হোপের সেঞ্চুরিতে ভারতকে আবারও হারাল ওয়েস্ট ইন্ডিজ

টস জিতে আগে বোলিং নেওয়া ভারতকে শুরু থেকেই চাপে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। অধিনায়ক হোপের সঙ্গে জুয়েল অ্যান্ড্রুর উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান।

সারা দেশ

View more
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পীরগঞ্জ পৌরভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ শ্রমিক। বিকেল ৫টার দিকে হঠাৎ ছাদ ঢালাইয়ের জন্য তৈরি অস্থায়ী কাঠামো (সাটারিং) ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে

Video news
Readysell
Readysell

https://www.youtube.com/watch?v=8tpROnMtdbk

সারা বিশ্ব
ভারতে ৬৫০ বছরের পুরোনো শাহী মসজিদের অংশ কেন ভাঙতে চায় প্রশাসন?
ভারতে ৬৫০ বছরের পুরোনো শাহী মসজিদের অংশ কেন ভাঙতে চায় প্রশাসন?

হিন্দু ধর্মের মেলার আয়োজনকে কেন্দ্র করে শাহী মসজিদের একটি অংশ সরিয়ে সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়, আর তা নিয়েই বিরোধের সূত্রপাত। স্থানীয় প্রশাসন বলছে, মেলার সময় বাড়তি যানবাহনের চাপ ও ভক্তদের যাতায়াত সহজ করার জন্য ওই সড়ক প্রশস্ত করা জরুরি।

ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ
ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ

সাবান, শ্যাম্পু, টুথপেস্ট প্যাকেটজাতে সংশোধন বিধি জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশ নাঅনুযায়ী, কোনো প্রসাধনী তৈরিতে ব্যবহৃত উপাদান আমিষজাত না নিরামিষজাত, তা প্যাকেটের গায়ে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে জানাতে হবে।

তথ্যপ্রযুক্তি
বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে
বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে

ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা) এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরার জানিয়েছেন, দেশটিতে ছড়িয়ে পড়া তরুণ প্রজন্মের আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা জুগিয়েছে।

ইউক্রেন যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিচ্ছে উত্তর কোরিয়া: মার্কিন জেনারেল
ইউক্রেন যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিচ্ছে উত্তর কোরিয়া: মার্কিন জেনারেল

উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধ অংশ নিয়ে সেনা মোতায়েনের দক্ষতা অর্জন করেছে বলে সতর্ক করেছেন মার্কিন ফোর্সেস কোরিয়ার কমান্ডার জেনারেল জেভিয়ার ব্রুনসন।

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চলন্ত অবস্থায় চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

স্থানীয় লোকজনের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তার এলাকার ‘বড় ভাই’ পরিচয় দিয়ে এএসআই ইলিয়াস হোসাইন থানার কার্যক্রম ও তদন্তকাজে প্রভাব খাটান। তবে এ অভিযোগের সত্যতাও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফ্লাইদুবাইয়ের কো-পাইলট একাই হামলার সঙ্গে সম্পৃক্ত
ফ্লাইদুবাইয়ের কো-পাইলট একাই হামলার সঙ্গে সম্পৃক্ত

ইসরায়েলগামী ফ্লাইদুবাই ফ্লাইটে সহকর্মীর ওপর হামলা ও বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত কো-পাইলট সম্ভবত একাই এই কাজ করেছিলেন। ইসরায়েলি সূত্রগুলোর বরাত দিয়ে রবিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

মাদকসেবী অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, ২ কিশোর গ্রেপ্তার
মাদকসেবী অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, ২ কিশোর গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো. ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চকরিয়ায় মোটরসাইকেলের চাকায় ১৭ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১
চকরিয়ায় মোটরসাইকেলের চাকায় ১৭ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

কক্সবাজারের চকরিয়ায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের চাকার ভেতর থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। 

পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা

পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চাকরির প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
চাকরির প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন আটকে রেখে এক নারীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। 

গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর লাশ উদ্ধার
গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

শেরপুরে নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর নদী থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা সম্পর্ক মজবুত করে যেভাবে
সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা সম্পর্ক মজবুত করে যেভাবে

একটি সম্পর্কে ঝগড়া কম হলেই কি দুজন মানুষ সুখী? সম্পর্ক ভালো রাখতে ভালোবাসার পাশাপাশি সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও জরুরি।

স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে রূপার দামও কিছুটা কমানো হয়েছে।

তুষারঝড়ে ফিরে যায় দুই দল, থামেননি শাকিল
তুষারঝড়ে ফিরে যায় দুই দল, থামেননি শাকিল

চারদিকে শুধু সাদা আর সাদা। তুষারের ঘন পর্দা ভেদ করে কয়েক মিটারের বেশি সামনে দেখা যাচ্ছিল না। হিমশীতল বাতাস শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল ঝড়ের গতিতে। পা রাখার সঙ্গে সঙ্গে হাঁটুসমান নরম বরফে ডুবে যাচ্ছিল।

