নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজশাহী বাগমারার আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি...
দেশের পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোতে আমানত কমলেও প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি শাখা ও উইন্ডোতে আমানত উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক বছরে প্রচলিত ব্যাংকের ইসলামি শাখায় আমানত বেড়েছে...
ভারতের তেলেঙ্গনার হায়দারাবাদে হানিট্র্যাপ পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সেজে বিভিন্ন ব্যক্তিকে তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক না...
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির ও শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে রাতের অন্ধকারে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টা থেকে...
এক বিধবা নারীকে মারধরের অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে...
প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। সে অনুযায়ী ইশরাক হোসেনের পদত্যাগ সংবিধানসম্মত হয়েছে, এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি...
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের মাধ্যমে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি মওকুফসহ বিভিন্ন আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে। আন্তর্জাতিক আবেদনকারীরা স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনে নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ১. ৫ লাখ, আবেদন শেষ ৩ নভেম্বর।

মা নাজনীন বেগমের সঙ্গে রাজিয়া সুলতানা

তিনতলা বাড়ির দোতলা থেকে সিঁড়ি বেয়ে মেয়েকে নিয়ে ওঠানামা করতে করতে ক্লান্ত মা নাজনীন বেগম। বয়স বেড়েছে, শরীরেও আগের মতো শক্তি নেই। অথচ শারীরিক প্রতিবন্ধী মেয়ে রাজিয়া সুলতানাকে নিয়ে প্রতিদিনই চলে তাঁর এই সংগ্রাম। যে মেয়েকে কোলে করে স্কুলে নিয়ে গেছেন, সেই মেয়েকেই নিজের চেষ্টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যন্ত পড়িয়েছেন। এখন মেয়ের চাওয়া, চাকরি করে বাকি জীবন মাকে যদি একটু স্বস্তিতে রাখতে পারেন।

রাজশাহীর পাঠানপাড়া এলাকার বাসিন্দা রাজিয়ার জন্ম ১৯৯৯ সালের ২৫ নভেম্বর। হাফিজুর রহমান ও নাজনীন বেগম দম্পতির দুই সন্তানের একজন রাজিয়া। হাফিজুর রহমান একটি নির্মাণপ্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। প্রায় সারা দিন তাঁকে সেখানে থাকতে হয়। ছোট ভাই পড়াশোনা শেষ করতে পারেননি। বর্তমানে ইন্টারনেট সেবা দেওয়া একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করেন।

ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতা রাজিয়ার জীবনের অংশ। আট বছর বয়স পর্যন্ত কিছুতে ভর দিয়ে কিংবা অন্যের সাহায্যে দাঁড়াতে পারতেন তিনি। পরে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় সেই সক্ষমতাও হারান। রাজিয়ার চলাফেরায় এখন তাঁর মা-ই একমাত্র ভরসা।

পাঁচ-ছয় বছর বয়সে বাড়ির কাছের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন রাজিয়া। পঞ্চম শ্রেণি পাস করার পর শারীরিক অসুস্থতার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে নানার উৎসাহ ও জোরাজুরিতে আবারও পড়াশোনায় ফেরেন তিনি। রাজশাহী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি এবং রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাস করেন।

তিনতলা বাড়ির দোতলা থেকে সিঁড়ি বেয়ে মেয়েকে নিয়ে ওঠানামা করতে হয় মা নাজনীন বেগমকে

সিঁড়ি ভাঙতে হয় বলে পাল্টানো হয় বিভাগ

পরে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তির সুযোগ পান রাজিয়া। কিন্তু সেখানেও সিঁড়ি ভাঙতে হয়। তিনতলায় মেয়েকে নিয়মিত ওঠানো-নামানো তাঁর মা নাজনীন বেগমের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। পরে বিভাগ পরিবর্তনের আবেদন করে বাংলা বিভাগে পড়াশোনা চালিয়ে যান তিনি।

বিশ্ববিদ্যালয়ের সিঁড়ি ভাঙা থেকে রেহাই পেলেও বাড়ির সিঁড়ি ভাঙতে হয় রাজিয়াকে। বৃষ্টির দিনে সেই কষ্ট আরও বেড়ে যায়। চূড়ান্ত পরীক্ষা চলাকালে একদিন বৃষ্টির মধ্যে সিঁড়ি দিয়ে নামার সময় মায়ের কোল থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পান রাজিয়া। ফলে সেদিন আর পরীক্ষা দেওয়া হয়নি তাঁর।

