টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে প্রাণ গেল সেনাসদস্যের
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চলাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলি তিতাসের বুকে লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে টেকনাফের লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। তবে ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজকে এ বিধিনিষেধের বাইরে রাখার সিদ্ধান্ত...
বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বি...
আন্তর্জাতিক বাজারে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ২০ ডলার হলে বাংলাদেশ সরকারকে প্রতি ঘনমিটার গ্যাসে ৬০ টাকার বেশি ভর্তুকি দিতে হয়। চলতি বছর সরবর...
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। রাতে মন্ত্রণ...
সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধ করতে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা। একই সঙ্গে ইয়েমেনে ন...
যুক্তরাজ্যের অন্যতম প্রধান অভিধান প্রকাশক কলিন্স সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে শব্দের ব্যবহার ও জনপ্রিয়তার তথ্য সংগ্রহ করে বর্ষসেরা শব্দ নির্বাচন করে। বিখ্যাত কলিন্স ডিকশনারি (Collins Dicti...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
৩৬ বছরের ব্যবধানে সেই নির্জন পথের দুই পাশের ফসলি জমিতে গড়ে উঠেছে বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা।
নড়বড়ে সাঁকো থেকে সহপাঠীরা বই–খাতাসহ পানিতে পড়ে যাওয়ার পর শিশুরা দল বেঁধে ছুটে যায় ইউনিয়ন পরিষদে। তাদের চাপেই তৈরি হয় ভাসমান সেতু, নিরাপদ পথ পায় প্রায় ১৪০ শিক্ষার্থী
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পর্তুগালের জার্সিতে খেলেছেন ২৩ বছর।

মানুষের সভ্যতাকে বদলে দিয়েছিল লেখার আবিষ্কার, বই ও পাঠের বিস্তার। অথচ ডিজিটাল প্রযুক্তির যুগে মানুষ ক্রমেই বই থেকে দূরে সরে যাচ্ছে, ফিরছে শোনা ও দেখার জগতে। এই প্রত্যাবর্তন কি নতুন এক মৌখিক সভ্যতার সূচনা, যার অভিঘাতে বদলে যাবে সাহিত্য, সাংবাদিকতা ও মানুষের চিন্তার ধরন?

আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিতে নাকি সাত লাখ বই ছিল। বই না বলে প্যাপিরাসের স্ক্রল বললে সঠিক বলা হবে। প্লেটো–অ্যারিস্টটল থেকে শুরু করে সব গ্রিক মহারথীর বইপত্র ছিল সেখানে। সে এক সুবিশাল রত্নভান্ডার। সেই লাইব্রেরি হারিয়ে গেছে পরবর্তী ৪০০ বছরের মধ্যে। আর হারিয়ে গিয়ে এক দীর্ঘ অন্ধকার যুগ নেমে এসেছে ইউরোপে।

এত দিন মনে করা হতো প্রাচীন আমলের যুদ্ধবিগ্রহের বলি হয়ে ওই লাইব্রেরি ধ্বংস হয়েছে। তবে এখনকার ইতিহাসবিদদের কেউ কেউ বলছেন, যুদ্ধ নয়, আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি ধ্বংস হয়েছে অবহেলায়। মানুষের অবহেলা। পরবর্তী যুগে বইপত্রের কদর কমে গিয়েছিল। শাসক ও নাগরিকেরা মনে করেছে, অত পয়সাপাতি খরচ করে ওসব ফালতু প্যাপিরাসের স্তূপ পুষে কী লাভ! ফলে বইপত্র গেছে পোকা আর ইঁদুরের পেটে।

এই অনুমান সত্যি হলে বলতে হবে, আলেকজান্দ্রিয়ায় লাইব্রেরি ধ্বংস হয়েছে বলে অন্ধকার যুগ নেমে আসেনি। বরং ইউরোপজুড়ে অন্ধকার যুগ নেমে এসেছিল বলেই আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি ধ্বংস হয়েছে। অন্ধকার যুগ মানে যে যুগে লোকে আর বই উল্টে দেখে না।

এতকাল পরে মনে হচ্ছে আরেকটি অন্ধকার যুগ সমাসন্ন।

কিছুদিন আগে আমেরিকান জার্নাল দ্য আটলান্টিক-এ একটা দীর্ঘ নিবন্ধ পড়ছিলাম রোজ হরোভিটজ নামে এক গবেষকের। ‘দ্য এন্ড অব রিডিং ইজ হেয়ার’ শিরোনামের ওই নিবন্ধে হরোভিটজ আক্ষেপ করে জানাচ্ছেন, যে আমেরিকানরা একদা দুনিয়ার সবচেয়ে পড়ুয়া জাতি হিসেবে গর্ব করতে ভালোবাসত, তারা ক্রমাগত পড়তে ভুলে যাচ্ছে। বেশ কিছু জরিপের উল্লেখ করে নিবন্ধকার দেখিয়েছেন, আমেরিকানরা বইটই আর খুব একটা ছুঁয়ে দেখে না। তারা নাকি জুয়া খেলে অবকাশ কাটাতে বেশি আগ্রহী।

