রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী আটক
রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
যাত্রা শুরুর আড়াই মাসের মাথায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ।
নরসিংদীর মাধবদীতে প্রায় কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে।
চুরি করতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন ঝালকাঠি জেলা অটো শ্রমিক দলের সভাপতি মো. আলম ফকিরসহ দুইজন।
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করেছেন ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমা।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
চাকমা বিয়ে মানে শুধু দুটি মানুষের মিলন নয়, প্রজন্মান্তরে চলে আসা রীতি, আচার, খাবার, পোশাক ও সামাজিক বন্ধনের বর্ণাঢ্য উদ্যাপন।

বিশ্বের ৫২টি দেশের মানুষের ওপর করা এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। আরেক গবেষণায় তীব্র রাগের পরবর্তী দুই ঘণ্টায় হার্ট অ্যাটাকসহ হার্টের গুরুতর সমস্যার ঝুঁকি বাড়ার প্রমাণ পাওয়া গেছে।

বিশ্বের ৫২টি দেশের মানুষের ওপর করা এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে

টান টান উত্তেজনার কোনো খেলার শেষ মুহূর্তে কিংবা প্রিয় দলের আক্রমণে দর্শকের বুক ধড়ফড় করে ওঠে। গোলের সুযোগ নষ্ট হলে হতাশায় ভেঙে পড়েন অনেকে। শুধু খেলায় নয়, কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, পারিবারিক কলহ কিংবা প্রিয়জনের আকস্মিক মৃত্যুর মতো মানসিক আঘাতের পর অনেকে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন।

প্রশ্ন হলো, তীব্র রাগ, উত্তেজনা কিংবা মানসিক চাপ থেকে কি সত্যিই হার্ট অ্যাটাক হতে পারে? উত্তর—হ্যাঁ, পারে। বিশেষ করে যাঁদের আগে থেকেই হৃদ্রোগের ঝুঁকি আছে, তাঁদের ক্ষেত্রে তীব্র মানসিক চাপ বা উত্তেজনা হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক উদ্দীপক হিসেবে কাজ করতে পারে।

যে ৫ কারণে জাপানিরা মোটা হয় না

দীর্ঘস্থায়ী মানসিক চাপে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে

শরীরে তখন কী ঘটে

আমরা যখন প্রচণ্ড রেগে যাই, ভয় পাই কিংবা তীব্র মানসিক চাপে পড়ি, তখন শরীরে একধরনের জরুরি প্রতিক্রিয়া শুরু হয়, যাকে বলা হয় ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া। এ সময় শরীরে অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায়। ফলে হৃৎস্পন্দন দ্রুত হয়, রক্তচাপ বাড়ে ও হার্টের অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়। সুস্থ হার্ট সাধারণত এই পরিবর্তন সামলে নিতে পারে।

কিন্তু হার্টের রক্তনালিতে আগে থেকেই চর্বি জমে সংকোচন তৈরি হয়ে থাকলে হার্টের জন্য বাড়তি অক্সিজেনের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। আবার তীব্র মানসিক চাপের সময় কোনো কোনো ক্ষেত্রে রক্তনালির ভেতরে জমে থাকা চর্বির আবরণ ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধতে পারে। এতে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হতে পারে; অর্থাৎ রাগ-উত্তেজনা বা মানসিক চাপ সব সময় নিজে থেকে হৃদ্রোগ সৃষ্টি না করলেও আগে থেকে বিদ্যমান সমস্যাকে বিপজ্জনক করে তুলতে পারে।

গবেষণা কী বলছে

২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ চলাকালে জার্মানিতে পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, দেশটির জাতীয় দলের খেলার দিনগুলোয় হৃদ্যন্ত্রের জরুরি সমস্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। পুরুষদের ক্ষেত্রে এ ধরনের ঘটনার হার ছিল স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ। বিশেষ করে যাঁরা আগে থেকেই হৃদ্রোগে ভুগছিলেন, তাঁদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি ঘটেছে, যেটাকে খেলার উত্তেজনা ও মানসিক চাপের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়।

