অর্থনীতি

কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন মুহূর্তেই, পরিচালকদের পরিচয় যাচাই হবে

নভেম্বর ১২, ২০২৬
কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন মুহূর্তেই, পরিচালকদের পরিচয় যাচাই হবে
কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন মুহূর্তেই, পরিচালকদের পরিচয় যাচাই হবে

কোম্পানি গঠন ও নিবন্ধনের জন্য নতুন সফটওয়্যার চালু হবে আজ বৃহস্পতিবার। আজ সকাল ১০টা থেকে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালু করবে যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি)। ইতিমধ্যে পুরোনো ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।

নতুন ইবিআরএসে কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধনের আবেদন করতে হবে। নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএসে নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করা কোম্পানিগুলো তাৎক্ষণিক নিবন্ধন পাবে। একই সঙ্গে নামের ছাড়পত্র পাওয়ার সময়ও কমে আসবে।

ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরে ঘুরতে হয়। নামের ছাড়পত্র নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র জমা, আবেদন যাচাই এবং নিবন্ধন সনদ পেতে একাধিক ধাপ পার হতে হয়। কোথাও তথ্যের ঘাটতি থাকলে কিংবা কোনো কাগজে অসংগতি দেখা দিলে পুরো প্রক্রিয়ায় আরও সময় লাগে। ব্যবসা শুরু করার আগেই এ ধরনের প্রশাসনিক জটিলতা উদ্যোক্তাদের জন্য বাড়তি খরচ ও অনিশ্চয়তা তৈরি করে।

এবার দেখা যাক, কীভাবে কী সুবিধা পাওয়া যাবে।

১. কোম্পানির নামের ছাড়পত্র

এত দিন উদ্যোক্তাকে আরজেএসসির ওয়েবসাইটে গিয়ে প্রস্তাবিত নামের ছাড়পত্রের আবেদন করতে হতো। এরপর প্রস্তাবিত নাম আগে থেকে নিবন্ধিত বা অন্য কোনো প্রতিষ্ঠানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কি না, তা যাচাই করা হয়। আবেদন ও প্রয়োজনীয় ফি পরিশোধের তথ্য যাচাই করে আরজেএসসির কর্মকর্তারা ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিতেন। অর্থাৎ অনলাইনে আবেদন করা গেলেও পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় ছিল না।

নতুন ইবিআরএসে প্রস্তাবিত নাম প্রথমে সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা হবে। সিস্টেমটি চালুর প্রাথমিক পর্যায়ে কর্মকর্তাদের পুনরায় যাচাইয়ের ব্যবস্থা থাকবে। এভাবে আবেদন নিষ্পত্তি হবে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে। পরবর্তী সময়ে সফটওয়্যারের অ্যালগরিদম উন্নত হলে নামের ছাড়পত্র তাৎক্ষণিকভাবে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

২. কোম্পানি নিবন্ধন

এত দিন উদ্যোক্তাকে নামের ছাড়পত্র পাওয়ার পর কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) এবং নির্ধারিত ফরমসহ প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিবন্ধনের আবেদন করতে হতো। আরজেএসসির কর্মকর্তারা আবেদন ও সংযুক্ত কাগজপত্র যাচাই করতেন।

কোনো তথ্য বা নথিতে ঘাটতি থাকলে আবেদন সংশোধনের জন্য ফেরত দেওয়া হতো। এরপর অনুমোদন মিললে নিবন্ধন সনদ দেওয়া হয়।

নতুন ব্যবস্থায় এ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। আবেদনকারী যদি আরজেএসসির নির্ধারিত নমুনা সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করেন এবং প্রয়োজনীয় তথ্য, ফি, পরিচয় যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি নিশ্চিত করেন, তাহলে সফটওয়্যারই আবেদনটি যাচাই করে তাৎক্ষণিকভাবে অনুমোদন ও নিবন্ধন করবে।

তবে নিজস্বভাবে তৈরি বা পরিবর্তিত সংঘস্মারক ও সংঘবিধি জমা দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে না। এ ধরনের আবেদন আরজেএসসির কর্মকর্তারা আইন ও বিধি অনুযায়ী যাচাই করে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবেন।

