১০ দিন পর ধ্বংসস্তূপে মিলল মুক্তার দেহাবশেষ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার কঙ্কালসদৃশ দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
শ্যালিকাকে বিয়ে: মুখে কালি, গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার অভিযোগ
মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের করা হলে তিনি বলেছেন, “আমি পরিবার ও প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এই বিয়ে করেছিলাম। বিয়ের পর সমাজে আমি নানাভাবে লাঞ্ছনার শিকার হয়েছি। সর্বশেষ আমার বড় স্ত্রী আমাকে ত...
শ্যালিকাকে বিয়ে: মুখে কালি, গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার অভিযোগ
জলবায়ু সংকট: উভয় দিক থেকেই অতি ধনীরা ‘দ্বিগুণ সুবিধা’ পাচ্ছেন
দাতব্য সংস্থা অক্সফামের একটি গবেষণা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কেবল জলবায়ু বিপর্যয়ের জন্য দায়ী দূষণমূলক কর্মকাণ্ড থেকেই মুনাফা অর্জন করছেন না, বরং এই বিপর্যয়ের ভয়াবহ পরিণতির সুযোগ নিয়েও তার...
জলবায়ু সংকট: উভয় দিক থেকেই অতি ধনীরা ‘দ্বিগুণ সুবিধা’ পাচ্ছেন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সরোয়ার আহমেদ রোমান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কামারবাড...
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
খুলনায় জামায়াতের নেতার বাড়িতে ভাঙচুর, আহত ১
খুলনার দিঘলিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা ও ইউপি সদস্য আজিজুর রহমান এবং দিঘলিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তাসনিম হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
খুলনায় জামায়াতের নেতার বাড়িতে ভাঙচুর, আহত ১
আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক
সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
তিনি জানান, সিলেট বিমানবন্দর এলাকায় প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন মৌসুমে কোন এলাকায় কী ধরনের সবজি উৎপাদন উপযোগী, তা চিহ্নিত করে পরিকল্পনা করা হবে। এর মাধ্যমে সারা বছর...
সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সারা দেশ
View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।
Video news
Rss feed news
যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত
যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল সেখানে জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। গতকাল সোমবার প্রকাশিত জাতিসংঘের একটি কমিশনের প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। তবে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল সরকার এই প্রতিবেদনকে ‘অপতথ্য ছড়ানোর প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে।
পূর্ব জেরুজালেমসহ অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইসরায়েলসংক্রান্ত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের এই প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিনি শিশুদের ওপর চালানো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো পরীক্ষা করে দেখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ‘গাজার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার লক্ষ্যে জাতিগত নিধনের মতো অপরাধ অব্যাহত রেখেছে।’ পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরেও পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করা কমিশনের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালিয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা এই অপরাধে উসকানি দিয়েছেন। এসব অভিযোগকে ইসরায়েল ‘কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছিল।
জেনেভায় অবস্থিত ইসরায়েলি মিশন অভিযোগ করেছে, সর্বশেষ এই প্রতিবেদনটি ইসরায়েল রাষ্ট্রকে হেয় করার জন্য অপতথ্য ছড়ানোর প্রচারণারই অংশ।
ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের তদন্ত কমিশনের মতো সংস্থাগুলোর মাধ্যমে ইসরায়েলের বৈধতা ক্ষুণ্ন করার এবং এর আত্মরক্ষা ও অস্তিত্ব রক্ষার মৌলিক অধিকারকে অস্বীকার করা হচ্ছে। এর মাধ্যমে ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা আজও অব্যাহত রয়েছে।
গাজার নুসেইরাতে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির জায়গা ঘুরে দেখছেন এক ফিলিস্তিনি নারী। ২৩ অক্টোবর ২০২৬, মধ্য গাজা
জনবহুল এলাকায় ভারী গোলাবারুদ ব্যবহার
