মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে অফিসার্স ক্লাব, ক্ষোভ

মাগুরা জেলা শহরের ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘দিনান্ত ক্লাব’-এর নামফলক সরিয়ে সেখানে ‘মাগুরা অফিসার্স ক্লাব’ নামে নতুন ফলক উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো আলোচনা বা সম্মতি ছাড়াই এভাবে নাম পরিবর্তনের মাধ্যমে মাগুরার সাধারণ মানুষের দীর্ঘদিনের আবেগ, ঐতিহ্য ও অংশীদারত্বকে উপেক্ষা করা হয়েছে।

পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'

আজ রবিবার ৮ই নভেম্বর, ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকা প্রধান শিরোনাম করেছে ৭ই নভেম্বর উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রার খবর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এছাড়া আইএমএফের ঋণের শর্ত ও গ্যাস-তে...

পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?

ভয় মানুষের আবেগের স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। এই ভয়ের অনুভূতি-ই বিপদের মুখে থাকলে মানুষের শরীর ও মস্তিষ্ককে সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ভয় আর ফোবিয়ার মধ্যে পার্থক্য কী? কোন ধরনের ফোবিয়া সবচেয়ে বেশি দ...

ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?
নেতানিয়াহুর বিদায়, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকট

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে এবারের নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আইজেনক...

নেতানিয়াহুর বিদায়, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকট
জমিতে সজিনে গাছ লাগানো দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ার দৌলতপুর পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জমিতে সজিনা গাছ লাগানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।

জমিতে সজিনে গাছ লাগানো দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২, গুরুতর আহত বাবা-মা

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বছরের শিশু গিরিরাজ পাল ও সাইদুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।

কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২, গুরুতর আহত বাবা-মা
অবশেষে সুন্দরবনে নিখোঁজ পর্যটক রিয়াজের মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সি-বিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৮) মরদেহ অবশেষে উদ্ধার করেছে বন বিভাগ।

অবশেষে সুন্দরবনে নিখোঁজ পর্যটক রিয়াজের মরদেহ উদ্ধার

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার
টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়, যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। টেস্ট খেলুড়ে অন্য দলগুলোর সর্বোচ্চ ইনিংস কার এবং কত।

নভেম্বর ৮, ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ, ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন
সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ, ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোয় গ্রেডের ক্রম, পদোন্নতি ও উচ্চতর গ্রেড নিয়ে যে অসংগতি দেখা দিয়েছে, তা দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার। এসব অভিযোগ পর্যালোচনা করে বেতন গ্রেড পুনর্বিন্যাস, নতুন ঝুঁকি ভাতা চালু এবং বিদ্যমান ভাতার হার পরিবর্তনের সুপারিশ করতে সরকার ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এর আনুষ্ঠানিক নাম ‘কর্মচারীদের বেতন গ্রেড–ভাতা নির্ধারণ ও পরিবর্ধন–পরিমার্জনের বিষয় পর্যালোচনা কমিটি।’

কোনো কোনো পদের বেতন গ্রেড বাড়ানো বা কমানো, বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনা এবং নতুন ভাতা চালুর বিষয়ে সুপারিশ করবে এই কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ ২ নভেম্বর এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মচারীদের কাছ থেকে পাওয়া অভিযোগ পরীক্ষা–নিরীক্ষা করে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি। কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার ও জনপ্রশাসনসচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরাও সহায়তা করবেন।

অর্থ বিভাগ নবগঠিত কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। এ কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। তবে সুপারিশ দেওয়ার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। সুপারিশ বাস্তবায়নের সময়ও জানানো হয়নি। ফলে বেতনকাঠামোর অসংগতি দূর করতে কর্মচারীদের আরও অপেক্ষা করতে হবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।

ওপরের গ্রেডে বেতন কম

সরকারি চাকরিতে বিভিন্ন পদ ও পেশার কর্মীদের বেতন গ্রেড নিয়ে অসন্তোষ রয়েছে। একই ধরনের দায়িত্ব পালন করেও কোনো কোনো পদে বেতন গ্রেডের পার্থক্য, পদমর্যাদার সঙ্গে গ্রেডের অসামঞ্জস্য এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা কমে যাওয়ার অভিযোগ রয়েছে। নতুন বেতনকাঠামো কার্যকর করতে গিয়ে এসব অসংগতি আরও স্পষ্ট হয়েছে।

অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এসব বিষয়ে প্রশ্ন তুলেছেন। জ্যেষ্ঠতা, গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতা নির্ধারণের অসংগতির কথা জানিয়ে তাঁরা অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে সম্প্রতি আবেদন করেছেন।

