প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা-উইন্ডোতে আমানতের বড় লাফ

দেশের পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোতে আমানত কমলেও প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি শাখা ও উইন্ডোতে আমানত উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক বছরে প্রচলিত ব্যাংকের ইসলামি শাখায় আমানত বেড়েছে...

ইনস্টাগ্রাম-ফেসবুকে নারী পরিচয়ে ২৭ ফেইক আইডি, হানিট্র্যাপে পড়লেন ৮২ জন

ভারতের তেলেঙ্গনার হায়দারাবাদে হানিট্র্যাপ পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সেজে বিভিন্ন ব্যক্তিকে তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক না...

ইনস্টাগ্রাম-ফেসবুকে নারী পরিচয়ে ২৭ ফেইক আইডি, হানিট্র্যাপে পড়লেন ৮২ জন
রমনা ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গণঅধিকার পরিষদের নেতারা

দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির ও শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন...

রমনা ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গণঅধিকার পরিষদের নেতারা
ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে সংঘর্ষে জড়ালো দুই পক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে রাতের অন্ধকারে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টা থেকে...

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে সংঘর্ষে জড়ালো দুই পক্ষ
বাবা-মায়ের পর এবার বিধবা নারীকে মারধর, আবারও বহিষ্কার যুবদল নেতা

এক বিধবা নারীকে মারধরের অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে...

বাবা-মায়ের পর এবার বিধবা নারীকে মারধর, আবারও বহিষ্কার যুবদল নেতা
ইশরাকের পদত্যাগে আইনের ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল

প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। সে অনুযায়ী ইশরাক হোসেনের পদত্যাগ সংবিধানসম্মত হয়েছে, এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি...

ইশরাকের পদত্যাগে আইনের ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে বিএনপির ৯ জন নেতাকর্মী মোবাইল ফোন হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজন নগরীর রাজপাড়া থানায়...

প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

খাবার শেষে এলাচ: মুখের সতেজতা, নাকি হজমেও উপকারী?
খাবার শেষে এলাচ: মুখের সতেজতা, নাকি হজমেও উপকারী?

খাবারের পর একটি এলাচ চিবিয়ে মুখ সতেজ করার অভ্যাস বহুদিনের। এর সুগন্ধি যৌগ নিয়ে গবেষণায় হজম-সহায়ক ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের সম্ভাবনা দেখা গেলেও, স্বাস্থ্যগত উপকারের বিষয়ে এখনো নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

অক্টোবর ২১, ২০২৬
বিজয়া দশমীতে কী দেখবেন টেলিভিশনে
বিজয়া দশমীতে কী দেখবেন টেলিভিশনে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কদিন ধরেই নানা ধরনের অনুষ্ঠান প্রচার করছে বিভিন্ন টিভি চ্যানেল। আজ শেষ হবে এই আয়োজন। নাটক বা চলচ্চিত্রের পাশাপাশি থাকছে নাচ ও গানের অনুষ্ঠান।

রাত ১০টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও গানের সমন্বয়ে নির্মিত এই আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমনী থেকে শুরু করে মহিষাসুর বধের পৌরাণিক আখ্যান। ইয়াসমিন আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। উপস্থাপনায় রয়েছেন জয়া সাহা ও অভিজিৎ

রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে রাধিকা। আমানুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজ

শারদ সাজে মিম, পূজা, নিশি

সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে ‘বৈশাখীর সকালের গান’–এ অংশ নেবেন কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। লিটু সোলায়মানের প্রযোজনায় পূজার গান গাইবেন শিল্পী। চ্যানেলটি পাশাপাশি নবাব ও পোড়ামন ২–প্রচার করবে

সন্ধ্যা সাড়ে ৬টায় দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’। এই পর্বে শিশুদের সঙ্গে গান গাইবেন সংগীতশিল্পী দেবলীনা সুর, চম্পা বণিক আর আবিদা সুলতানা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন

অক্টোবর ২১, ২০২৬
কেউ মিথ্যা বলছে কি না কীভাবে বুঝব
কেউ মিথ্যা বলছে কি না কীভাবে বুঝব

হয়তো তুমি নিজে খুব একটা মিথ্যা বলো না, কিন্তু তোমার পরিচিত কেউ এখন তোমার সঙ্গে মিথ্যা বলছেন বলে সন্দেহ হতে পারে। সব সময় ধরা সহজ না হলেও, কেউ মিথ্যা বলছে কি না, তা বোঝার কিছু উপায় আছে

অক্টোবর ২১, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (২১ অক্টোবর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (২১ অক্টোবর ২০২৬)

ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের বাঁচা–মরার ম্যাচ, প্রতিপক্ষ আফগানিস্তান। রাতে আছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। গেবেখায় চলছে অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা টেস্ট।

অক্টোবর ২১, ২০২৬
একটা গুগল সার্চে কত পানি খরচ হয়
একটা গুগল সার্চে কত পানি খরচ হয়

