টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে প্রাণ গেল সেনাসদস্যের
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চলাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলি তিতাসের বুকে লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে টেকনাফের লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। তবে ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজকে এ বিধিনিষেধের বাইরে রাখার সিদ্ধান্ত...
বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বি...
আন্তর্জাতিক বাজারে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ২০ ডলার হলে বাংলাদেশ সরকারকে প্রতি ঘনমিটার গ্যাসে ৬০ টাকার বেশি ভর্তুকি দিতে হয়। চলতি বছর সরবর...
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। রাতে মন্ত্রণ...
সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধ করতে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা। একই সঙ্গে ইয়েমেনে ন...
যুক্তরাজ্যের অন্যতম প্রধান অভিধান প্রকাশক কলিন্স সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে শব্দের ব্যবহার ও জনপ্রিয়তার তথ্য সংগ্রহ করে বর্ষসেরা শব্দ নির্বাচন করে। বিখ্যাত কলিন্স ডিকশনারি (Collins Dicti...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
নড়বড়ে সাঁকো থেকে সহপাঠীরা বই–খাতাসহ পানিতে পড়ে যাওয়ার পর শিশুরা দল বেঁধে ছুটে যায় ইউনিয়ন পরিষদে। তাদের চাপেই তৈরি হয় ভাসমান সেতু, নিরাপদ পথ পায় প্রায় ১৪০ শিক্ষার্থী

ভারতের লাখ লাখ মানুষ মনে করেন, দেশকে ঘৃণা ও বিভাজনের রাজনীতি থেকে বের করে আনতে রাহুল গান্ধীই হতে পারেন যোগ্য নেতা। নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এখন গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সমাজে বৈষম্য বাড়ছে। ধনী ও দরিদ্রের ব্যবধান আরও প্রকট হচ্ছে। অর্থনীতির সুফল প্রধানত ধনীদের ঘরেই যাচ্ছে। গত রোববার দিল্লিতে ভোট চুরির প্রতিবাদে বিরোধী দলগুলোর বিশাল সমাবেশে মানুষের উপস্থিতি দেখে মনে হয়েছে, রাহুল গান্ধীর নেতৃত্বের প্রতি অনেকের আস্থা তৈরি হয়েছে।

নির্বাচনে কারচুপির অভিযোগে তরুণেরাও ক্ষুব্ধ। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তাঁরা। তবে নির্বাচনে কারচুপি করার অর্থ হলো, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের সমর্থন পাওয়ার ব্যাপারে ক্ষমতাসীনদের আস্থা নেই। এই দিক থেকে দেখলে কারচুপির ঘটনা গণতন্ত্রের জন্য বিপদের সংকেত হলেও তা ক্ষমতাসীনদের দুর্বলতাও প্রকাশ করে।

গণতন্ত্রকে দুর্বল করার ঘটনা অবশ্য শুধু ভারতেই ঘটছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধুত্বের মধ্যেও বিষয়টি স্পষ্ট। ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকারের প্রতি তাঁদের দুজনেরই অবজ্ঞা রয়েছে। গত সপ্তাহের নির্বাচনের পর ইসরায়েলের আরব বংশোদ্ভূত সংসদ সদস্যরা নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ নেতানিয়াহু তাঁদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন।

ভারতের ‘তেলাপোকাদের’ বিজয় যা প্রমাণ করল

ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে

ভারতেও মোদির ক্ষেত্রে একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। বিহার ও পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে তাঁর দল বিতর্কিতভাবে জয় পেয়েছে। অভিযোগ রয়েছে, মোদির পছন্দের নির্বাচন কমিশন লাখ লাখ মুসলিম ভোটারসহ সরকারের সম্ভাব্য বিরোধীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। অন্যদিকে, মোদির সঙ্গে বন্ধুত্বের পুরস্কার হিসেবে নেতানিয়াহুর সরকার ভারতকে পেগাসাসের মতো আড়ি পাতার প্রযুক্তি দিয়েছিল। এসব প্রযুক্তি গণতন্ত্রকে দুর্বল করার কাজে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এমন মানুষের সংখ্যা কম নয়। ভারতের গণতন্ত্রকে আবার সুস্থ ধারায় ফিরিয়ে আনার চেষ্টা তিনি করেছেন। তবে প্রশ্ন হলো, প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি লড়াই করার মতো দৃঢ়তা ও রাজনৈতিক কৌশল তাঁর আছে কি না? প্রিয়াঙ্ক খাড়গে, এম কে স্ট্যালিন কিংবা অখিলেশ যাদবের মতো মাঠের রাজনীতিতে অভিজ্ঞ নেতাদের সঙ্গে তুলনা করলে এই প্রশ্ন ওঠে।

গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সোনিয়া গান্ধী এবং তাঁর দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সরব হয়েছেন। ভারতের বামপন্থী দলগুলো ছাড়া বড় রাজনৈতিক দলগুলোর অধিকাংশই এ বিষয়ে নীরব থেকেছে। এ কারণে গান্ধী পরিবারের অবস্থান প্রশংসার দাবি রাখে। তবে এতে তাঁদের বিদেশি ও দেশের ভেতরের নানা স্বার্থান্বেষী গোষ্ঠীর আক্রমণের লক্ষ্য হওয়ার আশঙ্কাও রয়েছে। দশেরার অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান অতিথি হিসেবে একজন ইসরায়েলি কূটনীতিককে আমন্ত্রণ জানানোর ঘটনাও উদ্বেগজনক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদলে তৈরি একটি পুতুল হাতে নিয়ে হাঁটছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। বিরোধী দলের নেতাদের নিয়ে তিনি বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করেন। নয়াদিল্লি

কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ করছেন না। রাহুল গান্ধী নিজে কি প্রধানমন্ত্রী হতে চান? অনেকেই যেন তাঁকে এই দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত। অথচ তাঁর নিজের ইচ্ছা কী, তা জানা জরুরি। নেহরু-গান্ধী পরিবারের ইতিহাস বিবেচনা করলে মনে হয়, রাহুলের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার তেমন উচ্চাকাঙ্ক্ষা নেই। সোনিয়া গান্ধীর শিগগির প্রকাশিতব্য স্মৃতিকথা থেকে হয়তো এ বিষয়ে আরও কিছু জানা যাবে।

ভারতীয় জনতা পার্টি নিয়মিত জওহরলাল নেহরু ও তাঁর মেয়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ক্ষমতার লোভের অভিযোগ তোলে। অথচ ভারতের ইতিহাসে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকা অবস্থায় প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন নেহরু। ১৯৫০ সালের ফেব্রুয়ারিতে দেশভাগের পর শরণার্থী সংকটের কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। সরদার বল্লভভাই প্যাটেলের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

১৯৫৮ সালেও নেহরু পদ ছাড়তে চেয়েছিলেন। তখন তিনি মানসিকভাবে ক্লান্ত ছিলেন। আদর্শের প্রতি আগের বিশ্বাস কমে আসছিল। ভারতের রাজনীতিতে জনজীবনের মানও তাঁর কাছে ক্রমেই নিচে নেমে যাচ্ছিল। এ নিয়ে দেশে আলোড়ন তৈরি হয়। কংগ্রেস নেতারা তাঁকে দায়িত্বে থেকে যাওয়ার অনুরোধ জানান।

জ্ঞানেশেই কি গণেশ ওলটাবে মোদির?

ধ্রুব রাঠির ‘নমস্কার দোস্ত!’ মোদির জন্য কতটা চিন্তার?

নেহরু কি তাঁর মেয়েকে উত্তরসূরি করতে চেয়েছিলেন? ইতিহাসে এর প্রমাণ নেই। বরং ১৯৫২ সালে তরুণ সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণকে নিজের সহযোগী হিসেবে চেয়েছিলেন তিনি। কিন্তু জয়প্রকাশ সেই প্রস্তাব গ্রহণ করেননি। ইন্দিরা গান্ধীকে মন্ত্রিসভায় নেওয়া কিংবা প্রধানমন্ত্রী করার কোনো ইঙ্গিতও তখন ছিল না।

