সাংবাদিক দিপু সিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ

মর্গে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় ‘আলাপ’ এর বিশেষ প্রতিনিধি দিপু সিকদারকে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

সাবেক এমপি রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক এমপি রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ জামায়াত প্রার্থীর

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটারদের মধ্যে ৫০০ থেকে ১ হাজার টাকা করে বিতরণ এবং অর্থের বিনিময়ে ভোট কেনার প্রস্তুতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তার অভিযোগ, ভোটার স...

বিএনপির বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ জামায়াত প্রার্থীর
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

ইরানে যুদ্ধ পরিচালনার জন্য মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত ৪৭ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে। এই সংখ্যাটি জুলাই মাসে প্রতিরক্ষা বিভাগের করা প্রাক্কলনের চেয়ে ২৫ শতাংশেরও বেশি। বুধবার রয়টার্স এ ত...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার
শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
চলতি বছর বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে। এর কারণ হিসেবে সংস্থাটি জ্বালানির মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে পণ্য পরিবহনে বিঘ্ন, কৃষ্ণসাগরে শস্য পরিব...

চলতি বছর বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে: বিশ্বব্যাংক
বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত
গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানির জন্য দুটি অনুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব এসেছে। এ জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দর–কষাকষির কার্যক্রম শুরু করতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যঘাটতি কমাতে এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে গম আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের গম রপ্তানিকারক সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েটসের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। এতে বছরে সাত লাখ টন গম আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশন অনুমোদিত দুটি প্রতিষ্ঠান থেকে দরপ্রস্তাব নেওয়া হবে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল ও লুই ড্রেফাস কোম্পানি।

এত দিন অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের মাধ্যমে পাঁচ বছর মেয়াদি জিটুজির আওতায় যুক্তরাষ্ট্রের গম আমদানি করা হচ্ছিল। সম্প্রতি লুই ড্রেফাস কোম্পানিকেও অনুমোদন দেওয়া হয়। ফলে গম সরবরাহের জন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা এক থেকে বেড়ে দুটি হয়েছে। গম কেনার অর্থায়ন হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে।

তবে গমের দাম নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে জিটুজি ব্যবস্থায় ২ লাখ ২০ হাজার টন গম কেনার মূল্য নির্ধারণ করা হয় প্রতি টন ৩২২ ডলারে। একই সময়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে অন্য দেশ থেকে ৫০ হাজার টন গম কেনা হয়। প্রতি টনের দাম পড়ে ২৯৭ দশমিক ৯২ ডলার। অর্থাৎ প্রতি টনে দামের পার্থক্য প্রায় ২৪ ডলার। এই ব্যবধানের কারণে ২ লাখ ২০ হাজার টন গম কেনায় সম্ভাব্য বাড়তি ব্যয় দাঁড়ায় প্রায় ৫৩ লাখ ডলার।

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক

এদিকে আসন্ন অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তায় ভরার জন্য নতুন এক কোটি পাটের বস্তা কিনবে সরকার। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৪২ লাখ টাকা। প্রতিটি বস্তার গড় মূল্য পড়বে ৬৩ টাকা ৪২ পয়সা। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।

ক্রয় কমিটিতে কানাডা ও রাশিয়া থেকে ১ লাখ ৫০ হাজার টন মিউরেট অব পটাশ সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। এতে মোট ব্যয় হবে ৭০৮ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৪৯০ টাকা। কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে এ অর্থ ব্যয় করা হবে।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে কানাডা থেকে ৪০ হাজার টন করে দুই চালানে মোট ৮০ হাজার টন এবং রাশিয়া থেকেও দুই চালানে ৩৫ হাজার টন করে মোট ৭০ হাজার টন সার আমদানি করা হবে। কানাডা ও রাশিয়া উভয় দেশ থেকেই প্রতি টন সার ৩৮২ দশমিক ৩৮ মার্কিন ডলার দরে কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া কাতারের প্রতিষ্ঠান কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে ক্রয় কমিটি।

অক্টোবর ২৮, ২০২৬
অ্যাম্বুলেন্স ধর্মঘট: বড় দুর্ভোগ মানুষের
অ্যাম্বুলেন্স ধর্মঘট: বড় দুর্ভোগ মানুষের

স্থায়ী পার্কিংয়ের জায়গার দাবিতে ধর্মঘট পালন করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। এতে জরুরি রোগী পরিবহন ও মৃতদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা। হাসপাতালের সামনে বিকল্প যানবাহনে রোগী নেওয়ার চেষ্টা থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের অপেক্ষা সব মিলিয়ে বড় দুর্ভোগে পড়েন তাঁরা। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়

অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটের কারণে রোগী নিতে ভোগান্তিতে পড়েন স্বজনেরা।

অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ শিশুকে কোলে নিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন স্বজনেরা।

হাসপাতালের সামনে যানবাহনের জন্য দীর্ঘ অপেক্ষায় রোগী ও তাঁদের স্বজনেরা।

অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ শিশুকে নিয়ে রিকশায় অন্য হাসপাতালে যাচ্ছেন স্বজনেরা।

অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীকে নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা।

অ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের ধর্মঘটের কারণে রোগীকে অন্য হাসপাতালে নিতে চরম ভোগান্তিতে পড়েন স্বজনেরা।

হাসপাতালের সামনে রিকশায় রোগীকে তোলার কাজে স্বজনদের সহায়তা করছেন চালক।

অ্যাম্বুলেন্স না পেয়ে ভ্যানে করে রোগীকে নিয়ে যাচ্ছেন স্বজনেরা।

অ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের ধর্মঘটের কারণে সিএনজিচালিত অটোরিকশায় রোগী নেওয়া হয়।

অ্যাম্বুলেন্স না পেয়ে রিকশায় করে রোগীকে নিয়ে যাচ্ছেন স্বজনেরা।

অ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের ধর্মঘটের কারণে ট্রাকে করে মৃতদেহ নিয়ে যাচ্ছেন স্বজনেরা।

অ্যাম্বুলেন্স না পেয়ে রিকশায় করে জরুরি বিভাগে রোগীকে নিয়ে আসছেন স্বজনেরা।

অক্টোবর ২৮, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের শেয়ার, সঞ্চয়পত্রসহ অন্য সব আর্থিক হিসাবের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। আজ বুধবার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, মোশাররফ হোসেন এবং তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। মানি লন্ডারিং আইনে এ তথ্য দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মোশাররফ হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের উচ্চপর্যায়ে অপেশাদার আচরণের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর মধ্যে দুটি ঘটনা তদন্তাধীন। প্রথম ঘটনা গত ২৬ ফেব্রুয়ারির; নতুন গভর্নর নিয়োগের দিন। ওই দিন মানবসম্পদ বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর কবির আহম্মদ ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামকে জোরপূর্বক কিছু আদেশে সই করতে বাধ্য করেন মোশাররফের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকে তদন্ত চলছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগের দ্বিতীয় ঘটনাটি ছিল তদবিরের। আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের বিরুদ্ধে বিএফআইইউ যেন কোনো ব্যবস্থা না নেয়, সে জন্য একজন নির্বাহী পরিচালকের কাছে তদবির নিয়ে যান তিনি। এ ক্ষেত্রে বিএনপির এক কেন্দ্রীয় নেতার রেফারেন্স দেন। এ ঘটনায় বিএফআইইউ থেকে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগে মোশাররফ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়।

অক্টোবর ২৮, ২০২৬
চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক
চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

২৯ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি অপেক্ষায় থাকা ওয়েব ফিল্মটির মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা তিন প্রতিযোগীর।

অক্টোবর ২৮, ২০২৬
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের একটি অনুদান চুক্তিসহ ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

আজ বুধবার রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেসসচিব শাহাদাত স্বাধীন এসব তথ্য জানান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর ৪ দিনের  সফরে জাপানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদার করতে একটি টহল জাহাজ সরবরাহের জন্য সর্বোচ্চ ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের অনুদান রয়েছে। এ ছাড়া জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নবিষয়ক একটি সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরিত হয়েছে।

জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পৃথক দুটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি (এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-ইএসডিপি) বিষয়েও একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনবিষয়ক সহযোগিতা জোরদার করতে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট-এলওআই) স্বাক্ষরিত হয়েছে।

অন্যদিকে, বিনিয়োগ পরিবেশের উন্নয়নবিষয়ক একটি প্রকল্প বাস্তবায়নে ১৫ দশমিক ৮৮ বিলিয়ন জাপানি ইয়েন (১০ কোটি ৮ লাখ ডলার)  ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এ ছাড়া উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে ৩০ দশমিক ৬৮ বিলিয়ন জাপানি ইয়েন (১৯ কোটি ৪৭ লাখ ডলার) ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দুটি প্রকল্পে ঋণের মোট পরিমাণ ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন জাপানি ইয়েন, যা প্রায় ২৯ কোটি ৫৫ লাখ ডলারের সমান।

