ফের বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়েছে। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।
তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে আবারও বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৭ নভেম্বর দেশটির কেরালা রাজ্যের কোচি শহরে এ কর্মসূচি পালন করবে দল...
অফিশিয়াল ম্যাচ রিপোর্ট অনুযায়ী, ম্যাচটিতে মোট দর্শক উপস্থিতি ছিল ১২ হাজার ৭৮৩ জন। ১ ঘণ্টা ৫২ মিনিটের এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত দর্শকেরা উপভোগ করেন দুই দলের লড়াই।
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এতে স্বর...
ভারত হয়ে অবৈধ পথে পর্তুগালে নেওয়ার প্রলোভন দেখিয়ে দুই ব্যক্তিকে সীমান্ত পার করার চেষ্টা করছিল একটি দালালচক্র। এসময় মেহেরপুরের গাংনী সীমান্ত থেকে ওই দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব...
কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া ফুটবল মাঠে শুরু হয়েছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএর সভাপতির নেতৃত্বে কয়েকজন পোশাকশিল্পমালিক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বৈঠক করেন। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শিল্পমালিকদের প্রতি অনুরোধ করেন বলে জানা গেছে।

রাজধানীর শান্তিবাগে নিজেদের বাসায় সাইফুল ইসলাম ওরফে সাইফ (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত সাইফুলের পারিবারিক সূত্র জানায়, সাইফুল সপরিবার শান্তিবাগে থাকতেন। তিনি ঠিকাদারি করতেন।

সাইফুলের মামা মো. রনি প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় সাইফুলের সঙ্গে তাঁর কিশোর বয়সী ছোট ভাইয়ের একটি বিষয় নিয়ে কথা–কাটাকাটি হয়। এ সময় তাদের বাবা সিরাজুল ইসলাম ছাদে ছিলেন। চিৎকার শুনে তিনি বাসার একটি কক্ষে এসে দেখেন সাইফুল মেঝেতে পড়ে আছেন। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন। রক্তাক্ত অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক হাবিবুর রহমান জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহজাহানপুর থানায় জানানো হয়েছে।

রাজশাহীতে একটি বাড়ি থেকে দেশি-বিদেশি নামীদামি ব্র্যান্ডের নকল ফুড সাপ্লিমেন্ট তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। বিস্তারিত ভিডিওতে...

ব্র্যাক এবং মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে আড়ং তাদের ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ’ (Bring Your Own Bag—BYOB) ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের ৪২টি জেলায় এক লাখের বেশি গাছ রোপণ করেছে।/////// এ উদ্যোগের মাধ্যমে ক্যাম্পেইন থেকে অর্জিত অর্থ পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে ব্যয় করা হচ্ছে। একই সঙ্গে সহায়তা করা হচ্ছে গ্রামীণ পরিবারগুলোকে এবং সম্প্রসারণ করা হচ্ছে সবুজের পরিসর।

ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ উদ্যোগের শুরু হয়েছিল একটি সহজ অভ্যাসের পরিবর্তন দিয়ে—নিজেদের কাছে থাকা ব্যাগ সঙ্গে নিয়ে বের হওয়া এবং তা আবার ব্যবহার করা। আজ আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট সিদ্ধান্তগুলোই গাছ রোপণ, সবুজের পরিসর পুনরুদ্ধার এবং বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।’

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় BYOB ক্যাম্পেইনের মাধ্যমে কাগজের ব্যাগের ব্যবহার ৪৬ দশমিক ৮ লাখের বেশি কমানো সম্ভব হয়েছে, যা আনুমানিক ৬ হাজার গাছ সংরক্ষণের সমান। এ সময় কাগজের ব্যাগ বিক্রি থেকে ২ কোটি ৯০ লাখ টাকা আয় হয়েছে। আড়ং এ সম্পূর্ণ অর্থ গাছ রোপণ ও পরিবেশ পুনরুদ্ধারমূলক উদ্যোগে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যাকের ‘আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন’ কর্মসূচির মাধ্যমে ৯৫ হাজার ৩৮২টি ফলদ, কাঠজাত ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণে অর্থায়ন করেছে আড়ং। ৪২টি জেলার ২১০টি উপজেলায় ৪০ হাজার ১টি পরিবারের মধ্যে এসব চারা বিতরণ করা হয়েছে। ফলে পরিবারগুলো পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে সহায়তা পাবে, সম্ভাব্য আয়ের উৎস তৈরি করতে পারবে এবং দীর্ঘ মেয়াদে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।

