কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে ‘টাইম বোমা’ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে ‘টাইম বোমা’ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

কৃষির সমস্যা সমাধানে উদ্ভাবন, চ্যাম্পিয়ন শেকৃবির তিন শিক্ষার্থী

কৃষি খাতের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের একটি দল।

কৃষির সমস্যা সমাধানে উদ্ভাবন, চ্যাম্পিয়ন শেকৃবির তিন শিক্ষার্থী
শজিমেক হাসপাতালের ওটিতে অগ্নিকাণ্ড

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের পাশে চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে (ওটি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শজিমেক হাসপাতালের ওটিতে অগ্নিকাণ্ড
৮ বছরের মোবাশিরার শরীরে বার্ধক্য, তবুও দেখে স্বপ্ন

মোবাশিরার মাথায় চুল নেই, নেই ভ্রু কিংবা চোখের পাপড়ি। কুঁচকে যাওয়া ত্বকের নিচে স্পষ্ট শিরা-উপশিরা। মুখের তুলনায় মাথা কিছুটা বড়।

৮ বছরের মোবাশিরার শরীরে বার্ধক্য, তবুও দেখে স্বপ্ন
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, স্থানীয়দের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে আসছেন।

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, স্থানীয়দের প্রত্যাশা
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর

বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিস...

ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কে...

টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

সুনামগঞ্জে চলতি নদীর প্লাস্টিক বর্জ্য সরাল বন্ধুসভা
সুনামগঞ্জে চলতি নদীর প্লাস্টিক বর্জ্য সরাল বন্ধুসভা

প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বমণ্ডিত ডলুরা এলাকার চলতি নদীকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ বন্ধুসভা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর এই অভিযান পরিচালনা করেন বন্ধুরা।

অক্টোবর ১৯, ২০২৬
চুয়েটের অচলাবস্থা নিরসনে কমিটি গঠনের নির্দেশ দিল শিক্ষা মন্ত্রণালয়
চুয়েটের অচলাবস্থা নিরসনে কমিটি গঠনের নির্দেশ দিল শিক্ষা মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর সংকটের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও সুনির্দিষ্ট সুপারিশমালাও মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
কক্সবাজারে নিয়ম না মেনে হোটেল-রিসোর্ট
কক্সবাজারে নিয়ম না মেনে হোটেল-রিসোর্ট

কক্সবাজারের সমুদ্রসৈকত ঘিরে হোটেল-রিসোর্ট-কটেজসহ গড়ে উঠেছে বহু স্থাপনা। অনেক স্থাপনা উঠেছে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায়।

অক্টোবর ১৯, ২০২৬
‘চট্টগ্রামের রবিন থেকে গিটারসম্রাট, আইয়ুব বাচ্চুর জীবনই তো সিনেমা!’
‘চট্টগ্রামের রবিন থেকে গিটারসম্রাট, আইয়ুব বাচ্চুর জীবনই তো সিনেমা!’

চট্টগ্রামের রবিন থেকে গিটারসম্রাট হয়ে ওঠা, প্রথম অ্যালবামের ব্যর্থতা, সোলস ছেড়ে নিজের ব্যান্ড গঠন, জীবনের নানা ঘটনা এবং অকালমৃত্যু—সব মিলিয়ে আইয়ুব বাচ্চুর জীবন সিনেমার গল্প।

অক্টোবর ১৯, ২০২৬
বিশ্বে খেলনার বাজার ১২ হাজার কোটি টাকা, রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে কেন
বিশ্বে খেলনার বাজার ১২ হাজার কোটি টাকা, রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে কেন

বিশ্বের খেলনার বাজার ১২ হাজার ৩০০ কোটি ডলারের। এই বিশাল বাজারে গত বছর চীন রপ্তানি করছে ৩ হাজার ৪৮২ কোটি ডলারের খেলনা। অথচ বাংলাদেশের রপ্তানি মাত্র ৬ কোটি ২৯ লাখ ডলারের। গত অর্থবছরে অবশ্য বাংলাদেশের খেলনা রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