পরিবারে অল্প বয়সে হৃদ্রোগের ইতিহাস থাকলে সতর্ক থাকা প্রয়োজন

কাদের ঝুঁকি বেশি

যাঁদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, যাঁরা ধূমপান করেন, যাঁদের ওজন অতিরিক্ত এবং যাঁদের আগে হৃদ্রোগ হয়েছে, তাঁদের ঝুঁকি তুলনামূলক বেশি। পরিবারে অল্প বয়সে হৃদ্রোগের ইতিহাস থাকলেও সতর্ক থাকা প্রয়োজন।

বিশেষ করে যাঁদের করোনারি ধমনিতে নীরবে রোগ বাসা বেঁধেছে, তাঁরা অনেক সময় কোনো পূর্বলক্ষণ ছাড়াই স্বাভাবিক জীবন যাপন করেন। তীব্র মানসিক চাপ তখন গুরুতর সমস্যার সূচনা করতে পারে। পাশাপাশি দীর্ঘদিনের উদ্বেগ, বিষণ্নতা ও ঘুমের অভাবও পরোক্ষভাবে হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে।

ব্রোকেন হার্ট সিনড্রোম

প্রিয়জনের মৃত্যু, সম্পর্কে বিচ্ছেদ কিংবা ভয়াবহ কোনো সংবাদ থেকে তীব্র মানসিক আঘাতের পর কখনো কখনো দেখা দিতে পারে ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’, চিকিৎসাবিজ্ঞানে যার নাম স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি। এ অবস্থায় হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়।

তবে হার্টের রক্তনালিতে রক্তপ্রবাহ বন্ধ করে দেওয়ার মতো কোনো বড় ব্লক পাওয়া যায় না; বরং হৃদ্যন্ত্রের পাম্প করার ক্ষমতা সাময়িকভাবে কমে যায় এবং হার্টের কিছু অংশের সংকোচন ক্ষমতা কমে যায়। অধিকাংশ রোগী চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। তবে এ রকম অবস্থাও গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

রাগ বা মানসিক চাপের পর বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব হলে কিংবা হাত, পিঠ, ঘাড় বা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়লে হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে

কীভাবে হৃদ্যন্ত্রকে সুরক্ষিত রাখবেন

রাগ, উত্তেজনা ও মানসিক চাপ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলুন। উত্তেজিত অবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ থামুন, ধীরে ধীরে শ্বাস নিন এবং পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার চেষ্টা করুন।

দীর্ঘস্থায়ী উদ্বেগ বা বিষণ্নতা দৈনন্দিন জীবনযাপন ব্যাহত করলে চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত রক্তচাপ, রক্তের শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা করুন। এরপর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিন। ওজন নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান বাদ দিন আর চিকিৎসকের পরামর্শ ছাড়া হৃদ্রোগের ওষুধ বন্ধ করবেন না।

কখন জরুরি চিকিৎসা

রাগ বা মানসিক চাপের পর বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব হলে কিংবা হাত, পিঠ, ঘাড় বা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়লে হার্ট অ্যাটাকের আশঙ্কা করতে হবে। বিশেষ করে বুকে চাপধরা অস্বস্তি স্থায়ী হলে দেরি করা যাবে না। ‘একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে’—এমন ভেবে বসে থাকবেন না।

