হবিগঞ্জ জেলা সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে দেউন্দি চা–বাগান। চারপাশে সবুজ চা–গাছের সারি, গাছের ফাঁকে ফাঁকে শ্রমিকদের বসতি। গতকাল শনিবার সকালের কোমল রোদ আর শান্ত পরিবেশের মধ্যে বাগানের শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে দেউন্দি স্কুলের মাঠ।

জার্মান বিজনেস কাউন্সিল ট্রাস্টের (জিবিসি) তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং সদস্যদের ব্যবসায়িক নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়েছিল ৮ নভেম্বর, ২০২৬ শনিবার দ্য ওয়েস্টিন ঢাকার গোল্ড রুমে। এই আয়োজনে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টিরা এবং জিবিসির সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি একত্র হয়েছিলেন। সভায় সংগঠনের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত ক্ষেত্রগুলোকে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

সভায় জিবিসির চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম কাউন্সিলের বার্ষিক কার্যক্রমের সাফল্য, বিধিবদ্ধ নিয়মকানুন পরিপালনের হালনাগাদ তথ্য এবং জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গৃহীত ভবিষ্যৎ উদ্যোগগুলো তুলে ধরেন। জিবিসি সদস্যরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন, যেখানে তাঁরা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কৌশল এবং শিল্প খাতে আসন্ন অংশীদারির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বার্ষিক সাধারণ সভার পর জিবিসি একটি বিশেষ নৈশভোজের আয়োজন করে। এতে জার্মানির বাংলাদেশের রাষ্ট্রদূত রুডিগার লটজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল বক্তব্যে রুডিগার লটজ জার্মানি ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সমন্বয়ের ওপর জোর দেন। তিনি টেকসই উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বেসরকারি খাতে বিনিয়োগের ক্ষেত্রে উভয় পক্ষের জন্য বিদ্যমান সুযোগগুলোর ওপর আলোকপাত করেন। জিবিসি চেয়ারম্যান রাষ্ট্রদূত, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। তিনি জার্মান ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় করপোরেট অংশীজনদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার ক্ষেত্রে কাউন্সিলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পারস্পরিক মতবিনিময় ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

গাজীপুরের কালিয়াকৈরে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মী। শ্রমিক সেজে বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন।

আজ শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের এলাকা থেকে এই ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে একদল লোক পোশাকশ্রমিক পরিচয়ে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রীসহ সাধারণ মানুষ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বেলা ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময়ে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করে।

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রকৃত শ্রমিক নন। তাঁরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী বলে দাবি করেন তিনি।

ওসি আরও বলেন, মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরানো হলো শ্রমিকদের, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ

তরুণ উদ্ভাবক, প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর বিকাশে মোট এক কোটি টাকার পুরস্কার নিয়ে শুরু হচ্ছে ‘ইএটিএল ইনোভেশন হাব স্টার্টআপ পিচ কনটেস্ট ২০২৬’।

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সম্পূরক পরীক্ষা চালুর সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন। আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। এ সিদ্ধান্ত তাঁদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের প্রায় পুরো একটি শিক্ষাবর্ষ অপেক্ষা করতে হতো। নতুন উদ্যোগ সেই অনাবশ্যক বিলম্ব কমাতে পারে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন মাত্র এক বা দুটি বিষয়ে অকৃতকার্য। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ তৈরি হচ্ছে।

তবে সম্পূরক পরীক্ষা মানে পাসের মানদণ্ড শিথিল করা নয়। বরং নির্ধারিত মান অর্জনে ব্যর্থ শিক্ষার্থীকে পুনরায় নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া। তাই উদ্যোগটির সাফল্য নির্ভর করবে এর বাস্তবায়ন, মূল্যায়নের মান এবং দীর্ঘমেয়াদি নীতিগত ভিত্তির ওপর।

