মাদকমুক্ত যুবসমাজ গড়তে কাজ করছেন জাইমা রহমান

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, “মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান।”

সিলেটের টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে তিন শতাধিক শিক্ষার্থী

টেলিভিশনের পর্দায় এত দিন ক্রিকেট খেলা দেখেছেন তারা। এবার সরাসরি মাঠে বসে প্রিয় খেলা দেখার সুযোগ হয়েছে।

সিলেটের টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে তিন শতাধিক শিক্ষার্থী
শার্শায় পুলিশের অভিযানে ধানক্ষেত থেকে পিস্তল উদ্ধার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।

শার্শায় পুলিশের অভিযানে ধানক্ষেত থেকে পিস্তল উদ্ধার
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ

যশোরে পরকীয়া সন্দেহে স্ত্রী শাহানাজ খাতুনকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মো. আতিয়ার রহমান নামের এক ব্যক্তি।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল।

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?

ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন ত...

আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
প্রযুক্তি ব্যবহারের আগে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

সরকারি সেবা অনলাইনে চালু করলেই ডিজিটাল রূপান্তর সম্পন্ন হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রযুক্তি ব্যবহারের আগে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

কেয়ারটেকার মানেন নাই, মেনেছেন; সংস্কার মানেন নাই, মানতে হবে: জামায়াত আমির
কেয়ারটেকার মানেন নাই, মেনেছেন; সংস্কার মানেন নাই, মানতে হবে: জামায়াত আমির

সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘কেয়ারটেকার মানেন নাই?... মেনেছেন। সংস্কার মানেন নাই?...মানতে হবে।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর জামায়াত এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। কিন্তু এখন তারা গণভোটের রায় মানছে না; বাকশালি ধারায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে সে আয়োজন ষোলো কলায় পূর্ণ হতে চলেছে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের সব কটি সংসদের প্রথম অধিবেশনে তোলা হয়নি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, যেসব অধ্যাদেশ আইনে পরিণত হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ বন্ধ হতো, সেগুলোর মধ্য থেকে ২০টি সরকার বাদ দিয়েছে।

বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ, সিটি করপোরেশনসহ সব জায়গায় সরকার দলীয়করণ করেছে অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করা শুরু হয়েছে। দুদকের চেয়ারম্যানকে সরিয়ে যাঁকে বসানো হয়েছে, তাঁর আমলনামা এর মধ্যেই জাতি জানতে পেরেছে; এমন মানুষ দিয়ে দুর্নীতি দমন করা অসম্ভব। পিএসসির চেয়ারম্যান ও দুজন সদস্যকে চায়ের দাওয়াত দিয়ে বিদায় দেওয়া হয়েছে।

শফিকুর রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার পর অল্প সময়ের মধ্যে সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেগুলোর প্রতিবাদ না করলে বিরোধী দল হিসেবে অর্পিত দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এ দেশে বিপ্লব বারবার আসবে, দেশের ৫৫ বছরের ইতিহাস সেটির প্রমাণ।

সরকারকে ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আধিপত্যবাদের বিরোধিতার কথা বললেও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে সরকার কী করেছে, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। অদৃশ্য কোনো চুক্তি দেশের মানুষ মানবে না।

জামায়াত আমির আরও বলেন, সামরিক অফিসাররা তাঁদের প্রতি উপহাস ও অপমানের প্রতিশোধ নিতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছিলেন। এর পর থেকে ওই বছরের ৩ নভেম্বর পর্যন্ত ক্ষমতার উত্থান–পতন ও অনেক পালাবদল হয়। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান ঘটান। তবে সামরিক কর্মকর্তারা সে পাল্টা অভ্যুত্থান ব্যর্থ করে দেন।

৭ নভেম্বরের ইতিহাস প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘৩ থেকে ৬ নভেম্বর জিয়াউর রহমান বন্দী ছিলেন। এ ক্ষেত্রে তাঁর কোনো অবদান নেই, তিনি নিরুপায় ছিলেন। তাঁকে সিপাহিরাই ৭ নভেম্বর মুক্ত করে এনেছিলেন। বিপ্লব সিপাহিরা করেছিল, সংহতি জানিয়েছিল সাধারণ জনগণ। এ জন্যই দিবসটির নাম হয়েছে বিপ্লব ও সংহতি দিবস।’

বিরোধীদলীয় নেতা বলেন, ৭ নভেম্বরের পর জিয়াউর রহমান ধীরে ধীরে রাষ্ট্রপতি হলেন এবং বিএনপি গঠনের কাজে এগিয়ে গেলেন। ১৯৭১ সালে বিএনপি ছিল না, ১৯৭৫ সালেও ছিল না। তবে দুই সময়েই জিয়াউর রহমান ছিলেন। তাঁকে চট্টগ্রাম সার্কিট হাউসে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। কিন্তু আশপাশে থাকা তাঁর দলের কারও কিছু হলো না। সবকিছুই রহস্য থেকে গেল।