বই না পড়ার প্রবণতা দুনিয়াজুড়েই। শুধু বইপত্র নয়, দৈনিক পত্রিকা, সাময়িকী বা জার্নাল—লোকে আর কিছুই পড়তে চায় না। আর যাও বা পড়ে, তার মধ্যেও অবক্ষয়—নিছকই লঘু ও সহজপাচ্য সাহিত্য। এক গবেষণায় দেখা গেছে, নিউইয়র্ক টাইমস–এর বেস্টসেলার তালিকার বইগুলোয় ইদানীং বাক্যের গড় দৈর্ঘ্য আগের চেয়ে এক–তৃতীয়াংশ কমে গেছে।

বই না পড়ার প্রবণতা দুনিয়াজুড়েই। শুধু বইপত্র নয়, দৈনিক পত্রিকা, সাময়িকী বা জার্নাল—লোকে আর কিছুই পড়তে চায় না। আর যাও বা পড়ে, তার মধ্যেও অবক্ষয়—নিছকই লঘু ও সহজপাচ্য সাহিত্য। এক গবেষণায় দেখা গেছে, নিউইয়র্ক টাইমস–এর বেস্টসেলার তালিকার বইগুলোয় ইদানীং বাক্যের গড় দৈর্ঘ্য আগের চেয়ে এক–তৃতীয়াংশ কমে গেছে।

শুধু যে পড়ায় অনীহা, তা–ই নয়; এক গবেষণায় দেখা গেছে, স্কুলের শিক্ষার্থীদের পড়ার দক্ষতাও কমে যাচ্ছে। অর্থাৎ তারা পড়তে ভুলে যাচ্ছে বললে বেশি বলা হবে না।

এ পরিস্থিতির এখন একটা নাম দেওয়া হয়েছে: পোস্ট লিটারেট সোসাইটি। বাংলা করলে করা যাক, ‘অক্ষর–পরবর্তী সমাজ’। ছাপাখানা আবিষ্কারের আগে সমাজের বেশির ভাগ লোক পড়তে পারত না। সেটার নাম প্রি-লিটারেট সোসাইটি বা অক্ষর-পূর্ব সমাজ। ইললিটারেট বা নিরক্ষর নয়।

ছাপাখানার আবিষ্কার মানবসভ্যতাকে আমূল বদলে দিয়েছে। ছাপানো অক্ষর বা বইপুস্তক ও পত্রপত্রিকা সহজলভ্য হওয়ায় সর্বজনীন শিক্ষার বিস্তার ঘটেছে। এখন আমরা প্রায় সবাই পড়তে পারি।

পড়তে শেখা কোনো সহজসাধ্য ব্যাপার নয়। এর জন্য আমাদের মগজকে বিশেষভাবে পুনর্গঠন বা রি–অয়্যারিং করে নিতে হয়েছে। আমাদের চোখ হয়ে দাঁড়িয়েছে এক অবিশ্বাস্য দ্রুতগতির এবং দক্ষ ইমেজ স্ক্যানিং মেশিন। বইয়ের পাতার অক্ষর, শব্দ আর বাক্য ছবি আকারে মগজে পৌঁছালে মগজ দ্রুতবেগে শুরু করে ডেটা প্রসেসিং। তৈরি হয় অর্থ এবং অন্বয়। এ এক দীর্ঘ দুরূহ যান্ত্রিক প্রক্রিয়ার শিকল। আমরা সেটা এমন অনায়াস আর মসৃণ করে ফেলতে পেরেছি, টেরই পাওয়া যায় না পঠনের পেছনে একটা আস্ত প্রোডাকশন কারখানা কাজ করছে।

আবার ভাষার কথা ধরা যাক। গোড়া থেকে লেখার উপযুক্ত হয়ে ভাষার জন্ম হয়নি। মুখের উচ্চারণ ও শ্রবণের উপযুক্ত হয়ে ভাষার জন্ম। লেখা এক জটিল সংকেতব্যবস্থা। এ কারণে মানুষ মুখে বলার চেয়ে ধীরগতিতে লিখতে পারে। আর সে কারণেই যিনি লেখেন, তিনি তার লিখিত বাক্যে মনোনিবেশ করার সুযোগ পান। তিনি চিন্তা করার অবকাশ পান।