দ্বিতীয় সুযোগের প্রয়োজনীয়তা

একজন শিক্ষার্থী কয়েকটি বিষয়ে ভালো ফল করেও একটি বিষয়ে অকৃতকার্য হতে পারে। একটি বিষয়ের ব্যর্থতার কারণে তাঁকে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য অপেক্ষা করতে হলে সময়, অর্থ ও মানসিক শক্তির অপচয় হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য একটি বছর নষ্ট হওয়া বড় সংকট তৈরি করতে পারে।

সম্পূরক পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে অযথা বিলম্ব কমাতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা গেলে অনেক শিক্ষার্থী পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সময়সূচির সঙ্গে সমন্বয় জরুরি।

বিশ্বের বিভিন্ন দেশেও শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE), পাকিস্তানের ফেডারেল বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (FBISE) এবং নেপালের ন্যাশনাল এক্সামিনেশন বোর্ড (NEB) বিভিন্ন পর্যায়ে পুনঃপরীক্ষার ব্যবস্থা রেখেছে। এসব অভিজ্ঞতা থেকে বোঝা যায়, একটি পরীক্ষার ফলকে শিক্ষার্থীর চূড়ান্ত শিক্ষাগত সম্ভাবনা হিসেবে বিবেচনা না করে পুনরায় যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া যেতে পারে।

তবে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, পাঠ্যক্রম ও শিক্ষাবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজস্ব নীতিমালা তৈরি করতে হবে।

শিক্ষার মানের সঙ্গে আপস নয়

সম্পূরক পরীক্ষা চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কা হলো, এটি যেন শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষার প্রতি শৈথিল্য তৈরি না করে। মূল পরীক্ষায় ভালো প্রস্তুতি না নিলেও পরে আরেকটি সুযোগ পাওয়া যাবে—এমন ধারণা তৈরি হলে নিয়মিত অধ্যয়ন ও শ্রেণিকক্ষের প্রতি মনোযোগ কমতে পারে।

এ ছাড়া মূল পরীক্ষা ও সম্পূরক পরীক্ষার প্রশ্নের কঠিনতার মধ্যে বড় ধরনের পার্থক্য থাকা উচিত নয়। সম্পূরক পরীক্ষার প্রশ্ন সহজ করে পাসের হার বাড়ানো হলে একই সনদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। শিক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ দিতে হবে, কিন্তু সেই সুযোগের মাধ্যমে একই শিক্ষাগত মান অর্জন নিশ্চিত করতে হবে।

দ্রুত পরীক্ষা আয়োজন করতে গিয়ে প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র ব্যবস্থাপনা ও উত্তরপত্র মূল্যায়নে তাড়াহুড়া করা হলে অনিয়মের আশঙ্কাও তৈরি হতে পারে। একাধিক শিক্ষা বোর্ডের মধ্যে সমন্বয়হীনতা থাকলে শিক্ষার্থীদের প্রতি বৈষম্য সৃষ্টি হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হচ্ছে, তা অনুসন্ধান করা। বিষয়টি না বোঝার কারণে, পরীক্ষাভীতি, অসুস্থতা, প্রশ্নের ধরন কিংবা মূল্যায়নসংক্রান্ত সমস্যার কারণে ফল খারাপ হয়েছে কি না, তা বিশ্লেষণ করা প্রয়োজন। সম্পূরক পরীক্ষা তাৎক্ষণিক সমাধান দিতে পারে, কিন্তু শিক্ষার মৌলিক দুর্বলতা দূর করতে পারে না।

বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন

প্রয়োজন স্থায়ী নীতিমালা ও নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্র

এবারের সম্পূরক পরীক্ষা একটি তাৎক্ষণিক উদ্যোগ হিসেবে শুরু হলেও একে বিচ্ছিন্ন সিদ্ধান্ত হিসেবে রাখা উচিত নয়। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত একটি স্থায়ী ও অভিন্ন সম্পূরক পরীক্ষা নীতিমালা প্রণয়ন করা। প্রয়োজন হলে বিদ্যমান আইন ও শিক্ষা বোর্ডের ক্ষমতার আওতায় বিধিমালা জারি করতে হবে। আইনগত ভিত্তি যথেষ্ট না হলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া উচিত।