এ ছাড়া আড়ং মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মিয়াওয়াকি ফরেস্ট গড়ে তুলছে। এই পদ্ধতিতে তুলনামূলকভাবে ছোট জায়গায় দেশীয় প্রজাতির গাছ ঘনভাবে রোপণ করে নিবিড় ও জীববৈচিত্র্যসমৃদ্ধ সবুজ এলাকা তৈরি করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মিয়াওয়াকি ফরেস্টে আড়ং তাদের গ্রাহক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে ক্যাম্পেইনটিকে সমর্থন জানিয়ে আসা অংশগ্রহণকারীরা সরাসরি এ উদ্যোগে অবদান রাখার সুযোগ পান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ক্ষমতায় টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ল। একে তো নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন কট্টর ইহুদিবাদী জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর আবার জোটের এক সঙ্গী জানিয়ে দিয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে সমর্থন জানাবে না তারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইসরায়েলের ক্ষমতার রাজনীতিতে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন কট্টরপন্থী এই নেতা।

গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২০ আসনের পার্লামেন্টে ৫৩ আসন পায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮ আসন। ইসরায়েলের দুটি আরব দলও নজিরবিহীন ফল করেছে। একত্রে তারা পেয়েছে পার্লামেন্ট নেসেটের ১৯টি আসন।

সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকার

কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এত দিন সরকার গঠন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। বুধবার থেকে সরকার গঠনের আলোচনা শুরু করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তাঁর হাতে ১১ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে। এ সময়ের মধ্যে সরকার গঠন না হলে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সে সময় পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন নেতানিয়াহু।

হারজগের প্রচেষ্টার মধ্যেই বৃহস্পতিবার নেতানিয়াহুর জন্য বড় দুঃসংবাদ দেয় তাঁর জোটসঙ্গী অতি রক্ষণশীল ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুদাইজম (ইউটিজে)। দলটি সাফ জানিয়ে দেয় যে তারা সরকার গঠনের জন্য শুধু নেতানিয়াহু কেন, কাউকেই সুপারিশ বা সমর্থন করবে না। যদিও নির্বাচনের পর থেকেই দলটি বারবার ইঙ্গিত দিয়ে আসছিল যে তারা নেতানিয়াহুর হাত ছাড়তে পারে।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেতানিয়াহু এখন কেন ‘জয় চুরি হয়ে যাওয়ার’ অভিযোগ তুলছেন

গাদি আইজেনকট

এবারের নির্বাচনে ইউনাইটেড তোরাহ জুদাইজম ৭ আসন পেয়েছে। অর্থাৎ তারা সরে যাওয়ার পর নেতানিয়াহু জোটের আসনসংখ্যা হবে ৪৬। এর ফলে আইজেনকটের জোটের তুলনায় নেতানিয়াহু জোটের আসনসংখ্যা কমে যাবে। বিরোধী জোটের জন্য আরও বড় একটি খবর হচ্ছে, আরব একটি দল প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকটকে সমর্থন জানাতে পারে বলে খবর বেরিয়েছে।

দলটি মনসুর আব্বাসের রাআম বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। তারা এবার আটটি আসন পেয়েছে। এ আসন যুক্ত হলে আইজেনকট প্রধানমন্ত্রী পদের জন্য মোট ৫৬টি আসনের সমর্থন পাবেন। সব মিলিয়ে নেতানিয়াহুর পতনের পথ মোটামুটি পরিষ্কার হলেও, শেষ পর্যন্ত নেসেটের দখল কারা নিচ্ছে, তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

এ বছর শেষে ইসরায়েলকে সব সামরিক সহায়তা বন্ধ করা হবে: ট্রাম্প

ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে যৌথ মহড়া ‘কোপ সাউথ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের কর্মকর্তারা

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে পাঁচ দিনব্যাপী এ মহড়া সফলভাবে সমাপ্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি তাঁর বক্তব্যে যৌথ প্রশিক্ষণ ও দুই দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার নানা কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ দিনের এই যৌথ মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা এবং বিমানসংক্রান্ত চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া আকাশপথে মালামাল পরিবহন, বিমানঘাঁটির নিরাপত্তা এবং দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের ওপর অভিজ্ঞতা বিনিময় করা হয়।

