দুর্গোৎসবকে যে কারণে এবার বলা হচ্ছে ‘উলটপুরাণ’
অংশুমান কর তার ফেসবুক পোস্টে লিখেছেন, এই ছবি ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডের। বাংলাদেশে এবার বড় ভালো দুর্গাপুজো হয়েছে। অশান্তির খবর প্রায় নেইই। উৎসবে মেতেছে হিন্দু-মুসলমান সকলে। বেশ কিছু ভিডিওতে দেখলাম, সিঁদুর মেখে দশমীর দিন মণ্ডপ আলো করে দাঁড়িয়ে রয়েছে মুসলিম মেয়েরা। সরকারি ছুটি দেওয়া হয়েছে পাঁচ দিন। এগিয়ে চলো বাংলাদেশ। এটাই পথ। অন্তত এবারের দুর্গাপুজোয় আমরা বিভাজনকে প্রশ্রয় দিয়েছি আর ওরা ঐক্যকে।
সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা মোংলা’র জেটিতে পৌঁছান। দুপুর ১টায় তার মধ্যাহ্নবিরতির কর্মসূ...
চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে চাকরিচ্যুত এক সেনাসদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশ।
এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর অপ্রকৃতিস্থ জীবনযাপনের চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আওয়ামী লীগ ছিল একটা অপপ্রচারকারী দল, তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। তারা অপপ্রচারে মেতে উঠেছেন।”
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫ মিনিটে কামাল আহমেদ ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইন...
গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

মসজিদের মিম্বারে বসে, পাশে ইমাম ও মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর পরনে পাঞ্জাবি-পায়জামা, মাথায় টুপি। এমন একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ইউটিউবে।

ভিডিওর ক্যাপশনে লেখা, ইমাম সাহেবকে নিচে বসিয়ে রেখে, মসজিদের মিম্বরে বসে, দুর্গাদেবীর প্রশংসা করছেন বিএনপি সরকারের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

যাচাই করে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে দেওয়া তাঁর বক্তব্যের একটি অংশ মসজিদের মিম্বারে বসে বক্তব্য দেওয়ার অন্য একটি ভিডিওতে যুক্ত করে আলোচিত ভিডিওটি ছড়ানো হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে এ ভিডিওটি ছড়িয়েছে। শুধু ফেসবুকেই ৯০টির বেশি পেজ ও প্রোফাইল থেকে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক

কোলাজ: প্রথম আলো গ্রাফিকস

তবে মসজিদের মিম্বারে বসে দুর্গার প্রশংসা করার দাবিতে ছড়ানো ভিডিওটি বিশ্লেষণ করে কিছু অসংগতি দেখা যায়। একজন মন্ত্রী মসজিদে বক্তব্য দিলে সাধারণত সেখানে শান্ত পরিবেশ থাকার কথা। কিন্তু ভিডিওতে আশপাশে নানা ধরনের আওয়াজ শোনা যায়। এ ছাড়া বক্তব্যের সঙ্গে আরও কিছু অস্বাভাবিক শব্দও শোনা যায়। সাধারণত মসজিদের মিম্বারে ইমামসহ অন্য কেউ বক্তব্য দিলে পরিবেশ শান্ত থাকে।

এ ছাড়া ভিডিওতে শোনা বক্তব্যের সঙ্গে মন্ত্রীর মুখের অভিব্যক্তির অমিল লক্ষ করা যায়। বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন শব্দ উচ্চারণের সঙ্গে ঠোঁটের আকৃতি পরিবর্তিত হয়, কিন্তু ভিডিওতে সেখানেও গরমিল দেখা যায়। বক্তব্যের সঙ্গে শারীরিক অঙ্গভঙ্গিতেও অসংগতি রয়েছে।

গত মাসের শেষ দিকে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এতে পানিসম্পদমন্ত্রীকে মসজিদের মিম্বারে বসে প্রাকৃতিক দুর্যোগ ও জলাবদ্ধতা নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। দৃশ্যের সঙ্গে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে, তবে বক্তব্যের অডিও আলাদা।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

