মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইটের আলোয় সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইটের আলোয় সংঘর্ষ, আহত ১৫
দুর্গোৎসবের বিজয়া দশমী আজ

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা।

দুর্গোৎসবের বিজয়া দশমী আজ
খুশি কাপুরের ভাঙা প্রেম জোড়া লাগল?

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে—জাহ্নবী ও খুশি কাপুর। বলিউড সিনেমায় নাম লেখিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছেন তাদের বড় মেয়ে জাহ্নবী।

খুশি কাপুরের ভাঙা প্রেম জোড়া লাগল?
মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?

এ দুটি ঘটনায় কী বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কী দলের ভেতরে ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়া নেতাদের সামলানোর চেষ্টা থেকে এই পদক্ষেপ নিয়েছেন ? নাকি শুধু দল ও সরকারের ভাবমূর্তি রক্ষার চেষ্টা...

মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?
পত্রিকা: 'সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মিশন ও পররাষ্ট্রের না জানার কারণ কী?'

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে তিন বছরে ৫৪ বাংলাদেশির মৃত্যু, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামো - ঢাকা থেকে প্রকাশিত বুধবারের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছ...

পত্রিকা: 'সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মিশন ও পররাষ্ট্রের না জানার কারণ কী?'
নগদ লেনদেনে বছরে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার

নগদ লেনদেনে বছরে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার

নগদ লেনদেনে বছরে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

ঘাস কাটা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০
ঘাস কাটা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
অটুট থাকুক আবহমান সম্প্রীতি
অটুট থাকুক আবহমান সম্প্রীতি

পৌরাণিক কাহিনি অনুযায়ী, ‘দুর্গম’ নামক অসুরের তাণ্ডবে বিপর্যস্ত জীবজগৎ ও দেবকুলের দুর্গতি দূর করতেই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল।

অক্টোবর ২১, ২০২৬
বিজয়া দশমীতে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
বিজয়া দশমীতে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, সকাল নয়টায় দশমী বিহিত পূজা শেষে দর্পণ বিসর্জন হবে।

অক্টোবর ২১, ২০২৬
জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।

অক্টোবর ২১, ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে বাংলাদেশের চাই আরও কিছু
আফগানিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে বাংলাদেশের চাই আরও কিছু

ফাইনালে ওঠার হিসাবটা কী?
শারজায় আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের সমর্থকদের মনে নিশ্চিতভাবেই ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা। প্রথম হিসাবটা সোজাসাপটা—ম্যাচটা আগে জিততে হবে। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে শুধু জয়ই যথেষ্ট হবে না বাংলাদেশের জন্য। অলিখিত সেমিফাইনালের চেয়েও কঠিন হয়ে ওঠা মেলাতে হবে অন্য হিসাবও।

প্রথমে ব্যাটিং করলে বাংলাদেশ আজ যত রানই করুক, ম্যাচটা জিততে তো হবেই, জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৪১ রানের। পরে ব্যাট করলে হিসাবটা হবে আরও জটিল। ধরুন, আফগানিস্তান যদি ৩০০ রান করে, বাংলাদেশকে তখন জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে। এভাবে প্রতিপক্ষের রানের হিসাবের সঙ্গে বাংলাদেশকে কত ওভারে জিততে হবে, সেই সমীকরণটাও বদলে যাবে।

জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান

এসব অঙ্ক মেলানোর আগে প্রথমে যে ম্যাচ জেতার কাজ, সেটাই বেশ কঠিন হয়ে যেতে পারে। কারণ, যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ৯৯ রানে হেরে গেছে, তাদের তেমন পাত্তাই দেয়নি আফগানিস্তান। পরশু এই দুই দলের ম্যাচে ব্যাটিং–বোলিং কোথাওই কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি।
আফগানদের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসও খুব সুখকর নয়। সর্বশেষ দুটি সিরিজেই তাদের কাছে হেরেছে বাংলাদেশ, গত বছর যার শেষটিতে হতে হয়েছে ধবলধোলাইও। ওদিকে সব প্রতিপক্ষ মিলিয়ে সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জিতেছে আফগানিস্তান। আর বাংলাদেশের অবস্থা পুরোপুরি উল্টো—পাঁচ ম্যাচের চারটিতেই তারা হেরেছে।

মাঠের ক্রিকেটেও বাংলাদেশের জন্য বর্তমান বাস্তবতাটা কঠিন। ওয়ানডের ব্যাটিংটা বাংলাদেশের জন্য অনেক দিন ধরেই দুশ্চিন্তার। কাজটা আরও কঠিন হয়ে যায় রান তাড়া করতে নামলে। গত তিন বছরে ১৫ বার দুই শর বেশি রান তাড়া করতে নেমে বাংলাদেশ সফল হয়েছে মাত্র চারবার। এখনকার ক্রিকেটে যেখানে তিন শ রানই তাড়া হয় নিয়মিত, সেখানে কি না বাংলাদেশ দুই শ রানই তাড়া করতে পারছে না!

