জবিতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি তেলের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, সাবেক সেনা সদস্য নিহত

লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেলে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা পিপলু মিয়া নামে সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আমিনুল ইসলাম নামে এক জামায়াত নেতা। আমিনুল মোটরসাইকেলের চালক...

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, সাবেক সেনা সদস্য নিহত
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি সংবর্ধনা

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি সংবর্ধনা দেওয়া হয়। এ সফরে তার সঙ্গে...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি সংবর্ধনা
ফুটবল ম্যাচ ঘিরে হাবিপ্রবিতে দুই অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষ

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ শেষে স্লেজিংকে কেন্দ্র করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষি অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল স...

ফুটবল ম্যাচ ঘিরে হাবিপ্রবিতে দুই অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষ
ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা সারা দেশে সর্বাত্মক ধর্মঘটে নাশকতার প্রতিবাদে গোপালগঞ্জে ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে: মঞ্জু
আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে: মঞ্জু

আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ‘আমরা জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আমাদের আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে মজিবুর রহমান এসব কথা বলেন। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মজিবুর রহমান বলেন, জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়; বরং নিরীহ ও অরাজনৈতিক নেতা-কর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন।

আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবার ঐক্যবদ্ধ করবে। বোমাবাজি ও সন্ত্রাস করে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিতে বিপরীত হবে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে মজিবুর রহমান বলেন, ‘আপনাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে আমরা দেখেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা কি গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল না? এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সেই প্রশ্নের জবাব দিতে হবে।’

এ বি পার্টির চেয়ার‌ম্যান বলেন, সরকার যদি মনে করে তারা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হচ্ছে না, তাহলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। তারা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করবেন।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী, সড়ক ও পরিবহন বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান প্রমুখ।

নভেম্বর ১০, ২০২৬
দু–একটা ঘটনাকে একত্রিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয় : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
দু–একটা ঘটনাকে একত্রিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয় : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দু-একটা ‘সিম্বলিক’ (বিচ্ছিন্ন) ঘটনাকে একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে তিনি বলেছেন, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তে হোক, বাইরে হোক বা সম্মিলিত হোক, কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁরা দুজনেই এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন যাবৎ দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে চক্রান্ত হচ্ছে। এটা দৃশ্যমান। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এর পেছনে ইন্ধন আছে সীমান্তের ওপার থেকে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রেগুলার আইনশৃঙ্খলা ব্যাহত করার জন্য কিছু কিছু তথাকথিত কর্মসূচি সীমান্তের ওপার থেকে তারা ঘোষণা করে থাকে। আজকেও সে রকম একটা দিবস ছিল। তারা এটাকে নাকি ধর্মঘট নাম দিয়েছে। এগুলো সব সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যে দেখা যায়, কিন্তু রাস্তার মধ্যে নাই।’

বিরোধীদলীয় নেতার উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণ হয়েছে, তার মধ্যে চারজনকে হাতেনাতে ধরা হয়েছে। গতকাল সিএমএম কোর্টের ওখানে তিনজনের মধ্যে দুজনকে ধরে থানায় হস্তান্তর করা হয়েছে, একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে আগামীকাল বিবৃতি দেবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির ওখানে একটা গাড়ির ছাদের ওপরে একটা ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না, মাননীয় স্পিকার। অন্য কোথাও রাতের অন্ধকারে অথবা ভোররাতে কোথাও কোনো পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়িচালক এবং হেলপার থাকেন না, ও রকম আনঅ্যাটেন্ডেড ভেহিকেলে রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুতরাং এই দুই-একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য একটা নীলনকশা প্রণয়ন করা হয়েছে দেশের বাইরে থেকে। দেশের ভিতরে অনেক বিনিয়োগ করা হয়েছে। সরকার অত্যন্ত সফলতার সঙ্গে এই প্রচেষ্টাকে ভন্ডুল করে দিয়েছে।