কাজের ফাঁকে গুগলে কিছু একটা লিখে সার্চ দেওয়ার পর পর্দার আড়ালে ঠিক কী ঘটছে, তা নিয়ে আমরা খুব একটা ভাবি না। চট করে আঙুল দিয়ে কি-বোর্ডে টিপ দিই, চোখের সামনে ফলাফল চলে আসে। আমরাও চলে যাই পরের প্রশ্নে। অথচ আমাদের প্রতিটি সার্চের পেছনে কাজ করে চলেছে হাজার মাইল দূরের কোনো এক বিশাল হলঘর। সেখানে সারি সারি সার্ভার অবিরাম চলে যাচ্ছে। আর সেই শক্তিশালী সার্ভারগুলোকে ঠান্ডা রাখতে হরদম খরচ হয়ে চলেছে বিপুল পানি! কিন্তু প্রশ্ন হলো, কত পানি? এর উত্তরটা যতটা সহজ মনে হয়, মোটেও ততটা সহজ নয়।

একেকটি সার্ভার মূলত অত্যন্ত শক্তিশালী কম্পিউটার, যেগুলো চব্বিশ ঘণ্টা চালু থেকে প্রতিদিন লাখ লাখ মানুষের অনুরোধ বা কুয়েরি প্রক্রিয়াজাত করে। এই নিরন্তর কাজ করতে গিয়ে প্রসেসরে প্রচণ্ড তাপ জমে, ঠিক যেমন দীর্ঘক্ষণ চলতে থাকা গাড়ির ইঞ্জিন গরম হয়ে ওঠে। সেই তাপ সময়মতো সরিয়ে না নিলে ভেতরের অতিসংবেদনশীল যন্ত্রপাতি নিমেষেই বিকল হয়ে যাবে। তাই ডেটা সেন্টারগুলোতে বসানো হয় বিশাল বিশাল কুলিং টাওয়ার। সেখানে পানি বাষ্প হয়ে ভেতরের তাপ শুষে নেয়, ঠিক যেভাবে আমাদের শরীরের ঘাম শুকিয়ে শরীর ঠান্ডা হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইভাপোরেটিভ কুলিং।

গুগলের সবকিছু ফ্রি, তবু এক বছরে কীভাবে ৪০০ বিলিয়ন ডলার আয় করল

গড়ে একেকটি কেন্দ্র দিনে প্রায় ৪ লাখ ৫০ হাজার গ্যালন পানি ব্যবহার করে, যা মোটামুটি ১৬০ জোড়া জিন্স তৈরির জন্য তুলা চাষে ব্যবহৃত পানির সমান!

মাত্র একটি সার্চের জন্য ঠিক কতটুকু পানি খরচ হয়, সেই হিসাব বের করা বেশ কঠিন। গুগলও কখনো এ নিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও বিশ্লেষণের সম্ভাব্য অনুমান থেকে জানা যায়, একটি সাধারণ টেক্সট সার্চের পেছনে খরচ হয় প্রায় ০.৬ মিলিলিটার পানি, যা পানির এক ফোঁটার চেয়েও কম! শুনতে এটি একদমই নগণ্য বা সামান্য মনে হতে পারে। কিন্তু ভেবে দেখুন, প্রতিদিন গুগলে গড়ে ৮০০ থেকে ৯০০ কোটি বার সার্চ করা হয়! এই পুঁচকে সংখ্যাটিকে যখন সেই বিপুল পরিমাণ সার্চের সঙ্গে গুণ করা হয়, তখন দাঁড়ায় লাখ লাখ লিটার পানি, যা শুধু সার্চ করার কারণেই প্রতিদিন বাষ্প হয়ে বাতাসে উড়ে যাচ্ছে!

প্রতিদিন গুগলে গড়ে ৮০০ থেকে ৯০০ কোটি বার সার্চ করা হয়!

গুগলের নিজেদের পরিবেশবিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করলে আরও স্পষ্ট ও বাস্তব চিত্র ফুটে ওঠে। ২০২৩ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ডেটা সেন্টারগুলোতে খরচ হয়েছে ৬০০ কোটিরও বেশি গ্যালন পানি! আর এর প্রায় পুরোটাই ছিল পানযোগ্য বিশুদ্ধ পানি। এই পানির পরিমাণ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪১টি গলফ কোর্সের বার্ষিক সেচের পানির সমান! কেবল আইওয়ার কাউন্সিল ব্লাফস কেন্দ্রটিই এক বছরে খরচ করেছে প্রায় ৯৮ কোটি গ্যালন পানি। গড়ে একেকটি কেন্দ্র দিনে প্রায় ৪ লাখ ৫০ হাজার গ্যালন পানি ব্যবহার করে, যা মোটামুটি ১৬০ জোড়া জিন্স তৈরির জন্য তুলা চাষে ব্যবহৃত পানির সমান!

