মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কে ২ বাসে আগুন

সাভারে পৃথক স্থানে পার্কিং করা দুইটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় বাসগুলোতে আগুন লাগে।

দেড় হাজার প্রদীপের আলোয় গবিতে সম্প্রীতির দীপাবলি

একটি ক্যাম্পাস, নানা ধর্মের শিক্ষার্থী। কারো কাছে দীপাবলি আলোর উৎসব, কারো কাছে বন্ধুদের আনন্দে শামিল হওয়ার উপলক্ষ।

দেড় হাজার প্রদীপের আলোয় গবিতে সম্প্রীতির দীপাবলি
রহস্যময় হত্যাকাণ্ড নিয়ে ‘সিন’: বক্স অফিসে কতটা রাজত্ব করছেন সুরিয়া?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়া। চলতি বছরে তার অভিনীত ৩টি সিনেমা মুক্তি পেয়েছে।

রহস্যময় হত্যাকাণ্ড নিয়ে ‘সিন’: বক্স অফিসে কতটা রাজত্ব করছেন সুরিয়া?
সংসদে অধিবেশন শুরু বিকেলে: সংস্কার ইস্যুতে উত্তাপ ছড়ানোর আভাস

সংবিধান সংস্কার নিয়ে সরকারের অবস্থান ও অগ্রগতি জানতে চায় বিরোধী দল।

সংসদে অধিবেশন শুরু বিকেলে: সংস্কার ইস্যুতে উত্তাপ ছড়ানোর আভাস
শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মুশফিকের রেকর্ড, শতরান পার বাংলাদেশের

সিলেট টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় সেশনে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে বাংলাদেশ।

মুশফিকের রেকর্ড, শতরান পার বাংলাদেশের
সত‍্যিকারের শিল্পীরা ফুলের মতো: জায়েদ খান

সমকালীন কিছু ঘটনাকে কেন্দ্র করে একজন শিল্পীর আচার-আচরণ নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা চলছে।

সত‍্যিকারের শিল্পীরা ফুলের মতো: জায়েদ খান

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা
ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা

১২ নভেম্বর সকাল ১০টায় নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালু হবে। পুরোনো সিস্টেম আজ বিকেলে বন্ধ হবে।

নভেম্বর ৯, ২০২৬
মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?
মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?

খেলতে খেলতে শিশুর নখের আঁচড় লাগল। কিংবা রাগের মাথায় বয়স্ক কেউ হাত দিয়ে খামচে দিলেন। ত্বকে সরু কয়েকটি দাগ, কোথাও কোথাও সামান্য রক্তও বেরিয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রথম প্রশ্ন, টিটেনাসের টিকা নিতে হবে কি না। কেউ আবার জলাতঙ্ক বা অন্য কোনো সংক্রমণের আশঙ্কাও করেন। মানুষের নখের আঁচড় থেকে কি সত্যিই এসব রোগ হতে পারে? আঁচড় লাগলেই কি টিকা নিতে হবে?

মানুষের নখের আঁচড় লাগলেই ভ্যাকসিন নিতে হয় না, তবে বেশ কিছু শর্ত আছে

সংক্ষিপ্ত উত্তর হলো, মানুষের নখের আঁচড় লাগলেই ভ্যাকসিন নিতে হয় না। তবে আঁচড়ে চামড়া কেটেছে কি না, ক্ষত কতটা গভীর, সেখানে ময়লা বা অন্য কোনো দূষিত পদার্থ ঢুকেছে কি না এবং আক্রান্ত ব্যক্তির আগে টিকা নেওয়ার ইতিহাস কেমন, এসব বিষয় বিবেচনা করতে হয়। কারণ, সব ক্ষতের ঝুঁকি এক রকম নয়।

নখের আঁচড়ে সংক্রমণ হতে পারে?

আমাদের ত্বক শরীরের জন্য একধরনের প্রাকৃতিক সুরক্ষাকবচ। ত্বক অক্ষত থাকলে অধিকাংশ জীবাণু সহজে শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না। কিন্তু নখের আঁচড়ে ত্বক কেটে গেলে সেই সুরক্ষায় সামান্য হলেও ফাঁক তৈরি হয়। তখন ক্ষতস্থানে জীবাণু প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে।

মানুষের হাত ও নখে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। নখের নিচে জমে থাকা ময়লা, হাতের ত্বক কিংবা আশপাশের পরিবেশ থেকেও জীবাণু ক্ষতে প্রবেশ করতে পারে। তবে নখে জীবাণু থাকলেই যে আঁচড়ের মাধ্যমে সংক্রমণ হবে, এমন নয়। ক্ষতের গভীরতা, পরিচ্ছন্নতা এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতার ওপর ঝুঁকি নির্ভর করে।

আঁচড়ের জায়গা লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, ব্যথা বাড়তে থাকা, গরম অনুভূত হওয়া কিংবা পুঁজ বের হওয়া সংক্রমণের লক্ষণ হতে পারে। কখনো জ্বরও আসতে পারে। এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বয়সের সঙ্গে সঙ্গে শরীরে তিল বাড়ে কেন? এটা কি খারাপ লক্ষণ

টিটেনাসের টিকা কখন প্রয়োজন?

