অভিশংসিত করার প্রচেষ্টাকে ‘প্রহসন’ আখ্যা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার ইরান যুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে অভিশংসিত করার প্রচেষ্টাকে একটি ‘প্রহসন’ এবং ‘অন্তর্ঘাত’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার তিনি বলেছেন, এটি প্রতিপক্ষদেরই সুবিধা করে দিচ্ছে।

নড়াইলে ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও ভ্যান চালক আজিবার শেখ (৫০)।

নড়াইলে ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা
গাজীপুরে ব্যস্ত মহাসড়কে প্রকাশ্যে ছিনতাই, ড্যাশক্যামে ধরা পড়ল ঘটনা

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় ব্যস্ত সড়কে প্রকাশ্যে ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ব্যক্তিগত গাড়ির ড্যাশক্যামে ধারণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছ...

গাজীপুরে ব্যস্ত মহাসড়কে প্রকাশ্যে ছিনতাই, ড্যাশক্যামে ধরা পড়ল ঘটনা
ইরানে হামলার জন্য ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করছেন এবং ইরানের ওপর পুনরায় হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ফিন্যান্সি...

ইরানে হামলার জন্য ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু
নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কোথায়, প্রশ্ন শফিকুর রহমানের

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিজিবি, পুলিশ ও এপিবিএনের মতো বাহি...

নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কোথায়, প্রশ্ন শফিকুর রহমানের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে ভারত পাকিস্তান

এশিয়া কাপের গ্রুপ পর্বে দাপুটে জয় তুলে নিয়ে একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়েছে ভারত। অন্যদিকে নেপালকে ১০১ রানের...

অনূর্ধ্ব-১৯  এশিয়া কাপের সেমিতে ভারত পাকিস্তান
সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, একপক্ষের অবরোধ প্রত্যাহার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।

সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, একপক্ষের অবরোধ প্রত্যাহার

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

প্রথম আলো সম্পাদকের সঙ্গে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রথম আলো সম্পাদকের সঙ্গে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ

সাক্ষাৎকালে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে আয়োজন সহযোগী হিসেবে পাশে থাকার জন্য প্রবাসী পল্লী গ্রুপকে প্রথম আলোর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

নভেম্বর ১০, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াবে কীভাবে? সংসদে বিরোধীদলীয় নেতার প্রশ্ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াবে কীভাবে? সংসদে বিরোধীদলীয় নেতার প্রশ্ন

গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেছে বিরোধী দল।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের ভূমিকার সমালোচনা করে বক্তব্য দেন।

সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নাই।’ তিনি বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। পার্বত্য এলাকায় সন্ত্রাসী দমন করতে গিয়ে একজন সেনাসদস্য সম্প্রতি জীবন হারিয়েছেন এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। বিরোধীদলীয় নেতা জানতে চান, ‘এগুলোর শেষ কোথায়?’

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’

বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় আক্রমণ ও আগুন জ্বালানো হচ্ছে, সরকারি দলের অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট করা হচ্ছে। বিরোধী দলের কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন হামলা হচ্ছে।

এসব বিষয়ে এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কিন্তু আমরা ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে তার অবনতি লক্ষ করছি, কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না। এতগুলা ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই। তিন-চারজন মানুষকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়েছে, জনগণ ধরে, কিন্তু বাহিনী তো কোথাও কিছু করেনি।’

বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিল না। কিন্তু তাদের কার্যালয় তালাবদ্ধ ছিল। তারা ঘর থেকে বের হতে পারেনি। এখনো অব্যাহতভাবে এগুলা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে, সে প্রশ্ন তুলেছেন তিনি।

শফিকুর রহমান বলেন, তাঁরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করার পক্ষে। অন্তর্বর্তী সরকারের আমলে যখন কোনো সংকট দেখা দিত, তখন সব দলকে আমন্ত্রণ জানানো হতো। মানুষের কাছে একটা বার্তা যেত।

এখন এ ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না উল্লেখ করে বিরোধীদলীয় নেতা সরকারের উদ্দেশে বলেন, ‘ঠিক আছে, একাই করেন। তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো! সেটাও বলা হচ্ছে না।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না।’

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ: নাহিদ

এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে বলেন, দেশে দুদিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতা চলছে। পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে, জনমানুষের মারা যাওয়ার খবর শোনা যাচ্ছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপির অফিস ভাঙচুর হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের এই যে পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় যে সরকার ব্যর্থ, এটা কিন্তু সাত মাস ধরে আমরা বলে আসছিলাম। বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যর্থ, ওনাকে (স্বরাষ্টমন্ত্রী) আমরা সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতে কিন্তু ততটা তৎপর আমরা দেখি না। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছে।’