নীতিমালায় কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাওয়া প্রয়োজন।

প্রথমত, সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের যোগ্যতা ও অংশগ্রহণের শর্ত স্পষ্ট করতে হবে। অনুপস্থিতি, বহিষ্কার বা শৃঙ্খলাজনিত কারণে ফল বাতিল হওয়ার ক্ষেত্রে পৃথক বিধান থাকতে হবে।

দ্বিতীয়ত, মূল পরীক্ষার ফল প্রকাশের ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সম্পূরক পরীক্ষা আয়োজন এবং যথাসম্ভব ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা একই শিক্ষাবর্ষের মধ্যে নিজেদের ফল সংশোধনের সুযোগ পাবে।

তৃতীয়ত, শিক্ষার্থীকে পুনরায় সব বিষয়ে পরীক্ষা দিতে বাধ্য করা উচিত নয়। যে বিষয়গুলোতে সে অকৃতকার্য হয়েছে, শুধু সেগুলোতেই পরীক্ষা নেওয়া প্রয়োজন। তত্ত্বীয় ও ব্যবহারিক অংশ থাকলে উভয়ের জন্য স্পষ্ট নিয়ম থাকতে হবে।

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন

চতুর্থত, সম্পূরক পরীক্ষার জন্য জেলাভিত্তিক নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্র স্থাপন করা প্রয়োজন। নিয়মিত শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রয়োজন নেই। বরং সারা দেশে প্রায় ১৫০টি নির্বাচিত কেন্দ্রে সম্পূরক পরীক্ষা আয়োজন করা যেতে পারে। জেলা সদরের পাশাপাশি বড় ও গুরুত্বপূর্ণ উপজেলা সদরগুলোতেও পরীক্ষাকেন্দ্র রাখা যেতে পারে, যাতে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হয়।

নির্দিষ্ট কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা আয়োজন করলে নিয়মিত কলেজের শ্রেণিকক্ষ ও শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ কমবে। একই সঙ্গে কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষক নিয়োগ, নিরাপত্তা ও উত্তরপত্র সংগ্রহের কাজ আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। কেন্দ্রের সংখ্যা ও অবস্থান নির্ধারণে পরীক্ষার্থীর সংখ্যা, ভৌগোলিক দূরত্ব এবং যাতায়াতের সুবিধা বিবেচনায় নিতে হবে।

পঞ্চমত, সব শিক্ষা বোর্ডের জন্য সমমানের প্রশ্নপত্র, অভিন্ন মূল্যায়ন নির্দেশিকা এবং স্বচ্ছ ফল প্রকাশের ব্যবস্থা থাকা জরুরি। উত্তরপত্রের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের সুযোগও রাখতে হবে।

ষষ্ঠত, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অযথা বিলম্ব করা যাবে না। এ জন্য বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন।

পরীক্ষার ফি যুক্তিসংগত রাখতে হবে। দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ফি মওকুফ বা বিশেষ সহায়তার ব্যবস্থা করা যেতে পারে। একই সঙ্গে প্রতিবছর বিষয়ভিত্তিক অকৃতকার্যতার হার, সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণের হার বিশ্লেষণ করে শিক্ষা বোর্ডগুলোকে প্রতিবেদন প্রকাশ করতে হবে।

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা

ব্যর্থতার কারণ দূর করতে হবে

সম্পূরক পরীক্ষা চালু হলেই শিক্ষার মানোন্নয়ন ঘটবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হচ্ছেন, কোন বিষয়ে তাঁদের শিখন-ঘাটতি বেশি এবং শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর, এসব বিষয় নিয়মিত পর্যালোচনা করতে হবে।

অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য কলেজ পর্যায়ে স্বল্পমেয়াদি পুনর্বাসনমূলক বা Remedial Learning Programme চালু করা যেতে পারে। বিষয়ভিত্তিক অতিরিক্ত ক্লাস, শিক্ষক পরামর্শ, মডেল পরীক্ষা ও দুর্বলতা নির্ণয়ের মাধ্যমে তাঁদের প্রস্তুত করতে হবে।