গুগল ক্রোমের গতি বাড়ানোর সহজ ৫ কৌশল

২০২৩ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ডেটা সেন্টারগুলোতে খরচ হয়েছে ৬০০ কোটিরও বেশি গ্যালন পানি! আর এর প্রায় পুরোটাই ছিল পানযোগ্য বিশুদ্ধ পানি।

পানির এই চমকে দেওয়ার মতো হিসাব কিন্তু এখানেই থেমে থাকে না। সার্ভারগুলো ২৪ ঘণ্টা চালু রাখতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। আর সেই বিদ্যুৎ যেসব বিদ্যুৎকেন্দ্রে তৈরি হয়, সেখানেও টারবাইন ঠান্ডা রাখতে বিপুল পরিমাণ পানি খরচ করা লাগে। যুক্তরাষ্ট্রের লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরির এক প্রতিবেদন অনুযায়ী, সে দেশের গড় বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে সাড়ে চার লিটারেরও বেশি পানি খরচ হয়। এই পরোক্ষ পানির হিসাবটুকু যোগ করলে ডেটা সেন্টারের মোট পানির ফুটপ্রিন্ট বা ব্যবহারের চিত্রটি আরও কয়েক গুণ বড় হয়ে সামনে দাঁড়ায়।

সাধারণ সার্চের বদলে আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের মুখোমুখি হই, তখন এই তুলনাটা আরও ভয়াবহ রূপ নেয়। গুগল অবশ্য দাবি করে, তাদের জেমিনাই মডেলে একটি টেক্সট প্রম্পটের জন্য সরাসরি খরচ হয় মাত্র ০.২৬ মিলিলিটার পানি। তবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইডের গবেষক শাওলেই রেনের আলাদা গবেষণা কিন্তু ভিন্ন কথা বলছে।

সার্ভারগুলো ২৪ ঘণ্টা চালু রাখতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়

বিদ্যুৎ উৎপাদনের পরোক্ষ খরচ যুক্ত করলে প্রতিটি প্রম্পটেই পানি লাগতে পারে ১৬ মিলিলিটারেরও বেশি, যা গুগলের দেখানো প্রত্যক্ষ হিসাবের প্রায় ষাট গুণ! সাধারণ কোনো কথোপকথনভিত্তিক এআই চ্যাটে ২০ থেকে ৫০টি প্রশ্ন-উত্তর চালালে তা প্রায় আধা লিটারের এক বোতল পানি শুষে নিতে পারে। আর এআই দিয়ে ছবি তৈরির খরচ তো আরও বেশি। প্রতিটি ছবির পেছনে বের হয়ে যায় প্রায় ২৩ মিলিলিটার পানি! কারণটা খুব সাধারণ, সার্চ ইঞ্জিন তার আগে থেকে তৈরি করা ইনডেক্স থেকে মিলিসেকেন্ডের মধ্যে উত্তর খুঁজে এনে দেয়; কিন্তু এআই মডেল প্রতিবার নতুন করে চিন্তা করে, শব্দের পর শব্দ গণনা করে একদম নতুন উত্তর তৈরি করে।

ঘুরতে যাওয়ার আগে গুগল ম্যাপসের ৩টি টিপস জেনে নিন

সাধারণ কোনো কথোপকথনভিত্তিক এআই চ্যাটে ২০ থেকে ৫০টি প্রশ্ন-উত্তর চালালে তা প্রায় আধা লিটারের এক বোতল পানি শুষে নিতে পারে। আর এআই দিয়ে ছবি তৈরির খরচ তো আরও বেশি।

সব ডেটা সেন্টার কিন্তু একইভাবে শীতল রাখা হয় না। কিছু কেন্দ্রে বাতাস বা এয়ার-কুলিং ব্যবহার করে তাপ কমানো হয়, এতে পানির খরচ কম হলেও বিদ্যুতের খরচ আবার অনেক বেড়ে যায়। তবে গরম ও আর্দ্র জলবায়ুর অঞ্চলে পানিভিত্তিক ঠান্ডা করার পদ্ধতিই বেশি কার্যকর। ফলে এখানে সৃষ্টি হয় এক অদ্ভুত জটিল সমীকরণ—কম পানি খরচ করতে গেলে বিদ্যুৎ বেশি লাগে, আর বিদ্যুৎ বাঁচাতে গেলে পানি বেশি লাগে! তদুপরি, এআই চালানোর জন্য ব্যবহৃত শক্তিশালী জিপিইউ চিপগুলো সাধারণ সার্ভারের তুলনায় বহু গুণ বেশি তাপ সৃষ্টি করে। তাই সেগুলোতে প্রায়ই তরল পদার্থ দিয়ে সরাসরি চিপ ঠান্ডা করতে হয়, যা পানির সামগ্রিক ব্যয়কে আরও বহুগুণ বাড়িয়ে দেয়।