‘আমরা কই মাছের পোনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি এর আগে প্রশ্নোত্তর পর্বে’ এমন মন্তব্য করে নাহিদ বলেন, ‘এই যে সামগ্রিক পরিস্থিতি, এখানে সরকারের পদক্ষেপ কী, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সরকার এই যে আইনশৃঙ্খলায় যে ব্যর্থতা, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা, ভারতের সাথে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতা—এ বিষয়ে সরকারের জবাবদিহি আশা করছি।’

নভেম্বর ১০, ২০২৬
একটি প্রেমের সম্পর্ক কীভাবে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠল
একটি প্রেমের সম্পর্ক কীভাবে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠল

তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজের আয়োজন করেছিলেন জেনসেন হুয়াং। তখন সেখানে চলছিল ২০২৫ সালের প্রযুক্তি প্রদর্শনী ‘কম্পিউটেক্স’। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অ্যালিস হুয়াং। রেস্তোরাঁর বাইরে কাচের জানালার ফাঁক দিয়ে দৃশ্যটি ভিডিও করছিলেন সাংবাদিকেরা। বার্তা সংস্থা এএফপির যাচাই করা সেই ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে জেনসেন এক হাতে অ্যালিসকে জড়িয়ে ধরেন এবং অ্যালিস তাঁর ডান গালে চুমু দেন।

তাইওয়ানের রাজধানী তাইপের এক রেস্তোরাঁয় নৈশভোজের আয়োজন করেছিলেন জেনসেন হুয়াং। তখন সেখানে চলছিল ২০২৫ সালের প্রযুক্তি প্রদর্শনী ‘কম্পিউটেক্স’। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অ্যালিস হুয়াং। রেস্তোরাঁর বাইরে কাচের জানালার ফাঁক দিয়ে দৃশ্যটি ভিডিও করছিলেন সাংবাদিকেরা। বার্তা সংস্থা এএফপির যাচাই করা সেই ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে জেনসেন এক হাতে অ্যালিসকে জড়িয়ে ধরেন এবং অ্যালিস তাঁর ডান গালে চুমু দেন।

ওই ঘটনার প্রায় দেড় বছর পর ২০২৬ সালের ৮ নভেম্বর এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং নিজ কর্মীদের একটি ই–মেইল পাঠান। সেখানে তিনি অকপটে স্বীকার করেন, তিনি স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি। নিজের এই আচরণে স্ত্রী ও সন্তানেরা গভীরভাবে আঘাত পেয়েছেন উল্লেখ করে তিনি পরিবার ও সহকর্মীদের কাছে ক্ষমা চান। একই সঙ্গে স্ত্রীর পরিবারের আস্থা ফেরাতে সময় চেয়ে নিজের অঙ্গীকারের কথা জানান।

ঠিক সেদিনই এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্তের ঘোষণা দেয়। বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা জেনসেন হুয়াংকে লক্ষ্যবস্তু বানিয়েছিল কি না—সংবাদমাধ্যমে আসা এমন খবরের সত্যতা খতিয়ে দেখার কথা জানায় বোর্ড। এই পুরো খবরের কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই অ্যালিস হুয়াং। তিনি এমন একটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ছিলেন, যেটি এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ কিনত।

নৈশভোজের আগের সেই ছবি

সফটওয়্যার প্রতিষ্ঠান নেটথান্ডার পেশাদারদের প্ল্যাটফর্ম লিংকডইনে একটি ছবি পোস্ট করেছিল। ওই নৈশভোজের আগের বছর তাইপেতে কম্পিউটেক্স চলাকালে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ নির্বাহীর সঙ্গে জেনসেন ও অ্যালিসকে পাশাপাশি দেখা যায়। একটি সূত্রের বরাতে রয়টার্স নিশ্চিত করেছে, ছবিতে জেনসেনের পাশেই বসা নারীটি ছিলেন অ্যালিস।

নেটথান্ডারের প্রধান পার্কার শ্মিট দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, নির্বাহীদের ওই আড্ডায় অ্যালিস দাবি করেছিলেন, তিনি জেনসেনকে সেখানে নিয়ে আসতে পারবেন। শ্মিটের ভাষ্যমতে, অ্যালিসের সেই কথার অল্প সময়ের মধ্যেই সেখানে হাজির হন জেনসেন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানায়, এনভিডিয়ার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ওই আড্ডায় যোগ দেওয়ার পরিকল্পনা জেনসেনের আগেই ছিল।

অ্যালিস চীনের নাগরিক। তিনি ‘হুয়াং লে’ নামেও পরিচিত। রয়টার্স ৩০টির বেশি আর্থিক ও করপোরেট নথি যাচাই করে তাঁর ব্যবসায়িক ক্যারিয়ারের তথ্য বের করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, অ্যালিস সাংহাইয়ের একটি শীর্ষ বিনিয়োগ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর মূল নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন। এমনকি সিঙ্গাপুরের সরকারি নথিতে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবেও অ্যালিসের নাম রয়েছে।