কিন্তু বৈশ্বিক বাজারে বড় অংশীদারত্ব নেওয়ার সুযোগ এখনো কাজে লাগানো যাচ্ছে না। উদ্যোক্তাদের অভিযোগ, বিদেশ থেকে কাঁচামাল আমদানির জটিলতা, নীতিসহায়তার অভাব, মানোন্নয়নে সমন্বিত পরিকল্পনা না থাকা এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পিছিয়ে পড়ছে এই শিল্প। বিদেশি বিনিয়োগে কয়েকটি কারখানা রপ্তানিতে এগিয়ে থাকলেও দেশীয় উদ্যোক্তাদের সামনে বাধা অনেক।

বিশ্বজুড়ে খেলনার বাজার বড় হচ্ছে। শিশুদের পাশাপাশি কিশোর-কিশোরীদের বিভিন্ন ধরনের খেলনার চাহিদা বাড়ছে। খেলনার বৈশ্বিক বাজারে বাংলাদেশের হিস্যা এখনো খুবই ছোট। বছরে ৫-৬ কোটি ডলারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের খেলনা রপ্তানি।

উদ্যোক্তাদের অভিযোগ, বিদেশ থেকে কাঁচামাল আমদানির জটিলতা, নীতিসহায়তার অভাব, মানোন্নয়নে সমন্বিত পরিকল্পনা না থাকা এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পিছিয়ে পড়ছে এই শিল্প। বিদেশি বিনিয়োগে কয়েকটি কারখানা রপ্তানিতে এগিয়ে থাকলেও দেশীয় উদ্যোক্তাদের সামনে বাধা অনেক।

খেলনাশিল্পের একাধিক উদ্যোক্তা জানালেন, বাংলাদেশের রপ্তানি বাড়াতে পণ্য বৈচিত্র্য বাড়াতে দীর্ঘদিন ধরে চেষ্টা হচ্ছে। বিশ্বের অনেক ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা তৈরি পোশাকের পাশাপাশি খেলনাও বিক্রি করে। সে জন্য খেলনার রপ্তানি বাড়ানো বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ।

তৈরি পোশাকের মতো খেলনা উৎপাদনেও ক্রেতাদের চাহিদা ও নির্ধারিত মান অনুযায়ী পণ্য তৈরি করতে হয়। খেলনাশিল্পকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়—ধাতু, কাঠ, প্লাস্টিক ও কাপড়ের তৈরি খেলনা। খেলাধুলা, বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি এসব পণ্যের মধ্যে আছে ঐতিহ্যবাহী খেলনা, ইলেকট্রনিক খেলনা, বিভিন্ন চরিত্রের আদলে তৈরি পুতুল ও মডেল, ধাঁধা, বোর্ড গেম, শিক্ষামূলক উপকরণসহ আরও অনেক কিছু।

আন্তর্জাতিক খেলনাশিল্পের সংগঠন দ্য টয় অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, দুই বছর ধরে বিশ্বে খেলনা বিক্রি বেড়েছে। ২০২৩ সালে খেলনা বিক্রি ছিল ১১০ দশমিক ৮ বিলিয়ন ডলার। পরের বছর সেটি প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পায়। গত বছর খেলনা বিক্রি ৭ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১২৩ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত অর্থবছর বাংলাদেশ থেকে চীন, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্রসহ ৪১টি দেশে খেলনা রপ্তানি হয়। তার মধ্যে সবচেয়ে বেশি ইতালিতে ১ কোটি ৪৯ লাখ ডলারের খেলনা রপ্তানি হয়েছে।

দীর্ঘদিন ধরে খেলনা রপ্তানিতে চীন আধিপত্য ধরে রেখেছে। পরের অবস্থানে রয়েছে চেক রিপাবলিক, জার্মানি, নেদারল্যান্ডস, মেক্সিকো, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি, ফ্রান্স ও হংকং। এই তালিকায় বাংলাদেশের অবস্থান তলানিতে।

ইউএন কমট্রেড ডেটাবেজের তথ্যানুযায়ী, গত বছর চীন ৩ হাজার ৪৮২ কোটি ডলারের খেলনা রপ্তানি করেছে। এ ছাড়া চেক রিপাবলিক ৪০২ কোটি ডলার, জার্মানি ২৩৫, নেদারল্যান্ডস ১৬০ ও মেক্সিকো ১৪২ কোটি ডলারের খেলনা রপ্তানি করেছে।