এত বাধা পেরিয়েও থেমে থাকেননি রাজিয়া। মায়ের সাহায্যে ২০২৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এখন চাকরির প্রস্তুতি নিয়ে ভবিষ্যৎ গড়তে চান। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোচিং সেন্টারে গিয়ে প্রস্তুতি নেওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। বয়স বাড়ায় প্রতিদিন মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করাও তাঁর মায়ের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।

রাজিয়ার বাবারা সাত ভাই। তাঁদের একজন মারা গেছেন। তিনতলাবিশিষ্ট বাড়ির নিচতলার তিনটি কক্ষে রাজিয়ার ছোট চাচা আমিনুল ইসলাম থাকেন। নিচতলার তিনটি কক্ষ দোতলায় রাজিয়াদের তিনটি কক্ষের সঙ্গে বিনিময় করার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। অন্তত একটি কক্ষ হলেও বিনিময় করতে বলা হয়েছিল। তবে নিচতলায় দোকান থাকায় সেই জায়গা ছাড়তে চান না চাচা। তিনি বলছেন, তাহলে দোকান নিয়ে কোথায় যাবেন?

ছোটবেলা থেকে মায়ের পায়ে পথচলা রাজিয়ার স্বপ্ন মায়ের কষ্ট কিছুটা কমানো। তবে তাঁর দীর্ঘদিনের এই লড়াই কখন শেষ হবে, তা এখনো অজানা।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের গল্পটা এই টিকে থাকার লড়াইয়েরই এক রোমাঞ্চকর যাত্রা। একসময় ৫০ ওভার ব্যাটিং করতে পারাটাই ছিল বড় অর্জন।
যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বেশ কয়েকটি কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কেবল গত ১৮ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক চূড়ান্ত রূপ পেয়েছিল, তবে সেটিও মাত্র কয়েক দিনের মাথায় ভেঙে পড়ে।

কয়েক দিন আগেও চারদিকে ছিল থইথই পানি। সেই হাওরের দৃশ্য এখন পাল্টে গেছে। কমতে শুরু করেছে পানি, কোথাও একদম নেই। জেগে উঠেছে মেঠো পথ। মাঠজুড়ে গজিয়েছে নরম ঘাস, তা চষে বেড়াচ্ছে গরুর পাল। বেশির ভাগ নৌকা যেন অলস পড়ে আছে। হেমন্তের আগমনে হাওরজুড়ে ভেসে ওঠা এই চেনা দৃশ্যগুলো প্রকৃতি আর পল্লিজীবনের এক অপূর্ব মিতালির গল্প। রূপসী বাংলার এই ছবিগুলো তোলা হয়েছে সিলেট সদরের পিঠাকরা ও উফতার হাওর থেকে।

নৌকায় বসে শিকারের অপেক্ষায় মাছরাঙা

পানি কমতে না কমতেই মাটিতে ফাটল ধরেছে হাওরের বুকে

মাছ ধরা শেষে হাওরে অলস পড়ে আছে নৌকা

গোধূলিলগ্নে ফিঙে পাখি

জেগে ওঠা মেঠো পথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছে এক শিশু

হাওরে দেখা মেলে এমন হাঁসের বিচরণ

বিস্তীর্ণ সবুজ ভূমিতে ঘাস খাচ্ছে গরুর পাল

হাওরে নৌকা নিয়ে ঘুরতে বেড়িয়েছেন কয়েকজন

হাওরপাড়ের চেনা দৃশ্যে রাজহাঁস

হাওরপাড়ে পড়ন্ত বিকেল

প্রতিশোধের তালিকা শেষ হয়েছে, লড়াই শেষ হয়নি। সহযোদ্ধা, স্ত্রী ও কন্যাকে হারানো জেমস রিস এবার খুঁজছেন বেঁচে থাকার নতুন উদ্দেশ্য। কিন্তু সবকিছু থেকে দূরে সরে গেলেও বিপদ তাঁর পিছু ছাড়ে না। নতুন এক ষড়যন্ত্র তাঁকে আবার ফিরিয়ে আনে অভিযানে। এবার সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নিজের পরিবারের অতীতও।