এ নিয়ে একটি লেখা সম্প্রতি ছাপা হয়েছে আমেরিকান ডিজিটাল ম্যাগাজিন ‘ভক্স’-এ। এরিক লেভিটজ নামে এক গবেষক বলছেন, মানুষ বই পড়া কমিয়ে দেওয়ায় শুধু একটি সাংস্কৃতিক অভ্যাসের অবক্ষয় ঘটছে না, আমরা একধরনের ডিজিটাল ওরালিটি বা মৌখিকতার দিকে ফিরে যাচ্ছি। কথাটা পোক্ত করতে তিনি ওয়াল্টার জে অং নামে এক সাংস্কৃতিক ইতিহাসবিদের ‘ওরালিটি অ্যান্ড লিটারেসি’ তত্ত্বের সাহায্য নিয়েছেন।

লেখাকে বলা হয় ভাষার সংহতিকরণ। লেখা মানুষকে বিমূর্ত চিন্তার দীর্ঘ শৃঙ্খল তৈরির সামর্থ্য দেয়। আর এ কারণে মানুষ দর্শন, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি বিদ্যার জন্ম দিতে পেরেছে।

এখন পোস্টলিটারেট যুগ বা ‘অক্ষর–পরবর্তী সমাজে’ আমরা পড়তে ভুলে গেলে আমাদের মগজ আরেক দফা পুনর্গঠিত হবে। শুধু মগজ পুনর্গঠিত হবে না, আমাদের সমাজ-সভ্যতা এবং রাষ্ট্রব্যবস্থারও বদল ঘটবে।

রোজ হরোভিটজ দীর্ঘশ্বাস ফেলে বলেছেন, মানুষের সভ্যতার ইতিহাসে লেখা ও পঠনের এই সাক্ষর সময়কালটা অতি সংক্ষিপ্ত এক মধ্যবর্তী দশা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এর এক দিকে অনন্ত অক্ষর-পূর্ব যুগ এবং এক দীর্ঘ ‘অক্ষর–পরবর্তী’ যুগ।

কথা হলো, আমাদের বই পড়ার শূন্যস্থানটি কী দিয়ে পূরণ হচ্ছে?

এ নিয়ে একটি লেখা সম্প্রতি ছাপা হয়েছে আমেরিকান ডিজিটাল ম্যাগাজিন ‘ভক্স’-এ। এরিক লেভিটজ নামে এক গবেষক বলছেন, মানুষ বই পড়া কমিয়ে দেওয়ায় শুধু একটি সাংস্কৃতিক অভ্যাসের অবক্ষয় ঘটছে না, আমরা একধরনের ডিজিটাল ওরালিটি বা মৌখিকতার দিকে ফিরে যাচ্ছি। কথাটা পোক্ত করতে তিনি ওয়াল্টার জে অং নামে এক সাংস্কৃতিক ইতিহাসবিদের ‘ওরালিটি অ্যান্ড লিটারেসি’ তত্ত্বের সাহায্য নিয়েছেন।

লেভিটজের বক্তব্য হলো, অক্ষর-পূর্ব সমাজে জ্ঞান টিকে থাকত মুখে-মুখে। আর সে কারণে কথাকে স্মৃতির উপযুক্ত করে বানিয়ে নিতে হতো। সে কাজে সহায়তা করত ছন্দ ও গল্প। এ কারণে গান, কাব্য আর লোককথার এত বিপুল বৈভব গড়ে উঠেছে অক্ষর-পূর্ব সমাজে। আজকের সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের প্রবণতা লক্ষ করা যায়। দীর্ঘ যুক্তির বদলে ছোট, স্মরণযোগ্য, আবেগ-উদ্দীপক বাক্য লেখা হচ্ছে। মিম তৈরি হচ্ছে। লোকে তার বক্তব্য ভাইরাল করতে নানা রকম চটকদার বাক্য লিখছেন, কৌতুক করছেন। হ্যাশট্যাগ দেওয়ার মধ্যে কত রকম সৃজনশীলতা যে ফুটে উঠছে, অবাক হয়ে যেতে হয়।

সবচেয়ে বড় কথা, এই নতুন মৌখিকতার যুগে কোনো বক্তব্যের সত্যতা খুব জরুরি নয়। সেটি কতবার ছড়িয়েছে বা কোন গোষ্ঠী সেটিকে সমর্থন করছে সেটিকেই গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ আমাদের হাতে আগের চেয়ে অসীম বেশি লিখিত তথ্য থাকলেও, তথ্য সংরক্ষিত হওয়ার চেয়ে সরবরাহ করাটাই তার সামাজিক শক্তির উৎস হয়ে উঠছে।