আবেদনগুলোয় অসংগতির উদাহরণ দেওয়া হয়েছে। নতুন বেতনকাঠামোর একটি অসংগতি হচ্ছে ১১তম ও ১২তম গ্রেডের কর্মচারীদের বেতন নির্ধারণে। নতুন কাঠামোয় ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা। আর ১২তম গ্রেডে তা ২৪ হাজার ৩০০ টাকা। প্রারম্ভিক বেতনে ১১তম গ্রেড এগিয়ে থাকলেও আগের বেতন সমন্বয়ের পর তা উল্টে যাচ্ছে।

একজন কর্মকর্তা অঙ্ক করে বিষয়টি তুলে ধরেন প্রথম আলোর কাছে। তিনি জানান, ১১তম গ্রেডের একজন কর্মচারীর গত ৩০ জুন মূল বেতন ছিল ২৩ হাজার ৬৬০ টাকা। আগের কাঠামোয় তাঁর বেতন বেড়েছিল ১১ হাজার ১৬০ টাকা। নতুন কাঠামোর প্রারম্ভিক বেতনের সঙ্গে এই বৃদ্ধি যোগ করলে দাঁড়ায় ৩৬ হাজার ১৬০ টাকা। তবে নতুন কাঠামোয় এই অঙ্কের ধাপ না থাকায় পরবর্তী ধাপে তাঁর বেতন নির্ধারিত হচ্ছে ৩৭ হাজার টাকা।

ওই কর্মকর্তা আরও জানান, ১২তম গ্রেডের একজন কর্মচারীর একই সময়ে মূল বেতন ছিল ২৩ হাজার ৫৮০ টাকা। আগের কাঠামোয় তাঁর বেতন বেড়েছিল ১২ হাজার ২৮০ টাকা। নতুন কাঠামোয় হিসাব করলে দাঁড়ায় ৩৬ হাজার ৫৮০ টাকা। তবে পরবর্তী ধাপে তাঁর মূল বেতন হচ্ছে ৩৭ হাজার ৭০০ টাকা। সে হিসাবে ১১তম গ্রেডের কর্মচারীর চেয়ে ১২তম গ্রেডের কর্মচারী ৭০০ টাকা বেশি মূল বেতন পাচ্ছেন।

পদোন্নতি পেলেও কমতে পারে আয়

কর্মচারীদের আরেকটি অভিযোগ, পদোন্নতির পর কারও কারও মোট আয় কমে যেতে পারে। তাঁদের দেওয়া উদাহরণ অনুযায়ী, দশম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৪৯ হাজার ৭০০ টাকা। পদোন্নতি পেয়ে নবম গ্রেডে গেলে তাঁর মূল বেতন বেড়ে হয় ৫১ হাজার টাকা।

কিন্তু নতুন গ্রেডে বাড়িভাড়া ভাতার হার ৫০ শতাংশ থেকে কমে ৪৫ শতাংশ হওয়ায় ভাতার পরিমাণ কমে যাচ্ছে। আগে দশম গ্রেডের কর্মচারী বাড়িভাড়া পেতেন ২৪ হাজার ৮৫০ টাকা, পদোন্নতির পর তা দাঁড়ায় ২২ হাজার ৯৫০ টাকা। ফলে মূল বেতন ও বাড়িভাড়া ভাতা মিলিয়ে পদোন্নতির পর তাঁর আয় কমে যাবে ৬০০ টাকা।

উচ্চতর গ্রেড নিয়েও অসন্তোষ রয়েছে কর্মচারীদের। অভিযোগ হচ্ছে, নির্দিষ্ট সময় চাকরি পূর্ণ করার ভিত্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার ফলে কোনো কোনো ক্ষেত্রে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মচারীর বেতন কাছাকাছি হয়ে যাচ্ছে। এমনকি কনিষ্ঠ কর্মচারীর বেতন জ্যেষ্ঠ কর্মচারীর চেয়ে বেশি হওয়ার ঘটনাও ঘটতে পারে।

নতুন ঝুঁকি ভাতা চালুর সুযোগ

ছয় সদস্যের মন্ত্রী নিয়ে গঠিত কমিটির কার্যপরিধিতে শুধু বেতন গ্রেডের অসংগতি নিরসন নয়, বিভিন্ন পদের গ্রেড উন্নীত বা অবনমন এবং গ্রেডের মধ্যে সামঞ্জস্য বিধানের বিষয়ও রয়েছে। পাশাপাশি নতুন করে ঝুঁকি ভাতা ও অন্যান্য ভাতা চালু এবং বিদ্যমান ভাতার হার বাড়ানো বা কমানোর সুপারিশ করতে পারবে কমিটি।