নেহরু কংগ্রেসের ডানপন্থী নেতা মোরারজি দেশাইকে নিয়ে সতর্ক ছিলেন। তিনি একবার জ্যেষ্ঠ মন্ত্রীদের পদত্যাগ করে দলের তৃণমূল পর্যায়ে কাজ করার পরিকল্পনা করেন। একই সময়ে লাল বাহাদুর শাস্ত্রীকে প্রধানমন্ত্রীর দপ্তরে বিনা দপ্তরের মন্ত্রী করেন। এটি ছিল শাস্ত্রীকে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে বিবেচনার ইঙ্গিত।

তাসখন্দে শাস্ত্রীর আকস্মিক মৃত্যুর পর আবার দেশাইয়ের ক্ষমতায় আসার আশঙ্কা দেখা দেয়। কংগ্রেসের প্রভাবশালী আঞ্চলিক নেতারা তাঁকে ঠেকাতে ইন্দিরা গান্ধীকে সামনে আনেন। তাঁদের ধারণা ছিল, ইন্দিরাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। কিন্তু ইন্দিরা নিজে গুলজারিলাল নন্দাকে সমর্থন করতে চেয়েছিলেন।

দিল্লিতে এক বিক্ষোভে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র

ইন্দিরাকে সমর্থনকারী সিন্ডিকেট ছিল মূলত রক্ষণশীল, ব্যবসাবান্ধব এবং সমাজতন্ত্রবিরোধী। ১৯৬৯ সালে কমিউনিস্টদের সমর্থন নিয়ে ইন্দিরা তাঁদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। জরুরি অবস্থা জারির পর বামপন্থীরা তাঁকে সমর্থন দেওয়া বন্ধ করে দেয়। লেখকের মতে, সেটি ছিল তাঁদের বড় রাজনৈতিক ভুল। পরে রক্ষণশীল ও ধর্মীয় পুনরুজ্জীবনবাদীরা ইন্দিরার চারপাশে প্রভাব বিস্তার করেন। তাঁদের প্রভাবেই পাঞ্জাব নিয়ে ইন্দিরার সেই ভয়াবহ নীতি তৈরি হয়েছিল বলে মনে করা হয়। শেষ পর্যন্ত সেই নীতিই তাঁর পতনের কারণ হয়ে দাঁড়ায়।

রাজীব গান্ধী ছিলেন অত্যন্ত ব্যক্তিগত জীবনযাপনকারী একজন মানুষ। ছোট ভাই সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর মায়ের পাশে দাঁড়াতে তাঁকে রাজনীতিতে আসতে হয়। ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর পরিস্থিতি তাঁকে প্রধানমন্ত্রী করে। সোনিয়া গান্ধী যে রাজীবের রাজনীতিতে আসার বিরোধিতা করেছিলেন, তার যথেষ্ট প্রমাণ রয়েছে। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্তেও তিনি বাধা দিয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, রাজীবও প্রাণ হারাতে পারেন। তখন রাজীব বলেছিলেন, ‘আমি তাঁর ছেলে। আমি যদি দায়িত্ব না নিই, তাহলে কে নেবে?’ এটা কি ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা ছিল?

১৯৯৯ সালে রাষ্ট্রপতির কাছে ২৭২ জন সমর্থকের তালিকা নিয়ে গিয়েছিলেন সোনিয়া গান্ধী। তাহলে কি তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? অথচ ২০০৪ সালে তিনি নিজে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। সাবেক আমলা আর ডি প্রধানের ২০১৪ সালের একটি বইয়ে বলা হয়েছে, ১৯৯৯ সাল থেকেই সোনিয়ার পছন্দের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং।

সোনিয়া গান্ধী শুধু প্রধানমন্ত্রী নির্বাচন করেই থেমে থাকেননি। তিনি একটি কার্যকর পরামর্শক পরিষদ গঠন করেছিলেন। এই পরিষদ দারিদ্র্য দূরীকরণ, তথ্য অধিকার, শিক্ষার অধিকার এবং সরকারি প্রতিষ্ঠানের বেসরকারীকরণ বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মনমোহন সিং সরকারকে পরামর্শ দিত। এসব উদ্যোগ নেহরু ও ইন্দিরা গান্ধীর আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

