নতুন পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস তেলবাহী ট্যাংকলরির ট্যাংকার পরীক্ষা করার সময় বিষাক্ত গ্যাসে রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রত্যাশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে শুভ দীপাবলি ও শ্যামাপূজা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচন আয়োজনের অগ্রগতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানতে রাকসুর কোষাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ন...
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়ে...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

ইদানীং সারা বিশ্বের মতো বাংলাদেশেও জেন-জিদের নিয়ে আলোচনা হচ্ছে। সাধারণভাবে ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের জেনারেশন-জি বা জেন-জি বলা হয়। তাঁদের আগের প্রজন্ম মিলেনিয়ালস, আর পরের প্রজন্ম জেনারেশন-আলফা। প্রযুক্তির দ্রুত বিকাশের মধ্যে বেড়ে ওঠা জেন-জির পড়াশোনা, যোগাযোগ, সম্পর্ক ও জীবনযাপনের ধরন আগের প্রজন্মের তুলনায় কিছুটা আলাদা। সেই সঙ্গে তাঁদের মানসিক স্বাস্থ্য নিয়েও বাড়ছে উদ্বেগ।

অস্ট্রেলীয় জনসংখ্যাবিদ মার্ক ম্যাকক্রাইনডলের মতে, জেন-জির সদস্যরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ, দেশ ও সংস্কৃতির সীমানা পেরিয়ে ভাবতে স্বচ্ছন্দ এবং ভিডিও ও দৃশ্যনির্ভর উপকরণ থেকে শিখতে আগ্রহী। তাঁরা নতুন কিছু শিখতে চান এবং বিভিন্ন বয়স ও সংস্কৃতির মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। তবে একটি প্রজন্মের সব সদস্যের চিন্তা ও আচরণ এক রকম নয়।

ফ্যাশনবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান বিজনেস অব ফ্যাশনের ২০২২ সালের এক সমীক্ষায় জেন-জির ব্যক্তিত্বকে ছয়টি গুচ্ছে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চাকাঙ্ক্ষী নির্মাতা, স্বীকৃতিপ্রত্যাশী সংকেতদাতা, জনপ্রিয় ধারা অনুসরণকারী, প্রচলিত রীতির বাইরে থাকা বিদ্রোহী, নিজের বিশ্বাস প্রকাশে আগ্রহী অনুসন্ধানী এবং ইতিবাচক পরিবর্তনকামী আদর্শবাদী। এই বৈচিত্র্য মনে রেখেই তাঁদের মানসিক স্বাস্থ্য বুঝতে হবে। ব্যক্তিত্বের এমন শ্রেণিবিন্যাস কোনো রোগনির্ণয় নয়; বরং তরুণদের পছন্দ, আকাঙ্ক্ষা ও আচরণের ভিন্নতা বোঝার একটি চেষ্টা। কাউকে শুধু তাঁর প্রজন্মের পরিচয় দিয়ে বিচার করলে ব্যক্তিগত অভিজ্ঞতা, পরিবার ও সামাজিক বাস্তবতার প্রভাব উপেক্ষিত থেকে যায়।

জেন-জির মানসিক স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্য কেবল মানসিক রোগের অনুপস্থিতি নয়। নিজের আবেগ বুঝতে পারা, দৈনন্দিন চাপ সামলানো, সম্পর্ক বজায় রাখা এবং জীবনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাও এর অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১০ থেকে ১৯ বছর বয়সী প্রতি সাতজনে একজন কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে। এই বয়সে উদ্বেগ, বিষণ্নতা ও আচরণগত সমস্যা গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।

বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৯ অনুযায়ী, ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ১২ দশমিক ৬ শতাংশের মানসিক স্বাস্থ্য সমস্যা পাওয়া গেছে। তাদের মধ্যে উদ্বেগের হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ। অবশ্য এই বয়সসীমার সবাই জেন-জির অন্তর্ভুক্ত নয়।