অর্থাৎ ঝুঁকিপূর্ণ দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীদের জন্য নতুন ভাতা চালুর বিষয়টি পর্যালোচনার সুযোগ তৈরি কমিটির কার্যপরিধিতে রয়েছে। বর্তমানে প্রচলিত বিভিন্ন ভাতার হারও পুনর্নির্ধারণের সুপারিশ করতে পারবে এ কমিটি।

গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোর গেজেট জারি হয়। এরপর ৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের সময়সীমা ছিল। ওই ২০ দিন যাঁরা বেতন নির্ধারণ করতে পেরেছেন, তাঁরা ১ নভেম্বর নতুন কাঠামোয় জুলাই থেকে হিসাব করে বকেয়াসহ বাড়তি বেতন পেয়েছেন। এ জন্য ব্যবহৃত হয় সরকারি আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++। তবে বেতন নির্ধারণ করতে গিয়ে প্রযুক্তিগত জটিলতার পাশাপাশি গেজেটের কয়েকটি বিধান নিয়েও ব্যাখ্যার প্রয়োজন দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘২০১৫ সালের বেতনকাঠামোর পরও একই ধরনের কমিটি করা হয়েছিল। তবে ওই কমিটি তখন জটিলতা নিরসনে কোনো অবদান রাখতে পারেনি। এবারের ছয় সদস্যের মন্ত্রীদের কমিটি অসংগতি দূর করতে সত্যিকার অর্থে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রাখছি।’

নভেম্বর ৮, ২০২৬
নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম
নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম

মার্গারেট অ্যাটউড, জেডি স্মিথ ও ইয়ান ম্যাকইওয়ানের মতো খ্যাতনামা লেখকেরা তাঁদের পরবর্তী উপন্যাসের একটি চরিত্রের নাম রাখার সুযোগ নিলামে তুলছেন। নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিলামে অংশ নিয়ে লেখকদের পরবর্তী উপন্যাসের কোনো একটি চরিত্রের নাম রাখার সুযোগ কিনতে পারবেন আগ্রহীরা। যিনি সর্বোচ্চ দর হাঁকবেন, তাঁর নাম বা পছন্দের নামটি লেখক উপন্যাসের একটি চরিত্রের জন্য ব্যবহার করবেন।

ফ্রিডম ফ্রম টর্চার নামের একটি দাতব্য সংস্থার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ নিলামের আয়োজন করা হয়েছে। আগামী ১১ নভেম্বর লন্ডন লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে সংস্থাটির সাহিত্য উৎসব। এতে অংশ নেবেন লেখক ও নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা। থাকছে কবিতা প্রতিযোগিতা ও সাহিত্যপাঠের আয়োজন।

৭৫ জনের বেশি লেখক, কবি ও শিল্পী এই উৎসবকে সমর্থন জানাচ্ছেন। নিলামে আরও থাকছে শিল্পী কুয়েন্টিন ব্লেকের আঁকা ছবি, উইলিয়াম ব্লেকের অলংকরণে মেরি ওলস্টোনক্রাফটের গল্পের একটি দুর্লভ বই এবং লেখক লুইস ডাউটির সঙ্গে পাঠচক্রের সদস্যদের সাক্ষাতের সুযোগ। এ ছাড়া লেখকদের নকশা করা ৩০টির বেশি বুকমার্কের লটারিও হবে। প্রতিটি বুকমার্কের সঙ্গে থাকবে সংশ্লিষ্ট লেখকের স্বাক্ষর করা একটি বই।

উৎসবে নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর বিচারক থাকবেন বুকারজয়ী লেখক অ্যালান হলিংহার্স্ট ও কবি র্যাচেল অ্যালেন।

গার্ল উইথ আ পার্ল ইয়াররিং উপন্যাসের লেখক ট্রেসি শেভালিয়ারও নিলামে অংশ নিচ্ছেন। ২০০৬ সাল থেকে তিনি এ উদ্যোগের সঙ্গে যুক্ত। তবে শুরুতে অপরিচিত কাউকে নিজের উপন্যাসের চরিত্রের নাম বেছে নেওয়ার সুযোগ দিতে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি।