সম্ভবত রাহুল গান্ধীও পরিবারের এই রাজনৈতিক ঐতিহ্য অনুসরণ করবেন। তাঁর বেড়ে ওঠা ও রাজনৈতিক শিক্ষা তাঁকে উদার ও শালীন রাজনীতির দিকে নিয়ে গেছে। কিন্তু ডানপন্থী রাজনীতির নিষ্ঠুর পরিবেশে এই শালীনতা কতটা কার্যকর হবে, সেটিই প্রশ্ন। নেহরু যেমন একসময় রাজনীতির অবনতি দেখে পদত্যাগ করতে চেয়েছিলেন, রাহুলের ক্ষেত্রেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ, প্রতিপক্ষ কোণঠাসা হয়ে পড়লে পাল্টা আক্রমণ আরও ভয়ংকর হতে পারে। সেই আক্রমণ মোকাবিলায় ভারতের প্রগতিশীল শিবিরে আরও অনেক কঠোর ও লড়াকু নেতা রয়েছেন।

জাভেদ নাকভি পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর দিল্লি প্রতিনিধি।

ডন থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত।

হেমন্তের সন্ধ্যায় ছাতিম ফুলের সুবাসে ম ম করে চারপাশ। গাছজুড়ে ফুটেছে থোকায় থোকায় সাদা ফুল। ফুলের সৌন্দর্য আর সুবাসে মুগ্ধ পথচারীরা। মৌমাছি, প্রজাপতি ও ছোট পাখিদের আনাগোনায় মুখর ছাতিমগাছের আশপাশ। চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় ছাতিম ফুলের এমনই সৌন্দর্য নিয়ে ছবির গল্প।

হেমন্তের স্নিগ্ধতায় ছাতিমগাছজুড়ে ফুটেছে সাদা ফুল

ফুলের প্লাবনে পাতারা আড়ালে হারিয়ে গেছে

ছাতিম ফুলের মিষ্টি সুবাসে ভরে উঠেছে চারপাশ

গাছের ডালে থোকায় থোকায় ফুটেছে ছাতিম ফুল

ছাতিম ফুলের কাছে উড়ে এসেছে কালো ভ্রমর

ছাতিম ফুলের নিচের অংশ নলাকৃতি এবং নল-মুখের পাঁচটি পাপড়ি ঈষৎ বাঁকানো

শাখার শীর্ষে ছোট ছোট ফুল চোখে আবেশ ছড়ায়। প্রতিটি ফুলের গুচ্ছকে ঘিরে থাকে সাতটি গাঢ় সবুজ রঙের পাতা। যে কারণে গাছটিকে সংস্কৃত ভাষায় ‘সপ্তপর্ণ’ বা ‘সপ্তপর্ণা’ নামেও ডাকা হয়

ফুলের সৌন্দর্য যত না মুগ্ধ করে, সৌরভ তার চেয়ে কয়েক গুণ বেশি। ফুলের ডালে বসেছে ছোট পাখি

গত এক মাসে অ্যাপলের নতুন মডেলের আইফোনের পাশাপাশি স্যামসাং, ভিভো, শাওমি, টেকনো ও অনারসহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন ফোন বাজারে আসায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে। বর্তমানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি ভাঁজ করা আইফোন ডুও পাওয়া যাচ্ছে বাজারে। ফলে একদিকে নতুন আইফোন নিয়ে আগ্রহ, অন্যদিকে তুলনামূলক কম দামে ভালো ফোন কেনার সুযোগ—দুই মিলিয়ে ক্রেতা বেড়েছে মোবাইল ফোনের বাজারে। ঢাকা ও চট্টগ্রামের বাজার ঘুরে বিভিন্ন ব্র্যান্ডের ফোনের দাম এবং সেগুলোর উল্লেখযোগ্য দিক তুলে ধরা হলো।

আইফোন ডুয়ো

অ্যাপল

১. আইফোন ডুও (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৩ লাখ ৬৩ হাজার টাকা।

পর্দা: ৭.৬ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ২১৬০পি।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: অ্যাপল এ২০ প্রো।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৮৮৩ মিলিঅ্যাম্পিয়ার।

২. আইফোন ১৮ প্রো

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ৯০ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ২১৬০পি।

র্যাম: ১২ গিগাবাইট

প্রসেসর: অ্যাপল এ২০ প্রো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৫৬ মিলিঅ্যাম্পিয়ার।

