এ বছরটা আমার জন্য নকআউট, কেন বললেন দিব্যা?

চলতি বছরটা অভিনেত্রী দিব্যা দত্তের জন্য বেশ সাফল্যের। ‘চিরাইয়া’, ‘গজব রাত’ ও ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর মতো ভিন্নধর্মী কাজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তিন পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, অধিনায়ক হামজা

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

তিন পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, অধিনায়ক হামজা
১২ নভেম্বর বেরোবিতে এমসিজে উৎসব

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে (এমসিজে) আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমসিজে উৎসব ২০২৬’।

১২ নভেম্বর বেরোবিতে এমসিজে উৎসব
আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল

দেশে ফিরলেই তিনি আপিলের সুযোগ পাবেন, এমনটি নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের মামলার নজির এ ক্ষেত্রে প্রাসঙ্গিক।

আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল
যশোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন দলের সাংগঠনিক পদসহ সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

যশোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক

সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।

হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক
মৌলভীবাজারে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।

মৌলভীবাজারে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি
কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা, ওইসিডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর জন্য ১৩৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু অর্থায়ন জোগান দিয়েছে ও সংগ্রহ করেছে।

নভেম্বর ১১, ২০২৬
‘তোর মা–বোন আছে?’ বলে শ্রমিক লীগের কর্মীকে মারধর এনসিপি নেত্রীর
‘তোর মা–বোন আছে?’ বলে শ্রমিক লীগের কর্মীকে মারধর এনসিপি নেত্রীর

‘তোর মা–বোন আছে?’ বলে শ্রমিক লীগের কর্মীকে মারধর এনসিপি নেত্রীর

নভেম্বর ১১, ২০২৬
‘ব্যাচেলর পয়েন্ট’–এর শেষ দিনের শুটিংয়ে চোখ ভারী হলো তৌসিফের
‘ব্যাচেলর পয়েন্ট’–এর শেষ দিনের শুটিংয়ে চোখ ভারী হলো তৌসিফের

দীর্ঘ ৯ বছর পরে শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটক। গতকাল সোমবার ছিল নাটকের শেষ দিনের শুটিং। শেষ দিনের শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা তৌসিফ মাহমুদ। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১১, ২০২৬
হার্টের শত্রু ‘পোড়া তেল’ হতে পারে দেশের জ্বালানি
হার্টের শত্রু ‘পোড়া তেল’ হতে পারে দেশের জ্বালানি

একই রান্নার তেল বারবার ব্যবহার (পোড়া তেল) করা হলে তা হার্টের জন্য ক্ষতিকর। এই তেল হার্টের সবচেয়ে বড় শত্রু। তবে পোড়া তেল ঠিকমতো সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের মাধ্যমে তা হতে পারে যানবাহন ও যন্ত্র চালানোর জ্বালানি।

আজ বুধবার রাজধানীর শাহবাগে এক সেমিনারে এ কথাই বলেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারটি সকালে বিএফএসএর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম বলেন, শরীরের দুটি অঙ্গকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। এদের একটি হলো মাথা এবং অন্যটি হলো হার্ট। আর হার্টকে সরাসরি আঘাত করে পোড়া তেল। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি ব্যবসায়ীদেরও পোড়া তেল পরিহার করতে উদ্বুদ্ধ করেন তিনি।

‎ব্যবসায়ীদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, কোনো বিক্রেতা পোড়া তেলে না ভেজে নতুন তেলে শিঙাড়া ভাজলে দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা সেটিই কিনবেন। ক্রেতাদের মধ্যে নিরাপদ খাদ্যের প্রতি এই বিশ্বাস তৈরি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

‎বিএফএসএর সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সোয়েব। তিনি বলেন, রান্নার একই তেল ২০০-২৫০ সেলসিয়াস তাপমাত্রায় যখন অনেকক্ষণ ধরে বারবার ব্যবহার করা হয়, তখন তা ক্ষতিকর পোড়া তেলে পরিণত হয়। তিনি বলেন, অধিক তাপমাত্রায় মূলত উপকারী সিস ফ্যাট ধীরে ধীরে ক্ষতিকর ট্রান্স ফ্যাটে পরিবর্তিত হয়। আর এই ট্রান্স ফ্যাটই মূলত শরীরে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি ও ক্যানসারের ঝুঁকিও তৈরি হয়।

বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ বলেন, মাত্র ১ লিটার পোড়াতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে। আবার পোড়া তেল ফেলে দিলে তা মাটি ও জলজ প্রাণীর ক্ষতি করে মারাত্মকভাবে। তাই স্বাস্থ্য ও পরিবেশের উপকারের জন্য পোড়া তেলের পুনঃপ্রক্রিয়াজাতকরণ হলো সবচেয়ে কার্যকর উপায়।