৭ মাসে ৩৭ কেজি ওজন কমিয়ে র্যাম্পে ফিরেছেন মডেল মাশিয়াত, কীভাবে সম্ভব করলেন

শীত আসার আগেই পদ্মার বুকে জেগে ওঠা চর আর জলাধারগুলো হয়ে উঠেছে পরিযায়ী পাখিদের বিচরণক্ষেত্র। দূরদেশের শীত ও খাদ্যসংকট এড়াতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এসব পাখি আসে বাংলাদেশে। রাজশাহীর পদ্মার চরে দল বেঁধে উড়ে বেড়াচ্ছে চখাচখি, লালঝুঁটি ভূতিহাঁস, কাদাখোঁচা, বাবুই বাটান, জিরিয়া, গাঙচিলসহ নানা প্রজাতির পাখি। কখনো নদীর জলে, কখনো কাদামাটির চরে খাবারের সন্ধানে ব্যস্ত তারা। আবার সামান্য শব্দ পেলেই ডানা মেলে উড়ে যায়। পদ্মার চরে শীতের এই পরিযায়ী পাখিদের উপস্থিতি নিয়ে এবারের ছবির গল্প।

পদ্মার চরে উড়ে এসে নামছে একঝাঁক চখাচখি। মানিকজোড় হাঁস নামেও পরিচিত এ পাখি

চখাচখি সাধারণত জোড়ায় থাকে। পুরুষ পাখিটিকে চখা ও স্ত্রী পাখিটিকে চখি বলা হয়

আকাশে ডানা মেলে উড়ছে একঝাঁক বাবুই বাটান

পদ্মার চরের কাদায় মুখোমুখি দুটি পাখি

পদ্মার জলে ভেসে বেড়াচ্ছে একঝাঁক গাঙচিল

গাঙচিল সাধারণত দল বেঁধে বিচরণ করে

সামান্য শব্দ বা নড়াচড়া টের পেয়ে একসঙ্গে উড়ে যাচ্ছে পাখির ঝাঁক

চরের দিকে উড়ে আসছে নানা প্রজাতির হাঁস

পদ্মায় লালঝুঁটি ভূতিহাঁস

লালঝুঁটি ভূতিহাঁস রাঙাঝুঁটি হাঁস নামেও পরিচিত

বিচিত্র সব পাখির আনাগোনা

অতিথি পাখি সাধারণত অক্টোবর-নভেম্বর মাস থেকে আসতে শুরু করে এবং মার্চ-এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে

পরিবর্তন অস্বাভাবিক নয়, কিন্তু সেই পরিবর্তন যদি যন্ত্রণা ও ভোগান্তি বাড়ায়, তাহলে তা কোনোভাবেই কাঙ্ক্ষিত হওয়ার কথা নয়। অধিকাংশ নাগরিকের জন্য রাজধানী ঢাকাকে একটি যন্ত্রণা আর ভোগান্তির নগরে পরিণত করা হয়েছে। বসবাসের জায়গা, যোগাযোগব্যবস্থা, কর্মস্থল, ব্যবসা–বাণিজ্যের স্থান, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, খেলাধুলা, চিত্তবিনোদন ও পরিবেশ—সবকিছুতেই ভোগান্তি।

অল্পসংখ্যক বিত্তবান শ্রেণির লোকজন ছাড়া সাধারণ মানুষের জন্য এই নগরে বসবাস অত্যন্ত কঠিন। এই কঠিনকে সহজ করাই আমাদের উন্নতির মূলমন্ত্র হওয়া উচিত। একটি সুষম নগর–পরিকল্পনা এবং এর পরিচালনব্যবস্থা প্রবর্তনই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যন্ত্রণা থেকে আনন্দে যাওয়াই আমাদের কর্মকাণ্ডের উদ্দেশ্য হওয়া উচিত। এই উদ্দেশ্য মাথায় রেখেই আমি ২০৩৫ সালের ঢাকা নিয়ে কল্পনা করেছি।

আবাসন

ঢাকায় বসবাসরত সবাই ন্যূনতম মানসম্পন্ন আবাসনে বাস করে। বাসগৃহগুলোতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো–বাতাসের ব্যবস্থা আছে, যার ফলে যন্ত্র ও কৃত্রিম উৎসের ওপর নির্ভরশীলতা অনেক কমে এসেছে। আবাসনগুলোয় ছোট, মাঝারি ও বড় পরিবারের উপযোগী বাসগৃহ ও পর্যাপ্ত উন্মুক্ত স্থান রয়েছে।