মানুষের নখের আঁচড়ের পর সবচেয়ে বেশি যে টিকাটির কথা মনে আসে, সেটি টিটেনাসের। টিটেনাস একটি গুরুতর ব্যাকটেরিয়াজনিত রোগ। এর জন্য দায়ী ক্লসট্রিডিয়াম টেটানি নামের ব্যাকটেরিয়া। সাধারণত মাটি, ধুলা ও পশুর মলে এই ব্যাকটেরিয়ার স্পোর থাকতে পারে। ক্ষতের মধ্য দিয়ে স্পোর শরীরে প্রবেশ করলে উপযুক্ত পরিবেশে সেগুলো থেকে তৈরি হতে পারে বিষ। এই বিষ স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে পেশি শক্ত হয়ে যাওয়া ও পেশির খিঁচুনি সৃষ্টি করে।

তবে মনে রাখতে হবে, মানুষের নখের আঁচড় মানেই টিটেনাসের সংক্রমণ নয়। ক্ষতটি কতটা গভীর, সেখানে মাটি বা ময়লা ঢুকেছে কি না এবং ব্যক্তির টিটেনাসের টিকা নেওয়ার ইতিহাস কী, এসবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) নির্দেশিকা অনুযায়ী, টিটেনাসের ঝুঁকি বিবেচনায় ক্ষতকে মূলত দুই ভাগে ভাগ করা হয়—পরিষ্কার ও সামান্য ক্ষত এবং দূষিত বা গভীর ক্ষত।

পরিষ্কার, অগভীর ক্ষত থেকে টিটেনাসের ঝুঁকি তুলনামূলক কম। অন্যদিকে গভীর ছিদ্রযুক্ত ক্ষত, মাটি বা মল দ্বারা দূষিত ক্ষত, মৃত টিস্যুযুক্ত ক্ষত এবং মানুষের বা প্রাণীর কামড়ের ক্ষত বেশি ঝুঁকিপূর্ণ।

যাঁরা টিটেনাসের প্রাথমিক টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, তাঁদের শেষ ডোজ পাঁচ বছরের কম আগে হলে সাধারণত নতুন করে টিকা প্রয়োজন হয় না। পরিষ্কার ও সামান্য ক্ষতের ক্ষেত্রে শেষ ডোজের পর ১০ বছর পার হলে বুস্টার নেওয়ার পরামর্শ দেওয়া হয়। দূষিত বা গভীর ক্ষতের ক্ষেত্রে এই সময়সীমা পাঁচ বছর।

অন্যদিকে টিকার ইতিহাস জানা না থাকলে, কখনো টিকা না নিয়ে থাকলে কিংবা প্রাথমিক টিকার ডোজ অসম্পূর্ণ হলে চিকিৎসকের পরামর্শে টিকা নিতে হয়। কিছু দূষিত বা গুরুতর ক্ষতের ক্ষেত্রে টিটেনাস ইমিউনোগ্লোবুলিনও (টিআইজি) প্রয়োজন হতে পারে। এটি টিকার মতো দীর্ঘমেয়াদি সুরক্ষা তৈরি করে না; বরং তাৎক্ষণিকভাবে টিটেনাসের বিষ নিষ্ক্রিয় করতে সাহায্য করে।

অর্থাৎ আঁচড় লেগেছে বলেই সবার টিটেনাসের টিকা নেওয়ার প্রয়োজন নেই। আবার ক্ষত ছোট দেখালেও টিকার ইতিহাস অজানা থাকলে বিষয়টি অবহেলা করা ঠিক হবে না।

মানুষের নখের সাধারণ আঁচড় লাগলে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন হয় না। তবে আঁচড়ের সঙ্গে যদি জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির লালা সরাসরি ক্ষতস্থানে লাগে, সেটি আলাদা পরিস্থিতি

মানুষের আঁচড়ে কি জলাতঙ্কের টিকা লাগে?

কুকুর, বিড়াল বা অন্য কোনো জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর কামড় কিংবা আঁচড় থেকে র‍্যাবিস বা জলাতঙ্ক ছড়াতে পারে। কারণ, আক্রান্ত প্রাণীর লালায় র‍্যাবিস ভাইরাস থাকতে পারে। সেই লালা ক্ষতস্থানে প্রবেশ করলে সংক্রমণ ঘটতে পারে।

কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টি আলাদা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও) এবং সিডিসির তথ্য অনুযায়ী, মানুষের কামড় বা লালার মাধ্যমে মানুষ থেকে মানুষে জলাতঙ্ক সংক্রমণ তাত্ত্বিকভাবে সম্ভব হলেও অঙ্গ বা টিস্যু প্রতিস্থাপনের ঘটনা ছাড়া এমন সংক্রমণের কোনো নিশ্চিত প্রমাণ নেই।

তাই একজন মানুষের নখের সাধারণ আঁচড় লাগলে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন হয় না। তবে আঁচড়ের সঙ্গে যদি জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির লালা সরাসরি ক্ষতস্থানে লাগে, সেটি আলাদা পরিস্থিতি। এমন ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের মাধ্যমে ঝুঁকি মূল্যায়ন করাতে হবে।

এইচআইভি বা হেপাটাইটিসের আশঙ্কা আছে?

