ফের লঘুচাপের আভাস: সারা দেশে হতে পারে বৃষ্টি
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের সব বিভাগেই দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ, সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হট্টগোল, আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য সব...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত লাখ লাখ মানুষের জন্য ওয়াটারপ্রুফ তাবুর জরুরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই পরিস্থিতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামরায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত...
চলতি অর্থবছরের প্রথম চার মাসে লক্ষ্যের চেয়ে ৫০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব কম আদায় হয়েছে।
গাজীপুরে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী অলি (৩৮) নামে এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম।
ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। নামাজকে বলা হয় বেহেশতের চাবি, কেননা বান্দার নামাজ যথাযথ হলে তার বেহেশতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। কোরআনের অনেক জায়গায় নামাজ পড়ার নির্দেশ দেওয়া...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

কাপ্তাই লেকের বিভিন্ন অংশে পানি কমে জেগে উঠছে চর। সেখানে এখন বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে রিসোর্ট। পানির খুব কাছে আবার কোথাও স্বচ্ছ পানির ওপরে থাকা এই সব রিসোর্টে থাকতে খুব পছন্দ করেন পর্যটকেরা। সেসব রিসোর্ট থেকে নৌকায় করে লেকের বিভিন্ন অংশ ঘোরা যায় বলে দিন দিন এখানে ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠছে। লেকে জেগে ওঠা চর এবং সেখানে গড়ে ওঠা রিসোর্টের ছবিগুলো রাঙামাটির লংগদুর শীলকাটা এলাকার

পাহাড়ের পাদদেশে লেকে জেগে ওঠা সবুজ চর

এমন ছোট ছোট বিভিন্ন রকমের চর জেগে উঠছে এখানে

জেগে ওঠা চরে ছোট ছোট ঘর

প্রায় সব চরে এভাবে গড়ে উঠেছে রিসোর্ট

নৌকায় করে যাওয়া–আসা করতে হয় এখানে

চর ও পানিতে তৈরি করা একটি রিসোর্ট

বিশাল এলাকাজুড়ে এভাবে জেগে উঠেছে চর

চরে তৈরি করা একটি রিসোর্টের চিত্র

রিসোর্টে অবস্থান করা কয়েকজন পর্যটক

লেকের পানিতে নেমেছেন কয়েকজন

লেকের পানিতে চলছে মাছ ধরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখানে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। দেখুন ভিডিওতে...

ওই ঘটনায় গৃহকর্মীকে ১০০ দোররা বা বেত্রাঘাতের সাজা দেওয়ার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

‘সন্ধানীর ফাঁদে’ শিরোনামে বেলাল চৌধুরীর এ লেখা প্রকাশিত হয় ২০০৫ সালের ২২ এপ্রিল প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ বেলাল চৌধুরীর জন্মদিনে পাঠকের কাছে তুলে ধরা হলো।

অল্প বয়সেই পেকে গিয়েছিলাম বাড়িতে বইয়ের আলমারি আর সিন্দুকের বদৌলতে। যদিও দুটোই ছিল আমাদের বয়সীদের জন্য নিষিদ্ধ। আর নিষিদ্ধ জিনিসের প্রতি লোভের কথা কে না জানে। আব্বা চাকরি করতেন, দেশবিভাগের আগে এবিআর অর্থাৎ আসাম বেঙ্গল রেলওয়েতে। চট্টগ্রাম, পাহাড়তলী, লাকসাম, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, কুলাউড়া, লামডিং, মরিয়ানি—এসব নাম রূপকথার নামের মতো কানে বাজত। আব্বা লাইন থেকে এলে দেখতাম কত রকমের খাবারদাবার, ফলমূল আর বই, পত্রপত্রিকা। আমার কাছে সেগুলোর আকর্ষণ ছিল দুর্দমনীয়।

ফাঁক পেলেই উল্টেপাল্টে দেখতাম। আব্বা আড়াল হলে দেখতাম সাপ্তাহিক দেশ, সচিত্র ভারত, ইলাসট্রেটেড উইকলি অব ইন্ডিয়া, বুলবুল, মোহাম্মদী, সওগাত এবং অনেক বইপত্র। আম্মা ছিলেন অতিশয় অগোছালো ধরনের। পড়তে পড়তে এখানে-ওখানে ফেলে রাখতেন। সেই অবকাশে বুঝি আর না বুঝি প্রত্যেকটিতে আমার অন্তত একবার ঠোকর মারা চাই-ই চাই। আর ছিল বাত্সরিক ছুটিছাটাতে বাড়ি থেকে মাইলখানেক দূরে আলকরাতে নানাবাড়ি যাওয়া। সেখানেও অনেক বই ছিল। বিশেষ করে আমার বড় নানা প্রচুর বই পড়তেন। মামারাও বেশ পড়ুয়া ছিলেন। এসব জায়গায় কত ধরনের যে পত্রপত্রিকা খোলামেলা কিংবা বাঁধাই অবস্থায় পেয়েছি, তা আর বলার নয়। প্রবাসী, ভারতবর্ষ, বসুমতী, শনিবারের চিঠি, রংমশাল, মৌচাক, কবিতা, পূর্বাশা, পরিচয়, উত্তরা, নাচঘর, শিশির আর কত নাম করব।

আমি বলছি পঞ্চাশের দশকের কথা। এর মধ্যে সচিত্র ভারত ছিল ডিমাই সাইজের। পত্রিকাভর্তি কার্টুন আর রম্যরচনা। কলকাতায় পড়ুয়া ছোট মামার কল্যাণে পড়েছি দেখেছি অচলপত্র, ইদানীং, ইঙ্গিত, রমাপদ চৌধুরীর পত্রিকা, শচীন ভৌমিক সম্পাদিত মনের মতো কাগজ, মায় নরনারী পর্যন্ত। এভাবে দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে নেশা দাঁড়িয়ে যায়। যার ফলে কলকাতার পাশাপাশি আব্বার আনা কাগজগুলোতে বেশির ভাগই দেখতাম এ এইচ হুইলার কোম্পানির সিলমোহর।

কবি বেলাল চৌধুরী (১২ নভেম্বর ১৯৩৮—২৪ এপ্রিল ২০১৮)