ভিডিও ফুটেজ থেকে নেওয়া প্রযুক্তি নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ছবি

মেগাস্পিড থেকে জেনসেনের দিকে নজর গেল যেভাবে

মেগাস্পিড মূলত বড় বড় ডেটা সেন্টার পরিচালনা করে। তারা এনভিডিয়ার চিপচালিত কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা গ্রাহকদের কাছে ভাড়া দেয়। গ্রাহক প্রতিষ্ঠানগুলো সেই ক্ষমতা কাজে লাগিয়ে নিজেদের এআই মডেল তৈরি ও পরিচালনা করে থাকে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চীনের আলিবাবাসহ একাধিক প্রভাবশালী চীনা প্রতিষ্ঠান মেগাস্পিডের এই ক্লাউড সেবা নিয়েছে। রয়টার্স জানায়, এনভিডিয়া তাদের নিজস্ব তালিকাতেও মেগাস্পিডকে ক্লাউড সহযোগী হিসেবে উল্লেখ করেছে।

নিউইয়র্ক টাইমসের দেখা বাণিজ্যিক নথি অনুযায়ী, মালয়েশিয়ায় মেগাস্পিডের একটি সহযোগী প্রতিষ্ঠান দুই বছরের কম সময়ে অন্তত ৪৮০ কোটি ডলারের এআই সরঞ্জাম কিনেছিল। সেসব সরঞ্জামে এনভিডিয়ার সর্বাধুনিক চিপ ও প্রযুক্তি ছিল। পত্রিকাটি আরও জানায়, মার্কিন বাণিজ্য দপ্তরের এক কর্মকর্তা মালয়েশিয়ায় মেগাস্পিডের ডেটা সেন্টার পরিদর্শনে গিয়ে এনভিডিয়ার বিপুল প্রযুক্তি সরঞ্জাম এখনো অবিক্রীত বা বাক্সবন্দী অবস্থায় দেখতে পান।

মার্কিন বাণিজ্য দপ্তর মেগাস্পিডের এই চিপ কেনাকাটা নিয়ে আগেই অনুসন্ধান শুরু করেছিল। তাদের তদন্তের মূল বিষয় ছিল, প্রতিষ্ঠানটি মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে চীনে চিপ পাচারে ভূমিকা রাখছিল কি না। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বাণিজ্য দপ্তরের সেই অনুসন্ধান পরে থমকে যায় এবং বিষয়টি এখন মার্কিন বিচার দপ্তর (ডিওজে) খতিয়ে দেখছে।

এনভিডিয়া নিউইয়র্ক টাইমসকে জানায়, মেগাস্পিডের বিরুদ্ধে এমন অভিযোগ তারা আগেও খতিয়ে দেখেছে, কিন্তু চোরাপথে চিপ পাঠানোর কোনো প্রমাণ তখন পায়নি। অন্যদিকে মেগাস্পিড পত্রিকাটিকে জানায়, অভিযোগগুলো তদন্ত করতে তারা বাইরের আইনজীবী নিয়োগ করেছে এবং তারা মার্কিন সরকারের তদন্তে সব ধরনের সহায়তা করবে।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন গোয়েন্দারা অ্যালিসের ওপর নজরদারি চালাতে গিয়ে দেখতে পান, তিনি এক মার্কিন নাগরিকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। গোয়েন্দারা অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হন, ওই ব্যক্তি আর কেউ নন, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। পত্রিকাটি জানায়, মার্কিন গোয়েন্দাদের সে সময়ের বিশ্বাস ছিল, অ্যালিস সরাসরি বেইজিংয়ে তথ্য পাচার করছিলেন। তবে তিনি ঠিক কী ধরনের তথ্য পাচার করেছিলেন, তা নিশ্চিত করতে পারেনি পত্রিকাটি।

অক্টোবরের শেষভাগে নিউইয়র্ক টাইমসে দুজনের এই ঘনিষ্ঠ যোগাযোগ ও গোয়েন্দা সন্দেহের খবর প্রকাশিত হয়। তখন এনভিডিয়ার মুখপাত্র জন রিজো সাফাই দিয়ে বলেন, গ্রাহক প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে নিয়মিত বৈঠক করা জেনসেনের স্বাভাবিক দায়িত্বের অংশ।

তিনি দাবি করেন, মেগাস্পিডের মতো গ্রাহকেরা কেবল সাধারণ ব্যবসায়িক তথ্য পায়; জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো গোপনীয় বা সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য তাঁদের দেওয়া হয় না।

২০২৪ সালের জুন মাসে তাইপেইয়ের একটি বারে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বসে আছেন জেনসেন হুয়াং