চার বছরের বেশি সময় পর ‘দ্য টার্মিনাল লিস্ট’-এর দ্বিতীয় মৌসুমে জেমস রিসের চরিত্রে ফিরছেন ক্রিস প্র্যাট। মার্কিন নৌবাহিনীর বিশেষ বাহিনী নেভি সিলের এই কমান্ডারকে দর্শক প্রথম মৌসুমে দেখেছিলেন ব্যক্তিগত প্রতিশোধের লড়াইয়ে। এবার তাঁর সামনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জট।

ডেভিড ডিজিলিওর সৃষ্ট অ্যাকশন–থ্রিলার সিরিজটির নতুন মৌসুম বুধবার, ২১ অক্টোবর, প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে। আটটি পর্বই একসঙ্গে প্রকাশ করা হবে। নির্মাণের সার্বিক তত্ত্বাবধানেও আছেন ডিজিলিও।

প্রথম মৌসুমে কী ঘটেছিল

২০২২ সালের জুলাইয়ে মুক্তি পায় ‘দ্য টার্মিনাল লিস্ট’-এর প্রথম মৌসুম। মার্কিন লেখক ও সাবেক নেভি সিল সদস্য জ্যাক কারের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয় সিরিজটি।

গল্পের শুরুতে একটি গোপন সামরিক অভিযানে জেমস রিসের দল অতর্কিত হামলার শিকার হয়। সহযোদ্ধাদের হারিয়ে ফিরে আসার পরও সেই অভিযানের স্মৃতি তাঁকে তাড়া করতে থাকে। কী ঘটেছিল সেখানে, কারা দায়ী—এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন তিনি।

ডেভিড ডিজিলিওর সৃষ্ট অ্যাকশন–থ্রিলার সিরিজটির নতুন মৌসুম বুধবার, ২১ অক্টোবর, প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে

সত্যের সন্ধানে নামার পর রিস বুঝতে পারেন, বিপদ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। তাঁর নিজের জীবন ও পরিবারের নিরাপত্তাও হুমকির মুখে। এরপর স্ত্রী ও কন্যার হত্যার ঘটনা তাঁকে নামিয়ে দেয় প্রতিশোধের লড়াইয়ে। একে একে খুঁজে বের করতে থাকেন ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের।

প্রথম মৌসুমের উত্তেজনার বড় জায়গা ছিল রিসের এই অনুসন্ধান। কাকে বিশ্বাস করবেন, তাঁর বিরুদ্ধে কারা কাজ করছে এবং কেন—এসব প্রশ্নের সঙ্গে এগিয়েছে প্রতিশোধের গল্প।

এবার গল্পের শুরু কোথায়

দ্বিতীয় মৌসুম নির্মিত হয়েছে জ্যাক কারের ‘ট্রু বিলিভার’ উপন্যাস অবলম্বনে। জেমস রিসকে নিয়ে লেখা উপন্যাস সিরিজের দ্বিতীয় বই এটি। প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টারের দেওয়া কাহিনি সংক্ষেপ অনুযায়ী, পরিবার ও সহযোদ্ধাদের হত্যার প্রতিশোধ নেওয়ার পর আফ্রিকার দেশ মোজাম্বিকে আশ্রয় নেন রিস। পরিচিত জীবন থেকে দূরে থাকা এই মানুষটির সামনে তখন নতুন করে বাঁচার প্রশ্ন।

কিন্তু পশ্চিমা বিশ্বে একের পর এক সন্ত্রাসী হামলা ঘটতে থাকলে তাঁকে আবার অভিযানে ফেরাতে চায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। রিসের অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন হয়ে পড়ে তাদের। সেখান থেকেই শুরু হয় নতুন লড়াই। অ্যাসোসিয়েটেড প্রেসও নতুন মৌসুমের পরিচিতিতে রিসের মোজাম্বিক অভিযানের কথা উল্লেখ করেছে।

মস্কো থেকে ল্যাংলি

প্রাইম ভিডিওর প্রকাশিত কাহিনি সংক্ষেপ বলছে, এবারের ষড়যন্ত্রের সূত্র ছড়িয়ে থাকবে মস্কো থেকে সিআইএর সদর দপ্তর ল্যাংলি পর্যন্ত। এর সঙ্গে যোগ রয়েছে রিসের পারিবারিক ইতিহাসেরও।

ফলে নতুন অভিযান শুধু বাইরের শত্রুকে খুঁজে বের করার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। পরিবারের অতীতের মুখোমুখিও হতে হবে তাঁকে। ভারত মহাসাগর থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে এগোবে গল্প।