২৫ সেপ্টেম্বর ফেসবুকে প্রকাশিত ওই ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘আজ শুক্রবার দক্ষিণ মান্দারী হাসপাতাল জামে মসজিদে মাননীয় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পবিত্র জুমার নামাজ আদায় করেন, পরে এক লাখ টাকা অনুদান দেন।’

এরপর প্রচারিত ভিডিওতে শোনা বক্তব্যের মূল উৎস খুঁজতে পুরো বক্তব্যের প্রাসঙ্গিক শব্দ দিয়ে অনুসন্ধান করে একটি ভিডিও পাওয়া যায়। ১৯ অক্টোবর অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। এর ক্যাপশনে লেখা রয়েছে, ‘অন্যায়ের বিরুদ্ধে দেবীদুর্গা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি’।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

একই তারিখে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন নিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ফেসবুক পেজেও ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে উল্লেখ রয়েছে, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ।’

লিংক: এখানে

প্রকাশিত ছবিগুলোর সঙ্গে ভিডিওতে বক্তব্য দেওয়ার পরিবেশের মিল রয়েছে। এ ছাড়া মন্ত্রীর ফেসবুক পেজে বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনের আরও ছবি পাওয়া যায়।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বী ও নেতা–কর্মীদের সঙ্গে চেয়ার-টেবিলে বসে হাতে মাইক্রোফোন নিয়ে বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বলেন, ‘একটা সমাজে যখন অন্যায় অপকর্ম, অসুর এ সমস্ত অপকর্মের নেতৃত্ব দিচ্ছিল, তখন এটাকে দমন করা জন্য আপনাদের দুর্গাদেবী এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন। এবং সেখানেই শুভ শক্তির বিজয় সাধিত হয়েছে।’

পূজামণ্ডপে দেওয়া এই বক্তব্যই মসজিদের মিম্বারে বসে বক্তব্য দেওয়ার ভিডিওতে যুক্ত করা হয়েছে।

মসজিদের মিম্বারে বসে দেবীদুর্গার প্রশংসা করেছেন বলে পানিসম্পদমন্ত্রীকে নিয়ে যে ভিডিও প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে তিনি ওই বক্তব্য দেন।

কারাগার থেকে বের হয়ে আসার পর ভারতের পতাকা হাতে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ২১ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রি মিটতেই আবার ‘জ্ঞানেশ হটাও, গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ‘পিপল এগেইনস্ট এসআইআর’ ব্যানারে আগামীকাল শুক্রবার এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

মাত্র এক সপ্তাহ আগে এই গোষ্ঠীর জন্ম। তারা জানিয়েছে, শুক্রবারের এই আন্দোলনের জন্য পুলিশের কাছে কোনো অনুমতি চাওয়া হবে না। কনট প্লেসের কাছে বাংলা সাহেব গুরুদ্বারের সামনে বিক্ষোভকারীরা জড়ো হবেন। সেখান থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে তাঁরা যাবেন নির্বাচন কমিশনের সামনে।

আয়োজকেরা জানান, পুলিশ পথ রোধ করলে আন্দোলনকারীরা সংঘাতের পথে যাবেন না। যেখানে আটকাবে, সেখানে তাঁরা ‘জনতার সংসদ’ বা ‘পিপলস পার্লামেন্ট’ তৈরি করবেন। তারপর জাতীয় সংগীত গেয়ে ফিরে যাবেন।

এই গোষ্ঠীর স্লোগান এ রকম, ‘প্রতিটি গলি যন্তর মন্তর’, ‘প্রতিটি এলাকা যন্তর মন্তর’, ‘আমাদের ঘর যন্তর মন্তর’। তাঁরা জানিয়েছেন, শুধু দিল্লি নয়, দেশের সর্বত্র তাঁরা এসআইআর প্রক্রিয়া বাতিল ও জ্ঞানেশ অপসারণ নিয়ে আন্দোলন ছড়িয়ে দেবেন।