পরিসংখ্যানের গণ্ডি পেরিয়ে পানির এই বিপুল খরচের আসল প্রভাব পড়ে স্থানীয় পরিবেশের ওপর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার বার্কলি কাউন্টির একটি মাত্র গুগল কেন্দ্র ২০২২ সালেই প্রায় ৬৬২ মিলিয়ন গ্যালন ভূগর্ভস্থ পানি তুলে খরচ করেছিল! কোম্পানিটি অবশ্য ঠিক কতটা ভূগর্ভস্থ পানি তুলছে তা প্রকাশ্যে জানাতে রাজি হয়নি, একে দেওয়া হয়েছে ব্যবসায়িক গোপনীয়তার তকমা। তবে স্থানীয় পরিবেশবিদদের যুক্তি খুব পরিষ্কার—বিশুদ্ধ পানীয় জল কোনো কোম্পানির একচ্ছত্র সম্পত্তি নয়, তা সর্বজনীন মানবসম্পদ।

গুগল স্টোরেজ ফুল হলে টাকা খরচ না করে যেভাবে জায়গা খালি করবেন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার বার্কলি কাউন্টির একটি মাত্র গুগল কেন্দ্র ২০২২ সালেই প্রায় ৬৬২ মিলিয়ন গ্যালন ভূগর্ভস্থ পানি তুলে খরচ করেছিল!

ক্যালিফোর্নিয়া, জর্জিয়া কিংবা অ্যারিজোনার কৃষকেরা ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, ডেটা সেন্টারগুলোর পানি টানাটানির প্রতিযোগিতায় হেরে যাচ্ছে তাদের কৃষিজমি ও ফসল। এমনিতেই শুষ্ক অঞ্চলগুলোতে নদী আর ভূগর্ভস্থ জলাধারের পানি আশঙ্কাজনকভাবে কমছে, তার ওপর নতুন প্রতিটি ডেটা সেন্টার সৃষ্টি করছে বাড়তি সংকট। দক্ষিণ ক্যারোলাইনায় যখন গুগলকে প্রতিদিন প্রায় ১৫ লাখ গ্যালন ভূগর্ভস্থ পানি তোলার অনুমোদন দেওয়া হয়, তখন স্থানীয় পরিবেশ সংরক্ষণবাদীরা তীব্র প্রতিবাদ জানান। তাঁদের বক্তব্য ছিল একদম পরিষ্কার, সার্ভার ঠান্ডা রাখা কোনোভাবেই মানুষের মৌলিক পানীয় জলের চাহিদার চেয়ে বেশি অগ্রাধিকার পেতে পারে না।

গুগল অবশ্য পরিবেশের এই বৈশ্বিক সংকট নিয়ে হাত গুটিয়ে বসে নেই। ২০২১ সালে তারা একটি ঐতিহাসিক প্রতিশ্রুতি দিয়ে ঘোষণা করেছিল যে, ২০৩০ সালের মধ্যে তারা যে পরিমাণ পানি ব্যবহার করবে, তার ১২০ শতাংশ পানি আবার প্রকৃতিতে ফিরিয়ে দেবে। এর অংশ হিসেবে অনেক কেন্দ্রে বৃষ্টির পানি সংরক্ষণ এবং ব্যবহৃত বর্জ্য পানি শোধন করে পুনরায় ব্যবহারের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিন্তু মূল প্রশ্নটি থেকেই যায়, এই চমৎকার প্রতিশ্রুতি কাগজে-কলমে যতটা সুন্দর দেখায়, বাস্তবে কিংবা মাঠপর্যায়ে তার প্রতিফলন কতটা ঘটছে, সেই হিসাব এখনো স্পষ্ট নয়।

বিশ্বব্যাপী ২৫০ কোটি মানুষকে ভূমিকম্প সতর্কবার্তা দেবে গুগল

২০২১ সালে গুগল একটি ঐতিহাসিক প্রতিশ্রুতি দিয়ে ঘোষণা করেছিল যে, ২০৩০ সালের মধ্যে তারা যে পরিমাণ পানি ব্যবহার করবে, তার ১২০ শতাংশ পানি আবার প্রকৃতিতে ফিরিয়ে দেবে।

বাংলাদেশে এখনো এই পরিবেশগত প্রশ্নটি খুব বেশি আলোচনায় উঠে আসেনি। কারণ এখানে আন্তর্জাতিক মানের বড় ডেটা সেন্টারের সংখ্যা তুলনামূলক কম এবং সুনির্দিষ্ট কোনো পরিবেশগত প্রতিবেদনও নেই। তবে এআই আর ইন্টারনেটের ওপর আমাদের নির্ভরতা যেভাবে জ্যামিতিক হারে বাড়ছে, তাতে আমাদের প্রতিটি চ্যাটবট প্রশ্ন, প্রতিটি গুগল সার্চ কিংবা প্রতিটি এআই ছবি তৈরির অনুরোধ দূর-দূরান্তের কোনো হলঘরে গিয়ে পানির ফোঁটা হয়ে ঝরছে। আমাদের করা একটিমাত্র সার্চ হয়তো পানির এক ফোঁটার চেয়েও কম; কিন্তু যখন বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন বার সেটি গুণ হয়, তখন সেই পুঁচকে ফোঁটাগুলোই তৈরি করে খরস্রোতা নদী!

