শুল্কমুক্ত সুতা উৎপাদনে ব্যবহার না করে বিক্রি, ছয় বস্ত্রকলে ২৬৯ কোটি টাকার ফাঁকি

এ ছাড়া আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা এবং রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা ফাঁকির তথ্য পাওয়া গেছে।

জেনসেন হুয়াং: এনভিডিয়ার ‘সবচেয়ে বড় সম্পদ’ই কি এখন কোম্পানির সবচেয়ে বড় বিপদ?

হুয়াংয়ের ঘটনাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কারণ এখানে শুধু অনৈতিক সম্পর্ক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরাশক্তি আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী চীনের যোগসূত্র।

জেনসেন হুয়াং: এনভিডিয়ার ‘সবচেয়ে বড় সম্পদ’ই কি এখন কোম্পানির সবচেয়ে বড় বিপদ?
সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কয়েকটি কারখানা ছুটি ঘোষণা

ঢাকার সাভার ও আশুলিয়ায় নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কয়েকটি কারখানা ছুটি ঘোষণা
ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতাল ছেড়েছে ৫৩ শিক্ষার্থী, ভর্তি ৩৫

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে ৮৮ শিক্ষার্থী।

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতাল ছেড়েছে ৫৩ শিক্ষার্থী, ভর্তি ৩৫
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিং কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

এরও আগে ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। পরে নতুন করে আবেদনটি বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিং কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
রহস্য গল্পে জয়া-শ্রাবন্তী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশে তো বটেই, ওপার বাংলায়ও ছড়িয়েছেন যশ-খ্যাতি।

রহস্য গল্পে জয়া-শ্রাবন্তী
রাজধানীতে বাসচাপায় ২ নারী নিহত

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন।

রাজধানীতে বাসচাপায় ২ নারী নিহত

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫
জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১-২০ গ্রেডে ১৫৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ ২ ডিসেম্বর ২০২৬।

নভেম্বর ১১, ২০২৬
বয়স ছয় মাসও হয়নি, হাম নিয়ে হাসপাতালে
বয়স ছয় মাসও হয়নি, হাম নিয়ে হাসপাতালে

প্রাদুর্ভাব শুরুর আট মাস পরও হাসপাতালটিতে হামের রোগীর চাপ কমছে না। গতকাল সেখানে ভর্তি ছিল ৪৫২ জন।

নভেম্বর ১১, ২০২৬
পার্লামেন্টে নেতানিয়াহু-বেনেটের তুমুল বাগ্‌যুদ্ধ, ওয়াকআউট বিরোধীদের
পার্লামেন্টে নেতানিয়াহু-বেনেটের তুমুল বাগ্‌যুদ্ধ, ওয়াকআউট বিরোধীদের

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এ সময় পাল্টাপাল্টি স্লোগান, চিৎকার ও ওয়াকআউটের ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১১, ২০২৬
খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ
খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ

বাংলাদেশের উন্নয়নে তৈরি পোশাকশিল্পের অবদান অপরিসীম। ভবিষ্যতে এই শিল্পের গুরুত্ব আরও বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, ১ ট্রিলিয়ন ডলারের উচ্চ-মধ্যম আয়ের অর্থনীতি বিনির্মাণে পোশাক খাত কি একাই ভার বহন করতে পারবে? তৈরি পোশাকের পাশাপাশি আর কোন খাতগুলো দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে? আর পোশাকশিল্প যখন এখনো শক্ত অবস্থানে রয়েছে, তখন কি আমরা সেই আয় ও সামর্থ্য কাজে লাগিয়ে নতুন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেব?