এ মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের ১৮ জন সদস্য অংশ নেন। ১ নভেম্বর শুরু হয়েছিল এই মহড়া।

বৃষ্টিভেজা লালগালিচায় শুরু, বৃষ্টিমুখর সন্ধ্যায় বিদায়। ১০ দিনের চলচ্চিত্রযাত্রা শেষে ৪ নভেম্বর পর্দা নামল ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। হিবিয়া, মারুনৌচি, ইউরাকুচো, গিনজাসহ বিভিন্ন ভেন্যুতে প্রদর্শিত হয়েছে ২০৪টি চলচ্চিত্র। সমাপনী সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে ইউরাকুচোর হিউলিক হলে জড়ো হন বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও অতিথিরা। একে একে ঘোষণা করা হয় পুরস্কার।
উৎসবের সর্বোচ্চ সম্মান টোকিও গ্রাঁ প্রি—দ্য গভর্নর অব টোকিও অ্যাওয়ার্ড জিতেছে উত্তর মেসিডোনিয়ার নির্মাতা মিলচো মানচেভস্কির ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’। অন্য পুরস্কারগুলোতেও উঠে এসেছে বৈচিত্র্যময় গল্প ও নির্মাণশৈলী। কোথাও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, কোথাও ইতিহাস ও কল্পনার মেলবন্ধন, কোথাও অপূর্ণ স্বপ্নের কথা। সমাপনী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে নির্মাতা, অভিনয়শিল্পী ও বিচারকদের কথায় উঠে আসে এসব চলচ্চিত্রের নেপথ্যের গল্প।

ভাই–বোনের সংগ্রামের গল্পে সর্বোচ্চ পুরস্কার
‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’-এর কেন্দ্রে দরিদ্র দুই ভাই–বোন মালিনা ও ভিক্টর। উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে ম্যানহোলের ঢাকনা ও ব্রোঞ্জের আবক্ষ মূর্তি চুরি করে ভাঙারি হিসেবে বিক্রি করে তাদের দিন চলে। একদিন জাতীয় বীরের ভারী মূর্তি ভিক্টরের পায়ে পড়ে গুরুতর আঘাত লাগে। ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে আরও কঠিন হয়ে ওঠে মালিনার জীবনসংগ্রাম। দুই ভাই–বোনের সম্পর্কের মধ্য দিয়ে উঠে আসে সামাজিক অবহেলা, দারিদ্র্য ও সম্পদের বৈষম্য।
উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, আলবেনিয়া, ইতালি ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে হাস্যরস, ট্র্যাজেডি ও নাটকীয়তার মেলবন্ধন বিচারকদের মন জয় করেছে।

পরিচালক মিলচো মানচেভস্কি জানান, বাড়ির কাছের পার্ক থেকে জাতীয় বীরদের মূর্তি উধাও হয়ে যাওয়ার ঘটনা থেকেই গল্পের ভাবনা আসে। পরে সেসব মূর্তির প্রতিরূপও হারিয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারেন, ভাঙারির দোকানে প্রতি কিলোগ্রাম ব্রোঞ্জের দাম মাত্র তিন ইউরো। তখনই ঘটনাটি চোরদের দৃষ্টিকোণ থেকে দেখার কথা ভাবেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কঠিন বাস্তবতার গল্পে হাস্যরস ও দ্বন্দ্ব ফুটিয়ে তুলতে অভিনয়শিল্পীরা কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন।
মালিনা চরিত্রের অভিনেত্রী সারা ক্লিমোস্কা জানান, ফিলিপ ট্রাইকোভিচের সঙ্গে চলচ্চিত্র ও মঞ্চে কাজের পূর্ব অভিজ্ঞতা ছিল তাঁর। ছবিটির জন্য তিন সপ্তাহ মহড়া করেছেন তাঁরা। বিশেষ গুরুত্ব দিয়েছেন কমেডির দৃশ্যগুলোতে।
ট্রাইকোভিচ বলেন, সহশিল্পীর অভিনয়ে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়াই বিশ্বাসযোগ্য জুটি তৈরির ভিত্তি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চরিত্রগুলোর আনন্দ ধরে রাখার চেষ্টা করেছেন তাঁরা।
পরিচালকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রযোজক ইয়ানে কর্তোশেভ। মঞ্চে রসিকতা করে বলেন, ‘আমরা টোকিওতে এসেছিলাম একটি ম্যানহোলের ঢাকনা নিয়ে, আর মেসিডোনিয়ায় ফিরছি এই সুন্দর পুরস্কার নিয়ে। আমার তো মনে হয়, বেশ ভালো বিনিময়ই হলো।’