কমিশনের তদন্তে উঠে এসেছে, গাজায় যুদ্ধবিরতি চলাকালেও ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী গোলাবারুদ, ড্রোন, কোয়াডকপ্টার, আর্টিলারি ও স্নাইপার ফায়ার ব্যবহার অব্যাহত রেখেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, তথাকথিত ‘হলুদ রেখা’ (ইয়েলো লাইন), যা একটি সাময়িক যুদ্ধবিরতি সীমানা হিসেবে উপস্থাপন করা হয়েছিল, তা ক্রমশ গাজার আরও ভেতরের দিকে প্রসারিত হচ্ছে। এটিকে ইসরায়েল কার্যত (ডি ফ্যাক্টো) সীমান্তে পরিণত হচ্ছে। এটি গাজায় ইসরায়েলের ভূখণ্ডগত সম্প্রসারণের প্রতিফলন ঘটায়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হওয়ার পর গাজায় শুরু করা ইসরায়েলের নৃশংস ও বর্বর আগ্রাসনে ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর ঘুরে দেখছেন ফিলিস্তিনিরা। ২৩ অক্টোবর ২০২৬, মধ্য গাজা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দেওয়া প্রতিবেদনে কমিশন উল্লেখ করেছে, পশ্চিম তীরের পরিস্থিতিও মারাত্মকভাবে খারাপ হয়েছে। সেখানে ২০০৮ সাল থেকে ২০২৩ সালের ৬ অক্টোবর পর্যন্ত বিমান হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত হলেও ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে।
কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের পরিকল্পিতভাবে হত্যা এবং বাড়িঘর ধ্বংস করার ঘটনা ফিলিস্তিনিদের উৎখাত ও বাস্তুচ্যুত করার বৃহত্তর কৌশলের অংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের পর ২০২৫ সালের জানুয়ারি থেকে পরিচালিত সামরিক অভিযানে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সবচেয়ে বেশি বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। ২০২৬ সালের আগস্ট পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ৩৪ হাজার ১৭৬ জন ফিলিস্তিনি এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।
কমিশন ফিলিস্তিনি কর্তৃপক্ষেরও (পিএ) সমালোচনা করে বলেছে, তারা ভিন্নমত পোষণকারী ফিলিস্তিনিদের নিশানা বানিয়েছে। এতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা নিহত ও আহত হয়েছেন।
অক্টোবর ২৭, ২০২৬
পুলিশপ্রধানের মুখে কেন ক্রসফায়ারের কথা
পুলিশপ্রধানের মুখে কেন ক্রসফায়ারের কথা
পুলিশপ্রধানের মুখে কেন ক্রসফায়ারের কথা
অক্টোবর ২৭, ২০২৬
ঢাকাসহ ২১ জেলায় তাপপ্রবাহ
ঢাকাসহ ২১ জেলায় তাপপ্রবাহ
ঢাকাসহ দেশের ২১ জেলায় আজ মঙ্গলবার তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এই ২১ জেলার তাপপ্রবাহের রেকর্ড আছে। পরে এ সংখ্যা কমবেশি হতে পারে বলে সূত্র জানিয়েছে।
অধিদপ্তর সূত্র বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় অর্ণব সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র থেকে বিপুল পরিমাণ আর্দ্রতা প্রবেশ করছে সমতলে। তার জন্যই এমন গরম। তবে আজ বা আগামীকাল সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ আজ প্রথম আলোকে বলেন, খুলনা বিভাগসহ দেশের ২১ জেলায় আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
যদি কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হয়, তবে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। গতকালও রাজধানীসহ দেশের ১৪ জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি ছিল। কিন্তু গতকাল তাপপ্রবাহ ঘোষণা করা হয়নি। কারণ, ২৪ ঘণ্টার বেশি একটানা এমন তাপমাত্রা না থাকলে সাধারণত তাপপ্রবাহ ঘোষণা করা হয় না।
আজ রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকার বাইরে খুলনা বিভাগের সর্বত্র এবং চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, ভোলা, সিলেট, মৌলভীবাজার, ফেনী, ময়মনসিংহ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগে জেলার সংখ্যা ৮। এর বাইরে ঢাকাসহ মোট ২১ জেলায় আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আজই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় অর্ণব প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি আগামীকাল বুধবার দুপুরের দিকে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে আজ রাত থেকে উপকূলীয় জেলা এবং ঢাকা ও এর আশপাশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া। তিনি বলেন, বৃষ্টির পরিমাণ খুব বেশি না–ও হতে পারে। তবে বৃষ্টিতে তাপমাত্রা কমতে পারে।
অক্টোবর ২৭, ২০২৬
দেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চাল, কৃষকের মুখে ফুটবে হাসি
দেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চাল, কৃষকের মুখে ফুটবে হাসি
ব্ল্যাক রাইস বা কালো চাল নামটা এখন আর আমাদের কাছে খুব একটা অচেনা নয়। এশিয়ার অনেক দেশেই ঐতিহ্যগতভাবে কালো বা কালচে-বেগুনি ধানের চাষ হয়ে আসছে। বাংলাদেশেও এর চাষ হতো, তবে মূল বাধাটা ছিল ফলনে। ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) একটি গবেষণায় দেখা যায়, রঙিন এসব ধানের ফলন হেক্টরপ্রতি মাত্র ২ থেকে ৩ টন। ফলন কম হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এর সরবরাহ ছিল একেবারেই সীমিত। স্বভাবতই দামও ছিল সাধারণের নাগালের বাইরে। ফলে পুষ্টিগুণে ভরপুর এই চাল কেবল উচ্চবিত্ত বা মধ্যবিত্তদের খাবার টেবিলেই সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে!