৩. আইফোন ১৮ প্রো ম্যাক্স

আনঅফিশিয়াল দাম: ২ লাখ ১২ হাজার টাকা।

পর্দা: ৬.৯ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ২১৬০পি।

র্যাম: ১২ গিগাবাইট

প্রসেসর: অ্যাপল এ২০ প্রো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ৩৯১ মিলিঅ্যাম্পিয়ার।

৪. আইফোন ১৭ এয়ার

অফিশিয়াল দাম: ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৫ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ২১৬০পি।

র্যাম: ১২ গিগাবাইট

প্রসেসর: অ্যাপল এ১৯ প্রো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৩ হাজার ১৪৯ মিলিঅ্যাম্পিয়ার।

৫. আইফোন ১৭ প্রো ম্যাক্স

অফিশিয়াল দাম: ২ লাখ ৪২ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৯ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ১২ জিবি অ্যাপল এ১৯ প্রো

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৮৩২ মিলিঅ্যাম্পিয়ার।

৬. আইফোন ১৭

অফিশিয়াল দাম: ১ লাখ ৪৭ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: অ্যাপল এ১৯

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৩ হাজার ৬৯২ মিলিঅ্যাম্পিয়ার।

৭. আইফোন ১৬

অফিশিয়াল দাম: ৯৯ হাজার টাকা।

পর্দা: ৬.১ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: অ্যাপল এ১৮

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৩ হাজার ৫৬১ মিলিঅ্যাম্পিয়ার।

গ্যালাক্সি এস২৬ এফই

স্যামসাং

১. গ্যালাক্সি এস২৬ এফই

আনঅফিশিয়াল দাম: ৮০ হাজার টাকা

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: এক্সিনস ২৫০০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. গ্যালাক্সি এস২৬ প্লাস

অফিশিয়াল দাম: ১ লাখ ৫২ হাজার ৯৯৯ টাকা

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার।

৩. গ্যালাক্সি এস২৬

অফিশিয়াল দাম: ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকা।

আনঅফিশিয়াল মূল্য: ৮৫ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার।

৪. গ্যালাক্সি এ৫৭ ৫জি

অফিশিয়াল দাম: ৭৭ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: এক্সিনস ১৬৮০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৫. গ্যালাক্সি এ৩৭ ৫জি

অফিশিয়াল দাম: ৫৭ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট এক্সিনস ১৪৮০

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৬. গ্যালাক্সি এ১৮

আনঅফিশিয়াল দাম: ৪০ হাজার টাকা।

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: এক্সিনস ১৬৬০

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৭. গ্যালাক্সি এ১৭ ৫জি

অফিশিয়াল দাম: ৩৬ হাজার ২৯৯ টাকা।

পর্দা: ৬.৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: এক্সিনস ১৩৩০

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

শাওমি

১. রেডমি ১৭ ফাইভ–জি (নতুন)

দাম: ৩১ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৯ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৪ জেন ৫।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. শাওমি ১৮ প্রো

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ৩০ হাজার টাকা।

পর্দা: ৬.৪ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. রেডমি কে১০০ (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৬৫ হাজার টাকা।

পর্দা: ৬.৮ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৪. শাওমি পোকো এক্স৮এস (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৫০ হাজার টাকা।

পর্দা: ৬.৩৫ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৭ এলিট জেন ৪।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৩৩০ মিলিঅ্যাম্পিয়ার।

৫. রেডমি এম১০০ প্রো

আনঅফিশিয়াল দাম: ৪৫ হাজার টাকা।

পর্দা: ৬.৬৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭৩০০ আলট্রা।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

টেকনো

১. পোভা ৪ (নতুন)

দাম: ২১ হাজার ৯৯০ টাকা।

পর্দা: ৬.৮২ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ ও ৬০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: হেলিও জি৯৯ ৬এনএম।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. স্পার্ক ৫০সি

অফিশিয়াল দাম: ২৩ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: হেলিও জি৮১।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার।

৩. স্পার্ক ৫০ এস (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৩০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৬৪০০।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

৪. স্পার্ক গো ৩ প্রো

আনঅফিশিয়াল দাম: ২০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৭২৫০।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার।