লেখক: সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

সূত্র: গুগল এনভায়রনমেন্ট রিপোর্ট ২০২৪, লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরি, দ্য পোস্ট অ্যান্ড কুরিয়ার, ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট, লিংকন ইনস্টিটিউট অব ল্যান্ড পলিসি

গুগল ওয়ালেট ও গুগল পে কী, কীভাবে কাজ করে, যা জানা দরকার

অক্টোবর ২১, ২০২৬
মহানবীর কূটনৈতিক সাফল্য
মহানবীর কূটনৈতিক সাফল্য

মক্কা বিজয়ের আগে আরবের অনেক গোত্র ইসলাম গ্রহণের প্রশ্নে সতর্ক অবস্থানে ছিল। পরে অষ্টম হিজরির ঘটনাপ্রবাহ আরবের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনে।

অক্টোবর ২১, ২০২৬
ফোডেনের হ্যাটট্রিকে দুর্দান্ত সিটি, ৭ গোলের ম্যাচে লিভারপুলের জয়
ফোডেনের হ্যাটট্রিকে দুর্দান্ত সিটি, ৭ গোলের ম্যাচে লিভারপুলের জয়

ম্যান সিটি ৫ : ১ এইকে এথেন্স

লিভারপুল ৪ : ৩ ভিয়ারিয়াল

চ্যাম্পিয়নস লিগে একই রাতে দেখা গেল দুই রকম গল্প। ম্যানচেস্টার সিটি জিতেছে ফিল ফোডেনের হ্যাটট্রিকে, প্রায় বিনা চাপে, ৫-১ গোলে। লিভারপুল দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ভিয়ারিয়ালকে হারিয়েছে ৪-৩ গোলে। সেখানে নায়ক লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ১৮ বছর বয়সী রিও এনগুমোহা।

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

আগে সিটির কথা। গত সপ্তাহেই ঘরের মাঠে পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছিল দলটি। সেই ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে এনজো মারেসকার দল দল বেছে নিল এইকে এথেন্সকে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। গ্রীষ্মে দলে আসা এনজো ফার্নান্দেজের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে এলে বল জালে ঠেলে দেন এলিয়ট অ্যান্ডারসন। একটু পরে অ্যালানের শট আটকে যায় পোস্টে।

ফোডেনের গোল উদযাপন।

ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। রিকো লুইসের পাস থেকে দারুণ এক শটে বল জড়িয়ে দেন জালে। গত সপ্তাহান্তে ডিসেম্বরের পর প্রথম গোল পেয়েছিলেন এই ইংলিশ তারকা। এবার পেলেন একসঙ্গে তিন গোল!

বড় জয়ই পেয়েছে সিটি

বিরতির পর ব্যবধান কমায় এথেন্স। লক্ষ্যে রাখা প্রথম শটেই সিটির রক্ষণ ভেদ করেন স্ট্যাভ্রোস পিলিওস। তবে ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি সিটি। ফোডেনের পাস থেকে ট্রেডমার্ক ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান রায়ান শেরকি। এরপর ফোডেনের অনবদ্য এক ভলি। প্রথম স্পর্শেই বল পাঠান পোস্টের কোনায়। ১১ মিনিট পর কাছ থেকে জাল খুঁজে নিয়ে পূরণ করেন নিজের হ্যাটট্রিকও। তিন গোল করার সঙ্গে একটিতে সহায়তা, সব মিলিয়ে ইতিহাদে একেবারে ফোডেনের রাত।

অ্যানফিল্ডের ছবি ছিল একেবারে আলাদা। খেলার আধা ঘণ্টার মধ্যে ভিয়ারিয়ালের কাছে দুই গোলে পিছিয়ে পড়ে বিপদে পড়ে যায় আন্দোনি ইরাওলার দল।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ী দল থেকে এই ম্যাচে ছয়টি পরিবর্তন এনেছিলেন ইরাওলা। আলেক্সান্দার ইসাক, ব্র্যাডলি বারকোলা ও ফ্লোরিয়ান ভির্টৎসকে রেখেছিলেন বেঞ্চে। এর মাশুল দিতে হয় শুরুতেই। রেনাতো ভেইগার লম্বা বল সামলাতে ভুল করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। আলিসনকে লক্ষ্য করে বাড়ানো তাঁর দুর্বল হেড কেড়ে নিয়ে গোল করেন জর্জেস মিকাউতাদজে। এরপর নাথান সালিবার সহজ পাস ধরে ভিয়ারিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন সের্হি কার্দোনা।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোল উদযাপন

দুই গোল হজম করার পর ঘুম ভাঙে লিভারপুলের। ৩৬ মিনিটে কনস্তান্তিনোস সিমিকাসের কর্নার থেকে হেডে ব্যবধান কমান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিরতির ঠিক আগে এনগুমোহার চমৎকার চিপে পা ছুঁইয়ে সমতা ফেরান রোনাল্ড আরাউহো।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরাউহোর জায়গায় ভির্টৎসকে নামান ইরাওলা। রায়ান গ্রাভেনবার্চকে পাঠান রাইট ব্যাক পজিশনে। এরপর মাঠে কার্যত রাজত্ব করে লিভারপুল।