অর্থাৎ নতুন ব্যবস্থায় নামের ছাড়পত্র ও নিবন্ধন—দুটি সেবাই অনলাইনে পাওয়া যাবে। তবে নির্ধারিত নমুনা দলিল ব্যবহার করে শর্ত পূরণ করা কোম্পানির নিবন্ধনই পুরোপুরি স্বয়ংক্রিয় হবে।

পরিচয় যাচাইয়ে নতুন শর্ত

নতুন ইবিআরএসে কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য ও অংশীদারদের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা যুক্ত হচ্ছে। বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ইটিআইএন ও মোবাইল নম্বরের তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে।

শুধু তথ্য দিলেই হবে না, সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরটি তাঁর নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত কি না, সেটিও যাচাই করা হবে। যাচাইয়ে ব্যর্থ হলে তাঁকে কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না।

বিদ্যমান আয়কর আইন অনুসারে, শেয়ারহোল্ডার ও পরিচালকদের আয়কর রিটার্ন জমার প্রমাণ (পিএসআর) স্ক্যান করে আপলোড করতে হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের স্পষ্ট স্ক্যান করা কপি জমা দিতে হবে।

আরেকটি নতুন বিষয় হলো, কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, অংশীদার বা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আগে তাঁদের ই-সম্মতি নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবন্ধিত ই-মেইল ঠিকানায় সম্মতিসংক্রান্ত লিংক ও নথি পাঠানো হবে। সবার সম্মতি সম্পন্ন না হওয়া পর্যন্ত নিবন্ধনের আবেদন পরবর্তী যাচাইয়ের জন্য এগোবে না।

নিবন্ধন অনুমোদিত হলে ডিজিটাল স্বাক্ষরযুক্ত মূল নিবন্ধন সনদ এবং সংশ্লিষ্ট অন্যান্য ফরম আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবন্ধিত ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। ফলে সনদ সংগ্রহের জন্য পরিদপ্তরে যাওয়ার প্রয়োজন হবে না।

Prothomalo

View more
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

সারা দেশ থেকে আসেন রোগী। যন্ত্র নষ্ট। রেডিওথেরাপির সিরিয়াল কবে, তা জানতে খোঁজ নিতে বলা হয় ছয় সপ্তাহ পরপর।

নভেম্বর ১২, ২০২৬
আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম
আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম

গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথাগুলো বলেন বিরোধীদলীয় চিফ হুইপ।

নভেম্বর ১২, ২০২৬
জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসা
জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসা

পৃথিবীর এই বিপদের জন্য দায়ী ঐতিহাসিক দূষণকারী উত্তরের ধনী দেশগুলোও নিত্যনতুন ধকল ও যন্ত্রণার বাইরে থাকছে না।

নভেম্বর ১২, ২০২৬
নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন
নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন

নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জন নিহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

নভেম্বর ১২, ২০২৬
মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি
মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি

একজনকে বড় করতে গিয়ে অন্যজনকে ছোট করার চেষ্টা—মেসি ও রোনালদোকে নিয়ে দুই দশকের বেশি সময় ধরে ফুটবলপ্রেমীদের খুনসুটি বেশ ভালোই চলেছে।

নভেম্বর ১২, ২০২৬
পানির বুকে ভাসমান সবজির বাগান
পানির বুকে ভাসমান সবজির বাগান

দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জলাভূমিতে কচুরিপানা ও টেপাপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে সবজির চারা উৎপাদন করেন কৃষকেরা। স্থানীয়ভাবে পরিচিত এই পদ্ধতির নাম ‘ধাপ চাষ’। প্রায় দেড় শ বছর ধরে চলে আসা এই চাষপদ্ধতিতে জোয়ার-ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলে কৃষিকাজ। উৎপাদিত চারা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বহু কৃষক। পানির বুকে ভাসমান সবজির চারা উৎপাদনের নানা কর্মকাণ্ড নিয়ে এ ছবির গল্প।

টেপাপানা ভরা একটি নৌকা। এগুলো দিয়ে তৈরি করা হবে ভাসমান বেড

বিক্রির জন্য টেপাপানা নিয়ে যাচ্ছেন বিক্রেতারা

দোউলা তৈরি শেষে বীজ বপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে

গজিয়ে ওঠা ছোট চারা বেডে রোপণের জন্য ঝুড়িতে তোলা হচ্ছে

জলাভূমিতে বেড প্রস্তুত করছেন কৃষকেরা

বেডে সবজির বীজ বপন করা হচ্ছে

বেডে উৎপাদিত চারাগুলোতে টেপাপানা দিচ্ছেন এক শ্রমিক

ভাসমান বেডে নৌকা নিয়ে যে যাঁর নির্দিষ্ট কাজে ব্যস্ত

বেড থেকে তোলার পর ঝুড়িতে সবজির চারা মাথায় করে নিয়ে আসা হচ্ছে

নৌকাভর্তি সবজির চারা বেড থেকে তুলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে

চাষি ও ব্যাপারীদের মধ্যে চলছে সবজির চারা বেচাকেনা

চাষির কাছ থেকে সবজির চারা কিনছেন ব্যাপারী

চাষিদের কাছ থেকে সবজির চারা কিনে ইঞ্জিনচালিত নৌকায় গন্তব্যে যাচ্ছেন ব্যাপারীরা

নভেম্বর ১২, ২০২৬
‘দেশে ফিরেছেন শেখ ইনান’ দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
‘দেশে ফিরেছেন শেখ ইনান’ দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান দেশে ফিরে এসেছেন—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

১০ নভেম্বর দেশব্যাপী ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে ‘দেশে ফিরেছে শেখ ইনান! মহাসড়ক অবরোধ ছাত্রলীগের’ এবং ‘শেখ ইনানের নেতৃত্বে সড়ক অবরোধ ছাত্রলীগের’ এমন শিরোনাম ও ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়।

এ ধরনের দাবিতে ভিডিওটি ৩০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। এর মধ্যে একটি পেজেই ভিডিওটি ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে। এতে প্রায় দুই লাখ প্রতিক্রিয়া পড়েছে, শেয়ার হয়েছে দুই হাজারের বেশি এবং মন্তব্য করেছেন প্রায় চার হাজার অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারী।

লিংক: এখানে

শেখ ইনানের দেশের ফেরা ও তাঁর নেতৃত্বে ছাত্রলীগের সড়ক অবরোধের দাবিতে ছড়ানো ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা যায়, এটি ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে ধারণ করা নয়। ২০২৩ সালের ডিসেম্বরে ছাত্রলীগ নেতা শেখ ইনানের হবিগঞ্জে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান রবিনের ফেসবুক পেজে শেখ ইনানের দেশে ফেরার দাবিতে ছড়ানো ১ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটি হুবহু পাওয়া যায়।

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি-ভিডিও প্রচার

ভিডিওটি ২০২৩ সালের ২৩ ডিসেম্বর পোস্ট করা হয়েছিল। এর ক্যাপশনে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাইকে রাত ৩:০০ ঘটিকায় বরণ করার সময়।’ তবে ক্যাপশনে শেখ ইনানকে বরণ করার কথা উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো স্থানের নাম পাওয়া যায়নি।

লিংক: এখানে

একই নামের একটি ফেসবুক প্রোফাইলেও ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে শেখ ইনানের হবিগঞ্জে আসা, সেখান থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়া এবং তাঁর আসার আগে অপেক্ষা করার বিষয়ে একাধিক পোস্ট ও ছবি পাওয়া যায়।

লিংক: এখানে

অধিকতর যাচাইয়ে সজিব খান ও সৈকত আহমেদ নামের দুটি ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ২১ ডিসেম্বর শেখ ইনানের হবিগঞ্জে যাওয়ার কিছু ছবি পাওয়া যায়। ক্যাপশনে বলা হয়, ওই সময় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেখ ওয়ালি আসিফ ইনানের ফেসবুক পেজে তাঁর দেশে ফেরার বিষয়ে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে হত্যা, গুলিবিদ্ধসহ ৪৭টি অপপ্রচার শনাক্ত

২০২৪ সালের আগস্টে গণ–অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ ওয়ালি আসিফ ইনান। এর পর থেকে তাঁর দেশে ফেরার বিষয়ে মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তথ্য পাওয়া যায়নি।

নভেম্বর ১২, ২০২৬
ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?
ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছে অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানকে। কেউ নির্বাসনে কাটিয়েছেন জীবনের বাকি সময়, কেউ মৃত্যুর পরও দেশে ফেরার অনুমতি পাননি। এমন কিছু ঘটনা জানুন ভিডিও প্রতিবেদনে…

নভেম্বর ১২, ২০২৬
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা, ভরসা শৈশবের একটি ছবি
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা, ভরসা শৈশবের একটি ছবি