প্রথম মৌসুমের মনস্তাত্ত্বিক প্রতিশোধের গল্প এভাবেই এবার বিস্তৃত হচ্ছে আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির জগতে। সামরিক অভিযান, গোয়েন্দা তৎপরতা ও ষড়যন্ত্রের গল্প যাঁদের পছন্দ, তাঁদের আগ্রহের উপাদান থাকছে নতুন মৌসুমে।

৬ কোটি ৭৩ লাখ ঘণ্টা ভিউ! ঝড় তুলেছে যে জাপানি সিরিজ

গল্পের শুরুতে একটি গোপন সামরিক অভিযানে জেমস রিসের দল অতর্কিত হামলার শিকার হয়

কারা থাকছেন নতুন মৌসুমে

জেমস রিস চরিত্রে ক্রিস প্র্যাটের পাশাপাশি সাংবাদিক কেটি বুরানেক চরিত্রে ফিরছেন কনস্ট্যান্স উ। আরও থাকছেন টম হপার, দার সেলিম ও লুক হেমসওয়ার্থ।

অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন গ্যাব্রিয়েল লুনা, ওলগা কুরিলেঙ্কো, কোস্টা রোনিন ও আর্নল্ড ভসলোসহ অনেকে। গ্যাব্রিয়েল লুনাকে দেখা যাবে ফ্রেডি স্ট্রেইন চরিত্রে।

সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন প্র্যাট। অন্য নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন ডেভিড ডিজিলিও, জ্যাক কার ও অঁতোয়ান ফুকুয়া। প্রযোজনায় আছে অ্যামাজন এমজিএম স্টুডিওস, এমআরসি ও সিভিক সেন্টার মিডিয়া।

সামরিক অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন নির্মাতারা

সামরিক অভিযানের দৃশ্য বিশ্বাসযোগ্য করে তুলতে বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন নির্মাতারা। মূল উপন্যাসের লেখক জ্যাক কার নিজেই নেভি সিলের সাবেক সদস্য। নির্মাণে যুক্ত আছেন সাবেক নেভি সিল সদস্য জ্যারেড শ ও সাবেক আর্মি রেঞ্জার ম্যাক্স অ্যাডামস।

তাঁদের পাশাপাশি সামরিক অভিজ্ঞতাসম্পন্ন আরও অনেকে চিত্রনাট্য, অভিনয়, শুটিংয়ে কারিগরি পরামর্শ ও পরিচালনায় কাজ করেছেন। উদ্দেশ্য শুধু অভিযানের দৃশ্য ফুটিয়ে তোলা নয়; বিশেষ বাহিনীর সদস্যদের মানসিকতা, পারস্পরিক সম্পর্ক ও কঠিন সিদ্ধান্তের বিষয়গুলোও বিশ্বাসযোগ্যভাবে দেখানো।

প্রাইম ভিডিওর মূল প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে প্র্যাট জানিয়েছেন, বিশেষ অভিযানে নিয়োজিত সদস্যদের কাজ ও আত্মত্যাগকে সম্মান জানানো ছিল তাঁদের অন্যতম উদ্দেশ্য। অ্যাকশন আর রোমাঞ্চের পাশাপাশি আড়ালে থেকে কাজ করে যাওয়া সেই মানুষদের অভিজ্ঞতাও তুলে ধরতে চেয়েছেন তাঁরা।

মাঝখানে এসেছে ‘ডার্ক উলফ’

মূল সিরিজের দুই মৌসুমের মাঝখানে এসেছে ‘দ্য টার্মিনাল লিস্ট: ডার্ক উলফ’। এটি একই গল্পজগতের প্রিকুয়েল, অর্থাৎ মূল সিরিজের আগের সময়ের ঘটনা নিয়ে তৈরি।
বেন এডওয়ার্ডস চরিত্রকে কেন্দ্রে রেখে তাঁর সামরিক ও গোয়েন্দা জীবনের পটভূমি তুলে ধরা হয়েছে সেখানে। চরিত্রটিতে অভিনয় করেছেন টেলর কিটশ। নতুন মৌসুমের আগে প্রথম মৌসুমের পাশাপাশি এই সিরিজটিও দেখা যাবে প্রাইম ভিডিওতে।