তৈরি পোশাকশিল্পের প্রভাব

১৯৭০-এর দশকের শেষ দিকে বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের যাত্রা শুরু হয়। তারপর খুব দ্রুতই এ খাতের বিকাশ ঘটে। ১৯৯০–৯১ অর্থবছরেই দেশের মোট রপ্তানি আয়ের অর্ধেক আসতে শুরু করে তৈরি পোশাক থেকে। ১৯৯৭–৯৮ অর্থবছর থেকে প্রতিবছর মোট রপ্তানিতে এ খাত ৭৩ থেকে ৮৪ শতাংশের মধ্যে রয়েছে। ১৯৯৭–৯৮ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আয় ছিল ৩৮০ কোটি ডলার। ২০১৮–১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪১০ কোটি ডলারে এবং ২০২১–২২ অর্থবছরে সর্বোচ্চ ৪ হাজার ২৬০ কোটি ডলারে পৌঁছায়।

সামনে আরও কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে শুল্কমুক্ত রপ্তানির কিছু সুবিধা হারাতে পারে।

এই শিল্পে বর্তমানে সরাসরি কাজ করছেন প্রায় ৪০ লাখ মানুষ। বিশেষ করে গ্রামের লাখ লাখ নারীর জন্য আনুষ্ঠানিক খাতে কাজের সুযোগ তৈরি করেছে পোশাকশিল্প। বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ডব্লিউ আর্থার লুইস কৃষি থেকে বাড়তি শ্রমশক্তিকে আধুনিক শিল্পে নিয়ে আসার যে ধারণা দিয়েছিলেন, বাংলাদেশের পোশাকশিল্প অনেকটা সেই ভূমিকাই পালন করেছে। কৃষিতে তুলনামূলক কম উৎপাদনশীল কাজে যুক্ত মানুষকে শিল্পের কাজে নিয়ে আসা দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় সাফল্য।

একটি খাতে অতিরিক্ত নির্ভরতা

তবে এই সাফল্যের পরিসংখ্যানেই এখন সতর্ক হওয়ার কারণ রয়েছে। গত অর্থবছরে পোশাক রপ্তানি ২০২১–২২ অর্থবছরের সর্বোচ্চ আয়ের তুলনায় প্রায় ৯ শতাংশ কম ছিল। আগের অর্থবছরের তুলনায় কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ। রপ্তানির পণ্যের ধরনও সীমিত। প্যান্ট, টি-শার্ট, সোয়েটার ও শার্ট—এই চার ধরনের পণ্য থেকেই আসে মোট পোশাক রপ্তানির প্রায় ৮০ শতাংশ আয়। শুধু প্যান্ট ও টি-শার্টের অংশই ৫৪ শতাংশ। রপ্তানি বাজারের ক্ষেত্রেও আমরা অল্প কয়েকটি দেশের ওপর নির্ভরশীল। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় যায় বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৮৪ শতাংশ; শুধু ইউরোপীয় ইউনিয়নেই যায় ৪৯ শতাংশ। অন্য দিকে একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার জার্মানিতে পোশাক রপ্তানি ১১ দশমিক ৫ শতাংশ কমে ৪৪০ কোটি ডলারে নেমেছে।

জিএসপি প্লাস সুবিধা বা মুক্ত বাণিজ্যচুক্তি না থাকলে তৈরি পোশাকের ওপর গড় শুল্ক প্রায় ১২ শতাংশে পৌঁছাতে পারে। এদিকে ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি সম্পন্ন করেছে।

গত কয়েক দশকে ভিয়েতনাম কৃষিপণ্য ও সাধারণ শিল্পপণ্য রপ্তানি থেকে ধীরে ধীরে ইলেকট্রনিকস ও যন্ত্রপাতি রপ্তানির দিকে এগিয়েছে। থাইল্যান্ডও বিদেশি বিনিয়োগ কাজে লাগিয়ে এবং শিল্পের জন্য প্রয়োজনীয় পণ্য ও যন্ত্রাংশের সরবরাহব্যবস্থা গড়ে তুলে রপ্তানিতে বৈচিত্র্য এনেছে। ভারত প্রকৌশলপণ্য, পেট্রোলিয়ামজাত পণ্য, ইলেকট্রনিকস, ওষুধসহ বিভিন্ন খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। এসব দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শেখার আছে। পোশাকশিল্পের পাশাপাশি অন্য খাতগুলোকে প্রতিযোগিতায় এগিয়ে নিতে নিয়মিত বিনিয়োগ, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক উৎপাদন ও সরবরাহব্যবস্থার সঙ্গে আরও ভালো যোগাযোগ গড়ে তুলতে হবে।