হুয়াং ক্ষমা চাওয়ার ঠিক দুই দিন আগে ফাইন্যান্সিয়াল টাইমস মার্কিন কর্মকর্তাদের একটি গোপন নথি নিয়ে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, কর্মকর্তারা দুজনের সম্পর্ককে সরাসরি ‘প্রেমের সম্পর্ক’ হিসেবে চিহ্নিত করেছিলেন। নিউইয়র্ক টাইমসের ভাষ্যমতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সরাসরি তত্ত্বাবধানে তৈরি নথিতে আরেকটি গোয়েন্দা মূল্যায়ন উঠে আসে।

গোয়েন্দাদের ধারণা ছিল, জেনসেনকে নিশানা করে গোপন তথ্য হাতিয়ে নিতে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) স্বয়ং অ্যালিসকে নিয়োগ করেছিল।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, প্রায় এক বছর আগেই মার্কিন গোয়েন্দারা ডোনাল্ড ট্রাম্পকে এই নজরদারির বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন। ফাইন্যান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী, মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই গোয়েন্দা মূল্যায়ন নথিটি শীর্ষস্থানীয় কয়েকজন মার্কিন কর্মকর্তার সঙ্গে বিনিময় করা হয়েছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এসব গুপ্তচরবৃত্তির অভিযোগকে পুরোপুরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। রয়টার্স জানায়, তারা নিরপেক্ষভাবে অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি এবং বক্তব্যের জন্য অ্যালিসের সন্ধানও পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসেনের সরাসরি যোগাযোগ ছিল। রয়টার্স জানিয়েছে, গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে চীন সফরে গিয়েছিলেন জেনসেন।

চিপ রপ্তানি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ

এনভিডিয়ার তৈরি আধুনিক গ্রাফিকস চিপ একসঙ্গে জটিল গাণিতিক হিসাব সম্পন্ন করতে সক্ষম। মূলত এই চিপগুলো দিয়েই কৃত্রিম বুদ্ধিমত্তার বড় বড় এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া এবং তা কার্যকর রাখা হয়। যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনে এ ধরনের উচ্চপ্রযুক্তির চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে রয়টার্স জানায়, জেনসেন এই কড়াকড়ি শিথিল করার জন্য সরাসরি ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসেনের সরাসরি যোগাযোগ ছিল। রয়টার্স জানিয়েছে, গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে চীন সফরে গিয়েছিলেন জেনসেন। ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, অনুমোদিত চীনা ক্রেতাদের কাছে এনভিডিয়ার তৈরি এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়া হবে। মার্কিন বাণিজ্য দপ্তরও জানায়, নিরাপত্তার শর্ত মেনে আবেদনের ভিত্তিতে প্রতিটি রপ্তানি অনুমোদন আলাদাভাবে বিবেচনা করা হবে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবর অনুযায়ী, অ্যালিসের উদ্দেশ্য ছিল জেনসেনকে ব্যবহার করা। তিনি চেয়েছিলেন, জেনসেন যেন মার্কিন সরকারের ওপর প্রভাব খাটিয়ে চীনে চিপ বিক্রির অনুমতি আদায় করেন। পাশাপাশি নিউইয়র্ক টাইমস আরেকটি উদ্বেগের কথা জানায়। তাদের ভাষ্য, চীনে চিপ রপ্তানি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ঠিক কী ভাবছেন—জেনসেনের কাছে এমন গোপন তথ্য থাকতে পারত। এসব তথ্য চীনের জন্য ছিল খুবই মূল্যবান।

গণমাধ্যমে প্রথম খবরটি আসার পরই মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র, গোয়েন্দা এবং চীনবিষয়ক তিন প্রভাবশালী স্থায়ী কমিটির প্রধানেরা জেনসেনকে কড়া চিঠি দেন। তাঁরা একটি যৌথ রুদ্ধদ্বার শুনানির প্রস্তাব দিয়ে অ্যালিসের সঙ্গে যোগাযোগের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেন। বিদেশি গুপ্তচরবৃত্তি রুখতে এনভিডিয়ার পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা আছে কি না, সেই প্রশ্নও তোলেন আইনপ্রণেতারা। চিঠিতে তাঁরা স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকিতে পড়েছে, তা নিশ্চিত করা জরুরি।

এনভিডিয়া এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি

বোর্ড কী নিশ্চিত করেছে

হুয়াং তাঁর চিঠিতে সম্পর্কের অন্য নারীর নাম প্রকাশ করেননি; এমনকি বোর্ডের বিবৃতিতে অ্যালিসের নামও ছিল না। তবে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, হুয়াং বোর্ডের কাছে অ্যালিসের সঙ্গে নিজের অন্তরঙ্গ সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। হুয়াং কর্মীদের জানিয়েছেন, তিনি তদন্ত প্রক্রিয়ায় পুরোপুরি সহযোগিতা করবেন। অন্যদিকে এনভিডিয়ার মুখপাত্র স্পষ্ট করেছেন, জেনসেন প্রধান নির্বাহী হিসেবে নিজের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