লিভারপুলের গোল উদযাপন

কার্দোনাকে কাটিয়ে বক্সে ঢুকে ম্যাক অ্যালিস্টারের সামনে ফাঁকা জালের সুযোগ বানিয়ে দেন এনগুমোহা। ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। একটু পর বাঁ পায়ের ফিনিশিংয়ে ক্লাবের হয়ে প্রথম গোল পান ভির্টৎস, ৪-২।

শেষ দিকে আইওজে পেরেসের পাস থেকে তানি ওলুওয়াসেই গোল করে আশা জাগিয়েছিলেন ভিয়ারিয়ালের সমর্থকদের। শেষ রক্ষা হয়নি। ৪-৩ গোলের নাটকীয় জয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

ফুটবলারদের পারিশ্রমিক: রোনালদো–মেসির আয় কত বাড়ল

অক্টোবর ২১, ২০২৬
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

পিএসজি ৪ : ২ বার্সেলোনা

পিএসজি এগিয়ে গেল, বার্সেলোনা সমতা ফেরাল। পিএসজি আবার এগিয়ে গেল, বার্সেলোনা আবার সমতা ফেরাল।

এরপর পিএসজি আরও একবার এগোল, এবার আর পারল না বার্সেলোনা। উল্টো পিএসজি ব্যবধান বাড়াল আরও।

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে দুই ইউরোপীয় পরাশক্তির লড়াই শেষ হলো ৪-২ গোলে। জয়ী দলটার নাম পিএসজি।

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর মৌসুমে প্রথম হারের স্বাদ পেল হান্সি ফ্লিকের দল।

ফোডেনের হ্যাটট্রিকে দুর্দান্ত সিটি, ৭ গোলের ম্যাচে লিভারপুলের জয়

মৌসুমের শুরুটা দারুণ ছন্দে কাটছিল বার্সেলোনার। সেই ছন্দ থামল প্যারিসে এসে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পিএসজি। বার্সেলোনার রক্ষণে অগোছালো ভাবের সুযোগ নিয়ে প্রথম কয়েক মিনিটেই গোলের কাছাকাছি চলে গিয়েছিল স্বাগতিকেরা। খিচা কাভারাস্কেইয়ার জোরালো শট ঠেকাতে ডাইভ দিয়েছিলেন হোয়ান গার্সিয়া। গোলরক্ষককে ফাঁকি দিলেও বলটি লাগে পোস্টে।

পিএসজির গোল উদযাপন

ধীরে ধীরে ম্যাচে ফেরে বার্সেলোনা। অ্যান্থনি গর্ডন ও পেদ্রি গোলের সুযোগ তৈরি করেন। দানি ওলমোর জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে প্রথমার্ধেই দুই দলকে হারাতে হয় গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে। পায়ের পেছনের পেশিতে চোটের কারণে মাঠ ছাড়েন পিএসজির উসমান দেম্বেলে। এরপর উঠে যান বার্সেলোনার ওলমোও।

দেম্বেলের বদলি হিসেবে নেমে ফেরান তোরেস দুটি সুযোগ পেয়েছিলেন। দুবারই তাঁকে আটকে দেন গার্সিয়া। ওলমোর জায়গায় নামা ফেরমিন লোপেজও গোলের কাছাকাছি গিয়েছিলেন। একবার প্রায় একা পেয়ে গিয়েছিলেন পিএসজি গোলরক্ষক মাতভে সাফোনভকে। কিন্তু চিপ করে বল জালে পাঠানোর চেষ্টা ঠেকিয়ে দেন সাফোনভ।

অচলাবস্থা ভাঙে ৩৮ মিনিটে। লামিন ইয়ামালের পাস মাঝপথে আটকে পিএসজি বলের নিয়ন্ত্রণ নেয়। এরপর বল পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে গার্সিয়াকে ফাঁকি দেন দেজিরে দুয়ে।

দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাস নিয়ে মাঠে ফেরে বার্সেলোনা। কিন্তু ৫০ মিনিটে আবারও গোল বসেছিল তারা। কপাল ভালো তাদের, আশরাফ হাকিমি গোলরক্ষককে একা পেয়েও জালে বল পাঠাতে পারেননি। দারুণ সেভে বার্সাকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক গার্সিয়া।

এরপর সমতায় ফেরে বার্সেলোনা। আর সেই গোলের নায়ক এমন একজন, যাঁর নাম হয়তো ম্যাচ শুরুর আগে খুব বেশি আলোচনায় ছিল না। ফেরমিন লোপেজের সঙ্গে বল আদান-প্রদান করে বক্সে ঢুকে পড়েন তরুণ জাভি এসপার্ত। পিএসজি গোলরক্ষক সাফোনভকে ফাঁকি দিয়ে করেন চ্যাম্পিয়নস লিগে তাঁর প্রথম গোল।