উৎসবে নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর বিচারক থাকবেন বুকারজয়ী লেখক অ্যালান হলিংহার্স্ট ও কবি র্যাচেল অ্যালেন। গার্ল উইথ আ পার্ল ইয়াররিং উপন্যাসের লেখক ট্রেসি শেভালিয়ারও নিলামে অংশ নিচ্ছেন। ২০০৬ সাল থেকে তিনি এ উদ্যোগের সঙ্গে যুক্ত। তবে শুরুতে অপরিচিত কাউকে নিজের উপন্যাসের চরিত্রের নাম বেছে নেওয়ার সুযোগ দিতে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি।

শেভালিয়ার বলেন, তাঁর কাছে চরিত্রের নাম খুব গুরুত্বপূর্ণ। কারণ, একটি চরিত্র নিয়ে তাঁকে কয়েক বছর ধরে ভাবতে হয়। তবে প্রথম নিলামে বিজয়ী লরা ডিভাইনের নাম নিজের উপন্যাসের একটি সার্কাসকর্মীর চরিত্রে ব্যবহার করে তিনি খুশি হয়েছিলেন। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

শেভালিয়ারের মতে, নিজের জীবনের কষ্টকর অভিজ্ঞতা নিজের ভাষায় প্রকাশ করার স্বাধীনতা মানুষের থাকা উচিত। তিনি বলেন, ‘আমিও একজন অভিবাসী। কিন্তু এখানে থাকার অধিকার নিয়ে কেউ কখনো আমাকে প্রশ্ন করেনি। কারণ, আমি শ্বেতাঙ্গ ও আমেরিকান।’

সংস্থাটির কর্মকর্তা স্যামুয়েল মর্টন বলেন, ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থীদের আইনি সুরক্ষা দুর্বল করার যে প্রবণতা চলছে, তা উদ্বেগজনক। এতে নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষ আবারও নির্যাতনকারীদের হাতে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

স্যামুয়েল মর্টন বলেন, রাজনৈতিক সুবিধার জন্য নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষের মৌলিক আইনি সুরক্ষা দুর্বল করে ফেলা উচিত নয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

লেখা: গ্রন্থনা: রবিউল কমল

নভেম্বর ৮, ২০২৬
রান্নার গ্যাস ৩০০-৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে
রান্নার গ্যাস ৩০০-৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে

বাড়তি দামে বিক্রি ঠেকাতে পারছে না সরকার। বিইআরসি ব্যবসায়ীদের কমিশন বাড়িয়েছে। তবু মানা হচ্ছে না নির্ধারিত দাম।

নভেম্বর ৮, ২০২৬
শ্রেণি–রাজনীতির হাতুড়িতে যেভাবে চুরমার হচ্ছে ট্রাম্পবাদ
শ্রেণি–রাজনীতির হাতুড়িতে যেভাবে চুরমার হচ্ছে ট্রাম্পবাদ

সিলিকন ভ্যালি, ওয়াল স্ট্রিট এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সংবাদমাধ্যমের মালিকেরাও ট্রাম্পবাদকে কেবল রাজনৈতিক কৌশল হিসেবে দেখেননি।

নভেম্বর ৮, ২০২৬
যুক্তরাষ্ট্রে ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কোন দল থেকে কারা থাকতে পারেন
যুক্তরাষ্ট্রে ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কোন দল থেকে কারা থাকতে পারেন

দুই দলই এখনো আনুষ্ঠানিক প্রচার শুরু করেনি। তবে মধ্যবর্তী নির্বাচনের পর ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থীদের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
প্রচারে খোলামেলা ফটোশুট, আলোচনায় ম্যাডোনা–কন্যা
প্রচারে খোলামেলা ফটোশুট, আলোচনায় ম্যাডোনা–কন্যা

নতুন গান ‘ট্র্যাম্প স্ট্যাম্প’ প্রকাশ করে আলোচনায় এসেছেন ৩০ বছর বয়সী এই শিল্পী। গানের প্রচারে সাহসী ফটোশুটেও ধরা দিয়েছেন তিনি।

নভেম্বর ৮, ২০২৬
আবার সুযোগ পেলে কোথায়, কী নিয়ে পড়তাম
আবার সুযোগ পেলে কোথায়, কী নিয়ে পড়তাম

কয় দিন আগেই প্রকাশিত হয়েছে এইচএসসির ফলাফল। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পালা। কোথায় পড়ব, কোন বিষয়টি বেছে নেব—এ সিদ্ধান্ত নেওয়া এখন আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে দ্রুত বদলে যাচ্ছে কাজের জগৎ। যাঁরা এরই মধ্যে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, পরিবর্তনগুলো কাছ থেকে দেখছেন, তাঁদের কী মত? আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে তাঁরা কোন বিষয়ে পড়তেন? শুনুন ছয় পেশাজীবীর কথা।

