হার্বাল ওষুধ উৎপাদনে কোম্পানি করবে বেক্সিমকো ফার্মা
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের রবিবার (১৫ নভেম্বর) নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইতিহাসবিদ, লেখক এবং মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। দলীয় ৩৪ রানের মধ্যেই সাজঘরে ফেরেন প্রথম তিন ব্যাটার। তবে সেখান থেকে হাল ধরেন অক্ষর প্যাটেল ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস হার্বাল বা ভেষজ ওষুধের বাজারে পা রাখছে।
ঢাকার ধামরাইয়ে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলেও দাবি পুলিশ কর্মকর্তাদের। তবে, তাদের মধ্যে দুজন ছা...
বহুদিন পর সিনেমার শুটিংয়ে ফিরেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। নতুন সিনেমার গল্প শুনে চরিত্রটি পছন্দও হয়েছিল তার।
বিশ্বের সর্বোচ্চ আদালত চলতি সপ্তাহে মিয়ানমারের বিরুদ্ধে তাদের রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে রায় প্রদান করবে।
বগুড়া জেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। জেলার সাতটি নির্বাচনী এলাকায় আগামী তিন বছরের মধ্যে রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা কর্মসূচি চলছে। বাস্তবায়নের পথ অজানা, কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাও ক্ষীণ, বাড়ছে দলের ভেতরে সংশয়। দেখুন ভিডিওতে…

১৫ নভেম্বর, ২০২৩ সাথে লেখাটি 'অন্য আলো'তে প্রকাশিত হয়েছিল। আহসান হাবীবের জন্মদিন উপলক্ষে আজ তা আবার রস+আলোতে প্রকাশ করা হলো।

নব্বই দশকের শেষ দিকে নতুন এক শব্দ এল ঢাকায়, ‘বস’। এখন যেমন ‘ব্রো’। আসলে খেলাচ্ছলে আর কিছুটা সারকাজম করে এটা বলা হতো। নিজেরা নিজেরা, বন্ধুরা বন্ধুরা, সবাই সবার বস। তবে ব্যাপারটা তরুণ ইয়ার বন্ধুবান্ধবদের মধ্যেই ছিল। ব্যতিক্রম শুধু কার্টুনিস্ট আহসান হাবীব। তিনি খুব ক্যাজুয়ালি যেকোনো সময় যেকোনো ট্রেন্ড চট করে খুব স্মার্টলি আত্মস্থ করে নেন। এবং তখন আমরা বন্ধুবান্ধবদের মুখে এই শব্দ শুনেছি কি শুনিনি, তার আগেই শোনা গেল তিনি বলছেন, ‘বস, এইটা একটু আঁইকা দাও তো, বস এইটা টাইপ করে দাও।’ এমনকি রিকশা থেকে নেমে রিকশাওয়ালাকে বলা, ‘বস, ভাঙতি তো নাই।’ এই রকম আরকি। ভালোই চলছিল।

কিন্তু ‘উন্মাদ’ পত্রিকার সবার কাছে এর সম্পাদক আহসান হাবীব কীভাবে ‘বস’ হয়ে উঠলেন?

এর উত্তরে বলা যাবে, তিনি বস, কারণ তিনি আহসান হাবীব; অথবা তিনি আহসান হাবীব, তাই তিনি বস। মানে কিনা নিজেই নিজেকে একবার ধারে কাটছেন, আবার ভারেও কাটছেন। ‘উন্মাদ’ নিয়ে উন্মাদনায় মত্ত কার্টুনিস্ট ও আইডিয়ানিস্টদের কাছে তিনি একমেবাদ্বিতীয়ম, বাংলা রম্যজীবী ও প্রেমী সমাজে তিনি ‘গ্র্যান্ডফাদার অব জোকস’। প্রায় অর্ধশতাব্দী ধরে বাংলা কার্টুন ও রম্যসাহিত্য, সঙ্গে জোকস ও শিশু–কিশোরসাহিত্য নিয়ে অনায়াস এগিয়ে যাওয়া এই মানুষের হাত ধরে তৈরি হয়েছেন অসংখ্য কার্টুনিস্ট। আর তিনি শুধু কার্টুনিস্টই তৈরি করেননি, বাংলাদেশে রম্যসাহিত্যের বিকাশেও তাঁর অবদান বলাই বাহুল্য।