আবাসনগুলোতে শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র রয়েছে, ফলে কর্মজীবী স্ত্রী ও স্বামী উভয়ের পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। বয়স্কদের জন্য কেন্দ্র রয়েছে, তাঁরা সেখানে গল্প, আড্ডা, খেলাধুলা, বাগান করা ও অন্যান্য কাজ করতে পারছেন। ঢাকায় উদ্ভাবিত এই আবাসন মডেল পৃথিবীর বিভিন্ন উন্নত, স্বল্পোন্নত ও অনুন্নত দেশে প্রশংসিত হচ্ছে এবং গৃহীত হচ্ছে।

কর্মস্থল

রাজধানীবাসী প্রধানত সরকারি ও বেসরকারি সেবামূলক কর্মে নিয়োজিত। কর্মস্থলগুলো গণপরিবহন রুটের কাছেই অবস্থিত এবং হেঁটেও যাতায়াত করা যায়। রাজধানীতে কোনো দূষণ সৃষ্টিকারী কারখানা নেই। কোনো উৎপাদনমূলক প্রতিষ্ঠান থাকলে সেটা প্রতিবেশীদের কোনো দুর্ভোগের কারণ হয় না—এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকেরা সম্পূর্ণ সচেতন। কর্মস্থলগুলো মিশ্র ব্যবহার অঞ্চলে অবস্থিত। ফলে দিনের অধিকাংশ সময় এই স্থানগুলোয় জনসমাগম ঘটে।

শিক্ষাপ্রতিষ্ঠান

প্রাক্–প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবাসিক এলাকাগুলোর কাছাকাছি এবং পায়ে হেঁটে যাওয়ার দূরত্বের মধ্যে অবস্থিত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবাসিক এলাকার নিকটবর্তী। তবে কিছুটা দূরে অবস্থিত এবং সহজভাবে যাতায়াত করার সুবিধা বিদ্যমান। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো নগর এলাকা ও নগরপ্রান্ত এলাকায় অবস্থিত এবং গণপরিবহনে সহজে যাতায়াত করা যায়। সব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, উন্মুক্ত স্থানগুলো কর্তৃপক্ষের নির্ধারিত মান বজায় রেখে নির্মিত এবং ব্যবহারকারীদের নিরাপত্তা গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে।

ঢাকায় আবাসন সমস্যা দূর করতে বহুতল ভবনের কোন বিকল্প নেই

স্বাস্থ্যসেবা

প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানগুলো আবাসিক এলাকার কাছাকাছি অবস্থিত এবং সেগুলোতে সহজে যাতায়াত করা সম্ভব। হাসপাতালগুলো নগরের বিভিন্ন এলাকায় একটি থেকে অন্যটি গ্রহণযোগ্য দূরত্ব বজায় রেখে নিরিবিলি কোলাহলমুক্ত স্থানে অবস্থিত। সম্ভাব্য রোগীর সংখ্যা অনুপাতে বহির্বিভাগ ও আবাসিক রোগীর স্থান বরাদ্দকৃত। বিভিন্ন ধরনের পরীক্ষা ও চিকিৎসাসেবা–সংবলিত এই হাসপাতালগুলো স্বয়ংসম্পূর্ণ। ফলে রোগী ও নিকটজনদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল বা পরীক্ষাকেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়ে না। নগরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই বিষয়গুলো যাচাই–বাছাইয়ের পর হাসপাতাল পরিচালনার অনুমতি প্রদান করে থাকে।