এই দেশে শিল্পবান্ধব সব পরিবেশ নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করেন সালাহউদ্দিন। তিনি বলেন, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে কঠোর হস্তে তা দমন করা হবে। এই দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বিরাজ থাকবে ইনশা আল্লাহ।

নভেম্বর ১০, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে মারধর-ডিম নিক্ষেপ, পুলিশে সোপর্দ
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে মারধর-ডিম নিক্ষেপ, পুলিশে সোপর্দ

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় ব্যর্থ
সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় ব্যর্থ

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় তা ব্যর্থ হয়। বিস্তারিত ভিডিওতে…

নভেম্বর ১০, ২০২৬
মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল
মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

যাঁকে প্রত্যর্পণ করা হয়, তাঁর পাসপোর্ট থাকা জরুরি কি না, সেটা খুবই ‘টেকনিক্যাল’ প্রশ্ন উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এর জবাব তাঁর কাছে নেই। যদিও স্বাভাবিক বিবেচনায় তাঁর মনে হয়, মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণ নথি) থাকা দরকার। তাঁর বিবেচনায় সেটাই ধারণা।

আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সোয়াল। ওই সাংবাদিক বলেন, প্রশ্নটি শেখ হাসিনাকে ঘিরে। কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে তাঁর পাসপোর্ট থাকা আবশ্যক কি না।

ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও তাঁর পাসপোর্ট চাওয়া নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। পাসপোর্ট চাওয়া বা জাতীয় পরিচয়পত্র ফেরত চাওয়া প্রসঙ্গে প্রশ্নের উত্তরে জয়সোয়াল শুধু বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষই এর উপযুক্ত জবাব দিতে পারবে। কাজেই প্রশ্নটা তাঁদের করাই ভালো।

জয়সোয়াল অবশ্য শেখ হাসিনার প্রত্যর্পণ–সম্পর্কিত একাধিক প্রশ্নের জবাবে সেই পুরোনো কথাই নতুন করে বলেন, ‘আমি আগেও বলেছি, এটা আইনগত বিষয়। আইনিভাবেই তা বিবেচিত হবে।’

তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, শেখ হাসিনার পাসপোর্ট–জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়ে ভারতের কোনো ভূমিকা আছে কি না। দুই দেশের মধ্যে কনস্যুলার পর্যায়ের আসন্ন বৈঠকে বিষয়টি আলোচিত হতে পারে কি না, জানতে চাওয়া হলেও জয়সোয়াল তার সরাসরি উত্তর দেননি। শেখ হাসিনার দাবি ও বাংলাদেশের বক্তব্য নিয়েও তিনি কোনো মন্তব্য করেননি।

ব্রিফিংয়ে গঙ্গা পানিচুক্তি নবায়ন নিয়েও একাধিক প্রশ্ন করা হয়। একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, ১২ ডিসেম্বর ৩০ বছরের ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সেই চুক্তি সই করেছিলেন ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী। অথচ আট মাস হতে চলল বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে কথাই হয়নি। তা হলে চুক্তিটি কি গঙ্গার পানিতে ভেসে যাবে? জয়সোয়াল এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলেন, এ বিষয়ে নতুন কিছু বলার মতো খবর তাঁর কাছে নেই।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বর–ডিসেম্বরে ভারত সফরে আসবেন কি না, জানতে চাওয়া হয়েছিল। জয়সোয়াল সে বিষয়েও কোনো আলোকপাত করতে পারেননি।

নভেম্বর ১০, ২০২৬
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

এই নির্দেশনা সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে আগামী ২৬ নভেম্বরের মধ্যে।

নভেম্বর ১০, ২০২৬
বাংলাদেশে ৬৪% মানুষ এআই সম্পর্কে জানে না
বাংলাদেশে ৬৪% মানুষ এআই সম্পর্কে জানে না