সেই অবদানের বিত্তান্ত পরে কখনো বিশদে বলা যাবে। এখন ওই ‘বস’ বিষয়ে আবার ফিরে যাওয়া যাক। ‘উন্মাদ’–এর অফিস এমন এক জায়গা, যেখানে তখন আমরা সবাই সবার বস। কিন্তু আরও হাজারো চটজলদি ট্রেন্ডের মতো এই ‘বস’ ট্রেন্ডও চলে গেল কিছুদিন যেতে না যেতেই। তার বদলে চলে এল ‘পেইন’, ‘প্যারা’, চলে এল ‘হুদাই’। কিন্তু ‘উন্মাদ’–এ রয়ে গেল ‘বস’। আর সেটা এখন আর সবাই নন, একজনই, ওয়ান অ্যান্ড অনলি দ্য বস—আমাদের আহসান ভাই। আহসান হাবীব। একটা ছোট মজার ঘটনা দিয়ে শেষ করা যাক। ‘উন্মাদ’ পত্রিকার এক ভ্রমণে একবার সবে কথা বলতে শেখা এক পিচ্চিও গিয়েছিল। পুরোটা ভ্রমণের সময় তার মুখে কোনো কথা নেই, গা গা, গি গি ইত্যাদি বাদে। শেষ দিন যখন সবাই চলে আসব, বিদায়ের সময় পিচ্চি হাত নেড়ে টা টা দিতে দিতে আহসান হাবীবের দিকে তাকিয়ে বলল, ‘বস’। ছোট–বড় সবার সেই ‘বস’, ‘গ্রান্ডফাদার অব জোকস’ আহসান হাবীবের জন্মদিনে শুভেচ্ছা, সবার পক্ষ থেকে হ্যাপি বার্থডে, বস!

একটা পাসপোর্ট ছবি তুলব বলে

সংবিধিবদ্ধ সতর্কীকরণ

দিবসীকরণ

সবজান্তা সমীপেষু

রসচিঠি

করপোরেট তেল

কাকে কীভাবে খুশি করবেন?

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত তিন দিনে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সতর্ক করা হয়েছে চার শিক্ষার্থীকে।
মন্ত্রী বলেন, কর্মী পাঠানোর খরচ কমিয়ে ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে বা অনিয়ম করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশে হামে মৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই আটজনের মৃত্যুর মধ্য দিয়ে ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হলো হামে। দেশের ইতিহাসে এত মৃত্যুর ঘটনা ঘটেনি। হাম বাংলাদেশ থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন করে হামের উপসর্গের ১ হাজার ৪১৪ জন রোগী শনাক্ত হয়েছে। আর নিশ্চিত হামে ১৫৮ জনের হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫৭২ রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৯৯ জন।

গত ১৫ মার্চ থেকে আজ ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৫৯৫ জন শনাক্ত হয়েছে। এ সময়ে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আটজনের মৃত্যুর ঘটনাই হামের উপসর্গ নিয়ে।

কেন এবারের প্রাদুর্ভাব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই প্রাদুর্ভাবের আগে হাম নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল বাংলাদেশ। ২০০০ সালে হামের টিকার প্রথম ডোজ গ্রহণের হার ছিল ৮৯ শতাংশ। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ১১৮ শতাংশে (ডব্লিউইউইএনআইসি)। ২০১২ সালে দেশব্যাপী দ্বিতীয় ডোজ চালু হওয়ার পর এ টিকা গ্রহণের হারও বেড়েছে। ২০১২ সালে দ্বিতীয় ডোজ গ্রহণের হার ছিল ২২ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ১২১ শতাংশে পৌঁছায়। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে আসে।

তবে ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশজুড়ে হাম-রুবেলার (এমআর) টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের হার আবার কমে যায়।