শৈশবের সাদাকালো একটি ছবি আর পুরোনো পাসপোর্ট। এর সঙ্গে রয়েছে অন্যের মুখে শোনা নিজের শৈশবের কিছু গল্প। এটুকুই সম্বল। এই সম্বল নিয়েই নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে ছুটে এসে নিজের হারিয়ে যাওয়া মা–বাবাসহ পরিবারের সদস্যদের খুঁজছেন ৪৫ বছর বয়সী সেলিনা গোমেজ। স্বজনদের ফিরে পাওয়ার আকুলতা নিয়ে হন্যে হয়ে ঘুরছেন কক্সবাজারের চকরিয়ার নানা এলাকায়।

সেলিনা গোমেজ জানান, তাঁর জন্ম চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে। বয়স যখন মাত্র দেড় বছর, তখন তাঁকে দত্তক নেয় নেদারল্যান্ডসের একটি পরিবার। এরপর পরিবারটির সঙ্গে সে দেশে চলে যান সেলিনা। এখন নেদারল্যান্ডসের নাগরিক তিনি। দত্তক নেওয়া পরিবারটিতে আদর–যত্নে বেড়ে উঠলেও নিজের জন্মদাতা মা–বাবাকে দেখার আকাঙ্ক্ষায় বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন সেলিনা। সর্বশেষ গত ২৮ অক্টোবর বাংলাদেশে এসেছেন তিনি।

বাংলাদেশে আসার পর চকরিয়ার মালুমঘাট, ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরেছেন সেলিনা। নিজের পরিবারের সন্ধান চেয়ে এলাকায় লিফলেট বিলিয়েছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তবে প্রায় সাড়ে ৪৩ বছর আগে হারিয়ে ফেলা স্বজনদের খুঁজে পাওয়া যে খুব একটা সহজ নয়, তা অনুধাবন করেছেন তিনি।

সেলিনা গোমেজআমাকে যে গল্পটি বলা হয়েছে, তা হলো, আমি মালুমঘাট থেকে এসেছি। একজন নারী আমাকে ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে একটি পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। আসলে এটুকুই কেবল আমি জানি।

অবশ্য এরই মধ্যে একজন তাঁর ভাই দাবি করেছেন। কথাটি শুনে আনন্দিত হয়েছেন সেলিনা। তবে আবেগের বশবর্তী না হয়ে ওই ব্যক্তি ভাই কি না, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে চান তিনি। এরই মধ্যে ওই ব্যক্তির ডিএনএ পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। এখন অপেক্ষা ফলাফলের।

সম্প্রতি কক্সবাজারের চকরিয়ায় কথা হয় সেলিনা গোমেজের সঙ্গে। কথা বলতেই তিনি নিজের কাছে থাকা পুরোনো পাসপোর্টটির কপি সামনে তুলে ধরেন। পাসপোর্টে জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ৭ জুলাই। সেখানে জাতীয়তা হিসেবে লেখা—বাংলাদেশি। সঙ্গে থাকা শিশুকালের একটি সাদাকালো ছবিও দেখান সেলিনা। তিনি বলেন, ‘এটি ছিল বাংলাদেশে আমার শেষ ছবি।’

পরিবারের খোঁজে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট এলাকায় সেলিনা গোমেজ। সম্প্রতি তোলা

সেলিনা জানান, তাঁর কাছে নিজের জন্ম ও দত্তক নেওয়ার বিষয়ে খুব বেশি তথ্য নেই। অন্যের মুখে শোনা গল্পটুকুই তাঁর সম্বল। তাঁর ভাষায়, ‘আমাকে যে গল্পটি বলা হয়েছে, তা হলো, আমি মালুমঘাট থেকে এসেছি। একজন নারী আমাকে ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে একটি পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। আসলে এটুকুই কেবল আমি জানি।’

সাত থেকে আট বছর আগে প্রথম বাংলাদেশে আসেন বলে জানান সেলিনা। তিনি বলেন, এ পর্যন্ত কয়েকবার বাংলাদেশে এসেছেন। সর্বশেষ ২৮ অক্টোবর বাংলাদেশে আসেন। এবারের বাংলাদেশ সফরে ভাই হিসেবে পরিচয় দেওয়া একজনের সাক্ষাৎ নতুন অভিজ্ঞতা বলে জানান সেলিনা। এর সূত্র ধরে পরিবারকে খুঁজে পাওয়ার আশা করছেন তিনি।

