ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা কর্মসূচি চলছে। বাস্তবায়নের পথ অজানা, কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাও ক্ষীণ, বাড়ছে দলের ভেতরে সংশয়। দেখুন ভিডিওতে…

১৫ নভেম্বর, ২০২৩ সাথে লেখাটি 'অন্য আলো'তে প্রকাশিত হয়েছিল। আহসান হাবীবের জন্মদিন উপলক্ষে আজ তা আবার রস+আলোতে প্রকাশ করা হলো।

নব্বই দশকের শেষ দিকে নতুন এক শব্দ এল ঢাকায়, ‘বস’। এখন যেমন ‘ব্রো’। আসলে খেলাচ্ছলে আর কিছুটা সারকাজম করে এটা বলা হতো। নিজেরা নিজেরা, বন্ধুরা বন্ধুরা, সবাই সবার বস। তবে ব্যাপারটা তরুণ ইয়ার বন্ধুবান্ধবদের মধ্যেই ছিল। ব্যতিক্রম শুধু কার্টুনিস্ট আহসান হাবীব। তিনি খুব ক্যাজুয়ালি যেকোনো সময় যেকোনো ট্রেন্ড চট করে খুব স্মার্টলি আত্মস্থ করে নেন। এবং তখন আমরা বন্ধুবান্ধবদের মুখে এই শব্দ শুনেছি কি শুনিনি, তার আগেই শোনা গেল তিনি বলছেন, ‘বস, এইটা একটু আঁইকা দাও তো, বস এইটা টাইপ করে দাও।’ এমনকি রিকশা থেকে নেমে রিকশাওয়ালাকে বলা, ‘বস, ভাঙতি তো নাই।’ এই রকম আরকি। ভালোই চলছিল।

কিন্তু ‘উন্মাদ’ পত্রিকার সবার কাছে এর সম্পাদক আহসান হাবীব কীভাবে ‘বস’ হয়ে উঠলেন?

এর উত্তরে বলা যাবে, তিনি বস, কারণ তিনি আহসান হাবীব; অথবা তিনি আহসান হাবীব, তাই তিনি বস। মানে কিনা নিজেই নিজেকে একবার ধারে কাটছেন, আবার ভারেও কাটছেন। ‘উন্মাদ’ নিয়ে উন্মাদনায় মত্ত কার্টুনিস্ট ও আইডিয়ানিস্টদের কাছে তিনি একমেবাদ্বিতীয়ম, বাংলা রম্যজীবী ও প্রেমী সমাজে তিনি ‘গ্র্যান্ডফাদার অব জোকস’। প্রায় অর্ধশতাব্দী ধরে বাংলা কার্টুন ও রম্যসাহিত্য, সঙ্গে জোকস ও শিশু–কিশোরসাহিত্য নিয়ে অনায়াস এগিয়ে যাওয়া এই মানুষের হাত ধরে তৈরি হয়েছেন অসংখ্য কার্টুনিস্ট। আর তিনি শুধু কার্টুনিস্টই তৈরি করেননি, বাংলাদেশে রম্যসাহিত্যের বিকাশেও তাঁর অবদান বলাই বাহুল্য।

সেই অবদানের বিত্তান্ত পরে কখনো বিশদে বলা যাবে। এখন ওই ‘বস’ বিষয়ে আবার ফিরে যাওয়া যাক। ‘উন্মাদ’–এর অফিস এমন এক জায়গা, যেখানে তখন আমরা সবাই সবার বস। কিন্তু আরও হাজারো চটজলদি ট্রেন্ডের মতো এই ‘বস’ ট্রেন্ডও চলে গেল কিছুদিন যেতে না যেতেই। তার বদলে চলে এল ‘পেইন’, ‘প্যারা’, চলে এল ‘হুদাই’। কিন্তু ‘উন্মাদ’–এ রয়ে গেল ‘বস’। আর সেটা এখন আর সবাই নন, একজনই, ওয়ান অ্যান্ড অনলি দ্য বস—আমাদের আহসান ভাই। আহসান হাবীব। একটা ছোট মজার ঘটনা দিয়ে শেষ করা যাক। ‘উন্মাদ’ পত্রিকার এক ভ্রমণে একবার সবে কথা বলতে শেখা এক পিচ্চিও গিয়েছিল। পুরোটা ভ্রমণের সময় তার মুখে কোনো কথা নেই, গা গা, গি গি ইত্যাদি বাদে। শেষ দিন যখন সবাই চলে আসব, বিদায়ের সময় পিচ্চি হাত নেড়ে টা টা দিতে দিতে আহসান হাবীবের দিকে তাকিয়ে বলল, ‘বস’। ছোট–বড় সবার সেই ‘বস’, ‘গ্রান্ডফাদার অব জোকস’ আহসান হাবীবের জন্মদিনে শুভেচ্ছা, সবার পক্ষ থেকে হ্যাপি বার্থডে, বস!