পুরস্কার হাতে ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’ চলচ্চিত্রের অভিনেত্রী সারা ক্লিমোস্কা, অভিনেতা ফিলিপ ট্রাইকোভিচ ও প্রযোজক ইয়ানে কর্তোশেভ

পুরস্কারে বৈচিত্র্যময় চলচ্চিত্রভাষা
বিশেষ জুরি পুরস্কার পেয়েছে সুন শুনের সিঙ্গাপুরি চলচ্চিত্র ‘ম্যাজিক অ্যাটলাস’। উডকাট অ্যানিমেশনের মাধ্যমে বাস্তব ও কল্পনা, ইতিহাস ও পুরাণের মেলবন্ধন ঘটিয়েছেন নির্মাতা। প্রায় এক দশকের পরিশ্রমের স্বীকৃতি মিলেছে এই পুরস্কারে।
‘ডাবল ফ্রিডম’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন লিসান্দ্রো আলোনসো। তাঁর সংযত নির্মাণশৈলী এবং সময়ের প্রবাহকে চলচ্চিত্রে তুলে ধরার দক্ষতার প্রশংসা করেছেন বিচারকেরা।
সেরা অভিনেতা হয়েছেন ‘টু সিগারেটস, থ্রি নাইটস’-এর নারিতা রিয়ো। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ছবির পরিচালক মিশিমা ইউকিকো। অন্যদিকে ‘দ্য নাইট দ্যাট বাইন্ডস আস’-এ এক মধ্যবয়সী নারীর অসম প্রেমের গল্পে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চীনা অভিনেত্রী হু লিং।
সেরা শিল্পগত অবদানের পুরস্কার পেয়েছে ইয়েলেনা ম্যাকসিমোভিচের ‘আনটিল দ্য ডে এন্ডস’-এর চিত্রগ্রহণ। সার্বিয়ার একই সামাজিক ও রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা, কিন্তু ভিন্ন সুযোগ পাওয়া দুই তরুণ-তরুণীর সম্পর্ক নিয়ে ছবিটি। নির্মাতার ভাষায়, প্রতিবাদ এই চলচ্চিত্রের মূল বিষয় নয়, বরং গল্পের প্রেক্ষাপট।
দর্শক পুরস্কার পেয়েছে তেওদোরা আনা মিহাইয়ের ‘হেইসেল ৮৫’। ফুটবল স্টেডিয়ামের এক হৃদয়বিদারক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

প্রথম পুরস্কার, অপূর্ণ স্বপ্নের গল্প
এশিয়ান ফিউচার বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে সুইজারল্যান্ড ও তুরস্কের যৌথ প্রযোজনা ‘শেরিফে তাভসান’। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফগান পরিচালক তারেক দাউদ বলেন, ‘জীবনে এই প্রথম কোনো পুরস্কার পেলাম।’
সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, তুর্কি সহলেখকের সঙ্গে ছবিটির গল্প লেখার অনুপ্রেরণা পেয়েছেন তাঁদের দাদি-নানিদের জীবন থেকে। সীমিত সুযোগের মধ্যেও পরিবারের জন্য ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাঁরা। অথচ নিজেদের অনেক স্বপ্নই অপূর্ণ থেকে গেছে। সেই প্রাপ্তি ও আক্ষেপের অভিজ্ঞতাকে সর্বজনীন গল্পে রূপ দিতে চেয়েছেন নির্মাতারা।

টোকিও চলচ্চিত্র উৎসবে বিজয়ীরা

এবার নতুন চালু হওয়া ‘নিপ্পন সিনেমা নাউ’ বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে তানাকা মিকির ‘সিলভার এক্সপ্রেস’। জার্মানি ও ইউক্রেনের যৌথ প্রযোজনা ‘আই রেয়ারলি ওয়েক আপ ড্রিমিং’ পেয়েছে টিএফ এথিক্যাল ফিল্ম অ্যাওয়ার্ড। কুরোসাওয়া আকিরা পুরস্কারে সম্মানিত হয়েছেন ও মিপো ও মোহাম্মদ রাসুলোফ।
এবার টোকিও উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নেয় বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দর্শকদের আগ্রহ তৈরি করলেও শেষ পর্যন্ত কোনো পুরস্কার জেতেনি।