কাল শুক্রবার দিল্লিতে যেখান থেকে মিছিল করার কথা এবং যেখানে বিক্ষোভকারীদের যাওয়ার কথা, সেখানে আগে থেকেই ভারতীয় ন্যায়সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। এই ধারায় চার বা ততধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ। নিষেধের তালিকায় আছে স্লোগান দেওয়া, প্ল্যাকার্ড বা ব্যানার নিয়ে পথচলা, ভাষণ দেওয়া ও অস্ত্র হাতে রাখা। এই পরিস্থিতিতে শুক্রবারের বিক্ষোভ সমাবেশ কতটা কার্যকর হবে, সেই সন্দেহ থাকছেই।

এই ‘গণতন্ত্র প্রতিষ্ঠা অভিযান’–এ শামিল হতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে, সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন ‘আইসা’ নেত্রী নেহা বোরা, সিপিএম নেত্রী ঐশী ঘোষ, আইনজীবী প্রশান্ত ভূষণদের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচিতে যোগ দেওয়ার কথা দক্ষিণি অভিনেতা ও আন্দোলনকর্মী প্রকাশ রাজ, উত্তর প্রদেশের কৃষকনেতা রাকেশ টিকায়েত, মহাত্মা গান্ধীর প্রপৌত্র সমাজকর্মী তুষার গান্ধী ও বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকরেরও। প্রভাকর এসআইআর প্রক্রিয়াকে ‘নাগরিকত্বের রক্তহীন রাজনৈতিক গণহত্যা’ বলে অভিহিত করেছেন। এর বিরুদ্ধে তিনি অত্যন্ত সরব। ‘ইন্ডিয়া’ জোটকেও এই বিক্ষোভ সমাবেশের শরিক হতে বলা হয়েছে।

ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আগামী ১ নভেম্বর জোট নেতারা দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশ করবেন। দিল্লি পুলিশ সেই সমাবেশের অনুমতিও দিয়েছে।

সিইসি জ্ঞানেশের পদত্যাগের দাবিতে নাগপুরে সিজেপির সমর্থকদের তেরঙ্গাযাত্রা। ১৭ অক্টোবর ২০২৬, মহারাষ্ট্র

সেই সমাবেশ ও পরবর্তী আন্দোলনসূচি ঠিক করতে জোটের নেতারা শিগগিরই ভার্চ্যুয়াল মিটিং করবেন। আজ বৃহস্পতিবারই সেই মিটিং হওয়ার কথা ছিল। তবে কোনো কারণে তা বাতিল করা হয়। জোট সূত্রের খবর, দুই–চার দিনের মধ্যেই জোট নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা সারবেন।

সিজেপি নেতারাও তাঁদের আগামী দিনের আন্দোলন কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসবেন। গত বুধবার রাতে দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস তিহার জেল থেকে মুক্তি পান। কারাগারের বাইরে আসামাত্র দিল্লি পুলিশ তাঁদের জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজৌরি গার্ডেনে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখায় তাঁদের হাজিরা দিতে হবে।

সৌরভদের সঙ্গে হাজিরা দিতে বলা হয়েছে সিজেপি নেতা অজিঙ্ক শিন্ডেকেও। দিপকে গ্রেপ্তার হওয়ার আগে এই অজিঙ্কের হাতেই আন্দোলনের নেতৃত্ব তুলে দিয়েছিলেন।

আশুতোষ, সৌরভ ও অজিঙ্ক—তিনজনই ১৩ অক্টোবর আন্দোলনের জন্য নিষিদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়েছিলেন। জাতীয় পতাকা উড়িয়ে জ্ঞানেশবিরোধী স্লোগান দিয়েছিলেন। এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিলেন। তিন নেতার বিরুদ্ধে দুটি এফআইআর করা হয়েছে। একটা হলো, নিষিদ্ধঘোষিত স্থানে জবরদস্তি প্রবেশ, অন্যটি হলো পুলিশের কাজে বাধা দেওয়া। তাঁদের মামলার তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চের হাতে।