বাংলাদেশে ২০২৫ সালে টিকাদানের হার ৫৯ শতাংশে গিয়ে পৌঁছায়।

সরকারি হিসাবেই ২০২৫ সালে হঠাৎ এ হার ৫৯ শতাংশে নেমে আসে। দেশের বিভিন্ন স্থানে টিকার স্বল্পতা দেখা দেয়। কিন্তু ভ্রুক্ষেপ ছিল না সে সময়ের সরকারের। এবার হামের এই ভয়াবহ অবস্থার মূলে সেটিই শুরু বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার টিকা সংগ্রহের প্রচলিত পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিলে ইউনিসেফ বারবার উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের আশঙ্কা ছিল, এতে টিকা সরবরাহে দীর্ঘ বিলম্ব হবে এবং রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তিনি আরও জানান, ইউনিসেফ একাধিক বৈঠক করেছে, প্রতিটি বৈঠকের পর সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে এবং সম্ভাব্য টিকাসংকট, রোগের প্রাদুর্ভাব ও মৃত্যুঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, এবারের প্রাদুর্ভাবে আক্রান্ত ব্যক্তিদের বড় অংশই ১ থেকে ১৪ বছর বয়সী শিশু। এমনকি ৯ মাস বয়স পূর্ণ হওয়ার আগেই কিছু শিশু আক্রান্ত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের বড় ভুল, এ সরকারের নির্লিপ্ততার ফল

এবার লক্ষাধিক শিশুর হামে আক্রান্ত হওয়া এবং হাজারের বেশি শিশুর মৃত্যু বড় ধরনের ভুলের খেসারত বলে মনে করেন বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ বে–নজীর আহমদ। তিনি আজ প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এ বড় ভুলের শুরু। সেই সময় টিকাদানে ঘাটতি এই বড় বিপর্যয়ে ভূমিকা রেখেছে। এরপর এই সরকারের সময় জনস্বাস্থ্যের এই জরুরি বিষয়কে হালকা করে নেওয়া হয়েছে।

অধ্যাপক বে–নজীর বলেন, হামের প্রাদুর্ভাবের শুরু থেকেই সাবধান করা হয়েছিল। একে মহামারি ঘোষণার কথা বললে সরকার তাতে পাত্তা দেয়নি। আমাদের কথাকে বরং নানাভাবে অবজ্ঞা করা হয়েছে। তারা নির্লিপ্ত ছিল। এখন অন্তর্বর্তী আর বর্তমান এই দুই সরকারের ভুলের মাশুল দিতে হচ্ছে পুরো দেশকে।

‘টেলিফোনে জনস্বাস্থ্য প্রচার হয় না’

বাংলাদেশে হামে এত মৃত্যুর ঘটনা আগে কখনো ঘটেনি। গত আড়াই দশকে কখনো দেশে হামের সংক্রমণ ৫০ হাজার ছাড়ায়নি। এর আগে হামের সর্বাধিক রোগী পাওয়া গিয়েছিল ২০০৫ সালে, ২৫ হাজার ৯৩৪ জন। এর পর থেকে রোগী কমে আসে। ২০২৫ সালে মাত্র ১৩২ জন রোগী শনাক্ত হয়েছিল। আগের পাঁচ বছরের (২০২০ থেকে ২০২৪) রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ২ হাজার ৪১০, ২০৩, ৩১১, ২৮১ ও ২৪৭। এ সময়ে মৃত্যুর ঘটনা ছিলই না। চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশে হামের প্রকোপ শুরু হয়।

পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলেও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা, নজরদারি ও গণটিকাদান কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। পরবর্তীকালে বর্তমান সরকার জাতীয় এমআর টিকাদান কর্মসূচি চালু করলেও দেখা গেল, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুদের তুলনায় অন্তত ৪০ লাখ শিশু হামের টিকার বাইরে রয়ে গেছে।

জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, সরকার যত কথাই বলুক, বাস্তবে ঘরে ঘরে গিয়ে টিকাদানের যে রীতি সেটা আর নেই। অনেকেই টিকা দেওয়ার খবর জানে না। জনস্বাস্থ্যের প্রচার টেলিফোনে হয় না। সরকার টিকাদানে কার্যত ব্যর্থ হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। বেলা দুইটার দিকে তাঁরা শাহবাগে জাতীয় জাদুঘরের মূল ফটকের পাশে অবস্থান নেন।

এ সময় কাফনের কাপড় পরে অবস্থান, আমরণ অনশন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রার্থীরা।

টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি

প্রার্থীরা জানান, নিয়োগের দাবিতে গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাঁরা আমরণ অনশন কর্মসূচি পালন করেন। ওই সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তাঁদের পুনঃযাচাইয়ের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরে তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রার্থীরা।