খেলনা রপ্তানি বাড়ছে, আমদানিও

বাংলাদেশের খেলনা রপ্তানি গত চার বছর ৫-৬ কোটি ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। গত ২০২৫-২৬ অর্থবছরে ৬ কোটি ২৯ লাখ ডলারের খেলনা রপ্তানি হয়েছে। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৯৯ শতাংশ বেশি।

ইপিবির তথ্যানুযায়ী, গত অর্থবছর বাংলাদেশ থেকে চীন, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্রসহ ৪১টি দেশে খেলনা রপ্তানি হয়। তার মধ্যে সবচেয়ে বেশি ইতালিতে ১ কোটি ৪৯ লাখ ডলারের খেলনা রপ্তানি হয়েছে।

বাংলাদেশে উৎপাদন হলেও বিদেশ থেকে প্রতিবছর খেলনা আমদানি হয়। গত অর্থবছর ১ কোটি ১৬ লাখ ডলারের খেলনা আমদানি হয়েছে। এই আমদানি তার আগের বছরের তুলনায় ২ দশমিক ৬৫ শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছরে খেলনা আমদানি হয়েছিল ১ কোটি ১৩ লাখ ডলার।

খেলনায় বিদেশি বিনিয়োগ, কে কত রপ্তানি করল

বাংলাদেশ থেকে কাগজে–কলমে খেলনা রপ্তানি করে ২৫ প্রতিষ্ঠান। তার মধ্যে মূল রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা ১৩-১৪টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ পাঁচটি কারখানা হয়েছে বিদেশি বিনিয়োগের মাধ্যমে।

ইপিবির তথ্যানুযায়ী, গত অর্থবছর বাংলাদেশ থেকে চীন, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রসহ ৪১টি দেশে খেলনা রপ্তানি হয়। তার মধ্যে সবচেয়ে বেশি ইতালিতে ১ কোটি ৪৯ লাখ ডলারের খেলনা রপ্তানি হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যানুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ৪ কোটি ২১ লাখ ডলারের খেলনা রপ্তানি করেছে সনিক (বাংলাদেশ) লিমিটেড। এটি হংকংভিত্তিক সনিক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি ডাই-কাস্ট পদ্ধতিতে তৈরি বিভিন্ন গাড়ির ক্ষুদ্র মডেল উৎপাদন করে।

সনিক গ্রুপ দিনাজপুরে উইন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেড ও বিপি ম্যানুফ্যাকচারিং (বিডি) কোম্পানি লিমিটেড নামে আরও দুটি খেলনা উৎপাদনের কারখানা করেছে। গত অর্থবছর উইন চ্যাম্পিয়ন প্রায় ৭৫ লাখ ডলার এবং বিপি ম্যানফ্যাকচারিং ৪৮ লাখ ডলারের খেলনা রপ্তানি করেছে। প্রতিষ্ঠান দুটি দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ খেলনা রপ্তানিকারক প্রতিষ্ঠান।

জার্মান-বাংলাদেশ বিনিয়োগে নরসিংদীতে স্থাপিত কাপকেক এক্সপোর্টস নামের কারখানাটি থেকে গত অর্থবছর ৩১ লাখ ডলারের খেলনা রপ্তানি হয়েছে। কাপড়ের তৈরি খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ২০১৯ সালে যাত্রা শুরু করেছিল। অন্যদিকে ঢাকা ইপিজেডে চীনা বিনিয়োগে স্থাপিত মেইগো (বাংলাদেশ) লিমিটেড গত অর্থবছর ১৩ লাখ ৬৪ হাজার ডলারের ডাই-কাস্টের খেলনা রপ্তানি করেছে।

রপ্তানির সম্ভাবনা খুলবে কীভাবে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল অভ্যন্তরীণ বাজারে খেলনা বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করে। গত অর্থবছর তাদের ডিউরেবল প্লাস্টিক ও আরএফএল প্লাস্টিক পৌনে ১২ লাখ ডলারের খেলনা রপ্তানি করে। প্লাস্টিকের ঝুনঝুনি থেকে শুরু করে হাতি ঘোড়া, বল, পাজল, ব্লক, দোলনা, ট্রাইসাইকেল ইত্যাদি খেলনা রপ্তানি করে তারা।

জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, খেলনা বৈশ্বিক পণ্য। সব দেশেই খেলনার চাহিদা রয়েছে। শিশুদের খেলাধুলার পাশাপাশি সৃজনশীলতা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলনা খুবই গুরুত্বপূর্ণ পণ্য। রপ্তানি বাজারে শীর্ষস্থানীয় ধরে রাখা দেশগুলো নিত্যনতুন খেলনা উদ্ভাবন করছে। আমাদেরও সেই পথে হাঁটতে হবে। একই সঙ্গে পণ্যের মান উন্নত করতে উদ্যোগ লাগবে। সরকার যদি এই খাতের উন্নয়নে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়, তাহলে দ্রুত ফলাফল মিলবে।

দেশে খেলনার বাজারে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আমান প্লাস্টিক টয় ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি বর্তমানে শ্রীলঙ্কা ও ইতালিতে খেলনা রপ্তানি করে। গত অর্থবছর প্রায় দুই লাখ ডলারের খেলনা রপ্তানি করেছে।

জানতে চাইলে আমান প্লাস্টিক টয় ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘খেলনা উৎপাদনের অধিকাংশ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই কাঁচামাল আমদানি করতে গিয়ে আমাদের প্রচুর কাঠখড় পোড়াতে হয়। এ ক্ষেত্রে বন্ড সুবিধা দেওয়া হলে আমাদের কাজটি সহজ হয়। তা ছাড়া খেলনার বাজারে অনেক বৈচিত্র্য। পণ্য বৈচিত্র্য বাড়াতে আমাদের উদ্যোগ লাগবে। কাজটি আমাদের মতো ছোট উদ্যোক্তাদের পক্ষে সম্ভব না। এ জন্য সরকারের সহায়তা লাগবে।’

আমান উল্লাহ আরও বলেন, বিদ্যুৎ সরবরাহও নিরবচ্ছিন্ন করতে হবে। প্রতিদিন কয়েক ঘণ্টা লোডশেডিংয়ের কারণে উৎপাদন পর্যায়ে আমাদের ১-১৫ শতাংশ পণ্য নষ্ট হচ্ছে। চীনের এই হার ১ শতাংশ। সার্বিকভাবে আশির দশকে সরকার যেসব সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে উদ্যোগ নিলে কয়েক বিলিয়ন ডলারের খেলনা রপ্তানি সম্ভব বলে মনে করেন এই তরুণ উদ্যোক্তা।

অক্টোবর ১৯, ২০২৬
ইউরোপে কোন দলের আক্রমণভাগ এখন সবচেয়ে ভয়ংকর
ইউরোপে কোন দলের আক্রমণভাগ এখন সবচেয়ে ভয়ংকর

তিনজন মিলে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াচ্ছেন। একজন গোল করছেন, আরেকজন গোলের সুযোগ তৈরি করছেন। কখনো আবার তিনজনই হয়ে উঠছেন গোলশিকারি। ফুটবলে এমন আক্রমণত্রয়ী যেকোনো দলের জন্য আশীর্বাদ। প্রতিপক্ষের জন্য রীতিমতো দুঃস্বপ্ন।

একসময় বার্সেলোনার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের ‘এমএসএন’ কিংবা রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলের ‘বিবিসি’ ছিল প্রতিপক্ষের রক্ষণের আতঙ্ক। সেই দিনগুলো এখন ইতিহাসের পাতায়। তবে ইউরোপের ফুটবলে গোলের উৎসব থেমে নেই। বদলেছে শুধু উৎসবের আয়োজকেরা।

গত মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোল করা আক্রমণত্রয়ী ছিল বায়ার্ন মিউনিখের। কিন্তু নতুন মৌসুমে সেই মুকুট আপাতত অন্যের মাথায়। আর সেই দলটির নাম বার্সেলোনা।

মেসির নিত্যসঙ্গী থেকে হলান্ডের নতুন প্রেম: এ কোন জাদুকরী পানীয়ের নেশা

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি গোল করা তিন ফুটবলারের হিসাব করলে অনেকটা এগিয়ে বার্সেলোনা। রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেরমিন লোপেজ মিলে করেছেন ২৮ গোল। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের তিন ফুটবলারের সম্মিলিত গোল ২৩টি।

তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার। এই হিসাব প্রচলিত অর্থে আক্রমণভাগের তিন ফুটবলারের নয়। প্রতিটি দলের সর্বোচ্চ গোল করা তিনজনকে নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। তাঁরা একই সঙ্গে মাঠে খেলেছেন কি না, কিংবা তিনজনই ফরোয়ার্ড কি না, সেটি বিবেচনায় নেওয়া হয়নি।

মৌসুমের এখনো অনেকটা পথ বাকি। ফলে এই তালিকায় যে অদলবদল হবে, তা বলাই যায়। আপাতত দেখে নেওয়া যাক গোলের হিসাবে ইউরোপের সবচেয়ে ভয়ংকর পাঁচ আক্রমণত্রয়ীকে।

১. রাফিনিয়া, ইয়ামাল ও লোপেজ (বার্সেলোনা): ২৮ গোল

রাফিনিয়া, ইয়ামাল ও লোপেজ মিলে করেছেন ২৮ গোল।

রবার্ট লেভানডফস্কি চলে গেছেন। তাতে কী! বার্সেলোনার গোল করার লোকের অভাব হয়নি। বরং পোলিশ স্ট্রাইকারের বিদায়ের পর নতুন এক রাফিনিয়ার দেখা মিলেছে।
ব্রাজিলিয়ান এই ফুটবলার এখন খেলছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে। আর নতুন ভূমিকায় নিজেকে এমনভাবে মানিয়ে নিয়েছেন, যেন এই জায়গাতেই খেলার জন্য তাঁর জন্ম!
রাফিনিয়ার পাশে আছেন লামিনে ইয়ামাল। বয়স কম, কিন্তু ফুটবলীয় প্রতিভা আর মাঠের পারফরম্যান্সে তিনি যেন বয়সের হিসাব মানতেই নারাজ। প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ানো তাঁর কাছে এখন নিত্যদিনের ব্যাপার।
এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি গোল রাফিনিয়ার, ১৪টি। ইয়ামাল করেছেন ৯ গোল। এই দুজনের সঙ্গে গোলের হিসাবে যোগ দিয়েছেন ফেরমিন লোপেজ। ৫ গোল করেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। যদিও তিনি পুরোদস্তুর আক্রমণভাগের খেলোয়াড় নন। ফলে মৌসুম এগোনোর সঙ্গে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা তিনজনের তালিকায় তাঁর জায়গা বদলে যেতে পারে।
কিন্তু আপাতত বার্সেলোনার এই তিনজনই ইউরোপের সবার ওপরে। ২৮ গোলের সামনে বাকিরা যেন অনেকটা দূরের পথিক।

২. মাইকেল ওলিসে, লুইস দিয়াজ ও হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ): ২৩ গোল

মাইকেল ওলিসে, লুইস দিয়াজ ও হ্যারি কেইন মিলে করেছেন ২৩ গোল

গত মৌসুমের রাজারা এবার দুই নম্বরে। তবে বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের তিন তারকাকে দেখে মনে হচ্ছে, তাঁরা পুরোনো মুকুট ফিরে পেতে বেশ মরিয়া।
লাইপজিগের বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলের জয়টিই ধরুন। সেই ম্যাচে এই তিনজন মিলে করেছেন পাঁচ গোল। লুইস দিয়াজ একাই করেছেন হ্যাটট্রিক।
কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে আছেন মাইকেল ওলিসে। এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলে তাঁর ৯ গোল হয়ে গেছে।
আর হ্যারি কেইন? ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে নতুন করে বলার কী আছে! গোল করা যাঁর প্রায় অভ্যাসে পরিণত হয়েছে, তাঁকে নিয়ে অনুমান করাও সহজ। মৌসুমে তাঁর গোলসংখ্যাও ৯। ওলিসে, দিয়াজ ও কেইন মিলে এখন পর্যন্ত করেছেন ২৩ গোল।

৩. আর্লিং হলান্ড, রায়ান শেরকি ও সেমেনিও (ম্যানচেস্টার সিটি): ১৯ গোল

ম্যান সিটিতে হলান্ডের পাশে রায়ান শেরকিও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন।