নীল দহন
নীল দহন

টরন্টো শহরের শীতের আলাদা এক ভাষা আছে।সেই ভাষা শব্দে নয়, তুষারে লেখা। জানালার ওপারে নিরবচ্ছিন্ন সাদা ঝরনা নেমে আসে, রাস্তার আলো কুয়াশা আর বরফের ভেতর ম্লান হয়ে যায়, আর মানুষ বুঝতে শেখে, পৃথিবীর সবচেয়ে গভীর নীরবতাও কখনো কখনো খুব জোরে কথা বলে।সেদিনও তেমনই এক সন্ধ্যা।বাইরে মাইনাস দশ ডিগ্রি। ফায়ারপ্লেসে জ্বলতে থাকা আগুনের লালচে আলো ঘরের দেয়ালে ছায়া এঁকে দিচ্ছিল। হাতে ধোঁয়া ওঠা কফির মগ। আমরা তিনজন বসে গল্প করছিলাম।সায়েম ভাই, আমাদের কোম্পানির সিনিয়র লিড ইঞ্জিনিয়ার। প্রবাসে এসে এমন মানুষ খুব কমই পাওয়া যায়, যাদের ঘরে ঢুকলেই মনে হয় বহুদিন পর নিজের বাড়িতে ফিরেছি। ভাবিও ঠিক তেমনই। তার আন্তরিকতা কখনো অতিথিপরায়ণতা বলে মনে হয় না; মনে হয় বড় বোনের মমতা।কফির কাপ নামিয়ে ভাবি হঠাৎ আমার দিকে তাকালেন।—নীল, একটা কথা বলব?মৃদু হেসে বললাম,—বলুন, ভাবি।—রাগ করবে না তো?—আপনার ওপর রাগ করার সাহস আমার নেই।তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন,—এত বছর হয়ে গেল। ক্যারিয়ার হয়েছে, নিজের অবস্থান হয়েছে। কিন্তু নিজের জন্য কী করলে? একা একা আর কত দিন? বিয়ে করার কথা কখনো ভাবো না?আমি হেসে বিষয়টা এড়িয়ে যেতে চাইলাম।—সবাইকে দিয়ে সবকিছু হয় নাকি, ভাবি?সায়েম ভাই চশমাটা খুলে টেবিলে রাখলেন।—তোমার এই কথাটাই আমাদের বুঝতে অসুবিধা হয়। সারা দিন অফিসে তোমাকে দেখি। কাজে মন, বইয়ে মন, গিটার বাজাও, ভ্রমণ করো। বাইরে থেকে দেখলে মনে হয়, জীবন একেবারে গুছিয়ে নিয়েছ। অথচ দিনের শেষে তুমি একাই ফিরে যাও।একটু থেমে তিনি আবার বললেন,—কখনো কি কাউকে ভালোবেসেছিলে?ঘরটা হঠাৎ যেন নিস্তব্ধ হয়ে গেল।ফায়ারপ্লেসের কাঠে আগুন ফেটে ছোট্ট একটা শব্দ হলো।আমি উত্তর দিলাম না।জানালার ওপারে তাকিয়ে রইলাম। সাদা তুষারের ভেতর হঠাৎ ভেসে উঠল বহু বছরের পুরোনো আরেকটা আকাশ। অনেক দূরের একটা বিকেল। আমি ধীরে বললাম,—মানুষ কখনো কখনো একটা গল্প কাউকে বলে না। কারণ, গল্পটা বললে সে আবার সেই সময়ে ফিরে যায়।ভাবি মৃদুস্বরে বললেন,—আজ ফিরে যাও। আমরা শুনব।আমি দীর্ঘশ্বাস ফেললাম। কফির মগটা টেবিলে রেখে বললাম,—জানেন ভাবি, পৃথিবীর সব ভালোবাসা মিলনের গল্প নয়। কিছু ভালোবাসা শুধু নীরবে মানুষের ভেতরে বেঁচে থাকে। কারও কাছে কোনো দাবি করে না, কোনো অধিকারও চায় না। শুধু মানুষটাকে সারা জীবন বদলে দেয়। আমার গল্পটাও তেমন।আজ থেকে প্রায় দশ বছর আগের কথা। তখন ঢাকার উত্তরায় থাকতাম। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার পক্ষে নিয়মিত টাকা পাঠানো সম্ভব হতো না। টিউশনি করে নিজের পড়াশোনা, বাসাভাড়া আর খরচ চালাতাম। উত্তরার একটা পুরোনো বাড়ির চিলেকোঠার ছোট্ট ঘর ছিল আমার ঠিকানা। ঘরটা বড় ছিল না। একটা খাট, একটা পড়ার টেবিল, বইয়ের তাক আর জানালার পাশে রাখা পুরোনো একটা গিটার। কিন্তু আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল ছাদ।সন্ধ্যা নামার আগে পড়ন্ত রোদ যখন আকাশজুড়ে লালচে রং ছড়িয়ে দিত, আমি গিটার হাতে ছাদে উঠে যেতাম। কখনো বাজাতাম। কখনো বই পড়তাম। কখনো কিছুই করতাম না। শুধু আকাশ দেখতাম। হয়তো মানুষ একা থাকলে আকাশের সঙ্গেই সবচেয়ে বেশি কথা বলে।ঠিক এমনই এক বিকেলে প্রথম তাকে দেখি। আমাদের পাশের ছয়তলা বাড়ির একটি বারান্দায় দাঁড়িয়ে ছিল সে। অদ্ভুত শান্ত একটি মেয়ে। তার হাতে কোনো মোবাইল ছিল না। কোনো বইও নয়। সে শুধু আকাশের দিকে তাকিয়ে ছিল। বাতাসে তার চুল উড়ছিল।কিন্তু আমাকে থামিয়ে দিয়েছিল তার চোখ। কিছু কিছু চোখ থাকে, যেগুলোকে সুন্দর বলা যায় না। কারণ, সুন্দর শব্দটা তাদের জন্য যথেষ্ট নয়।সেই চোখ দুটো যেন নিজের ভেতর একটা বিকেল লুকিয়ে রেখেছিল। আমি তার নাম জানতাম না। কখনো জানার চেষ্টাও করিনি। নিজের মনেই একটা নাম দিয়েছিলাম—‘সুনয়না’।নামটা শুধু আমার ছিল। আমার কল্পনার। আমার নীরবতার। তার বাস্তব নাম কী ছিল, তখনো জানতাম না।তার পর থেকে প্রতিদিন বিকেলে আমি অপেক্ষায় থাকতাম। ছাদে উঠতাম। আর কিছুক্ষণ পর সে এসে দাঁড়াত সেই বারান্দায়।আমাদের মধ্যে কখনো কথা হয়নি। চোখাচোখিও খুব কম। তবু মনে হতো, বিকেল নামার সঙ্গে সঙ্গে দুজনের জীবন অদৃশ্য কোনো সেতুতে এসে মিলেছে।কখনো তাকে অনুসরণ করিনি। তার সম্পর্কে খোঁজ নিইনি। কারণ, দূরত্বেরও একটা সৌন্দর্য আছে। সব মানুষকে কাছে গিয়েই জানতে হয় না। কিছু মানুষ দূর থেকেই হৃদয়ের ভেতর জায়গা করে নেয়।এভাবেই কেটে গেল কয়েক মাস। একদিন বিকেলে ছাদে উঠে দেখলাম, বারান্দাটা ফাঁকা। ভাবলাম, হয়তো কোথাও গেছে।পরদিনও এল না।তারপর আরও এক দিন।এক সপ্তাহ।এক মাস।ঋতু বদলে গেল।আকাশের রং বদলে গেল। কিন্তু সেই বারান্দায় আর কাউকে দেখা গেল না। বুঝলাম, কিছু অপেক্ষার কোনো উত্তর হয় না।তারপর ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষ এসে গেল। পড়াশোনা, প্রজেক্ট, ইন্টারভিউ—জীবন অন্যদিকে মোড় নিতে শুরু করল। তবু মাঝেমধ্যে বিকেলের আকাশ দেখলে মনে হতো, কোথাও যেন একটা বারান্দা এখনো খালি দাঁড়িয়ে আছে। আর সেখানে কেউ একজন আর কখনো ফিরে আসবে না।অফিসে যোগ দেওয়ার তিন সপ্তাহের মাথায় প্রথমবার তার সঙ্গে কথা হলো।সেদিন দুপুরে প্রবল বৃষ্টি হচ্ছিল। কাচঘেরা অফিসের জানালায় বৃষ্টির ফোঁটাগুলো লম্বা দাগ টেনে নিচে নেমে আসছিল। ক্যাফেটেরিয়ায় বসে এক কাপ কফি হাতে বাইরে তাকিয়ে ছিলাম। হঠাৎ পাশে এসে কেউ বলল,—এই সিটটা খালি?মুখ তুলে তাকাতেই বুকের ভেতরটা অকারণ ধক করে উঠল।সে।উত্তরার সেই বারান্দার মেয়েটি।আমি সামান্য হাসলাম।—অবশ্যই।সে বসে কফির কাপ নামিয়ে বলল,—আমি নতুন। এখনো কাউকে তেমন চিনি না।—আমিও খুব পুরোনো নই।সেদিনের কথোপকথন ছিল খুব সাধারণ। অফিস, কাজ, বিশ্ববিদ্যালয়, ঢাকার যানজট; এর বেশি কিছু নয়। আশ্চর্যের বিষয়, কিছু মানুষের সঙ্গে কথা বলতে কোনো আয়োজন লাগে না। যেন বহুদিনের চেনা।তার নাম জানলাম, সুস্মিতা।আমি নামটা মনে রাখলাম। তবু নিজের ভেতরে সে রয়ে গেল অন্য নামে—‘সুনয়না’।এরপর ধীরে ধীরে পরিচয় বাড়ল।অফিস শেষে মাঝেমধ্যে সবাই মিলে চা খেতে যেতাম। কোনো প্রজেক্ট শেষ হলে পুরো টিম রাত পর্যন্ত কাজ করত। সেই সব দীর্ঘ সন্ধ্যায় সুস্মিতাকে নতুন করে চিনতে শুরু করলাম।সে খুব কম কথা বলত। অকারণ হাসত না। তবে কেউ সমস্যায় পড়লে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিত।একদিন জানতে পারলাম, সে রবীন্দ্রসংগীত শেখে।আরেক দিন শুনলাম, অবসরে জলরঙে ছবি আঁকে।আমি অবাক হয়ে ভাবলাম, মানুষকে দূর থেকে দেখলে তার সৌন্দর্য দেখা যায়; কাছে এলে দেখা যায় তার নীরবতা। আর নীরবতাই একজন মানুষকে সবচেয়ে আলাদা করে।সেদিন অফিস থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা নেমে এসেছে। বৃষ্টি থেমেছে। রাস্তার বাতিগুলো ভেজা ডামারের ওপর হলুদ আলো ফেলছে। আমি বললাম,—কফি খাবেন?সে একটু ভেবে মৃদু হেসে বলল,—আজ খাওয়া যেতে পারে।ছোট্ট একটি ক্যাফেতে আমরা জানালার পাশে বসলাম। বাইরে গাড়ির আলো ভেজা রাস্তায় ভেঙে পড়ছিল।অনেকক্ষণ গল্প হলো। বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, বই, সিনেমা, ভ্রমণ, প্রিয় ঋতু। কথার ফাঁকে হঠাৎ সে জিজ্ঞেস করল,—আপনি এত চুপচাপ কেন?আমি হেসে বললাম,—সবাই সব কথা বলতে পারে না।সে জানালার বাইরে তাকিয়ে বলল,—আমার মনে হয়, যারা কম কথা বলে, তাদের ভেতরে অনেক গল্প জমে থাকে।আমি উত্তর দিলাম না। সত্যিই আমার ভেতরে একটি গল্প ছিল। যার শুরু হয়েছিল উত্তরার এক ছাদের বিকেলে।বহুবার ভেবেছি, আজ বলব। বলব, কয়েক বছর আগে প্রতিদিন বিকেলে আমি এক অচেনা মেয়েকে আকাশ দেখতে দেখতাম। বলব, তার জন্যই আমি সন্ধ্যার অপেক্ষা করতাম। বলব, তাকে না জেনেই একটা নাম দিয়েছিলাম।কিন্তু মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে, যখন সত্যি কথাটাই সবচেয়ে কঠিন হয়ে ওঠে। আমি পারলাম না। শুধু কফির কাপে আঙুল ঘুরিয়ে যেতে লাগলাম।ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে তার মুখে খুব কোমল একটা হাসি ফুটে উঠল। সে ফোন ধরল। নরম গলায় বলল,—হ্যাঁ... আমি বের হচ্ছি... আর পাঁচ মিনিট।ফোন রেখে আমার দিকে তাকিয়ে বলল,—আমাকে উঠতে হবে।আমি শুধু মাথা নাড়লাম।ক্যাফের দরজার বাইরে এসে দেখি, একটা গাড়ি ধীরে ধীরে এসে থামল। গাড়ি থেকে একজন নেমে ছাতা খুলে তার দিকে এগিয়ে এল। সুস্মিতার মুখে যে হাসি ফুটে উঠল, তাতে কোনো দ্বিধা ছিল না, কোনো অভিনয়ও নয়। সে মানুষটিকে এমন স্বাভাবিক ভঙ্গিতে দেখল, যেমন মানুষ নিজের আপনজনকে দেখে। বিদায় নেওয়ার আগে সে আমার দিকে তাকিয়ে বলল,—কাল দেখা হবে।আমি বললাম,—ভালো থাকবেন।গাড়িটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল।আমি অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি আবার শুরু হয়েছে। ভেজা শহরের মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো, কিছু স্বপ্ন ভাঙার শব্দ বাইরে শোনা যায় না। সেগুলো শুধু মানুষের ভেতরেই প্রতিধ্বনি তোলে।সেদিন রাতেই প্রথম বুঝেছিলাম, ভালোবাসা সব সময় কাউকে পাওয়ার নাম নয়। কখনো কখনো সময়মতো কিছু না বলার নামও ভালোবাসা।পরদিন অফিসে গিয়ে সুস্মিতাকে দেখলাম না। ভাবলাম, হয়তো ছুটিতে আছে।পরদিনও এল না।এরপর আরও কয়েক দিন কেটে গেল।কাজের ব্যস্ততা আমাকে ডেস্কে আটকে রাখলেও মনটা বারবার করিডরের দিকে চলে যেত। এক বিকেলে সাহস করে মানবসম্পদ বিভাগের এক সহকর্মীকে জিজ্ঞেস করলাম,—সুস্মিতা কি ছুটিতে?তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন,—জানেন না? ওর স্বামীকে সিঙ্গাপুরে পোস্টিং দেওয়া হয়েছে। তাড়াহুড়ো করেই ও চাকরিটা ছেড়ে দিয়েছে। যাওয়ার আগেই সবার কাছ থেকে বিদায় নিয়েছে। আপনি সেদিন ক্লায়েন্ট মিটিংয়ে ছিলেন, তাই হয়তো দেখা হয়নি।আমি আর কিছু জিজ্ঞেস করিনি। অদ্ভুতভাবে বুকের ভেতর কোনো বিস্ফোরণ ঘটল না। শুধু একটা নিঃশব্দ শূন্যতা নেমে এল, যেন বহু বছর আগে উত্তরার সেই বারান্দাটা আবার একবার খালি হয়ে গেল।এরপর জীবন খুব দ্রুত বদলে গেল। কাজের চাপ বাড়ল। পদোন্নতি হলো। নতুন শহর, নতুন দায়িত্ব, নতুন দেশ। একসময় কানাডার একটা সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রস্তাব গ্রহণ করলাম। বন্ধুরা বলেছিল,—স্বপ্নপূরণ হয়ে গেল!হয়তো সত্যিই হয়েছিল। কিন্তু মানুষ বুঝতে শেখে, সব স্বপ্নের সঙ্গে সব আনন্দ আসে না। কিছু সাফল্য খুব নিঃসঙ্গও হয়।টরন্টোতে আসার পর প্রথম শীতেই আমি বুঝলাম, তুষার শুধু শহর ঢেকে দেয় না, মানুষের স্মৃতিকেও সাদা করে দিতে চায়। কিন্তু সব স্মৃতি ঢেকে যায় না। কখনো কখনো কোনো কফির গন্ধ, কোনো বিকেলের আলো কিংবা কোনো বারান্দায় দাঁড়িয়ে থাকা একাকী মানুষের ছায়া হঠাৎ বহু বছর আগের দরজা খুলে দেয়। সেই দরজার ওপাশে এখনো দাঁড়িয়ে আছে উত্তরার সেই বিকেল।আর একটি নাম, যে নাম পৃথিবীর কেউ জানত না। শুধু আমি।সুনয়না।’ফায়ারপ্লেসের আগুন তখন ধীরে ধীরে নিভে আসছে। কথা শেষ করতেই ঘরজুড়ে দীর্ঘ নীরবতা নেমে এল। ভাবি কফির ঠান্ডা হয়ে যাওয়া কাপটার দিকে তাকিয়ে রইলেন। সায়েম ভাই উঠে এসে আমার পাশে দাঁড়ালেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন,—তাহলে তুমি তাকে কোনো দিন জানাওনি?আমি মৃদু হেসে মাথা নাড়ালাম।—না।—আফসোস হয় না?জানালার বাইরে তাকালাম। তুষার পড়ছে। প্রতিটি সাদা কণা নিঃশব্দে মাটিতে মিশে যাচ্ছে। আমি ধীরে বললাম,—আফসোস হয় সেই ভালোবাসার জন্য, যেটা কাউকে কষ্ট দিয়ে নিজের করতে হয়। আমার গল্পে তেমন কিছু ছিল না। সে তার জীবন নিয়ে সুখী ছিল। আমি কেন আমার অনুভূতির ভার তার কাঁধে চাপিয়ে দিতাম?ভাবি খুব আস্তে বললেন,—কিন্তু তুমি তো একা রয়ে গেলে।আমি হেসে উত্তর দিলাম,—মানুষ সব সময় কারও অভাবে একা থাকে না। কখনো কখনো একটি সুন্দর স্মৃতির সঙ্গেও সারা জীবন কাটিয়ে দেওয়া যায়।ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছুঁয়েছে। বাইরে তুষারপাত আরও ঘন হয়েছে। বিদায় নিয়ে দরজার সামনে দাঁড়াতেই সায়েম ভাই আমার কাঁধে হাত রাখলেন।—নীল...—জি?—জীবনে যদি আবার কোনো বিকেল এসে দাঁড়ায়, এবার যেন চুপ করে থেকো না।আমি কোনো উত্তর দিলাম না। শুধু মৃদু হাসলাম।বাড়ি ফেরার পথে গাড়ির জানালার বাইরে অসংখ্য তুষারকণা উড়ে যাচ্ছিল। হঠাৎ মনে হলো, মানুষ আসলে কাউকে ভুলে যায় না। সে শুধু স্মৃতির সঙ্গে বসবাস করতে শিখে যায়।সেদিন রাতে ঘরে ফিরে বহুদিন পর জানালার পাশে দাঁড়ালাম। দূরে বরফে ঢাকা শহর ঘুমিয়ে আছে।অন্ধকার কাচে নিজের প্রতিচ্ছবি দেখে মনে হলো, সময় আমার চুলে রুপালি রং ছড়িয়ে দিয়েছে, কিন্তু উত্তরার সেই একফালি আকাশ এখনো কোথাও রয়ে গেছে।আমি চোখ বন্ধ করলাম। কল্পনায় আবার একটি বারান্দা ভেসে উঠল। সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ আজও স্পষ্ট নয়। শুধু চোখ দুটো স্পষ্ট। আমি নিঃশব্দে বললাম,—ভালো থেকো, সুনয়না।জানালার ওপারে তুষার পড়তেই থাকল। আর আমি বুঝলাম, কিছু ভালোবাসার শেষ অধ্যায় মিলনে লেখা হয় না। সেগুলো লেখা থাকে নীরবতায়।উত্তরা, ঢাকা