১৫ চলচ্চিত্র বিচার করতে গিয়ে
সমাপনী অনুষ্ঠানের পর ইউরাকুচো আসাহি স্কয়ারে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রতিযোগিতা বিভাগের জুরিপ্রধান রলফ ডি হিয়ার। তাঁর সঙ্গে ছিলেন বিচারকমণ্ডলীর অন্য চার সদস্য অ্যালেক্স লো, ও জুংওয়ান, ওয়াতানাবে মাকিকো ও ইয়োভ মুর।
রলফ ডি হিয়ার জানান, ভিন্ন ধরনের ১৫টি চলচ্চিত্রের মধ্য থেকে সেরা কাজগুলো বেছে নেওয়া সহজ ছিল না। তবে আলোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন, যাতে বিচারকমণ্ডলীর সবাই সন্তুষ্ট।
প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, প্রতিযোগিতার চলচ্চিত্রগুলো বিচার করার সময় তাঁরা মূলত কী খুঁজেছেন।
জবাবে জুরিপ্রধান বলেন, ‘একটি চলচ্চিত্র দেখার সময় আমি সাধারণত সেটির মধ্যে ডুবে থাকতে চাই। চলচ্চিত্রটি আমাকে কী দিচ্ছে, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। বিচারকের দৃষ্টিতে ছবি দেখা সাধারণ দর্শক হিসেবে দেখার চেয়ে সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা।’
আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, প্রতিযোগিতার ১৫টি চলচ্চিত্র বিশ্ব চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে কী বার্তা দেয়? চলচ্চিত্র কি এগোচ্ছে, নাকি পিছিয়ে পড়ছে?
রলফ ডি হিয়ার বলেন, ‘বিপুলসংখ্যক চলচ্চিত্রের মধ্য থেকে বেছে নেওয়া মাত্র ১৫টি ছবি দিয়ে সামগ্রিক পরিস্থিতি বিচার করা কঠিন। তবে এই ছবিগুলোর বৈচিত্র্য স্পষ্ট। নির্মাতারা অর্থবহ চলচ্চিত্র তৈরি করতে চাইছেন। এমন এক সময়ে এটি ঘটছে, যখন অর্থবহ চলচ্চিত্রের প্রয়োজনীয়তা অনেক বেশি।’

প্রথম আলোর প্রশ্নের জবাব দিচ্ছেন অভিনেত্রী সারা ক্লিমোস্কা। ছবি: প্রথম আলো

সমাপনী ছবি ‘কলোনি’, ছিল নানা আয়োজন
উৎসবের সমাপনী চলচ্চিত্র ছিল দক্ষিণ কোরিয়ার পরিচালক ইয়ন সাং-হোর ‘কলোনি’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও অভিনেতা কু গিয়ো-ফান। তাঁরা অ্যাকশন, জম্বি চলচ্চিত্র এবং প্রেক্ষাগৃহে ছবি দেখার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।
১০ দিনের উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ছিল মাস্টারক্লাস, বিশেষ সংলাপ, সম্মাননা ও চলচ্চিত্রকর্মীদের মতবিনিময়। জেজে ও ওয়েন ওয়াংয়ের মাস্টারক্লাস, জার্মান নির্মাতা উলরিকে ওটিঙ্গারের সঙ্গে আলোচনা, চলচ্চিত্রকর্মীদের আদান-প্রদানের আয়োজন ‘টোকিও টক’ এবং ক্রসকাট এশিয়া প্লাসের বিশেষ সিম্পোজিয়াম ছিল উল্লেখযোগ্য।
এ ছাড়া অস্কার প্রদানকারী প্রতিষ্ঠান একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘একাডেমি ইন টোকিও’ শীর্ষক বিশেষ সংলাপ।
উৎসব কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, এবার চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শকসংখ্যা ছিল ৬৯ হাজার ৭২, যা আগের বছরের তুলনায় বেশি।