এই সাহিত্য অবশ্য আগুনের পাশে অনেক মানুষ গোল হয়ে বসে শুনবে না বা বাজারের মাঝখানে বসে কেউ উচ্চ স্বরে আবৃত্তি করবে না। এগুলো টিকটকের ক্লিপ হয়ে ভেসে বেড়াবে নেট থেকে নেটে। অডিওবুক আর পডকাস্ট হয়ে ধ্বনিত হবে গাড়ির শীতাতপনিয়ন্ত্রিত বাতাসে। লোকে শুনবে একা একা।

সেদিন মেট্রোরেলে আমার এক পুরোনো সাংবাদিক সহকর্মীর সঙ্গে দেখা। তাঁর লেখার হাত খুব ভালো। সাহিত্য আর সিনেমার পোকা। ইদানীং অর্থনীতি নিয়ে একটা ভিডিও পডকাস্ট করছেন। আমি সেটা নিয়মিত দেখি। আমি পডকাস্টের প্রশংসা করায় তিনি বললেন, এত দিন ধরে লিখছেন। কত নিবন্ধ, কত প্রতিবেদন। কিন্তু পডকাস্ট করার পর শ্রোতাদের যে বিপুল প্রতিক্রিয়া আর ফিডব্যাক পাচ্ছেন, তা আগে কখনো পাননি। তিনি আর একটা লেখা তৈরির দীর্ঘ কষ্টকর শ্রম দিতে আগ্রহী হবেন বলে আমার মনে হয়নি।

অংয়ের মতে, লেখার আবির্ভাব মানুষকে এমন একধরনের চিন্তার অভ্যাস দিয়েছে, যেখানে দীর্ঘ সময় ধরে লোকে একটি টেক্সটের সঙ্গে একা

থাকতে পারত। এর ফলে তার পক্ষে জটিল যুক্তি অনুসরণ করা, বিমূর্ত ধারণা নিয়ে চিন্তা করা এবং নিজের চিন্তাকে সামাজিক পরিবেশ থেকে খানিকটা বিচ্ছিন্ন করে পরীক্ষা করা সম্ভব হতো। কিন্তু টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব আর পডকাস্টের যুগে আমাদের মনোযোগ ছোট ছোট অংশে ভাগ হয়ে যাচ্ছে। এখন আমরা যেটাকে সাহিত্য বলি, ভবিষ্যতে সেটা হয়তো পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে না, কিন্তু তার প্রকরণ এবং বোধগম্যতার ধরনে পরিবর্তন আসবে। দীর্ঘ, ধীর, অন্তর্মুখী উপন্যাস হয়তো আর থাকবে না। কাহিনি আরও বেশি খণ্ডিত, এপিসোডিক এবং পারফরমেটিভ হয়ে উঠবে। সবচেয়ে বড় কথা, সাহিত্য মুখে বলার উপযোগী চেহারা ধারণ করবে, আদিতে যে চেহারায় তার জন্ম হয়েছিল। অর্থাৎ সাহিত্য আবার হয়তো হোমারের যুগে ফিরে যাবে। হয়তো আবার তা শ্রুতিযোগ্য, স্মরণযোগ্য ও পুনরাবৃত্তিযোগ্য হওয়ার দিকে যাত্রা করবে।

এই সাহিত্য অবশ্য আগুনের পাশে অনেক মানুষ গোল হয়ে বসে শুনবে না বা বাজারের মাঝখানে বসে কেউ উচ্চ স্বরে আবৃত্তি করবে না। এগুলো টিকটকের ক্লিপ হয়ে ভেসে বেড়াবে নেট থেকে নেটে। অডিওবুক আর পডকাস্ট হয়ে ধ্বনিত হবে গাড়ির শীতাতপনিয়ন্ত্রিত বাতাসে। লোকে শুনবে একা একা।

অং একে বলেছেন, ‘দ্বিতীয় মৌখিক যুগ’। সহজ ভাষায় বললে বলতে হয়, বকাউল্লা আর শোনাউল্লার যুগ। বই এখানে আর জ্ঞান, চিন্তা ও সংস্কৃতির প্রধান বাহন নয়। আমরা একটি ঐতিহাসিক পর্ব থেকে বেরিয়ে আরেকটি পর্বে প্রবেশ করছি। সেটা কিছুটা অতীতেই ফেরা, নতুন এক চেহারায়। এর ফলে সাহিত্য, সাংবাদিকতা, রাজনীতি সব ক্ষেত্রে দীর্ঘ যৌক্তিক চিন্তার যুগ শেষ হচ্ছে। মানুষ আবার শুনতে ও দেখতে অভ্যস্ত হচ্ছে। সাহিত্য ও সাংবাদিকতার সেদিকে যাত্রা না করে উপায় কী!