কনসিলার, ব্লাশ আর নিউড লিপ: মাত্র ৩ প্রোডাক্টেই কীভাবে ন্যাচারাল গ্ল্যাম আনেন জাহ্নবী কাপুর
কনসিলার, ব্লাশ আর নিউড লিপ: মাত্র ৩ প্রোডাক্টেই কীভাবে ন্যাচারাল গ্ল্যাম আনেন জাহ্নবী কাপুর

মেকআপ মানেই যেন অনেকগুলো প্রোডাক্ট, ঘন্টার পর ঘন্টা প্রস্তুতি। কিন্তু বলিউড তারকা জাহ্নবী কাপুর সাম্প্রতি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজের বিউটি লুক তৈরির পেছনের গল্প। যেখানে তিনি বলেছেন মাত্র তিনটি ধাপে তার সাজ হয়ে উঠেছে পরিপাটি, ফ্রেশ ও নেচারাল।প্রতিদিনের মেকআপে খুব বেশি কিছু না করেও কীভাবে ফ্রেশ ও গোছানো দেখানো যায়, জাহ্নবীর এই রুটিন তারই সহজ উদাহরণ। আরও মজার বিষয়, মেকআপ ব্রাশ বা স্পঞ্জের ওপর খুব বেশি নির্ভর না করে আঙুল দিয়েই তিনি বেশির ভাগ প্রোডাক্ট ব্লেন্ড করেছেন। ফলে পুরো সাজটি যেমন দ্রুত করা যায়, তেমনি এর ফিনিশও থাকে বেশ স্বাভাবিক। তার সাজের মূল তিনটি বিষয় হচ্ছে সতেজ বেস, নরম গোলাপি ব্লাশ আর নিউড-পিঙ্ক ঠোঁট। View this post on Instagram A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) ভারী বেস নয়, শুরু হোক কনসিলার দিয়েজাহ্নবীর রুটিনের প্রথম ধাপ কনসিলার। পুরো মুখে ভারী ফাউন্ডেশন লাগানোর বদলে যেখানে প্রয়োজন, সেখানেই কনসিলার ব্যবহার করছেন তিনি। চোখের নিচে সরাসরি অ্যাপ্লিকেটর দিয়ে অল্প প্রোডাক্ট নিয়ে আঙুলের সাহায্যে ছড়িয়ে দিচ্ছেন। এতে ত্বকের রং কিছুটা সমান দেখালেও মুখ ভারী হয়ে যাচ্ছে না। এই ধরনের মেকআপে ব্লেন্ড করা যায় এবং প্রয়োজন অনুযায়ী স্তর বাড়ানো যায়, এমন কনসিলারই ভালো। একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে লাগানোই মূল কৌশল।গালে নরম গোলাপি আভাবেসের পর জাহ্নবী ব্যবহার করছেন সফট পিঙ্ক লিকুইড ব্লাশ। গালে সরাসরি অল্প ব্লাশ নিয়ে আঙুল দিয়ে ট্যাপ করে ব্লেন্ড করেছেন তিনি। ফলে গালে ভারী রঙের বদলে এসেছে হালকা, সতেজ আভা। এই লুকের জন্য ক্রিম বা লিকুইড ব্লাশ বেশ কার্যকর। কারণ অল্প অল্প করে রং বাড়ানো যায়, ফলে মুখে ব্লাশের দাগও স্পষ্ট থাকে না।ঠোঁটে নিউড-পিঙ্কজাহ্নবীর পুরো মেকআপের সঙ্গে ঠোঁটের রংও বেশ নরম। শেষ ধাপে তিনি ব্যবহার করেছেন নিউড-পিঙ্ক লিপ কালার। গালের গোলাপি আভা আর ঠোঁটের একই পরিবারের রং পুরো লুকটিকে করেছে আরও গোছানো। খুব ফ্যাকাশে বেইজ নিউডের বদলে গোলাপি, রোজি বা হালকা ব্রাউন আন্ডারটোনের নিউড বেছে নিলে ঠোঁট আরও স্বাভাবিক দেখাবে। দিনের সাজে লিপস্টিক পুরো ঠোঁটে না দিয়ে মাঝখানে অল্প লাগিয়ে আঙুল দিয়ে ছড়িয়ে দিলেও পাওয়া যাবে আরও নরম ফিনিশ।চোখে শুধু এক কোট মাসকারাজাহ্নবী যে তিনটি মূল ধাপ দেখিয়েছেন, সেখানে মাসকারা ছিল না। তাই এটি মূল রুটিনের অংশ নয়; চাইলে বাড়তি সংযোজন হিসেবে রাখা যায়। বিশেষ করে দিনের সাজ সন্ধ্যার দিকে নিতে চাইলে এক বা দুই কোট মাসকারাই যথেষ্ট। এতে চোখ কিছুটা বেশি স্পষ্ট হবে, কিন্তু পুরো মেকআপের স্বাভাবিক মেজাজ নষ্ট হবে না।ভ্রু থাকুক নেচারালএই লুকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভ্রু। খুব গাঢ় করে আঁকার বদলে যেখানে ফাঁকা আছে, শুধু সেখানে হালকা করে ভরাট করাই যথেষ্ট। এরপর স্পুলি দিয়ে ভ্রু আঁচড়ে নিলে রংটা নরম হয়ে যাবে। এ জন্য পেন্সিল ব্যবহার করা যেতে পারে। লক্ষ্য হবে ভ্রুকে স্পষ্ট করে আঁকা নয়, বরং একটু গোছানো দেখানো।ত্বক যেন ত্বকের মতোই দেখায়জাহ্নবীর মেকআপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্ভবত এটাই। নিজের ত্বকের রং পুরোপুরি ঢেকে ফেলার চেষ্টা নেই। ভারী ফাউন্ডেশনের বদলে প্রয়োজনমতো কনসিলার ব্যবহার করায় ত্বকের স্বাভাবিক টেক্সচারও দেখা যায়। এই লুক করতে গিয়ে সবচেয়ে সহজ ভুল হতে পারে বারবার কভারেজ বাড়ানো। যেখানে প্রয়োজন শুধু সেখানেই কনসিলার ব্যবহার করে থেমে যাওয়াই ভালো। এতে মেকআপ থাকবে হালকা, আর মুখও দেখাবে আরও স্বাভাবিক।ব্রাশ নয়, আঙুলেই ব্লেন্ডজাহ্নবীর রুটিন থেকে সবচেয়ে সহজে নেওয়া যায় যে কৌশল, সেটি হলো আঙুল দিয়ে মেকআপ ব্লেন্ড করা। কনসিলার ও ব্লাশের মতো লিকুইড বা ক্রিম প্রোডাক্ট অল্প করে আঙুলে নিয়ে ত্বকে ট্যাপ করে লাগালে দ্রুত কাজ হয় এবং প্রোডাক্টের পরিমাণও সহজে নিয়ন্ত্রণ করা যায়। বিশেষ করে ব্যস্ত সকালে এই পদ্ধতি বেশ সুবিধাজনক। একগাদা ব্রাশ বের করার দরকার নেই, আবার অতিরিক্ত মেকআপ করার ঝুঁকিও কমে।জাহ্নবীর তিন ধাপের সহজ রুটিনপুরো রুটিনকে একেবারে সহজ করে বললে, কনসিলার, ব্লাশ, নিউড লিপ। প্রথমে অল্প কনসিলার দিয়ে ত্বকের প্রয়োজনীয় অংশ সমান করুন। এরপর গালে নরম গোলাপি আভা দিন। সবশেষে নিউড-পিঙ্ক লিপ কালার। সব প্রোডাক্টই হালকা হাতে ব্যবহার করে আঙুল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এর সঙ্গে আরও একটু সাজানো লুক চাইলে যোগ করা যায় মাসকারা ও হালকা ভ্রু ডেফিনিশন। তবে মূল সৌন্দর্যটা থাকবে কম প্রোডাক্টে, হালকা হাতে এবং ত্বকের স্বাভাবিকতা বজায় রাখায়।জাহ্নবী কাপুরের সাম্প্রতিক মেকআপ রুটিন শেষ পর্যন্ত খুব সাধারণ একটি কথাই মনে করিয়ে দেয়। দৈনন্দিন গ্ল্যামের জন্য সবসময় অনেক কিছু দরকার হয় না। ত্বককে সমান করা, গালে একটু রং আর ঠোঁটে সামান্য উষ্ণতা এই তিনটিই যথেষ্ট হতে পারে। আসল কৌশল হলো মেকআপের স্তর হালকা রাখা এবং ত্বককে ত্বকের মতোই থাকতে দেওয়া।