জেন-জির অনেকেই মানসিক সমস্যা নিয়ে কথা বলতে আগের প্রজন্মের তুলনায় কম সংকোচ বোধ করেন। এ কারণে সাহায্য চাওয়ার প্রবণতা এবং সমস্যার শনাক্তকরণও বাড়তে পারে।

যুক্তরাজ্যের রেজোল্যুশন ফাউন্ডেশনের গবেষণায় দেখা যায়, ২০২৪ সালে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের প্রতি তিনজনে একজন বিষণ্নতা ও উদ্বেগের লক্ষণ প্রকাশ করেছেন। ২০০০ সালে একই বয়সীদের মধ্যে এ ধরনের লক্ষণ ছিল প্রতি চারজনে একজনের। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যানি ই কেসি ফাউন্ডেশনের ২০২৩ সালের গবেষণায় জেন-জির ৬৫ শতাংশ আগের দুই বছরে কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছে। মিলেনিয়ালসের ক্ষেত্রে হার ছিল ৫১ শতাংশ, জেনারেশন এক্সের ২৯ এবং বেবি বুমারদের ১৪ শতাংশ।

এই পরিসংখ্যানগুলো ভিন্ন দেশ, বয়সসীমা ও গবেষণাপদ্ধতির; তাই সরাসরি একটির সঙ্গে অন্যটির তুলনা করা ঠিক নয়। তবে তরুণদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বোঝায়। অন্যদিকে জেন-জির অনেকেই মানসিক সমস্যা নিয়ে কথা বলতে আগের প্রজন্মের তুলনায় কম সংকোচ বোধ করেন। এ কারণে সাহায্য চাওয়ার প্রবণতা এবং সমস্যার শনাক্তকরণও বাড়তে পারে। গবেষণায় যে লক্ষণ বা অভিজ্ঞতার কথা বলা হয়, তা সব সময় চিকিৎসকের নির্ণয় করা মানসিক রোগের সমান নয়।

মানসিক চাপের প্রধান উৎস

সাফল্যের প্রতিযোগিতা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ: পরীক্ষায় ভালো ফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি ও আর্থিক নিরাপত্তা নিয়ে প্রত্যাশা তরুণদের ওপর চাপ তৈরি করে। বাংলাদেশের ভর্তিযুদ্ধ ও চাকরির প্রতিযোগিতা এই চাপ আরও বাড়াতে পারে। মনোবিজ্ঞানী লরেন কুক তাঁর জেনারেশন অ্যাংজাইটি বইয়ে শিক্ষা, সম্পর্ক ও ভবিষ্যৎসহ জীবনের সব ক্ষেত্রে ভালো করার প্রত্যাশার কথা বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিচয়ের সংকট: অন্যের সাফল্য, সৌন্দর্য কিংবা জীবনযাপনের সঙ্গে নিজের তুলনা করে অনেকেই হতাশ হন। পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের গবেষণায় যুক্তরাষ্ট্রের ১৩ থেকে ১৭ বছর বয়সীদের ১৯ শতাংশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। সাইবার বুলিং, নেতিবাচক মন্তব্য ও অনলাইনে স্বীকৃতি পাওয়ার চাপও ক্ষতিকর হতে পারে।

নিজের অনুভূতি প্রকাশ করা এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা পারস্পরিক আস্থা বাড়াতে পারে, যা মনের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ

একাকিত্ব ও সম্পর্কের পরিবর্তন: অনলাইনে অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগ থাকলেও বাস্তবে একাকিত্ব থাকতে পারে। বন্ধুত্ব ভেঙে যাওয়া, সম্পর্কের জটিলতা, পরিবারে মতের অমিল এবং মানসিক সমর্থনের অভাব তরুণদের কষ্ট বাড়ায়। কারও কারও মনে হয়, কেউ তাঁকে বোঝেন না।