সিজেপি নেতারা বৃহস্পতিবার রাজৌরি গার্ডেনে অপরাধ দমন শাখায় হাজিরা দেননি। তাঁরা পুলিশের কাছে আরও সময় চেয়ে চিঠি দিয়েছেন। পুলিশের সূত্র অনুযায়ী, সিজেপি নেতাদের হাজিরার জন্য নতুন নোটিশ পাঠানো হবে।

অমিত শাহর মুখে আবার ‘ঘুসপেটিয়া’ তত্ত্ব

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বৃহস্পতিবার আবার সেই পুরোনো ‘ঘুসপেটিয়া’ তত্ত্ব সামনে টেনে আনলেন। দিল্লিতে এক সরকারি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে তিনি বলেন, কংগ্রেস ও বিরোধীরা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এত কথা বলছেন একটাই কারণে। তাঁরা চান না, ভোটার তালিকা থেকে ঘুসপেটিয়া বা অনুপ্রবেশকারীদের নাম কাটা যাক। সেই কারণেই ভোটচুরির মনগড়া অভিযোগ এনে আসর জমাতে চাইছেন।

এই প্রসঙ্গে কংগ্রেসকে একহাত নিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেস যত যা–ই করুক, আগামী ৩০ বছর তারা ক্ষমতায় আসতে পারবে না।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতি কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কথা এখন আপনি শুনতে পাবেন না। কারণ, এই মুহূর্তে বিদেশে বসে আছেন। কিন্তু দিল্লি ফিরে শুনবেন, আমি বলেছি, আগামী ৩০ বছরেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না।’

রাহুলের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘আপনি সারাক্ষণ ভোটচুরি ভোটচুরি বলে চেঁচান। কারণ, আপনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান।’

এযাবৎ যত রাজ্যে এসআইআর হয়েছে, যত ভোটারের নাম কাটা গেছে, তাঁদের মধ্যে কতজন ঘুসপেটিয়া, সেই হিসাব নির্বাচন কমিশন আজও দেয়নি। বিরোধীদের বারবার দাবি সত্ত্বেও মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার জানাননি বাদ যাওয়া ভোটারদের মধ্যে কতজন বিদেশি।

অথচ বিজেপির কাছে বিহার, আসাম ও পশ্চিমবঙ্গের ভোটের সবচেয়ে বড় ইস্যুই ছিল ‘বাংলাদেশি ভোটার’। বিজেপির অভিযোগ ছিল, লাখ লাখ বাংলাদেশি এই রাজ্যগুলোর ভোটার তালিকায় ছেয়ে রয়েছেন। তাঁদের তাড়ানোই এসআইআরের মূল লক্ষ্য।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযুক্ত হয়েছেন আলিস আল ইসলাম। ত্রিদেশীয় সিরিজে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাঁর।
বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের বিরুদ্ধে।
ব্রিটিশ ব্যাংক বার্কলেস কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে এই বছর ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফ্রান্সের সাম্প্রতিক সহিংস বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিদেশি নেতারা ‘নির্বোধের’ মতো মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

গতকাল বুধবার কাতার সফরকালে দোহায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাখোঁ। তিনি কারও নাম উল্লেখ না করলেও বলেন, গত শনিবারের সহিংসতার পর তথ্য নিয়ে কারসাজি করা হয়েছে। ফলে বিদেশি নেতাসহ অনেকে অগ্রহণযোগ্য ও নির্বোধের মতো মন্তব্য করেছেন।

এসব মন্তব্যের মধ্যে ট্রাম্পের বক্তব্যও রয়েছে কি না, জানতে চাইলে মাখোঁ বলেন, ‘অন্যদের মধ্যে তিনিও আছেন।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্সের বিক্ষোভকে ‘উগ্র ইসলামপন্থী’দের আগ্রাসন বলে মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর রিপাবলিকান পার্টির পক্ষে মধ্যবর্তী নির্বাচনের প্রচার চালানোর সময় ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসী, ‘জিহাদি’ও কমিউনিস্টদের দায়ী করেছেন।