দুঃখজনকভাবে দেশভাগের পর ঢাকা থেকে প্রকাশিত পত্রপত্রিকাও গোগ্রাসে গিলতে শুরু করি। মোহাম্মদী, সওগাত-এর সঙ্গে নওবাহার, মাহে-নও, অগত্যা, ঝংকার, হুল্লোড় মুক্তি, খেলাঘর, মৃত্তিকা প্রভৃতির পাশাপাশি চোখে পড়েছিল সচিত্র ভারতের আদলে কার্টুন পত্রিকা সচিত্র সন্ধানী, বগুড়া থেকে বেরুনো সিনেমা মাসিক। এই সময় চট্টগ্রাম থেকেও বেশ কটি উল্লেখযোগ্য প্রগতিশীল পত্রিকা বেরিয়েছিল। সেগুলোর মধ্যে প্রথমেই নাম করতে হয় সীমান্ত, উদয়ন, পরিক্রমা, আরও কী সব যেন। সচিত্র সন্ধানীর ওই পর্ব চলাকালীন বিভাগোত্তর কলকাতা থেকে বেরুতে শুরু করে নতুন সাহিত্য, উল্টোরথ, জলসা, প্রসাদ, ডাক, সাহিত্যপত্র, তরুণের স্বপ্ন, বসুন্ধরা। এগুলো ছিল মূলধারার কাগজ। সরকারি উদ্যোগে বেরুত এলান, মাহে-নও, পাকিস্তানী খবর, মার্কিন পরিক্রমা। আসলে এগুলো উল্লেখ করলাম শুধু সময়টাকে বোঝাবার জন্য।

সত্তরের দশকে সচিত্র সন্ধানী নবপর্যায়ে বেরুনোর তোড়জোড় চলাকালীন যদিও গাজী সাহেবকে আগে থেকেই চিনতাম, তবু কাইয়ুম ভাই, হক ভাই এঁদের কথায় আমিও জুটে গেলাম। একদিকে সচিত্র সন্ধানীর এত দিন মানে প্রায় এক দশকের সুনাম এবং চরিত্র, অন্যদিকে সময়ের প্রয়োজনে নতুন আঙ্গিক, বিন্যাস এবং সময়োপযোগী সৃজনশীল রচনা—এসব নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেল। পাওয়া গেল সহযোগী হিসেবে শিল্পী কালাম মাহমুদের সলাপরামর্শ। চারুকলা ইনস্টিটিউটের ছাত্র মুনির খান ও মোস্তফা কামাল এল কাইয়ুম ভাইয়ের ইচ্ছানুযায়ী।

সচিত্র সন্ধানী নিজের চরিত্রকে বজায় রেখে চলতে চলতেই কাইয়ুম চৌধুরী, জহির রায়হান, সৈয়দ শামসুল হক, আনিস চৌধুরী, এ টি এম হাই, হুমায়ুন খান, শফিক রেহমানের কল্যাণে আধুনিক সাহিত্যের কাগজ হয়ে উঠল। সম্পাদক সেই আদি ও অকৃত্রিম গাজী শাহাবুদ্দিন আহমদ। সাহিত্যের এবং সন্ধানীর প্রেমে এমনভাবেই মজেছিলেন যে অন্য অনেক কিছু করার বিকল্প থাকা সত্ত্বেও, এমনকি অভিভাবকদের অনুমোদন ব্যতিরেকেই হাত দিয়েছিলেন প্রেসের ব্যবসায়ে। এর মূলেও ছিল ওই সন্ধানী। যে কারণে পরবর্তী সময়ে যখন নিজস্ব প্রকাশন সংস্থা প্রতিষ্ঠা করে প্রকাশনায় ব্রতী হলেন, তখন একের পর এক বিস্ফোরক বইপত্রাদি প্রকাশিত হতে লাগল সন্ধানী প্রকাশনী থেকে। আসলে সচিত্র সন্ধানীতে দেশের প্রধান লেখকদের লেখা ছাপার সঙ্গে দুই বাংলার খ্যাতনামা লেখকদের সঙ্গে যেমন তার ব্যক্তিগত সখ্য গড়ে ওঠে, তেমনি প্রকাশনার ক্ষেত্রেও তার সহজাত রুচির সঙ্গে উন্নত মানের প্রতিও তার ঝোঁক চেপে যায়। আর সঙ্গে তো প্রায় সর্বক্ষণের সঙ্গী শুধু শিল্পী নয়, প্রকৃত অর্থেই বইপ্রেমী কাইয়ুম চৌধুরীর রঙ-তুলি, মেধা, মননশীলতা সবই একতারে বাঁধা পড়েছিল। যার ফলে অচিরকালের মধ্যেই সন্ধানী প্রকাশনী অভিজাত প্রকাশনী হিসেবে নামজাদা হয়ে ওঠে।

মাসিক সচিত্র সন্ধানীর ২য় বর্ষের ৪৩তম সংখ্যা, প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ১৯৮০।

অন্যদিকে সত্তরের দশকে সচিত্র সন্ধানী নবপর্যায়ে বেরুনোর তোড়জোড় চলাকালীন যদিও গাজী সাহেবকে আগে থেকেই চিনতাম, তবু কাইয়ুম ভাই, হক ভাই এঁদের কথায় আমিও জুটে গেলাম। একদিকে সচিত্র সন্ধানীর এত দিন মানে প্রায় এক দশকের সুনাম এবং চরিত্র, অন্যদিকে সময়ের প্রয়োজনে নতুন আঙ্গিক, বিন্যাস এবং সময়োপযোগী সৃজনশীল রচনা—এসব নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেল। পাওয়া গেল সহযোগী হিসেবে শিল্পী কালাম মাহমুদের সলাপরামর্শ। চারুকলা ইনস্টিটিউটের ছাত্র মুনির খান ও মোস্তফা কামাল এল কাইয়ুম ভাইয়ের ইচ্ছানুযায়ী। শুরুতেই আমার মাথায় ছিল পুরো ৬৪ পৃষ্ঠার একটা কাগজে যথাসম্ভব আন্তর্জাতিক মান বজায় রাখা। একমাত্র সৃজনশীল রচনা যেমন গল্প, কবিতা ছাড়া, প্রচ্ছদপরিচিতি থেকে সম্পাদকীয়, ভেতরের ফিচার, নিবন্ধ বা অন্যান্য বিভাগের রচনা সবকিছুতেই এক সারূপ্যে সাজাব। প্রয়োজনবোধে ভাষার সাযুজ্যের জন্য পুনর্লিখন ও সম্পাদনা করা হবে। যারা নবপর্যায়ে সচিত্র সন্ধানীর মনোযোগী পাঠক, একটু লক্ষ করলেই টের পাবেন, এ ব্যাপারে আমরা কতটুকু সাফল্য আনতে পেরেছিলাম। যেহেতু সচিত্র বলে একটা লেজুড় ছিল সুতরাং আমরা ঠিক করেছিলাম সম্ভাব্য সকল লেখায় আমরা যেসব ছবি ছাপাব, সেগুলো যেন কোনো অর্থেই নিষ্প্রাণ বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সার বেঁধে গুলি করে বধ করবার ভঙ্গিমাঅলা ছবি না হয়। ছবির নিচে আলোকচিত্র শিল্পীর কৃতিত্ব বা যোগ্যতার কদর চালু করা হলো। সর্বশেষ সন্ধানীর নামপত্রে লেখাটি কী রকম হবে, এই নিয়ে চিন্তায় ছিলাম। কারণ, নয়ে ধয়ে তার সঙ্গে আবার দন্ত্যনয়ে দীর্ঘ ঈ-কার সব মিলিয়ে এক মহাধুন্ধুমার কাণ্ড মনে হতো; এটাকে দৃষ্টিনন্দনভাবে বাগে আনা চাট্টিখানি কথা নয়। তবে ভরসা ছিল সবেধন কাইয়ুম ভাই। সত্যি একটা চৌখুপি মতো জায়গার মধ্যে কাইয়ুম ভাই বেশ কায়দা করে সুষমভাবে সচিত্র সন্ধানী লিপিবদ্ধ করে দিলেন। একেই বোধ হয় বলে হাতযশ। সাক্ষাৎ এরিক গিল।