উৎসবের সমাপনী ঘোষণা করছেন হিসামাতসু তাকেও

এবার অপেক্ষা ৪০তম আসরের
১০ দিনের আয়োজনের সমাপ্তি ঘোষণা করতে মঞ্চে আসেন উৎসব পরিচালক হিসামাৎসু তাকেও। তাঁর কথায়, এবারের উৎসবে এমন অনেক চলচ্চিত্র ছিল, যা দর্শকদের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। একই সঙ্গে নানা দেশের নির্মাতা ও দর্শকের মধ্যে তৈরি হয়েছে যোগাযোগের নতুন সুযোগ।
আগামী বছর টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪০তম আসর। সেই আয়োজন আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করার প্রত্যয় জানান উৎসব পরিচালক।
বৃষ্টিভেজা সন্ধ্যায় শেষ হলো এবারের চলচ্চিত্র উৎসব। পুরস্কার হাতে ফিরলেন বিজয়ীরা, নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরলেন নির্মাতা ও দর্শকেরা। আর টোকিও অপেক্ষায় রইল বিশ্ব চলচ্চিত্রের পরবর্তী মিলনমেলার।

দফায় দফায় জ্বালানি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে দলটির কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মানুষের আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুতের দাম বাড়ছে। কিন্তু মানুষের আয় সে অনুপাতে বাড়ছে না।

সরকারকে বাজার সিন্ডিকেট ভাঙার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জনগণের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের ফানুস ওড়ানো যাবে না।

চলমান শ্রমিক আন্দোলনে কারা ভাঙচুর ও নাশকতা করার চেষ্টা করছে, সরকারকে তা খুঁজে বের করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার বিভাজনের সূচনা করেছে উল্লেখ করে ঢাকা উত্তর জামায়াতের এই আমির বলেন, গণ–অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের উচিত ছিল সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। কিন্তু সেটি সরকার করছে না। এর পরিণতি তাদের ভোগ করতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাড্ডা ইউলুপের সামনে এসে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়েছে। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।
বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছে বিবিসি স্পোর্টস।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাট পার্টি থেকে নির্বাচিত প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদের একটা ভারতীয় যোগ রয়েছে।
বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং সুইডেনের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে বিপুল পরিমান খাবার ফেলে দিতে বাধ্য হয়েছে কর্মীরা।
ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হওয়ার পর, ডেমোক্র্যাটরা এখন চাইলেই কি তাদের পরিকল্পনায় থাকা বিষয়গুলো বাস্তবায়ন শুরু করতে পারবে? বিষয়টি অনেকটাই জটিল, কারণ ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস থাকলেও, রিপাবলিকানদের দখলে প্রেসিডেন্ট পদটি।
যদিও মধ্যবর্তী এই নির্বাচনগুলোয় বরাবরই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের খারাপ সময় যায়, তবে এবার রিপাবলিকানদের বড় পরাজয়কে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের শাসনের একটি জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরিবর্তন এনেছে। বিবিসি সাংবাদিকরা ব্যাখ্যা করছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে শুরু করে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পর্যন্ত - এই ফলাফল বাকি বিশ্বের জন্য কী অর্থ বহন করে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
অফিশিয়াল ম্যাচ রিপোর্ট অনুযায়ী, ম্যাচটিতে মোট দর্শক উপস্থিতি ছিল ১২ হাজার ৭৮৩ জন। ১ ঘণ্টা ৫২ মিনিটের এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত দর্শকেরা উপভোগ করেন দুই দলের লড়াই।
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে আবারও বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৭ নভেম্বর দেশটির কেরালা রাজ্যের কোচি শহরে এ কর্মসূচি পালন করবে দলটি।
তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো এমন একটি যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন, যা রিপাবলিকান পার্টির প্রতি ভোটারদের সমর্থন কমিয়ে দিয়েছে এবং মধ্যবর্তী নির্বাচনে দলটিকে শোচনীয় পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে। তবে এই ঐতিহাসিক পরাজয়ের প্রেক্ষাপটে এখন অন্য একজনকে বলির পাঁঠা বানানোর তোড়জোড় শুরু হয়েছে—আর তিনি হলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান দমনে তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনাকে উসকানি, সাহস ও সমর্থন জোগানো, হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি অংশগ্রহণ এবং অধীনস্থদের অপরাধ ঠেকাতে ব্যর্থ হওয়ার দাবি তুলে পতিত সরকারের ৭ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের তিন দিন পর কুমিল্লা থেকে কাভার্ডভ্যান এবং চার দিন পর জামালপুর থেকে ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়েছে। এসব শুঁটকির দাম প্রায় ৪০ লাখ টাকা।