ইতিহাসে যাঁর যা অবদান রয়েছে, তাঁকে সেই স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা কারও অবদানকে ছোট করে দেখার পক্ষে নই। স্বাধীনতার ঘোষক নিয়ে মারামারিতে আমরা নাই। যিনি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ সেটা শুনেছে। আবার স্বাধীনতার পতাকা একজন তরুণ নেতা সেদিন উড়িয়েছিলেন। এটা এখন আর আলোচনায় আসে না। জনাব আ স ম আবদুর রব। তাঁর নামটি কিন্তু কেউ বলে না। বললে নিজের ক্রেডিট চলে যায়।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল এম এ জি ওসমানী। তাঁর নামটি কি কেউ এখন মুখে নেয়? এটা নিলে নিজের এবং নিজের দলের কোনো কৃতিত্ব থাকে না। এসব হীনম্মন্যতা থেকে বের হয়ে আসতে হবে। যাঁর যেখানে অবদান, তাঁর স্বীকৃতি দিতে হবে।’

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা ও গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত।

নভেম্বর ৬, ২০২৬
গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম
গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম

বাংলাদেশ দলে এখনো নির্ভরযোগ্য একজন স্বীকৃত স্ট্রাইকারের অভাব। ইব্রাহিমকে সেই ভূমিকায় খেলানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নভেম্বর ৬, ২০২৬
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ৭ মুসলিম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ৭ মুসলিম

যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। কংগ্রসের উভয় কক্ষে অন্তত সাতজন মুসলিম আইনপ্রণেতা জয় পেয়েছেন। নাগরিক অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা ও পররাষ্ট্রনীতি ছিল প্রার্থীদের প্রচারের মূল বিষয়। এই নির্বাচনের ফল ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। ডেমোক্রেটিক দল রিপাবলিকানদের হারিয়ে সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত কয়েকজন আইনপ্রণেতা আন্তর্জাতিক আইনের মানদণ্ড বজায় রাখা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং গাজায় চলমান গণহত্যার মধ্যে ইসরায়েলকে নিঃশর্ত মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিষয়গুলোও তাঁদের প্রচারে গুরুত্ব দিয়েছেন।

আবদুল আল-সাইয়েদ

৪২ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সিনেটে প্রথম নির্বাচিত মুসলিম। তিনি সাবেক রিপাবলিকান প্রতিনিধি মাইক রজার্সকে হারিয়েছেন। অবসরে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী প্রচারের সময় তিনি রিপাবলিকান পার্টি ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে মুসলিম পরিচয় নিয়ে আক্রমণের শিকার হন।

গত আগস্টে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আল-সাইয়েদ ইসরায়েলকে নিঃশর্ত অস্ত্র সরবরাহের সমালোচনা করেন এবং গাজায় সামরিক অভিযানকে গণহত্যা বলে আখ্যা দেন। নির্বাচনের মাত্র দুই দিন আগে প্রাইমারিতে আল-সাইদের কাছে হেরে যাওয়া হ্যালি স্টিভেন্স রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন দেন। গাজা নিয়ে আল-সাইয়েদের বক্তব্যের বিরোধিতা করে তিনি এ সিদ্ধান্ত নেন।

ইলহান ওমর

ডেমোক্র্যাট নেত্রী ইলহান ওমর মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো জয় পেয়েছেন। তিনি রিপাবলিকান জন নাগেল ও স্বতন্ত্র প্রার্থী ডেভলে জ্যাকসনকে পরাজিত করেন। ইলহান ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিনি ২০১৯ সালে দেশটির প্রথম সোমালি-আমেরিকান ফেডারেল আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব নেন। রাজনৈতিক আক্রমণের শিকার হলেও তিনি মার্কিন অস্ত্র বিক্রির ওপর নজরদারি ও মানবিক সহায়তার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

রশিদা তালিব

ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী রশিদা তালিব মিশিগানের ১২তম ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে পরাজিত করেন। রশিদা কংগ্রেসের ফিলিস্তিনি বংশোদ্ভূত একমাত্র মার্কিন সদস্য। তিনি অস্ত্র নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ, সাধারণ নাগরিকদের সুরক্ষা ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রেখেছেন।