জীবনযাপনের অনিয়ম: রাত জেগে স্ক্রিনে সময় কাটানো, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং বিশ্রামের অভাব মনোযোগ ও মেজাজে প্রভাব ফেলতে পারে। পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় অনেক কিশোর-কিশোরী সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর কথা জানিয়েছে। তবে প্রযুক্তিকে সব মানসিক সমস্যার একমাত্র কারণ ভাবা ঠিক নয়। পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। কোভিড মহামারির সময়ের বিচ্ছিন্নতা, সহিংসতার খবর, জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাও তরুণদের মানসিক চাপে ভূমিকা রাখতে পারে। তাই একটিমাত্র কারণ খুঁজে বের করার বদলে তাঁদের জীবনের সামগ্রিক পরিস্থিতি বুঝতে হবে।

কখন বুঝবেন সমস্যা হচ্ছে

মানসিক সমস্যার লক্ষণ সবার ক্ষেত্রে এক নয়। কেউ কষ্টের কথা প্রকাশ করেন, কেউ গোপন রাখেন, আবার কেউ নিজের পরিবর্তন বুঝতেই পারেন না। দীর্ঘদিন মন খারাপ থাকা, অতিরিক্ত দুশ্চিন্তা, প্রিয় কাজে আগ্রহ হারানো, ঘুম বা খাদ্যাভ্যাস বদলে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া, মনোযোগ কমে যাওয়া এবং পরিবার বা বন্ধুদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া সতর্কসংকেত হতে পারে।

জেন-জির মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনায় তাঁদের জীবনাচরণকে দুর্বলতা হিসেবে দেখা কিংবা প্রযুক্তিকেই সব সমস্যার জন্য দায়ী করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে এমন পরিবেশ প্রয়োজন, যেখানে তরুণেরা উপহাস বা বিচারের ভয় ছাড়াই নিজেদের সমস্যার কথা বলতে পারেন

হঠাৎ আচরণ বদলে যাওয়া, অকারণ সন্দেহ, অন্যরা শুনতে পান না এমন আওয়াজ শোনা, নিজেকে অস্বাভাবিক শক্তিশালী মনে করা কিংবা নিজের ক্ষতি করার চিন্তাও গুরুত্বের সঙ্গে নিতে হবে। তবে একটি লক্ষণ দেখেই মানসিক রোগ হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। লক্ষণের স্থায়িত্ব, তীব্রতা এবং পড়াশোনা, কাজ ও সম্পর্কের ওপর প্রভাব বিবেচনা করতে হয়। সমস্যা দীর্ঘস্থায়ী হলে মানসিক স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ প্রয়োজন। আত্মহত্যার চিন্তা বা নিজের ক্ষতি করার আশঙ্কা থাকলে দ্রুত সহায়তা নিতে হবে।

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে

নিয়মিত ঘুম, শারীরিক ব্যায়াম, পুষ্টিকর খাবার ও বিশ্রাম মানসিক সুস্থতায় সহায়ক। প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রাখা জরুরি। অন্যের জীবন দেখে নিজের সাফল্য বিচার না করে ব্যক্তিগত লক্ষ্য ও অগ্রগতিতে মনোযোগ দেওয়া ভালো। কারণ, সবার আর্থিক অবস্থা, সুযোগ ও এগিয়ে যাওয়ার গতি এক নয়।

পরিবার ও বন্ধুদের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিজের অনুভূতি প্রকাশ করা এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা পারস্পরিক আস্থা বাড়ায়। বই পড়া, গান শোনা, বেড়াতে যাওয়া ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোও উপকারী হতে পারে। তবে গুরুতর মানসিক সমস্যায় শুধু পরিবার বা বন্ধুদের সমর্থন যথেষ্ট নয়। প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিং, সাইকোথেরাপি এবং চিকিৎসকের পরামর্শে ওষুধের সাহায্য নিতে হতে পারে। ওষুধ নিয়ে অকারণ ভয় বা লজ্জা রাখা উচিত নয়।

জেন-জি মনের যত্নে যা করতে পারে

● প্রতিদিন পর্যাপ্ত ঘুমানো, দিনে সক্রিয় থাকা এবং নিয়মিত ব্যায়াম করা।

● সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পানি খাওয়া ও মাদক থেকে দূরে থাকা।