শিবব্রত বর্মন: কথাসাহিত্যিক ও সাংবাদিক

হেমন্তের রোদে সোনালি আভা, বাতাসে শীতের আগমনী বার্তা। প্রকৃতির এই রঙের সঙ্গে যেন নিজের সাজটাও মিলিয়ে নিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

হেমন্তের সন্ধ্যায় ছাতিম ফুলের সুবাসে ম ম করে চারপাশ। গাছজুড়ে ফুটেছে থোকায় থোকায় সাদা ফুল। ফুলের সৌন্দর্য আর সুবাসে মুগ্ধ পথচারীরা। মৌমাছি, প্রজাপতি ও ছোট পাখিদের আনাগোনায় মুখর ছাতিমগাছের আশপাশ। চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় ছাতিম ফুলের এমনই সৌন্দর্য নিয়ে ছবির গল্প।

হেমন্তের স্নিগ্ধতায় ছাতিমগাছজুড়ে ফুটেছে সাদা ফুল

ফুলের প্লাবনে পাতারা আড়ালে হারিয়ে গেছে

ছাতিম ফুলের মিষ্টি সুবাসে ভরে উঠেছে চারপাশ

গাছের ডালে থোকায় থোকায় ফুটেছে ছাতিম ফুল

ছাতিম ফুলের কাছে উড়ে এসেছে কালো ভ্রমর

ছাতিম ফুলের নিচের অংশ নলাকৃতি এবং নল-মুখের পাঁচটি পাপড়ি ঈষৎ বাঁকানো

শাখার শীর্ষে ছোট ছোট ফুল চোখে আবেশ ছড়ায়। প্রতিটি ফুলের গুচ্ছকে ঘিরে থাকে সাতটি গাঢ় সবুজ রঙের পাতা। যে কারণে গাছটিকে সংস্কৃত ভাষায় ‘সপ্তপর্ণ’ বা ‘সপ্তপর্ণা’ নামেও ডাকা হয়

ফুলের সৌন্দর্য যত না মুগ্ধ করে, সৌরভ তার চেয়ে কয়েক গুণ বেশি। ফুলের ডালে বসেছে ছোট পাখি

গত এক মাসে অ্যাপলের নতুন মডেলের আইফোনের পাশাপাশি স্যামসাং, ভিভো, শাওমি, টেকনো ও অনারসহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন ফোন বাজারে আসায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে। বর্তমানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি ভাঁজ করা আইফোন ডুও পাওয়া যাচ্ছে বাজারে। ফলে একদিকে নতুন আইফোন নিয়ে আগ্রহ, অন্যদিকে তুলনামূলক কম দামে ভালো ফোন কেনার সুযোগ—দুই মিলিয়ে ক্রেতা বেড়েছে মোবাইল ফোনের বাজারে। ঢাকা ও চট্টগ্রামের বাজার ঘুরে বিভিন্ন ব্র্যান্ডের ফোনের দাম এবং সেগুলোর উল্লেখযোগ্য দিক তুলে ধরা হলো।

আইফোন ডুয়ো

অ্যাপল

১. আইফোন ডুও (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৩ লাখ ৬৩ হাজার টাকা।

পর্দা: ৭.৬ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ২১৬০পি।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: অ্যাপল এ২০ প্রো।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৮৮৩ মিলিঅ্যাম্পিয়ার।

২. আইফোন ১৮ প্রো

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ৯০ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ২১৬০পি।

র্যাম: ১২ গিগাবাইট

প্রসেসর: অ্যাপল এ২০ প্রো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৫৬ মিলিঅ্যাম্পিয়ার।

৩. আইফোন ১৮ প্রো ম্যাক্স

আনঅফিশিয়াল দাম: ২ লাখ ১২ হাজার টাকা।

পর্দা: ৬.৯ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ২১৬০পি।

র্যাম: ১২ গিগাবাইট

প্রসেসর: অ্যাপল এ২০ প্রো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ৩৯১ মিলিঅ্যাম্পিয়ার।

৪. আইফোন ১৭ এয়ার

অফিশিয়াল দাম: ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৫ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ২১৬০পি।

র্যাম: ১২ গিগাবাইট

প্রসেসর: অ্যাপল এ১৯ প্রো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৩ হাজার ১৪৯ মিলিঅ্যাম্পিয়ার।

৫. আইফোন ১৭ প্রো ম্যাক্স

অফিশিয়াল দাম: ২ লাখ ৪২ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৯ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ১২ জিবি অ্যাপল এ১৯ প্রো