মাসিক সচিত্র সন্ধানীর একটি ঈদসংখ্যা

কতগুলো ফিচার, যেমন নগরবাসী সকলের কাছেই উপভোগ্য ও রমণীয় হতে পারে, এমন সব লেখা নিয়ে ঢাকা ডায়েরি, গ্রামবাংলার খুঁটিনাটি নিয়ে বিশাল বাংলা, দুজনে, দুজনার, শুভ্র সমুজ্জ্বল, তারুণ্যের ঝড়-এ রকম খেলাধুলা, সিনেমা ব্যঙ্গ-কৌতুক, কার্টুন, টুকিটাকি খবরাখবর নিয়ে সচিত্র সন্ধানী অতি অল্প সময়ের মধ্যে পাঠকপ্রিয় হয়ে উঠেছিল বলা যায়। প্রতি সংখ্যা নতুন প্রচ্ছদ, নিবিড় ও নিত্যনতুন প্রচ্ছদকাহিনি যা সহজেই পাঠক-মনকে আকৃষ্ট করত। তার প্রমাণ প্রতি সংখ্যাতেই প্রাসঙ্গিক বিষয়ে আসা অজস্র অসংখ্য চিঠির ভিড়। এই সঙ্গে যুক্ত হয়েছিল বৃহত্তর পাঠকশ্রেণীর অংশগ্রহণের জন্য জীবনের প্রথম প্রেম নিয়ে খোলামেলা আলোচনার জন্য বিশদ ফিচার ‘নিকষিত হেম’ কিংবা ভূত দেখা আরও কী কী যেন সঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে।

কর্মাধ্যক্ষ বাবু শ্রীকেশব দত্তগুপ্ত মহাশয় থেকে বিজ্ঞাপন সংগ্রাহক চিন্ময় বিশ্বাস, ডেস্কে কর্মরত রেজাউল হাসান, ফারুক ফয়সালসহ আরও অনেকে এসেছেন-গেছেন, তবে এঁরাই স্থায়ীভাবে মনে রাখার মতো। শেষের দিকে এসে যোগ দিয়েছিলেন একাধারে অবিসংবাদী নেত্রী এবং লেখক মালেকা বেগম, যিনি সব দিক সামাল দিতে খুবই তত্পরতার পরিচয় রেখেছিলেন অল্প দিনের মধ্যেই। নিয়মিত লেখক তালিকায় আরও যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে রশীদ করীম, কবি শহীদ কাদরী, আবদুল মান্নান সৈয়দ, সৈয়দ মুসাররত আলী, মাহমুদুল হক, ইকবাল হাসান, ভ্রাতা মোহাম্মদ খসরু, শামীম আখতার প্রমুখ।

তবে সন্ধানীর বলার মতো কাহিনির মধ্যে রয়েছে সে আমলের সম্ভবত তিন-তিনটি ঈদসংখ্যা। যা বিশদ করে লিখতে গেলে মহাভারত হয়ে দাঁড়াবার সম্ভাবনা বলে বিরত রইলাম। সন্ধানী ছিল তিনপায়াঅলা একটি টেবিল। বিজ্ঞাপন, প্রচার ও সম্পাদকীয় এই তিন-খুঁটিনির্ভর সচিত্র সন্ধানীর প্রতিটি খুঁটিই ছিল বেশ শক্তপোক্ত। তবে এর মধ্যে এক ফাঁকে দু-একজন যে বানের জলে ঢুকে পড়েছিল, তা–ও খুব সত্যি। অবশ্য তাতে খুব যে একটা অসুবিধে হয়েছে, তা নয়। আসলে যেকোনো পত্রিকার সাফল্যের মূলে থাকে এক পরিবারভুক্তবোধ ও অনুভব। শুরু থেকেই সেটা ছিল বলেই একটানা প্রথম তিন বসন্ত পর্যন্ত কোনো অসুবিধে হয়েছিল বলে মনে হয় না।

ভণিতা দীর্ঘায়িত না করে সরাসরি কথায় আসা যাক। কর্মাধ্যক্ষ বাবু শ্রীকেশব দত্তগুপ্ত মহাশয় থেকে বিজ্ঞাপন সংগ্রাহক চিন্ময় বিশ্বাস, ডেস্কে কর্মরত রেজাউল হাসান, ফারুক ফয়সালসহ আরও অনেকে এসেছেন-গেছেন, তবে এরাই স্থায়ীভাবে মনে রাখার মতো। শেষের দিকে এসে যোগ দিয়েছিলেন একাধারে অবিসংবাদী নেত্রী এবং লেখক মালেকা বেগম, যিনি সব দিক সামাল দিতে খুবই তত্পরতার পরিচয় রেখেছিলেন অল্প দিনের মধ্যেই। নিয়মিত লেখক তালিকায় আরও যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে রশীদ করীম, কবি শহীদ কাদরী, আবদুল মান্নান সৈয়দ, সৈয়দ মুসাররত আলী, মাহমুদুল হক, ইকবাল হাসান, ভ্রাতা মোহাম্মদ খসরু, শামীম আখতার প্রমুখ।