শুধু পরীক্ষা নেওয়া নয়, পরীক্ষার আগে শিক্ষার্থীদের প্রকৃত শেখার সুযোগ তৈরি করাই হওয়া উচিত এই ব্যবস্থার মূল উদ্দেশ্য।

একই সঙ্গে শিক্ষকদের পেশাগত দায়িত্ব, প্রতিষ্ঠানের একাডেমিক তদারকি এবং শিক্ষা প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীর ব্যর্থতাকে কেবল তাঁর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে দেখার সুযোগ নেই; এর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠদান ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার কার্যকারিতাও জড়িত।

দ্বিতীয় সুযোগ হোক শিক্ষার সেতু

বাংলাদেশে সম্পূরক পরীক্ষা চালুর সিদ্ধান্ত সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব। তবে এর সাফল্য নির্ভর করবে আমরা একে কীভাবে পরিচালনা করছি, তার ওপর। এটি যদি কেবল পরীক্ষার ফল প্রকাশের পর সাময়িক চাপ কমানোর উদ্যোগ হয়, তাহলে এর দীর্ঘমেয়াদি সুফল সীমিত থাকবে। কিন্তু একটি স্বচ্ছ, মানসম্মত ও স্থায়ী নীতিমালার অধীন পরিচালিত হলে এটি শিক্ষার্থীদের জন্য কার্যকর দ্বিতীয় সুযোগ হয়ে উঠতে পারে।

শিক্ষাব্যবস্থার উদ্দেশ্য শুধু পরীক্ষায় পাস করানো নয়; বরং প্রত্যেক শিক্ষার্থীকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করা। একটি পরীক্ষায় ব্যর্থ হওয়া মানেই একজন শিক্ষার্থীর শেখার সক্ষমতা শেষ হয়ে যাওয়া নয়। তাই তাঁকে দ্বিতীয় সুযোগ দিতে হবে, তবে সেই সুযোগের সঙ্গে মান, শৃঙ্খলা ও জবাবদিহির কোনো আপস করা যাবে না।

সম্পূরক পরীক্ষা হোক ব্যর্থতার বিকল্প নয়, বরং শিক্ষার্থীর ঘাটতি পূরণ করে এগিয়ে যাওয়ার একটি কার্যকর সেতু।

*লেখক: শুভাশীষ দাশ, প্রভাষক, ইংরেজি, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ, ফেনী। ই–মেইল: shubha8430@gmail.com

বয়োজ্যেষ্ঠ মানুষেরা নিজেদের অভিজ্ঞতা থেকে তরুণদের নানা পরামর্শ দেন। ‘বুড়োদের কথা’কে অনেক তরুণ অবশ্য গ্রহণ করতেও চান না। তবে কখনো কি ভেবে দেখেছেন, ভবিষ্যতের আপনি কী পরামর্শ দেবেন আজকের আপনাকে?

অতীত কিংবা ভবিষ্যতের আপনি কি কখনো বর্তমানের সঙ্গে কথা বলেন? প্রশ্নটি একটু অদ্ভুত মনে হতে পারে। কারণ, ‘টাইম মেশিন’ ছাড়া আপনি ইচ্ছেমতো সময়ের পথ পেরোতে পারবেন না। তবে বিষয়টি এত কঠিনও নয়।

অতীতের সঙ্গে আলাপচারিতা

আপনি চাইলেই আপনার অতীতের সঙ্গে কথা বলতে পারেন। অনেক সময় আপনি হয়তো ভাবেন, ‘কেন যে সেদিন ওই কাজ করলাম না?’ এই আক্ষেপ মেটাতে বর্তমানের আপনার কিন্তু আর কিছু করার নেই। তবু আপনি সেদিনের আপনাকে (অর্থাৎ অতীতের আপনাকে) লক্ষ্য করেই কথাটা বলছেন। আপনার অতীত আপনি জানেন। জানেন বর্তমানকেও। তাই এমনভাবে ভাবা সম্ভব। নিজের অতীতের সঙ্গে বর্তমান থেকে কথোপকথন চালানোও সহজ।