ফরমাল পোশাকে গ্ল্যামারাস দেখালেন কিয়ারা
ফরমাল পোশাকে গ্ল্যামারাস দেখালেন কিয়ারা

ফ্যাশনের দুনিয়ায় কিয়ারা আদভানির সবচেয়ে বড় শক্তি তার বহুমুখী স্টাইল সেন্স। রেড কার্পেটের ঝলমলে গ্ল্যামার, ফটোশুট লুক কিংবা দৈনন্দিন পোশাক-প্রতিটি ক্ষেত্রেই নিজের মতো করে স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে জানেন এই অভিনেত্রী। কখনো শাড়ি বা অন্য কোনো ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে তিনি হয়ে ওঠেন মোহময়ী, আবার কখনো পশ্চিমা পোশাকে ফুটিয়ে তোলেন আধুনিকতার ছাপ। তার সাম্প্রতিক ফটোশুটের লুকটিও সেই বহুমুখী ফ্যাশন ভাবনারই আরেকটি উদাহরণ। এবার কিয়ারার পছন্দ ছিল স্ট্রাকচার্ড পাওয়ার স্যুট। ক্যামেল-বেইজের একরঙা এই সাজে ছিল টেইলারিংয়ের নিখুঁত ছাপ, পুরুষালি পোশাকের অনুপ্রেরণা এবং নারীর আত্মবিশ্বাসী উপস্থিতি-সবকিছুর সুন্দর সমন্বয়। পুরো লুকটি যেন দেখিয়ে দিল, পাওয়ার ড্রেসিং মানেই শুধু কঠোর বা ফরমাল হওয়া নয়, সঠিক কাট, রং ও স্টাইলিংয়ের মাধ্যমে সেটিই হয়ে উঠতে পারে অত্যন্ত গ্ল্যামারাস। কিয়ারার স্যুটের অন্যতম আকর্ষণ ছিল স্ট্রাকচার্ড ওয়েস্টকোট। শরীরের উপরের অংশের সঙ্গে সুন্দরভাবে মানানসই এই ওয়েস্টকোটে ছিল গভীর ভি-নেকলাইন। সামনে একই ক্যামেল-বেইজ রঙের ছোট ছোট বোতামের সারি পোশাকটিতে এনে দিয়েছে পরিপাটি ফিনিশিং। ওয়েস্টকোটের ভেতরে কিয়ারা পরেছিলেন দুই রঙের বেইজ ও সাদা শার্ট। শার্টটির উষ্ণ বেইজ রঙের মূল অংশ ওয়েস্টকোটের সঙ্গে মিশে গেলেও নজর কেড়েছে এর ওভারসাইজড সাদা কলার। সঙ্গে ছিল স্টাইলিশ ফ্রেঞ্চ কাফ, যা পুরো পোশাকে এনে দিয়েছে খানিকটা ক্লাসিক ফরমাল আবহ। এর ওপর ছিল একই রঙের একটি স্ট্রাকচার্ড জ্যাকেট। টেইলারড শোল্ডার, পরিষ্কার ল্যাপেল এবং নিখুঁত কাটিংয়ের কারণে জ্যাকেটটি কিয়ারার সিলুয়েটকে আরও সুস্পষ্ট করে তুলেছে। নিচে ছিল একই ক্যামেল-বেইজ শেডের হাই-ওয়েস্টেড ওয়াইড-লেগ ট্রাউজার্স। প্যান্টের বাড়তি ভলিউম একদিকে যেমন স্বাচ্ছন্দ্য এনেছে, অন্যদিকে পুরো পোশাকটিকে দিয়েছে আধুনিক ও বিলাসবহুল আবহ। প্রচলিত টাইয়ের বদলে কিয়ারার গলায় দেখা গেছে চিকন বেইজ নেকটাই। কলারের নিচে পরিপাটি করে গুঁজে রাখা এই টাই পুরুষদের ক্লাসিক টেইলারিংয়ের ছোঁয়া এনে দিয়েছে নারীর পাওয়ার স্যুটে। পুরো পোশাকে থাকা সূক্ষ্ম প্লেড প্যাটার্নও লুকটিকে একঘেয়ে হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। জুতার ক্ষেত্রেও টোনাল স্টাইলিংয়ের পথেই হেঁটেছেন কিয়ারা। পায়ে ছিল উটের রঙের পয়েন্টেড স্টিলেটো পাম্প। সূচালো অগ্রভাগের এই জুতা তার পায়ের রেখাকে আরও দীর্ঘ দেখিয়েছে এবং মাথা থেকে পা পর্যন্ত একরঙা বিন্যাসটিও অটুট রেখেছে। অ্যাক্সেসরিজে রেখেছিলেন একবারে ছিমছাম । একজোড়া সোনালি স্টেটমেন্ট কানের দুল এবং মানানসই একটি আংটিতেই নজর কেড়েছেন। এর সঙ্গে এভিয়েটর সানগ্লাস যোগ করে কিয়ারা পুরো লুকে এনেছেন আরও দৃঢ় ভাব। সানগ্লাসের উপস্থিতিই আত্মবিশ্বাসী বার্তাটিকে আরও জোরালো করেছে। চুল ও মেকআপেও ছিল পরিমিতির ছাপ। পোশাকের কাটিং ও টেইলারিংকে লুকের মূল আকর্ষণ করে তুলতে কিয়ারা তার লম্বা, ঘন বাদামি চুল হালকা ঢেউ খেলানো এবং কিছুটা স্বাভাবিক ভঙ্গিতে রেখেছেন। মেকআপে ছিল সফট-গ্ল্যাম আবহ- সুবিন্যস্ত ভ্রু, উষ্ণ টোনের আইশ্যাডো এবং নুড-গোলাপি লিপস্টিক। কিয়ারার এই লুকটি প্রমাণ করে, পাওয়ার ড্রেসিংয়ের আসল শক্তি পোশাকে যতটা, তার চেয়েও বেশি আত্মবিশ্বাসে। ক্যামেল-বেইজের শান্ত রং, নিখুঁত টেইলারিং, পুরুষালি টেইলারিংয়ের অনুপ্রেরণা  এই লুকে কিয়ারা তৈরি করেছেন এমন এক ফ্যাশন স্টেটমেন্ট, যা একই সঙ্গে স্মার্ট, আধুনিক ও নজরকাড়া। এসএকেওয়াই