মানুষের আঁচড় নিয়ে আরেকটি উদ্বেগ হলো, এর মাধ্যমে এইচআইভি বা হেপাটাইটিস বি ছড়াতে পারে কি না। এ ক্ষেত্রেও মূল বিষয়টি হলো রক্তের সংস্পর্শ।

সাধারণ নখের আঁচড়, যাতে আঁচড়দাতার রক্তের সংস্পর্শ নেই, তা থেকে এইচআইভি সংক্রমণের আশঙ্কা নেই বললেই চলে। এইচআইভি ঘাম, চোখের পানি বা স্বাভাবিক লালার মাধ্যমে ছড়ায় না। তবে আঁচড়দাতার সংক্রমিত রক্ত যদি অন্য ব্যক্তির কাটা বা ক্ষতস্থানে প্রবেশ করে, তখন বিষয়টি আলাদাভাবে বিবেচনা করতে হয়।

হেপাটাইটিস বি ভাইরাসও সংক্রমিত রক্তের মাধ্যমে ছড়াতে পারে। তাই এমন রক্তের সংস্পর্শ ঘটলে আক্রান্ত ব্যক্তির টিকা নেওয়ার ইতিহাস এবং যিনি আঁচড় দিয়েছেন তাঁর সংক্রমণের অবস্থা বিবেচনা করে চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

এইচআইভির সম্ভাব্য ঝুঁকিপূর্ণ রক্তের সংস্পর্শ ঘটলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। প্রয়োজন হলে পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস (পিইপি) নামের ওষুধের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধের চেষ্টা করা যায়। এটি ভ্যাকসিন নয়। সম্ভাব্য সংস্পর্শের ৭২ ঘণ্টার মধ্যে, যত দ্রুত সম্ভব, এই চিকিৎসা শুরু করতে হয়।

আলো দেখলেই ঘরে ঢুকছে শ্যামা পোকা, কীভাবে ঠেকাব, কামড়ালেই–বা কী করব

আঁচড় লাগলে প্রথমে কী করবেন?

মানুষের নখের আঁচড় লাগলে আতঙ্কিত না হয়ে প্রথমেই ক্ষত পরিষ্কার করতে হবে।

ক্ষতস্থান প্রবাহমান পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

সাবান দিয়ে আশপাশের ত্বক পরিষ্কার করুন।

ক্ষতে ময়লা থাকলে তা সরিয়ে ফেলুন।

রক্তপাত হলে পরিষ্কার গজ বা কাপড় দিয়ে হালকা চাপ দিন।

এরপর প্রয়োজন অনুযায়ী পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে ক্ষত ঢেকে রাখতে পারেন।

ক্ষত গভীর হলে, রক্তপাত বন্ধ না হলে, হাতের আঙুল বা জোড়ার কাছে আঁচড় লাগলে কিংবা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে ডায়াবেটিস, রোগ প্রতিরোধক্ষমতা কম থাকা বা অন্য কোনো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা থাকলে ক্ষতকে অবহেলা করা উচিত নয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ক্ষত দেখে নিজে নিজে টিকার সিদ্ধান্ত না নেওয়া। শেষ কবে টিটেনাসের টিকা নিয়েছেন, তা মনে না থাকলেও চিকিৎসককে জানান।

মড়া কেটে গেলে ক্ষত পরিষ্কার করার পাশাপাশি টিটেনাসের টিকা নেওয়ার ইতিহাস যাচাই করতে হবে

তাহলে কি ভ্যাকসিন নিতেই হবে?

মানুষের নখের আঁচড়ের পর সবার জন্য আলাদা কোনো ভ্যাকসিনের নিয়ম নেই। ক্ষত যদি শুধু ত্বকের ওপর লাল দাগ তৈরি করে, চামড়া না কাটে, তাহলে সাধারণত টিকার প্রয়োজন হয় না। চামড়া কেটে গেলে ক্ষত পরিষ্কার করার পাশাপাশি টিটেনাসের টিকা নেওয়ার ইতিহাস যাচাই করতে হবে। আর রক্তের সংস্পর্শ বা অস্বাভাবিক কোনো পরিস্থিতি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অর্থাৎ মানুষের খামচি বা আঁচড় লাগলে প্রথম কাজ আতঙ্কিত হওয়া নয়, ক্ষতটি ভালোভাবে পরিষ্কার করা। এরপর প্রয়োজন অনুযায়ী টিকা বা চিকিৎসা নেওয়া।

সূত্র: যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (নাইস), যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস)

নখ কাটার সময় এই ভুল করছেন না তো? জানলে আজ থেকেই বদলাবেন অভ্যাস

নভেম্বর ৯, ২০২৬
টেস্টে কোন দেশের সর্বোচ্চ রান কার এবং কত
টেস্টে কোন দেশের সর্বোচ্চ রান কার এবং কত

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। বিশ্ব রেকর্ড অবশ্য ১৫ হাজারের। দেখে নিন টেস্টে কোন দেশের সর্বোচ্চ রান কার।

নভেম্বর ৯, ২০২৬
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার

টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করতে চুক্তি সই করেছে ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেড।

নভেম্বর ৯, ২০২৬
নিরপরাধ আলমাসের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে স্বজনেরা, হাইকোর্টের আদেশে কী আছে
নিরপরাধ আলমাসের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে স্বজনেরা, হাইকোর্টের আদেশে কী আছে

আলমাসের ছোট ভাই শেখ আলামিন আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইরে এখনো তো ছাড়ে নাই।’

নভেম্বর ৯, ২০২৬
মুঠোফোনের পর্দা: কী হারাচ্ছে, কী পাওয়া যাচ্ছে
মুঠোফোনের পর্দা: কী হারাচ্ছে, কী পাওয়া যাচ্ছে

‘তোমার ঘরে কখনো তিন শ প্রজাপতি ঢুকে পড়লে কী করবে তুমি?’ কিংবা ‘একটা নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ সমুদ্র পেয়ে গেলে?’ ঠিক বোঝা যায় না এমন সহজ প্রশ্ন আজকের শিশুদের করা যায় কি না। কল্পনার দরজা অনেকটাই বন্ধ। আবার আরেক দিকে প্রযুক্তির উপস্থিতিতে তাদের অনেক কল্পনা অর্থকরী হয়ে গেছে। শিশুদের কি আর এমনি এমনি ‘কেবল কল্পনা করা’ বা ‘কিছুই না করা’র দিন আছে?