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৮৩২ মিলিঅ্যাম্পিয়ার।

৬. আইফোন ১৭

অফিশিয়াল দাম: ১ লাখ ৪৭ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: অ্যাপল এ১৯

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৩ হাজার ৬৯২ মিলিঅ্যাম্পিয়ার।

৭. আইফোন ১৬

অফিশিয়াল দাম: ৯৯ হাজার টাকা।

পর্দা: ৬.১ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: অ্যাপল এ১৮

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৩ হাজার ৫৬১ মিলিঅ্যাম্পিয়ার।

গ্যালাক্সি এস২৬ এফই

স্যামসাং

১. গ্যালাক্সি এস২৬ এফই

আনঅফিশিয়াল দাম: ৮০ হাজার টাকা

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: এক্সিনস ২৫০০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. গ্যালাক্সি এস২৬ প্লাস

অফিশিয়াল দাম: ১ লাখ ৫২ হাজার ৯৯৯ টাকা

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার।

৩. গ্যালাক্সি এস২৬

অফিশিয়াল দাম: ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকা।

আনঅফিশিয়াল মূল্য: ৮৫ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার।

৪. গ্যালাক্সি এ৫৭ ৫জি

অফিশিয়াল দাম: ৭৭ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: এক্সিনস ১৬৮০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৫. গ্যালাক্সি এ৩৭ ৫জি

অফিশিয়াল দাম: ৫৭ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট এক্সিনস ১৪৮০

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৬. গ্যালাক্সি এ১৮

আনঅফিশিয়াল দাম: ৪০ হাজার টাকা।

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: এক্সিনস ১৬৬০

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৭. গ্যালাক্সি এ১৭ ৫জি

অফিশিয়াল দাম: ৩৬ হাজার ২৯৯ টাকা।

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: এক্সিনস ১৩৩০

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

শাওমি

১. রেডমি ১৭ ফাইভ–জি (নতুন)

দাম: ৩১ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৯ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৪ জেন ৫।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. শাওমি ১৮ প্রো

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ৩০ হাজার টাকা।

পর্দা: ৬.৪ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. রেডমি কে১০০ (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৬৫ হাজার টাকা।

পর্দা: ৬.৮ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৪. শাওমি পোকো এক্স৮এস (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৫০ হাজার টাকা।

পর্দা: ৬.৩৫ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৭ এলিট জেন ৪।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৩৩০ মিলিঅ্যাম্পিয়ার।

৫. রেডমি এম১০০ প্রো

আনঅফিশিয়াল দাম: ৪৫ হাজার টাকা।

পর্দা: ৬.৬৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭৩০০ আলট্রা।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

টেকনো

১. পোভা ৪ (নতুন)

দাম: ২১ হাজার ৯৯০ টাকা।

পর্দা: ৬.৮২ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ ও ৬০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: হেলিও জি৯৯ ৬এনএম।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. স্পার্ক ৫০সি

অফিশিয়াল দাম: ২৩ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: হেলিও জি৮১।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার।

৩. স্পার্ক ৫০ এস (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৩০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৬৪০০।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

৪. স্পার্ক গো ৩ প্রো

আনঅফিশিয়াল দাম: ২০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৭২৫০।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার।

৫. ক্যামন স্লিম ৫জি

অফিশিয়াল দাম: ৫৯ হাজার ৯৯৯ টাকা

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট

প্রসেসর: ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

গুগল

১. পিক্সেল ১১ প্রো

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ৪০ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: গুগল টেনসর জি৬।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৮৫০ মিলিঅ্যাম্পিয়ার।

২. পিক্সেল ১১

আনঅফিশিয়াল দাম: ৯৭ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: গুগল টেনসর জি৬।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৯৮৫ মিলিঅ্যাম্পিয়ার।

৩. পিক্সেল ১০

অফিশিয়াল দাম: ১ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: গুগল টেনসর জি৫।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৯৭০ মিলিঅ্যাম্পিয়ার।

৪. পিক্সেল ১০এ

আনঅফিশিয়াল দাম: ৬৩ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: গুগল টেনসর জি৪

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার।

৫. পিক্সেল ৯এ

অফিশিয়াল দাম: ৬৯ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: গুগল টেনসর জি৪।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার।

অনার

১. এক্স৮ই (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৫০ হাজার টাকা।

পর্দা: ৬.৮৭ ইঞ্চি।

ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৬৮৫।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. এক্স৯ই এস (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৫০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৯ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার

৩. ৬০০এস (নতুন)