কর্মসূচিতে অংশ নিতে আসা এক প্রার্থী বলেন, ‘আমরা যাঁরা এখানে এসেছি, আমরা কেউই ফৌজদারি অপরাধে জড়িত নই। আমাদের কেন বাদ দেওয়া হলো, কারণটাও জানি না। বিনা কারণে আমাদের শাস্তি দেওয়া হচ্ছে।’

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

প্রার্থীরা আরও বলেন, তাঁদের সহকর্মীদের প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। অনেকের বেতন-ভাতাও চালু হয়েছে। অথচ তাঁরা নিয়োগপত্র না পেয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দীর্ঘ এক মাস পার হলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি।

প্রাথমিকে নিয়োগপ্রক্রিয়ায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তাঁদের মধ্যে ১৩ হাজার ৮৩১ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। যাছাই–বাছাই শেষে কয়েক ধাপে ১৩ হাজার ৭৪৮ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি ৮৩ জন এখনো নিয়োগপত্র পাননি।

টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি

নেত্রকোনায় সাইড দেওয়া নিয়ে দুই ইজিবাইকচালকের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে তাহের ভূঁইয়া (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নেত্রকোনা সদরের শিবপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাহের ভূঁইয়া নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার আগে শিবপ্রসাদপুর এলাকায় একই দিকে যাচ্ছিল দুটি ইজিবাইক। এ সময় সাইড দেওয়া নিয়ে ইজিবাইকচালক সুমন মিয়া (২৮) ও শরীফ মিয়ার (২৬) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন মারামারিতে জড়ান।

এ সময় সুমন মিয়ার ইজিবাইকের যাত্রী তাহের দুই চালকের বিরোধ থামাতে এগিয়ে যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তখন ইজিবাইকচালক শরীফ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাহেরের মাথার বাঁ পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহেরকে মৃত ঘোষণা করেন।

আজ রোববার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশের গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। অন্যদিকে চট্টগ্রামের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
হিজাব বা হেলমেট পরলে কি মাথার চুল পড়ে যায়? চুল পড়ার কারণ ও এর চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে। প্রচলিত ধারণাগুলো আসলে কতটা সঠিক, এ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা?
বই পড়ার অভ্যাস নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এমনকি প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানি হুমকি নির্মূল করার দৃঢ় সংকল্পও ব্যক্ত করেছেন।
আজ রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে প্রাধান্য পেয়েছে গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর। এর বাইরে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আইনমন্ত্রীর নানা বক্তব্য গুরুত্ব পেয়েছে খবরের কাগজে।
বাংলাদেশে সরকারের দিক থেকে শেখ হাসিনা একমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আসতে পারেন বলে বলা হচ্ছে। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ। ফলে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে?
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ ঘিরে বাংলাদেশেল তৈরি পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় আন্দোলনে নামছেন অনেক শ্রমিক। পরিস্থিতি পরিবর্তন না হলে কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কারখানা মালিকরা।
নতুন করে আলোচনায় এসেছে ভারত-বাংলাদেশ পঞ্চম দফার কনস্যুলার বৈঠক স্থগিত হওয়ার খবর। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে বৈঠকটি স্থগিত হওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ই-মেইল আবেদনের আগেই হয়েছে। তারপরেও এটি সম্পর্কের ক্ষেত্রে নতুন জটিলতার বহিঃপ্রকাশ কিনা সেই প্রশ্ন সামনে আসছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের শিল্পী, কলাকুশলী ও পেশাজীবীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। এজন্য প্রচলিত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে গঠন করা হবে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
খুলনায় ট্রেনে কাটা পড়ে মিথুন সরকার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর আড়ংঘাটায় এ দুর্ঘটনা ঘটে।
আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় ফলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
চীনের গুয়াংজু শহরে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পায়ুপথে লুকিয়ে আনা ডিম আকৃতির চারটি সোনার বলের মতো বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই ব্যক্তির অন্তর্বাসের কাপড়েও সোনার পেস্ট মাখানো ছিল। সব মিলিয়ে প্রায় এক কেজি সোনাসদৃশ বস্তু উদ্ধার করা হয় যার প্রাথমিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গাজীপুর, আশুলিয়া ও সাভারসহ দেশের কয়েকটি শিল্পাঞ্চলে বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ থাকলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক। রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকেই শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।