৫. ক্যামন স্লিম ৫জি

অফিশিয়াল দাম: ৫৯ হাজার ৯৯৯ টাকা

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট

প্রসেসর: ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

গুগল

১. পিক্সেল ১১ প্রো

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ৪০ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: গুগল টেনসর জি৬।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৮৫০ মিলিঅ্যাম্পিয়ার।

২. পিক্সেল ১১

আনঅফিশিয়াল দাম: ৯৭ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: গুগল টেনসর জি৬।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৯৮৫ মিলিঅ্যাম্পিয়ার।

৩. পিক্সেল ১০

অফিশিয়াল দাম: ১ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: গুগল টেনসর জি৫।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৪ হাজার ৯৭০ মিলিঅ্যাম্পিয়ার।

৪. পিক্সেল ১০এ

আনঅফিশিয়াল দাম: ৬৩ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: গুগল টেনসর জি৪

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার।

৫. পিক্সেল ৯এ

অফিশিয়াল দাম: ৬৯ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: গুগল টেনসর জি৪।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার।

অনার

১. এক্স৮ই (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৫০ হাজার টাকা।

পর্দা: ৬.৮৭ ইঞ্চি।

ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৬৮৫।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. এক্স৯ই এস (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৫০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৯ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার

৩. ৬০০এস (নতুন)

অফিশিয়াল দাম: ৪৫ হাজার ৯৯০ টাকা।

আনঅফিশিয়াল দাম: ৩৯ হাজার টাকা।

পর্দা: ৬.৮৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৪ জেন ৪।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার।

৪. ম্যাজিক ৮ প্রো

অফিশিয়াল দাম: ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ১৩ হাজার টাকা।

পর্দা: ৬.৭১ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার।

৫. ম্যাজিক ৮ প্রো এয়ার

আনঅফিশিয়াল দাম: ৯১ হাজার টাকা।

পর্দা: ৬.৩ ইঞ্চি।

ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৯৫০০।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

ওয়ানপ্লাস

১. এইস ৭ প্রো (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৯০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৯ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. টার্বো ৬ভিএস (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৭০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৯ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. এন ৬ লাইট

আনঅফিশিয়াল দাম: ২৫ হাজার টাকা।

পর্দা: ৬.৭৫ ইঞ্চি।

ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৭২৫০।

ধারণক্ষমতা: ৬৪ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৪. এন ৬এক্স (নতুন)

আনঅফিশিয়াল দাম: ২৬ হাজার ৫০০ টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৬৩৬০ এপেক্স।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৫. ওয়ানপ্লাস ১৫

আনঅফিশিয়াল দাম: ৯২ হাজার ৫০০ টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার।

ভিভো ওয়াই৩২

ভিভো

১. আইকিউ নিও১২ (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৮০ হাজার টাকা।

পর্দা: ৬.৮৫ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৯ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. ভিভো ওয়াই৩২ (নতুন)

দাম: ৩৪ হাজার ৯৯৯ টাকা।

ক্যামেরা: ৫০ ও ২ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৭৩০০।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. ওয়াই৬০০

আনঅফিশিয়াল দাম: ৩৫ হাজার টাকা।

পর্দা: ৬.৮৩ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭৩০০ই।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৪. এক্স৫০০ প্রো ম্যাক্স

অফিশিয়াল দাম: ১ লাখ ৩৫ হাজার টাকা।

পর্দা: ৬.৮৫ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৯৬০০।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৫. টি৫ ৫জি

আনঅফিশিয়াল দাম: ৪৫ হাজার টাকা।

পর্দা: ৬.৮৩ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭৫০০ টার্বো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ৫০ মিলিঅ্যাম্পিয়ার।

অপো এফ৩৫ প্রো

অপো

১. অপো এফ৩৫ প্রো (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৬০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭৩৬০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. অপো এফ৩৫ (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৫০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৬৩৬০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ৩০ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৯৬০০।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৪. ফাইন্ড এক্স১০

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ১০ হাজার টাকা।

পর্দা: ৬.৫৯ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৯৫০০।

ধারণক্ষমতা: ৫১২ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

৫. এ৭ প্রো

আনঅফিশিয়াল দাম: ৪০ হাজার টাকা।

পর্দা: ৬.৫৭ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৬৩৬০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

রিয়েলমি

১. সি ০১ (নতুন)