ঘুম ঠিক না হলে কী হয়? জানুন সুস্থ থাকার সহজ উপায়
ঘুম ঠিক না হলে কী হয়? জানুন সুস্থ থাকার সহজ উপায়

ঘুম শরীর ও মনের পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নিয়মিত ও পর্যাপ্ত ঘুম না হলে শরীরের ভেতরে শুরু হয় নানা জটিলতা, যা ধীরে ধীরে শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। অনেকেই ঘুমকে অবহেলা করেন, অথচ সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি হচ্ছে ভালো ঘুম। যখন ঘুম ঠিকমতো হয় না, তখন শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। এর ফলে সহজেই সর্দি-কাশি বা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ঘুমের ঘাটতি হরমোনের ভারসাম্য নষ্ট করে, ফলে ক্ষুধা বেড়ে যায়, যা অতিরিক্ত খাওয়া ও ওজন বৃদ্ধির কারণ হতে পারে। শুধু তাই নয়, নিয়মিত কম ঘুম মানে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিসের ঝুঁকি অনেক গুণ বেড়ে যাওয়া। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও এর প্রভাব ভয়াবহ। ঘুম কম হলে মন খারাপ লাগে, মনোযোগে ঘাটতি আসে, কাজের উদ্যম কমে যায়। অনেক সময় হতাশা, উদ্বেগ ও বিষণ্নতা তৈরি হয়। শিক্ষার্থী বা কর্মজীবীদের ক্ষেত্রে এটি সরাসরি কর্মদক্ষতা কমিয়ে দেয়। তবে সুস্থ থাকার জন্য ঘুম ঠিক রাখার কিছু সহজ উপায় অনুসরণ করা যায়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং জেগে ওঠা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। রাতে ঘুমানোর অন্তত ১ ঘণ্টা আগে স্ক্রিন থেকে দূরে থাকা উচিত — মোবাইল, টিভি বা ল্যাপটপের আলো ঘুমের হরমোন মেলাটোনিনের ক্ষরণে বাধা দেয়। শোবার ঘরকে ঠান্ডা, অন্ধকার ও শান্ত রাখা ঘুমের মান বাড়ায়। কফি বা চা রাতের বেলা এড়িয়ে চলাই ভালো। দিনের বেলা হালকা ব্যায়াম ও সকালের রোদে কিছুক্ষণ সময় কাটানো ঘুমে সহায়তা করে। আর ঘুমানোর আগে ভারী খাবার না খাওয়াও জরুরি। ঘুমকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে শরীর একসময় সিগন্যাল দিতে শুরু করবে — মাথা ভার, মেজাজ খারাপ, স্মৃতিশক্তি দুর্বল ইত্যাদি নানা রকম সমস্যা দেখা দেবে। তাই সুস্থ থাকতে হলে শুধু খাদ্য, ব্যায়াম বা ওষুধ নয় — একটি পরিপূর্ণ ঘুমই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ।

দেশজুড়ে বিদ্যুৎ সংকট: জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ
দেশজুড়ে বিদ্যুৎ সংকট: জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ

বাংলাদেশে আবারও শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের নতুন সংকট। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে একটানা লোডশেডিংয়ের কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। দিনের পাশাপাশি রাতেও বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, এমনকি হাসপাতালের রোগীরাও অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। তীব্র গরম ও অসহনীয় তাপদাহের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় শিশু থেকে বৃদ্ধ, সবাই ভুগছেন। শহরাঞ্চলে ফ্যান, এসি ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ হয়ে যাওয়ায় গরমে হাঁসফাঁস করছেন মানুষ। অন্যদিকে গ্রামাঞ্চলে পানির পাম্প চলতে না পারায় পানির সংকটও দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, দিনে প্রায় ৬-৮ বার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং ঘণ্টার পর ঘণ্টা আর ফিরে আসছে না। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান ও ছোট কারখানাগুলো এই বিদ্যুৎ সংকটে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট দোকানদাররা জানাচ্ছেন, দীর্ঘ সময় ফ্রিজ বন্ধ থাকায় খাবারদাবার নষ্ট হয়ে যাচ্ছে। আইটি ও অনলাইনভিত্তিক কাজেও সমস্যা হচ্ছে, কারণ ইন্টারনেট রাউটার, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি চালাতে বিদ্যুৎ অপরিহার্য। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আয়-রোজগারে বড় ধাক্কা লাগছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, গ্রীষ্ম মৌসুমে চাহিদা বৃদ্ধির কারণে জেনারেশন ঘাটতি দেখা দিয়েছে। অনেক বিদ্যুৎকেন্দ্র গ্যাস সংকটের কারণে পুরো উৎপাদন করতে পারছে না। অন্যদিকে আমদানি নির্ভর কয়লা ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ব্যয় সামাল দিতে গিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটছে। সরকারিভাবে জানানো হয়েছে, পরিস্থিতি সাময়িক এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে লোডশেডিং কমে আসবে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, কতদিন এমন দুর্ভোগ চলবে? বিশেষ করে যেসব এলাকায় দিনে ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, তাদের জন্য এ আশ্বাস কতটা কার্যকর হবে — তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এর সমাধানে স্বল্পমেয়াদী পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। বিকল্প জ্বালানি উৎস যেমন সৌর ও নবায়নযোগ্য শক্তির দিকে গুরুত্ব না দিলে প্রতি বছরই এ ধরনের সংকটের পুনরাবৃত্তি হবে। এ অবস্থায় মানুষ চায় বাস্তবসম্মত পরিকল্পনা ও দ্রুত সমাধান। বিদ্যুৎ বিভ্রাট যেন আর এক নিত্যকার দুর্ভোগে পরিণত না হয় — সেই প্রত্যাশাই করছে সারাদেশ।

বন্ধুতা, সম্পর্ক ও মানসিক সুস্থতা: কীভাবে সামলাবেন ব্যস্ত জীবনে
বন্ধুতা, সম্পর্ক ও মানসিক সুস্থতা: কীভাবে সামলাবেন ব্যস্ত জীবনে

প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের সঙ্গে তাল মিলিয়ে এবার দেশের স্কুল পর্যায়ে রোবটিক্স শিক্ষা চালু করতে উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী শিক্ষাবর্ষ থেকেই পাইলট প্রকল্প হিসেবে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের শতাধিক স্কুলে এ পাঠ্যক্রম চালু করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় “ভূমিকা ভিত্তিক রোবটিক্স” শীর্ষক একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এতে থাকবে সহজ প্রোগ্রামিং, সেন্সর ব্যবহার, অটোমেশন ধারণা, এবং ছোটখাটো রোবট তৈরি ও পরিচালনার হাতে-কলমে শিক্ষা।   ভবিষ্যতের কর্মদক্ষতা গড়ে তুলতেই এই উদ্যোগ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য অধ্যাপক হাফিজুর রহমান বলেন, “বৈশ্বিক শ্রমবাজারে প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন। আমাদের শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সে জন্যই এই প্রস্তুতি।” তিনি আরও জানান, শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে যাতে তারা ক্লাসে রোবটিক্স বিষয়টি সহজভাবে তুলে ধরতে পারেন।   শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে ইতোমধ্যে কিছু বেসরকারি স্কুল পরীক্ষামূলকভাবে রোবটিক্স ক্লাব পরিচালনা করছে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। রাজধানীর একটি স্কুলের শিক্ষার্থী সানজিদা রহমান জানায়, “আমরা নিজেরাই ছোট একটি রোবট বানিয়েছি, সেটি চলতে পারে এবং নির্দেশ মানতে পারে—এটা ভীষণ রোমাঞ্চকর।”   কারিগরি সহায়তা দিচ্ছে দেশীয় স্টার্টআপ এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে একাধিক দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান। ‘টেকল্যাবস বাংলাদেশ’ নামের একটি স্টার্টআপ ইতোমধ্যে বিভিন্ন স্কুলে লো-কোস্ট রোবটিক্স কিট সরবরাহ শুরু করেছে।   বিশেষজ্ঞদের মত প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, প্রাথমিক স্তরে রোবটিক্স শিক্ষা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেকাট্রনিক্স এবং অটোমেশন সেক্টরে দক্ষ কর্মশক্তি গড়ার ভিত্তি তৈরি করবে।

শহুরে জীবনে গ্রিন লাইফস্টাইল: চাইলেই কি সম্ভব?
শহুরে জীবনে গ্রিন লাইফস্টাইল: চাইলেই কি সম্ভব?