বেলাল চৌধুরী। প্রতিকৃতি: মাসুক হেলাল

একবারের ঈদসংখ্যার কথা বলার লোভ সংবরণ করা যাচ্ছে না কিছুতেই। বেশ কিছুদিন ধরে কাজ চলছিল। প্রধান লেখাগুলো হাতে এসে গেলেও ওই সংখ্যার বিশেষ আকর্ষণ সৈয়দ শামসুল হকের লেখা উপন্যাস কিস্তিত কিস্তিতে এসে পৌঁছুচ্ছে। সৈয়দ হক তখন লন্ডনে। ওদিকে ঈদের ছুটি সমাগত। চার-পাঁচ দিনের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। তার আগে বাজার ধরাতে না পারলে সহজেই অনুমেয়। সন্ধানী ছাপা হচ্ছে অবজারভার প্রেসে। রাত্রে এসে কাইয়ুম ভাই সব দেখিয়ে দিয়ে যাচ্ছেন। কাজ চলছে পুরোদমে। সম্পাদক গাজী সাহেবও গভীর রাতের দিকে রণে ভঙ্গ দিলেন। পরের দিন যে-করেই হোক কাগজ বাজারে দিতে হবে। এদিকে যত রাত বাড়ছে, সবারই ঘুমে ঢুলু ঢুলু আঁখি। সকলেরই মেজাজ তিরিক্ষি। অল্পতেই রেগে কাঁই হয়ে যাচ্ছেন কেউ কেউ। কেউবা পড়ছেন ঘুমিয়ে। সুযোগ পেলেই গা এগিয়ে দিচ্ছেন চেয়ারে, টেবিলে। যে যেখানে পারছেন। ওই অবস্থায় এক-একজনকে ধরে দাঁড় করিয়ে দিতে হচ্ছিল পেস্টিং টেবিলের সামনে, আবার জাপটে ধরতে হচ্ছিল ফের না পড়ে যান। কাতরতা কাকে বলে, সে ছিল দেখার মতো। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে কাজ শেষ করে যে যার ঘরে ফিরে গেলাম গাড়িতে চেপে। পরদিন বেলা দুটো-তিনটে নাগাদ অফিসে গিয়ে বোনাস নেওয়ার আনন্দের চেয়েও সেই মুহূর্তে ঢের বড় ছিল সদ্য নবজাত সচিত্র সন্ধানী ঈদসংখ্যাটি। মুখাবয়বে কাইয়ুম চৌধুরীর একান্ত নিজস্ব মুদ্রার চাপ। গর্ভযন্ত্রণা কাকে বলে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছিল সেদিন।

একবার মাথায় এল সন্ধানীর দশ বছর পূর্তি উত্সব করবেন। ব্যস, যে কথা সেই কাজ। গাজী সাহেবের ভাগ্যও বলতে হবে। তখন অবজারভার প্রেসের সর্বেসর্বা বলতে গেলে চিত্রালী-সম্পাদক পারভেজ ভাই। এস এম পারভেজ। এ রকম সজ্জন, সদাশয়, সদাহাস্য মুখের মানুষ খুব কমই গোচর হয়। গাজী সাহেব হোটেল পূর্বাণীর জলসাঘর ভাড়া করে অনুষ্ঠানের আয়োজন করলেন। বিশাল আয়োজন। ঢালাও আমন্ত্রণ। ঢাকার বিদগ্ধজনদের কে আসেননি, সে হিসাব করাটাই সহজ ছিল। দর্শক-শ্রোতা-ঠাসা হলে গান গেয়েছিলেন সাবিনা ইয়াসমীন।

পরম মমতাময়ী আমাদের প্রিয় ভাবি বীথি শাহাবুদ্দিনের কথা না বললে সন্ধানীপর্বের অনেক কথা অপূর্ণ থেকে যায়। ভাবি প্রায়শ আমাদের অর্থাৎ কর্মীদের ডেকে একসঙ্গে বসে খাওয়াতেন পরম উপভোগ্য সব খাবারদাবার। ওদের দুই সন্তান বাবু আর শুভ তখন এতই ছোট ছিল যে ওরা সন্ধানীর সঙ্গে পরম আদরে মমতায় বেড়ে উঠেছিল। আমরা সবাই মিলে এক পরিবার হয়ে উঠতে পেরেছিলাম কি না জানি না। তবে যে বেশ আনন্দ-খুশিতে ছিলাম, তাতে কোনো সন্দেহ নেই।

এ ব্যাপারে গাজী অনু, তনু, শানু, নানু ভাইদের কথাও বলতে হয়। বোনদের কথাই–বা বাদ যাবে কেন। ফাতেমা হাই তো নিজেই লিখতেন। রীনা, জেরিনা, কণা, গীতি আর বড়কুটুম্বদের মধ্যে হাই ভাই, গাউস, নাসির, আজগর, বুলু ভাই, লীনু বিল্লাহর কথা না বললেই নয়। কালের অমোঘ নিয়মে আজ আর এঁদের অনেকেই আমাদের মধ্যে নেই। গাজী পরিবারে নতুন প্রজন্মরা এসে গেছে।