সামনে আরও কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে শুল্কমুক্ত রপ্তানির কিছু সুবিধা হারাতে পারে। জিএসপি প্লাস সুবিধা বা মুক্ত বাণিজ্যচুক্তি না থাকলে তৈরি পোশাকের ওপর গড় শুল্ক প্রায় ১২ শতাংশে পৌঁছাতে পারে। এদিকে ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি সম্পন্ন করেছে।

আরও রপ্তানি খাতের অনুপস্থিতি

পোশাকের বাইরে অন্য খাতগুলোর রপ্তানি আয় দীর্ঘদিন ধরে তেমন বাড়ছে না। মোট রপ্তানি থেকে পোশাক বাদ দিলে দেখা যায়, ২০২৫–২৬ অর্থবছরে অন্য সব খাত মিলিয়ে রপ্তানি আয় ছিল প্রায় ৯৩০ কোটি ডলার। ২০২১–২২ অর্থবছরে ছিল প্রায় ৯৫০ কোটি ডলার। অর্থাৎ চার বছর পরও আয় প্রায় একই জায়গায় রয়ে গেছে। রপ্তানিতে বৈচিত্র্য আনার কথা বহু বছর ধরে বলা হচ্ছে, কিন্তু সে অনুযায়ী নতুন খাতের বিকাশ ঘটেনি।

চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় খাত হতে পারে

এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। আমাদের ব্যবসা ও রপ্তানিসংক্রান্ত নীতিসহায়তা মূলত পোশাকশিল্পকে ঘিরেই গড়ে উঠেছে। শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা, নগদ প্রণোদনা এবং নীতিনির্ধারকদের বিশেষ মনোযোগ বেশি পেয়েছে সফল এই শিল্প। অন্য খাতগুলোকে হয় একই ব্যবস্থার মধ্যে নিজেদের জায়গা করে নিতে হয়েছে, নয়তো অনেক ক্ষেত্রে সহায়তা ছাড়াই চলতে হয়েছে। বিনিয়োগকারীদের কাছেও পোশাকশিল্প ছিল তুলনামূলক নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র। একটি খাতে ভালো লাভের সুযোগ থাকলে অন্য খাতে বিনিয়োগের আগ্রহ সহজে তৈরি হয় না। এর সঙ্গে রয়েছে বিদ্যুৎ, পণ্য পরিবহন ও বন্দরের সেবায় অনিশ্চয়তা। পোশাকশিল্প এসব সমস্যা কোনোভাবে সামাল দিতে পারলেও নতুন অনেক খাতের পক্ষে তা কঠিন।

সম্ভাবনাময় পাঁচটি খাত

বাংলাদেশের আরও অন্তত পাঁচটি খাত বড় হওয়ার সুযোগ রয়েছে। এগুলো হলো চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা; ওষুধশিল্প; হালকা প্রকৌশল; তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ। এসব খাতে কাজ করার মতো কিছু ভিত্তি ইতিমধ্যে তৈরি হয়েছে। পরিকল্পনা করে এগোতে পারলে তৈরি পোশাকের পাশাপাশি এসব খাত থেকেও রপ্তানি আয় বাড়বে, নতুন বিনিয়োগ আসবে এবং আরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের আরও অন্তত পাঁচটি খাত বড় হওয়ার সুযোগ রয়েছে। এগুলো হলো চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা; ওষুধশিল্প; হালকা প্রকৌশল; তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ

চামড়া ও জুতা, হালকা প্রকৌশল এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ—এই তিন খাতে শিল্পের পরিসর বাড়ানোর বড় সুযোগ রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে চামড়া, চামড়াজাত পণ্য ও সব ধরনের জুতা মিলিয়ে রপ্তানি আয় হয়েছে ১৭৬ কোটি ডলার। অথচ জুতার বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশ এখনো খুবই কম। এই বাজারে আরও ভালো অবস্থান তৈরি করতে হলে পরিবেশ রক্ষার নিয়ম মেনে চলতে হবে, পণ্যের মান উন্নত করতে হবে এবং উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ বাড়াতে হবে।