এনভিডিয়া জানিয়েছে, স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত একটি বিশেষ কমিটি এই তদন্ত তদারকি করবে এবং সহায়তার জন্য বাইরের নিরপেক্ষ আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

পরিচালনা পর্ষদ জোর দিয়ে বলেছে, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে, এমন কোনো প্রাথমিক প্রমাণ এখনো মেলেনি। তবে তদন্তকারীরা সব প্রমাণ নিখুঁতভাবে খতিয়ে দেখবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এনভিডিয়ার তিনজন স্বাধীন পরিচালক ১৯৯০-এর দশক থেকেই বোর্ডের দায়িত্বে রয়েছেন। করপোরেট সুশাসন বিশেষজ্ঞ মার্ক গোল্ডস্টেইন সংস্থাটিকে জানান, তদন্তের বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে হলে কমিটির সদস্যদের সম্পূর্ণ নিজেদের পছন্দে নিরপেক্ষ আইনজীবী বাছাইয়ের স্বাধীনতা দেওয়া উচিত। পরিচালনা পর্ষদ অবশ্য তাদের আনুষ্ঠানিক ঘোষণায় হুয়াং ও তাঁর নেতৃত্বদানকারী দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে।

স্ত্রী লরি মিলসের সঙ্গে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং

ওয়াশিংটন ও শেয়ারবাজারের প্রতিক্রিয়া

তদন্তের ঘোষণা আসার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ঘটনাটি নিয়ে এফবিআই তদন্ত চালাচ্ছে। রয়টার্স জানায়, ট্রাম্প জেনসেনের সঙ্গেও কথা বলেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, জেনসেন তাঁকে বলেছেন, ওই নারীর কথিত কোনো গোয়েন্দা ভূমিকার বিষয়ে তাঁর বিন্দুমাত্র ধারণা ছিল না।

প্রতিনিধি পরিষদের কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিককে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, অ্যালিসকে ঘিরে তৈরি গোয়েন্দা মূল্যায়নের কথা বাণিজ্য দপ্তর আগে থেকে জানত কি না। একই সঙ্গে তাঁরা চীনে উন্নত এআই চিপের রপ্তানি অবিলম্বে বন্ধ করার দাবি জানান।

তদন্তের ঘোষণার পর প্রথম কার্যদিবসেই এনভিডিয়ার শেয়ারদর ৪ শতাংশের বেশি কমে বন্ধ হয়। ক্যালিফোর্নিয়ার সান হোসের একটি ফেডারেল আদালতে এনভিডিয়া ও হুয়াংয়ের বিরুদ্ধে যৌথ দেওয়ানি বা ‘ক্লাস অ্যাকশন’ মামলা করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, তাঁরা সম্পর্কের তথ্য গোপন রেখে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন অ্যালিসের পরিচিত দুজনের সূত্রে আরেকটি চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে। তাঁদের ভাষ্যমতে, জেনসেনের সঙ্গে অ্যালিসের ঘনিষ্ঠতার সূত্র ধরেই চীনা কোম্পানিগুলোর কাছে অন্তত ৭৫০ কোটি ডলারের এনভিডিয়া চিপ পৌঁছানো সম্ভব হয়েছিল। তবে এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো তাৎক্ষণিক জবাব দেয়নি এনভিডিয়া।

পরিচালনা পর্ষদ ১০ নভেম্বর পর্যন্ত তদন্তের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল প্রকাশ করেনি। পুরো প্রযুক্তিবিশ্বে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জেনসেনের সঙ্গে সম্পর্কের সূত্রে অ্যালিস কি আসলেই কোনো রাষ্ট্রীয় বা প্রযুক্তিগত স্পর্শকাতর তথ্য পেয়েছিলেন? আর পেয়ে থাকলে সেই গোপন তথ্য শেষ পর্যন্ত ঠিক কোথায় পৌঁছেছিল?

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্স, ফাইন্যান্সিয়াল টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, এএফপি, এল পাইস, অ্যাক্সিওস, দ্য ইনফরমেশন, ফোর্বস, এনভিডিয়ার বিবৃতি ও মার্কিন প্রতিনিধি পরিষদ।

নভেম্বর ১০, ২০২৬
বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের
বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের

সাফ থেকে বলা হয়েছিল, শ্রীলঙ্কার অনুশীলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি নেই। কিন্তু এক দিন পরই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকেরা কি আর সহজে হাল ছাড়েন! স্থানীয় সাংবাদিকেরা ছিলেন নাছোড়বান্দা। কথা বলতে হবে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির সঙ্গে।

সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুশীলন শুরুর কথা থাকলেও কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শ্রীলঙ্কা দল আসে প্রায় এক ঘণ্টা দেরিতে। সাংবাদিকদের অপেক্ষাও ততক্ষণে দীর্ঘ হয়েছে। শেষ পর্যন্ত নিজ থেকেই কথা বলতে এগিয়ে এলেন মুতাইরি। তবে শর্ত ছিল, প্রশ্ন করা যাবে মাত্র তিনটি। কিন্তু সেই তিন প্রশ্নের উত্তর দিতেই প্রায় ১২ মিনিট সময় নিলেন শ্রীলঙ্কার কোচ। আর তাতেই বেরিয়ে এল কত কথা! কখনো রসিকতা, কখনো প্রতিপক্ষকে খোঁচা, কখনো আবার দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে আবেগময় বক্তব্য।

প্রথম প্রশ্নেই উঠে এল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তাপ। হামজা চৌধুরী ও ফারহান আলীদের মতো খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের শক্তির কথা স্বীকার করলেন মুতাইরি। তাঁর চোখে, সাফের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হতে যাচ্ছে এটি।

তবে কথার ফাঁকে জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার সামনে কোনো বিকল্প নেই। জিততে হবে, নয়তো অন্তত ড্র করতে হবে। তাঁর ভাষায়, ‘ফুটবলে আমার বিশ্বাসের একটি নিয়ম আছে—জয়ী হও, নয়তো শেষ হয়ে যাও।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী মুতাইরি। রাত আটটায় খেলার বিষয়টিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ। বেলা তিনটার ম্যাচ আর রাত আটটার ম্যাচ এক নয় বলে মনে করেন তিনি। তবে শুধু সমীকরণ নয়, ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাও উপভোগ করতে চান শ্রীলঙ্কার কোচ।

কথা যখন বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতায় গড়াল, তখন আরও মজার হয়ে উঠল সংবাদ সম্মেলন। সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কা কি নাগিন নাচের মতো কিছু উদ্‌যাপন করবে? মুতাইরি অবশ্য ক্রিকেটের সেই উদ্‌যাপন ফুটবলে চান না। বরং প্রতিপক্ষকে সম্মান করার বার্তা দিলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে উদ্‌যাপন করার কোনো প্রয়োজন নেই। জয়-পরাজয়ই সবকিছু নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিপক্ষকে সম্মান করা।’

ক্রিকেটের সঙ্গে ফুটবলের পার্থক্য বোঝাতে গিয়ে বললেন, ‘আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়। ফুটবল দিয়ে আমরা ভালোবাসা তৈরি করতে চাই।’

তবে এখানেই শেষ নয়। বাংলাদেশকে হারানোর পর উদ্‌যাপন কেমন হবে, সেই প্রশ্নে রসিকতা করে বললেন, ‘আগামীকাল আমরা জিতলে একটা কথা বলে রাখি, আমি অক্ষয় কুমারের মতো নাচতে পারি। সাবধান থাকবেন!’

তিন প্রশ্নের দ্বিতীয়টির উত্তরেই যেন সংবাদ সম্মেলনের সবচেয়ে মজার অংশটি পাওয়া গেল।

তবে শেষ প্রশ্নে মুতাইরি হয়ে উঠলেন অনেক বেশি সিরিয়াস। অস্কার ব্রুজন, হাভিয়ের কাবরেরা ও টমাস ডুলির বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে বাংলাদেশের সংবাদমাধ্যমকেই একটু খোঁচা দিলেন তিনি।

বাংলাদেশের সংবাদমাধ্যমের সঙ্গে নিজের পরিবারের তুলনা করে মুতাইরি বলেন, ‘আমি যদি আমার স্ত্রীকে বলি, কোনো কথা গোপন রাখতে হবে, তাহলে তাঁর অর্থ হলো তাঁর পরিবারের সবাই সেই কথা জেনে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও অনেকটা সে রকম। এখানে কোনো কিছু গোপন থাকে না।’

এরপরই বাংলাদেশের কোচের হামজাকে নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে বললেন, ‘আমি যদি বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে চাই কিংবা মনস্তাত্ত্বিক খেলা খেলতে চাই, তাহলে কোচের সেই বক্তব্য ব্যবহার করতে পারতাম, যেখানে তিনি বলেছেন, হামজা অধিনায়ক হওয়ার মতো চাপ সামলাতে পারে না। তিনি কি এমন কথা বলেছেন? চারবার বলেছেন। প্রতিটি বক্তব্যের স্ক্রিনশটও আমার কাছে আছে। কিন্তু আমি সেগুলো ব্যবহার করতে চাই না।’

‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশের বংশোদ্ভূত খেলোয়াড়দের বিদেশি হিসেবে বিবেচনা করারও বিরোধিতা করেন মুতাইরি। হামজার বাংলাদেশে আসার সময় বিমানবন্দরে মানুষের ঢলকে উদাহরণ হিসেবে টেনে বলেন, ‘হামজা যখন বাংলাদেশের হয়ে খেলতে এল, বিমানবন্দরে কত মানুষ হয়েছিল! বিমানবন্দর প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, পুরো ঢাকা যেন থমকে গিয়েছিল। এটি এশিয়ার সবার জন্যই গর্বের বিষয়।’

শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়েও তাঁর বড় স্বপ্ন। সাফ চ্যাম্পিয়নশিপ জেতার মধ্যে নিজেদের লক্ষ্য সীমাবদ্ধ না রেখে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপের মতো দেশগুলোকে এশিয়া কাপের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন তিনি।

আগের ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করেছে শ্রীলঙ্কা

১৯৮০ সালে এশিয়া কাপে বাংলাদেশের খেলার প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেছেন, দেশটি কেন আবার সেই মঞ্চে যেতে পারবে না?

ইয়েমেনের উদাহরণও দিয়েছেন তিনি। যুদ্ধের মধ্যেও দেশটি টানা তিনবার এশিয়া কাপে জায়গা করে নিয়েছে বলে উল্লেখ করে মুতাইরির বক্তব্য, ‘পরিকল্পনা থাকলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পক্ষেও বড় মঞ্চে পৌঁছানো সম্ভব।’

তবে দক্ষিণ এশিয়ার মানুষকে দ্বিতীয় শ্রেণির হিসেবে বিবেচনা করার প্রবণতায় তাঁর আপত্তি সবচেয়ে বেশি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মানুষের বিশ্বজুড়ে অবদানের কথা তুলে ধরে মুতাইরি বললেন, ‘অন্য কোনো দেশ থেকে কেউ এসে যখন আমাদের দ্বিতীয় শ্রেণির মানুষ হিসেবে বিবেচনা করার চেষ্টা করে, তখন আমি খুব রেগে যাই। আমরা দ্বিতীয় শ্রেণির নই, আমরা প্রথম সারির।’

শেষ দিকে সাংবাদিকদের থেকে চতুর্থ প্রশ্ন করতেই মুতাইরি আবার রসিকতা জুড়ে দিলেন, ‘আমার যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে আমি কী করব? ২১ বছরের সংসার, আপনারা কি চান আমার ডিভোর্স হয়ে যাক?’

ক্যামেরা বন্ধ হলেও কথার রেশ থেকে গেল। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। মুতাইরির কথায়, ম্যাচটি তাঁদের জন্য বাঁচা-মরার। আর বাংলাদেশকে হারাতে পারলে অক্ষয় কুমারের মতো নাচার প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন তিনি। এখন দেখার, জাতীয় স্টেডিয়ামে কাল নাচের মঞ্চ তৈরি হয়, নাকি সেই প্রতিশ্রুতি কেবল সংবাদ সম্মেলনেই আটকে থাকে!

গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন

নভেম্বর ১০, ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান
সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান

খুলনা অঞ্চলে নিয়মিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শেখ জাহাঙ্গীর হুসাইন বলেছেন, খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় এ কথা বলেন শেখ জাহাঙ্গীর।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সারা দেশের মতো খুলনা মহানগরীসহ খুলনা অঞ্চলেও চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরে যাওয়ার দিন সেখানে জোড়া খুনের ঘটনা ঘটে। পুলিশের মহাপরিদর্শক খুলনা সফরে যাওয়ার দিন একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।

নিয়মিতভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছেন উল্লেখ করে বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, ভয়ে অনেকে অভিযোগ করারও সাহস পাচ্ছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থা থাকলেও পরিস্থিতি কার্যকরভাবে সামাল দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এই সংসদ সদস্য আরও বলেন, ব্যবসায়ীরা ইতিমধ্যে দোকানপাট বন্ধ করে দিয়েছেন। খুলনার মানুষ বাঁচতে চান। তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বাস্তব পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

গ্যাস ও এলপিজির মূল্যবৃদ্ধিতে উদ্বেগ

কোনো পূর্বঘোষণা ছাড়াই দফায় দফায় এলপি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে সংসদে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, সারা দেশের মানুষ তীব্র গ্যাসের সংকটে ভুগছেন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ছয়বার গ্যাসের দাম বাড়ানো হয়েছে ।

কামাল হোসেন আরও বলেন, ১ হাজার ৩০৬ টাকা থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা হয়েছে। কিন্তু অনেক জায়গায় তা ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একদিকে সরবরাহ লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না। অন্যদিকে গ্রাহকদের বিল দিতে হচ্ছে। ফলে রান্নার জন্য সিলিন্ডার বা বিকল্প জ্বালানি কিনতে গিয়ে পরিবারগুলোকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। কী কারণে বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তা জাতির কাছে স্পষ্ট করার দাবি জানান তিনি।