এবার সন্ধানীর প্রচ্ছদচিত্র নিয়ে একটি মজার ঘটনার কথা বলা যাক। আগেই বলা রয়েছে সেই প্রথম সংখ্যা থেকেই দ্বিতীয়রহিত কাইয়ুম চৌধুরীর ওপর নির্ভর করে আমরা এতই নিশ্চিত ছিলাম যে, যে-করেই হোক কোনোরকমে একটি ছবি কাইয়ুম ভাইয়ের হাতে তুলে দিলেই হলো, বাকিটা তার হাতের কেরামতি। এমনই আকর্ষণীয় করে তুললেন যে আমরা নিজেরাই হতচকিত হয়ে যেতাম। একবার বসন্তকালীন সংখ্যার জন্য আমাদের প্রচ্ছদকন্যার প্রয়োজন হয়ে পড়ল। সেই সত্তরের দশকে আজকের মতো মডেলিংয়ের জন্য মেয়ে পাওয়া দুষ্করই ছিল। সে যা-ই হোক, পুরোনো বইয়ের দোকানে অবিরাম ঘোরাঘুরির সুবাদে আমার চেনা সুদর্শন সাদ ইউসুফের কথাটা পাড়তেই জানালেন ইউনিভার্সিটিতে তার সতীর্থ বন্ধু জনাকয়েক মেয়ে আছেন, তাদের সঙ্গে কথা বলে দেখবেন। এভাবে প্রচ্ছদকন্যার খোঁজ করতে গিয়ে পরিচয় হলো তত্কালীন ছাত্র আজকের ইতিহাসকন্যাখ্যাত চলচ্চিত্রকার, লেখক, সক্রিয় রাজনীতিক শামীম আখতার, একাত্তরের শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতা ও বাসন্তী গুহঠাকুরতার কন্যা মেঘনা, যিনি আজকের অধ্যাপক ও সমাজবিজ্ঞানী ড. মেঘনা গুহঠাকুরতা এবং আরও একজন, সম্ভবত নাজিফা আনসারী, এখন কোথায় আছেন জানা নেই। যথারীতি এই তিন কন্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ফটোসেশন করে তারপর সন্ধানীর বেশ কয়েকটি সংখ্যা ওদের ছবির কল্যাণে আলো ঝলমল হয়ে উঠেছিল। গাজী শাহাবুদ্দিন আহমদ স্বত্বাধিকারী সূত্রে সম্পাদক হলেও সাহিত্য–অন্তপ্রাণ তার। চমক সৃষ্টিতে যার জুড়ি মেলা ভার। একবার মাথায় এলেই হলো, তারপর যে-করেই হোক তার সমাধান না হওয়া পর্যন্ত তার শান্তি নেই। প্রয়োজনে নাওয়া-খাওয়া হারাম। একবার মাথায় এল, সন্ধানীর দশ বছর পূর্তি উত্সব করবেন। ব্যস, যে কথা সেই কাজ। গাজী সাহেবের ভাগ্যও বলতে হবে। তখন অবজারভার প্রেসের সর্বেসর্বা বলতে গেলে চিত্রালী-সম্পাদক পারভেজ ভাই। এস এম পারভেজ। এ রকম সজ্জন, সদাশয়, সদাহাস্য মুখের মানুষ খুব কমই গোচর হয়। গাজী সাহেব হোটেল পূর্বাণীর জলসাঘর ভাড়া করে অনুষ্ঠানের আয়োজন করলেন। বিশাল আয়োজন। ঢালাও আমন্ত্রণ। ঢাকার বিদগ্ধজনদের কে আসেননি, সে হিসেব করাটাই সহজ ছিল। দর্শক-শ্রোতা-ঠাসা হলে গান গেয়েছিলেন সাবিনা ইয়াসমীন।

বেলাল চৌধুরী। ছবি নাসির আলী মামুন/ ফটোজিয়াম

অনুষ্ঠান শেষে যখন অভ্যাগতরা বেরুচ্ছেন, তখন সবার হাতে হাতে যে অনুষ্ঠান থেকে বের হলেন তাঁর পাতাজোড়া ছবি। অবাক বিস্ময়ে সবার ভ্রু কপালে ওঠার দশা। সেদিন আবার ঢাকা স্টেডিয়ামে ছিল যুব ফুটবলের ফাইনালে ইরাক-কুয়েতের জীবন-মরণ লড়াই। মাঠে তুমুল হই-হুল্লোড় আর এদিকে সচিত্র সন্ধানীর দশ বছর পূর্তি উত্সবের যথাযোগ্য পরিসমাপ্তিতে আনন্দে আত্মহারা এক কবিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। পরদিন অবশ্য তাঁকে স্নানরত অবস্থায় বাথটাব থেকে উদ্ধার করা হয়।

ওই দিন ওই অনুষ্ঠানের আরেক চমক ছিলেন দরবার-ই-জহুরখ্যাত সাংবাদিক জহুর হোসেন চৌধুরী। অকৃত্রিম এবং বিশুদ্ধ নোয়াখালীর কথ্য বুলিতে নিদারুণ আক্ষেপের সঙ্গে বলেছিলেন, ‘বাঙালি মধ্যবিত্ত মুসলমান সমাজ বড় বেশি দ্রুত ধানক্ষেত থেকে ধানমন্ডিতে চলে এসেছেন।’ তিনি নিজেও তো সমগোত্রীয়দের একজন, তাহলেও। তুমুল করতালিতে মুখরিত সেই সন্ধ্যাটি কি কখনো ভোলা যায়!

সন্ধানীর ফাঁদ কেটে বেরিয়ে গেলেও সদাশয় গাজী সাহেব বিশেষ করে বীথি ভাবির নিঃস্বার্থ স্নেহের টানে গাজী পরিবারের আবর্তে আবারও নতুন করে সচিত্র সন্ধানীর ৪০ বছর পূর্তিতে নতুন গাজী ভবনের প্রতিষ্ঠালগ্নে মনে হলো সুন্দরীর সঙ্গে সঙ্গে সম্পর্ক ছেদ করা এ জন্মে আর হলো না। দেখলাম সুনীলদার কথাই শিরোধার্য। তিনি একবার বলেছিলেন, ‘বেলাল, একটাই তো জীবন, রসেবশে কাটিয়ে গেলেই হলো।’

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/kshmta-hariye-des-chere-palano-saskder-sesh-printi-kee-hyechil

সর্বদা লাফিং ক্লাব

স্যরি, আমরা খুশি হতে পারিনি!

কাকালাপ

রসালো Billboard

আজব দেশে মীনা

স্যরি!

একটি প্রকল্পের আত্মকাহিনি

সিনেপ্লেক্সে একদিন

বেরেক কাম করে না!

উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখনো দুই বছরের বেশি দূরে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মাঝপথেই ডেমোক্রেটিক পার্টিতে শুরু হয়ে গেছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে দলটির সাফল্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যেমন রয়েছেন অভিজ্ঞ রাজনীতিকেরা, তেমনি আলোচনায় উঠে এসেছেন নতুন প্রজন্মের কয়েকজন নেতা। তাঁদের মধ্যে বিশেষভাবে নজর কাড়ছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং জর্জিয়ার সিনেটর জন অসফ।

দুজনের রাজনৈতিক পথ আলাদা, অভিজ্ঞতাও ভিন্ন। নিউসমের রয়েছে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, জাতীয় পর্যায়ে পরিচিতি। অন্যদিকে অসফের সবচেয়ে বড় শক্তি তাঁর বয়স, যোগাযোগের দক্ষতা এবং রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত একটি অঙ্গরাজ্যে নির্বাচনী সাফল্য। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর এই দুই রাজনীতিককে ঘিরে ডেমোক্রেটিক দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।

কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা হচ্ছে, কেন এমন তুলনা

গ্যাভিন নিউসম

ট্রাম্পবিরোধী বড় মুখ নিউসম

গ্যাভিন নিউসম ১৯৬৭ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা উইলিয়াম আলফ্রেড নিউসম ছিলেন আইনজীবী ও আপিল আদালতের বিচারক এবং মা টেসা টমাস মেনজিস। মা–বাবার বিচ্ছেদের পর মায়ের কাছে বড় হন তিনি। সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেওয়ার পর ১৯৯২ সালে সান ফ্রান্সিসকোতে একটি ওয়াইন শপ চালু করেন, যা পরে রেস্তোরাঁ, হোটেল ও ওয়াইনারির ব্যবসাপ্রতিষ্ঠান ‘প্লাম্পজ্যাক গ্রুপে’ পরিণত হয়।