বিনোদন ও সাংস্কৃতিক সুবিধা

এই রাজধানীতে বাসস্থান, কর্মস্থল, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় ভৌত সুবিধা রয়েছে, যেগুলো মানুষের বিকাশের সঙ্গে সম্পর্কিত। এগুলো হচ্ছে খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক সুবিধা। নগরের বিভিন্ন এলাকায় ছোট–বড় সবার খেলার উপযোগী অনেক মাঠ রয়েছে, যেখানে সকালে-বিকেলে নিয়মিত খেলাধুলা হয়। মাঠগুলোর সঙ্গে রয়েছে ব্যায়ামাগার ও ইনডোর গেমসের আয়োজন।

লেকের পাশে, নদীর পাড়ে এবং পার্কে বসে গল্প করার জন্য বসার ব্যবস্থা রয়েছে। সংগীত ও নৃত্যানুষ্ঠান, নাটক, স্থাপত্য, চারু ও কারুকলা প্রদর্শনীর জন্য রয়েছে নগরের বিভিন্ন এলাকায় দৃষ্টিনন্দন স্থাপনা।

যোগাযোগ ও পরিবহন

নগরের যোগাযোগব্যবস্থা মূলত সড়কনির্ভর। নগর কর্তৃপক্ষ সড়ক ও ফুটপাতগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করে; ব্যস্ত সড়কগুলোর রক্ষণাবেক্ষণের কাজ করা হয় মূলত ছুটির দিনগুলোয় এবং তা নগরবাসীকে আগেই জানানো হয়। বিভিন্ন সড়কের সংযোগস্থলগুলো বিশেষভাবে পরিকল্পিত এবং সুব্যবস্থাপনার কারণে যানজটমুক্ত এবং মানুষের জটলামুক্ত। সড়কে চলাচল সুশৃঙ্খল, ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা বিরল। আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করা এবং তার শাস্তি দেওয়া হয় ডিজিটাল প্রযুক্তির সাহায্যে।

এ নগরে সড়ক ছাড়াও রয়েছে নৌপথ, মেট্রো ও কমিউটার রেলপথ এবং এসব ব্যবস্থা একটি অন্যটির সঙ্গে সুন্দরভাবে যুক্ত। এ নগরের যোগাযোগব্যবস্থা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত এবং নগরবাসী এটা নিয়ে তৃপ্ত ও গর্বিত।

অল্পসংখ্যক বিত্তবান শ্রেণির লোকজন ছাড়া সাধারণ মানুষের জন্য এই নগরে বসবাস অত্যন্ত কঠিন। এই কঠিনকে সহজ করাই আমাদের উন্নতির মূলমন্ত্র হওয়া উচিত। একটি সুষম নগর–পরিকল্পনা এবং এর পরিচালনব্যবস্থা প্রবর্তনই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যন্ত্রণা থেকে আনন্দে যাওয়াই আমাদের কর্মকাণ্ডের উদ্দেশ্য হওয়া উচিত

নগরের গণপরিবহনব্যবস্থা প্রধানত বিদ্যুৎ–চালিত বাসনির্ভর। টার্মিনালগুলোয় পর্যাপ্ত সৌরবিদ্যুৎ চার্জিং স্টেশন রয়েছে, ফলে খুব সহজেই বাস চার্জ করা সম্ভব হচ্ছে। এই গণপরিবহনব্যবস্থা নারী, পুরুষ, শিশু, কিশোর, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন সবার জন্য সহজলভ্য ও আরামদায়ক। বাসস্টপেজগুলোয় রোদ–বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার যথাযথ ব্যবস্থা রয়েছে; এগুলোয় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সহজে ও নিরাপদে বাসে ওঠা এবং বাস থেকে নামার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রয়েছে একটি মেট্রোলাইন, আরও কয়েকটি নির্মাণের কাজ চলছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ–চালিত ছোট ছোট যান দ্বারা পরিচালিত প্যারাট্রানজিট ব্যবস্থা রয়েছে, যা গণপরিবহন স্টপেজ ও স্টেশনগুলোর সঙ্গে সহজ যোগাযোগ প্রদান করছে। নগরের চারপাশের নদীগুলোয় রয়েছে গণ–নৌপরিবহনব্যবস্থা এবং এসব নৌপরিবহন ব্যবহারকারীরা সহজেই স্থলভাগের গণপরিবহন স্টেশনগুলোয় যাতায়াত করতে পারে। ফলে এই নগরের যেকোনো স্থান থেকে অন্য যেকোনো স্থানে চলাচল করা অত্যন্ত সহজ ও স্বস্তিদায়ক। এই ব্যাপক ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা থাকার ফলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার অনেক কমে গেছে।