একটা পাসপোর্ট ছবি তুলব বলে

সংবিধিবদ্ধ সতর্কীকরণ

দিবসীকরণ

সবজান্তা সমীপেষু

রসচিঠি

করপোরেট তেল

কাকে কীভাবে খুশি করবেন?

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত তিন দিনে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সতর্ক করা হয়েছে চার শিক্ষার্থীকে।
মন্ত্রী বলেন, কর্মী পাঠানোর খরচ কমিয়ে ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে বা অনিয়ম করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশে হামে মৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই আটজনের মৃত্যুর মধ্য দিয়ে ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হলো হামে। দেশের ইতিহাসে এত মৃত্যুর ঘটনা ঘটেনি। হাম বাংলাদেশ থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন করে হামের উপসর্গের ১ হাজার ৪১৪ জন রোগী শনাক্ত হয়েছে। আর নিশ্চিত হামে ১৫৮ জনের হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫৭২ রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৯৯ জন।

গত ১৫ মার্চ থেকে আজ ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৫৯৫ জন শনাক্ত হয়েছে। এ সময়ে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আটজনের মৃত্যুর ঘটনাই হামের উপসর্গ নিয়ে।

কেন এবারের প্রাদুর্ভাব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই প্রাদুর্ভাবের আগে হাম নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল বাংলাদেশ। ২০০০ সালে হামের টিকার প্রথম ডোজ গ্রহণের হার ছিল ৮৯ শতাংশ। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ১১৮ শতাংশে (ডব্লিউইউইএনআইসি)। ২০১২ সালে দেশব্যাপী দ্বিতীয় ডোজ চালু হওয়ার পর এ টিকা গ্রহণের হারও বেড়েছে। ২০১২ সালে দ্বিতীয় ডোজ গ্রহণের হার ছিল ২২ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ১২১ শতাংশে পৌঁছায়। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে আসে।

তবে ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশজুড়ে হাম-রুবেলার (এমআর) টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের হার আবার কমে যায়।

বাংলাদেশে ২০২৫ সালে টিকাদানের হার ৫৯ শতাংশে গিয়ে পৌঁছায়।

সরকারি হিসাবেই ২০২৫ সালে হঠাৎ এ হার ৫৯ শতাংশে নেমে আসে। দেশের বিভিন্ন স্থানে টিকার স্বল্পতা দেখা দেয়। কিন্তু ভ্রুক্ষেপ ছিল না সে সময়ের সরকারের। এবার হামের এই ভয়াবহ অবস্থার মূলে সেটিই শুরু বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার টিকা সংগ্রহের প্রচলিত পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিলে ইউনিসেফ বারবার উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের আশঙ্কা ছিল, এতে টিকা সরবরাহে দীর্ঘ বিলম্ব হবে এবং রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তিনি আরও জানান, ইউনিসেফ একাধিক বৈঠক করেছে, প্রতিটি বৈঠকের পর সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে এবং সম্ভাব্য টিকাসংকট, রোগের প্রাদুর্ভাব ও মৃত্যুঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, এবারের প্রাদুর্ভাবে আক্রান্ত ব্যক্তিদের বড় অংশই ১ থেকে ১৪ বছর বয়সী শিশু। এমনকি ৯ মাস বয়স পূর্ণ হওয়ার আগেই কিছু শিশু আক্রান্ত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের বড় ভুল, এ সরকারের নির্লিপ্ততার ফল

এবার লক্ষাধিক শিশুর হামে আক্রান্ত হওয়া এবং হাজারের বেশি শিশুর মৃত্যু বড় ধরনের ভুলের খেসারত বলে মনে করেন বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ বে–নজীর আহমদ। তিনি আজ প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এ বড় ভুলের শুরু। সেই সময় টিকাদানে ঘাটতি এই বড় বিপর্যয়ে ভূমিকা রেখেছে। এরপর এই সরকারের সময় জনস্বাস্থ্যের এই জরুরি বিষয়কে হালকা করে নেওয়া হয়েছে।

অধ্যাপক বে–নজীর বলেন, হামের প্রাদুর্ভাবের শুরু থেকেই সাবধান করা হয়েছিল। একে মহামারি ঘোষণার কথা বললে সরকার তাতে পাত্তা দেয়নি। আমাদের কথাকে বরং নানাভাবে অবজ্ঞা করা হয়েছে। তারা নির্লিপ্ত ছিল। এখন অন্তর্বর্তী আর বর্তমান এই দুই সরকারের ভুলের মাশুল দিতে হচ্ছে পুরো দেশকে।

‘টেলিফোনে জনস্বাস্থ্য প্রচার হয় না’