হালকা প্রকৌশলেও বহু ছোট প্রতিষ্ঠান রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানকে বড় করতে উন্নত প্রযুক্তি, পণ্যের মান পরীক্ষার ব্যবস্থা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ প্রয়োজন। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণেও বড় সম্ভাবনা রয়েছে। এ জন্য পণ্য সংরক্ষণ ও পরিবহনের সময় প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, পণ্যের উৎস ও উৎপাদনের তথ্য সংরক্ষণ এবং ভালোভাবে মোড়কজাত করার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

২০২৪–২৫ অর্থবছরে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা রপ্তানি থেকে আয় হয়েছে ৭২ কোটি ৪৬ লাখ ডলার, যা ৫০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। এ খাতে আরও এগোতে হলে বিদেশি প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ও সেবা তৈরি, একই সফটওয়্যার বারবার বিক্রি করার মতো নিজস্ব পণ্য গড়ে তোলা এবং আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরিতে গুরুত্ব দিতে হবে। সব খাতেই প্রয়োজন দক্ষ জনবল, ব্যবসা পরিচালনার ভালো সক্ষমতা, নির্ভরযোগ্য অবকাঠামো এবং প্রতিটি শিল্পের সমস্যা বুঝে প্রয়োজনীয় সহায়তা দেওয়া। তবেই এসব খাতের বর্তমান সম্ভাবনাকে বড় রপ্তানি ব্যবসায় পরিণত করা সম্ভব হবে।

রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে

প্রথমেই বাণিজ্য কূটনীতিতে জোর দিতে হবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার সময়সীমা পেছাক বা না পেছাক, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যসুবিধা নিয়ে এখনই আলোচনা করা জরুরি। একই সঙ্গে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) চূড়ান্ত করা ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

সব খাতের জন্য ব্যবসার পরিবেশ ভালো করতে হবে। নিয়মিত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, আধুনিক আইন ও বিধিবিধান প্রণয়ন করে নিয়ন্ত্রণব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করতে হবে।

পণ্য পরিবহন ও বন্দরসেবার মান বাড়াতে হবে। বন্দরে পণ্য পড়ে থাকার সময়, কাস্টমসের ছাড়পত্র পেতে প্রয়োজনীয় সময় এবং দেশের ভেতরে পণ্য পরিবহনের খরচ—এসব কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। উৎপাদনকেন্দ্রের সঙ্গে বন্দর ও সীমান্তের যোগাযোগও উন্নত করা দরকার।

ঢালাও প্রণোদনার বদলে কাজের ফল দেখে সহায়তা দিতে হবে। নগদ প্রণোদনা ধীরে ধীরে কমিয়ে আনার সময় নতুন সহায়তা পাওয়ার সুযোগ সব খাতের জন্য উন্মুক্ত রাখতে হবে। এই সহায়তা রপ্তানিতে অর্জনের সঙ্গে যুক্ত করতে হবে এবং সময়ের সঙ্গে ধীরে ধীরে কমাতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানুষ তৈরি করতে হবে। চামড়া, ওষুধ, প্রকৌশল ও সফটওয়্যার খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে প্রশিক্ষণ চালু করতে হবে, যাতে তরুণেরা চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারেন।

অগ্রাধিকার খাত নির্দিষ্ট করে প্রতিটি খাতের জন্য নির্দিষ্ট সময়ের খাতভিত্তিক পরিকল্পনা করতে হবে। সরকার ও সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তারা মিলে ঠিক করবেন, কোন পণ্য নিয়ে কোন বাজারে এগোনো হবে, কোথায় বাধা রয়েছে এবং সেই বাধা দূর করতে কী ধরনের নীতি পরিবর্তন, জনবল, অবকাঠামো ও বিনিয়োগ প্রয়োজন। শুধু পরিকল্পনা করলেই হবে না; কোন প্রতিষ্ঠান কী কাজ করবে, কত টাকা লাগবে এবং কত দিনের মধ্যে কাজ শেষ হবে—সবই স্পষ্ট করতে হবে।