বার্সেলোনার গোল উদযাপন

তবে গোল হজমের পর পিএসজির দুশ্চিন্তা বাড়িয়ে চোটের কারণে মাঠ ছাড়তে হয় মার্কিনিওস ও কাভারাস্কেইয়াকে। ওদিকে বার্সেলোনা কোচ ফ্লিক একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। মাঠে নামান গাভি, রদ্রি ও কারিম আদেয়েমিকে। নামার কয়েক সেকেন্ডের মধ্যেই গাভির শট আটকে যায়।

৭০ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। কাছ থেকে বল জালে পাঠানোর চেষ্টা করেন ফেরান তোরেস, কিন্তু তাঁর শট লাগে পোস্টে। শেষ পর্যন্ত বার্সেলোনার রক্ষণ ভাঙতে সক্ষম হয় পিএসজি। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে দলকে এগিয়ে দেন লুকাস এরনান্দেস। বাতাসে গর্ডনকে হারিয়ে তাঁর হেড ঠেকাতে পারেননি গার্সিয়া। স্কোরলাইন তখন ২-১।

ইয়ামালের গোলে সমতা ফিরিয়েছিল বার্সা

কিন্তু ম্যাচের নাটক তখনো বাকি। ৭৯ মিনিটে আবারও সমতায় ফেরে বার্সেলোনা। ডান প্রান্তে বদলি খেলোয়াড় ওয়ারেন জাইরে-এমেরিকে কাটিয়ে বুটের বাইরের অংশ দিয়ে বল তুলে দেন ইয়ামাল। সাফোনভের মাথার ওপর দিয়ে বল জালে জড়াতেই বার্সার খেলোয়াড়দের উচ্ছ্বাস।

বার্সার সেই আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রায় সঙ্গে সঙ্গেই আবার এগিয়ে যায় পিএসজি। বক্সের বাইরে থেকে আসা বল বুকে নামিয়ে দুর্দান্ত শটে গার্সিয়াকে পরাস্ত করেন ভিতিনিয়া। ৩-২ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

ফুটবলারদের পারিশ্রমিক: রোনালদো–মেসির আয় কত বাড়ল

শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় পিএসজি। ডান প্রান্ত দিয়ে বারবার বার্সেলোনার রক্ষণকে চাপে ফেলছিলেন হাকিমি। তাঁর ক্রস ফাঁকা জায়গায় পেয়ে টোকা দিয়ে গোল করেন ফাবিয়ান রুইস। তাতেই নিশ্চিত হয় পিএসজির ৪-২ গোলের জয়। থেমে যায় বার্সার নিখুঁত মৌসুম শুরুর গল্প।

অক্টোবর ২১, ২০২৬
নতুন কর্মস্থলে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার
নতুন কর্মস্থলে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজশাহী বাগমারার আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি...

অক্টোবর ২১, ২০২৬
প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা-উইন্ডোতে আমানতের বড় লাফ
প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা-উইন্ডোতে আমানতের বড় লাফ

দেশের পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোতে আমানত কমলেও প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি শাখা ও উইন্ডোতে আমানত উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক বছরে প্রচলিত ব্যাংকের ইসলামি শাখায় আমানত বেড়েছে...

অক্টোবর ২১, ২০২৬
ইনস্টাগ্রাম-ফেসবুকে নারী পরিচয়ে ২৭ ফেইক আইডি, হানিট্র্যাপে পড়লেন ৮২ জন
ইনস্টাগ্রাম-ফেসবুকে নারী পরিচয়ে ২৭ ফেইক আইডি, হানিট্র্যাপে পড়লেন ৮২ জন

ভারতের তেলেঙ্গনার হায়দারাবাদে হানিট্র্যাপ পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সেজে বিভিন্ন ব্যক্তিকে তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক নারী পরিচয়ে সখ্যতা গড়ে...

অক্টোবর ২১, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে সংঘর্ষে জড়ালো দুই পক্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে সংঘর্ষে জড়ালো দুই পক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে রাতের অন্ধকারে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টা থেকে...

অক্টোবর ২১, ২০২৬
রমনা ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গণঅধিকার পরিষদের নেতারা
রমনা ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গণঅধিকার পরিষদের নেতারা

দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির ও শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন...

অক্টোবর ২১, ২০২৬
বাবা-মায়ের পর এবার বিধবা নারীকে মারধর, আবারও বহিষ্কার যুবদল নেতা
বাবা-মায়ের পর এবার বিধবা নারীকে মারধর, আবারও বহিষ্কার যুবদল নেতা

এক বিধবা নারীকে মারধরের অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে...

অক্টোবর ২১, ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে বিএনপির ৯ জন নেতাকর্মী মোবাইল ফোন হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজন নগরীর রাজপাড়া থানায়...