দোহায় সাংবাদিকদের মাখোঁ বলেন, ‘এ অঞ্চলে কিংবা আটলান্টিকের ওপারে-নির্বাচনী প্রচারে থাকা কিছু নেতা এমন সব বয়ান ছড়িয়ে দিচ্ছেন, যেগুলো নির্দিষ্ট কিছু গোষ্ঠী স্পষ্টতই ছড়াতে চাইছে।’

মাখোঁর অভিযোগ, এসব নেতা নিজেদের রাজনৈতিক প্রচারের জন্য ফ্রান্সকে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু ছবি ছড়ানো হচ্ছে। এসব ছবিতে যা দেখানো হচ্ছে, তা আসলে ফ্রান্সে ঘটেনি। কেউ কেউ দাবি করছেন, অভিবাসী ও ইসলামপন্থীদের বিশাল ঢল ফ্রান্সে ঢুকে পড়েছে। এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

আজ প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করার কথা জানিয়েছে পুলিশ। নতুন বিক্ষোভের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্সের বিক্ষোভকে উগ্র ইসলামপন্থীদের আগ্রাসন বলে মন্তব্য করেছেন।

সহিংস আন্দোলনের পর ফ্রান্সের সামনে কী ঘটতে পারে

নতুন বিক্ষোভের আশঙ্কায় প্যারিসে নিষেধাজ্ঞা

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আর ছয় মাস বাকি। এর মধ্যেই নতুন করে সংকটে পড়েছে তাঁর সরকার। শনিবার দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছে সরকার।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভের বড় অংশই প্রথমে শান্তিপূর্ণ ছিল। কিন্তু দ্রুত তা ব্যাপক সহিংসতা ও লুটপাটে রূপ নেয়। প্যারিস, মার্সেই, লিয়ঁ ও লিমোজ শহরে পরিস্থিতি বিশেষভাবে ভয়াবহ হয়ে ওঠে। লিমোজে টাউন হলে আগুন ধরিয়ে দেওয়া হয়, স্থাপনাটির একাংশ ধ্বংস হয়ে যায়।

এসব নেতা নিজেদের রাজনৈতিক প্রচারের জন্য ফ্রান্সকে ব্যবহার করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু ছবি ছড়ানো হচ্ছে। এসব ছবিতে যা দেখানো হচ্ছে, তা আসলে ফ্রান্সে ঘটেনি। কেউ কেউ দাবি করছেন, অভিবাসী ও ইসলামপন্থীদের বিশাল ঢল ফ্রান্সে ঢুকে পড়েছে। এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

আজ বৃহস্পতিবার প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করার কথা জানিয়েছে পুলিশ। নতুন বিক্ষোভের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর আওতায় থাকবে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ, পার্লামেন্ট ভবন এবং ল্যুভর জাদুঘরের মতো পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান। সহিংসতার কারণে কয়েকটি দেশ ফ্রান্সে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে।

ফ্রান্সে সেনা মোতায়েন হচ্ছে, সহিংসতা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার সরকারের