* এম মাসরুর রিয়াজ: পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান

নভেম্বর ১১, ২০২৬
১৫ সেকেন্ডের ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে নতুন জেমিনাইতে
১৫ সেকেন্ডের ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে নতুন জেমিনাইতে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভিডিও তৈরি ও সম্পাদনার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন মডেল উন্মোচন করেছে গুগল। ‘জেমিনাই ওমনি ১.২ ফ্ল্যাশ’ নামের এ মডেলের সাহায্যে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। পাশাপাশি আগে থেকে তৈরি ভিডিওতে লিখে নির্দেশনা দিয়েই প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা সম্ভব হবে। ফলে ভিডিওর কোনো দৃশ্য বা উপাদানে সামান্য পরিবর্তন আনতে পুরো ভিডিও নতুন করে তৈরির প্রয়োজন হবে না।

গুগলের দাবি, আগের সংস্করণের তুলনায় নতুন মডেলে ভিডিও তৈরির খরচ ৩০ শতাংশ কমানো হয়েছে। এ ছাড়া ভিডিওর শব্দের মান উন্নত করার পাশাপাশি বিভিন্ন দৃশ্যে মানুষের চেহারা, পোশাক ও পণ্যের বিবরণে সামঞ্জস্য বজায় রাখার সক্ষমতা বাড়ানো হয়েছে। এসব সুবিধা বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত কনটেন্ট নির্মাতাদের ভিডিও তৈরির কাজ সহজ করবে।

গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে জেমিনাই ওমনি ১.২ ফ্ল্যাশ উন্মোচনের ঘোষণা দিয়েছে গুগল। মডেলটি এখন ডেভেলপাররা জেমিনাই এপিআই ও গুগল এআই স্টুডিওর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য এটি পাওয়া যাচ্ছে গুগল ক্লাউডে। নতুন মডেলের অন্যতম প্রধান সুবিধা হলো সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ধারাবাহিক ভিডিও তৈরির সক্ষমতা। আগের সংস্করণ জেমিনি ওমনি ১.১ দিয়ে সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করা যেত। নতুন মডেলে ব্যবহারকারীরা ৩ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে ভিডিওর দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতি এক সেকেন্ডের ব্যবধানে সময় বেছে নেওয়ার সুযোগ রয়েছে। ভিডিও তৈরির খরচও কমিয়েছে গুগল। নতুন মডেলে ৩৬০পি ও ৭২০পি রেজোল্যুশনের ভিডিও তৈরিতে প্রতি সেকেন্ডে খরচ হবে ৭ সেন্ট। পরবর্তী সময়ে এসব ভিডিওর রেজোল্যুশন বাড়িয়ে ১০৮০পি বা ৪কে করা যাবে।

জেমিনাই ওমনি ১.২ ফ্ল্যাশে যুক্ত হয়েছে নির্দেশনার মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা। এর ফলে ভিডিওতে কোনো পরিবর্তন আনতে পুরো ভিডিও নতুন করে তৈরি করতে হবে না। বরং সাধারণ ভাষায় লিখে নির্দেশনা দিলেই নির্দিষ্ট অংশে পরিবর্তন আনা যাবে। ভিডিওতে থাকা কোনো পণ্য বদলানো, পেছনের দৃশ্য পরিবর্তন, আলোর মাত্রা বা আবহাওয়ার ধরন পাল্টানো এবং ভিডিওর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত পরিবর্তন করা যাবে। একই ভিডিও ব্যবহার করে বিজ্ঞাপনের একাধিক সংস্করণ তৈরির ক্ষেত্রেও এ সুবিধা কাজে আসবে।

ভিডিও তৈরির সময় বিভিন্ন উপাদানকে নমুনা বা রেফারেন্স হিসেবেও ব্যবহার করা যাবে। এ জন্য চরিত্র, পণ্য ও দৃশ্যের ছবি দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ তিন সেকেন্ডের ভিডিও ক্লিপ এবং শব্দের নমুনা যুক্ত করা যাবে। গুগলের ভাষ্য, এসব নমুনা অনুসরণ করে ভিডিওর বিভিন্ন দৃশ্যে মানুষের চেহারা, পোশাক, পণ্যের প্যাকেজিং, লেখা ও ব্র্যান্ডের রং একই রকম রাখা সম্ভব হবে। ফলে ক্যামেরার অবস্থান বা দৃশ্যের কোণ পরিবর্তন হলেও ভিডিওর গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে।