বলা বাহুল্য, এই সংকটের মূলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে গত তিন বছরে ওয়ানডেতে বাংলাদেশের চেয়ে মিডল অর্ডারে কম গড়ে রান করেছে শুধু জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড। মিডল অর্ডারের এই দুঃসময়ে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন রশিদ খান।

জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটারদের কী বার্তা দিয়েছিলেন তামিম

তানজিদ হাসানযদি স্কিলের সমস্যা থাকত তাহলে কিন্তু আমরা ঘরের মাঠেও ভুগতাম। আমরা ঘরের মাঠে যে রকমভাবে খেলি, যদি একই মানসিকতা ও প্রস্তুতি নিয়ে দেশের বাইরেও খেলতে পারি, দল হিসেবে খুব ভালো করব।

রশিদের স্পিনের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা বরাবর অস্বস্তিতেই থাকেন। ১৯ গড়ে তিনি ৩৫ উইকেট পেয়েছেন শুধু বাংলাদেশের বিপক্ষেই। তার ওপর অভিজ্ঞ এই লেগ স্পিনার দারুণ ফর্মেও আছেন। ত্রিদেশীয় সিরিজের সর্বশেষ ম্যাচে ১৭ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে এগোতে দেননি তো তিনিই।

বাংলাদেশের ব্যাটিংয়ের এই সংকটকে অবশ্য মানসিক বলেই মনে করেন ওপেনার তানজিদ হাসান।

বাংলাদেশের ব্যাটিংয়ের এই সংকটকে অবশ্য মানসিক বলেই মনে করেন ওপেনার তানজিদ হাসান। গতকাল দলের পক্ষে একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি বলব এটা মানসিক ব্যাপার। ৩০০-৩৫০ রানের কথা চিন্তা না করে যদি আমরা এটা ছোট ছোট লক্ষ্য বানিয়ে খেলি, তাহলে আমার মনে হয় সহজ হবে। এভাবেই আমাদের মানসিকভাবে নিজেদের ঠিক করতে হবে।’

এ বছর ঘরের মাঠে বাংলাদেশ টানা চার সিরিজে জিতলেও দেশের বাইরের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা আছে আগে থেকেই। ২০২৩ বিশ্বকাপের পর দেশের বাইরে বাংলাদেশ যে ১৭টি ওয়ানডে খেলেছে, হেরেছে তার ১৩টিতেই। অথচ এক বছর পর দক্ষিণ আফ্রিকা–জিম্বাবুয়ে–নামিবিয়ার মতো বিরুদ্ধ কন্ডিশনেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে।

আইসিসির নতুন নিয়মে বিপদে বাংলাদেশ: ব্যাটিংয়ে ধস, বোলিংয়ে লাগামহীন রান

তানজিদ অবশ্য তাঁদের সামর্থ্যে কোনো ঘাটতি দেখছেন না। এ নিয়ে বলতে গিয়ে আবারও মানসিকতার প্রসঙ্গই আনলেন সামনে, ‘যদি স্কিলের সমস্যা থাকত তাহলে কিন্তু আমরা ঘরের মাঠেও ভুগতাম। আমরা ঘরের মাঠে যে রকমভাবে খেলি, যদি একই মানসিকতা ও প্রস্তুতি নিয়ে দেশের বাইরেও খেলতে পারি, দল হিসেবে খুব ভালো করব।’

সেটা আজ থেকে করতে পারলেই ভালো। আফগানিস্তানের বিপক্ষে জয় এবং জয়ের ব্যবধানের সমীকরণ মিলিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠাটাই এখন মুখ্য। তুলনামূলক কাছাকাছি বা খর্বশক্তির জিম্বাবুয়ে, আফগানিস্তানকে নিয়ে সিরিজের ফাইনালেও যদি খেলতে না পারে, বিশ্বকাপের আগে সেটি যে ওয়ানডেতে বাংলাদেশের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দেবে!

অক্টোবর ২১, ২০২৬
মায়েদের নীরব যন্ত্রণার নাম—প্রসবজনিত ফিস্টুলা
মায়েদের নীরব যন্ত্রণার নাম—প্রসবজনিত ফিস্টুলা

বাড়িতে অদক্ষ দাইয়ের হাতে প্রসব করাতে গিয়ে প্রসবজনিত ফিস্টুলায় নীরবে ভুগছেন দেশের হাজারো নারী। সঠিক চিকিৎসা ও সচেতনতায় এই রোগ পুরোপুরি নিরাময় সম্ভব। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…

অক্টোবর ২১, ২০২৬
পর্যটকদের পদচারণে মুখর বান্দরবানের মেঘলা ও নীলাচল
পর্যটকদের পদচারণে মুখর বান্দরবানের মেঘলা ও নীলাচল

পাহাড়ের সবুজ, মেঘের লুকোচুরি আর প্রকৃতির মায়ায় মুগ্ধ হতে দুর্গাপূজার ছুটিতে বান্দরবানে ছুটে আসছেন পর্যটকেরা।