শিশুর শৈশব আর কিশোরের কৈশোর এখন দিনরাত মুঠোফোনের পর্দায় বন্দী। এই তো কয়েক বছর আগে কোভিডের সময়ে ফোনটাই তাদের স্কুলে পরিণত হলো। তারপর কোভিড তো গেল, কিন্তু ফেলে গেল ফোনের পর্দার ওপরে বিরামহীন নির্ভরতা। অনেক ক্ষেত্রে হারিয়ে গেল দিন–রাতের হিসাব। এর পর থেকে বহু শিশু–কিশোরের সারা রাত কাটে হাতের ফোনে, আর তারপর বেলা অবধি ঘুমে। দিনের যে সময়ে তাদের ঘুরে ঘুরে মানুষের বিচিত্রতা দেখার কথা, তখন সে থাকে সারা পৃথিবীর তথ্যভান্ডারের চাপে ভারাক্রান্ত। তা ছাড়া এই বিপৎসংকুল পৃথিবীতে সে একা একা ঘুরেফিরে মানুষ দেখবেই–বা কী করে! বাড়ি থেকে একা বেরোনোর অনুমতি বা সুযোগ নেই, উচিতও নয়। অনিশ্চিত ভবিষ্যতের কথা জেনে অভিভাবক বা পরিবার জানালায় গ্রিল আর দরজায় খিল লাগিয়ে নিজেদের জন্য যে খাঁচা রচনা করেছেন, তার ভেতরে একটা আস্ত শৈশব-কৈশোর নিয়ে সে আটকা পড়ে। ঘরের ভেতরে তাই ফিরে ফিরে তার জন্য একমাত্র বিনোদন হাতের নাগালে থাকা ফোনটি।

এমনও হতে পারত যে ফোনের বদলে গুরুত্বপূর্ণ বই, যুগান্তকারী চলচ্চিত্র তার সময় কাটানোর বা বিনোদনের খোরাক হয়ে উঠেছে। কিন্তু সে কি তার মা–বাবার হাতে বই দেখে? তেমন কোনো সাংস্কৃতিক চর্চা দেখে বাড়িতে? অভিভাবকেরা হয় ব্যস্ত জাগতিক কাজকর্মে অথবা সেই মুঠোফোনেই! প্রযুক্তির নেশা মা–বাবার প্রজন্মেও কিছু কম লাগেনি। নিজেদের আনন্দের জন্য তো বটেই, মূলত ঘরের চার দেয়ালে আটকানো শিশু-কিশোরকে আনন্দ দেওয়ার জন্যও মা–বাবা সেই ফোনের ওপরই নির্ভরশীল। প্রযুক্তির উত্কর্ষে আর তার ব্যবহারের রকমফেরে অতি অল্প সময়ে মানুষের আনন্দের অনুবাদ ভিন্ন হয়ে গেছে। ফলে সারা পৃথিবীর মানুষের মনস্তত্ত্ব গেছে বদলে।

মানুষ যেন কেবল তথ্য সংগ্রহের জন্য জন্ম নিয়েছে, আর যেকোনো মূল্যে নিজের রুচি অনুযায়ী বিনোদন খুঁজে নিয়ে ‘এই তো বেশ আছি’ অনুভূতি পাওয়াই মূল কাজ।

টেলিভিশন অনেক দূরত্ব থেকে দেখলে দেখা যাবে ঝাপসা পর্দায় ক্ষণে ক্ষণে রং বদলায়। বোঝা যায়, দর্শককে টেনে রাখতে প্রতিটি অনুষঙ্গ দ্রুত পরিবর্তনশীলতার আবহে তৈরি। দর্শক যেন অন্য কিছু ভাবার ফুরসত না পায়, যেন ওই পর্দাতেই কেবল বুঁদ হয়ে থাকে। একসময় দর্শক-শ্রোতা সেভাবেই আটকে থাকত, তবে সেখানে থাকত শিল্পচর্চার নানা উপাদান। দিনের নির্দিষ্ট সময় তার জন্য বরাদ্দ ছিল। বাকি সময় মানুষকে অন্য মানুষের সঙ্গে আলাপ আর ভাবের আদান-প্রদান করে কাটাতে হতো। ধীরে ধীরে টেলিভিশন পর্দার সময়কাল বাড়ল, বাড়তে বাড়তে একদিন পর্দাটাই চলে এল নিজেদের হাতে হাতে, যেখানে কিনা শিল্পের মান নিয়ে কারও মাথাব্যথা নেই। এমনকি আদৌ কোনো শিল্প আছে কি না, সে নিয়েও চিন্তা নেই। মানুষ যেন কেবল তথ্য সংগ্রহের জন্য জন্ম নিয়েছে, আর যেকোনো মূল্যে নিজের রুচি অনুযায়ী বিনোদন খুঁজে নিয়ে ‘এই তো বেশ আছি’ অনুভূতি পাওয়াই মূল কাজ।