● সামাজিক যোগাযোগমাধ্যমে সময়ের সীমা রাখা এবং ক্ষতিকর অনলাইন তুলনা এড়িয়ে চলা।

● পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা; প্রয়োজনে নিজের কষ্টের কথা বলা।

● বই পড়া, গান শোনা, সুস্থ বিনোদন ও প্রকৃতির সান্নিধ্যে সময় দেওয়া।

● নিজের ছোট অগ্রগতির স্বীকৃতি দেওয়া এবং অন্যের মতকে শ্রদ্ধা করা।

● চিন্তা বা আচরণে সমস্যা হলে সাহায্য চাওয়া; নিজের ক্ষতি করার চিন্তা এলে দ্রুত চিকিৎসা নেওয়া।

জেন-জির মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনায় তাঁদের জীবনাচরণকে দুর্বলতা হিসেবে দেখা কিংবা প্রযুক্তিকেই সব সমস্যার জন্য দায়ী করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে এমন পরিবেশ প্রয়োজন, যেখানে তরুণেরা উপহাস বা বিচারের ভয় ছাড়াই নিজেদের সমস্যার কথা বলতে পারেন। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা মনের যত্নের প্রথম ধাপ। সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলা শুধু তাঁদের ব্যক্তিগত দায়িত্ব নয়, সমাজেরও দায়িত্ব।

* হেলাল উদ্দিন আহমেদ: অধ্যাপক, শিশু–কিশোর ও পারিবারিক মনোরোগ বিভাগ, ফরিদপুর মেডিকেল কলেজ

মিষ্টি হাসি, প্রাণবন্ত অভিনয় আর আলাদা ফ্যাশন-সচেতন উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেছিলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম অপরিবর্তিত আছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৩৫ পয়সা।

যেকোনো বয়সে নতুন তিল ওঠা কি আদতেই স্বাভাবিক? নাকি ছোট্ট একটি তিলেও মারাত্মক কিছু লুকিয়ে থাকতে পারে? হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম

জন্মের সময় তিলের সংখ্যা যেমনই হোক না কেন, শৈশবে বা কৈশোরে তা অনেকটাই বাড়তে পারে

একটি শিশু নিজের শরীরে এক বা একাধিক তিল নিয়ে জন্মাতে পারে। আবার কারও কারও জন্মের সময় তিল একেবারে না-ও থাকতে পারে। জন্মের সময় তিলের সংখ্যা যেমনই হোক না কেন, শৈশবে বা কৈশোরে তা অনেকটাই বাড়তে পারে।

শৈশব-কৈশোরে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। তবে জীবনের অন্যান্য পর্যায়েও যে তিলের সংখ্যা বাড়ে না, তা নয়। যেকোনো বয়সেই নতুন কিছু তিল দেখা যেতে পারে।

আবার বয়সের সঙ্গে সঙ্গে তিলের রং মলিন হয়েও যেতে পারে। কারও কারও কিছু তিল উধাও–ও হয়ে যেতে পারে। একজন নারী গর্ভধারণ করলে তাঁর দেহে আগে থেকে থাকা তিলগুলোই অনেকটা গাঢ় রঙের হয়ে উঠতে পারে। এসবই স্বাভাবিক।

আলো দেখলেই ঘরে ঢুকছে শ্যামা পোকা, কীভাবে ঠেকাব, কামড়ালেই–বা কী করব

বয়সের সঙ্গে কেন তিল বাড়ে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিল কেন বাড়ে, তার সঠিক কারণ আজও বিজ্ঞানীদের অজানা। তবে সূর্যরশ্মির সংস্পর্শে থাকার কারণে কারও কারও তিলের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। বয়সের সঙ্গে এ বিষয়েরও সম্পর্ক থাকতে পারে।

আবার তিলের সংখ্যার সঙ্গে জিনগত কারণের সম্পর্কও থাকতে পারে। অর্থাৎ বাবা কিংবা মায়ের পিঠজুড়ে বহু তিল থাকলে এ বৈশিষ্ট্য পেতে পারে সন্তানও। আর এসব তিলের আবির্ভাব হতে পারে ধাপে ধাপে, জীবনের নানান পর্যায়ে।