‎বায়োটেক এনার্জি প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়া তেল সংগ্রহ করছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। ২০৩০ সালের মধ্যে মাসে এক হাজার টন সংগ্রহের আশা তাঁদের। তিনি জানান, সাভারে প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় এই তেল থেকে বায়োডিজেল ও উপজাত পণ্য হিসেবে গ্লিসারিন উৎপাদন করা হয়। এরপর সেই বায়োডিজেল বিদেশে রপ্তানি করা হচ্ছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে বায়োডিজেলের কিছু নমুনা দর্শকদের জন্য প্রদর্শন করা হয়েছিল।

‎শফিকুল ইসলামের সঞ্চালনায় একটি মুক্ত আলোচনায় অংশ নেন বিএফএসএর কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জির প্রতিনিধি ও দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি রান্নার তেলটি কখন পোড়া তেলে পরিণত হয়, তা পরীক্ষা করে দেখার যন্ত্র বা কীট দেশের বাজারে সহজলভ্য করে তুলতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আহ্বান জানান।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন এবং মোহাম্মদ মোস্তফা।

নভেম্বর ১১, ২০২৬
জোট সরকার নিয়ে নেতানিয়াহুর দলের সঙ্গে আলোচনা করবে না আইজেনকটের দল
জোট সরকার নিয়ে নেতানিয়াহুর দলের সঙ্গে আলোচনা করবে না আইজেনকটের দল

ইসরায়েলের নতুন পার্লামেন্ট (নেসেট) সদস্য গাদি আইজেনকটের ইয়াশার দল জানিয়েছে, জোট নিয়ে আলোচনার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে প্রাথমিক বৈঠকের সময় ঠিক করা হয়েছিল।

কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে ‘বিভাজনমূলক’ ভাষণ দেওয়ার পর সেই বৈঠক বাতিল করা হয়েছে।

দলটির বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের জন্য ইয়াশার যে চারটি নীতি ঠিক করেছে, তার ভিত্তিতে নেসেটের সব দলের প্রতি ইয়াশার আন্তরিক ও সত্যিকারের আলোচনার আহ্বান জানিয়েছিল। এরই অংশ হিসেবে আইজেনকটের দল ও লিকুদের মধ্যে আলোচনা আগামীকাল বৃহস্পতিবার বৈঠকের সময় ঠিক হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, বিদায়ী প্রধানমন্ত্রীর বিভাজনমূলক ভাষণ ও নেসেটের শপথ অনুষ্ঠানে তাঁর লজ্জাজনক আচরণের কারণে ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকট আগামীকাল লিকুদের প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত আলোচনা বৈঠক বাতিলের নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহু জাতীয় সরকারের চাপ দিচ্ছেন

গত সোমবার নেতানিয়াহু বিরোধী নেতাদের একটি ঐক্যবদ্ধ সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর ওই বক্তব্যের পর আলোচনা ভেঙে যাওয়ার খবর এল।

গতকাল মঙ্গলবার নেসেটে নেতানিয়াহুর ভাষণকে আইজেনকট ‘উদ্ভট, বিভাজনমূলক, বিদ্বেষপূর্ণ ও লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। ভাষণে নেতানিয়াহু ইরানের পারমাণবিক হুমকির মুখে জাতীয় ঐক্যের সরকারের জন্য চাপ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সেই হুমকি ধ্বংস করতেই হবে।

ইয়াশারের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু আলোচনার পথে না গিয়ে ইসরায়েলি নাগরিকদের বিভক্ত করার পথকেই বেছে নিচ্ছেন।

আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদায়ী প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় (গতকাল মঙ্গলবার) ইসরায়েলি নাগরিকদের ওপর আক্রমণ করেছেন। যাঁদের আরও প্রমাণ দরকার ছিল, তাঁদের জন্য এটি আরেকটি দুঃখজনক ঘটনা যে নেতানিয়াহু ঐক্য চান না। ইসরায়েলি সমাজে যখন সহনশীলতার ওপর জোর দেওয়া হচ্ছে, তখন নেতানিয়াহু নিজের রাজনৈতিক জীবন টিকিয়ে রাখার পথ বেছে নিয়েছেন। নেতানিয়াহু সব সময় নিজেকেই বেছে নেবেন। যেকোনো মূল্যে।’

নেতানিয়াহুর দাবি, ইয়াশার পার্টি আরবদের সঙ্গে জোট করছে। আর ঐক্য আলোচনা বাতিল করছে তারা।

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা

লিকুদ দলের দাবি, নেতানিয়াহু জাতীয় ঐক্য অর্জনে ‘সম্ভাব্য সব চেষ্টা করবেন’ এবং ‘ঐক্য চায়, এমন যেকোনো দলের প্রতিনিধিদের সঙ্গে লিকুদ বসতে রাজি।’