ভবিষ্যতের সঙ্গে কথোপকথন

অষ্টাদশ শতকের দার্শনিকদের লেখায় ভবিষ্যতের ‘আমি’ বিষয়টি দারুণভাবে উঠে এসেছিল। একই বিষয় নিয়ে গবেষণা করছেন আধুনিক যুগের মনোবিজ্ঞানীরাও।
তবে মুশকিল হলো, ভবিষ্যতের আপনাকে আপনি এখনো চেনেন না। তাই তাঁর সঙ্গে আলাপচারিতা একটু কঠিন মনে হতে পারে। কিন্তু আপনি ভবিষ্যতে নিজেকে যেমন দেখতে চান, তেমনটা কল্পনা করে নিতে পারেন। আরও ভাবতে পারেন, আপনার পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তিত রূপটাকে। এই কল্পনা করে নিতে পারলে আপনি কথা বলতে পারবেন ভবিষ্যতের আপনার সঙ্গে। আপনার বর্তমানকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে সাহায্য করতে পারে এই কথোপকথন।

ভবিষ্যতের ‘আমি’র কাছে প্রশ্ন করুন

সময়ের সঙ্গে তুমি কীভাবে বদলেছ?—নিজেকে প্রশ্ন করুন

ভবিষ্যতের আপনার কাছে জানতে চাইতে পারেন বেশ কিছু বিষয়। তাতে বর্তমানে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, সে সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে। নিজেকে প্রশ্ন করুন—

তুমি কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গর্বিত? কেন?

সময়ের সঙ্গে তুমি কীভাবে বদলেছ?

কোন কাজগুলো করার জন্য তোমার আক্ষেপ হয়?

কোন কাজগুলো না করার জন্য তোমার আক্ষেপ হয়?

কোন মানুষ বা কোন জিনিসগুলোর অভাব তুমি সবচেয়ে বেশি বোধ করো?

কোন সময়গুলোকে তুমি বারবার ফিরে পেতে চাও?

এখন আমার কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত?

কোন বিষয়গুলো নিয়ে এখন একটু কম ভাবলেও ক্ষতি নেই?

নখ কাটার সময় এই ভুল করছেন না তো? জানলে আজ থেকেই বদলাবেন অভ্যাস

ভবিষ্যতের ‘আমি’ কী বলে বর্তমানের ‘আমি’কে

বয়সের সঙ্গে ভাবনার জগৎ সমৃদ্ধ হয়। পরিণত হয় জীবনবোধ। নিজের ও অন্যের জীবনের পরিণতি থেকে অভিজ্ঞতাও হয়। এসব পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার পর একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তরুণদের বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন। ‘টাইম ট্রাভেল’ করতে পারলে তরুণ বয়সের নিজেকেও তিনি একই ধরনের উপদেশ দিতেন। গবেষণার ফলাফল থেকে জানা যাচ্ছে তেমনটাই।

নিজের যত্ন নাও। ভালো থাকতে হলে সুস্থ থাকতেই হবে। সবার খেয়াল রাখতে গিয়ে নিজের শরীর বা মনকে অবহেলা করো না। মনের কথা শোনো। তবে খেয়াল রেখো, আজ যে কারণে তুমি জীবন দিতে প্রস্তুত, ১০ বছর পর সেটাই তোমার কাছে মূল্যহীন হয়ে পড়তে পারে।

সম্পর্কের যত্ন নাও। কাছের মানুষদের জন্য সময় বের করো। হয়তো যখন তুমি সময় ‘পাবে’, তখন সেই মানুষগুলোকে আর পাবে না। কিংবা মানুষগুলো থাকলেও সুন্দর সময়গুলো আর পাবে না।

ভুল মানুষকে এড়িয়ে চলো। জীবনসঙ্গী ও বন্ধু নির্বাচনে সতর্ক থাকো। অনেক বন্ধু থাকাটা জরুরি নয়। কিন্তু ‘ভালো বন্ধু’ থাকা জরুরি।

ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো।

সুযোগ এলে সদ্ব্যবহার করো। তবে অতিরিক্ত ঝুঁকি নিয়ো না।

নিজেকে ফাঁকি দিয়ো না। যা শেখার, তা শেখো। যা চর্চা করার, চর্চা করো। তোমার কাজ, তোমার কথা, তোমার আচরণ—এসবই পৃথিবীর বুকে তোমার চিহ্ন।

সূত্র: বিবিসি

কীভাবে হবেন নিজের সেরা ভার্সন?

