হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সাজার ঘোষণায় কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে।

ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে
পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। লাইটার বা ম্যাচ দিয়ে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই সাবমারসিবল পাম্প নিয়ে এলাকার মানুষদের মাঝে ব্যাপক কৌতূহলের...

পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারুন: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারের নামে সাইবার জালিয়াতির ঘটনা বেড়ে চলায় বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে তাদের মোবাইল ফোন দেয়ালে ছুঁড়...

মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারুন: ভারতের সুপ্রিম কোর্ট
কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, অবৈধ ফুটপাত দখলের পক্ষে যত...

কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বেকারত্বের সুযোগে দেশজুড়ে মাদকের বিস্তার ঘটানো হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

শিক্ষার মান ও তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, যথাযথ শিক্ষা ও দক্ষতার অভাবে দেশে বেকারত্ব বাড়ছে। আর এই বেকারত্বের সুযোগ ও হতাশা কাজে লাগিয়ে...

বেকারত্বের সুযোগে দেশজুড়ে মাদকের বিস্তার ঘটানো হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
জমকালো ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দল পাবে প্রাইজ মানি ৫০,০০০/- টাকা

গত ৫টি সিজন সফলভাবে সম্পন্ন করার পর প্রতিবারের মতো এবারও শুরু হতে যাচ্ছে  Club Graduate's এর  জমকালো ক্রিকেট টুর্নামেন্ট "CLUB GRADUATE'S CHAMPION TROPHY'' SEASON-6 এই টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দল...

জমকালো ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দল পাবে প্রাইজ মানি ৫০,০০০/- টাকা

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের
ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

অক্টোবর ২৯, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা ও তাঁর ভাতিজাকে গুলি করে হত্যা
কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা ও তাঁর ভাতিজাকে গুলি করে হত্যা

পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন।

অক্টোবর ২৯, ২০২৬
নাটোরে নিহত ছাত্রদল নেতার বাড়িতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, বিচারের আশ্বাস
নাটোরে নিহত ছাত্রদল নেতার বাড়িতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, বিচারের আশ্বাস

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, যেকোনো মূল্যেই ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার হবে। হত্যাকারী সে যেই হোক না কেন, সে অপরাধী। তার কোনো দল নেই, তার কোনো দেশ নেই।

অক্টোবর ২৯, ২০২৬
উচ্ছেদ হওয়া হকারদের যে জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা ডিএনসিসির
উচ্ছেদ হওয়া হকারদের যে জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা ডিএনসিসির

রাজধানীর মিরপুর-১ ও মিরপুর-১০ নম্বর সেকশন এবং উত্তরায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প জায়গা খুঁজছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উপযুক্ত জায়গা পাওয়া গেলে সেখানে হকারদের নির্দিষ্ট সময়ের জন্য নিয়মিত ব্যবসার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের জন্য একটি নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হবে। সেখানে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ব্যবসা পরিচালনার সুযোগ থাকবে। তবে কোনো অবস্থাতেই সড়ক দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না।

সম্ভাব্য কয়েকটি জায়গা নিয়ে আজ সকালে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, সিটি করপোরেশনের নিজস্ব জমি খুঁজে দেখা হচ্ছে। প্রয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে জায়গা নির্ধারণ করা হবে।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা হকারদের জন্য একটা নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করছি। আগামী সপ্তাহের যেকোনো দিন সেখানে পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা আছে। জায়গাটি উপযুক্ত হলে সেখানে তাঁদের জন্য আপাতত হলিডে মার্কেট করা হবে। সেখানে ৩০০ থেকে ৫০০ জনকে জায়গা দেওয়া সম্ভব কি না, তা দেখা হবে।’

মিরপুর এবং উত্তরার হকারদের জন্য সম্ভাব্য স্থান

ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান। ১৮ অক্টোবর

মিরপুরের হকারদের জন্য শাহ আলী কাঁচাবাজারের আড়ত কমপ্লেক্সের একটি জায়গা বিবেচনায় রয়েছে বলে জানান ডিএনসিসির প্রশাসক। তিনি বলেন, গতকাল উচ্ছেদ অভিযানের সময় আড়ত ব্যবসায়ীদের একজন ওই জায়গা ব্যবহারের প্রস্তাব দেন। তবে এ বিষয়ে আড়ত ব্যবসায়ীদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। জায়গাটি পরিদর্শনের পর আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে পারে।

এর আগে মিরপুর-১০ এলাকার হকারদের গাবতলীর দিকে সিটি করপোরেশনের নির্ধারিত একটি জায়গায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই জায়গায় হকারদের অনেকে যাননি বলে জানান প্রশাসক। তাঁদের আবারও প্রস্তাব দেওয়া হবে। এ জন্য মাইকিং করে হকারদের জানানো এবং তাঁদের সঙ্গে বসে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

এদিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকার হকারদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে মাঝামাঝি কোনো জায়গা খোঁজার চেষ্টা চলছে। এ জন্য দিয়াবাড়ির একটি জায়গাও পরিদর্শন করা হতে পারে। সেখানে হকারদের জায়গা দেওয়ার সুযোগ না থাকলে অন্য বিকল্প খোঁজা হবে।