গণপরিষেবা

বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, সুপেয় পানি সরবরাহ, ঝড়বৃষ্টির পানি নিষ্কাশন, বর্জ্য ও পয়োনিষ্কাশন, কঠিন বর্জ্য অপসারণ, পরিষ্কার–পরিচ্ছন্নতা, পাবলিক টয়লেট, ইন্টারনেট, কেবল টিভি সেবাগুলোর অধিকাংশই নগর প্রশাসন দ্বারা পরিচালিত এবং বাকিগুলো নগর প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে। এর ফলে সরকারি ও বেসরকারি পরিষেবা প্রতিষ্ঠানগুলোর একটি সমন্বিত ব্যবস্থা গড়ে উঠেছে এবং এর সেবার মান অত্যন্ত উন্নত।

নগরবাসী অত্যন্ত যত্নের সঙ্গে ব্যবহার করে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভবনসংলগ্ন, ঐতিহাসিক স্থাপনা, উপাসনালয় ইত্যাদির আশপাশে পর্যাপ্ত খোলামেলা জায়গা রয়েছে।

ইমারতের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং একটি সমন্বিত গ্রিড ব্যবস্থা নগরকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস দ্বারা বিদ্যুৎ উৎপাদনের প্রথাগত ব্যবস্থা থেকে বহুলাংশে মুক্ত করেছে। নগরে জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে একটি কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে উঠেছে। নগরজুড়ে রয়েছে সিসিটিভি নেটওয়ার্ক এবং তা একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দপ্তর দ্বারা পরিচালিত হয়। ঢাকা এখন অত্যন্ত নিরাপদ নগর হিসেবে বিবেচিত এবং এই নগরে নারী–পুরুষ সবাই নির্ভয়ে চলাফেরা করে।

উন্মুক্ত স্থান

এই রাজধানীতে এখন অনেক উন্মুক্ত স্থান রয়েছে। এসব স্থানে একান্ত প্রয়োজন ছাড়া কোনো ভবন নির্মাণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। খেলার মাঠ ও উদ্যানগুলোর ব্যবস্থাপনা অত্যন্ত সুচারু। নগরবাসী অত্যন্ত যত্নের সঙ্গে ব্যবহার করে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভবনসংলগ্ন, ঐতিহাসিক স্থাপনা, উপাসনালয় ইত্যাদির আশপাশে পর্যাপ্ত খোলামেলা জায়গা রয়েছে।

জলাশয়, খাল ও নদী

গঙ্গা-পদ্মা ও ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় অবস্থিত এই নগরের চারপাশে রয়েছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদ। এ ছাড়া রয়েছে প্রচুর খাল-বিল, পুকুর-দিঘি ও বিভিন্ন জলাশয়। এসব নদী ও জলাশয়কে দূষণমুক্ত করা হয়েছে। এগুলোর পানি স্বচ্ছ এবং জলজ প্রাণবৈচিত্র্যে পরিপূর্ণ। নগর কর্তৃপক্ষ এসব প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে; নগরবাসীও এগুলোর প্রতি যত্নশীল।

প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য

নগর কর্তৃপক্ষ, সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ নগরবাসী নগরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন ও যত্নবান। এ নগরে এখন প্রচুর গাছপালা রয়েছে; গাছে গাছে প্রচুর পাখি, কাঠবিড়ালি ও বিচিত্র প্রজাতির কীটপতঙ্গের দেখা মেলে। বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টি হয়, ফলে বাতাস নির্মল।