আনঅফিশিয়াল দাম: ৩০ হাজার টাকা।

পর্দা: ৬. ৮ ইঞ্চি।

ক্যামেরা: ৮ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৭২৫০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. ১৬এক্স

আনঅফিশিয়াল দাম: ৩৫ হাজার টাকা।

পর্দা: ৬. ৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৬৩০০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. সি১০০এক্স

অফিশিয়াল দাম: ২১ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬. ৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৭২৫০।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

সিম্ফনি

১. ম্যাক্স ৭০

অফিশিয়াল দাম: ১৪ হাজার ৪৯৯ টাকা।

পর্দা: ৬.৭৫ ইঞ্চি।

ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল।

র্যাম: ৪ গিগাবাইট।

ধারণক্ষমতা: ৬৪ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. ইনোভা ৪০

অফিশিয়াল দাম: ১২ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭৫ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: ইউনিসক টি৬১৫

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. ম্যাক্স ৩০

অফিশিয়াল দাম: ৯ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৫৬ ইঞ্চি।

ক্যামেরা: ৫ মেগাপিক্সেল।

র্যাম: ৩ গিগাবাইট।

প্রসেসর: টি৬০৩।

ধারণক্ষমতা: ৬৪ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

ওয়ালটন

১. নেক্সজি এন৭৭ (নতুন)

অফিশিয়াল দাম: ১৭ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৮ ইঞ্চি।

ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: হেলিও জি৯৯

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. জ্যানন এক্স১ আলট্রা

অফিশিয়াল দাম: ১৯ হাজার ৪৯৯ টাকা।

পর্দা: ৬.৬ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৬ গিগাবাইট।

প্রসেসর: হেলিও জি৯৯

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. জ্যানন এক্স২২ ৫জি

অফিশিয়াল দাম: ২৫ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭১০০

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

হুয়াওয়ে

১. মেট ৯০ আরএস আলটিমেট (নতুন)

আনঅফিশিয়াল দাম: ২ লাখ ৫০ হাজার টাকা।

পর্দা: ৬.৯ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১৬ গিগাবাইট।

প্রসেসর: কিরিন ৯০৩০ প্রো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. নোভা ১৬এস প্রো

আনঅফিশিয়াল দাম: ১ লাখ ১০ হাজার টাকা।

পর্দা: ৬.৮৪ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: কিরিন ৯০১০ প্রো।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

৩. নোভা ১৬এস

আনঅফিশিয়াল দাম: ৯০ হাজার টাকা।

পর্দা: ৬.৬৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: কিরিন ৮০২০।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

ইনফিনিক্স

১. হট ৭০ প্রো

অফিশিয়াল দাম: ৩৬ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭৬ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭১০০।

ধারণক্ষমতা: ১২৮ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

২. জিটি ৩০

অফিশিয়াল দাম: ৩০ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৭৪০০

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

৩. হট ৬০ প্রো+

অফিশিয়াল দাম: ২৮ হাজার ৯৯৯ টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: হেলিও জি২০০

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৫ হাজার ১৬০ মিলিঅ্যাম্পিয়ার।

মটোরোলা

১. এজ ৭০ প্লাস

আনঅফিশিয়াল দাম: ৮৫ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল।

র্যাম: ৮ গিগাবাইট।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৭এস জেন৩।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

২. এজ ৭০ প্রো+

আনঅফিশিয়াল দাম: ৬৬ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ২১৬০পি।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৮৫০০ এক্সট্রিম।

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

৩. এজ ৭০ প্রো

আনঅফিশিয়াল দাম: ৫৪ হাজার টাকা।

পর্দা: ৬.৭৮ ইঞ্চি।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল।

র্যাম: ১২ গিগাবাইট।

প্রসেসর: ডাইমেনসিটি ৮৫০০ এক্সট্রিম

ধারণক্ষমতা: ২৫৬ গিগাবাইট।

ব্যাটারি: ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ৯০ ওয়াট।

২০২২ সালের ডিসেম্বরে তানজিদদের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। ছাদ তৈরির পরদিন থেকেই বাগানের প্রস্তুতি শুরু করেন তানজিদ।
মানুষের মতো বক্সিং, মার্শাল আর্ট, টেবিল টেনিস খেলছে রোবট!
মানুষের মতো বক্সিং, মার্শাল আর্ট, টেবিল টেনিস খেলছে রোবট!