এবার অবশ্য মনোযোগ আবার জেমস রিসের দিকে। প্রতিশোধের তালিকা মেলানোর পর জীবন তাঁকে কোথায় নিয়ে যায়, সেই প্রশ্নের উত্তর নিয়েই শুরু হচ্ছে ‘দ্য টার্মিনাল লিস্ট’-এর নতুন অধ্যায়।

পুরুষের শরীরের মূল সেক্স হরমোনের নাম টেস্টোস্টেরন; যা শুধু যৌনস্বাস্থ্যের জন্যই নয়, শরীরের সার্বিক সুস্থতা রক্ষায়ও গুরুত্বপূর্ণ। পেশির শক্তি ধরে রাখা, হাড়ের ঘনত্ব বজায় রাখা, লোহিত রক্তকণিকা তৈরি এবং পুরুষের মানসিক মেজাজ (মুড) নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে এই হরমোন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও কিছু শারীরিক সমস্যার কারণে এই হরমোনের মাত্রা কমে যেতে পারে।

টেস্টোস্টেরন কমে যাওয়ার প্রধান কয়েকটি কারণ

বয়স বৃদ্ধি: সাধারণত ৩০ বছর বয়সের পর থেকে প্রতিবছর পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা প্রায় ১ শতাংশ করে কমতে থাকে। এটি বয়স বৃদ্ধির একটি স্বাভাবিক প্রক্রিয়া।

স্থূলতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন: অতিরিক্ত ওজন ও অলস জীবনযাপন টেস্টোস্টেরন কমে যাওয়ার অন্যতম বড় কারণ। অতিরিক্ত চর্বি পুরুষ হরমোনকে নারী হরমোন ‘ইস্ট্রোজেনে’ রূপান্তর করতে সাহায্য করে।

দীর্ঘমেয়াদি রোগ: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদি কিডনির রোগ, যকৃতের সমস্যা ও মেটাবলিক সিনড্রোম টেস্টোস্টেরন হরমোন কমার হার বাড়িয়ে দেয়।

মানসিক চাপ: অতিরিক্ত মানসিক চাপ ও দিনের পর দিন পর্যাপ্ত ঘুমের অভাব শরীরের ‘কর্টিসল’ নামক স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়, যা টেস্টোস্টেরন উৎপাদনে সরাসরি বাধা দেয়।

অণ্ডকোষ ও পিটুইটারি গ্রন্থির সমস্যা: টেস্টোস্টেরন মূলত অণ্ডকোষে তৈরি হয় এবং এর সংকেত আসে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে। এই গ্রন্থিগুলোর সংক্রমণ, টিউমার, আঘাত বা কোনো রোগের কারণে হরমোন নিঃসরণ ব্যাহত হতে পারে।

কীভাবে বুঝবেন টেস্টোস্টেরন কমে গেছে

চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে হরমোন পরীক্ষা করে নিশ্চিত হতে হবে

শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, যৌন ইচ্ছা কমে যাওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, বিষণ্নতা এবং পেশির ভর হ্রাস পাওয়া টেস্টোস্টেরন কমে যাওয়ার প্রধান লক্ষণ। তবে এই লক্ষণগুলো অন্য আরও অনেক রোগেও দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে হরমোন পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।

কী করবেন

নিয়মিত ব্যায়াম: ওয়েট লিফটিং ও রেজিস্ট্যান্স ট্রেনিং (এটা এমন একধরনের শরীরচর্চা, যেখানে আপনার পেশিগুলোকে কোনো বাহ্যিক বাধার বিরুদ্ধে কাজ করতে হয়) অণ্ডকোষ থেকে টেস্টোস্টেরন নিঃসরণ বাড়াতে বেশ কার্যকর। টেস্টোস্টেরন বাড়াতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি থেকে ভারী ব্যায়াম করা উচিত।

সুষম ও পুষ্টিকর খাবার: খাবারে পর্যাপ্ত পরিমাণে জিংক ও ভিটামিন ডি সমৃদ্ধ উপাদান রাখুন। ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ, বাদাম, বীজ এবং সবুজ শাকসবজি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও চিনি এড়িয়ে চলুন।

পর্যাপ্ত ঘুম: রাতে ৭ থেকে ৮ ঘণ্টা গভীর ও শান্তিপূর্ণ ঘুম নিশ্চিত করুন। মানসিক চাপ মোকাবিলা করুন।

ওজন নিয়ন্ত্রণে রাখা: পেটের অতিরিক্ত মেদ কমিয়ে ফেললে টেস্টোস্টেরনের মাত্রা অনেকাংশেই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।