সুযোগ পেলে আবারও বিবিএ পড়তাম: আয়মান সাদিক

আয়মান সাদিক, প্রধান নির্বাহী কর্মকর্তা, টেন মিনিট স্কুল

আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে আমি বিবিএ–ই পড়তাম। ছোটবেলা থেকেই যে উদ্যোক্তা হতে চেয়েছি, তা নয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিবিএ পড়তে গিয়েই উদ্যোক্তা হওয়ার প্রতি আমার আগ্রহ বেড়েছে। এখন সেই আগ্রহ আরও বেশি। তাই নতুন করে পড়ার সুযোগ পেলেও এই বিষয়ই বেছে নিতাম।

বিবিএর একটা বড় সুবিধা হলো, এখানে ব্যবসার নানা দিক সম্পর্কে জানার সুযোগ আছে। অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা—সব বিষয়েই কিছু না কিছু শেখা যায়। ইংরেজিতে একটা কথা আছে, ‘জ্যাক অব অল ট্রেডস, মাস্টার অব নান’। অর্থাৎ সব কাজ সম্পর্কে কিছুটা জানা, কিন্তু নির্দিষ্ট কোনো কাজে বিশেষজ্ঞ না হওয়া। আমার অবস্থাও অনেকটা এমন।

বিবিএতে শুধু বই পড়ে শিখতে হয় না। কেস স্টাডি, প্রেজেন্টেশন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান করতেও শেখানো হয়। একজন উদ্যোক্তার জন্য এই অভিজ্ঞতা বেশ কাজের।

আরেকটি বড় প্রাপ্তি হলো মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নানা ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। ব্যবসায় নেমে বুঝেছি, এই যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ।

যাঁরা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান কিংবা করপোরেট জগতে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য বিবিএ ভালো একটি পছন্দ হতে পারে।

মানবিক দক্ষতাকে প্রাধান্য দিতাম: আব্দুল কাইয়ুম

আব্দুল কাইয়ুম, হেড অব কমিউনিকেশনস, ইউএনডিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়েছি। আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে এমন কোনো বিষয় বেছে নিতাম, যেখানে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি মানবিক দক্ষতা বা সফট স্কিলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যেমন নেতৃত্ব, যোগাযোগ, যুক্তি দিয়ে চিন্তা করা, সমস্যা সমাধান, আবেগ বোঝা ও নিয়ন্ত্রণ করা, দর-কষাকষি, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি। বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, এমন নানা বিষয়েই সফট স্কিলকে গুরুত্ব দেওয়া হয়।

কেন এসব দক্ষতাকে গুরুত্ব দিচ্ছি? কারণ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির ফলে অনেক কাজই এখন স্বয়ংক্রিয়ভাবে করা যাচ্ছে। ভবিষ্যতে হয়তো আরও অনেক কাজ প্রযুক্তির সাহায্যে করা সম্ভব হবে। কিন্তু মানুষের এমন কিছু গুণ আছে, যা প্রযুক্তি পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না।

ধরুন, একটি প্রতিষ্ঠানে জটিল কোনো সমস্যা দেখা দিল। শুধু কারিগরি জ্ঞান থাকলেই সেই সমস্যার সমাধান হবে না। পরিস্থিতি বুঝতে হবে, সহকর্মীদের কথা শুনতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। কখনো কঠিন সিদ্ধান্তও নিতে হবে। এ জন্য নেতৃত্ব, যোগাযোগ ও আবেগপূর্ণ বুদ্ধিমত্তার মতো দক্ষতা জরুরি।

আবার ব্যবসা, কূটনীতি কিংবা সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও দর-কষাকষি ও কৌশলগত চিন্তার গুরুত্ব অনেক। দ্রুত বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও থাকতে হবে।

তাই আমার পরামর্শ, বিশ্ববিদ্যালয়ে যে বিষয়েই পড়ুন না কেন, মানবিক দক্ষতা গড়ে তোলার দিকে মনোযোগ দিন। শুধু ডিগ্রি নয়, ভবিষ্যতের কর্মক্ষেত্রে এসব দক্ষতাই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে।

বিশ্বের যে দেশে বাংলাদেশি পাবেন ভাবেননি ‘নাদির অন দ্য গো’, সেখানেই পেলেন হাজারো বাংলাদেশি

গবেষণার সুযোগ আছে, এমন বিষয়ে পড়তে চাইতাম: বুশরা হুমায়রা

বুশরা হুমায়রা, জ্যেষ্ঠ প্রভাষক, ব্যবসায় শিক্ষা বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিষয়ে পড়েছি। এরপর দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সাংবাদিকতা পড়তে চাইতাম।

বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায় থেকেই বিভিন্ন ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম। সেই সূত্রে নানা পেশার মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। মানুষের সঙ্গে মেশা, নতুন কিছু জানা, বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া, এসব আমার ভালো লাগে।

সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জগুলোও আমাকে আকর্ষণ করে। নতুন কোনো বিষয় নিয়ে লেখা, সংবাদ খুঁজে বের করা কিংবা একটি সমস্যা নিয়ে দীর্ঘদিন অনুসন্ধান করার মধ্যে আলাদা আনন্দ আছে।

তবে সাংবাদিকতার পাশাপাশি অর্থনীতি, স্বাস্থ্যনীতি, রাজনীতি কিংবা আর্থসামাজিক কোনো গবেষণাধর্মী বিষয়েও পড়তে আগ্রহী হতাম।

আমার মনে হয়, গবেষণার জগতে ক্যারিয়ার গড়ার সুযোগ এখন অনেক বিস্তৃত। আগে গবেষণা বলতে মূলত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ বোঝানো হতো। এখন করপোরেট প্রতিষ্ঠান, নীতিনির্ধারণী সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাতেও কাজের সুযোগ আছে।

কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতাম: ফাহিম আহমেদ

ফাহিম আহমেদ, সিইও, পাঠাও লিমিটেড

আমি যুক্তরাষ্ট্রের মিডলবারি কলেজ থেকে অর্থনীতি ও ধর্ম বিষয়ে স্নাতক করেছি। এরপর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছি। ২০১৮ সালে পাঠাওতে প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও হিসেবে যোগ দিই।

নিজের পড়াশোনা ও কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়, উচ্চমাধ্যমিক পাস করার পর সবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন নেই; বরং অধিকাংশ শিক্ষার্থীর কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দেওয়া উচিত।

বিশেষ করে হাতে-কলমে কাজ শেখার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এমন অনেক কাজ আছে, যেগুলো শিখতে প্রথাগত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির চেয়ে বাস্তব প্রশিক্ষণ বেশি কাজে আসে।

আর যদি বিশ্ববিদ্যালয়ে পড়তেই হয়, তাহলে পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা ভালোভাবে আয়ত্ত করা জরুরি। যদিও এসব দক্ষতা উচ্চমাধ্যমিকের আগেই অর্জন করা উচিত। এই ভিত্তি মজবুত হলে যুক্তি দিয়ে চিন্তা এবং কোনো বিষয় গভীরভাবে বিশ্লেষণ করার ক্ষমতাও তৈরি হয়।

বর্তমান সময়ে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার সুযোগ অনেক বিস্তৃত। তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন ক্ষেত্রে হাতে-কলমে কাজ শেখা যায়। এসব দক্ষতা সরাসরি কর্মক্ষেত্রে কাজে লাগানোর সুযোগও আছে।

প্রথাগত পড়াশোনায় অনেক সময় তাত্ত্বিক জ্ঞানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বাস্তব কর্মক্ষেত্রে কাজ করতে গেলে ব্যবহারিক দক্ষতাও প্রয়োজন। তাই শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর কাটানোর চেয়ে কোন দক্ষতা অর্জন করলে কর্মজীবনে পা রাখা যাবে, সেটা ভাবা বেশি জরুরি।

কারিগরি শিক্ষা একজন তরুণকে দ্রুত কাজ শুরু করতে, আয়ের পথ তৈরি করতে, কিংবা উদ্যোক্তা হতে সাহায্য করতে পারে। আমি তাই তরুণদের কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে বলব।

চ্যালেঞ্জিং কাজের জন্য আইন পড়তে চাইতাম: সৈয়দ আবিদ হোসাইন সামি

সৈয়দ আবিদ হোসাইন সামি, ক্রীড়া ধারাভাষ্যকার

আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে প্রথমেই দেখতাম, কোন বিশ্ববিদ্যালয়ে বড় খেলার মাঠ আছে! আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশলে পড়েছি। নতুন করে পড়তে পারলে আমার প্রথম পছন্দ হতো স্পোর্টস সায়েন্স। কিন্তু দেশে এ বিষয়ে পড়ার সুযোগ খুবই সীমিত। তাই বিকল্প হিসেবে আইন বেছে নিতাম।

আইন পড়ার প্রতি আগ্রহের বড় কারণ ‘যোগাযোগের দক্ষতা’। আমার মনে হয়, এই বিষয়ে পড়লে মানুষের সঙ্গে কথা বলা, যুক্তি দিয়ে নিজের বক্তব্য উপস্থাপন এবং জটিল বিষয় বিশ্লেষণ করার দক্ষতা বাড়ে।