২০০১ সালে আইনজীবী ও টেলিভিশন উপস্থাপক কিম্বার্লি গিলফয়েলকে বিয়ে করলেও ২০০৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ২০০৮ সালে চলচ্চিত্র নির্মাতা জেনিফার সিবেলকে বিয়ে করেন নিউসম। তাঁদের চার সন্তান, মন্টানা, হান্টার, ব্রুকলিন ও ডাচ। নিউসম রোমান ক্যাথলিক পরিবারে বেড়ে উঠেছেন এবং নিজেকে ক্যাথলিক হিসেবে পরিচয় দেন।

৫৯ বছর বয়সী গ্যাভিন নিউসম যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অপরিচিত কেউ নন। সান ফ্রান্সিসকোর মেয়র, ক্যালিফোর্নিয়ার লেফটেন্যান্ট গভর্নর এবং পরে দুই মেয়াদে গভর্নরের দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের সবচেয়ে জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক পরিচিতিকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধও নিউসমকে আলোচনায় রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে কটাক্ষ, রিপাবলিকান প্রশাসনের নীতির সমালোচনা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার পক্ষে তাঁর বক্তব্য তাঁকে ডেমোক্রেটিক দলের ট্রাম্পবিরোধী রাজনীতির পরিচিত মুখে পরিণত করেছে।

কয়েকটি উদাহরণ দেওয়া যাক।

২০২৫ সালের জুনে লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভের মধ্যে ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসমের সম্মতি ছাড়াই অঙ্গরাজ্যের ন্যাশনাল গার্ডের সদস্যদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে সেখানে মেরিন সেনাও পাঠানো হয়।

নিউসমের অভিযোগ ছিল, স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সক্ষম ছিল। তাই ট্রাম্পের এই পদক্ষেপ অপ্রয়োজনীয় এবং অঙ্গরাজ্যের সাংবিধানিক অধিকারের ওপর হস্তক্ষেপ।

ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে নিউসম ও ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের যুক্তি ছিল, প্রেসিডেন্ট আইন ও সংবিধান অতিক্রম করে অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণাধীন বাহিনী নিজের অধীন নিয়েছেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

বিক্ষোভের সময় ট্রাম্প তাঁর সীমান্তবিষয়ক উপদেষ্টা টম হোম্যানকে নিউসমকে গ্রেপ্তারের ব্যাপারে সমর্থন জানান। নিউসম এর জবাবে বলেন, কোনো মার্কিন প্রেসিডেন্টের একজন দায়িত্বপালনরত গভর্নরকে গ্রেপ্তারের কথা বলা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই নিউসম ক্যালিফোর্নিয়াকে কেন্দ্রীয় প্রশাসনের নীতির বিরুদ্ধে একটি রাজনৈতিক প্রতিরোধের জায়গা হিসেবে তুলে ধরেছেন। অভিবাসন, জলবায়ুনীতি, গাড়ির নির্গমন নিয়ন্ত্রণ, ফেডারেল অনুদানসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের বিরোধ হয়েছে।

স্ত্রী ও চার সন্তানসহ গ্যাভিন নিউসম

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নিউসমের অন্যতম আলোচিত রাজনৈতিক উদ্যোগ ছিল ক্যালিফোর্নিয়ার কংগ্রেসনাল নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ। টেক্সাসে রিপাবলিকানদের আসন পুনর্বিন্যাসের পাল্টা পদক্ষেপ হিসেবে তিনি ‘প্রস্তাব ৫০’-এর পক্ষে প্রচার চালান।

২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়ার ভোটাররা প্রস্তাবটি অনুমোদন করেন। এর লক্ষ্য ছিল নতুন নির্বাচনী মানচিত্রের মাধ্যমে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জন্য পাঁচটি অতিরিক্ত আসন জয়ের সুযোগ তৈরি করা।

২০২৬ সালের নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকানদের দখলে থাকা পাঁচটি আসন ডেমোক্র্যাটরা ছিনিয়ে নেন। তবে এই ফলের পেছনে নতুন নির্বাচনী সীমানার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রতি ভোটারদের অসন্তোষও ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের মত।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বিশ্লেষণ অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনের আগে দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্রেটিক প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছেন নিউসম। বিশেষ করে সাউথ ক্যারোলাইনায় তাঁর একাধিক সফরকে ২০২৮ সালের প্রাথমিক নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। দলটির প্রাথমিক মনোনয়নপ্রক্রিয়ায় এই অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ।

তবে নিউসমের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে তাঁর প্রশাসনিক রেকর্ডই জাতীয় নির্বাচনে তাঁর শক্তি ও দুর্বলতা দুটো হয়ে উঠতে পারে। অঙ্গরাজ্যটিতে আবাসনসংকট, গৃহহীন মানুষের সংখ্যা এবং জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে। প্রতিপক্ষরা এসব বিষয় সামনে এনে তাঁকে ক্যালিফোর্নিয়ার ব্যয়বহুল ও অতিমাত্রায় উদারপন্থী রাজনীতির প্রতিনিধি হিসেবে তুলে ধরতে পারে।

এ ছাড়া নিউসমের রাজনৈতিক পরিচিতি যতটা শক্তিশালী, দলের ভেতরে তাঁর অবস্থান নিয়ে ততটা ঐকমত্য নেই। ডেমোক্রেটিক দলের প্রগতিশীল অংশ আরও সাহসী সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি চায়। আবার মধ্যপন্থীরা মনে করে, জাতীয় নির্বাচনে জিততে হলে মধ্যবিত্ত ও রক্ষণশীল ভোটারদের কাছেও গ্রহণযোগ্য হতে হবে। নিউসমকে এই দুই ধারার মধ্যে ভারসাম্য খুঁজে নিতে হবে।

এ বছরের (২০২৬) শেষ দিকে নিউসমের গভর্নরের মেয়াদ শেষ হচ্ছে। এরপর তিনি পূর্ণ সময় দিতে পারবেন জাতীয় রাজনীতিতে। কিন্তু নির্বাচিত পদে না থাকলে রাজনৈতিক আলোচনায় নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখাও তাঁর জন্য বড় পরীক্ষা হবে।

