসিসি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের মানুষের প্রধান পরিচয় তাঁরা বাংলাদেশি। পরিচ্ছন্নতাকর্মী হিসেবে তাঁদের অন্য কোনো পরিচয়ে সামাজিকভাবে কিংবা সুযোগ-সুবিধার ক্ষেত্রে বঞ্চিত করা যাবে না।

বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী কোনো জাতিগত বা সামাজিক বিভেদে বিশ্বাস করেন না উল্লেখ করে মীর শাহে আলম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব নাগরিকের সমান অধিকারের আদর্শেই বর্তমান সরকার বিশ্বাসী। অতীতে কোনো মন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের নিবাসে এসে সরাসরি কথা বলেননি। বর্তমান সরকার সেই ধারা বদলাতে চায়। সরকার ও সিটি করপোরেশন পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক সুযোগ-সুবিধা ও উৎসবের আনন্দ নিশ্চিত করে তাঁদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের নিবাসে এসেছেন জানিয়ে মীর শাহে আলম বলেন, সকালে ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে দুর্গাপূজার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তখনই তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসককে পরিচ্ছন্নতাকর্মীদের পূজার আনন্দে অংশ নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা পেয়েই তাঁরা দ্রুত দয়াগঞ্জে আসেন।

অনুষ্ঠানে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের ৬৮০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। পাশাপাশি দুই সম্প্রদায়ের পূজা উদ্‌যাপন কমিটিকে বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়।

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনসংকট সমাধানের বিষয়েও অনুষ্ঠানে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ডিএসসিসির প্রস্তাবিত ১৭টি আবাসিক ভবন নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হবে এবং দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানে স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি স্থানে ২টি এবং অন্য স্থানে ১৭টি ভবন নির্মাণের প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে।’

বর্তমানে পরিচ্ছন্নতাকর্মীদের জরাজীর্ণ আবাসনের পরিবর্তে দ্রুত নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রশাসক। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধান এবং তাঁদের জন্য একটি মন্দির নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন আবদুস সালাম।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের নেতা ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ১৯, ২০২৬
বাংলাদেশকে হারানো জিম্বাবুয়ে পাত্তাই পেলো না আফগানিস্তানের কাছে
বাংলাদেশকে হারানো জিম্বাবুয়ে পাত্তাই পেলো না আফগানিস্তানের কাছে

বাংলাদেশকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করা জিম্বাবুয়ে পাত্তাই পেলো না আফগানিস্তানের কাছে। আবুধাবিতে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা...

অক্টোবর ২০, ২০২৬
ওয়াসিমসহ ছয় হত্যা: হাছান-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য ১৫ নভেম্বর
ওয়াসিমসহ ছয় হত্যা: হাছান-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য ১৫ নভেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল...

অক্টোবর ২০, ২০২৬
অস্ত্রোপচার শেষে কেমন আছেন রিফাত চৌধুরী?
অস্ত্রোপচার শেষে কেমন আছেন রিফাত চৌধুরী?

মেরুদণ্ডে বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত বৃহস্পতিবার.....

অক্টোবর ২০, ২০২৬
রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ৯৯ তম বার পেছালো
রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ৯৯ তম বার পেছালো

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছালো। এ নিয়ে ৯৯তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ালেন আদালত...

অক্টোবর ২০, ২০২৬
দুর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে সরকার
দুর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে সরকার

মন্ত্রী জানান, সরকারি অনুদানের পাশাপাশি অসচ্ছল হিন্দু পরিবারগুলোকে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে...

অক্টোবর ১৯, ২০২৬
পূজার আগে ৩৪ স্থানে হামলা-ভাঙচুরে সাম্প্রদায়িক উদ্দেশ্য পায়নি পুলিশ
পূজার আগে ৩৪ স্থানে হামলা-ভাঙচুরে সাম্প্রদায়িক উদ্দেশ্য পায়নি পুলিশ

শারদীয় দুর্গাপূজার আগে দেশের ৩৪টি স্থানে হামলা, প্রতিমা ভাঙচুর ও মন্দিরে চুরির অভিযোগের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত করে অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্য পায়নি পুলিশ...

অক্টোবর ১৯, ২০২৬
যশোরে প্রতিমা দর্শনে গিয়ে নসিমন-ভ্যান সংঘর্ষে প্রাণ গেলো ভাইবোনের
যশোরে প্রতিমা দর্শনে গিয়ে নসিমন-ভ্যান সংঘর্ষে প্রাণ গেলো ভাইবোনের

নিহত দুই শিশু হলো- ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) এবং শিশুকন্যা দিশা (৩)...

অক্টোবর ১৯, ২০২৬
ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, অভিযুক্তদের গ্রেফতারের দাবি
ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, অভিযুক্তদের গ্রেফতারের দাবি

দলটির দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তিদের একজন রিকশার সামনের গ্লাস ভেঙে দেন এবং চালককে আহত করেন...

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। অন্যদিকে, বাংলাদেশের উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে, অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা বিএনপি নেতা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

অক্টোবর ২০, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে  কী জানা যাচ্ছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে

মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর

বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং কিছুটা কম মাত্রায় লিয়োঁ শহরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত ছিল।

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা
সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা

সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

অক্টোবর ১৯, ২০২৬
পর্যটকের অপেক্ষায় সিলেট, ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা
পর্যটকের অপেক্ষায় সিলেট, ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা

পাহাড়ের পাদদেশে নদী, পাথরঘেরা জলধারা, সবুজ চা-বাগান আর জলাবনের নীরবতা প্রকৃতির এমন বৈচিত্র্য দেখতে দুর্গাপূজার ছুটিতে সিলেটে যেতে পারেন ভ্রমণপিপাসুরা।

অক্টোবর ১৯, ২০২৬
আফগানিস্তান ম্যাচের আগে আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ
আফগানিস্তান ম্যাচের আগে আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। এর জন্য জরিমানা গুনতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

অক্টোবর ১৯, ২০২৬
২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার
২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৬টি মামলার আসামি রংপুরের চিহ্নিত সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

অক্টোবর ১৯, ২০২৬
রাজশাহীর ইতিহাসে মিশে আছে ধর্মসভা
রাজশাহীর ইতিহাসে মিশে আছে ধর্মসভা

রাজশাহীর ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়েছে ১৯ শতকের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রাজশাহী ধর্মসভা। রাজশাহীর ধর্মসভার নামটির সঙ্গে জড়িয়ে পদ্মাপড়ের শহরের সংবাদপত্র ও মুদ্রণ শিল্পের শুরুর ইতিহাস।

অক্টোবর ১৯, ২০২৬
পূজা দেখতে গিয়ে সড়কে ভাই-বোনের মৃত্যু
পূজা দেখতে গিয়ে সড়কে ভাই-বোনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

অক্টোবর ১৯, ২০২৬
ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় দিলো বিএসইসি
ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় দিলো বিএসইসি

দেশের ৪টি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ৭টি প্রতিষ্ঠানকে আর্থিক ও আইনগত ঘাটতি নিরসন এবং সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালনের জন্য ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল

মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

অক্টোবর ১৯, ২০২৬