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সম্প্রতি উদ্ভাবন করেছে ‘ব্রি ধান১১৫’। এটিই বাংলাদেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চালের জাত, যা ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি শুধু নতুন ধানের জাতই নয়, বরং দেশের কৃষিকে পুষ্টিসমৃদ্ধ ও বাজারমুখী করার ক্ষেত্রে বিজ্ঞানীদের এক যুগান্তকারী পদক্ষেপ। ৫ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয়ে জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় এই জাতটি সারা দেশে চাষাবাদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।
ভিটামিন-ই এর নাম তো আমরা হরহামেশাই শুনি, কিন্তু শরীরে এর জাদুকরি উপকারিতাগুলো কি জানা আছে? ভিটামিন-ই বা টোকোফেরল মূলত চর্বিতে দ্রবণীয় একধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল বা মুক্ত অণুর হাত থেকে রক্ষা করে। শুধু তা-ই নয়, রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি ধমনিতে রক্ত জমাট বাঁধতেও বাধা দেয়।
লাল চাল ভালো না সাদা চাল
ভিটামিন-ই বা টোকোফেরল মূলত চর্বিতে দ্রবণীয় একধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল বা মুক্ত অণুর হাত থেকে রক্ষা করে।
এই ভিটামিন ত্বকের লাবণ্য ধরে রাখে, কোষ পুনর্গঠনে সাহায্য করে, চুলের বৃদ্ধি ঘটায় এবং স্নায়ু ও পেশির স্বাভাবিক কাজ সচল রাখে। শরীরে এর ঘাটতি দেখা দিলে পেশির দুর্বলতা, দৃষ্টিশক্তির সমস্যা, হাত-পায়ে অসাড়তা বা তীব্র ক্লান্তি ভর করতে পারে। পুষ্টির এই বিশাল ঘাটতি মেটাতেই ব্রি উদ্ভাবন করেছে ভিটামিন-ই বা টোকোফেরলযুক্ত নতুন জাত ‘ব্রি ধান১১৫’।
ব্রির বায়োটেকনোলজি বিভাগের বিজ্ঞানীরা অ্যান্থার কালচার নামের এক বিশেষ পদ্ধতি ব্যবহার করে দেশের প্রথম উচ্চ ফলনশীল এই কালো ধানের জাতটি উদ্ভাবন করেছেন। সহজ করে বললে, এই পদ্ধতিতে পরাগধানী থেকে টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করা হয়। এতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের স্থিতিশীল জাত অপেক্ষাকৃত খুব কম সময়েই পাওয়া যায়। এই জাতের গড় ফলন হেক্টরপ্রতি প্রায় ৭.৪ টন এবং এর জীবনকাল ১৩৭ থেকে ১৪২ দিন। এর ধানগুলো বেশ লম্বা ও চিকন।