বোর্ড পরীক্ষার রেজাল্ট আতঙ্ক!

স্যরি!

আপনি কত বড় মিথ্যাবাদী?

উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল

সিনেপ্লেক্সে একদিন

বেরেক কাম করে না!

সড়কপথে বিমানের ছোঁয়া

আমি ভুল করিনি

Breaking Good

আরও যা যা ফাঁস হতে পারে

বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়েছে। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।
বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। যা তাদের খরচের হিসাব- নিকাশই বদলে দিয়েছে।
বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছে বিবিসি স্পোর্টস।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাট পার্টি থেকে নির্বাচিত প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদের একটা ভারতীয় যোগ রয়েছে।
বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং সুইডেনের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে বিপুল পরিমান খাবার ফেলে দিতে বাধ্য হয়েছে কর্মীরা।
ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হওয়ার পর, ডেমোক্র্যাটরা এখন চাইলেই কি তাদের পরিকল্পনায় থাকা বিষয়গুলো বাস্তবায়ন শুরু করতে পারবে? বিষয়টি অনেকটাই জটিল, কারণ ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস থাকলেও, রিপাবলিকানদের দখলে প্রেসিডেন্ট পদটি।
যদিও মধ্যবর্তী এই নির্বাচনগুলোয় বরাবরই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের খারাপ সময় যায়, তবে এবার রিপাবলিকানদের বড় পরাজয়কে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের শাসনের একটি জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। তবে ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজকে এ বিধিনিষেধের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্য দেশের জাহাজগুলো চলাচলে নানা বাধার মুখে পড়লেও এই চার দেশের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
জিতেন্দ্র বলছেন, ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তাদের প্রধান কৌশলপ্রণেতা আশুতোষ রাঙ্কার সঙ্গে বিদেশি অর্থদাতাদের যোগাযোগের অকাট্য প্রমাণ রয়েছে। অননুমোদিত উৎস এবং দেশ-বিদেশের ভারতবিরোধী বিভিন্ন সংগঠন তাদের পেছনে অর্থ ঢালছে। বিদেশি তহবিলে চলা কিছু এনজিও এবং ‘ডিপ স্টেট’ চক্রান্তকারীরা এই ন্যারেটিভ তৈরি করছে। তিনি অভিযোগ করেন, অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতাদের কাছ থেকে অর্থ নিচ্ছেন। আর আশুতোষ রাঙ্কাকে সরাসরি টাকা দিচ্ছেন পাকিস্তানি রাজনীতিকরা।
সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধ করতে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা। একই সঙ্গে ইয়েমেনে নিজেদের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তও দিয়েছে তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক বাজারে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ২০ ডলার হলে বাংলাদেশ সরকারকে প্রতি ঘনমিটার গ্যাসে ৬০ টাকার বেশি ভর্তুকি দিতে হয়। চলতি বছর সরবরাহ বিঘ্নের কারণে এর চেয়েও বেশি দামে এলএনজি আমদানি করতে হয়েছে।
নামাজকে বলা হয় বেহেশতের চাবি, কেননা বান্দার নামাজ যথাযথ হলে বেহেশতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। কোরআনের অনেক জায়গায় নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নামাজের আদেশ করা হয়েছিল পূর্ববর্তী নবী-রাসুলদেরও। সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ইমানি দায়িত্ব।
যুক্তরাষ্ট্রের সদ্য অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। এই বিজয়ের মধ্য দিয়ে ভোটারদের প্রত্যাশা পূরণের বড় দায়িত্বও এসে পড়েছে দলটির নেতাদের ওপর। নির্বাচনী প্রচারে দেওয়া নানা প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন বিজয়ীদের সামনে প্রধান চ্যালেঞ্জ।
যুক্তরাজ্যের অন্যতম প্রধান অভিধান প্রকাশক কলিন্স সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে শব্দের ব্যবহার ও জনপ্রিয়তার তথ্য সংগ্রহ করে বর্ষসেরা শব্দ নির্বাচন করে। বিখ্যাত কলিন্স ডিকশনারি (Collins Dictionary) ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে ‘মগিং’কে।