মানুষের শিল্পচর্চার, তথ্য সংগ্রহের আর বিনোদন লাভের এই যে পরিক্রমণ—এতে সবচেয়ে প্রভাবিত হয়েছে অল্প বয়সীরা। বোধবুদ্ধি অর্জনের সময়টিতে যারা প্রযুক্তির ফ্যাশনের প্রবাহে একীভূত হয়ে গেছে, তাদের জীবন সামান্য আগের প্রজন্মের চেয়ে ভিন্ন। একদিকে বলা যায় পৃথিবীর যেখানে যা ঘটছে, তা তাদের চোখের সামনেই ঘটছে। যেকোনো কিছুর ব্যাখ্যা-বিশ্লেষণ তাদের আঙুলের চাপের অপেক্ষায় শুধু। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে তারা পৃথিবীতে বহু পরিবর্তন এনে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম না থাকলে আরব বসন্ত সংঘটিত হতো না। হয়তো হতো না বাংলাদেশসহ নানা দেশের আগে-পরের আন্দোলন ও গণ–অভ্যুত্থানগুলো। শিশু-কিশোরদের এখন সারা পৃথিবীর দিকে চোখ–কান খোলা।

পুঁজিবাদী চিন্তাচেতনা সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমকে গ্রাস করে ফেলেছে বলতে গেলে ওই কোভিডের সময় থেকেই। এখানে বড় কোম্পানি মুনাফা করে, শিশু-কিশোর থেকে শুরু করে যে কেউ নিজস্ব কনটেন্ট নিয়ে ভিউ ব্যবসা করে।

তথ্যের অবাধ প্রবাহে তাদের ঠকানো সত্যিই কঠিন। কিন্তু জ্ঞানী হলে কী হবে, যদি জীবনবোধ তৈরি না হয়। জীবনবোধ হতে হলে মানুষের জীবন দেখতে হবে। দেখা না গেলেও পড়তে হবে। আজকের শিশুরা বেশির ভাগ সময় থাকে যন্ত্রের সঙ্গে। যন্ত্র তাদের যা দেখায়, তারা তা–ই দেখে। প্রযুক্তিগত অ্যালগরিদমে তার মনোযোগ পাওয়া বিষয়বস্তুর বাইরে অন্য কিছুই তার সামনে আসে না। নিজের সুনির্দিষ্ট ছকের মধ্যে সে আটকে পড়ে। একসময় সেটাকেই সে পৃথিবী ভাবতে শুরু করে। এভাবে বাকি পৃথিবী থেকে সে হয়ে পড়ে বিচ্ছিন্ন।

মানসিক তো বটেই, মাত্রাতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের কারণে শিশু–কিশোরদের মধ্যে প্রচুর শারীরিক সমস্যাও দেখা দেয়

সত্যিকার অর্থে সামাজিক যোগাযোগমাধ্যম কি ততটা সামাজিক? একসময় এখানে মানুষে মানুষে গুরুত্বপূর্ণ যোগাযোগ, ভাবের আদান–প্রদান হতো। এখন তা চলে গেছে ব্যক্তিকেন্দ্রিক থেকে করপোরেট ব্যবসার হাতে। পুঁজিবাদী চিন্তাচেতনা সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমকে গ্রাস করে ফেলেছে বলতে গেলে ওই কোভিডের সময় থেকেই। এখানে বড় কোম্পানি মুনাফা করে, শিশু-কিশোর থেকে শুরু করে যে কেউ নিজস্ব কনটেন্ট নিয়ে ভিউ ব্যবসা করে। সুতরাং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন মূলত গ্রাহকের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগের স্থান। প্রযুক্তির মাধ্যমে বয়ে আসা ব্যবসায়িক উদ্যোগগুলো মূলত গ্রাস করছে শিশু–কিশোরদের। এটা খুব স্বাভাবিক যে অপরিণত বয়সে বাছবিচার করার ক্ষমতা তাদের নেই। ব্যবসাকেন্দ্রিক এসব সাইটে তারা নানাভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, বিভিন্ন চক্রের ফাঁদে পড়ে তাদের সঙ্গে সাইবার বুলিং তো বটেই, মৃত্যু পর্যন্ত ঘটছে।

যে বয়সে একটি শিশুর পরিবারের বড়দের চালচলন, কথাবার্তা অনুসরণ করার কথা, পারিবারিক খাদ্যের স্বাদ মুখে বুঝে নেওয়ার কথা, সে সময়ে শিশুটি স্ক্রিনের দিকে আত্মভোলা হয়ে তাকিয়ে থাকছে।