অক্টোবর ২১, ২০২৬
বাংলার চিত্রকলার ব্যাকরণ কোথায়
বাংলার চিত্রকলার ব্যাকরণ কোথায়

‘প্রতিটি ছবির সামনে দাঁড়ালে চোখ কিছুক্ষণ থমকে থাকে। একবার দেখে চলে যাওয়ার মতো নয় ছবিগুলো ধীরে ধীরে পাঠ করতে হয়। লাবণ্যময় রং-রেখা, সংযত বিন্যাস ও সূক্ষ্ম বিবরণ মিলে তৈরি করে এক মায়াবী আবেশ। বাংলার লোকশিল্পের দীর্ঘ ঐতিহ্য, প্রাচ্যচিত্রের উত্তরাধিকার এবং প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার ভাববৈশিষ্ট্যের উত্তরাধিকার এই চিত্রমালার দৃশ্যভাষায় প্রবহমান।’

এভাবেই শুরু হয়েছে একটি চিত্র প্রদর্শনীর রিভিউ। প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’র। ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর অন্য আলোর অনলাইনে ‘শিল্পভাষায় আত্মপরিচয় নির্মাণ’ শিরোনামে রিভিউটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের শিক্ষক মলয় বালা।

এ লেখা কেস স্টাডি হিসেবে ধরে ব্যবচ্ছেদের মাধ্যমে আমরা মূল বিষয়বস্তুতে প্রবেশ করব। এখানে চারটি বাক্য আছে। কোনো বাক্যই বলছে না, এটা সুনির্দিষ্ট কোনো প্রদর্শনীর রিভিউ! দেশীয় প্রদর্শনীর সমস্ত চিত্রকলা প্রদর্শনীর রিভিউগুলো যে একটি সুনির্দিষ্ট ছাঁচের হয়ে উঠছে, এই রিভিউ তার উত্তম উদাহরণ। বৈচিত্র্য না থাকা দোষের কিছু নয়, কিন্তু যা বলা হচ্ছে তা ইতিহাসের নিরিখে কতটুকু যৌক্তিক? সমালোচক বলছেন, ‘বাংলার লোকশিল্পকে দীর্ঘ ঐতিহ্য, প্রাচ্যচিত্রের উত্তরাধিকার এবং প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার ভাববৈশিষ্ট্যের উত্তরাধিকার এই চিত্রমালার দৃশ্যভাষায় প্রবহমান।’ বাংলার চিত্রকলা কি সত্যিই প্রাচ্যচিত্রের উত্তরাধিকার? বাংলার চিত্রকলা কি সত্যিই লোকশিল্পের দীর্ঘ ঐতিহ্য?

এডওয়ার্ড সাঈদের ওরিয়েন্টালিজম বা প্রাচ্যতত্ত্বও আমাদের তাই বলে। এই ষড়যন্ত্রতত্ত্বের বাইরে প্রাচ্যকে কেউ এখনো বড় আকারে নতুন করে ব্যাখ্যা করতে পারেনি। এটাই সর্বশেষ হিসেবে ধরে নিতে হচ্ছে আমাদের। ইউরোপীয় সমালোচকেরা এই তত্ত্বের কিছু জায়গা সমালোচনা করলেও, সম্পূর্ণ ধারণাটি খারিজ করে দিতে পারেনি।

প্রাচ্যচিত্র কি? প্রাচ্যচিত্র ধারণাটির কি কোনো ভিত্তি আছে? প্রাচ্যে তো ৩৬টি দেশ। ৩৬টি দেশ মিলে কখনো কি একটা শিল্পরীতি তৈরি করেছে? প্রাচ্যের মিসরীয় শিল্পরীতির সঙ্গে বঙ্গীয় শিল্পরীতির কি আদৌ কোনো মিল আছে? আরব-চীন-জাপানের চিত্রকলার সঙ্গে আমাদের চিত্রকলার মিল আছে কি? থাকলে এই মিলটা কবে থেকে হয়েছে? ওরিয়েন্টাল বা প্রাচ্যকলার ধারণা হওয়ার পর থেকেই এই মিলটা আমরা পাচ্ছি। প্রাচ্যকলার ধারণা যতটা না সাংস্কৃতিক কারণে তৈরি হয়েছে, তার চেয়ে বেশি এটা তৈরি হয়ে রাজনৈতিক কারণে। আমরা সবাই জানি পশ্চিম এই বিভাজন করেছে প্রাচ্যকে শাসনের প্রয়োজনে। এডওয়ার্ড সাঈদের ওরিয়েন্টালিজম বা প্রাচ্যতত্ত্বও আমাদের তাই বলে। এই ষড়যন্ত্রতত্ত্বের বাইরে প্রাচ্যকে কেউ এখনো বড় আকারে নতুন করে ব্যাখ্যা করতে পারেনি। এটাই সর্বশেষ হিসেবে ধরে নিতে হচ্ছে আমাদের। ইউরোপীয় সমালোচকেরা এই তত্ত্বের কিছু জায়গা সমালোচনা করলেও, সম্পূর্ণ ধারণাটি খারিজ করে দিতে পারেনি।