এই পেশাকে আমার বেশ চ্যালেঞ্জিংও মনে হয়। প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা নিয়ে ভাবতে হয়। শুধু আদালতে মামলা পরিচালনা করাই নয়, আইনের জ্ঞান কাজে লাগানোর আরও অনেক ক্ষেত্র আছে।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, সরকারি-বেসরকারি সংস্থা কিংবা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আইন বিষয়ে পড়া মানুষের কাজের সুযোগ আছে।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আইন পড়লে দেশের সংবিধান, বিচারব্যবস্থা ও নাগরিক অধিকার সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়। সমাজের নানা অসংগতি দূর করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা কিংবা মানুষের অধিকার রক্ষায়ও ভূমিকা রাখা সম্ভব।

যাঁরা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন, তাঁদের আইন পড়ার কথা বিবেচনা করতে বলব। বিশেষ করে যাঁরা যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসেন, নতুন চ্যালেঞ্জ নিতে চান এবং মানুষের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য বিষয়টি ভালো হতে পারে।

অর্থনীতি, মনোবিজ্ঞান নিয়ে পড়তে চাই: নাবিলা খালিদ

নাবিলা খালিদ, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস, প্রাইম ব্যাংক পিএলসি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেনেসি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও অস্ট্রেলিয়ার ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ও অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর করে ২০২১ সালে দেশে ফিরে একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে যোগ দিই।

আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে ব্যক্তিগত আগ্রহ থেকে সাহিত্য পড়তে চাইতাম। তবে ক্যারিয়ারের বাস্তবতা বিবেচনা করলে অর্থনীতি, মনোবিজ্ঞান কিংবা আচরণবিজ্ঞানের মতো বিষয়ও আমার পছন্দের তালিকায় থাকবে।

আমরা এমন এক সময়ে আছি, যখন প্রযুক্তি শুধু কাজের ধরনই বদলে দিচ্ছে না, অনেক পেশার সংজ্ঞাও নতুন করে তৈরি করছে। আজ যে কাজের জন্য নির্দিষ্ট একটি ডিগ্রি প্রয়োজন, আগামী দশ বছরে তার অনেকটাই হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করা সম্ভব হবে।

তাই তরুণদের বলব, শুধু এখন কোন বিষয়ের চাহিদা বেশি, সেটা দেখে সিদ্ধান্ত নেবেন না; বরং ভাবুন, কোন দক্ষতাগুলো দীর্ঘ মেয়াদে কাজে লাগবে।

ক্যারিয়ারের কথা বিবেচনা করলে কম্পিউটারবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার নিরাপত্তা এবং বিজনেস অ্যানালিটিকসের মতো বিষয়ে পড়তে উৎসাহ দেব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫-এও ভবিষ্যতে কর্মক্ষেত্রের দক্ষতায় বড় পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে শুধু প্রযুক্তি জানলেই চলবে না। প্রযুক্তি যত উন্নত হবে, মানুষের আচরণ, প্রয়োজন এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া বোঝার গুরুত্বও তত বাড়বে। এ কারণেই মনোবিজ্ঞান, অর্থনীতি ও আচরণবিজ্ঞানের মতো বিষয়গুলোকে আমি গুরুত্বপূর্ণ মনে করি।

দীর্ঘ করপোরেট অভিজ্ঞতায় দেখেছি, একটি ডিগ্রির চেয়ে অর্জিত জ্ঞান বাস্তব সমস্যার সমাধানে কতটা কাজে লাগাতে পারছি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এমন হওয়া উচিত, যা একজন তরুণকে শুধু প্রথম চাকরির জন্য নয়, বারবার বদলে যাওয়া কর্মজীবনের জন্য প্রস্তুত করবে।

নভেম্বর ৮, ২০২৬
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'

আজ রবিবার ৮ই নভেম্বর, ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকা প্রধান শিরোনাম করেছে ৭ই নভেম্বর উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রার খবর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এছাড়া আইএমএফের ঋণের শর্ত ও গ্যাস-তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে পত্রিকাগুলোয়।

নভেম্বর ৮, ২০২৬
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?

ভয় মানুষের আবেগের স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। এই ভয়ের অনুভূতি-ই বিপদের মুখে থাকলে মানুষের শরীর ও মস্তিষ্ককে সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ভয় আর ফোবিয়ার মধ্যে পার্থক্য কী? কোন ধরনের ফোবিয়া সবচেয়ে বেশি দেখা যায়?