একদিন যে বয়সে শিশু–কিশোরদের মাঠের খেলাধুলা থেকে সন্ধ্যা হলে বাড়িতে নিয়ে আসতে বেগ পেতে হতো, প্রকৃতিতে টইটই করে ঘুরে বেড়ানোর রাশ টেনে ধরতে হতো, এখন সেই বয়সে তাকে ফোনের সামনে স্থির বসে থাকা থেকে সরানো যায় না। উপস্থিত আছে সে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক, রেডিট ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমে; কিন্তু মানুষের সঙ্গে মুখোমুখি যোগাযোগের অভাবে হয়ে পড়ছে অসামাজিক। তাই তার সামাজিক অনুভূতি, মেলামেশার দক্ষতা থাকছে না, সামাজিক কৃষ্টি-সংস্কৃতি সবকিছু থেকে সরে যাচ্ছে অনেক দূরে। তার সামাজিক শিষ্টাচারের অভ্যাস গড়ে উঠছে না, মানুষের বাস্তব সংস্পর্শে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাও তৈরি হচ্ছে না। বলা যায়, অসামাজিক শিশুটি ফ্রয়েডের সূত্রে ‘বেসিক ইন্সটিংক্ট’ পর্যায়েই থেকে যাচ্ছে, সমাজে চলার পক্ষে যা তার জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে।

মানসিক তো বটেই, মাত্রাতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের কারণে শিশু–কিশোরদের মধ্যে প্রচুর শারীরিক সমস্যাও দেখা দেয়। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে খুবই অল্প বয়সে অনেকে চোখের বা মাইগ্রেনের সমস্যায় ভুগছে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে শিশু–কিশোরদের স্থূলতা প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার একটি গবেষণা অনুযায়ী, স্থূলতা গত ১৫ বছরে শিশু–কিশোরদের মধ্যে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে ভবিষ্যৎ প্রজন্মের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে।

এসব ছাড়াও সার্বক্ষণিক স্ক্রিনের প্রভাবে শিশুদের নিদ্রাহীনতা, রুচির সমস্যা ইত্যাদি সমস্যা ব্যাপক হয়ে উঠেছে। যে বয়সে একটি শিশুর পরিবারের বড়দের চালচলন, কথাবার্তা অনুসরণ করার কথা, পারিবারিক খাদ্যের স্বাদ মুখে বুঝে নেওয়ার কথা, সে সময়ে শিশুটি স্ক্রিনের দিকে আত্মভোলা হয়ে তাকিয়ে থাকছে। যার ফলে সে পারিবারিক সম্পর্কের ভেতরে বসবাস করা কিংবা তার মুখে কী খাবার দেওয়া হচ্ছে, সে সম্পর্কে কোনো কৌতূহল ইত্যাদি বিষয় আত্মস্থ করতে পারছে না। এভাবে পারিবারিক সম্পর্ক তার কাছে বাহুল্য হিসেবে দেখা দেয়। পরিবারের মানুষদের সে তার ‘কেয়ারটেকার’ ছাড়া কিছু ভাবতে পারছে না। দিনভর দ্রুত পরিবর্তনশীল পর্দার দিকে মনোনিবেশ করা তার স্বভাব বদলে দিচ্ছে, সে এডিএইচডিতে (অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডার) আক্রান্ত হচ্ছে। তাই সে কোনো কিছুর প্রতি দীর্ঘ মনোযোগ ধরে রাখতে পারছে না।

একদিন যে বয়সে শিশু–কিশোরদের মাঠের খেলাধুলা থেকে সন্ধ্যা হলে বাড়িতে নিয়ে আসতে বেগ পেতে হতো, প্রকৃতিতে টইটই করে ঘুরে বেড়ানোর রাশ টেনে ধরতে হতো, এখন সেই বয়সে তাকে ফোনের সামনে স্থির বসে থাকা থেকে সরানো যায় না

ক্ষেত্রবিশেষে ভিন্ন ভাষার বিচিত্র কনটেন্টের প্রভাবে ‘ডিলেইড স্পিচ’–জাতীয় সমস্যায় শিশু তিন-চার বছর বয়সেও ঠিকমতো কথা বলতে পারছে না। সামাজিক বোধবুদ্ধি ও দীর্ঘ মনোযোগের অভাব শুধু তার শিক্ষাজীবন নয়, সামাজিক জীবনেও বিরূপ প্রভাব ফেলার কথা। বাস্তবে দেখা যাচ্ছে স্ক্রিন থেকে সরানো হলেই শিশু-কিশোরদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, সে ভীষণ একাকী ও অসহায় বোধ করছে; কারণ বাস্তবে স্ক্রিন ছাড়া সে আর কাউকে বন্ধু মনে করে না। এরপর একটু বড় হলে সেই প্রযুক্তির মাধ্যমগুলোতেই সে যদি সাইবার বুলিংয়ের শিকার হয়, তখন সব হারিয়ে সে বিষণ্নতায় ভেঙে পড়ে। এ রকম পরিস্থিতিতে শিশু-কিশোর পড়াশোনায় মনোযোগী থাকতে পারে না, পারিবারিক বন্ধন থেকে নিজেকে মনে মনে ছাড়িয়ে নেয়, আর এরপর একাকিত্বে মানসিক ট্রমা সামলাতে না পেরে অল্প বয়সে আত্মহননের দিকে এগিয়ে যায়।