শেরপুর–১ আসনের জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, ১০ মাসে এলপিজির দাম বেড়েছে ৭৫৪ টাকা। সরকার দাম নির্ধারণ করে দিলেও ভোক্তারা সেই দামে গ্যাস কিনতে পারছেন না। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত মাসে তাঁর বাসায় ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে হয়েছে ২ হাজার ৬০০ টাকায়, যা নির্ধারিত দামের চেয়ে ৫৪০ টাকা বেশি। শেরপুরের অনেক ভোক্তা ৫০০ থেকে ১ হাজার টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনছেন বলে তিনি দাবি করেন।

রাশেদুল ইসলাম আরও বলেন, একজন দিনমজুর, রিকশাচালক কিংবা নিম্ন আয়ের পরিবারের কাছে প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ থেকে ১ হাজার টাকা বড় বোঝা। অনেক পরিবারের কাছে এই অর্থ কয়েক দিনের খাবারের খরচ। তাঁর প্রশ্ন, বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করা গেলেও দেশের বাজারে নির্ধারিত দাম কার্যকর করা যাচ্ছে না কেন?

নভেম্বর ১০, ২০২৬
রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির
রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীতে রাগীব আহসান মুন্না, ঢাকা উত্তরে হাসান হাফিজুর রহমান সোহেল এবং ঢাকা দক্ষিণে মঞ্জুর মঈন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ মঙ্গলবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের ফোরামে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগীব আহসান মুন্না। ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন সিপিবির ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন।

বিজ্ঞপ্তিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন বলেন, স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য সিটি করপোরেশনগুলোকে জনবান্ধব, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা জরুরি।

নেতারা বলেন, নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। পরিকল্পিত নগরায়ণ, যানজট ও জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন এবং বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

সিপিবি মনে করে, সিটি করপোরেশন শুধু নাগরিক সেবা দেওয়ার প্রতিষ্ঠান নয়। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও প্রতিষ্ঠানগুলোর ভূমিকা থাকা প্রয়োজন।

নভেম্বর ১০, ২০২৬
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট ঘিরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জনমনে উদ্বেগ বেড়েছে। বিস্তারিত ভিডিওতে—

নভেম্বর ১০, ২০২৬
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/deser-bivinn-sthane-kktel-bisforn-garite-agun-ekjner-mrritzu

নভেম্বর ১০, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নভেম্বর ১০, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

নভেম্বর ১০, ২০২৬
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১০, ২০২৬
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

নভেম্বর ১০, ২০২৬
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।

নভেম্বর ১০, ২০২৬
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর
ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের কামড়ে রেদোয়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নানিও ভিমরুলের আক্রমণে আহত হয়েছেন।

নভেম্বর ১০, ২০২৬
শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যরা
শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যরা

ইসরায়েলের পার্লামেন্টে নতুন সরকারের ঘোষণা ছাড়াই মঙ্গলবার নির্বাচিত আইনপ্রণেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এক অচলাবস্থার সৃষ্টি হয়। এর ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা হারান, আবার তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের জন্যও ক্ষমতায় যাওয়ার কোনো স্পষ্ট পথ তৈরি হয়নি।

নভেম্বর ১০, ২০২৬
রাঙামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই, গণপিটুনিতে নিহত ১
রাঙামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনা পিস্তল দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নভেম্বর ১০, ২০২৬
ঘেরের পাড়ে কলা চাষে আয় বাড়ছে কৃষকের
ঘেরের পাড়ে কলা চাষে আয় বাড়ছে কৃষকের

একই জমিতে মাছ ও কলা, দুই ধরনের উৎপাদন সম্ভব হচ্ছে। কম খরচে তুলনামূলক ভালো লাভ পাওয়ায় দিন দিন ঘেরের পাড়ে কলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

নভেম্বর ১০, ২০২৬
সেনা সদস্য তিতাস হত্যা মামলায় চার আসামি ৫ দিনের রিমান্ডে
সেনা সদস্য তিতাস হত্যা মামলায় চার আসামি ৫ দিনের রিমান্ডে

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানকালে মানবপাচারকারীদের গুলিতে সেনা সদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নভেম্বর ১০, ২০২৬
শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
আড়াই ঘণ্টা পর চট্টগ্রামের তেলের গুদামের আগুন নিয়ন্ত্রণে
আড়াই ঘণ্টা পর চট্টগ্রামের তেলের গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঘনবসতিপূর্ণ ভবনের মাঝখানে অবস্থিত একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টার মঙ্গলবার (১০ নভেম্বর) রাত প্রায় পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

নভেম্বর ১০, ২০২৬
বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু
বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে কাজ করার সময় সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