নভেম্বর ৮, ২০২৬
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়ের দিকে মোড় নিচ্ছে। মঙ্গলবারের নির্বাচনের ফলাফল এবং ডেমোক্র্যাটদের ঐতিহাসিক বিশাল সাফল্য হোয়াইট হাউসের দৌড়কে নানাভাবে প্রভাবিত করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'

গবেষকরা বলছেন, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশুর খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এফডিএ নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচ গুণেরও বেশি সিসা গ্রহণ করতে পারে। আইসিডিডিআরবি বলছে, সিসা একটি বিষাক্ত ধাতু, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান

১৯৭৫ সালের ৭ই নভেম্বর। অস্থির এক সময় পার করছিল বাংলাদেশ। ৬ই নভেম্বর সন্ধ্যার সময় ঢাকা সেনানিবাসে কিছু লিফলেট বিতরণ করা হয়। ঐ লিফলেট যারা পেয়েছিলেন তারা আঁচ করতে পারছিলেন যে রাতে 'কিছু একটা' ঘটতে যাচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬
বৃহৎ শিল্পের জন্য ল্যান্ড-ব্যাংক বানাতে চান শুভেন্দু, কিন্তু বাধা কোথায়?
বৃহৎ শিল্পের জন্য ল্যান্ড-ব্যাংক বানাতে চান শুভেন্দু, কিন্তু বাধা কোথায়?

পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পায়নে উৎসাহ দেওয়ার পাশাপাশি জমি নীতি নিয়েও একাধিক সংস্কারের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম আলোচিত হলো সরকারি উদ্যোগে ল্যান্ড ব্যাংক তৈরির ঘোষণা।

নভেম্বর ৭, ২০২৬
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?

বিরোধ যখন দু'জন মানুষের মধ্যে, তখন অপমানের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন তাদের পরিবারের নারীরা কেন? এটি কি নিছকই প্রচলিত ভাষার অভ্যাস, নাকি এর পেছনে রয়েছে নারীকে ঘিরে সমাজের দীর্ঘদিনের কিছু ধারণা?

নভেম্বর ৭, ২০২৬
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে  ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি

পেনিয়াকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন ভোট দেন। একজন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন। পরে সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ বলেন, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

নভেম্বর ৭, ২০২৬
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি

কোরআনের অনেক জায়গায় নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নামাজের আদেশ করা হয়েছিল পূর্ববর্তী নবী-রাসুলদেরও। সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তাই ইমানি দায়িত্ব। রবিবার (৮ নভেম্বর) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় তুলে ধরা হলো:

নভেম্বর ৮, ২০২৬
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে অফিসার্স ক্লাব, ক্ষোভ
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে অফিসার্স ক্লাব, ক্ষোভ

মাগুরা জেলা শহরের ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘দিনান্ত ক্লাব’-এর নামফলক সরিয়ে সেখানে ‘মাগুরা অফিসার্স ক্লাব’ নামে নতুন ফলক উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো আলোচনা বা সম্মতি ছাড়াই এভাবে নাম পরিবর্তনের মাধ্যমে মাগুরার সাধারণ মানুষের দীর্ঘদিনের আবেগ, ঐতিহ্য ও অংশীদারত্বকে উপেক্ষা করা হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহুর বিদায়, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকট
নেতানিয়াহুর বিদায়, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকট

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে এবারের নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে এ দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

নভেম্বর ৮, ২০২৬
কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২, গুরুতর আহত বাবা-মা
কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২, গুরুতর আহত বাবা-মা

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বছরের শিশু গিরিরাজ পাল ও সাইদুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।

নভেম্বর ৮, ২০২৬
জমিতে সজিনে গাছ লাগানো দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
জমিতে সজিনে গাছ লাগানো দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ার দৌলতপুর পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জমিতে সজিনা গাছ লাগানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।

নভেম্বর ৮, ২০২৬
খুলনায় যুবককে মারধর, তুলে নেওয়ার অভিযোগ
খুলনায় যুবককে মারধর, তুলে নেওয়ার অভিযোগ

খুলনায় মোটরসাইকেল আরোহীদের ছবি তোলাকে কেন্দ্র করে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা এলাকার মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পাম্পের এক কর্মী এ তথ্য জানিয়েছেন।

নভেম্বর ৮, ২০২৬
দোলনচাঁপা হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত নারী শিক্ষার্থী
দোলনচাঁপা হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত নারী শিক্ষার্থী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সানজিদা সুরভী নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

নভেম্বর ৮, ২০২৬