নির্দিষ্ট সময় বেঁধে ব্যবসার সুযোগ

ডিএনসিসির প্রশাসক বলেন, হকারদের শুধু সপ্তাহে দুই দিন হলিডে মার্কেটে বসার সুযোগ দিলে তাঁদের জীবিকা নির্বাহ কঠিন হতে পারে। এ কারণে নির্ধারিত জায়গায় নিয়মিত ব্যবসার সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সে ক্ষেত্রে সময়টি বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত হতে পারে।

শফিকুল ইসলাম খান বলেন, ‘সেটা অবশ্যই কোনো নির্ধারিত খালি জায়গা হবে; রাস্তা নয়। রাস্তা ব্যবহার করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে জায়গাটিতে সীমানাপ্রাচীরও করে দেওয়া হবে।’

চাঁদাবাজি ঠেকাতে সিটি করপোরেশনের তত্ত্বাবধান

পুনর্বাসনের ক্ষেত্রে হকারদের কাছ থেকে বাইরের কোনো গোষ্ঠী যাতে অবৈধভাবে চাঁদা আদায় করতে না পারে, সে বিষয়েও নজর দিতে চায় ডিএনসিসি। প্রশাসক বলেন, হকারদের সিটি করপোরেশনের তত্ত্বাবধানে রাখার পরিকল্পনা রয়েছে। তাঁদের কাছ থেকে নির্ধারিত ফি নেওয়া হতে পারে। বিনিময়ে তাঁদের ব্যবসার জায়গা থেকে উৎপন্ন বর্জ্য পরিষ্কার করবে সিটি করপোরেশন।

শফিকুল ইসলাম খান বলেন, ‘সিটি করপোরেশনের নির্ধারিত একটা ফি থাকবে। যেমন: ৫০ টাকা। তাঁরা যে ময়লা করবেন, সেই ময়লা আমরা পরিষ্কার করে দেব। এ রকম শর্তের ভিত্তিতে তাঁদের একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব।’

হকারদের তালিকা নতুন করে যাচাই হতে পারে

মিরপুরের হকারদের পুনর্বাসনের ক্ষেত্রে আগের তালিকাটি আবার যাচাই করার সম্ভাবনার কথাও জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। তাঁর ভাষ্য, কয়েক মাস আগে তিনটি সংস্থার মাধ্যমে তালিকাটি তৈরি করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরেজমিনে তথ্য সংগ্রহ করে কারা কোথায় থাকেন এবং কত দিন ধরে ব্যবসা করছেন, তা যাচাই করেছিলেন।

তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। কেউ তালিকা থেকে বাদ পড়েছেন, আবার নতুন কেউ হকার হিসেবে বসেছেন। তাই আগের তালিকার ভিত্তিতেই সবাইকে পুনর্বাসন করা হবে, এমন নিশ্চয়তা নেই।

শফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে তাঁর কাছে প্রায় ৮০০ হকারের একটি তালিকা রয়েছে। সেটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করা হতে পারে। তবে পুনর্বাসনের জন্য জায়গা নির্ধারণ, সেখানে কতজনকে রাখা সম্ভব এবং কারা অগ্রাধিকার পাবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

উচ্ছেদ অভিযানের পর হকারদের জীবিকা ও সড়ক দখলমুক্ত রাখার মধ্যে সমন্বয় করাই এখন ডিএনসিসির সামনে বড় চ্যালেঞ্জ। বিকল্প জায়গা নির্ধারণ ও তালিকা সংশোধনের কাজ শেষ হলে পুনর্বাসনের পরিকল্পনাটি কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে, তা স্পষ্ট হবে।

উচ্ছেদের পর ফাঁকা সড়ক-ফুটপাত

হকারদের দৌরাত্ম্য না থাকায় এখন অনেকটাই ফাঁকা চলাচলের পথ। মিরপুর ১০ নম্বরের কাছে বিআরটিএ কার্যালয়মুখী ফুটপাত থেকে তোলা ছবি

মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেট ও মিরপুর-১৩ নম্বরের দিকে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে গত ৩০ সেপ্টেম্বর অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানের পর গোলচত্বর থেকে বিআরটিএ কার্যালয়ের দিকে যাওয়ার ফুটপাতসহ আশপাশের সড়ক ফাঁকা হয়ে যায়। দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের বড় অংশজুড়ে থাকা পোশাক, জুতা, প্রসাধনী ও খাবারের দোকান সরিয়ে দেওয়ায় পথচারীদের চলাচলে স্বস্তি ফেরে। তবে ওই অভিযানের সময় হকার ও সিটি করপোরেশনের কর্মীদের মধ্যে সংঘর্ষ, গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

উচ্ছেদের পর মিরপুর-১০ এলাকায় পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয় ডিএনসিসি। সংস্থাটির প্রশাসক রাতের বেলায় এলাকাটি পরিদর্শন করে গাছ লাগানো, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নালা-নর্দমার উন্নয়ন এবং ময়লা ফেলার পাত্র বসানোর নির্দেশ দেন। অবৈধ দোকানের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা এবং মেট্রোরেলের পিলার ও আশপাশের দেয়াল থেকে অবৈধ পোস্টার সরানোর উদ্যোগও নেওয়া হয়।