ধরুন, এই তীব্র গরমে বাইরে বের হয়েছেন। পকেট থেকে ফোন বের করে ছবি তুলবেন, ম্যাপ দেখে গন্তব্য খুঁজবেন কিংবা একটু ভিডিও দেখবেন। কিন্তু কিছুক্ষণ পরই খেয়াল করলেন, ফোনটি অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। ব্যাটারির চার্জও কমছে দ্রুত। কখনো আবার পর্দায় ভেসে উঠছে সতর্কবার্তা—ফোন ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছু নির্দিষ্ট ফিচার ব্যবহার করা যাবে না।

এমন অভিজ্ঞতা আজকাল অনেকেরই হয়। বিশেষ করে বর্তমান সময়ের প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ায় স্মার্টফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন। তবে ফোন গরম হওয়া মানেই যে সেটি নষ্ট হয়ে যাচ্ছে, এমন কিন্তু নয়। ফোনে কাজ করার সময় কিছুটা তাপ তৈরি হবেই। বিপত্তি ঘটে তখনই, যখন সেই তাপ সহজে বের হতে পারে না কিংবা বাইরের প্রচণ্ড গরমের সঙ্গে ফোনের ভেতরে তৈরি হওয়া তাপও যুক্ত হয়। কিন্তু প্রশ্ন হলো, গরমে ফোনের এমন সমস্যা হয় কেন? চলুন, দেখে নেওয়া যাক।

স্মার্টফোনের ভেতরে থাকে প্রসেসর, ব্যাটারি, ডিসপ্লে ও নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ। ফোনে গেম খেলা, ভিডিও ধারণ, দীর্ঘ সময় ভিডিও কল করা কিংবা ইন্টারনেট ব্যবহার করার সময় এসব যন্ত্রাংশে তাপ উৎপন্ন হয়। সাধারণ অবস্থায় ফোনের নকশা এমনভাবে তৈরি করা হয়, যাতে কাজ করার সময় উৎপন্ন এই তাপ সহজেই পরিবেশে ছড়িয়ে যেতে পারে। কিন্তু পরিবেশের তাপমাত্রাও যদি খুব বেশি হয়, তখন তাপ বের হওয়ার এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

স্মার্টফোন কীভাবে ওয়াটারপ্রুফ করা হয়

তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে ফোন নিজেই কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নেয়। যেমন প্রসেসরের গতি কমিয়ে দেওয়া, ডিসপ্লের উজ্জ্বলতা কমানো কিংবা চার্জ নেওয়ার গতি সীমিত করা।

বেশির ভাগ স্মার্টফোনের জন্য ০-৩৫ ডিগ্রি সেলসিয়াস পরিবেশের তাপমাত্রা হলো স্বাভাবিক অবস্থা। তবে স্মার্টফোনের মডেলভেদে এই সীমারেখা ভিন্ন হতে পারে। মনে রাখতে হবে, বাইরের বাতাসের তাপমাত্রা আর ফোনের ভেতরের তাপমাত্রা এক নয়। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশেও একটানা ভারী কাজ করলে ফোনের ভেতরটা আরও গরম হয়ে যেতে পারে।

তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে ফোন নিজেই কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নেয়। যেমন প্রসেসরের গতি কমিয়ে দেওয়া, ডিসপ্লের উজ্জ্বলতা কমানো কিংবা চার্জ নেওয়ার গতি সীমিত করা। পরিস্থিতি গুরুতর হলে ফোন সাময়িকভাবে বন্ধও হয়ে যেতে পারে। এগুলো মূলত যন্ত্রটিকে বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচানোর চেষ্টা। তবে বারবার অতিরিক্ত তাপের মুখে পড়লে ব্যাটারির কার্যক্ষমতা ও আয়ু কমে যেতে পারে।