বিমান চলাচল সংস্থাটির ধারণা, সাপটি বন্য পরিবেশ থেকে উড়োজাহাজের ভেতরে ঢুকেছিল। তবে ঠিক কীভাবে এটি উড়োজাহাজের ভেতরে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রিন ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী
বন্ধ ও উৎপাদনে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর...
কারাবন্দি বাবার মুক্তির আকুতি নিয়ে রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন দুই মেয়ে। তাদের হাতে ছিল বাবার মুক্তির আবেদন সংবলিত পোস্টার...
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ২২৫ রানের বড় সংগ্রহ অনায়াসেই টপকে গেছে ভারত। নিউজিল্যান্ডের বোলারদের পাত্তাই দেয়নি ভারতের ব্যাটাররা...
দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ গিটারবাদক রাসেল খান আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)...
কেউ প্রার্থী, কেউ ভোটার। মুখে শব্দ নেই, অথচ ইশারা-ইঙ্গিতেই চলছে নির্বাচনী প্রচারণা...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্তার পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে...
মোহাম্মদ সাদিক হাসতে হাসতে বলেন, কখনও কখনও তিনি তার সব সন্তানের নামও মনে রাখতে পারেন না। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি সন্তানদের গুনে দেখেন, সবাই বাড়িতে আছে কি না তা নিশ্চিত করার জন্য।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর প্রায় তিন লাখ ৭৫ হাজার ফাঁস হওয়া রেকর্ডের প্রাথমিক তদন্তে তিন হাজার ৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত বেহাত হওয়ার প্রমাণ মিলেছে। এই তথ্য ব্যবহার করে কীভাবে প্রতারণা করতে পারে অপরাধীরা, আর কীভাবে সতর্ক থাকবেন গ্রাহকরা?
এক দশকেরও বেশি সময় ধরে ইন্টারনেটের ভিত্তি প্রযুক্তিতে গুরুতর ত্রুটি চোখের আড়ালে থেকে গিয়েছিল যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকাশ্যে আনতে সাহায্য করেছে বলে জানা যাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী সাইবার-নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে।
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ- অনেকের মধ্যেই দেখা যায় এই প্রবণতা। কিন্তু খাওয়ার পর এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও হতে পারে। জেনে নিন কখন এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
সৌদি আরবের দাম্মাম বিমান বন্দর এবং আরামকো তেল শোধনাগারে দুটি হামলার ঘটনা ঘটেছে। সৌদি সামরিক জোটের মুখপাত্র আল-মালিকি এই হামলার জন্য এখনও সরাসরি নির্দিষ্ট কোনো পক্ষকে দায়ী করেননি।
সৌদি আরব থেকে ফিরে আসা নারী কর্মীদের নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো বলছে, মূলত শারীরিক মানসিক নিপীড়ন, ঠিকমতো বেতন না পাওয়া কিংবা একেবারেই না পাওয়া এবং যৌন নির্যাতনের শিকার হওয়াটাই অধিকাংশ নারী শ্রমিকের ফিরে আসার মূল কারণ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানাচ্ছে, বিভিন্ন সময় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিদেশি নাগরিকদের অনেকেরই মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত দেয়নি সৌদি সরকার। কিছুক্ষেত্রে মরদেহ কোথায় দাফন করা হয়েছে, সেই তথ্যও স্বজনদের না জানানোর অভিযোগ পেয়েছে মানবাধিকার সংস্থাটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার একটি জনসভায় আওয়ামী লীগ ও জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, তার কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য রয়েছে দুই পক্ষ এক হয়ে গেছে। তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থার ভূমিকার বিষয়টি নতুন করে সামনে আসছে।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬৮ জনের।
গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫ মিনিটে কামাল আহমেদ ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইনঘাট থানার অধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে উপস্থিত হন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আওয়ামী লীগ ছিল একটা অপপ্রচারকারী দল, তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। তারা অপপ্রচারে মেতে উঠেছেন।”
এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর অপ্রকৃতিস্থ জীবনযাপনের চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে চাকরিচ্যুত এক সেনাসদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশ।
সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা মোংলা’র জেটিতে পৌঁছান। দুপুর ১টায় তার মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
অংশুমান কর তার ফেসবুক পোস্টে লিখেছেন, এই ছবি ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডের। বাংলাদেশে এবার বড় ভালো দুর্গাপুজো হয়েছে। অশান্তির খবর প্রায় নেইই। উৎসবে মেতেছে হিন্দু-মুসলমান সকলে। বেশ কিছু ভিডিওতে দেখলাম, সিঁদুর মেখে দশমীর দিন মণ্ডপ আলো করে দাঁড়িয়ে রয়েছে মুসলিম মেয়েরা। সরকারি ছুটি দেওয়া হয়েছে পাঁচ দিন। এগিয়ে চলো বাংলাদেশ। এটাই পথ। অন্তত এবারের দুর্গাপুজোয় আমরা বিভাজনকে প্রশ্রয় দিয়েছি আর ওরা ঐক্যকে।