চিকিৎসকের পরামর্শ জরুরি

সন্দেহ হলে রক্ত পরীক্ষা বা সেরাম টেস্টোস্টেরন করে হরমোনের মাত্রা নিশ্চিত হওয়া প্রয়োজন। হরমোনের মাত্রা মাত্রাতিরিক্ত কম থাকলে চিকিৎসকের তত্ত্বাবধানে ‘টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি’ নেওয়া যেতে পারে। কারণ জানার জন্য অন্যান্য হরমোন পরীক্ষা করতে হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিজে থেকে কোনো হরমোন জাতীয় ওষুধ বা সাপ্লিমেন্ট সেবন করা উচিত নয়।

মনে রাখবেন, এ ধরনের চিকিৎসা কেবল বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই নেওয়া যাবে। আজকাল অনেকে পেশি বাড়ানো বা শক্তি বাড়ানোর উদ্দেশ্যে জিম বা দোকান থেকে টেস্টোস্টেরন গ্রহণ করে থাকেন। এর অনেক ক্ষতিকর প্রতিক্রিয়া আছে।

লেখক: সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

প্রাকৃতিকভাবে পুরুষ হরমোন টেস্টোস্টেরন বাড়ানো যায় যেভাবে

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে জমির মালিককে ১ লাখ টাকা এবং ড্রেজার মেশিনের মালিককে...
দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে বদলি
আমি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি বলে আইন আমার জন্য চলবে, এমনটা না। আইন আপনার জন্য যা আমার জন্যও তা বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন....
ত্রিদেশীয় সিরিজে আজ রয়েছে বাংলাদেশের খেলা, প্রতিপক্ষ এবার আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স লিগে মহারণে মুখোমুখি আর্সেনাল-বায়ার্ন মিউনিখ
নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি ও ৩২ জন আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন...
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মহিলা ইউনিটের ২০২৭-২৮ সেশনের ২৩ সদস্যের কমিটি ঘোষণা হয়েছে...
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি...
টানা ছয় দিনের আনন্দ উৎসবের পর আজ বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে তিন বছরে ৫৪ বাংলাদেশির মৃত্যু, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামো - ঢাকা থেকে প্রকাশিত বুধবারের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।
এ দুটি ঘটনায় কী বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কী দলের ভেতরে ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়া নেতাদের সামলানোর চেষ্টা থেকে এই পদক্ষেপ নিয়েছেন ? নাকি শুধু দল ও সরকারের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন তিনি? কিংবা 'বিতর্ক তৈরি করলেই' পদ হারাতে হবে- এই কঠিন বার্তাই দিতে চেয়েছেন দলের নেতাদের।
সরকারি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সৌদি আরবের কারাগারে থাকার কথা তারা জানতেন।
হুথিদের হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, "ট্রাকটি কিন্তু তার লাইনেই ছিল। বাসের ড্রাইভারের তন্দ্রা বা ঘুম ভাব চলে এসেছিল। সে কারণেই ট্রাকটিকে ধাক্কা দিয়েছে"।
'ধুরান্ধর: দ্য রিভেঞ্জ' বিশ্বব্যাপী ১,৮৪৮ কোটি রুপি, 'ধুরান্ধর' ১,৩৫০ কোটি রুপি, 'চাওয়া' ৮০৯ কোটি রুপি, 'সাইয়ারা' ৫৭৯ কোটি রুপি এবং 'বর্ডার ২' ৪৬৪ কোটি রুপি আয় করেছে। এ রিপোর্টে তুলে ধরা হয়েছে এ বছর বক্স অফিসে বলিউড সিনেমাগুলোর পারফরম্যান্স কেমন ছিল।
সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে—জাহ্নবী ও খুশি কাপুর। বলিউড সিনেমায় নাম লেখিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছেন তাদের বড় মেয়ে জাহ্নবী।
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য।
শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ফ্লেভারের চালানের আড়ালে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত পণ্য খালাসের চেষ্টা ধরা পড়েছে। এতে প্রায় ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার (১৮ অক্টোবর) রাতে বন্দরের ১৪ নম্বর শেডের সামনে থেকে একটি কাভার্ড ভ্যানসহ এসব পণ্য জব্দ করা হয়।
সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দোয়া ও মিলাদ মাহফিলের কথা বলে বিভিন্ন হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ফোন করে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।