অ্যাডাম হামাভি

৫৬ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হামাভি নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়েছেন। তিনি রিপাবলিকান গ্রেগ মেলেককে হারিয়ে নিউ জার্সি থেকে কংগ্রেসে প্রতিনিধিত্বকারী প্রথম মুসলিম সদস্য হলেন। হামাভি একজন প্লাস্টিক সার্জন, অবসরপ্রাপ্ত মার্কিন সেনা চিকিৎসক এবং ইরাক যুদ্ধের অভিজ্ঞ সৈনিক।

অ্যাডাম ২০২৪ সালে গাজার ইউরোপিয়ান হাসপাতালে স্বেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনী প্রচারে গাজায় মানুষের দুর্ভোগের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন হামাভি। তিনি সবার জন্য মেডিকেয়ার চালু, চিকিৎসা ও শিক্ষার্থীদের ঋণ বাতিল, মার্কিন অভিবাসন সংস্থা আইসিই বিলুপ্তকরণ এবং ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের পক্ষে প্রচার চালান।

দারিআলিজা আভিলা শেভালিয়ে

নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রার্থী দারিআলিজা আভিলা শেভালিয়ে প্রতিনিধি পরিষদের আসন নিশ্চিত করেছেন। তিনি গত জুনের প্রাইমারি নির্বাচনে অভিজ্ঞ কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এসপাইল্লাতকে পরাজিত করেছিলেন। শেভালিয়ে একজন নাগরিক অধিকারকর্মী, গবেষক। তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি নির্বাচনে ৮৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তাঁর প্রচারে মাঠপর্যায়ে সংগঠন গড়ে তোলা এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আন্দ্রে কারসন

ইন্ডিয়ানার ডেমোক্র্যাট আইনপ্রণেতা আন্দ্রে কারসন রিপাবলিকান প্যাট্রিক ম্যাকঅলি এবং লিবার্টেরিয়ান জেমস সিনিয়াককে হারিয়ে তাঁর আসন ধরে রেখেছেন। তিনি ২০০৮ সাল থেকে দায়িত্ব পালন করছেন এবং প্রতিনিধি পরিষদে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী মুসলিম সদস্য। তিনি নীতিগতভাবে আন্তর্জাতিক আইনি সংস্থা, সমান মানবিক মর্যাদা ও মানবিক সহায়তার ওপর জোর দেন।

লতিফা সাইমন

ক্যালিফোর্নিয়ার ১২তম ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী লতিফা সাইমন। তিনি সহকর্মী ডেমোক্র্যাট জেমি জয়েসকে পরাজিত করেন। সাইমন আক্রমণাত্মক মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার অপর একটি কংগ্রেশনাল আসনে ভোট গণনা চলাকালে আরেক মুসলিম প্রার্থী আয়েশা ওহাব প্রাথমিক গণনায় এগিয়ে ছিলেন।

নভেম্বর ৬, ২০২৬
যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের
পরাজয়ে বড় পতন শেয়ারবাজারে
যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বড় পতন শেয়ারবাজারে

— সবচেয়ে বেশি কমছে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানির শেয়ারদর।
— ডেমোক্র্যাটদের জয়ে ইলন মাস্কের টেসলা ও স্পেসএক্সে শেয়ারের বড় পতন।
— ইলন মাস্কের সম্পদ গতকাল দিন শেষে কমে ৮০ হাজার কোটি ডলারের নিচে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উন্নয়নের গতি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সে আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার এক দিনেই মার্কিন পুঁজিবাজারের বাজার মূলধন প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলার কমে গেছে। যার প্রভাবে বড় দরপতনের মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারও।

আজ শুক্রবার লেনদেন শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের প্রধান সূচক কেওএসপিআই প্রায় ৯ শতাংশ কমে যায়। এর ফলে দেশটির প্রধান স্টক এক্সচেঞ্জের লেনদেন ২০ মিনিটের জন্য বন্ধ রাখতে হয়েছিল। এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে প্রযুক্তি খাতের প্রধান সূচক নাসডাক ৫ দশমিক ৫২ শতাংশ কমে যায়। গত ৬ অক্টোবর সূচকটি রেকর্ড উচ্চতায় উঠেছিল। সে তুলনায় হিসাব করলে বৃহস্পতিবার পর্যন্ত সূচকটি ১০ শতাংশ কমেছে।

গত বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবারের আগপর্যন্ত নাসডাক সূচকের এত বড় দরপতন আর দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের অন্যান্য সূচকও বড় পতনের মুখে পড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোনস সূচকও কমেছে। ২০২৫ সালের এপ্রিলের পর ১ দিনে এ দুটি সূচকও এত বড় পতনের মুখে আর কখনো পড়েনি।