এসব দলিল, সহযোগিতা স্মারক ও ঋণের প্রতিশ্রুতিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

অক্টোবর ২৮, ২০২৬
কক্ষে ঢুকেই আইইডিসিআরের পরিচালককে মারধর ও অন্যান্য খবর
কক্ষে ঢুকেই আইইডিসিআরের পরিচালককে মারধর ও অন্যান্য খবর

আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঢুকে মারধর, ঘটনা তদন্তে কমিটি গঠন। বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

অক্টোবর ২৮, ২০২৬
‘আকাশমণি’ থেকে বিদ্যুৎ বিপর্যয়ের সূত্রপাত কি না, খতিয়ে দেখছে কমিটি
‘আকাশমণি’ থেকে বিদ্যুৎ বিপর্যয়ের সূত্রপাত কি না, খতিয়ে দেখছে কমিটি

রাজধানী ঢাকার একটি অংশসহ চট্টগ্রাম পর্যন্ত বেশ কিছু জেলা মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে এটি বিদ্যুতের চাহিদা-ঘাটতির সমন্বয়ের জন্য করা কোনো লোডশেডিং ছিল না; বরং বিদ্যুৎ সঞ্চালনের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুই ঘণ্টা বিদ্যুৎ পায়নি বহু মানুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ বিপর্যয়ের সূত্রপাত মেঘনা ঘাট-হরিপুর সঞ্চালন লাইনে।

এই বিপর্যয়ের কারণ সম্পর্কে জানতে পাওয়ার গ্রিড পিএলসির চারজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের মধ্যে আছেন বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে গঠিত তদন্ত কমিটির দুজন। তাঁরা বলছেন, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ সঙ্গে সঙ্গে জানা যায় না। এটি বের করতে কয়েক দিন সময় লাগে। তবে প্রাথমিকভাবে একটি উৎস শনাক্ত করা হয়েছে। যেখানে হাইভোল্টেজ গ্রিড লাইনের নিচে কয়েকটি আকাশমণি গাছ পাওয়া গেছে।

সঞ্চালন কাজে যুক্ত কর্মকর্তারা বলছেন, গ্রিডে নানা কারণে বিপর্যয় দেখা দিতে পারে। বিদ্যুতের ফ্রিকোয়েন্সিতে (কম্পাঙ্ক) সামান্য হেরফের; লাইনে ক্ষমতার চেয়ে কম বা বেশি বিদ্যুৎ সঞ্চালিত হওয়া; এমনকি সক্রিয় লাইনে পাখি বসা, গাছের ডালপালা ভেঙে পড়া বা কোনো জৈব পদার্থের সংস্পর্শ থেকেও গ্রিড বন্ধ হয়ে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সাধারণত গ্রিড বিপর্যয় হলে অবকাঠামোগত ক্ষতি চোখে পড়ে। এবারের বিপর্যয়ে তেমন কিছু দেখা যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে পাওয়ার গ্রিডের কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, গ্রিড লাইনের দুর্ঘটনা এড়াতে নিয়মিত টহল দল কাজ করে। লাইনের কাছাকাছি গাছের ডাল থাকলে তা কেটে দেওয়া হয়। মেঘনা ঘাট-হরিপুর লাইনের মাঝামাঝি একটি এলাকায় কয়েকটি আকাশমণি গাছ আছে। কাটার দু-তিন দিন পরেই হয়তো একটি গাছের ডাল বেড়ে উঠেছে। যদিও লাইন স্পর্শ করেনি গাছটি। কিন্তু হাইভোল্টেজ লাইনের ২ মিটারের মধ্যে গাছের ডাল এলে ‘ফ্লাশ ওভার’ হয়ে শর্টসার্কিট হতে পারে। এই লাইনে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে একটি সার্কিট বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে পাশের সার্কিটে সব লোড পড়ায় সেটিও বন্ধ হয়ে যায়। ফলে ওই লাইনের অধীনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। তবে এ কারণেই বিদ্যুৎ বিপর্যয় হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পাওয়ার গ্রিড।