আত্মঘাতী ‘ব্লু হোয়েল’ গেমের কথা অনেকেরই মনে থাকার কথা। সম্মোহনী ক্ষমতার গেম থেকে একধরনের অডিটোরি হ্যালুসিনেশনের মাধ্যমে কিশোর বয়সীরা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এ ছাড়া রাস্তায় হাঁটতে হাঁটতে ‘পোকেমন গো’ খেলতে গিয়ে অনেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। অন্যদিকে ‘কল অব ডিউটি’ বা ‘ব্যাটল ফিল্ড’-এর মতো যুদ্ধ বা ধ্বংসাত্মক গেম খেলতে খেলতে হিংসাত্মক বা ধ্বংসপ্রেমী হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও বাস্তব জীবনের সিমুলেশন হিসেবে নিরীহ যে গেমগুলো আছে, তার মাধ্যমেও মারাত্মক মনস্তাত্ত্বিক জটিলতা হতে পারে। যেমন মাইনক্র্যাফটের মতো চমত্কার গেমে সে যখন জাগতিক জীবনের মতো কাজ করে অর্থ উপার্জন করে, ফসল উত্পাদন করে, পশুপালন করে, বাড়ি বানায়, পরিবার সামলায়, তখন দিনের পর দিন ভালো গেমার হতে হতে তার যে শক্তি ক্ষয় হয় আর তৃপ্তি আসে, তাতে করে বাস্তবে এই কাজগুলো করার জন্য তার আর কোনো শক্তি বা উত্সাহ অবশিষ্ট থাকে না। তার মনে হয়, সবই তো করা হলো, আবার বাস্তবে করতে হবে কেন! এভাবে সামনে কর্মবিমুখ প্রজন্ম সৃষ্টি বিচিত্র নয়।

শিশু–কিশোরদের জীবন মূলত নিয়ন্ত্রণ করেন বড়রা। বড়রাই সিদ্ধান্ত নেবেন জন্মের পর থেকেই তার সামনে মুঠোফোন ব্যবহার করা হবে কি না। তাকে শান্ত রাখতে চোখের সামনে ইউটিউবে ‘কোকোমেলন’ বা একই রকমের অন্যান্য চ্যানেল ছেড়ে রাখা হবে কি না বা কতক্ষণের জন্য রাখা হবে। বড়দের নিজের জগৎটি ঝঞ্ঝাটবিহীন রাখার জন্য শিশুকে মুঠোফোনে আসক্ত করা হবে কি না, শিশু-কিশোরকে তারা তথ্যের ভান্ডার বা ভিউ-ব্যবসায়ী হিসেবে দেখতে চাইবেন, নাকি মানবিক মানুষ হিসেবে পেতে চাইবেন—এ সিদ্ধান্ত নিতে হবে অভিভাবকদেরই।

* আফসানা বেগম: লেখক। পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র

নভেম্বর ৯, ২০২৬
ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট
ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট

অনলাইনে তিনি ‘মিস্টারবিস্ট’। তবে আসল নাম জিমি ডোনাল্ডসন। মাত্র ১৪ বছর বয়সে বেডরুম থেকে শুরু করা তাঁর ইউটিউব চ্যানেলটি আজ বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত চ্যানেলে রূপ নিয়েছে। ব্যতিক্রমী সব আয়োজন, দুঃসাহসিক চ্যালেঞ্জ, লাখ লাখ ডলারের পুরস্কার এবং মানবিক কর্মকাণ্ডের ভিডিও তৈরি করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন জিমি ডোনাল্ডসন। গ্রাহকের সংখ্যার হিসাবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের মালিক তিনি। কিন্তু এই অসীম সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন শৈশব, ক্রোনস রোগের সঙ্গে লড়াই এবং ইউটিউবের অ্যালগরিদম বোঝার তীব্র একাগ্রতা।

১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের কানসাসে জন্ম জিমির। মা সুসান প্যারিশার মার্কিন সামরিক বাহিনীতে থাকায় জিমির শৈশবের বড় অংশ কেটেছে বিভিন্ন শহরে। ২০০৭ সালে মা-বাবার বিচ্ছেদের পর বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। স্কুলে বেসবল ও বাস্কেটবল খেললেও ১৫ বছর বয়সে পরিপাকতন্ত্রের জটিল ব্যাধি ক্রোনস ডিজিজে আক্রান্ত হয়ে প্রায় ৫০ পাউন্ড ওজন হারান তিনি। ফলে খেলাধুলা বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে ইস্ট ক্যারোলাইনা ইউনিভার্সিটিতে ভর্তি হলেও মাত্র দুই সপ্তাহ পর পড়াশোনা ছেড়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মা বাড়ি থেকে বের করে দিলে ইউটিউবেই জীবনের একমাত্র বাজি ধরেন জিমি।

২০১২ সালে ‘মিস্টারবিস্ট৬০০০’ নামে চ্যানেল খুলে গেমের ভিডিও বানাতেন জিমি। তবে পেশাজীবনের মোড় ঘোরে ২০১৭ সালে, যখন টানা ৪০ ঘণ্টা ধরে ১ থেকে ১ লাখ পর্যন্ত গণনা করার একটি ভিডিও প্রকাশ করেন। ২৪ ঘণ্টার সেই ভিডিও দিয়ে গ্রাহকসংখ্যা ১০ লাখ ছাড়িয়ে দেয়। এরপর শুরু হয় চমকের পর চমক—কখনো কফিনে ঢুকে মাটির নিচে ৫০ ঘণ্টা কাটানো, তো কখনো নেটফ্লিক্সের স্কুইড গেমের আদলে ৪৫৬ জনকে নিয়ে ৪ লাখ ৫৬ হাজার ডলার পুরস্কারের বাস্তব প্রতিযোগিতা। শুধু বিনোদনেই সীমাবদ্ধ থাকেননি জিমি। উপার্জিত অর্থের বড় অংশ বিলিয়ে দেন সাধারণ মানুষের মধ্যে; খুলেছেন ‘বিস্ট ফিলানথ্রপি’ চ্যানেল। গড়ে তুলেছেন ফাস্ট ফুড চেইন ‘মিস্টারবিস্ট বার্গার’ ও স্ন্যাকস ব্র্যান্ড ‘ফিস্টেবলস’। যে মা একসময় বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই সুসান প্যারিশারই এখন তাঁর কোম্পানির প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা।

২০২৪ সালের জুনে বিশ্বের শীর্ষ ইউটিউবার বনে যাওয়া মিস্টারবিস্টের বর্তমান গ্রাহক প্রায় ৫২ কোটি।

সূত্র: বায়োগ্রাফি ডটকম

নভেম্বর ৯, ২০২৬
গাজীপুরে ‘হাতি কেনাবেচার’ সাক্ষী গাছটি আগুনে পুড়ে গেল
গাজীপুরে ‘হাতি কেনাবেচার’ সাক্ষী গাছটি আগুনে পুড়ে গেল

গাজীপুরের কাপাসিয়ায় প্রাচীন একটি গাছে আগুন লেগে এর অধিকাংশ পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

নভেম্বর ৯, ২০২৬
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ঢাকায় বিভিন্ন স্থানে রোববার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৯, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে বলেছেন যে, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।

নভেম্বর ৯, ২০২৬
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নভেম্বর ৯, ২০২৬
পত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'
পত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'

আজ সোমবার ৯ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অবস্থা, এইচ এসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোয়।

নভেম্বর ৯, ২০২৬
২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি
২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি

ঠিক দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় একজনের ১০ বছর সাজা হয়েছিল। কিন্তু তার পরিবর্তে এক বছর আগে আরেকজনকে ধরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুধুমাত্র নামের মিল থাকার কারণে বিনা অপরাধেই কারাগারে থাকতে হচ্ছে তাকে।

নভেম্বর ৯, ২০২৬
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?

সর্বোচ্চ কতদিন একটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যায়? জব্দ হওয়া অ্যাকাউন্ট চালু হলে সেটি গ্রাহক কিভাবে জানতে পারবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি গ্রাহককে অবহিত করে কি না? অন্যদিকে কেউ যদি মনে করেন যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা অন্যায় হয়েছে তাহলে কিভাবে প্রতিকার পেতে পারেন?

নভেম্বর ৮, ২০২৬
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি  রক্তশূন্যতা শনাক্ত করা যায়?
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি রক্তশূন্যতা শনাক্ত করা যায়?

সামাজিক মাধ্যমে যেসব ভিডিওতে মানুষ শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ শনাক্ত করতে পেরেছে বলে দাবি করে, সেগুলো অনলাইনে লাখ লাখ ভিউ পেয়েছে। কিন্তু আসলেই কি চেহারা দেখে রক্তশূন্যতা বোঝা যায়?

নভেম্বর ৮, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে।

নভেম্বর ৮, ২০২৬
১২ দাবিতে প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
১২ দাবিতে প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

নভেম্বর ৯, ২০২৬
শেখ হাসিনার জন্যও আদালত নিজস্ব গতিতে চলবে: রিজভী
শেখ হাসিনার জন্যও আদালত নিজস্ব গতিতে চলবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল।

নভেম্বর ৯, ২০২৬
সত‍্যিকারের শিল্পীরা ফুলের মতো: জায়েদ খান
সত‍্যিকারের শিল্পীরা ফুলের মতো: জায়েদ খান

সমকালীন কিছু ঘটনাকে কেন্দ্র করে একজন শিল্পীর আচার-আচরণ নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা চলছে।

নভেম্বর ৯, ২০২৬
মুশফিকের রেকর্ড, শতরান পার বাংলাদেশের
মুশফিকের রেকর্ড, শতরান পার বাংলাদেশের

সিলেট টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় সেশনে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে বাংলাদেশ।

নভেম্বর ৯, ২০২৬
শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নভেম্বর ৯, ২০২৬
সংসদে অধিবেশন শুরু বিকেলে: সংস্কার ইস্যুতে উত্তাপ ছড়ানোর আভাস
সংসদে অধিবেশন শুরু বিকেলে: সংস্কার ইস্যুতে উত্তাপ ছড়ানোর আভাস

সংবিধান সংস্কার নিয়ে সরকারের অবস্থান ও অগ্রগতি জানতে চায় বিরোধী দল।

নভেম্বর ৯, ২০২৬
রহস্যময় হত্যাকাণ্ড নিয়ে ‘সিন’: বক্স অফিসে কতটা রাজত্ব করছেন সুরিয়া?
রহস্যময় হত্যাকাণ্ড নিয়ে ‘সিন’: বক্স অফিসে কতটা রাজত্ব করছেন সুরিয়া?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়া। চলতি বছরে তার অভিনীত ৩টি সিনেমা মুক্তি পেয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
দেড় হাজার প্রদীপের আলোয় গবিতে সম্প্রীতির দীপাবলি
দেড় হাজার প্রদীপের আলোয় গবিতে সম্প্রীতির দীপাবলি

একটি ক্যাম্পাস, নানা ধর্মের শিক্ষার্থী। কারো কাছে দীপাবলি আলোর উৎসব, কারো কাছে বন্ধুদের আনন্দে শামিল হওয়ার উপলক্ষ।

নভেম্বর ৯, ২০২৬