জন অসফ

জন অসফে বারাক ওবামার ছায়া

জন অসফ ১৯৮৭ সালের ১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রিচার্ড অসফ পূর্ব ইউরোপীয় ইহুদি বংশোদ্ভূত এবং মা হিদার ফেন্টন অস্ট্রেলীয় অভিবাসী। মায়ের ইহুদি পরিচয় না থাকলেও তিনি ইহুদি ধর্মীয় ঐতিহ্যের মধ্যে বড় হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে ইহুদি ধর্ম গ্রহণ করেন।

আটলান্টার সংস্কারপন্থী ইহুদি উপাসনালয় ‘দ্য টেম্পল’-এ তাঁর শৈশব কেটেছে। ইহুদি পরিচয় ও পারিবারিক ঐতিহ্য তাঁর মূল্যবোধে প্রভাব ফেলেছে বলে তিনি বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন। তাঁর স্ত্রী অ্যালিশা ক্রেমার একজন চিকিৎসক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তাঁরা ২০১৮ সালে বিয়ে করেন। এই দম্পতির দুই মেয়ে রয়েছে। বর্তমানে তাঁরা আটলান্টায় বসবাস করেন।

নিউসমের তুলনায় জন অসফের রাজনৈতিক যাত্রা অনেক ছোট। বয়স মাত্র ৩৯ বছর। ২০২১ সালে জর্জিয়া থেকে সিনেটর নির্বাচিত হন তিনি। ২০২৬ সালের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে সিনেটর নির্বাচিত হয়েছেন।

এই জয়কে সাধারণ কোনো নির্বাচনী সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় জয় পেয়েছিলেন। এমন একটি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অসফ নিজের নির্বাচনী সক্ষমতার প্রমাণ দিয়েছেন।

রুবিও না ভ্যান্স—রিপাবলিকান থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতায় এগিয়ে কে

বিশেষ করে যেসব ডেমোক্রেটিক নেতা মনে করেন, দলকে আবারও মধ্যপন্থী ও দোদুল্যমান ভোটারদের কাছে ফিরতে হবে, তাঁদের কাছে অসফের জয় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

নির্বাচনী প্রচারে অসফের প্রধান অস্ত্র ছিল ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা। তাঁর বক্তৃতা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য এবং প্রচারের ছোট ছোট ভিডিও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে ঘিরে অসফের কটাক্ষও আলোচনায় এসেছিল। অসফের রাজনৈতিক ভাষা আক্রমণাত্মক হলেও তা অনেক সময় পরিমিত ও পরিকল্পিত। এ কারণেই তাঁর মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কিছুটা মিল খুঁজে পাচ্ছেন ডেমোক্রেটিক দলের সমর্থকেরা।

তবে অসফ কেবল বক্তৃতা বা সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তার ওপর নির্ভর করেননি। সিনেটর হিসেবে তিনি শিশুদের অনলাইন নিরাপত্তা, মাদক পাচার প্রতিরোধ, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং সামরিক পরিবারের আবাসনসংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করেছেন। সরকারি কারাগারে দুর্নীতি ও বন্দীদের প্রতি নির্যাতনের অভিযোগ অনুসন্ধানেও ভূমিকা রেখেছেন।

স্ত্রী অ্যালিশা ক্রেমারের সঙ্গে জন অসফ

২০২৬ সালের নির্বাচনে তাঁর আরেকটি শক্তি ছিল প্রচারের অর্থসংস্থান। বিপুল অর্থ সংগ্রহ করে তিনি জর্জিয়ার নির্বাচনী লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। তাঁর প্রচারকৌশল, বিশেষ করে ট্রাম্পবিরোধী বক্তব্যকে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি অন্য ডেমোক্রেটিক প্রার্থীদের জন্যও অনুসরণযোগ্য হয়ে ওঠে।

তবে অসফের সামনে সবচেয়ে বড় প্রশ্ন তাঁর জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা। তিনি এখনো কোনো অঙ্গরাজ্যের গভর্নর বা প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেননি। ফলে বড় পরিসরে প্রশাসন পরিচালনার সক্ষমতা যাচাইয়ের সুযোগ হয়নি। সিনেটে তাঁর কাজের অভিজ্ঞতা থাকলেও প্রেসিডেন্ট হওয়ার জন্য যে বিস্তৃত রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতা প্রয়োজন, তা তিনি কতটা অর্জন করেছেন, সেটি প্রমাণ করতে হবে।

আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কথা অসফ নিজে এখনো জানাননি। বরং একাধিকবার বলেছেন, ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাঁর ‘শূন্য আগ্রহ’। নির্বাচনী বিতর্কে তিনি সিনেটে দ্বিতীয় ছয় বছরের মেয়াদ পূর্ণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। ফলে তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা গেলেও তাঁর প্রার্থিতার ব্যাপারে শেষ অবধি কী হবে বলা যাচ্ছে না।

এর আগে ওয়ারেন জি হার্ডিং, জন এফ কেনেডি, বারাক ওবামা সিনেটর হিসেবে দায়িত্বরত থাকা অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন এবং জয়ী হয়েছেন।

ডেমোক্রেটিক দলের সামনে কোন পথ

নিউসম ও অসফের তুলনা আসলে ডেমোক্রেটিক দলের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়েও একটি বড় প্রশ্ন তুলে ধরছে। দলটি কি পরিচিত, অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত নেতৃত্বের ওপর আস্থা রাখবে, নাকি নতুন প্রজন্মের কাউকে সামনে এনে রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা করবে?

নিউসমের সুবিধা হলো, তিনি জাতীয় পর্যায়ে পরিচিত। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে নিজেকে দৃশ্যমান রেখেছেন। নির্বাচনী প্রচার, অর্থ সংগ্রহ এবং দলের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা বেশি। কিন্তু ক্যালিফোর্নিয়ার সমস্যাগুলো তাঁর জাতীয় নির্বাচনী প্রচারে বোঝা হয়ে উঠতে পারে।

অন্যদিকে অসফের সবচেয়ে বড় শক্তি নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব। তিনি এমন একটি অঙ্গরাজ্যে নির্বাচনী সাফল্য পেয়েছেন, যেখানে ডেমোক্র্যাটদের জয় সহজ নয়। তাঁর বক্তব্য তরুণ ভোটারদের আকৃষ্ট করছে। একই সঙ্গে দ্বিদলীয় উদ্যোগে কাজ করার অভিজ্ঞতা তাঁকে শুধু দলের নিজস্ব সমর্থকদের নয়, মধ্যপন্থী ভোটারদের কাছেও গ্রহণযোগ্য করে তুলতে পারে। কিন্তু জাতীয় পর্যায়ে তাঁর পরিচিতি এখনো সীমিত এবং প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।