ভারতের অমরাবতী স্তূপের চুনাপাথরের গম্বুজাকার শিলাখণ্ড, খ্রিস্টীয় ৫০–১০০ অব্দ

সমালোচক বাংলার চিত্রকলাকে যে প্রাচ্যচিত্রের উত্তরাধিকার বলছেন, তার পেছনে তিনি লেখায় একটি যুক্তিও দিয়েছেন। শেষ লাইনে তিনি বলছেন, ‘প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার ভাববৈশিষ্ট্যের উত্তরাধিকার এই চিত্রমালার দৃশ্যভাষায় প্রবহমান।’ তবে এর পূর্বসূরি কারা। লেখক মলয় বালা এই রিভিউতেই জবাব দিচ্ছেন, ‘এই শিল্পভাবনার ঐতিহাসিক শিকড় খুঁজতে গেলে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কথা অনিবার্যভাবেই সামনে আসে। তাঁর শিল্পচেতনার গভীরে ছিল দেশ, মাটি, মানুষ ও প্রাচ্য সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ। পঞ্চাশের দশকে ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা তাঁর শিল্পদৃষ্টিতে নতুন মাত্রা যোগ করলেও তিনি দেশীয় শিল্প–ঐতিহ্যের শিকড়ের সন্ধান থেকে বিচ্যুত হননি। বরং আধুনিক শিল্প-অভিজ্ঞতাকে দেশীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার প্রয়াসে তাঁর আগ্রহ ও উদ্যোগে তৎকালীন গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউটে প্রাচ্যকলা বিভাগের সূচনা হয়। ভারতীয় উপমহাদেশের প্রাচীন চিত্র–ঐতিহ্য, বেঙ্গল স্কুল, মিনিয়েচার ও লোকশিল্পের চর্চার মধ্য দিয়ে দেশীয় শিল্পভাষার বিকাশের যে ভিত্তি তিনি নির্মাণ করেছিলেন, তারই একটি ধারাবাহিক প্রতিফলন আজকের এই চিত্রচর্চায় দেখা যায়।’ এখানে উল্লেখ্য, বাংলাদেশের পূর্বসূরি জয়নুল হলেও গোটা ভারতবর্ষে এর পূর্বসূরি হলেন নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং যামিনী রায়ের মতো শিল্পী ও শিল্পবোদ্ধারা। তাঁদের বেঙ্গল স্কুলের ধারণাই মূলত এখানে প্রাচ্যকলার ধারণা দেয়। এই প্রাচ্যকলাকেই তাঁরা বেঙ্গল স্কুল হিসেবে পরিচিত করাতে লাগলেন। এখনো বাংলাদেশের কোথাও ‘বঙ্গীয় শিল্পকলা’ নামে আলাদা কোনো বিভাগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ প্রাচ্যকলা নামেই রয়েছে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গীয় শিল্পকলা’ বা ‘প্রাচ্যকলা বিভাগ’ নেই। আমাদের যেসব পূর্বসূরি শিল্পবোদ্ধারা এই বিভাগ খুলেছেন, তা এই উত্তর-ঔপনিবেশিক সময়ে এসে প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ, প্রাচ্যকলা ধারণাটিই সদ্য আরোপিত একটি ধারণা। যে ধারণার বয়স সাকল্যে তিন শ বছর।

এই বিভাগ প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে বিভাগের শিক্ষক দীপ্তি রানী দত্ত তাঁর ‘প্রাচ্যকলা বিভাগ: প্রতিষ্ঠাকালীন বাস্তবতা’ প্রবন্ধের শুরুতে উল্লেখ করেন, ‘জয়নুল আবেদিন ১৯৩৩ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। দেশভাগের কারণে ১৯৪৮ সালে শিক্ষক হিসেবে কর্মরত জয়নুল কলকাতা আর্ট স্কুল ত্যাগ করেন ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। ১৯৪৮ সালেই তিনি তা প্রতিষ্ঠা করতে সক্ষম হন। জয়নুল যে শিল্পশিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেন, তার শিক্ষাপদ্ধতি কলকাতা আর্ট স্কুলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সম্ভবত ওই শিক্ষাপদ্ধতিকে অনুসরণ করেই জয়নুল ১৯৫৫ সালে নতুন আরেকটি বিভাগ—প্রাচ্যকলা শুরু করেছিলেন।’

শিকারির বেশে শিবকে চিত্রিত করা পোড়ামাটির ফলক, ভারত, আনুমানিক খ্রিস্টীয় ৪০০–৫০০ অব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও চারুশিল্পের সম্পাদক নজরুল ইসলাম এক সাক্ষাৎকারে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে প্রশ্ন করেন, আপনি যখন কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন, তখন তো বাংলাদেশে চিত্রকলায় অবনীন্দ্র নাথের নেতৃত্বে ভারতীয় তথা ওরিয়েন্টাল আর্টকে পুনঃপ্রতিষ্ঠিত করার একটা আন্দোলন চলছিল। কিন্তু আপনি ইউরোপীয় চিত্রাঙ্কন পদ্ধতি বেছে নিয়েছিলেন। কারণ কী?