ধানের বাইরের খোসার রং কালচে বাদামি হলেও ভেতরের চালটি একেবারে কালো রঙের। ১ হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ১৭.৮ গ্রাম আর এতে অ্যামাইলোজের পরিমাণ ২৩ শতাংশ। পুষ্টিগুণের দিক থেকেও এটি অনন্য! এর প্রতি কেজি চালে ভিটামিন-ই রয়েছে প্রায় ১৫ মিলিগ্রাম এবং সায়ানিডিন-৩-গ্লুকোসাইড (C3G) আছে ২৯.১২ মিলিগ্রাম। এ ছাড়া প্রতি ১০০ গ্রাম চালে ৫৩৬.৬১ মাইক্রোমোল এএই (µM AAE) পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
খাদ্য ও পুষ্টি নিরাপত্তার নতুন সম্ভাবনা রঙিন চাল
ধানের বাইরের খোসার রং কালচে বাদামি হলেও ভেতরের চালটি একেবারে কালো রঙের। ১ হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ১৭.৮ গ্রাম আর এতে অ্যামাইলোজের পরিমাণ ২৩ শতাংশ।
এই চালের বাইরের খোসা বা স্তরে প্রচুর পরিমাণে ‘অ্যান্থোসায়ানিন’ থাকে, যা ক্যানসার প্রতিরোধে দারুণ কার্যকর। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের রোজকার সাধারণ সাদা চালের তুলনায় এই কালো চালে আমিষ, ফাইবার (আঁশ), ভিটামিন-ই এবং নানা খনিজ পদার্থ প্রায় তিন গুণ বেশি থাকে!
কৃষকের কাছে নতুন জাত মানেই হলো তার ভালো ফলন আর জীবনকালের হিসাব। সেখানে ‘ব্রি ধান১১৫’ এক দারুণ চমক! হেক্টরপ্রতি ৭.৪ টন ফলন দেওয়া এই জাত ঐতিহ্যবাহী দেশি জাতগুলোর চেয়ে অনেক বেশি উৎপাদনশীল। তাই বাণিজ্যিকভাবে এটি কৃষকদের জন্য বিশাল লাভের দুয়ার খুলে দিতে পারে। পুষ্টির দিক থেকে কালো চালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি হোল গ্রেইন বা পূর্ণাঙ্গ শস্য। অর্থাৎ এতে তুষ বা কুঁড়ার স্তরটি অক্ষত থাকে।
সাদা চাল মেশিনে পালিশ করার সময় এই স্তরের সঙ্গেই এর সবচেয়ে মূল্যবান পুষ্টিগুণ হারিয়ে যায়। গবেষণায় দেখা গেছে, কালো চালে সাদা চালের চেয়ে প্রোটিন ও আঁশ যেমন বেশি, তেমনি আয়রনের পরিমাণও অনেক বেশি। প্রতি ১০০ গ্রাম শুকনো সাদা চালে যেখানে আঁশ থাকে মাত্র ০.৪ গ্রাম, সেখানে কালো চালে এর পরিমাণ প্রায় ৪.৯ গ্রাম! অবশ্য জাতভেদে এই হিসাবে কিছুটা এদিক-ওদিক হতে পারে।
প্লাস্টিকের চাল আর নকল ডিম!