অফিশিয়াল দাম: ৪৫ হাজার ৯৯০ টাকা।

আনঅফিশিয়াল দাম: ৩৯ হাজার টাকা।

পর্দা: ৬.৮৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৪ জেন ৪।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার।

৪. ম্যাজিক ৮ প্রো

অফিশিয়াল দাম: ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ১৩ হাজার টাকা।

পর্দা: ৬.৭১ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার।

৫. ম্যাজিক ৮ প্রো এয়ার

আনঅফিশিয়াল দাম: ৯১ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৯৫০০।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

ওয়ানপ্লাস

১. এইস ৭ প্রো (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৯০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৯ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. টার্বো ৬ভিএস (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৭০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৯ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. এন ৬ লাইট

আনঅফিশিয়াল দাম: ২৫ হাজার টাকা।

পর্দা: ৬.৭৫ ইঞ্চি।

ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৭২৫০।

ধারণক্ষমতা: ৬৪ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৪. এন ৬এক্স (নতুন)

আনঅফিশিয়াল দাম: ২৬ হাজার ৫০০ টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৬৩৬০ এপেক্স।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৫. ওয়ানপ্লাস ১৫

আনঅফিশিয়াল দাম: ৯২ হাজার ৫০০ টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার।

ভিভো ওয়াই৩২

ভিভো

১. আইকিউ নিও১২ (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৮০ হাজার টাকা।

পর্দা: ৬.৮৫ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৯ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. ভিভো ওয়াই৩২ (নতুন)

দাম: ৩৪ হাজার ৯৯৯ টাকা।

ক্যামেরা: ৫০ ও ২ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৭৩০০।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. ওয়াই৬০০

আনঅফিশিয়াল দাম: ৩৫ হাজার টাকা।

পর্দা: ৬.৮৩ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭৩০০ই।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৪. এক্স৫০০ প্রো ম্যাক্স

অফিশিয়াল দাম: ১ লাখ ৩৫ হাজার টাকা।

পর্দা: ৬.৮৫ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৯৬০০।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৫. টি৫ ৫জি

আনঅফিশিয়াল দাম: ৪৫ হাজার টাকা।

পর্দা: ৬.৮৩ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭৫০০ টার্বো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ৫০ মিলিঅ্যাম্পিয়ার।

অপো এফ৩৫ প্রো

অপো

১. অপো এফ৩৫ প্রো (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৬০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭৩৬০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. অপো এফ৩৫ (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৫০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৬৩৬০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ৩০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৯৬০০।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৪. ফাইন্ড এক্স১০

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ১০ হাজার টাকা।

পর্দা: ৬.৫৯ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৯৫০০।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

৫. এ৭ প্রো

আনঅফিশিয়াল দাম: ৪০ হাজার টাকা।

পর্দা: ৬.৫৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৬৩৬০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

রিয়েলমি

১. সি ০১ (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৩০ হাজার টাকা।

পর্দা: ৬. ৮ ইঞ্চি।

ক্যামেরা: ৮ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৭২৫০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. ১৬এক্স

আনঅফিশিয়াল দাম: ৩৫ হাজার টাকা।

পর্দা: ৬. ৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৬৩০০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. সি১০০এক্স

অফিশিয়াল দাম: ২১ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬. ৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৭২৫০।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

সিম্ফনি

১. ম্যাক্স ৭০

অফিশিয়াল দাম: ১৪ হাজার ৪৯৯ টাকা।

পর্দা: ৬.৭৫ ইঞ্চি।

ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

ধারণক্ষমতা: ৬৪ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. ইনোভা ৪০

অফিশিয়াল দাম: ১২ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭৫ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৬১৫

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. ম্যাক্স ৩০

অফিশিয়াল দাম: ৯ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৫৬ ইঞ্চি।

ক্যামেরা: ৫ মেগাপিক্সেল।

র্যাম: ৩ গিগাবাইট।

প্রসেসর: টি৬০৩।

ধারণক্ষমতা: ৬৪ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

ওয়ালটন

১. নেক্সজি এন৭৭ (নতুন)

অফিশিয়াল দাম: ১৭ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৮ ইঞ্চি।

ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: হেলিও জি৯৯

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. জ্যানন এক্স১ আলট্রা

অফিশিয়াল দাম: ১৯ হাজার ৪৯৯ টাকা।

পর্দা: ৬.৬ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: হেলিও জি৯৯

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. জ্যানন এক্স২২ ৫জি

অফিশিয়াল দাম: ২৫ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭১০০

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

হুয়াওয়ে

১. মেট ৯০ আরএস আলটিমেট (নতুন)

আনঅফিশিয়াল দাম: ২ লাখ ৫০ হাজার টাকা।

পর্দা: ৬.৯ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: কিরিন ৯০৩০ প্রো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. নোভা ১৬এস প্রো