জবাবে শিল্পাচার্য বলেন, আসলে মুকুল দে–ও আমাকে ওরিয়েন্টাল আর্টেই যেতে উপদেশ দিয়েছিলেন। কিন্তু আমার মারাত্মক দুর্বলতা ছিল ইউরোপীয় চিত্রাঙ্কন রীতির প্রতি। আমি ছোটবেলা থেকেই নিসর্গ থেকে ছবি এঁকেছি। সেই আঁকার রীতি আমার নিজস্ব এবং বস্তুত ইউরোপিয়ান একাডেমিক পদ্ধতির। মনে হতো, ওভাবেই প্রকৃতির দৃশ্যাবলি, গাছপালা, নদী ইত্যাদি আমি ঠিকভাবে দেখাতে পারব। ওরিয়েন্টাল রীতি তো বেশ স্টাইলাইজ, তাতে যেন তৃপ্তি পেতাম না। (সাপ্তাহিক বিচিত্রা, ৩৯তম সংখ্যা, ১৫ মার্চ ১৯৭৪)

এখনো বাংলাদেশের কোথাও ‘বঙ্গীয় শিল্পকলা’ নামে আলাদা কোনো বিভাগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ প্রাচ্যকলা নামেই রয়েছে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গীয় শিল্পকলা’ বা ‘প্রাচ্যকলা বিভাগ’ নেই। আমাদের যেসব পূর্বসূরি শিল্পবোদ্ধারা এই বিভাগ খুলেছেন, তা এই উত্তর-ঔপনিবেশিক সময়ে এসে প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ, প্রাচ্যকলা ধারণাটিই সদ্য আরোপিত একটি ধারণা। যে ধারণার বয়স সাকল্যে তিন শ বছর।

স্বয়ং শিল্পাচার্য যখন তাঁর ইউরেসেন্ট্রিক মানসিকতার কথা প্রকাশ করছেন, তখন কি আমাদের সাবধান হওয়া উচিত নয়? সেই সময়ের পরিস্থিতিতে তিনি যতটুকু সম্ভব আমাদের এগিয়ে দিয়ে গেছেন, আমাদের জন্য শিল্পের প্রাতিষ্ঠানিক দ্বার উন্মোচন করেছেন। এই সময়ে এসে আমরা যদি পূর্বসূরিদের পুনর্মূল্যায়ন না করি, তবে এটা তাদের প্রতিও অবিচার করা হবে। কারণ, তারা এই প্রাচ্যকলা ধারণাটি তৈরি করেছে কোনো না কোনো পূর্বধারণা ভেঙে। কতগুলো দেশের একটা সমন্বিত সংস্কৃতি বাস্তবসম্মত কি না তা শুধু প্রশ্নসাপেক্ষই নয়, সম্ভবত এই চিন্তা করাটা এই সময়ের অপরাধ। বাংলাদেশে আমরা যারা বাঙালি জাতীয়তাবাদের নামে অন্য আদিবাসীদেরও এক ছাতার নিচে নিয়ে আসতে চাই, এটা সে ধরনের একটি অপরাধ। বহুজাতিক রাষ্ট্রের একক সংস্কৃতির ধারণাটি যদি সঠিক হতো, তবে পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয় না।

৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর অন্য আলোর অনলাইনে ‘শিল্পভাষায় আত্মপরিচয় নির্মাণ’ শিরোনামে রিভিউটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের শিক্ষক মলয় বালা।

প্রাচ্যকলা বা প্রাচ্যচিত্রের ধারণা আমাদের চারুকলার শিক্ষার্থীরা মর্মে মর্মে অনুধাবন করেন বলে হীনম্মন্যতায়ও ভুগছেন। পশ্চিম আমাদের মধ্যে এই হীনম্মন্যতাই তৈরি করতে চেয়েছিল। সে ক্ষেত্রে তারা সফলও হয়েছে। আমাদের চিত্রশিল্পীদের অধিকাংশ সব সময়ই বিদেশমুখী। দেশীয় মিডিয়ামেও তারা আর ছবি আঁকতে পছন্দ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়েরই প্রাচ্যকলা বিভাগের শিক্ষক মো. রকিবুল হাসান অতিসাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর চারুকলা অনুষদে ‘পেইন্টিং’ বা পশ্চিমা তৈলচিত্রকে বানানো হয়েছে ‘আধুনিকতা’র প্রতীক। আর আমাদের নিজস্ব মাটি ও রীতির ‘প্রাচ্যকলা’ (Oriental Art)-কে কেবল ব্যাকডেটেড বা অতীতমুখী ঐতিহ্য বানিয়ে এক পাশে সরিয়ে রাখা হয়েছে।

এটা কি কেবলই অনিচ্ছাকৃত? নাকি সুদূরপ্রসারী রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চক্রান্ত? আমাদের মনস্তত্ত্বকে পরাধীন করে রাখার ফলে শিক্ষার্থীরা আজ নিজেদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে হীনম্মন্যতায় ভুগছে।