হেক্টরপ্রতি ৭.৪ টন ফলন দেওয়া ব্রি ধান১১৫ জাত ঐতিহ্যবাহী দেশি জাতগুলোর চেয়ে অনেক বেশি উৎপাদনশীল। তাই বাণিজ্যিকভাবে এটি কৃষকদের জন্য বিশাল লাভের দুয়ার খুলে দিতে পারে।
বেশি আঁশ থাকার আরেকটি চমৎকার সুবিধা হলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকা। ল্যাবরেটরির গবেষণায় দেখা গেছে, কালো চালের তুষ আমাদের হজমের গতি কিছুটা কমিয়ে দেয়, যা গ্লাইসেমিক ইনডেক্স (GI) বা রক্তে চিনি মেশার হার কমাতে বেশ সাহায্য করে। বাংলাদেশ এখন ডায়াবেটিস ও স্থূলতার বড় ঝুঁকিতে আছে, তাই এমন চাল আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এর আগে ব্রি ‘ব্রি ধান১০৫’ নামে লো-জিআই (৫৫ বা তার কম) সম্পন্ন একটি জাত এনেছিল। অর্থাৎ, বিজ্ঞানীরা এখন শুধু আমাদের পেট ভরানোর কথাই ভাবছেন না, বরং খাবারের মাধ্যমে যেন আমরা সুস্থ ও পুষ্টিসমৃদ্ধ থাকি, সেদিকেও গভীর মনোযোগ দিচ্ছেন।
আমাদের প্রতিদিনের খাবারে ভিটামিন-ই-এর উৎস কিন্তু বেশ সীমিত। সেখানে রোজকার প্রধান খাবার ভাতের মাধ্যমেই যদি এই জরুরি ভিটামিনটি পাওয়া যায়, তবে তা সাধারণ মানুষের জন্য অনেক বড় পাওয়া। তবে একটা ব্যাপার পরিষ্কার থাকা ভালো—ভিটামিন-ই এর একমাত্র উৎস হিসেবে শুধু চালের ওপর নির্ভর করলে চলবে না। কালো চাল হলো সুষম খাদ্যের একটি দারুণ পরিপূরক, সম্পূর্ণ বিকল্প নয়। এই চালের আকর্ষণীয় কালো রংটি আসে অ্যান্থোসায়ানিন নামের এক বিশেষ রঞ্জক থেকে। এটি শুধু রংই ছড়ায় না, এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আমাদের শরীরের ক্ষতিকর মুক্ত অণুগুলোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে। এই মুক্ত অণুগুলোই দীর্ঘমেয়াদে কোষের ক্ষতি করে বার্ধক্য ডেকে আনে এবং ক্যানসারের মতো রোগের ঝুঁকি বাড়ায়।
প্রথমবার ইংল্যান্ডের মাঠে ফলেছে সোনালি ধান
একটা ব্যাপার পরিষ্কার থাকা ভালো—ভিটামিন-ই এর একমাত্র উৎস হিসেবে শুধু চালের ওপর নির্ভর করলে চলবে না। কালো চাল হলো সুষম খাদ্যের একটি দারুণ পরিপূরক, সম্পূর্ণ বিকল্প নয়।
গবেষণায় দেখা গেছে, কালো চালের এই উপকারী ফেনলিক ও অ্যান্থোসায়ানিন উপাদানগুলোর বড় অংশই (যথাক্রমে ৭৩% ও ৯১%-এর বেশি) জমা থাকে এর ওপরের তুষ বা আবরণীতে। এর সোজা অর্থ হলো—এই চাল মেশিনে বেশি পালিশ করে চকচকে করলেই এর জাদুকরি স্বাস্থ্যগুণ পুরোপুরি নষ্ট হয়ে যাবে!
বিশ্বজুড়েই কালো চালের বাজার বেশ চড়া, যাকে বলা যায় প্রিমিয়াম মার্কেট। বাণিজ্যিক হিসাব বলছে, সাধারণ লালচে বা বাদামি চালের তুলনায় কালো চালের দাম তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি হতে পারে। বাংলাদেশের বাজারে এর এত কদরের পেছনে অন্তত চারটি কারণ আছে। প্রথমত, শহুরে মানুষের মধ্যে ডায়াবেটিস ও স্থূলতা নিয়ে সচেতনতা বাড়ছে, তাই তাঁরা বেশি আঁশযুক্ত ও কম জিআই সম্পন্ন খাবারের জন্য একটু বেশি দাম দিতেও রাজি।
দ্বিতীয়ত, সুপারশপ ও অনলাইন বাজারগুলোতে ‘স্বাস্থ্যকর চাল’ এখন আলাদা একটি জনপ্রিয় ক্যাটাগরি হয়ে উঠেছে। তৃতীয়ত, দেশেই এই চাল উৎপাদিত হলে বিদেশ থেকে কালো চাল আমদানির নির্ভরতা কমবে। আর সবশেষে, প্রবাসী বাংলাদেশি এবং এশিয়ান স্বাস্থ্যখাদ্যের আন্তর্জাতিক বাজারে এই চাল রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। কৃষকদের কাছেও এটি দারুণ লাভজনক। হেক্টরপ্রতি ৭.৪ টন ফলন যদি সাধারণ চালের চেয়ে বহুগুণ বেশি দামে বিক্রি করা যায়, তবে কৃষকের মুখে হাসি ফুটতে বাধ্য!