দেশের ৬৪ দশমিক ২ শতাংশ মানুষ এআই সম্পর্কে জানে না। আর ২৫ দশমিক ৭ শতাংশ মানুষ এআইয়ের কথা জানে, তবে কখনো ব্যবহার করেনি।

নভেম্বর ১০, ২০২৬
রোজেলা চায়ের রেসিপি
রোজেলা চায়ের রেসিপি

রোজেলা পাওয়া যাচ্ছে বাজারে। এটি দিয়ে বানানো যায় সুস্বাদু চা। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

শুকনা বা কাঁচা রোজেলা ফুলের পাপড়ি অথবা টক পাতা: ১ চা-চামচ

পানি: ২ কাপ

কাঁচা মরিচকুচি: ১ চা–চামচ

মধু: ২ চা-চামচ

পুদিনাপাতা: পরিমাণমতো

লেবুর রস: আধা চা-চামচ

প্রণালি

গরম পানিতে টক পাতা বা রোজেলা ফুলের পাপড়ি কয়েক মিনিট ফুটিয়ে নিন। ছেঁকে কাপে নিতে হবে। কাঁচা মরিচকুচি, মধু, লেবুর রস মিশিয়ে গরম-গরম পরিবেশন করুন। ঠান্ডা খেতে চাইলে রোজেলা চা ঠান্ডা করে বরফ ও পুদিনাপাতাকুচি দিয়েও খেতে পারেন।

নভেম্বর ১০, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১০, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

নভেম্বর ১০, ২০২৬
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১০, ২০২৬
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

নভেম্বর ১০, ২০২৬
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।

নভেম্বর ১০, ২০২৬
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
অনূর্ধ্ব-১৯  এশিয়া কাপের সেমিতে ভারত-পাকিস্তান
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে ভারত-পাকিস্তান

এশিয়া কাপের গ্রুপ পর্বে দাপুটে জয় তুলে নিয়ে একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়েছে ভারত। অন্যদিকে নেপালকে ১০১ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান। দুই দলের জয়ে জমে উঠেছে এসিসি পুরুষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের লড়াই।

নভেম্বর ১০, ২০২৬
নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কোথায়, প্রশ্ন শফিকুর রহমানের
নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কোথায়, প্রশ্ন শফিকুর রহমানের

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিজিবি, পুলিশ ও এপিবিএনের মতো বাহিনী থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা বোধগম্য নয়।

নভেম্বর ১০, ২০২৬
ইরানে হামলার জন্য ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু
ইরানে হামলার জন্য ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করছেন এবং ইরানের ওপর পুনরায় হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
গাজীপুরে ব্যস্ত মহাসড়কে প্রকাশ্যে ছিনতাই, ড্যাশক্যামে ধরা পড়ল ঘটনা
গাজীপুরে ব্যস্ত মহাসড়কে প্রকাশ্যে ছিনতাই, ড্যাশক্যামে ধরা পড়ল ঘটনা

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় ব্যস্ত সড়কে প্রকাশ্যে ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ব্যক্তিগত গাড়ির ড্যাশক্যামে ধারণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নভেম্বর ১০, ২০২৬
নড়াইলে ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা
নড়াইলে ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও ভ্যান চালক আজিবার শেখ (৫০)।

নভেম্বর ১০, ২০২৬
অভিশংসিত করার প্রচেষ্টাকে ‘প্রহসন’ আখ্যা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অভিশংসিত করার প্রচেষ্টাকে ‘প্রহসন’ আখ্যা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার ইরান যুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে অভিশংসিত করার প্রচেষ্টাকে একটি ‘প্রহসন’ এবং ‘অন্তর্ঘাত’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার তিনি বলেছেন, এটি প্রতিপক্ষদেরই সুবিধা করে দিচ্ছে।

নভেম্বর ১০, ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি।

নভেম্বর ১০, ২০২৬
সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড
সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় বরগুনা জেলার তালতলী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে সাত বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

নভেম্বর ১০, ২০২৬