নিজস্ব সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলে পশ্চিমা ফ্রেমে বন্দী করার এই ষড়যন্ত্র ভাঙার সময় এসেছে। চারুকলা সংস্কার হোক, বাংলাদেশের শিল্পকলা থেকে ঔপনিবেশিক আধিপত্য নিপাত যাক, বাংলার নিজস্ব শিল্পভাষা মুক্তি পাক।

বঙ্গীয় শিল্পকলা নিয়ে দ্রাবিড় সৈকতের বই।

মলয়বালার চিত্রপ্রদর্শনীর রিভিউতে লেখা ‘বাংলার লোকশিল্পের দীর্ঘ ঐতিহ্য’ ধারণাটিও যে একটি গোলকধাঁধা, তার উত্তর পাই এই সময়ের চিত্রশিল্পী ও গবেষক ড. দ্রাবিড় সৈকতের গবেষণাকর্মে। ‘বাঙলার চিত্রকলা : ইউরোপমুখীতার মর্মভেদ’ বইয়ে দ্রাবিড় সৈকত বলতে চেয়েছেন, সত্যিকারার্থে বাংলার চিত্রকলা বলে যে চিত্রকলাগুলোকে আমরা সামনে আনছি, তা মূলত লোকশিল্প। লেখকের মতে, এই জীর্ণ আদিপ্রকরণের শিল্প কখনোই বাঙালির শিল্প ছিল না, বাঙালির চিত্রকলায়ও আছে যথেষ্ট গাণিতিক ফর্মুলা, যা আমাদের একটি উন্নততর সাংস্কৃতিক পথ রচনা করতে সক্ষম। শুধু পথ রচনা করেই ক্ষান্ত হননি তিনি। এই পথ যাতে অটল অটুট থাকে, তার জন্য সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন বঙ্গীয় শিল্পের রীতি, ব্যাকরণ, গাণিতিক ফর্মুলা। তার ‘বঙ্গীয় শিল্পকলা: দেহতত্ত্বের দার্শনিক উত্তরাধিকার’ নামক বইটি পড়লে আমরা এই ধারণা সম্পর্কে আরও সুস্পষ্ট হব হয়তো।

বাংলা চিত্রকলার ব্যাকরণ কবে থেকে থেকে হারিয়ে গেল? কেন হারিয়ে গেল? কীভাবে হারিয়ে গেল? এই উত্তরগুলো খুঁজে বের করা এখন সময়ের দাবি। এই ব্যাকরণ খুঁজতে গেলে আমাদের কেবল বাৎসায়ন, বরাহমিহির, নগ্নজিৎ, সমরাঙ্গন সূত্রধার, সরস্বতী কুমার পালের গাণিতিক ফর্মুলা ও নন্দনতাত্ত্বিক ঐতিহ্য অনুসরণ করলেই হচ্ছে না। কারণ, এগুলো সব কটিই বাংলার দর্শনের সঙ্গে যুক্ত। বাংলা-বঙ্গের দর্শন আসলে কী? এর প্রকৃত স্বরূপ নিয়ে যে বিতর্ক, তার অবসান কীভাবে হবে?

ভারতীয় উপমহাদেশে মনীষীদের প্রণীত বাৎসায়নের ‘কামসূত্র’, বরাহমিহিরের ‘বৃহৎ সংহিতা’, নগ্নজিৎের ‘চিত্রলক্ষণ’, ভোজদেবের ‘সমরাঙ্গন সূত্রধার’ কিংবা সরস্বতী কুমারের পাল ‘চিত্রকলা’র মতো সুনির্দিষ্ট গাণিতিক ফর্মুলা ও দেহতাত্ত্বিক নন্দনতাত্ত্বিক ঐতিহ্য থাকার পরও আমরা ইউরোপীয় সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক আধুনিকতার প্রভাবে প্রভাবিত। তার প্রমাণ স্বয়ং চারুকলা নামটি। চারুকলা মানে কী? চারুকলা মানেই কি শিল্পকলা? শিল্পকলা মানেই কি চারুকলা? দুটি কি এক শব্দ? প্রতিষ্ঠার পর থেকে কখনো ব্যবচ্ছেদ করে দেখেছি কি? আমরা জানি চারু শব্দের অর্থ সুন্দর, আর কলা শব্দের অর্থ বিদ্যা। তবে সূচিশিল্প বা ব্র্যান্ডের পোশাকগুলোও কি শিল্প? এগুলোকে আমরা বড়জোর নান্দনিক বলতে পারি, শিল্প নয়। কেন শিল্প নয়, তা শিল্পের সংজ্ঞা পড়লেই আমরা বুঝতে পারব। চারুকলায় কি চারুচর্চা প্রাধ্যান্য পাবে, নাকি শিল্পচর্চা। আমরা চারুশিল্প এবং শিল্পকলাকে একসঙ্গে গুলিয়ে ফেলেছি। যেটা জাদুঘরে থাকার কথা, গ্রামীণ ঐতিহ্য বিভাগে থাকার কথা, সেটা দখল করেছে শিল্পকলার স্থানে। কারুশিল্পের দক্ষতা আর সৃজনশীলতাকে আমরা এক রেখায় দেখছি।