শহুরে জীবনে গ্রিন লাইফস্টাইল: চাইলেই কি সম্ভব? শহর মানেই ব্যস্ততা, কংক্রিটের জঙ্গল, দূষিত বাতাস, এবং অনিয়ন্ত্রিত শব্দ। এই যান্ত্রিক পরিবেশে বসবাস করা মানুষ প্রতিদিন একটু সবুজ, একটু প্রশান্তি খোঁজে। তাই ‘গ্রিন লাইফস্টাইল’ বা পরিবেশবান্ধব জীবনযাপনের ধারণা শহরের মানুষদের মাঝেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হলো, এই শহুরে বাস্তবতায় আমরা কি সত্যিই গ্রিন লাইফস্টাইল মেনে চলতে পারি? গ্রিন লাইফস্টাইল মানে শুধু গাছ লাগানো নয়। এটি একটি সামগ্রিক জীবনধারা, যেখানে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সহাবস্থানের চেষ্টা থাকে। যেমন—প্লাস্টিক ব্যবহার না করা, পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা, গাছ লাগানো, অর্গানিক খাবার খাওয়া, কম দূষণ হয় এমন বাহনে চলাচল করা, বিদ্যুৎ ও পানি সাশ্রয় করা, এমনকি নিজস্ব ছাদে সবজি চাষ করাও এর অংশ হতে পারে। কিন্তু শহরে এই সবকিছু কি সহজে করা যায়? উত্তরটা একদম সরল নয়। শহরের বাসিন্দাদের জন্য অনেক সময় জায়গার অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। ফ্ল্যাটে থাকলে ছাদে বাগান করা যায় না, রান্নার সময় প্লাস্টিক প্যাকেট এড়ানোও কঠিন হয়ে পড়ে কারণ বাজারে সহজলভ্য জিনিসপত্রের বেশিরভাগই প্লাস্টিক মোড়ানো। তাছাড়া, ব্যস্ত জীবনযাপনের কারণে সময় বের করাও কঠিন হয়ে পড়ে। তবে আশার কথা হলো, ইচ্ছা থাকলে উপায় বের করা যায়। শহুরে জীবনে কিছু ছোট ছোট অভ্যাস বদলেই শুরু করা যায় সবুজ যাত্রা। যেমন ধরুন, কেউ যদি বাজারের ব্যাগ হিসেবে কাপড়ের ব্যাগ ব্যবহার করেন, বা পানির বোতল বারবার রিফিল করেন, তবুও তিনি পরিবেশ রক্ষায় অবদান রাখছেন। অফিসে যাওয়ার সময় যদি বাস বা সাইকেল ব্যবহার করা যায়, তাহলেও কার্বন ফুটপ্রিন্ট কমে। অনেক শহরেই এখন কমিউনিটি গার্ডেন, ছাদ কৃষি, সোলার প্যানেল স্থাপন, কিংবা জিরো ওয়েস্ট মুভমেন্ট জনপ্রিয়তা পাচ্ছে। মানুষ নিজেরাই উদ্যোগ নিচ্ছে। ঢাকার মতো ব্যস্ত শহরেও অনেকে নিজেদের ব্যালকনিতে টব বসিয়ে ছোট পরিসরে সবজি ফলাচ্ছেন, কেউ আবার সোলার লাইট ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় করছেন। তবে এই চর্চা টেকসই করতে হলে প্রয়োজন নীতিনির্ধারকদের সহায়তা। শহরের পরিকল্পনায় আরও বেশি সবুজ এলাকা, হাঁটার রাস্তা, বাইসাইকেল লেন, এবং রিসাইক্লিং ব্যবস্থার অন্তর্ভুক্তি জরুরি। সরকার যদি পরিবেশবান্ধব উদ্যোগে ভর্তুকি দেয় বা সচেতনতা বাড়ায়, তাহলে মানুষ আরও সহজে গ্রিন লাইফস্টাইল গ্রহণ করতে পারবে। শহুরে জীবন যতই ব্যস্ত হোক না কেন, যদি সচেতনতা থাকে এবং ছোট ছোট পরিবর্তনগুলো বাস্তবায়ন করা যায়, তাহলে ‘গ্রিন লাইফস্টাইল’ একেবারেই অসম্ভব নয়। বরং, এটি হতে পারে একটি শান্ত, স্বাস্থ্যকর এবং টেকসই জীবনের সূচনা। আমাদের সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব, পরিবেশবান্ধব পন্থায় জীবনযাপন করার চেষ্টা করা। কারণ প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচব—এই সত্যটা আজ আরও বাস্তব হয়ে উঠেছে।

Follow us

Top week

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
জাতীয়

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

News অক্টোবর ১১, ২০২৬ 0

Rss feed news

লিভার ক্যানসারে আক্রান্ত ইয়াসিনের সহায়তা দরকার
লিভার ক্যানসারে আক্রান্ত ইয়াসিনের সহায়তা দরকার

<p>কুষ্টিয়া শহরের বাসিন্দা ইয়াসিন আলী (৫৬) লিভার ক্যানসারে আক্রান্ত। ছয় মাস আগে তাঁর এই রোগ শনাক্ত হয়। এরপর তিনি ভারতের চেন্নাইতে গিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে বাংলাদেশে তাঁর কেমোথেরাপি চলমান। তাঁর এক মেয়ে (৭) ও এক ছেলে (১৬) রয়েছে। তিনি ঠিকাদারি পেশায় ছিলেন। কিন্তু শারীরিক জটিলতার কারণে কয়েক বছর ধরে তিনি এ কাজ চলমান রাখতে পারেননি। </p><p>নিজের সঞ্চয় ও পরিবারের সদস্যদের সহযোগিতায় তাঁর চিকিৎসা শুরু করা হলেও বর্তমানে তা চলমান রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি দেশের ও প্রবাসের মানুষের কাছে চিকিৎসা সহায়তার অনুরোধ জানিয়েছেন। </p><p>সাহায্য পাঠানো যাবে— ব্যাংক হিসাবের নাম: মো. ইয়াসিন আলী, হিসাব নম্বর: ০১০০০২৩৯২৫৭১৫, জনতা ব্যাংক লিমিটেড, সুকান্ত বিপণি শাখা, কুষ্টিয়া। 01842436436 (বিকাশ), 01713436436 (নগদ)। বিজ্ঞপ্তি</p>

অক্টোবর ১৫, ২০২৬
চার ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলতে পারবেন না এল ক্লাসিকোতে
চার ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলতে পারবেন না এল ক্লাসিকোতে

<p>একটি গোল করেছিলেন, উদ্‌যাপনও শুরু করেছিলেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আনন্দ বদলে গেল হতাশায়। ভিএআরের সিদ্ধান্তে গোল বাতিল, এরপর লাল কার্ড। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এবার সেই ঘটনার মাশুল দিতে হচ্ছে চার ম্যাচের নিষেধাজ্ঞায়। ফলে বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ পাচ্ছে না তাদের অন্যতম সেরা ফরোয়ার্ডকে।</p> <p>স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ভিনিসিয়ুস জুনিয়রকে এই শাস্তি দিয়েছে দুটি অপরাধের জন্য। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। মাঠ ছাড়ার আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে যোগ হয়েছে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা।</p><p>গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে তুলে তাঁকে নামান রিয়াল কোচ জোসে মরিনিও। মাঠে নামার ২০ মিনিট পরই গোল করে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জুড বেলিংহামের পাস পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল জালে জড়ান তিনি।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-12/zmknztvq/639270-01-02.jpg"><figcaption>লাল কার্ডের পর রেফারির দিকে তেড়ে যান ভিনিসিয়ুস (৭)</figcaption></figure> <p>কিন্তু গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআরের পরামর্শে মাঠের মনিটরে রিপ্লে দেখে গোলটি বাতিল করেন রেফারি। আক্রমণের শুরুতে মাঝমাঠে পেছন থেকে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই অপরাধেই তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।</p> <p>লাল কার্ড দেখেই মাঠ ছেড়ে চলে গেলে হয়তো শাস্তি দুই ম্যাচেই সীমাবদ্ধ থাকত। কিন্তু রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। মাঠ ছাড়ার আগে প্রতিবাদ জানাতে গিয়ে রেফারির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতীর্থদেরও হস্তক্ষেপ করতে হয়। রেফারির প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনার বিবরণ।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-11/gebkkxdk/639308-01-02.jpg"><figcaption>রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানান জোসে মরিনিও</figcaption></figure> <p>ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের জন্য দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু সেই ক্ষমা চাওয়ায় শাস্তি এড়ানো যায়নি। বরং দুই ঘটনার জন্য পাওয়া নিষেধাজ্ঞায় এখন বড় পরীক্ষার মুখে রিয়াল।</p><p>শাস্তির কারণে লা লিগায় সেভিয়া, বার্সেলোনা, রেসিং সানতানদের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র। এর মধ্যে ২৫ অক্টোবর ক্যাম্প ন্যু-তে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটিই রিয়ালের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্রকে ছাড়াই দল সাজাতে হবে জোসে মরিনিওকে।</p><p>চলতি মৌসুমে রিয়ালের একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এমন একজন খেলোয়াড়ের অনুপস্থিতি এল ক্লাসিকোর প্রস্তুতিতে যে প্রভাব ফেলবে, তা বলাই যায়।</p><p>লা লিগায় আট ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে ৬ পয়েন্ট।</p>

অক্টোবর ১৫, ২০২৬
মুখের জড়তা কাটাতে নবী মুসার প্রার্থনা
মুখের জড়তা কাটাতে নবী মুসার প্রার্থনা

গুছিয়ে রাখা কথা মুখে প্রকাশ করতে গিয়ে অনেকের জড়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চেয়ে কোরআনে বর্ণিত মুসা (আ.)-এর দোয়াটি পড়া যেতে পারে।

অক্টোবর ১৫, ২০২৬
৭ মিনিটের ঝড়ে ৭ গোলের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয়
৭ মিনিটের ঝড়ে ৭ গোলের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয়