তবে এই দুই নেতার বাইরে আরও কয়েকজনের কথা বিবেচনায় রাখতে হবে। পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎসকারের রয়েছে বিপুল অর্থনৈতিক সামর্থ্য ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার মধ্যপন্থী ভোটারদের কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা রাখেন। সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগেগ এবং নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজও আলোচনার বাইরে নন।

অতএব, ২০২৮ সালের ডেমোক্রেটিক মনোনয়নের লড়াই এখনই নিউসম ও অসফের মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ সীমিত। বরং মধ্যবর্তী নির্বাচনের ফল দলটির সামনে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ তৈরি করেছে।

একটি বিষয় অবশ্য স্পষ্ট, ট্রাম্পবিরোধী অবস্থানই ডেমোক্রেটিক দলের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য যথেষ্ট হবে না। ভোটাররা জানতে চাইবেন, ট্রাম্পের সমালোচনার বাইরে তাঁদের নিজস্ব কর্মসূচি কী? জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অভিবাসন, অর্থনৈতিক বৈষম্য এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভূমিকা নিয়ে তাঁদের পরিকল্পনা কী?

নিউসমকে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে এসব প্রশ্নের উত্তর দিতে হবে। অসফকে প্রমাণ করতে হবে, তরুণ নেতৃত্ব ও নির্বাচনী জনপ্রিয়তার পাশাপাশি দেশ পরিচালনার মতো অভিজ্ঞতাও তাঁর রয়েছে।

২০২৮ সালের নির্বাচন এখনো অনেক দূরে। তত দিনে রাজনৈতিক পরিস্থিতি বদলাতে পারে, নতুন মুখ সামনে আসতে পারে, এমনকি এই দুজনের কেউ হয়তো শেষ পর্যন্ত প্রার্থীও হবেন না।

তবু নিউসম ও অসফের মধ্যে তুলনাটি ডেমোক্রেটিক দলের সামনে থাকা একটি মৌলিক প্রশ্নকে স্পষ্ট করে দেয়, দলটি কি পরিচিত নেতৃত্বের ধারাবাহিকতা চায়, নাকি নতুন প্রজন্মের হাতে ভবিষ্যৎ তুলে দিতে প্রস্তুত?

সূত্র: রয়টার্স, লস অ্যাঞ্জেলেস টাইমস, ওয়াশিংটন পোস্ট।

ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির জীবনের শুরুটা ছিল বেশ কঠিন। মাত্র আট বছর বয়সে কাজ শুরু করেছিলেন তিনি। একটি ছোট দোকানে বিভিন্ন জিনিস বিক্রি করে দিনে আয় করতেন ১০ থেকে ২০ রুপি।

আর্থিক সংকটের কারণে ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনাও চালিয়ে যেতে পারেননি। সম্প্রতি এক পডকাস্টে নিজের শৈশব ও সংগ্রামের দিনগুলোর কথা বলেছেন এই কৌতুকশিল্পী।

সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’তে অতিথি হয়ে এসেছিলেন মুনাওয়ার। সেখানে জীবনের প্রথম দিকের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

মুনাওয়ার ফারুকি

মুনাওয়ার বলেন, ‘আমার বয়স যখন আট বছর, তখন থেকেই কাজ শুরু করি। একটি ছোট দোকানে কাজ করতাম। বিভিন্ন জিনিস বিক্রি করতাম। দিনে ১০ থেকে ২০ রুপি আয় হতো। ১১ বছর বয়সে একটি উপহারের দোকানে কাজ শুরু করি। সেখানে দুই থেকে চার মাস কাজ করেছিলাম। তবে আমার প্রথম নিয়মিত কাজ ছিল একটি বাসনপত্রের দোকানে।’

পড়াশোনায় ভালো ছিলেন মুনাওয়ার। সহপাঠীদের মধ্যে বরাবরই ভালো ফল করতেন। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ হয়েছিল তাঁর। এরপর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

এ নিয়ে আক্ষেপ আছে কি না, জানতে চাইলে মুনাওয়ার বলেন, ‘আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছি। ক্লাসে প্রথম হতাম। তবে পড়াশোনা চালিয়ে যেতে না পারায় কখনো খুব বেশি হতাশ হইনি। এখন পেছনে ফিরে বুঝতে পারি, কাজ করতে আমি কতটা ভালোবাসি।’

গোপনে দ্বিতীয় বিয়ে করলেন মুনাওয়ার ফারুকী, পাত্রী মেহজাবিন কোটওয়ালা

কাজের প্রতি নিজের আগ্রহের কথাও জানিয়েছেন মুনাওয়ার। তাঁর ভাষায়, প্রতিদিন কাজ করতে ভালো লাগে তাঁর। ছুটি কাটানোর চেয়ে কাজ করা, অর্থ উপার্জন এবং পরিশ্রম করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

মুনাওয়ার বলেন, ‘আমি কাজ করতে, অর্থ উপার্জন করতে এবং পরিশ্রম করতে ভালোবাসি। এতে ক্লান্তি আসে না। অনেকে বলেন, আমি অনেক পরিশ্রম করি। কিন্তু আমার মনে হয়, সবাই আমার মতোই পরিশ্রম করেন।’

গুজরাটের জুনাগড় থেকে কিশোর বয়সে মুম্বাইয়ে পাড়ি জমান মুনাওয়ার। মায়ের মৃত্যুর পর পরিবারের দায়িত্ব সামলাতে তাঁকে নানা ধরনের কাজ করতে হয়েছে। পরে স্ট্যান্ডআপ কমেডি ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পরিচিতি পান তিনি।

২০২২ সালে রিয়েলিটি শো ‘লকআপ’-এর প্রথম আসরে বিজয়ী হয়ে ব্যাপক পরিচিতি পান মুনাওয়ার। এরপর ২০২৪ সালে ‘বিগ বস ১৭’-এর শিরোপা জেতেন তিনি। সম্প্রতি ‘দ্য ট্রেইটার্স ইন্ডিয়া ২’ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই কৌতুকশিল্পী।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেডকোয়ার্টার্সে এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি (ইএইচএস) বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশনের উদ্যোগে বিশেষ অগ্নি ও জরুরি বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বেতন-ভাতা বৃদ্ধি ও ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করেছেন ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমা।
আজ ১২ নভেম্বর, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘গোর্কি’র ৫৬ তম বার্ষিকী।
স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে শ্রীলঙ্কার সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ।
আঁচল ফাউন্ডেশনের মতে, পরীক্ষার ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকটকে আরো বাড়িয়ে তুলছে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে লক্ষ্যের চেয়ে ৫০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব কম আদায় হয়েছে।