ভাই পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবু সৈয়দ। গত রোববার কক্সবাজার শহরের একটি হোটেলে সেলিনার সঙ্গে দেখা করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাবার নাম মোহাম্মদ সাচি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিংগা ভরামুহুরী এলাকার বাসিন্দা। তাঁর জন্ম ১৯৭২ সালের ১৪ জানুয়ারি। তিনি পেশায় অটোরিকশার চালক। শৈশবে তাঁর বোনকে ঢাকায় নেওয়ার পর আর সন্ধান মেলেনি বলে দাবি আবু সৈয়দের।

ভাই পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবু সৈয়দ। গত রোববার কক্সবাজার শহরের একটি হোটেলে সেলিনার সঙ্গে দেখা করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাবার নাম মোহাম্মদ সাচি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিংগা ভরামুহুরী এলাকার বাসিন্দা।

আবু সৈয়দ বলেন, ‘সেলিনার চেহারা, চোখ, আচরণ—সবকিছুর সঙ্গে আমার মিল রয়েছে। তাঁর প্রতি আমি টান অনুভব করছি। ডিএনএর রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হয়ে যাব। তবে আমি খুবই খুশি। মনে হচ্ছে, ছোটবেলায় হারিয়ে ফেলা বোনকে কাছে পাচ্ছি।’

সেলিনা বলেন, ‘আমি আমার মা–বাবাকে খুঁজছি। তাঁদের খুব মিস করি এবং খুঁজে পাওয়ার চেষ্টা করছি। তাঁদের কথা আমার মনে নেই। আমি সত্যিই আমার পরিবার, আমার বাবা, মা ও পরিবারের সবাইকে খুঁজে পেতে চাই। আশা করি, তাঁদের খুঁজে পাব। কারণ, তাঁদের খুব মিস করি।’

একটু থেমে সেলিনা আরও বলেন, ‘আমি নেদারল্যান্ডসে একা আছি। আমার খুব একা লাগে। আমি চাই, আমার মা–বাবাও জানুক, আমি কেমন আছি, কীভাবে বড় হয়েছি। তাঁদের মেয়ে এখন কেমন আছে। কারণ, আমি জানি, তাঁরাও আমাকে খুব মিস করেন। আমি সত্যিই চাই, আমরা আবার যাতে একসঙ্গে হতে পারি।’

সেলিনার পাশে কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা আবু সৈয়দ। তিনি সেলিনাকে তাঁর হারিয়ে যাওয়া বোন বলে ধারণা করছেন। সম্প্রতি আবু সৈয়দের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়

সেলিনা জানান তাঁর দত্তক নেওয়া মা–বাবার নাম হেলেনা গোমেজ ও বেনেডি গোমেজ। তাঁদের কাছেই বড় হয়েছেন তিনি। তাঁদের কাছ থেকে ভালোবাসা ও যত্ন পেয়েছেন। তবু নিজের জন্মদাতা মা–বাবার কাছে তাঁর জীবনের গল্প পৌঁছে দেওয়ার একটা তাগিদ অনুভব করেন। জানতে চান, যাঁরা তাঁকে পৃথিবীতে এনেছিলেন, তাঁরা কেমন আছেন।

বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখার অনুভূতির কথাও জানিয়েছেন সেলিনা। তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো কিছুই আমার মনে ছিল না। কিন্তু প্রথমবার যখন বাংলাদেশে পৌঁছাই, বিমানবন্দর থেকে বের হয়ে এখানকার বাতাস অনুভব করলাম। বাতাস আর চারপাশের শব্দ পেলাম। সঙ্গে সঙ্গে মনে হলো, ওহ, আমি বাড়িতে এসেছি। আমি বাংলাদেশকে সত্যিই খুব ভালোবাসি।’

সেলিনার ভ্রমণ সহকারী হিসেবে রয়েছেন মোহাম্মদ ওমর। তিনি বলেন, ‘পরিবারের সন্ধানে সেলিনাকে আমি কয়েক দিন ধরে সহযোগিতা করছি। এর আগে রাসেল আলম নামের আরেক ভ্রমণ সহকারী সেলিনার সঙ্গে ছিলেন। সেলিনা জানিয়েছেন, আরও সপ্তাহখানেক বাংলাদেশে থাকবেন।’

নভেম্বর ১২, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।