<h3> রোমা ৩ : ৪ রিয়াল মাদ্রিদ</h3><p>রোমের অলিম্পিক স্টেডিয়ামে তখন জয়ের আগাম উৎসব। স্কোরবোর্ডে ৩-১। ম্যাচের সময় ৮২ মিনিট। রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিচ্ছে রোমা, এটা ধরে নিয়ে গ্যালারিতে রোমা সমর্থকদের মুখে হাসি।</p><p>কিন্তু গল্পের শেষটা যে তখনো লেখা হয়নি!</p><p>চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে নিয়ে শেষ সিদ্ধান্তটা নেওয়ার আগে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই সত্যটা অনেক ক্লাবই টের পেয়েছে। এবার টের পেল রোমা। চ্যাম্পিয়নস লিগকে কেন রিয়াল মাদ্রিদের টুর্নামেন্ট বলা হয়, সেটাও আগে অনেক ক্লাব টের পেয়েছে। রোমা বাকি থাকবে কেন!</p><p>৮৩ থেকে ৯০ মিনিট। মাত্র সাত মিনিটের ব্যবধানে তিন গোল করে রোমার সাজানো উৎসব ভন্ডুল করে দিল রিয়াল। কার্লোস এসপি, এনদ্রিক ও আন্তোনিও রুডিগারের গোলে ৪-৩ ব্যবধানের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ল জোসে মরিনিওর দল। লিখল চ্যাম্পিয়নস লিগে আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। </p> <aside><a href="https://www.prothomalo.com/sports/football/cfotni3ox0">চ্যাম্পিয়নের মতোই খেলে সিটির মাঠে দারুণ জয় পিএসজির </a></aside><p>মরিনিওর জন্য এটা আসলেই প্রত্যাবর্তনের রাত ছিল। ২০২১-২২ মৌসুমে এই রোমাকে তিনি জিতিয়েছিলেন কনফারেন্স লিগ। পরের মৌসুমে নিয়ে গিয়েছিলেন ইউরোপা লিগের ফাইনালে। সেই কৃতজ্ঞতায় গ্যালারিতে সমর্থকেরা টাঙিয়েছিলেন প্রিয় কোচের নামে বিভিন্ন ব্যানার।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-14/gx1r9tqg/asromavrealmadridc.f.-uefachampionsleague202627leaguephasemd2.avif"><figcaption>মার্তেন দে রুন এগিয়ে দিয়েছিলেন রোমাকে।</figcaption></figure><p>শুরুটা ভালো ছিল রোমারই। ২০ মিনিটে মাতিয়াস সুলের পাস থেকে ২০ গজ দূরের শটে মার্তেন দে রুন এগিয়ে দেন দলকে। তবে রিয়ালকে পিছিয়ে থাকতে হয়েছে মাত্র পাঁচ মিনিট। চ্যাম্পিয়নস লিগে নিজের শততম ম্যাচ খেলতে নামা কিলিয়ান এমবাপ্পের শট জিয়ানলুকা মানচিনির পায়ে লেগে বাঁক নিয়ে গোলরক্ষক পিয়েরলুইজি গোল্লিনিকে ছাড়িয়ে জালে জড়ায়। টুর্নামেন্টে এটি এমবাপ্পের ৭২তম গোল।</p> <figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-14/kdf2bfru/as_roma_v_real_madrid_c_f____uefa_champions_league_2026_27_league_phase_md2.avif"><figcaption>কিলিয়ান এমবাপ্পে করেন চ্যাম্পিয়নস লিগে নিজের ৭২তম গোল।</figcaption></figure><p>দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে দোনিয়েল মালেনের দুটি গোল ম্যাচ প্রায় রোমার হাতে তুলে দেয়। ২০২৫ সালে অ্যাস্টন ভিলায় খেলা এই ডাচ স্ট্রাইকারের প্রথম গোলের পেছনে ছিল ভিনিসিয়ুস জুনিয়রের ভুল। ফ্লিক করতে গিয়ে তিনি বল হারান। মালেনের শট রিয়াল অধিনায়ক ফেদেরিকো ভালভের্দের গায়ে লেগে জালে ঢুকে যায়। এরপর ঠান্ডা মাথায় আরেকটি গোল করেন মালেন। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআর পর্যালোচনায় দেখা যায়, ভালভের্দের কারণে তিনি অনসাইডে ছিলেন।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-14/i6iu7wt1/fbl_eur_c1_roma_real_madrid.avif"><figcaption>রোমার গোল উদযাপন, হতাশ রিয়ালের জুড বেলিংহাম।</figcaption></figure> <p>তখন মনে হচ্ছিল, রোমার জয় ঠেকানোর সাধ্য নেই রিয়ালের।</p><p>গাসপেরিনি ম্যাচের শেষ দিকে রক্ষণ শক্তিশালী করতে একের পর এক পরিবর্তন আনেন। ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা দলের জন্য সিদ্ধান্তটা অস্বাভাবিক ছিল না। হাতে তখন অল্প সময়, প্রতিপক্ষের আক্রমণ সামলাতে পারলেই জয় নিশ্চিত। কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে রক্ষণে নেমে আসার ঝুঁকিটা যে কত বড়, তা আরেকবার বুঝল রোমা।</p><p>মরিনিওর বদলিগুলো যেন ম্যাজিকের মতো কাজ করল। আরদা গুলেরকে মাঠে নামানোর পর রিয়ালের কর্নারগুলো হয়ে উঠল রোমার জন্য দুঃস্বপ্ন। </p> <p>৮৩ মিনিটে এনদ্রিকের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক গোলিনি। ফিরতি বলে গোল করে ব্যবধান কমান এসপি। পাঁচ মিনিট আগে মাঠে নামা এই বদলি ফরোয়ার্ডের গোলেই ম্যাচে ফেরার বিশ্বাস ফিরে পায় রিয়াল। </p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-14/0fa3b825/fbl_eur_c1_roma_real_madrid.webp"><figcaption>কর্নার থেকে হেডে গোল করে স্কোরলাইন ৩-৩ করেন এনদ্রিক।</figcaption></figure> <p>তারপর এনদ্রিক। গুলেরের কর্নার থেকে হেডে গোল করে স্কোরলাইন ৩-৩ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রোমার গ্যালারিতে তখন নিশ্চয়ই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কয়েক মিনিট আগেও যে ম্যাচ তাদের হাতের মুঠোয় ছিল, সেটিই এখন হাতছাড়া হওয়ার পথে।</p><p>তবু সমতা মানেই রোমার জন্য স্বস্তি নয়। রিয়াল তখনো থামেনি। ৯০ মিনিটে গুলেরের আরেকটি সেট পিস। কাছ থেকে ভলিতে বল জালে পাঠিয়ে রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন পূর্ণ করেন রুডিগার। ৩-১ থেকে ৪-৩। সাত মিনিটে তিন গোল। যে ম্যাচে রোমা জয় উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছিল, সেই ম্যাচেই শেষ পর্যন্ত রিয়ালের জয়োল্লাস।</p><p>অলিম্পিক স্টেডিয়ামে ব্যানার টাঙানো হয়েছিল প্রিয় মানুষটির জন্য। রাত শেষে সেই প্রিয় মানুষই কেড়ে নিলেন সব।</p>

অক্টোবর ১৫, ২০২৬
চ্যাম্পিয়নের মতোই খেলে সিটির মাঠে দারুণ জয় পিএসজির
চ্যাম্পিয়নের মতোই খেলে সিটির মাঠে দারুণ জয় পিএসজির

<h3>ম্যান সিটি ২ : ৪ পিএসজি</h3><p>মাঠের বাইরে যতই বিতর্ক থাকুক, মাঠে এই মৌসুমে ম্যানচেস্টার সিটি দুর্দান্ত। মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচে জয়, গোলের পর গোল, প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান। সিটি যেন সত্যিই উড়ছিল।</p><p>কিন্তু উড়তে থাকা সেই সিটিকেই আজ মাটিতে নামিয়ে আনল পিএসজি। ইতিহাদে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লুইস এনরিকের দল বুঝিয়ে দিল, কেন তারা এই টুর্নামেন্টে টানা দুইবারের চ্যাম্পিয়ন, কেন তাদের টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের ফেবারিট মনে করা হচ্ছে।</p><p>প্রথমার্ধেই সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যাওয়া পিএসজি শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ৪-২ গোলে। সিটি পেয়েছে এই মৌসুমে প্রথম হারের স্বাদ।</p> <aside><a href="https://www.prothomalo.com/sports/football/j4e7ql2pto">৭ মিনিটের ঝড়ে ৭ গোলের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয়</a></aside><p>পিএসজির এই জয়ের পেছনে ছিল প্রথমার্ধের বিধ্বংসী ফুটবল। গ্যালারিতে উপস্থিত ছিলেন সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। মে মাসে সিটি ছাড়ার পর এই প্রথম ইতিহাদে ফিরেছিলেন। আর তাঁর সামনেই ইউরোপের চ্যাম্পিয়নদের কাছে অসহায় আত্মসমর্পণ করল তাঁর সাবেক দল।</p> <p>প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর নিজেদের মাঠে এটাই ছিল সিটির প্রথম ম্যাচ। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ক্লাবটি, নিজেদের নির্দোষ বলেও দাবি করে আসছে তারা। গ্যালারিতে সিটি সমর্থকদের মধ্যে ছিল প্রিমিয়ার লিগের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী আবহ। কিন্তু মাঠে পিএসজির সামনে সেই আবহ কোনো কাজে আসেনি।</p><p>১৩ মিনিটেই দেজিরে দুয়ের নিচু শটে এগিয়ে যায় পিএসজি। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার কাজেও বড় ভূমিকা দুয়ের। তাঁর নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন উসমান দেম্বেলে।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-14/nssqe3hi/manchester_city_v_paris_saint_germain___uefa_champions_league_2026_27_league_phase_md2.avif"><figcaption>উসমান দেম্বেলের গোল উদযাপন</figcaption></figure><p>দুই গোলে পিছিয়ে পড়ে সিটি যখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে, তখনই তৃতীয় গোলটি হজম করতে হয় তাদের। ৩২ মিনিটে ম্যাগনেস আকালিউশ ও ওয়ারেন জাইরে এমেরির চমৎকার বোঝাপড়ায় গড়ে ওঠা আক্রমণের পর দারুণ ফিনিশিংয়ে গোল করেন ভিতিনিয়া, ৩-০। </p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-14/u2gh4a2l/manchester_city_v_paris_saint_germain___uefa_champions_league_2026_27_league_phase_md2.avif"><figcaption>উয়েফার প্লেয়ার অব দ্য ম্যাচ ভিতিনিয়া।</figcaption></figure><p>বিরতির পর তিনটি পরিবর্তন আনেন সিটি কোচ এনজো মারেসকা। তাতে দ্বিতীয়ার্ধে অন্য এক সিটিকে দেখা যায়। আক্রমণের গতি বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে স্বাগতিকেরা। বিরতির পর আট মিনিটের মাথায় ব্যবধান কমান আর্লিং হলান্ড। ইলিমান এনদিয়ায়ের ক্রস থেকে হেড করে বল জালে পাঠান নরওয়েজীয় স্ট্রাইকার।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-14/mmxkd48b/manchestercityvparissaint-germain-uefachampionsleague202627leaguephasemd2.avif"><figcaption>চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেন হলান্ড।</figcaption></figure> <p>ওই গোলেই সের্হিও আগুয়েরোকে (৬৪ ম্যাচে ৩৬ গোল) ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা (৪১ ম্যাচে ৩৭ গোল) হন হলান্ড। একই সঙ্গে লিওনেল মেসিকে ছাড়িয়ে এই প্রতিযোগিতায় দ্রুততম ৬০ গোলের মাইলফলকও স্পর্শ করেন তিনি। মেসির লেগেছিল ৮০ ম্যাচ, তাঁর চেয়ে ২০ ম্যাচ কম লাগল হলান্ডের।</p><p>ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিল সিটি। কিন্তু ৬২ মিনিটে আবারও ধাক্কা খায় তারা। আকালিউশের শট প্রথমে ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। কিন্তু ফিরতি বলটি তাঁর পেছন দিয়ে গড়িয়ে জালে ঢুকে যায়।</p> <figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-14/xsrx8b93/lowres56.webp"><figcaption>আকালিউশের গোল উদযাপন।</figcaption></figure><p>তাতেও হাল ছাড়েনি সিটি। হলান্ড নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান। এরপর আরেকটি প্রচেষ্টা থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন তিনি। কিন্তু পিএসজি গোলরক্ষক মাতভেই সাফোনভ অবিশ্বাস্য দক্ষতায় সেই শট ঠেকিয়ে দেন।</p><p>শেষ দিকে আরও একটি সুযোগ এসেছিল পিএসজির সামনে। কিন্তু পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা। ফেরান তোরেসের নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। তারপরেও ইতিহাদে গার্দিওলার প্রত্যাবর্তনের রাতটা শেষ পর্যন্ত হয়ে থাকল পিএসজির দাপটের গল্প।</p>