অথচ বুধবার মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় উত্থান দেখা গিয়েছিল। সেদিন ডাও জোনস সূচক ১ হাজার ৫৬৯ পয়েন্ট বেড়েছিল। নাসডাক বেড়েছিল ১ দশমিক ৪৪ শতাংশ। যদিও তখন পর্যন্ত নির্বাচনের ফলাফল পুরোটা সামনে আসেনি। নির্বাচনের ফলাফলে রিপাবলিকানদের ভরাডুবির পর বৃহস্পতিবার ডাও জোনস সূচক ১ হাজার ৮৩৩ পয়েন্ট কমে যায়। বুধবার প্রধান সূচকগুলো বাড়লেও সেমিকন্ডাক্টর চিপ নির্মাতা ও এআই তথ্যকেন্দ্র নির্মাণের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দর ছিল নিম্নমুখী। এর ফলে প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির হিড়িক লেগে যায়। এর প্রভাব পড়ে শেয়ারবাজারের প্রধান সূচকগুলোতেও।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে শেয়ারের এ দরপতনের অন্যতম কারণ টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনাহোসের জয়। এআই প্রযুক্তির বিকাশে যুক্তরাষ্ট্রের এ অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গুগল, মেটা, ওরাকল ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠান সেখানে তথ্যকেন্দ্র নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ করছে। তবে নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনাহোসে নির্বাচনী প্রচারের সময় অঙ্গরাজ্যে সাময়িকভাবে ডেটা সেন্টার (তথ্যকেন্দ্র) নির্মাণ বন্ধ রাখা এবং এ খাতে বিনিয়োগকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কিছু করছাড় প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

টেক্সাসের মতো যেসব অঙ্গরাজ্যে বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান তথ্যকেন্দ্র নির্মাণে বিপুল বিনিয়োগ করছে, সেখানে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর এআই খাতের ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে বিনিয়োগকারীরা চিপ নির্মাতা ও তথ্যকেন্দ্র নির্মাণের সরঞ্জাম সরবরাহকারী কোম্পানিগুলোর শেয়ার ব্যাপক হারে বিক্রি করে দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দাম গতকাল এক দিনেই কমেছে ৯ দশমিক ৩ শতাংশ। চিপ নির্মাতা কোম্পানিগুলোর একটি সূচকও ১২ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রায় সাড়ে ছয় বছরের মধ্যে এক দিনে সূচকটি এত বড় পতন আর দেখেনি। এ ছাড়া ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম কমেছে ১১ শতাংশ। তাঁর মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম কমেছে ৯ শতাংশ।

এদিকে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের বড় দরপতনে কোম্পানি দুটির মালিক ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ বৃহস্পতিবার এক দিনেই ৮০০ কোটি ডলার কমে যায়। এর ফলে ওই দিন শেষে তাঁর মোট সম্পদের পরিমাণ ৮০ হাজার কোটি ডলারের নিচে নেমে আসে। অথচ এক মাসের কম সময় আগে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার বা এক লাখ কোটি ডলারের বেশি সম্পদের মালিক হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৪৫ কোটি ডলার অনুদান দিয়েছেন ইলন মাস্ক। দেশটির নির্বাচনী ইতিহাসে কোনো ব্যক্তির এটাই সর্বোচ্চ রাজনৈতিক অনুদান। তবে বিপুল অর্থ খরচ করেও ডেমোক্র্যাটদের বড় জয় ঠেকাতে পারেননি তিনি। এ পরিস্থিতিতে তাঁর ব্যবসা–বাণিজ্যে প্রভাব পড়বে, এমন শঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচনের ফলাফল বেরোতেই দেখা গেল, ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা ও মহাকাশযানসংশ্লিষ্ট কোম্পানি স্পেসএক্সের শেয়ারের দাম কমতে শুরু করে। ফলে তাঁর সম্পদের মূল্যও দ্রুত কমতে থাকে। ফোবর্সের রিয়েল টাইম হিসাবে, আজ সন্ধ্যায় (বাংলাদেশ সময়) ইলন মাস্কের সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৯০০ কোটি ডলারে।

নভেম্বর ৬, ২০২৬
ঢাকায় আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা
ঢাকায় আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা

পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও শস্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’। মেলায় রয়েছে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল, শস্য, বিন্নি চালের পিঠা, পাজনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। খাবারের পাশাপাশি মঞ্চে পরিবেশিত হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন অতিথিরা।

মঞ্চে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছেন শিল্পীরা।

নাচ পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য।

মেলার স্টলে বিভিন্ন ধরনের ফলমূলের পসরা সাজিয়ে রাখা হয়েছে।

মেলায় বিক্রির জন্য ভুট্টা পোড়াচ্ছেন এক বিক্রেতা।

জুমচাষের মাধ্যমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি সাজিয়ে রাখা হয়েছে মেলার স্টলে।

বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মাছের শুঁটকি।

মেলায় প্রদর্শন করা হয়েছে আপফোল্খা (তিতা ফল)।

মেলা থেকে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল ও শস্য কিনে নিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা।

নভেম্বর ৬, ২০২৬
দেশের মানুষ আ.লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর
দেশের মানুষ আ.লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর

দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ৬, ২০২৬
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

জুমার নামাজ আদায়ের পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ৬, ২০২৬
সবাই যখন জুমার নামাজে, তখন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
সবাই যখন জুমার নামাজে, তখন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

সবাই যখন জুমার নামাজে ব্যস্ত, তখন চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৬ নভেম্বর দুপুরে চাঁদপুর শহরে এ ঘটনা ঘটে

নভেম্বর ৬, ২০২৬
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?

ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।

নভেম্বর ৬, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে

ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করছে- স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নভেম্বর ৬, ২০২৬
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?

নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে। নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি।

নভেম্বর ৬, ২০২৬
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'

স্থানীয় জেলেরা বলছেন ৫ই অগাস্টের পর থেকেই সুন্দরবনে দস্যুবৃত্তি বেড়েছে। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করলে দস্যুরা অনেকে আত্মসমর্পণ করেছিল।

নভেম্বর ৬, ২০২৬
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?

যে আলোচনা ছড়িয়ে পড়েছে, তার ভিত্তি হলো ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিনজন গবেষকের প্রকাশিত একটি গবেষণা, যার চাঞ্চল্যকর শিরোনাম ছিল- "ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩"। যার মানে দাঁড়ায়- ১৩ই নভেম্বর, শুক্রবার, মহাপ্রলয় বা কেয়ামতের দিন।

নভেম্বর ৬, ২০২৬
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইজ হাউজ?
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইজ হাউজ?

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল হতে পারে বলে নানা আলোচনা রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। কী বলছে হোয়াইট হাউজ?

নভেম্বর ৬, ২০২৬
'দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি'
'দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি'

বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। যা তাদের খরচের হিসাব- নিকাশই বদলে দিয়েছে।

নভেম্বর ৬, ২০২৬
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?

বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।

নভেম্বর ৫, ২০২৬
শত শয্যার জনবল দিয়ে চলছে আড়াইশ শয্যার হাসপাতাল
শত শয্যার জনবল দিয়ে চলছে আড়াইশ শয্যার হাসপাতাল

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ২৫০ শয্যার কার্যক্রম চললেও হাসপাতালটি পরিচালিত হচ্ছে ১০০ শয্যার জনবল দিয়ে।

নভেম্বর ৬, ২০২৬
চিকিৎসার জন্য যাতে রাজধানীতে আসতে না হয়, তেমন পদক্ষেপ নিচ্ছে সরকার
চিকিৎসার জন্য যাতে রাজধানীতে আসতে না হয়, তেমন পদক্ষেপ নিচ্ছে সরকার

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

নভেম্বর ৬, ২০২৬
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল।

নভেম্বর ৬, ২০২৬
প্রযুক্তি ব্যবহারের আগে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
প্রযুক্তি ব্যবহারের আগে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

সরকারি সেবা অনলাইনে চালু করলেই ডিজিটাল রূপান্তর সম্পন্ন হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

নভেম্বর ৬, ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ

যশোরে পরকীয়া সন্দেহে স্ত্রী শাহানাজ খাতুনকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মো. আতিয়ার রহমান নামের এক ব্যক্তি।

নভেম্বর ৬, ২০২৬
শার্শায় পুলিশের অভিযানে ধানক্ষেত থেকে পিস্তল উদ্ধার
শার্শায় পুলিশের অভিযানে ধানক্ষেত থেকে পিস্তল উদ্ধার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।

নভেম্বর ৬, ২০২৬
সিলেটের টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে তিন শতাধিক শিক্ষার্থী
সিলেটের টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে তিন শতাধিক শিক্ষার্থী

টেলিভিশনের পর্দায় এত দিন ক্রিকেট খেলা দেখেছেন তারা। এবার সরাসরি মাঠে বসে প্রিয় খেলা দেখার সুযোগ হয়েছে।

নভেম্বর ৬, ২০২৬
মাদকমুক্ত যুবসমাজ গড়তে কাজ করছেন জাইমা রহমান
মাদকমুক্ত যুবসমাজ গড়তে কাজ করছেন জাইমা রহমান

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, “মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান।”

নভেম্বর ৬, ২০২৬