অজন্তা গুহার ভেতরে প্রাচীন ২৪ ফুট দীর্ঘ শায়িত বুদ্ধমূর্তি

বাংলা চিত্রকলার ব্যাকরণ কবে থেকে থেকে হারিয়ে গেল? কেন হারিয়ে গেল? কীভাবে হারিয়ে গেল? এই উত্তরগুলো খুঁজে বের করা এখন সময়ের দাবি। এই ব্যাকরণ খুঁজতে গেলে আমাদের কেবল বাৎসায়ন, বরাহমিহির, নগ্নজিৎ, সমরাঙ্গন সূত্রধার, সরস্বতী কুমার পালের গাণিতিক ফর্মুলা ও নন্দনতাত্ত্বিক ঐতিহ্য অনুসরণ করলেই হচ্ছে না। কারণ, এগুলো সব কটিই বাংলার দর্শনের সঙ্গে যুক্ত। বাংলা-বঙ্গের দর্শন আসলে কী? এর প্রকৃত স্বরূপ নিয়ে যে বিতর্ক, তার অবসান কীভাবে হবে? দ্রাবিড় সৈকত এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। তাঁর ‘ফ্রয়েডীয় লিবিডো তত্ত্ব এবং তান্ত্রিক দেহাত্মবাদ’ বইয়ে বাংলার দর্শনের একটি রূপরেখা পাওয়া যাবে। বইটিতে বলা হয়, ‘প্রথানুসারে ভারতীয় দার্শনিক সম্প্রদায় নয়টি (চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত) ধারায় বিভক্ত। সাধারণত তান্ত্রিক মতাদর্শকে আলাদা করে দার্শনিক সম্প্রদায় হিসেবে উল্লেখ করা হয় না। কিন্তু গভীর পর্যবেক্ষণে দেখা যাবে ভারতীয় দর্শনধারায় তন্ত্রই হবার কথা ছিল প্রথম দার্শনিক সম্প্রদায়। কেন তন্ত্রকে আলাদা করে দর্শনপ্রস্থান হিসেবে চিহ্নিত করা হয় না, সেটি বিস্তারিত আলোচনার বিষয় হতে পারে।’ এই বইটিও আমাদের চিত্রকলার দর্শন খোঁজার একটি আকরগ্রন্থ হিসেবে মূল্যায়িত হতে পারে আমাদের কাছে।

বাংলাদেশে এখন সংস্কারের হাওয়া চলছে। চারুকলা যদি এই সময়ে এসেও সংস্কার না হয়, আর কখন হবে? প্রচলিত একাডেমিক কাঠামোর পরিবর্তন, ‘প্রাচ্যকলা’ বা ‘ফোক’ শব্দাবলির রাজনৈতিক ও তাত্ত্বিক সমালোচনার কারণে প্রতিষ্ঠানের কিছু প্রবীণ শিক্ষকের কাছ থেকে প্রতিক্রিয়া বা অসহযোগিতা আসবে, এটা খুবই স্বাভাবিক। তাই বলে শিল্পীরা দেশীয় শিল্পের ব্যাকরণ খুঁজবে না, চারুকলার সংস্কার করবে না, এটা এখনো মানা যায় না। কারণ, এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে চারুকলার ভূমিকা আছে।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা লেখা দিয়ে শেষ করতে চাই, ‘আমাদের এ ধরনের শিল্পীদের অধিকাংশই কিছুটা অপরিণত বয়সে বিদেশে গিয়েছিল এবং গিয়ে সেখানে যেসব চিত্রাঙ্কন ধারা দেখেছে, তাতে তাদের চোখ আটকে গিয়েছিল এবং সেই সব ধারাকে অনুসরণ করে তারা ছবি এঁকেছে, ভালো ছবিও এঁকেছে, কিন্তু আমার মনে হয় ওরা যতই পরিণত হবে, ততই আবার প্রকৃতিতে, জীবনে, জনতায় ও স্বপরিবেশের মধ্যে ফিরে আসবে। নিজ ঐতিহ্য ও নিজ জনমানুষকে তারা জানতে পারবে এবং তাদের চিত্রকলায় তা ফুটাতেও পারবে।’

অনার্য মুর্শিদ

গবেষক ও চলচ্চিত্র নির্মাতা

অক্টোবর ২১, ২০২৬
ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব
ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব...

অক্টোবর ২১, ২০২৬
অপরাজেয় বার্সেলোনাকে হারের স্বাদ দিয়ে পিএসজির দাপট
অপরাজেয় বার্সেলোনাকে হারের স্বাদ দিয়ে পিএসজির দাপট

উত্তেজনা, পাল্টাপাল্টি আক্রমণ আর শেষ মুহূর্তের নাটকীয়তায় ভরপুর এক ম্যাচে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের এই ম্যাচে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে দুর্দান্ত ...

অক্টোবর ২১, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে ...

অক্টোবর ২১, ২০২৬
বিএনপি ক্ষমতায় না থাকলে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আ’ লীগ
বিএনপি ক্ষমতায় না থাকলে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আ’ লীগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন,‘ বরং বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আপনাদেরকে শকুনের...