বাংলাদেশে হামে এত মৃত্যুর ঘটনা আগে কখনো ঘটেনি। গত আড়াই দশকে কখনো দেশে হামের সংক্রমণ ৫০ হাজার ছাড়ায়নি। এর আগে হামের সর্বাধিক রোগী পাওয়া গিয়েছিল ২০০৫ সালে, ২৫ হাজার ৯৩৪ জন। এর পর থেকে রোগী কমে আসে। ২০২৫ সালে মাত্র ১৩২ জন রোগী শনাক্ত হয়েছিল। আগের পাঁচ বছরের (২০২০ থেকে ২০২৪) রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ২ হাজার ৪১০, ২০৩, ৩১১, ২৮১ ও ২৪৭। এ সময়ে মৃত্যুর ঘটনা ছিলই না। চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশে হামের প্রকোপ শুরু হয়।

পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলেও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা, নজরদারি ও গণটিকাদান কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। পরবর্তীকালে বর্তমান সরকার জাতীয় এমআর টিকাদান কর্মসূচি চালু করলেও দেখা গেল, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুদের তুলনায় অন্তত ৪০ লাখ শিশু হামের টিকার বাইরে রয়ে গেছে।

জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, সরকার যত কথাই বলুক, বাস্তবে ঘরে ঘরে গিয়ে টিকাদানের যে রীতি সেটা আর নেই। অনেকেই টিকা দেওয়ার খবর জানে না। জনস্বাস্থ্যের প্রচার টেলিফোনে হয় না। সরকার টিকাদানে কার্যত ব্যর্থ হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। বেলা দুইটার দিকে তাঁরা শাহবাগে জাতীয় জাদুঘরের মূল ফটকের পাশে অবস্থান নেন।

এ সময় কাফনের কাপড় পরে অবস্থান, আমরণ অনশন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রার্থীরা।

টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি

প্রার্থীরা জানান, নিয়োগের দাবিতে গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাঁরা আমরণ অনশন কর্মসূচি পালন করেন। ওই সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তাঁদের পুনঃযাচাইয়ের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরে তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রার্থীরা।

কর্মসূচিতে অংশ নিতে আসা এক প্রার্থী বলেন, ‘আমরা যাঁরা এখানে এসেছি, আমরা কেউই ফৌজদারি অপরাধে জড়িত নই। আমাদের কেন বাদ দেওয়া হলো, কারণটাও জানি না। বিনা কারণে আমাদের শাস্তি দেওয়া হচ্ছে।’

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

প্রার্থীরা আরও বলেন, তাঁদের সহকর্মীদের প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। অনেকের বেতন-ভাতাও চালু হয়েছে। অথচ তাঁরা নিয়োগপত্র না পেয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দীর্ঘ এক মাস পার হলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি।

প্রাথমিকে নিয়োগপ্রক্রিয়ায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তাঁদের মধ্যে ১৩ হাজার ৮৩১ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। যাছাই–বাছাই শেষে কয়েক ধাপে ১৩ হাজার ৭৪৮ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি ৮৩ জন এখনো নিয়োগপত্র পাননি।

টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি

নেত্রকোনায় সাইড দেওয়া নিয়ে দুই ইজিবাইকচালকের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে তাহের ভূঁইয়া (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নেত্রকোনা সদরের শিবপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাহের ভূঁইয়া নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার আগে শিবপ্রসাদপুর এলাকায় একই দিকে যাচ্ছিল দুটি ইজিবাইক। এ সময় সাইড দেওয়া নিয়ে ইজিবাইকচালক সুমন মিয়া (২৮) ও শরীফ মিয়ার (২৬) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন মারামারিতে জড়ান।

এ সময় সুমন মিয়ার ইজিবাইকের যাত্রী তাহের দুই চালকের বিরোধ থামাতে এগিয়ে যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তখন ইজিবাইকচালক শরীফ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাহেরের মাথার বাঁ পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহেরকে মৃত ঘোষণা করেন।

আজ রোববার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৪৯৯ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। তাঁদের মধ্যে ৮৭৩ জনই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ বিকেলে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। এ সময়ে রোগটিতে মারা গেছেন ৪৯৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৮১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে রোগীর সংখ্যা ৬৬ হাজার ৭৬০। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৮৫০, খুলনা বিভাগে ২৩ হাজার ৮৪১ এবং বরিশাল বিভাগে ১৯ হাজার ৯৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকা মহানগরের হাসপাতালগুলোতেই গত ২৪ ঘণ্টায় ৪০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭৩–এ। এ সময়ে মহানগরে ডেঙ্গুতে মারা গেছেন ২১৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মৌসুমি অভিযান যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং বাড়ি ও আশপাশের জায়গায় মশার বংশবিস্তার বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।