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ১০ হাজার টাকা।

পর্দা: ৬.৮৪ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: কিরিন ৯০১০ প্রো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. নোভা ১৬এস

আনঅফিশিয়াল দাম: ৯০ হাজার টাকা।

পর্দা: ৬.৬৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: কিরিন ৮০২০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

ইনফিনিক্স

১. হট ৭০ প্রো

অফিশিয়াল দাম: ৩৬ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭৬ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭১০০।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. জিটি ৩০

অফিশিয়াল দাম: ৩০ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭৪০০

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

৩. হট ৬০ প্রো+

অফিশিয়াল দাম: ২৮ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: হেলিও জি২০০

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ১৬০ মিলিঅ্যাম্পিয়ার।

মটোরোলা

১. এজ ৭০ প্লাস

আনঅফিশিয়াল দাম: ৮৫ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৭এস জেন৩।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. এজ ৭০ প্রো+

আনঅফিশিয়াল দাম: ৬৬ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ২১৬০পি।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৮৫০০ এক্সট্রিম।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

৩. এজ ৭০ প্রো

আনঅফিশিয়াল দাম: ৫৪ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৮৫০০ এক্সট্রিম

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ৯০ ওয়াট।

মানুষের মতো বক্সিং, মার্শাল আর্ট, টেবিল টেনিস খেলছে রোবট!
বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়েছে। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।
বাংলাদেশের রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ চায় ভারত; সরকারবিরোধী লোকজনের কাছে পুলিশের গোপন তথ্য পাচারের অভিযোগ; প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে বিএনপি- এসব খবর গুরুত্ব পেয়েছে আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। যা তাদের খরচের হিসাব- নিকাশই বদলে দিয়েছে।
বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছে বিবিসি স্পোর্টস।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাট পার্টি থেকে নির্বাচিত প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদের একটা ভারতীয় যোগ রয়েছে।
ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হওয়ার পর, ডেমোক্র্যাটরা এখন চাইলেই কি তাদের পরিকল্পনায় থাকা বিষয়গুলো বাস্তবায়ন শুরু করতে পারবে? বিষয়টি অনেকটাই জটিল, কারণ ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস থাকলেও, রিপাবলিকানদের দখলে প্রেসিডেন্ট পদটি।
যদিও মধ্যবর্তী এই নির্বাচনগুলোয় বরাবরই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের খারাপ সময় যায়, তবে এবার রিপাবলিকানদের বড় পরাজয়কে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের শাসনের একটি জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার পদত্যাগের পেছনের প্রধান কারণগুলো তুলে ধরেছেন। এনসিপির বর্তমান রাজনৈতিক গতিপথ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন ধারার গণতান্ত্রিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করাকে কেন্দ্র করে নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ বিভাগের ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। তবে ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজকে এ বিধিনিষেধের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্য দেশের জাহাজগুলো চলাচলে নানা বাধার মুখে পড়লেও এই চার দেশের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
জিতেন্দ্র বলছেন, ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তাদের প্রধান কৌশলপ্রণেতা আশুতোষ রাঙ্কার সঙ্গে বিদেশি অর্থদাতাদের যোগাযোগের অকাট্য প্রমাণ রয়েছে। অননুমোদিত উৎস এবং দেশ-বিদেশের ভারতবিরোধী বিভিন্ন সংগঠন তাদের পেছনে অর্থ ঢালছে। বিদেশি তহবিলে চলা কিছু এনজিও এবং ‘ডিপ স্টেট’ চক্রান্তকারীরা এই ন্যারেটিভ তৈরি করছে। তিনি অভিযোগ করেন, অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতাদের কাছ থেকে অর্থ নিচ্ছেন। আর আশুতোষ রাঙ্কাকে সরাসরি টাকা দিচ্ছেন পাকিস্তানি রাজনীতিকরা।
সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধ করতে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা। একই সঙ্গে ইয়েমেনে নিজেদের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তও দিয়েছে তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক বাজারে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ২০ ডলার হলে বাংলাদেশ সরকারকে প্রতি ঘনমিটার গ্যাসে ৬০ টাকার বেশি ভর্তুকি দিতে হয়। চলতি বছর সরবরাহ বিঘ্নের কারণে এর চেয়েও বেশি দামে এলএনজি আমদানি করতে হয়েছে।
নামাজকে বলা হয় বেহেশতের চাবি, কেননা বান্দার নামাজ যথাযথ হলে বেহেশতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। কোরআনের অনেক জায়গায় নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নামাজের আদেশ করা হয়েছিল পূর্ববর্তী নবী-রাসুলদেরও। সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ইমানি দায়িত্ব।