স্মার্টফোন যেভাবে আপনার সব তথ্য হাতিয়ে নেয়

বাইরের বাতাসের তাপমাত্রা আর ফোনের ভেতরের তাপমাত্রা এক নয়। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশেও একটানা ভারী কাজ করলে ফোনের ভেতরটা আরও গরম হয়ে যেতে পারে।

রোদে ফোন রাখার ঝুঁকি

গরমে ফোনের সবচেয়ে বড় শত্রু হলো সরাসরি সূর্যের আলো। বিশেষ করে গাড়ির ড্যাশবোর্ডে ফোন রেখে দেওয়া খুবই বিপজ্জনক। গাড়ির কাচ ভেদ করে সূর্যের আলো ঢুকে ভেতরের তাপমাত্রা অনেক বাড়িয়ে দিতে পারে। ফলে অল্প সময়ের মধ্যেই ফোন অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে।

তাই বাইরে বের হলে ফোন ছায়ায় রাখা উচিত। পকেট বা ব্যাগে রাখলে অনেক সময় সরাসরি রোদ থেকে সুরক্ষা পাওয়া যায়। তবে ব্যাগের ভেতরে যদি তাপ জমে থাকে, সেখানেও গরম হতে পারে ফোন। তাই জায়গাটি যেন শীতল ও বাতাস চলাচলের উপযোগী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

গরমে ফোনের সবচেয়ে বড় শত্রু হলো সরাসরি সূর্যের আলো

ফোনের কভার কি তাপ আটকে রাখে

আমাদের পছন্দের স্মার্টফোনটিকে নানা রকম আঘাত থেকে বাঁচাতে আমরা হরেক রকমের কভার ব্যবহার করি। কিন্তু মোটা কভার কিছু পরিস্থিতিতে ফোনের তাপ বাইরে বের হওয়ার প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। বিশেষ করে ফোন চার্জ দেওয়ার সময় বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় এমনটা হতে পারে। ফোন অস্বাভাবিক গরম হয়ে গেলে কভার খুলে সেটিকে ঠান্ডা হতে দিন। তবে কভার খুললেই যে সব সমস্যার সমাধান হবে, তা নয়। ফোনের ভেতরে কোনো ত্রুটি থাকলেও ফোন গরম হতে পারে। আর নতুন কভার কেনার সময় শুধু দেখতে সুন্দর কি না, তা না দেখে কভারটি ফোনের তাপ নির্গমনের সঙ্গে মানানসই কি না, সেটিও বিবেচনা করা উচিত।

স্মার্টফোন

তাই বাইরে বের হলে ফোন ছায়ায় রাখা উচিত। পকেট বা ব্যাগে রাখলে অনেক সময় সরাসরি রোদ থেকে সুরক্ষা পাওয়া যায়। তবে ব্যাগের ভেতরে যদি তাপ জমে থাকে, সেখানেও গরম হতে পারে ফোন।

ফোন আগে থেকে গরম থাকলে চার্জ দেবেন না

ফোন চার্জ হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবেই ব্যাটারিতে কিছুটা তাপ উৎপন্ন হয়। আগে থেকেই গরম থাকা ফোনে চার্জ দিলে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে ব্যাটারির স্বাভাবিক আয়ু কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ফোন অতিরিক্ত গরম থাকলে চার্জার খুলে ঠান্ডা হতে দেওয়া উচিত। ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার।

আগে থেকেই গরম থাকা ফোনে চার্জ দিলে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে

এতে সাধারণত তারযুক্ত চার্জারের তুলনায় বেশি তাপ উৎপন্ন হয়। যদিও বিষয়টি অনেকটাই চার্জার ও ফোনের নকশার ওপর নির্ভর করে। চার্জ দেওয়ার সময় ফোন বালিশের নিচে, বন্ধ ব্যাগে কিংবা বাতাস চলাচল করে না এমন জায়গায় না রাখাই ভালো। ফোনটি শক্ত ও সমতল কোনো পৃষ্ঠে রাখতে হবে, যাতে চারপাশের তাপ সহজে বেরিয়ে যেতে পারে। চার্জ দেওয়ার সময় সরাসরি রোদ থেকেও ফোনকে দূরে রাখা উচিত।

শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়

ফোন অতিরিক্ত গরম থাকলে চার্জার খুলে ঠান্ডা হতে দেওয়া উচিত। ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। এতে সাধারণত তারযুক্ত চার্জারের তুলনায় বেশি তাপ উৎপন্ন হয়।

অ্যাপ ব্যবহারে সতর্কতা

বাইরে প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় গেম খেলা, উচ্চ মানের ভিডিও ধারণ, ভিডিও সম্পাদনা কিংবা ভিডিও কল করলে ফোনের প্রসেসর ও ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে। এর সঙ্গে যদি রোদের তাপ যোগ হয়, তাহলে ফোন দ্রুত গরম হয়ে উঠতে পারে। প্রয়োজনে ফোন ব্যবহার করুন, তবে একটানা ভারী কাজ না করাই ভালো। গাড়িতে ম্যাপ দেখার জন্য ফোন ব্যবহার করলে সরাসরি রোদে না রেখে এসির বাতাস পৌঁছায় এমন নিরাপদ স্থানে রাখতে পারেন। তবে অতিরিক্ত ঠান্ডা বাতাস যেন ফোনের ভেতরে ঘনীভূত আর্দ্রতা (কনডেনসেশন) তৈরি না করে, সেদিকেও খেয়াল রাখা জরুরি।

ফোনের পর্দা বা স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা, অপ্রয়োজনীয় লোকেশন সুবিধা বন্ধ করা এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপের কার্যক্রম সীমিত করলেও কিছুটা উপকার পাওয়া যায়। ব্যাটারি সেভার বা লো পাওয়ার মোড চালু করলে অনেক ফোনে ব্যাকগ্রাউন্ডের কাজ কমে যায়। ফলে তাপ উৎপন্ন হওয়াও কিছুটা কমতে পারে।

স্মার্টফোন কীভাবে পদক্ষেপ মাপে

ফোনের পর্দা বা স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা, অপ্রয়োজনীয় লোকেশন সুবিধা বন্ধ করা এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপের কার্যক্রম সীমিত করলেও কিছুটা উপকার পাওয়া যায়।

ফোন বেশি গরম হলে কী করবেন

ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে প্রথমেই এর ব্যবহার বন্ধ করুন। চার্জে থাকলে সংযোগ বিচ্ছিন্ন করুন এবং ফোনটিকে রোদ থেকে সরিয়ে শীতল, ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। ভারী অ্যাপ চালু থাকলে সেগুলো বন্ধ করে দিন। চাইলে স্বাভাবিক বাতাস চলাচল করে এমন স্থানে ফ্যানের কাছেও রাখা যায়। তবে ফোন ঠান্ডা করার জন্য কখনোই ফ্রিজে রাখবেন না, বরফ লাগাবেন না কিংবা হঠাৎ খুব ঠান্ডা পরিবেশে নিয়ে যাবেন না।

ফোনটিকে রোদ থেকে সরিয়ে শীতল, ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন

তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে ফোনের ভেতরে আর্দ্রতা জমে বড় ক্ষতি হতে পারে। ফোন স্বাভাবিকভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পর্দায় কোনো সতর্কবার্তা দেখালে সেটিকে অবহেলা করবেন না। ফোন ঠান্ডা হওয়ার পরও যদি বারবার অতিরিক্ত গরম হয়, ব্যাটারি ফুলে যায় কিংবা অস্বাভাবিক আচরণ করে, তাহলে ব্যবহার বন্ধ করে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

লেখক: শিক্ষার্থী, কৃষিবিজ্ঞান বিভাগ, এগ্রিকালচারাল সায়েন্স অনুষদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সূত্র: হাউ-টু গিক ডটকম

স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় শিশু-কিশোরদের মস্তিষ্ক কতটা ঝুঁকিতে

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।