গতকাল বুধবার মিরপুর-১ নম্বরের শাহ আলী কাঁচাবাজার এলাকায় সকাল ও সন্ধ্যায় দুই দফায় উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। এ সময় অস্থায়ী দোকানপাট ও কাঠামো ভেঙে দেওয়ার পাশাপাশি সড়ক ও ফুটপাতে রাখা মালপত্র জব্দ করা হয়।

এর আগে গত ৩০ এপ্রিল মিরপুরের ২০২ জন হকারকে ডিজিটাল পরিচয়পত্র দেয় ডিএনসিসি। তাঁদের মধ্যে ১০২ জনকে মিরপুর-১৩ নম্বর সেকশনের ওয়াসা রোডে এবং ১০০ জনকে গাবতলী কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তখন হকাররা ওই জায়গায় ব্যবসা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

অক্টোবর ২৯, ২০২৬
সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’
সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’

বৃহস্পতিবার দুপুরে মাটি কাটার সময় বাক্স দুটি পান উপজেলার কালিয়া ইউনিয়নের বাসিন্দা আশরাফ আলী ও তাঁর ছেলে।

অক্টোবর ২৯, ২০২৬
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না।

উল্লেখ্য, ঠাকুরগাঁও–১ আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও আদর্শবান সিপাহসালার। শত শত ভুয়া মামলা, রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। চিকিৎসাবঞ্চিত করে তাঁকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, শুধু সালাহউদ্দিন আহমেদ নন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে বহু নেতা-কর্মীকে এভাবে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রয়াত দুই নেতা সালাহউদ্দিন আহমেদ ও বাদল সরদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অক্টোবর ২৯, ২০২৬
চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত
চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

অক্টোবর ২৯, ২০২৬
বিমানের যান্ত্রিক ত্রুটি সারল ৫ ঘণ্টা পর, নারিতা থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
বিমানের যান্ত্রিক ত্রুটি সারল ৫ ঘণ্টা পর, নারিতা থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

জাপানের নারিতা থেকে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে এই বিলম্ব হয়।

আজ বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা একজন সদস্য প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি।

ত্রুটি সারানোর পর স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে উড়োজাহাজটি যাত্রার জন্য প্রস্তুত হয়। এরপর পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।

এর আগে বিকেল পাঁচটার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি নিরসনে বিমানের উড্ডয়নকর্মী ও প্রকৌশল দল কাজ করছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও পৌঁছান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে যান তিনি। সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।

যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব হচ্ছে জাপান থেকে প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট

পরে বিমানের জনসংযোগ বিভাগ রাত ৮টা ৩৪ মিনিটে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কারিগরি ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ৩৭৭ জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে নিরাপদে উড্ডয়ন করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উড়োজাহাজটি বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে। ফ্লাইটটি ৩০ অক্টোবর রাত ৩টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে। বিমানের প্রকৌশলীরা ও জাপানের টেকনিশিয়ানরা ত্রুটি মেরামত করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমানের উপব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৯, ২০২৬
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৯, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের একজন সেনেটর। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

অক্টোবর ২৯, ২০২৬
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?

সাইক্লোন অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিবমঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলবে।

অক্টোবর ২৯, ২০২৬
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন

ইলন মাস্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন যে তারা 'ঘনিষ্ঠ' যোগাযোগের মধ্যে আছেন।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

অক্টোবর ২৯, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারুন: ভারতের সুপ্রিম কোর্ট
মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারুন: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারের নামে সাইবার জালিয়াতির ঘটনা বেড়ে চলায় বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে তাদের মোবাইল ফোন দেয়ালে ছুঁড়ে মারার পরামর্শ দিয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। লাইটার বা ম্যাচ দিয়ে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই সাবমারসিবল পাম্প নিয়ে এলাকার মানুষদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। এখানে গ্যাসক্ষেত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।  বাপেক্সের বিশেষজ্ঞদের পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা।

অক্টোবর ২৯, ২০২৬
ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে
ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে।

অক্টোবর ২৯, ২০২৬
হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি
হানিফসহ চার আসামির সাজায় কুষ্টিয়ায় স্বস্তি, দ্রুত রায় কার্যকরের দাবি

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সাজার ঘোষণায় কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

অক্টোবর ২৯, ২০২৬
রুম বন্ধ করে আব্বা অনেক কেঁদেছিলেন, নায়করাজেরপুত্র বাপ্পী
রুম বন্ধ করে আব্বা অনেক কেঁদেছিলেন, নায়করাজেরপুত্র বাপ্পী

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শ্রদ্ধা আর ভালোবাসায় উচ্চারিত হয় ‘নায়করাজ রাজ্জাক’ নামটি।

অক্টোবর ২৯, ২০২৬
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জবাবদিহি দাবি জামায়াতের
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জবাবদিহি দাবি জামায়াতের

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অক্টোবর ২৯, ২০২৬