তিলের সংখ্যার সঙ্গে জিনগত কারণের সম্পর্কও থাকতে পারে

তিলের সংখ্যা বাড়লে ক্ষতি কী

কেবল তিলের সংখ্যাই যদি বাড়ে, তাতে কোনো ক্ষতি নেই। কারও কারও কাছে তা সৌন্দর্যহানিকর মনে হতে পারে। সে ক্ষেত্রে একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তিল অপসারণের ব্যবস্থা করা যেতে পারে।

এসব তিল ত্বকের চেয়ে একটু উঁচু হতে পারে, আবার ত্বকের সমতলেও থাকতে পারে। তিলের ওপর থেকে চুল গজালেও তা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তিল অপসারণ চিকিৎসাবিজ্ঞানের চোখে কোনো ‘আবশ্যক’ বিষয় নয়। অপসারণের সিদ্ধান্ত একজন মানুষের ব্যক্তিগত বিবেচনার বিষয়।

তবে নতুন কিংবা পুরোনো যেকোনো তিলের ক্ষেত্রেই কিছু বৈশিষ্ট্য খেয়াল রাখা প্রয়োজন, যা কখনো কখনো ক্যানসারের উপসর্গ হতে পারে। এসব ক্ষেত্রে দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

অ্যালুমিনিয়ামের পাত্রেও সিসা, তাহলে রান্না করব কিসে?

কখন যাবেন চিকিৎসকের কাছে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিল কেন বাড়ে, তার সঠিক কারণ আজও বিজ্ঞানীদের অজানা

তিলের প্রান্ত (বর্ডার) এবড়োখেবড়ো হলে।

আগে থেকে থাকা কোনো তিলের আকার-আকৃতি বদলে গেলে।

আগে থেকে থাকা কোনো তিলের রং বদলে গেলে (রং মলিন বা গাঢ় হওয়া নয়, বরং পুরোপুরি বদলে যাওয়া)।

একটি তিলে একাধিক রং থাকলে।

তিলে ব্যথা বা চুলকানি হলে।

তিল থেকে রক্তক্ষরণ হলে।

তিলের জায়গাটা ফুলে গেলে এবং লালচে হয়ে উঠলে।

তিলের জায়গাটার চামড়া উঠে এলে বা জায়গাটায় ক্ষত হয়ে গেলে।

কয়েক সপ্তাহেও সারে না, এমন যেকোনো অস্বাভাবিক দাগ দেখা গেলে।

এ ধরনের উপসর্গ থাকলেই ক্যানসার হয়েছে ভেবে আতঙ্কিত হবেন না। বিশেষজ্ঞের পরামর্শ নিন। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। চিকিৎসক প্রয়োজনে ডার্মোস্কোপি বা বায়োপসির মাধ্যমে রোগনির্ণয় করবেন। সমস্যা যেটাই হোক, দ্রুততম সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করলে সহজেই সেরে যায়।

তিল যখন বিপদের কারণ

চিলমারী নদীবন্দর ঘিরে একসময় বাণিজ্যের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আমি চাই আধুনিক পরিকল্পনা ও অবকাঠামোর মাধ্যমে তা কাজে লাগানো হোক।
ইদানীং চা-বাগানের মেয়েরা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে। আমি অক্সফোর্ডে পড়ার স্বপ্ন দেখি।

ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। জীবনের শুরুর পথটা তাই খুব মসৃণ ছিল না তাঁর। মাথার ওপর বাবার ছায়া নেই, তবে মায়ের স্নেহ ছিল। ছিলেন বোন আর দুলাভাই। তাঁদের হাত ধরেই একটু একটু করে বড় হয়েছেন মাহফিজুল ইসলাম। আর বুকের ভেতর লালন করেছেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে এবার পৌঁছে গেলেন জাতীয় দলের দরজায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়েছে এই ডানহাতি ওপেনারের। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত আসা, মাহফিজুলের এই পথচলায় আছে অনেক দিনের পরিশ্রম, অপেক্ষা আর নিজেকে বারবার নতুন করে আবিষ্কারের গল্প।