মাঠের বাইরে ম্যানচেস্টার সিটিকে ঘিরে নানা আলোচনা। কিন্তু মাঠে বল গড়ালেই যেন সব ভুলে যায় পেপ গার্দিওলার দল। গোল করা আর ম্যাচ জেতার কাজটা তারা চালিয়ে যাচ্ছে নিজেদের মতো করেই।
আর গোলের কথা উঠলে আর্লিং হলান্ডের নাম আসবে না, তা কি হয়!
নরওয়ের এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগে প্রথম সাত ম্যাচেই করেছেন আট গোল। অর্থাৎ গোল করার যন্ত্রটি নতুন মৌসুমেও পুরোনো ছন্দেই চলছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তাঁর গোল ১২টি।
হলান্ডের পাশে রায়ান শেরকিও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। গত মৌসুমে চার গোল করেছিলেন। এবার এরই মধ্যে সেই সংখ্যা পেরিয়ে গেছেন। তালিকার তৃতীয় নাম সেমেনিও। তিনজন মিলে ১৯ গোল করে ইউরোপের তৃতীয় সর্বোচ্চ গোল করা আক্রমণত্রয়ী এখন সিটির।
বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা বড়। তবে হলান্ড যে ছন্দে আছেন, তাতে এই লড়াইয়ের শেষ কথা এখনই বলে দেওয়া কঠিন।

মেসি না রোনালদো: বয়স ৩০ পেরোনোর পর কে বেশি ভালো

৪. কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও কার্লোস এসপি (রিয়াল মাদ্রিদ): ১৭ গোল

এমবাপ্পের সঙ্গে বেলিংহাম। রিয়ালের দারুণ ফর্মে থাকা জুটি।

রিয়াল মাদ্রিদে জোসে মরিনিওর দ্বিতীয় অধ্যায় এখনো পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে পর্তুগিজ কোচের স্বস্তির জায়গা দলের আক্রমণভাগ।
বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে।
ফরাসি তারকা লা লিগায় এরই মধ্যে করেছেন সাত গোল। গোল করার দায়িত্বটা যেন নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোল ১১টি।
এমবাপ্পের পাশে জুড বেলিংহামও গোল করছেন। ইংলিশ মিডফিল্ডারের আক্রমণে উঠে আসা, সুযোগ বুঝে বক্সে ঢুকে পড়া কিংবা গোলের সামনে হাজির হওয়ার দক্ষতা রিয়ালের জন্য বাড়তি শক্তি।
এই দুজনের সঙ্গে যোগ দিয়েছেন গ্রীষ্মকালীন দলবদলে আসা কার্লোস এসপি। নতুন পরিবেশে তিনিও নিজের কার্যকারিতার ইঙ্গিত দিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনজনের মিলিত গোলসংখ্যা ১৭টি। ইউরোপের সেরা আক্রমণত্রয়ীর লড়াইয়ে তাই রিয়ালও আছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা যে এখন বেশ বড়!

৫. আন্তোনিও রাইমন্দো, জর্জি কেভেরনাদজে ও জাকোমো কালো (ফ্রোজিনোনে): ১৫ গোল

ইউরোপের বড় বড় তারকার সঙ্গে পাল্লা দিচ্ছে ফ্রোজিনোনের আক্রমণভাগ।

এই তালিকায় সবচেয়ে বড় চমক সম্ভবত ফ্রোজিনোনে।
বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ কিংবা রিয়াল মাদ্রিদের তারকাদের সবাই চেনেন। কিন্তু আন্তোনিও রাইমন্দো, জর্জি কেভেরনাদজে ও জাকোমো কালোর নাম শুনে অনেক ফুটবলপ্রেমীকেই হয়তো একটু ভাবতে হবে।
অথচ গোলের হিসাবে ইউরোপের বড় বড় তারকার সঙ্গে পাল্লা দিচ্ছেন ইতালিয়ান ক্লাবটির ত্রয়ীরা।
ফিওরেন্তিনার মাঠে ৩-০ গোলের জয়, সেস্ক ফ্যাব্রিগাসের কোমোকে হারানো কিংবা সাসসুয়োলোর জালে চার গোল দেওয়ার মতো পারফরম্যান্সে ফ্রোজিনোনের আক্রমণভাগ নিজেদের শক্তির পরিচয় দিয়েছে।
এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি গোল রাইমন্দোর, আটটি। কেভেরনাদজে করেছেন পাঁচ গোল, কালোর দুটি।
সব মিলিয়ে ১৫ গোল। নামের চাকচিক্যে তাঁরা হয়তো অনেকের পেছনে। কিন্তু গোলের হিসাবে বড় তারকাদের পাশে নিজেদের নামটা ঠিকই লিখিয়ে নিয়েছেন।
ফুটবল যে শুধু বিখ্যাতদের খেলা নয়, ফ্রোজিনোনের এই তিনজন যেন সেটিই মনে করিয়ে দিচ্ছেন।
মৌসুম যত এগোবে, গোলের এই প্রতিযোগিতাও তত জমে উঠবে। কেইন, হলান্ড কিংবা এমবাপ্পেরা নিশ্চয়ই বার্সেলোনার তিনজনকে এত সহজে মুকুট নিয়ে যেতে দেবেন না।
কে জানে, মৌসুম শেষে সিংহাসনটা কার দখলে থাকবে!