অক্টোবর ২১, ২০২৬
ইশরাকের পদত্যাগে আইনের ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
ইশরাকের পদত্যাগে আইনের ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল

প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। সে অনুযায়ী ইশরাক হোসেনের পদত্যাগ সংবিধানসম্মত হয়েছে, এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি...

অক্টোবর ২১, ২০২৬
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারের
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারের

সরকারি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সৌদি আরবের কারাগারে থাকার কথা তারা জানতেন।

অক্টোবর ২০, ২০২৬
হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

হুথিদের হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, "ট্রাকটি কিন্তু তার লাইনেই ছিল। বাসের ড্রাইভারের তন্দ্রা বা ঘুম ভাব চলে এসেছিল। সে কারণেই ট্রাকটিকে ধাক্কা দিয়েছে"।

অক্টোবর ২০, ২০২৬
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?

'ধুরান্ধর: দ্য রিভেঞ্জ' বিশ্বব্যাপী ১,৮৪৮ কোটি রুপি, 'ধুরান্ধর' ১,৩৫০ কোটি রুপি, 'চাওয়া' ৮০৯ কোটি রুপি, 'সাইয়ারা' ৫৭৯ কোটি রুপি এবং 'বর্ডার ২' ৪৬৪ কোটি রুপি আয় করেছে। এ রিপোর্টে তুলে ধরা হয়েছে এ বছর বক্স অফিসে বলিউড সিনেমাগুলোর পারফরম্যান্স কেমন ছিল।

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

অক্টোবর ২০, ২০২৬
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
আবাসিক হোটেলে শিক্ষকের মরদেহ, মালিক পলাতক
আবাসিক হোটেলে শিক্ষকের মরদেহ, মালিক পলাতক

শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অক্টোবর ২০, ২০২৬
টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক
টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অক্টোবর ২০, ২০২৬
বেনাপোলে ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
বেনাপোলে ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ফ্লেভারের চালানের আড়ালে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত পণ্য খালাসের চেষ্টা ধরা পড়েছে। এতে প্রায় ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার (১৮ অক্টোবর) রাতে বন্দরের ১৪ নম্বর শেডের সামনে থেকে একটি কাভার্ড ভ্যানসহ এসব পণ্য জব্দ করা হয়।

অক্টোবর ২০, ২০২৬
বিএনপি নেতার বাবার নাম ভাঙিয়ে অর্থ দাবি, গ্রেপ্তার ১
বিএনপি নেতার বাবার নাম ভাঙিয়ে অর্থ দাবি, গ্রেপ্তার ১

সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দোয়া ও মিলাদ মাহফিলের কথা বলে বিভিন্ন হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ফোন করে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

অক্টোবর ২০, ২০২৬
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে বাধা!
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে বাধা!

গাজীপুরের শ্রীপুরে জমি লিখে দেওয়ার বিরোধকে কেন্দ্র করে ১১৫ বছর বয়সী অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার ৮০ বছর বয়সী বড় ছেলের বিরুদ্ধে। বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় কয়েক মাস ধরে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ পরিবারের সদস্যদের। বিষয়টি জানার পর বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

অক্টোবর ২০, ২০২৬
সবুজের গালিচায় পদ্ম আর শাপলা, যেন জলের ওপর ফুলের স্বর্গ
সবুজের গালিচায় পদ্ম আর শাপলা, যেন জলের ওপর ফুলের স্বর্গ

জলরাশির বুক চিরে সবুজ পাতার গালিচায় মাথা তুলেছে লাল, গোলাপি ও সাদা রঙের হাজারো পদ্ম আর শাপলা ফুল। বর্ষার মেঘলা আকাশ, মৃদু বাতাসে দুলতে থাকা ফুল এবং জলের ছোট ছোট ঢেউ মিলে তৈরি করেছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার একাংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতিপ্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য।

অক্টোবর ২০, ২০২৬
চকলেটের অপেক্ষায় রিদিতা ও সাইফান, আর ফিরবেন না বাবা
চকলেটের অপেক্ষায় রিদিতা ও সাইফান, আর ফিরবেন না বাবা

আগের রাতে বড় ভাই শাহজাহান মাদবরকে ফোন করেছিলেন জুয়েল মাদবর। জানিয়েছিলেন, ব্যবসার কাজে নাটোর যাবেন। সবাই মিলে পদ্মা সেতুর গোড়া থেকে বাসে উঠবেন, গন্তব্য তাহেরপুর; সেখান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য কিনে আনবেন।

অক্টোবর ২০, ২০২৬
সাহিত‍্যিক অজয় দাশগুপ্তকে সম্মাননা, সাময়িকী ‘অঞ্জলি’ প্রকাশিত
সাহিত‍্যিক অজয় দাশগুপ্তকে সম্মাননা, সাময়িকী ‘অঞ্জলি’ প্রকাশিত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রবাসী সম্প্রীতির অনন্য আবহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত দুই দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।

অক্টোবর ২০, ২০২৬