বৈঠক বাতিলের ঘোষণার জবাবে লিকুদ পার্টি এটিকে ‘হেঁয়ালিপূর্ণ’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো লিকুদের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে। অথচ আরব দলগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে। লিকুদের দাবি, নেসেটের শপথ অনুষ্ঠানের পরপরই ওই আরব দলগুলো জাতীয় সংগীতের সময় ওয়াকআউট করেছিল।

নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী

নভেম্বর ১১, ২০২৬
ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামি মোবারকের মৃত্যুদণ্ডের রায়, আদালত প্রাঙ্গণেই মারধর
ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামি মোবারকের মৃত্যুদণ্ডের রায়, আদালত প্রাঙ্গণেই মারধর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের পর তাঁকে ও তাঁর মাকে হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর এজলাস থেকে নেওয়ার সময় আসামির ওপর ক্ষুব্ধ হন নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। দেখুন ভিডিওতে—

নভেম্বর ১১, ২০২৬
আর কত গাড়ির ওপর হামলা হলে বুঝব আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: শফিকুল ইসলাম মাসুদ
আর কত গাড়ির ওপর হামলা হলে বুঝব আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: শফিকুল ইসলাম মাসুদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন পটুয়াখালী–২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে…

নভেম্বর ১১, ২০২৬
মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন
মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন

সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসরটি নানা কারণে বিশেষ। এর মধ্যে অন্যতম, এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকী। এবারের প্রতিযোগিতার আয়োজক ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকো। আর এ কারণে নানান ঝামেলায়ও পড়তে হচ্ছে আয়োজকদের। এবার ১২১টি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা ছিল; শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ১৫টি দেশের প্রতিযোগী বাদ পড়তে যাচ্ছেন। কেন এমন পরিস্থিতি?

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। এরই মধ্যে তিনি পুয়ের্তো রিকো পৌঁছেও গেছেন। ৮–১০ নভেম্বর পর্যন্ত ছিল প্রতিযোগীদের ভেন্যুতে উপস্থিত হয়ে নিবন্ধন করার সময়। তবে এই সময়ের মধ্যে অনেক দেশের প্রতিযোগী পুয়ের্তো রিকো পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের প্রতিযোগী অভিনেত্রী সামিরা খান মাহি পুয়ের্তো রিকো পৌঁছে গেছেন

১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক আয়োজন। সেই হিসাবে আজ ১১ নভেম্বর প্রতিযোগীদের উদ্বোধনী প্যারেডে অংশ নেওয়ার কথা আছে। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, প্রায় ১৫টি দেশের প্রতিযোগী এবার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। অংশ নিতে না পারাদের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছে।

কয়েকটি দেশের প্রতিযোগী ভিসা জটিলতার কারণে এবারের আয়োজনে অংশ নিতে পারছেন না। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিরোধের কারণে এশিয়ার ছয়টি দেশকে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। কেউ আবার দুর্ঘটনার শিকার হয়েছেন।

ব্যক্তিগত কারণে যাঁরা সরে দাঁড়ালেন

মিস ইউনিভার্স অস্ট্রিয়া ২০২৬ মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সরে দাঁড়িয়েছেন

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টে মিস ইউনিভার্স অস্ট্রিয়া ভিক্টোরিয়া আমেরসন জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে মিস ইউনিভার্স ২০২৬ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাকে নিজের সঙ্গে, নিজের মূল্যবোধের সঙ্গে সৎ থাকতে হবে। পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।’

মিস ইউনিভার্স বুলগেরিয়া ২০২৬ আনা–মারিয়া

সড়ক দুর্ঘটনার কারণে মিস ইউনিভার্স বুলগেরিয়া আনা–মারিয়া এবারের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সড়ক দুর্ঘটনার কারণে আমাদের মিস ইউনিভার্স বুলগেরিয়া আনা মারিয়ার শারীরিক অবস্থা এমন যে তিনি মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবেন না।’ এই মুহূর্তে প্রতিযোগীর সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। তবে শোনা যাচ্ছে, মিস ইউনিভার্স বুলগেরিয়ার প্রথম রানারআপ মূল আসরে অংশ নিতে পারেন।

মিস ইউনিভার্স সেন্ট মার্টিন ২০২৬ ম্যাডলি মারিয়ান

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন ক্যারিবীয় দ্বীপ সেন্ট মার্টিনের প্রতিনিধি ম্যাডলি মারিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘অনেক ভেবেচিন্তে এবং গভীর আবেগ নিয়ে জানাচ্ছি, মিস ইউনিভার্সের এই যাত্রা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত কারণে এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। অনেক কৃতজ্ঞতা ও আগ্রহ নিয়ে আমি এই সুযোগ গ্রহণ করেছিলাম।’

৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

এশিয়ার ৬টি দেশের প্রতিযোগী বাদ পড়লেন কেন

এশিয়ার অন্যতম শক্ত প্রতিযোগী বিবেচনা করা হয় থাইল্যান্ডকে

এশিয়ার ৬টি দেশের প্রতিযোগী এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। দেশগুলো হলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। করপোরেট ও ফ্র্যাঞ্চাইজি–সংক্রান্ত বিরোধের কারণে ৭৫তম আসরে দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। অথচ লাওস ও মালয়েশিয়া ছাড়া বাকি দেশগুলোর প্রতিযোগীরা বেশ সম্ভাবনাময় ছিলেন বলেই মন্তব্য করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভিসা জটিলতাও যখন কারণ

ভিসা জটিলতায় যেতে পারেননি মিস ইউনিভার্স নেপাল ২০২৬

এ ছাড়া ভিসা জটিলতার কারণে আটকে গেছে বেশ কিছু দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার সুযোগ। যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত বিধিনিষেধের কারণে এবার মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্রের সুন্দরীরা।

যাঁদের কারণ জানা যায়নি

অন্যদিকে কোনো কারণ না জানিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন মিস ইউনিভার্স মালদ্বীপের বিজয়ী আমিনাথ ইউইন মোহাম্মদ। একইভাবে সরে দাঁড়িয়েছেন মিস ইউনিভার্স মরক্কো সারা আল্লালি। এই দুই প্রতিযোগীর কেউই প্রকাশ্যে কারণ জানাননি।

সূত্র: মিস ইউনিভার্স ডটকম ও এনডিটিভি

সামিরা খান মাহি হলেন বাংলাদেশের নতুন মিস ইউনিভার্স, বিশ্ব আসরে যাচ্ছেন কতগুলো পোশাক নিয়ে?

নভেম্বর ১১, ২০২৬
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১১, ২০২৬
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।

নভেম্বর ১১, ২০২৬
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'

আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।

নভেম্বর ১১, ২০২৬
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা

কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।

নভেম্বর ১১, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
আদালত থেকে সাংবাদিকদের বের করে দেওয়া সংবিধানবিরুদ্ধ
আদালত থেকে সাংবাদিকদের বের করে দেওয়া সংবিধানবিরুদ্ধ

বিচার বিভাগের মর্যাদা সাংবাদিকদের বের করে দিয়ে প্রতিষ্ঠিত হয় না। সেই মর্যাদা প্রতিষ্ঠিত হয় নিরপেক্ষতা, সংযম এবং ন্যায়সংগত সিদ্ধান্তের মাধ্যমে।

নভেম্বর ১১, ২০২৬
হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা
হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা

সাভারের হেমায়েতপুরে বেতন বৃদ্ধির দাবিতে বুধবার (১১ নভেম্বর) দিনভর পোশাকশ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
অর্থনীতির খাতিরে জলবায়ু পদক্ষেপ গ্রহণের আহ্বান কপ৩১ সম্মেলনে
অর্থনীতির খাতিরে জলবায়ু পদক্ষেপ গ্রহণের আহ্বান কপ৩১ সম্মেলনে

তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ শীর্ষ সম্মেলনে নেতারা জলবায়ু বিষয়ক পদক্ষেপের পক্ষে একটি নতুন যুক্তি তুলে ধরছেন, যা বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাদের মতে, জলবায়ু পদক্ষেপ গ্রহণ করলে তা অর্থনীতিকে শক্তিশালী করবে এবং জীবনযাত্রার ব্যয় কমাতে সাহায্য করবে।

নভেম্বর ১১, ২০২৬
চাটমোহরে লুট হওয়া সারের মধ্যে ২৯০ বস্তা ফেরত
চাটমোহরে লুট হওয়া সারের মধ্যে ২৯০ বস্তা ফেরত

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলারের গোডাউন ভেঙে সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে গত দুই দিনে স্থানীয়রা ২৯০ বস্তা সার ফেরত দিয়েছেন।

নভেম্বর ১১, ২০২৬
মৌলভীবাজারে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
মৌলভীবাজারে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।

নভেম্বর ১১, ২০২৬
হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক
হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক

সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
যশোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
যশোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন দলের সাংগঠনিক পদসহ সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

নভেম্বর ১১, ২০২৬
আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল
আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল

দেশে ফিরলেই তিনি আপিলের সুযোগ পাবেন, এমনটি নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের মামলার নজির এ ক্ষেত্রে প্রাসঙ্গিক।

নভেম্বর ১১, ২০২৬