বিদ্যুৎ সঞ্চালন লাইনের ত্রুটি ও তদারকির বিষয়ে জানতে ফোন করলে মেঘনা ঘাট-হরিপুর লাইনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমরান আলী কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণত দুটি সার্কিটের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন করা হয়। উদাহরণ হিসেবে ধরা যাক, মেঘনা ঘাট-হরিপুর লাইনে দুটি সার্কিটের ২০০ মেগাওয়াট করে ৪০০ মেগাওয়াট সক্ষমতা আছে। বিদ্যুৎ বিপর্যয়ের আগে দুটি লাইনে ১৫০ মেগাওয়াট করে সরবরাহ হচ্ছিল। একটি বন্ধের পর অন্যটিতে ৩০০ মেগাওয়াট লোড চলে যায়। সক্ষমতার বাড়তি এ চাপ নিতে না পারায় ওই লাইনও বন্ধ হয়ে যায়। এর ফলে একের পর এক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হতে থাকে। লাইন খুব দ্রুত সচল করা হলেও বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন শুরু করে সরবরাহ করতে সময় লেগে যায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিডের তথ্য বলছে, গতকাল দুপুর ১২টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার মেগাওয়াটের বেশি। পৌনে একটার দিকে গ্রিড বিপর্যয় হলে বিদ্যুৎ সরবরাহ নেমে যায় ১০ হাজার মেগাওয়াটে। এর ফলে ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল, মগবাজার, বনশ্রী, খিলগাঁও, বাংলামোটর ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পৌনে দুই ঘণ্টা পর জাতীয় গ্রিড আবার পুরোপুরি চালু হয়। তবে সব গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছাতে কয়েক ঘণ্টা পর্যন্ত লেগে যায়। রাত ২টার সময়ও ২ হাজার মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।

তদন্ত কমিটি ও পাওয়ার গ্রিডের কর্মকর্তারা বলছেন, এখনো সব তথ্য পাওয়া যায়নি। সঞ্চালন লাইনের বিভিন্ন জায়গায় ডেটা রেকর্ডার আছে। এগুলো থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণ করে দেখা হবে। তবে গ্রিড বিপর্যয়ের পর সুরক্ষা সিস্টেম কাজ করেছে, তাই বিপর্যয় বড় হয়নি। তবে একসঙ্গে একাধিক ঘটনা ঘটায় বিদ্যুৎ সরবরাহ ধরে রাখা যায়নি। এ ছাড়া গতকাল গরমের কারণে বিদ্যুতের চাহিদাও একটু বেশি ছিল।

বিদ্যুৎ-বিভ্রাটের প্রকৃত কারণ উদ্‌ঘাটনসহ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশমালা দিতে গত মঙ্গলবার রাতে প্রধান প্রকৌশলী সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে।

তদন্ত কমিটির প্রধান সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলী প্রথম আলোকে বলেন, তদন্তকাজ শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবেন।

এদিকে আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়, জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণ উদ্‌ঘাটন ও সুপারিশ দিতে অতিরিক্ত সচিব কে এম আলী রেজাকে প্রধান করে বিদ্যুৎ বিভাগ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন জমা দিতে কমিটিকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

আরও বিদ্যুৎ বিপর্যয়ের ঝুঁকি

দেশের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। বিদ্যুৎ উৎপাদন করে জমা করে রাখার সুযোগ নেই। এটি সঙ্গে সঙ্গে সরবরাহ করতে হয়। তাই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পর তা সঞ্চালন করা হয় জাতীয় গ্রিডে। সঞ্চালন লাইনের মাধ্যমে এ গ্রিড বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে যুক্ত। দেশের জাতীয় গ্রিড দুটি ভাগে বিভক্ত। যমুনা নদীর এপারে ঢাকাসহ সব জেলায় বিদ্যুৎ সঞ্চালন করা হয় পূর্বাঞ্চল গ্রিডের মাধ্যমে। আর যমুনা নদীর ওপারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে বিদ্যুৎ সঞ্চালন করা হয় পশ্চিমাঞ্চল গ্রিডের মাধ্যমে। পশ্চিমাঞ্চল গ্রিডের চেয়ে তিন গুণ বেশি বিদ্যুৎ সরবরাহ করে পূর্বাঞ্চল গ্রিড।