বাংলাদেশ ক্রিকেটও একটা পুরোনো সমস্যার সমাধান খুঁজছে তাঁর মধ্যে। টেস্ট ক্রিকেটে একজন ভালো ডানহাতি ওপেনারের অভাব। সেই অভাব পূরণে মাহফিজুলকে তৈরি করার পরিকল্পনা নির্বাচকদের। প্রধান নির্বাচক হাবিবুল বাশারও সেটিই জানিয়েছেন, ‘আমাদের মনে হয়েছে, একজন ডানহাতি ওপেনার তৈরি করা খুব জরুরি। আপনারা জানেন, আমরা আগেও এ বিষয়টি নিয়ে কাজ করছিলাম। আসলে আমাদের হাতে তখন প্রস্তুত এমন কেউ ছিল না। রবিনকেও (মাহফিজুল) আমরা আরও কিছুটা সময় দিতে চেয়েছিলাম, যেন সে নিজেকে প্রস্তুত করতে পারে। আমার মনে হয়, সে নিজেকে প্রমাণ করেছে।’

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

নিজেকে প্রমাণ করার কাজটা অবশ্য এক দিনে করেননি মাহফিজুল। নারায়ণগঞ্জে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে ক্রিকেটের হাতেখড়ি। পরে সুযোগ পান বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। ২০২২ সালে খেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। কিন্তু সেই বিশ্বকাপ তাঁর জন্য খুব সুখকর ছিল না। ৬ ম্যাচে এক ফিফটিতে করেছিলেন মাত্র ১১৬ রান।
যুব ক্রিকেটের সীমানা পেরিয়ে পেশাদার ক্রিকেটে এসে শুরু হয় নতুন লড়াই। কখনো ভালো করেছেন, কখনো হারিয়েছেন ছন্দ। তবে থেমে থাকেননি। ২০২২ সালেই ঢাকা মেট্রোর হয়ে খুলনার বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। প্রথম মৌসুমে তিন ম্যাচ খেলেও নিজের সামর্থ্যের জানান দিতে পারেননি। পরের বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হলেও ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কম।

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল

এরপর ২০২৪ সালে হঠাৎ যেন অন্য এক মাহফিজুলের দেখা মিলল। ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১১ ম্যাচে ৫১২ রান। চারটি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরিও। কিন্তু ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখাই সবচেয়ে কঠিন কাজ। পরের এক বছর আবার নিজেকে খুঁজে ফিরেছেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেনও।

গত মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে ৭ ম্যাচের ১২ ইনিংসে একটি সেঞ্চুরিসহ ৩৪০ রান করেন। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে আলো ছড়ান। ১০ ম্যাচে ৫৫.৩২ গড়ে ৪৯৮ রান। দুটি সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পর হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পাওয়া নিয়তিই ছিল। গত আগস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও যান। সেখানে দুটি চার দিনের ম্যাচের চার ইনিংসে একটি ফিফটি করেন। তবে নিজের সামর্থ্যের সবচেয়ে বড় বিজ্ঞাপনটি দিয়েছেন চলতি জাতীয় ক্রিকেট লিগে।

মাহফিজুল ইসলাম

ময়মনসিংহের হয়ে ৫ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে ৬৭২ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে একটি ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ধারাবাহিকতা দেখানোর পর আর তাঁকে উপেক্ষা করার সুযোগ ছিল না নির্বাচকদের সামনে।

জাতীয় লিগের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও সুযোগ পেয়েছিলেন। যদিও সেখানে মাত্র ৪ রান করে আউট হন। ক্রিকেটের পথটা যে সব সময় মসৃণ হয় না, সেই পুরোনো সত্য আবারও সামনে এসেছিল। তবে মাহফিজুলের জন্য দরজাটা বন্ধ হয়নি।