বাংলাদেশে নতুন জাতের ধান উদ্ভাবন
বিশ্বজুড়েই কালো চালের বাজার বেশ চড়া, যাকে বলা যায় প্রিমিয়াম মার্কেট। বাণিজ্যিক হিসাব বলছে, লালচে বা বাদামি চালের তুলনায় কালো চালের দাম তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি হতে পারে।
এত সব সম্ভাবনার ভিড়ে কিছু বাস্তব চ্যালেঞ্জও উঁকি দিচ্ছে। প্রথমত, চড়া দামের কারণে সাধারণ মানুষের প্লেটে এই চাল পৌঁছানো একটু কঠিন হতে পারে; তবে উৎপাদন বাড়লে দাম এমনিতেই কমে আসবে। দ্বিতীয়ত, কালো চালের স্বাদ, গন্ধ আর রান্নার নিয়মকানুন আমাদের রোজকার সাধারণ ভাতের চেয়ে কিছুটা আলাদা। তাই মানুষকে এই চালে অভ্যস্ত করতে বিভিন্ন মজার রেসিপি প্রচারের পাশাপাশি স্কুল বা হাসপাতালের খাদ্যতালিকায় এটি পরীক্ষামূলকভাবে যুক্ত করা যেতে পারে। তৃতীয়ত, কোনোভাবেই চাল প্রক্রিয়াজাত করার সময় অতিরিক্ত পালিশ করা যাবে না, নইলে পুষ্টিগুণ শেষ!
চতুর্থত, বেশি লাভের আশায় বাজারে রং মেশানো ভেজাল কালো চাল ঢুকে পড়ার ঝুঁকি আছে। এ জন্য জাতের নাম উল্লেখ করে সঠিক ব্র্যান্ডিং এবং মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করাটা খুব জরুরি। সবশেষে, কৃষকদের সঙ্গে চুক্তিভিত্তিক চাষ, সঠিক উপায়ে গুদামজাত করা এবং বাজারে পৌঁছে দেওয়ার জন্য কৃষক, উদ্যোক্তা ও ব্রির মধ্যে শক্ত একটি সমন্বয় গড়ে তুলতে হবে।
দেশের শস্য ভান্ডারে যুক্ত হলো নতুন ছয় জাতের ধান
বেশি লাভের আশায় বাজারে রং মেশানো ভেজাল কালো চাল ঢুকে পড়ার ঝুঁকি আছে। এ জন্য জাতের নাম উল্লেখ করে সঠিক ব্র্যান্ডিং এবং মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করাটা খুব জরুরি।
আধুনিক কৃষি গবেষণার লক্ষ্য এখন কেবল ফলন বাড়ানোতেই আটকে নেই; বরং পুষ্টি, ভোক্তার সুস্থতা আর কৃষকের অর্থনৈতিক লাভ—এই তিনটিকে এক সুতোয় গাঁথতে চাইছেন বিজ্ঞানীরা। উচ্চ ফলন, ভিটামিন-ই আর অ্যান্টিঅক্সিডেন্টের এক দারুণ প্যাকেজ ‘ব্রি ধান১১৫’ জাতটি আমাদের পুষ্টি-সংবেদনশীল কৃষির জন্য এক অভাবনীয় অর্জন। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে ভালো বীজের সরবরাহ, কৃষকদের সঠিক প্রশিক্ষণ এবং বাজার ব্যবস্থাপনার কাজগুলো একসঙ্গে এগিয়ে নিতে হবে। কেবল তখনই এই পুষ্টিকর কালো চাল আর শুধু শহুরে সুপারশপের তাকে বন্দী না থেকে, আমাদের দেশের কৃষি-অর্থনীতি আর সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য সত্যিকারের এক সম্পদ হয়ে উঠবে।
লেখক: ঊর্ধ্বতন যোগাযোগ কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর
ধান বিজ্ঞানীদের গবেষণার কাজে বরাদ্দ বাড়ানো দরকার—নূর মোহাম্মদ, কৃষক-বিজ্ঞানী
অক্টোবর ২৭, ২০২৬
রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে: মামুনুল হক
রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে: মামুনুল হক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফরে থাকা ব্যক্তিরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এমন ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর করছেন, যাঁরা রাষ্ট্রীয় কোনো প্রটোকলেও পড়েন না।
গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করার মতো আয়োজন দেখা যাচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন, প্রধানমন্ত্রী কাদের নিয়ে দেশ চালাচ্ছেন, দেশ কোন দিকে অগ্রসর হচ্ছে, এসব বিষয় জনগণের মনে সংশয় সৃষ্টি করছে।
আজ মঙ্গলবার দুপুরে ১১–দলীয় শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মামুনুল হক এ কথা বলেন।
১১ দলের ঐক্য নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত সফল হবে না উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র মেরামতের দাবিতে তাঁরা মাঠে নেমেছেন, কোনো তামাশা করতে নামেননি। এ জন্য তাঁরা কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদে পা দেবেন না।
মামুনল হক বলেন, ১১–দলীয় ঐক্য কেবল বিরোধী দলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রের রূপরেখা নির্ধারণ এবং দেশের গতিপথ ঠিক করার বৃহত্তর লড়াইয়ের অংশ। এই লক্ষ্য সামনে রেখেই তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন।