বিশেষজ্ঞরা বলছেন, একসময় দেশে সব বিদ্যুৎ উৎপাদন করত শুধু পিডিবি। এখন বেসরকারি খাতে নানা ধরনের বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশ ভারত থেকেও বিদ্যুৎ এসে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। এতে যথাযথ সমন্বয় না হলে ফ্রিকোয়েন্সির হেরফের হওয়ার ঝুঁকি থাকে। আবার কোনো কোনো বৃহৎ শিল্পকারখানা সরাসরি গ্রিড থেকে বিদ্যুৎ সংযোগ নিয়েছে। তারা হঠাৎ উৎপাদন বন্ধ করলে বা বেশি হারে বিদ্যুৎ নিলে এনএলডিসির চাহিদা নির্ধারণে ভুল করার সুযোগ থাকে। গ্রিড ব্যবস্থাপনা জোরদার করতে হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক সহ–উপাচার্য আবদুল হাসিব চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, নানা কারণে লাইন ট্রিপ করতে পারে (বিদ্যুৎ–সংযোগ বন্ধ হওয়া)। সঞ্চালন লাইনের একটি যদি বন্ধ হয়ে যায়, আরেকটির পুরো লোড নেওয়ার সক্ষমতা থাকতে হয়। কিন্তু তার জন্য বিনিয়োগের ঘাটতি আছে। পাওয়ার সিস্টেম সিকিউরিটি মূল্যায়ন করা জরুরি। না হলে বারবার বিদ্যুৎ বিপর্যয়ের ঝুঁকি থেকেই যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, পাওয়ার সিস্টেম সিকিউরিটি হলো এমন এক ব্যবস্থা, যাতে কোনো ত্রুটি বা দুর্ঘটনা ঘটলেও যেন পুরো বিদ্যুৎ–ব্যবস্থা নিরাপদ ও স্থিতিশীল থাকে, সেই সক্ষমতা।

দেশে এর আগেও জাতীয় গ্রিডে বড় বিপর্যয় ঘটেছে। ২০২২ সালের ৪ অক্টোবর বেলা ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় শুরু হয়। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিভিন্ন এলাকায় তিন থেকে আট ঘণ্টার মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। ২০১৭ সালের ৩ মে উত্তর ও দক্ষিণ অঞ্চলের ৩২টি জেলা কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে ২০১৪ সালে। এতে গোটা দেশ প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। প্রতিবারই বিপর্যয়ের কারণ অনুসন্ধানে দীর্ঘ সময় লেগে যায়।

অক্টোবর ২৮, ২০২৬
ময়মনসিংহে নিহত সেলুনমালিকের গলা-বুক-পিঠে ১০ ছুরিকাঘাত, একজন গ্রেপ্তার
ময়মনসিংহে নিহত সেলুনমালিকের গলা-বুক-পিঠে ১০ ছুরিকাঘাত, একজন গ্রেপ্তার

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভালুকায় মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে রাতেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনায় বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্টতা পায়নি।

অক্টোবর ২৮, ২০২৬
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি

এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?

নতুন পে-স্কেল অনুযায়ী পহেলা নভেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন দেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এর জন্য সরকারকে বিপুল পরিমাণ টাকা ঋণ করতে হচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
চলতি বছর বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে: বিশ্বব্যাংক
চলতি বছর বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে। এর কারণ হিসেবে সংস্থাটি জ্বালানির মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে পণ্য পরিবহনে বিঘ্ন, কৃষ্ণসাগরে শস্য পরিবহনে সমস্যা এবং স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগ সম্পদের উচ্চ চাহিদাকে দায়ী করেছে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

অক্টোবর ২৮, ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

ইরানে যুদ্ধ পরিচালনার জন্য মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত ৪৭ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে। এই সংখ্যাটি জুলাই মাসে প্রতিরক্ষা বিভাগের করা প্রাক্কলনের চেয়ে ২৫ শতাংশেরও বেশি। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
বিএনপির বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ জামায়াত প্রার্থীর
বিএনপির বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ জামায়াত প্রার্থীর

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটারদের মধ্যে ৫০০ থেকে ১ হাজার টাকা করে বিতরণ এবং অর্থের বিনিময়ে ভোট কেনার প্রস্তুতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তার অভিযোগ, ভোটার স্লিপ বিতরণের পাশাপাশি ভোটারদের টাকা দেওয়া হচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
সাবেক এমপি রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক এমপি রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অক্টোবর ২৮, ২০২৬
সাংবাদিক দিপু সিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সাংবাদিক দিপু সিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ

মর্গে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় ‘আলাপ’ এর বিশেষ প্রতিনিধি দিপু সিকদারকে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

অক্টোবর ২৮, ২০২৬
জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি
জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি

ধর্মীয় প্রতীক, পোশাক ও পরিচয়ের কারণে হামলা, অপমান, জোরপূর্বক চুল-দাড়ি কাটা এবং মানসিক নিপীড়নকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার দাবি জানিয়েছে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’।

অক্টোবর ২৮, ২০২৬