সিলেট টেস্টের শুরু থেকেই জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। প্রায় প্রতিদিন মধ্যাহ্নভোজের বিরতিতে নেটে আলাদা করে কাজ করেছেন জাতীয় দলের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে। বোঝাই যাচ্ছিল, নির্বাচকদের ভাবনায় আছেন এই তরুণ ওপেনার।
বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের একটা নিজস্ব সমস্যা আছে। ওপেনিংয়ে সাদমান ইসলাম ও তানজিদ হাসান দুজনই বাঁহাতি। এরপর নাজমুল হোসেন ও মুমিনুল হক। অর্থাৎ টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই বাঁহাতি। প্রতিপক্ষের বোলারদের জন্য এমন ব্যাটিং লাইনআপের বিপক্ষে পরিকল্পনা সাজানো তুলনামূলক সহজ। সেই একঘেয়েমি ভাঙতেই মাহফিজুলের দিকে তাকিয়েছে বাংলাদেশ।

মাহফিজুল ইসলাম

কিন্তু জাতীয় দলে জায়গা পাওয়াই তো শেষ কথা নয়। সামনে আরও কঠিন পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন। সেখানকার বাউন্সি উইকেট, গতি আর সুইং। প্রথম শ্রেণির ক্রিকেটে রান করার আত্মবিশ্বাস নিয়ে মাহফিজুল কি পারবেন আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন বাস্তবতায় নিজেকে মেলে ধরতে? যে ছেলেটি ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের স্নেহে, বোন আর দুলাভাইয়ের হাত ধরে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তাঁর সামনে এখন নতুন এক দরজা। এই দরজা পেরোতে পারলে শুধু নিজের স্বপ্নই পূরণ হবে না, বাংলাদেশের ক্রিকেটও হয়তো পেয়ে যাবে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা একজন ডানহাতি ওপেনার।
এত দিনের অপেক্ষার পর মাহফিজুলের সামনে এখন শুধু একটাই কাজ, ব্যাট হাতে নিজের গল্পটা জাতীয় দলের জার্সিতেও লিখে যাওয়া।

রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ঢাকায় বিভিন্ন স্থানে রোববার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে বলেছেন যে, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার ৯ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অবস্থা, এইচ এসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোয়।
ঠিক দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় একজনের ১০ বছর সাজা হয়েছিল। কিন্তু তার পরিবর্তে এক বছর আগে আরেকজনকে ধরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুধুমাত্র নামের মিল থাকার কারণে বিনা অপরাধেই কারাগারে থাকতে হচ্ছে তাকে।
সর্বোচ্চ কতদিন একটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যায়? জব্দ হওয়া অ্যাকাউন্ট চালু হলে সেটি গ্রাহক কিভাবে জানতে পারবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি গ্রাহককে অবহিত করে কি না? অন্যদিকে কেউ যদি মনে করেন যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা অন্যায় হয়েছে তাহলে কিভাবে প্রতিকার পেতে পারেন?
সামাজিক মাধ্যমে যেসব ভিডিওতে মানুষ শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ শনাক্ত করতে পেরেছে বলে দাবি করে, সেগুলো অনলাইনে লাখ লাখ ভিউ পেয়েছে। কিন্তু আসলেই কি চেহারা দেখে রক্তশূন্যতা বোঝা যায়?
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে।
সমকালীন কিছু ঘটনাকে কেন্দ্র করে একজন শিল্পীর আচার-আচরণ নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা চলছে।
সিলেট টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় সেশনে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে বাংলাদেশ।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংবিধান সংস্কার নিয়ে সরকারের অবস্থান ও অগ্রগতি জানতে চায় বিরোধী দল।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়া। চলতি বছরে তার অভিনীত ৩টি সিনেমা মুক্তি পেয়েছে।
একটি ক্যাম্পাস, নানা ধর্মের শিক্ষার্থী। কারো কাছে দীপাবলি আলোর উৎসব, কারো কাছে বন্ধুদের আনন্দে শামিল হওয়ার উপলক্ষ।
সাভারে পৃথক স্থানে পার্কিং করা দুইটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় বাসগুলোতে আগুন লাগে।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।