অক্টোবর ১৫, ২০২৬
আমার ভাইয়ের ডান পায়ের গোড়ালিতে কোপ দেয়, তাতে তার পায়ের রগ কেটে যায়: জবানবন্দিতে সাক্ষী
আমার ভাইয়ের ডান পায়ের গোড়ালিতে কোপ দেয়, তাতে তার পায়ের রগ কেটে যায়: জবানবন্দিতে সাক্ষী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বুধবার এমন জবানবন্দি দিয়েছেন সাক্ষী মোছা. রোকসানা আক্তার, যিনি জুলাই শহীদ মো. উবাইদুল হকের বোন।

অক্টোবর ১৫, ২০২৬
সাংস্কৃতিক কার্যক্রমের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট
সাংস্কৃতিক কার্যক্রমের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট

এসব অনুষ্ঠানে অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি বাধা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা, ভাঙচুর এবং জবরদস্তি থেকে শিল্পী ও দর্শক-শ্রোতাদের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

অক্টোবর ১৫, ২০২৬
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক, প্রতিক্রিয়া টোকিওর
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক, প্রতিক্রিয়া টোকিওর

গুপ্তচরবৃত্তির সন্দেহে হোক্কাইদো শিম্বুনের এক সংবাদদাতাকে আটক করেছে রাশিয়ার এফএসবি। রুশ রাষ্ট্রদূতকে তলব করে আটক নাগরিকের সঙ্গে মানবিক আচরণ ও যোগাযোগের সুযোগ চেয়েছে জাপান।

অক্টোবর ১৫, ২০২৬
সৌদি জোটের হামলার জবাবে হুথিদের পাল্টা হামলা, আরামকোর সদরদপ্তরে 'ব্যাপক ক্ষয়ক্ষতি'
সৌদি জোটের হামলার জবাবে হুথিদের পাল্টা হামলা, আরামকোর সদরদপ্তরে 'ব্যাপক ক্ষয়ক্ষতি'

ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি জ্বালানি ডিপোতে বিমান হামলার পর, রাতেই হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকাধীন একটি ভবনে আঘাত হেনেছে। এদিকে, বাংলাদেশে অতীতের অপারেশন ক্লিন হার্ট এর মতো অভিযান করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অক্টোবর ১৫, ২০২৬
বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন?
বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন?

বাংলাদেশে আইন পেশায় এমন অনেকেই আছেন, যারা ৩৮, ৪০ বা ৫০ বছর বয়সেও এই পেশায় এসেছেন। তবে, এবার এমন সুযোগ বন্ধ করার কথা ঘোষণা দিয়েছে বিএনপি সরকার।

অক্টোবর ১৪, ২০২৬
মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ
মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ

২০২৬ সালের 'ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার'-এর বিজয়ী হাতির এমন এক বিরল আচরণ ক্যামেরাবন্দী করেছেন, যা তাদের আবেগীয় জীবনের জটিলতাকে উন্মোচন করে।

অক্টোবর ১৪, ২০২৬
পোপ লিও ক্যান্সারে আক্রান্ত, এ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর
পোপ লিও ক্যান্সারে আক্রান্ত, এ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর

ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে ডান ফুসফুসের নিম্নাংশ অপসারণের পর পোপের ফুসফুসের ক্যান্সার শনাক্ত হয়েছে।

অক্টোবর ১৪, ২০২৬
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো

এ বছরের বিজয়ীদের মধ্যে রয়েছে মৃত শাবক বহনকারী হাতি, মোরে ঈলের সন্তান প্রসবের মুহূর্তের মতো চমকপ্রদ ছবি।

অক্টোবর ১৪, ২০২৬
ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু এর ফল উল্টো হতে পারে
ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু এর ফল উল্টো হতে পারে

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায় এখন জরুরি অবস্থা জারি রয়েছে। একইসঙ্গে তার দলের প্রাদেশিক সরকার স্থগিত করা হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকদের সঙ্গে সরকারের এই অচলাবস্থা পরিস্থিতি কমানোর পরিবর্তে আরো বাড়িয়ে তুলতে পারে।

অক্টোবর ১৪, ২০২৬
পত্রিকা: 'শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী'
পত্রিকা: 'শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী'

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণায় ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় ১৩ হাজারের বেশি যাত্রী; আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ইতিহাসসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে; আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল– ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ১৪, ২০২৬
কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা
কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা

ভাইকিংরা কোন রকম আড়ম্বর ছাড়াই পৌঁছেছিলেন যুক্তরাষ্ট্রে, যাদের প্রত্যাবর্তনে কোনো রাজকীয় ঘোষণা দেয়া হয়নি, কিংবা সড়কে ভিড় করে কেউ তাদের অভ্যর্থনাও জানায়নি। কিন্তু সময় হিসেব করলে ক্রিস্টোফার কলম্বাসের ৫০০ বছর আগেই তারা আমেরিকার মাটিতে পদার্পন করেছিলেন।

অক্টোবর ১৪, ২০২৬
হোপের সেঞ্চুরিতে ভারতকে আবারও হারাল ওয়েস্ট ইন্ডিজ
হোপের সেঞ্চুরিতে ভারতকে আবারও হারাল ওয়েস্ট ইন্ডিজ

টস জিতে আগে বোলিং নেওয়া ভারতকে শুরু থেকেই চাপে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। অধিনায়ক হোপের সঙ্গে জুয়েল অ্যান্ড্রুর উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান।

অক্টোবর ১৫, ২০২৬
ন্যাশনাল স্পোর্টস সামিটের উদ্বোধন, ডিসেম্বরে ১ হাজার ইউনিয়নে খেলার মাঠ চালুর লক্ষ্য
ন্যাশনাল স্পোর্টস সামিটের উদ্বোধন, ডিসেম্বরে ১ হাজার ইউনিয়নে খেলার মাঠ চালুর লক্ষ্য

দেশের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে উদ্বোধন হলো বার্ষিক জাতীয় ক্রীড়া আয়োজন ‘ন্যাশনাল স্পোর্টস সামিট’ (এনএসএস)। প্রথম মৌসুমে ফুটসাল, ক্রিকেট, ম্যারাথন ও সাইক্লিংসহ ছয়টি আয়োজন থাকছে।

অক্টোবর ১৪, ২০২৬
ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আসল কারণ
ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আসল কারণ

নোবেল শান্তি পুরস্কার বিষয়টি কখনোই খুব সহজ হিসাব ছিল না। শুরুতেই বলা যায়, অন্যান্য নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিরা এটি দেন না; এটি দেয় নরওয়ের পার্লামেন্ট কর্তৃক মনোনীত পাঁচ সদস্যের একটি কমিটি।

অক্টোবর ১৪, ২০২৬
বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিতে নির্দেশনা প্রধানমন্ত্রীর
বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিতে নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

অক্টোবর ১৪, ২০২৬
জামায়াতের কমিটি গঠন নিয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
জামায়াতের কমিটি গঠন নিয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

অক্টোবর ১৪, ২০২৬
‘ধর্ম অবমাননার’ অভিযোগে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পিটিয়ে হত্যা
‘ধর্ম অবমাননার’ অভিযোগে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ করে ফেসবুক লাইভে লোক জড়ো করে দুই দফা গণপিটুনি দিয়ে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক ব্যক্তি হত্যা করা হয়েছে।

অক্টোবর ১৪, ২০২৬
প্রশ্নফাঁসের জেরে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা ১৬ অক্টোবর
প্রশ্নফাঁসের জেরে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি (বাছাই) পরীক্ষা আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটায় নির্ধারিত সব কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে। 

অক্টোবর ১৪, ২০২৬
রপ্তানি বহুমুখীকরণে গবেষণা সেল গঠন
রপ্তানি বহুমুখীকরণে গবেষণা সেল গঠন

রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজারের সম্ভাবনা চিহ্নিত করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি জোরদার করতে গবেষণা কার্যক্রম শুরু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

অক্টোবর ১৪, ২০২৬