বিরোধী দলের খুলনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন মামুনুল হক। তিনি বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে কোনো পক্ষ থেকে বাধা সৃষ্টি বা দুরভিসন্ধিমূলক তৎপরতা চালালে তা প্রতিহত করেই কর্মসূচি সফল করা হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে কি না, সে বিষয়ে তাঁরা আস্থা রাখতে পারছেন না। নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে সরকার নিরপেক্ষতার প্রশ্নে উদ্বেগ তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে তাঁরা চুপ করে বসে থাকবেন না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মহাপরিদর্শকের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন মামুনুল হক। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে বিচারবহির্ভূত ক্রসফায়ারের মতো বিষয়ে বক্তব্য আসা অত্যন্ত আতঙ্কজনক।
সংসদের চতুর্থ অধিবেশন সামনে রেখে বিরোধী দলের উদ্বেগের কথাও তুলে ধরেন মামুনুল হক। তিনি বলেন, আসন্ন অধিবেশনে সরকারের এজেন্ডাগুলো কতটা জনবান্ধব হবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সমাধানের উদ্যোগে সরকারের আন্তরিকতা নিয়ে তাঁরা সন্দিহান।
ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী লংমার্চের পথে গোপালগঞ্জ থাকায় সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকলে এ ধরনের আশঙ্কা নেই বলে তাঁরা মনে করেন। কোনো ধরনের দুরভিসন্ধিমূলক অপতৎপরতা বা সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা হলে তা রাজপথেই মোকাবিলা করা হবে।
জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এ সময় ভারতের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, যাঁরা এ বিষয়ে বৈঠক করেছেন, তাঁরাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।
এর আগে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
অক্টোবর ২৭, ২০২৬
নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী
নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী
আপন ভাইসহ বাকি উত্তরসূরিরা মৃত মায়ের রেখে যাওয়া সম্পত্তির ভাগ পেলেও মায়ের নামের বিড়ম্বনায় ইয়াকুব আলী পড়েছেন ভোগান্তিতে।
অক্টোবর ২৭, ২০২৬
কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী নির্বাচিত
কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী নির্বাচিত
প্রথম আলোর পাতায় ছাপা হয়েছিল ‘চিঠির ধাঁধা’ এবং কিশোর আলোর অক্টোবর সংখ্যায় ছাপা হয়েছে ‘লাখ টাকার কুইজ’। দুই কুইজ প্রতিযোগিতাতেই অংশ নিয়েছে সারা দেশের শত শত কিশোর-কিশোরী।
অক্টোবর ২৭, ২০২৬
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবর। ওই দিন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে বোর্ড।
২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস: শিক্ষায় ‘গলদ’ না অন্য কিছু
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার্থীরা ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন।
উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন
পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়ন আবেদন কবে থেকে
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনের মাধ্যমে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন
পূর্বঘোষণা অনুযায়ী ২৯ অক্টোবর এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। এখন তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী ৩১ অক্টোবর (শনিবার) এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রথম আলোকে নতুন তারিখের কথা জানিয়েছেন।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অক্টোবর ২৭, ২০২৬
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট 'অর্ণব'। এদিকে, হাম ও উপসর্গে বাংলাদেশে আরো সাত জনের মৃত্যু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
অক্টোবর ২৭, ২০২৬
মাও জেদংকে নিয়ে রসিকতার জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে
মাও জেদংকে নিয়ে রসিকতার জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে
২০২৪ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হওয়া এমবাপ্পেকে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমের ওপর তার প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে ফুটবল বিশ্বে 'দ্য ডিকটেটর' বা 'স্বৈরশাসক' ডাকনাম দেওয়া হয়।
অক্টোবর ২৭, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?
ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার গাদি আইজেনকোট দেশটির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়িয়েছেন। কেবল রাজনৈতিক কারণই নয়, নেতানিয়াহুর বিরোধিতায় তার ব্যক্তিগত কারণও রয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা
কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের ১৯টি আপিল ট্রাইব্যুনালের একজন বিচারকের সঙ্গে কথা বলেছে বিবিসি, আবেদনকারীদের ভোটাধিকার নতুন করে যাচাইয়ের জটিল প্রক্রিয়া নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে তিনি যা বলেছেন, তা এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
অক্টোবর ২৭, ২০২৬
ইসরায়েলে আজ নির্বাচন, নেতানিয়াহুকে হটানোই বিরোধীদের প্রধান লক্ষ্য
ইসরায়েলে আজ নির্বাচন, নেতানিয়াহুকে হটানোই বিরোধীদের প্রধান লক্ষ্য
বিশ্লেষকদের আশঙ্কা, প্রধান দুটি রাজনৈতিক জোটের কোনোটিই হয়ত সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে না, যার অর্থ হচ্ছে সামনে সপ্তাহ বা মাসব্যাপী বা অনির্দিষ্টকাল ধরে রাজনৈতিক টানাপোড়েন চলতে পারে।
অক্টোবর ২৭, ২০২৬
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'
ডিসেম্বরকে কেন্দ্র করে আওআমী লীগের ষড়যন্ত্র ও অর্থায়নের বিনিময়ে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে পদায়ন চলছে বলে অভিযোগ, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক - ঢাকা থেকে প্রকাশিত মঙ্গলবারের সংবাদপত্রে গুরুত্ব পেয়েছে এসব খবর।
অক্টোবর ২৭, ২০২৬
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল
দুই বছরেরও কম সময়ে ছাত্ররা আলেকজান্ডার ভুচিচের ১৪ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে ফেলতে সফল হয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
আইজিপির 'ক্রসফায়ার' নিয়ে মন্তব্যের পর এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও। আইজিপিকে জবাবদিহি করা ও তার অপসারণের দাবিও উঠেছে।
অক্টোবর ২৬, ২০২৬
খুলনায় ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
ইবির ৯ হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ
ইবির ৯ হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয়টি আবাসিক হলে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে নয়টি ডিপ ফ্রিজ বিতরণ করেছে শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
অক্টোবর ২৭, ২০২৬
‘হৃদয় ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে’
‘হৃদয় ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে’
জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। তিনি বলছেন, “হৃদয় (প্রেমিক) ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে।”
অক্টোবর ২৭, ২০২৬
অভিষেকের তাণ্ডবে উড়ে গেল নিউজিল্যান্ড
অভিষেকের তাণ্ডবে উড়ে গেল নিউজিল্যান্ড
অভিষেক শর্মার ব্যাটে রীতিমতো ঝড় বয়ে গেছে। তার বিধ্বংসী সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যও ভারতের কাছে হয়ে গেল মামুলি। ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয় করেছে ভারত। ৩৮ বলে ১১৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন অভিষেক।
অক্টোবর ২৭, ২০২৬
রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক ১০
রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক ১০
রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদক কারবারি ও ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। এ ছাড়া পূর্বের একটি চুরি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৪১ যাত্রী
সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৪১ যাত্রী
উল্লেখ্য, চলতি মাসের ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। তবে দাম্মাম রুটে ফ্লাইট চালু রেখেছিল রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই বিমানবন্দরেও হামলা চালায় হুথিরা। এরপর ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২০৭১
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২০৭১
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে।
অক্টোবর ২৭, ২০২৬
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
অক্টোবর ২৭, ২০২৬