অক্টোবর ১৯, ২০২৬
দুর্গাপূজায় ১৩ জেলার ৬৭০ জনের পাশে ‘সনাতন বন্ধুরা’
দুর্গাপূজায় ১৩ জেলার ৬৭০ জনের পাশে ‘সনাতন বন্ধুরা’

ভার্চ্যুয়াল সংগঠন ‘সনাতন বন্ধুরা’ দুর্গাপূজায় ১৩ জেলার ৬৭০ জনের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেছে।

অক্টোবর ১৯, ২০২৬
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

অনলাইনে অনুষ্ঠিত ইরানের পার্লামেন্ট অধিবেশনে ভোটাভুটিতে আখলাঘির মনোনয়নের পক্ষে ২৩৭ আইনপ্রণেতা ভোট দেন, আর বিপক্ষে ভোট দেন ১৫ জন।

অক্টোবর ১৯, ২০২৬
শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন
শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

বাংলাদেশে অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ১৯, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর

বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং কিছুটা কম মাত্রায় লিয়োঁ শহরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত ছিল।

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
পত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ'
পত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ'

ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে আজ সোমবার প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে আলোচনা, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে প্রতিক্রিয়া এবং কক্সবাজারে রিসোর্টে আগুন লেগে হতাহতের ঘটনার ফলো আপ সংক্রান্ত সংবাদ গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাক তার একটি অনুলিপি রোববারের বৈঠকে সৌদি রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে পাঠানোর এই ঘটনাটি ঠিক 'তলব' নয়, বরং 'তথ্য জানতে বৈঠক'।

অক্টোবর ১৮, ২০২৬
ডিএমপির ৯ কর্মকর্তা বদলি
ডিএমপির ৯ কর্মকর্তা বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

অক্টোবর ১৯, ২০২৬
মঙ্গলবার শুরু ৫ দিনের ছুটি
মঙ্গলবার শুরু ৫ দিনের ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

অক্টোবর ১৯, ২০২৬
আট মাসে জ্বালানি খাতে ৪১২ কোটি ডলার ভর্তুকি
আট মাসে জ্বালানি খাতে ৪১২ কোটি ডলার ভর্তুকি

গত আট মাসে জ্বালানি খাতে ৪১২ কোটি ডলার ভর্তুকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্সজুড়ে দাঙ্গা ও সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান ম্যাক্রোঁর
ফ্রান্সজুড়ে দাঙ্গা ও সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান ম্যাক্রোঁর

ফ্রান্সে তীব্র দাঙ্গা ও সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র নাকচ ম্যাক্রোঁর

অক্টোবর ১৯, ২০২৬
মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা
মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে দেশে শুরু হচ্ছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন।

অক্টোবর ১৯, ২০২৬
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, স্থানীয়দের যে প্রত্যাশা
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, স্থানীয়দের যে প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে আসছেন।

অক্টোবর ১৯, ২০২৬
৮ বছরের মোবাশিরার শরীরে বার্ধক্য, তবুও দেখে স্বপ্ন
৮ বছরের মোবাশিরার শরীরে বার্ধক্য, তবুও দেখে স্বপ্ন

মোবাশিরার মাথায় চুল নেই, নেই ভ্রু কিংবা চোখের পাপড়ি। কুঁচকে যাওয়া ত্বকের নিচে স্পষ্ট শিরা-উপশিরা। মুখের তুলনায় মাথা কিছুটা বড়।

অক্টোবর ১৯, ২০২৬