ভিডিও তৈরির পাশাপাশি শব্দ উৎপাদনের সক্ষমতাও উন্নত করেছে গুগল। নতুন মডেলে সংলাপ আরও স্বাভাবিক শোনাবে। কথার সঙ্গে বক্তার ঠোঁটের নড়াচড়ার সামঞ্জস্য বাড়ানোর পাশাপাশি একাধিক বক্তার জন্য আলাদা কণ্ঠস্বর তৈরির সুবিধাও রাখা হয়েছে। ফলে ভিডিওতে একাধিক ব্যক্তির কথোপকথন আরও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা যাবে।

ক্যামেরার গতিবিধি নিয়ন্ত্রণের জন্যও নতুন কিছু সুবিধা যোগ করা হয়েছে। এর মাধ্যমে প্রথম ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কোনো স্থানের ভেতর দিয়ে ক্যামেরার চলাচল, ক্যামেরার ধীরে ধীরে দূরে সরে যাওয়া এবং কোনো বস্তুকে কেন্দ্র করে ক্যামেরার চারপাশে ঘোরার দৃশ্য তৈরি করা যাবে। পণ্যের পরিচিতি, বিজ্ঞাপন ও অন্যান্য স্বল্পদৈর্ঘ্যের ভিডিও নির্মাণে এসব সুবিধা কাজে আসবে।

গুগল জানিয়েছে, পর্যায়ক্রমে ফ্লো, জেমিনাই ফর বিজনেস ও গুগল ভিডসের মতো সেবায়ও নতুন মডেলটির সুবিধা যোগ করা হবে।

সূত্র: নিউজ১৮ ডটকম

নভেম্বর ১১, ২০২৬
আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা
আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা

দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। দুই দফায় ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।

নভেম্বর ১১, ২০২৬
কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের
কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশালমিছিল বের করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

নভেম্বর ১১, ২০২৬
অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে
অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে

গতকাল মঙ্গলবার সকালে ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।

নভেম্বর ১১, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।

নভেম্বর ১১, ২০২৬
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'

আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।

নভেম্বর ১১, ২০২৬
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা

কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১০, ২০২৬
বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দুদক সূত্র জানায়, ২০২২ সালে দুদকের জেলা কার্যালয় শাহিনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।

নভেম্বর ১১, ২০২৬
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
চিকিৎসক সংকটে ধুঁকছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
চিকিৎসক সংকটে ধুঁকছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকসংকট প্রকট। অনুমোদিত পদের প্রায় অর্ধেকের বেশি শূন্য থাকায় ব্যাহত হচ্ছে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা।

নভেম্বর ১১, ২০২৬
ফেয়ারফোর্ড ঘাঁটিতে ইরানি ষড়ষন্ত্র: যুক্তরাষ্ট্রে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
ফেয়ারফোর্ড ঘাঁটিতে ইরানি ষড়ষন্ত্র: যুক্তরাষ্ট্রে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্র ও ইউরোপজড়ে প্রায় ২০টি হামলা ও হামলার চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানের মদদপুষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে মার্কিন প্রসিকিউটররা।

নভেম্বর ১১, ২০২৬
ধানের দানা বিবর্ণকারী নতুন ব্যাকটেরিয়ার সন্ধান নোবিপ্রবি গবেষকদের
ধানের দানা বিবর্ণকারী নতুন ব্যাকটেরিয়ার সন্ধান নোবিপ্রবি গবেষকদের

ধানের দানা বিবর্ণকারী (গ্রেইন ডিসকালারেশন) রোগ সৃষ্টির জন্য দায়ী নতুন প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের গবেষকেরা।

নভেম্বর ১১, ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে উত্তাপ, বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে উত্তাপ, বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে

অধিবেশনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নভেম্বর ১১, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ সদস্য আহত
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ সদস্য আহত

কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

নভেম্বর ১১, ২০২৬
রাজধানীতে বাসচাপায় ২ নারী নিহত
রাজধানীতে বাসচাপায় ২ নারী নিহত

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন।

নভেম্বর ১১, ২০২৬