অক্টোবর ২১, ২০২৬
রেকর্ড ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
রেকর্ড ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

অপরাধ, জালিয়াতি ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে...

অক্টোবর ২১, ২০২৬
জাপানি বিনিয়োগের ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ
জাপানি বিনিয়োগের ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ

জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার ও শুল্কসংক্রান্ত বিষয়গুলো নিয়েও দুই পক্ষের বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন, যাতে ব্যবসায়ীরা জানতে পারে তাদের জন্য কোন ধরনের সুযোগ রয়েছে...

অক্টোবর ২১, ২০২৬
চট্টগ্রাম বন্দরে ডিজেল পাচারে জড়িত ২ কর্মচারী বরখাস্ত
চট্টগ্রাম বন্দরে ডিজেল পাচারে জড়িত ২ কর্মচারী বরখাস্ত

১৩ হাজার ৭৪৪ লিটার ওয়ার্কশপের ফুয়েল ট্যাংকে রেখে বাকি ৪ হাজার ২৫৬ লিটার ডিজেল পাচারের উদ্দেশে জেটির সংরক্ষিত এলাকা ত্যাগের চেষ্টা...

অক্টোবর ২১, ২০২৬
দেশে অস্থিরতা সৃষ্টিতে আওয়ামী লীগ ও বিরোধীদল হাত মিলিয়েছে
দেশে অস্থিরতা সৃষ্টিতে আওয়ামী লীগ ও বিরোধীদল হাত মিলিয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার শাসকগোষ্ঠী...

অক্টোবর ২১, ২০২৬
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
পত্রিকা: 'সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মিশন ও পররাষ্ট্রের না জানার কারণ কী?'
পত্রিকা: 'সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মিশন ও পররাষ্ট্রের না জানার কারণ কী?'

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে তিন বছরে ৫৪ বাংলাদেশির মৃত্যু, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামো - ঢাকা থেকে প্রকাশিত বুধবারের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ২১, ২০২৬
মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?
মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?

এ দুটি ঘটনায় কী বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কী দলের ভেতরে ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়া নেতাদের সামলানোর চেষ্টা থেকে এই পদক্ষেপ নিয়েছেন ? নাকি শুধু দল ও সরকারের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন তিনি? কিংবা 'বিতর্ক তৈরি করলেই' পদ হারাতে হবে- এই কঠিন বার্তাই দিতে চেয়েছেন দলের নেতাদের।

অক্টোবর ২১, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারের
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারের

সরকারি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সৌদি আরবের কারাগারে থাকার কথা তারা জানতেন।

অক্টোবর ২০, ২০২৬
হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

হুথিদের হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, "ট্রাকটি কিন্তু তার লাইনেই ছিল। বাসের ড্রাইভারের তন্দ্রা বা ঘুম ভাব চলে এসেছিল। সে কারণেই ট্রাকটিকে ধাক্কা দিয়েছে"।

অক্টোবর ২০, ২০২৬
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?

'ধুরান্ধর: দ্য রিভেঞ্জ' বিশ্বব্যাপী ১,৮৪৮ কোটি রুপি, 'ধুরান্ধর' ১,৩৫০ কোটি রুপি, 'চাওয়া' ৮০৯ কোটি রুপি, 'সাইয়ারা' ৫৭৯ কোটি রুপি এবং 'বর্ডার ২' ৪৬৪ কোটি রুপি আয় করেছে। এ রিপোর্টে তুলে ধরা হয়েছে এ বছর বক্স অফিসে বলিউড সিনেমাগুলোর পারফরম্যান্স কেমন ছিল।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

পাঁচ দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

অক্টোবর ২১, ২০২৬
আইফোনকে কেন্দ্র করে কিশোরের মৃত্যু, মনে করিয়ে দিল অপ্রতিমের ঘটনা
আইফোনকে কেন্দ্র করে কিশোরের মৃত্যু, মনে করিয়ে দিল অপ্রতিমের ঘটনা

বিদেশে গিয়ে কর্মজীবন শুরু করার স্বপ্ন দেখেছিল ১৭ বছর বয়সী কিশোর স্বাধীন।

অক্টোবর ২১, ২০২৬
খুশি কাপুরের ভাঙা প্রেম জোড়া লাগল?
খুশি কাপুরের ভাঙা প্রেম জোড়া লাগল?

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে—জাহ্নবী ও খুশি কাপুর। বলিউড সিনেমায় নাম লেখিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছেন তাদের বড় মেয়ে জাহ্নবী।

অক্টোবর ২১, ২০২৬
দুর্গোৎসবের বিজয়া দশমী আজ
দুর্গোৎসবের বিজয়া দশমী আজ

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা।

অক্টোবর ২১, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইটের আলোয় সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইটের আলোয় সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য।

অক্টোবর ২১, ২০২৬
আবাসিক হোটেলে শিক্ষকের মরদেহ, মালিক পলাতক
আবাসিক হোটেলে শিক্ষকের মরদেহ, মালিক পলাতক

শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অক্টোবর ২০, ২০২৬
টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক
টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অক্টোবর ২০, ২০২৬