দূষণ নিয়ন্ত্রণ

ঢাকা এখন শব্দদূষণ, বায়ুদূষণ ও পানিদূষণ থেকে মুক্ত একটি স্বাস্থ্যকর নগর। এটা সম্ভব হয়েছে নগর কর্তৃপক্ষের কঠোর তদারকি এবং দূষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ফলে। তা ছাড়া সব ধরনের দূষণ প্রতিরোধের বিষয়ে নাগরিক সমাজ, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় তৎপরতাও এই ক্ষেত্রে সহায়ক হয়েছে। এ নগরের রাস্তাঘাটে এখন কালো ধোঁয়া উদ্গিরণকারী কোনো যানবাহন চলাচল করতে দেখা যায় না, হর্নের শব্দ শোনা যায় না, দিন–রাত উচ্চ ভলিউমে মাইকের শব্দে নগরবাসীর শ্রবণেন্দ্রিয় পীড়ন বন্ধ হয়েছে। এ নগরে এখন কেউ উন্মুক্ত স্থানে আগুন জ্বালিয়ে পরিবেশের ক্ষতি করে না, যেখানে–সেখানে বর্জ্য ফেলে না।

নগর রূপায়ণ, পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনা

নগর রূপায়ণ, পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব এখন ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের পরিবর্তে একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান পালন করে। সেটি হলো বৃহত্তর ঢাকা নগর প্রশাসন। এই প্রশাসনের অধীনে ঢাকা নগরকে কেন্দ্রীয়, উত্তর, পূর্ব, দক্ষিণ ও পশ্চিম—পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। দেশ–বিদেশের সেরা স্থপতি, নগর–পরিকল্পনাবিদ, অঞ্চল–পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও অন্যান্য বিশেষজ্ঞ সমন্বয়ে পরিচালিত হচ্ছে নগর রূপায়ণ ও পরিকল্পনা কার্যক্রম।

নগরের প্রণীত রূপ ও পরিকল্পনা বাস্তবায়নে জড়িত রয়েছে অভিজ্ঞ কর্মকর্তা ও প্রতিষ্ঠান। এসব কর্মকাণ্ডের ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি এবং নগরের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি পরিষদের মাধ্যমে।

* সাইফ উল হক: স্থপতি ও নগর–পরিকল্পনাকারী

ট্রাম্পের দৃষ্টিতে, ইসরায়েলই তাঁকে ইরানের সঙ্গে ধ্বংসাত্মক ও বিপর্যয়কর যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। তবে একজন বিশ্লেষকের মতে, উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের মন্তব্যকে তেমন পাত্তা দেবে না।
রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘আর্ট ঢাকা ২০২৬’। এতে অংশ নিয়েছিলেন ১৩০ জনের বেশি শিল্পী এবং বিক্রি হয়েছে অর্ধেকের বেশি শিল্পকর্ম।
মুখস্থবিদ্যার বদলে চাকরির পরীক্ষায় বিশ্লেষণী দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির ওপর জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ক্যাথলিক যাজক ‘ফাদার জাস্টিন’ বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। ‘বেদগুরু’ ও ‘শায়েখ’ এআই যথাক্রমে হিন্দু ও মুসলমানদের ধর্মীয় দিকনির্দেশনা দেন। কিন্তু এরা কেউ বাস্তবে নেই।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।
আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
এ ছাড়া আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা এবং রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা ফাঁকির তথ্য পাওয়া গেছে।
সিলেট টেস্টে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের পরও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে।
পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করেছেন ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমা।
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
চুরি করতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন ঝালকাঠি জেলা অটো শ্রমিক দলের সভাপতি মো. আলম ফকিরসহ দুইজন।
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে।