সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক ব্যক্তিকে হাসপাতাল থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

উদ্ধার করা স্বর্ণের ওজন ৭০০ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা’র পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটা
সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রেবেশ করানোর) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
রাশিয়ার বন্ধু ট্রাম্প: নড়েচড়ে বসতে হবে ইউরোপকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষয়টি বেশ অদ্ভুত রকমের হতাশাজনক ঠেকতে পারে। তিনি বারবার বিশ্বকে ঠিক যেমনটি তিনি, ঠিক তেমনভাবেই নিজের পরিচয় দিয়ে চলেছেন, অথচ বিশ্ব তা কিছুতেই বিশ্বাস করতে চা...

রাশিয়ার বন্ধু ট্রাম্প: নড়েচড়ে বসতে হবে ইউরোপকে
বক্স অফিসে রজনীকান্ত ঝড়: ৩ দিনে কত টাকা আয় করল ‘জেলার টু’

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ ৩ বছর পর ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরেছেন পঁচাত্তর বছর বয়সি এই তারকা।

বক্স অফিসে রজনীকান্ত ঝড়: ৩ দিনে কত টাকা আয় করল ‘জেলার টু’

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু
ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

নিহত ব্যক্তির পরিবার জানিয়েছে, অভিযুক্ত ছেলে মানসিকভাবে অসুস্থ। এ ঘটনার পর তাঁকে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
টি–টুয়েন্টিতে ছক্কার ‘ওস্তাদ’ কোন দল, বাংলাদেশ কতটা পারে
টি–টুয়েন্টিতে ছক্কার ‘ওস্তাদ’ কোন দল, বাংলাদেশ কতটা পারে

টি–টুয়েন্টিতে ছক্কার প্রসঙ্গ এলে সবার আগে ওয়েস্ট ইন্ডিজ দলটার কথাই মাথায় আসায় কথা বেশির ভাগের।

অক্টোবর ১৮, ২০২৬
মানবজাতির যাত্রাপথ চিরতরে বদলে যাবে, বলছেন নোবেলজয়ী চিকিৎসক
মানবজাতির যাত্রাপথ চিরতরে বদলে যাবে, বলছেন নোবেলজয়ী চিকিৎসক

এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছেন মার্কিন স্নায়ুবিজ্ঞানী ও চিকিৎসক কার্ল ডাইজেরথ। পড়ুন তাঁর কথামালা।

প্রখর স্মৃতিশক্তি

সব মানুষের মস্তিষ্কেরই কিছু অসাধারণ দিক থাকে। আমার বেলায় বেশ কয়েকবারই সেটা স্পষ্টভাবে ধরা পড়েছে। শব্দের সঙ্গে আমার গভীর সম্পর্ক আছে। খুব দ্রুত কোনো লেখা পড়ে সেটা মনে রাখতে পারি। মনে আছে, ক্লাস ফাইভে পড়ার সময় একটা কবিতা মুখস্থ করার জন্য আমাদের প্রায় ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হাত তুলে আমি বলেছিলাম, ‘হয়ে গেছে।’ সামনে গিয়ে যখন কবিতাটি আবৃত্তি করলাম, শিক্ষক চমকে গিয়েছিলেন। নিশ্চয়ই ভাবছিলেন, ‘এটা কীভাবে সম্ভব! ও নিশ্চয়ই কবিতাটা আগে থেকেই জানত।’ তাই পরীক্ষা করার জন্য তিনি আমাকে অন্য একটা কবিতা দিলেন। সেটাও আমি প্রায় সঙ্গে সঙ্গেই মুখস্থ করে ফেলেছিলাম।

আদতে শব্দগুলোকে আমি একটা গুচ্ছ আকারে দেখার চেষ্টা করি। অনেকে যেমন একপলকে একটি শব্দ বা বাক্য পড়ে ফেলতে পারে, আমি একপলকেই একগুচ্ছ বড় লেখা পড়ে ফেলতে পারি। তবে শব্দ নিয়ে আমার অনুভূতির গভীরতাও এখানে সাহায্য করে। অনুভূতি হলো স্মৃতির একটা অংশ, আর স্মৃতি হলো অনুভূতির অংশ। কোনো কিছু যদি মনে কোনো অনুভূতি সৃষ্টি না করে, তবে তা মনে রাখার কোনো কারণ নেই। আমার মনে হয়, এ অনুভূতিই শব্দগুলোকে মনে রাখতে সাহায্য করে।

ধূসর টি-শার্ট থেকে বিলাসবহুল ফ্যাশনে, মার্ক জাকারবার্গের বদলে যাওয়া স্টাইল

আমি বোঝার চেষ্টা করছিলাম, মানুষের ভেতরে অনুভূতির জন্ম কোথা থেকে হয়। মানুষ হিসেবে এটাই বোধ হয় আমাদের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটি—মস্তিষ্ক বস্তুটির ভেতর কীভাবে অনুভূতি তৈরি হয়? উত্তর না পাওয়া সে প্রশ্নটিই হয়তো আজও আমাকে পরিচালিত করছে।

সাহিত্যে আগ্রহ

ছোটবেলা থেকেই লেখালেখি করতাম। রাইটিং ক্লাবে যোগও দিয়েছিলাম। কলেজে পড়ার সময় লেখালেখির কোর্স করেছি। সে সময়ও ভাবতাম, হয়তো বড় হয়ে লেখক হব। এমনকি গ্র্যাজুয়েট স্কুলেও পড়ালেখার পাশাপাশি স্থানীয় একটি কমিউনিটি কলেজে গিয়ে লেখালেখির ক্লাস করেছি। লেখালেখি আমার পুরো জীবনের একটা অংশ। আগ্রহের জায়গা। জীবনজুড়ে এত ব্যস্ততা, এসবের মধ্যে লেখালেখির জন্য সময় বের করতে হলে আদতেই একে ভালোবাসতে হয়।

আমার মনে হয়, আমাদের মস্তিষ্ক বিজ্ঞান ও শিল্পের মধ্যে একটা বিশেষ যোগসূত্র তৈরি করে। একটা সুন্দর শব্দ যেমন আমাদের মনে বিশেষ অনুভূতি জাগায়। এ সবই কোষের মাধ্যমে ঘটে। মস্তিষ্ক কোনোভাবে শিল্প ও শব্দকে অনুভূতিতে রূপান্তর করে। এক অর্থে, এটাই স্নায়ুবিজ্ঞানের মূল কথা। আবার এটাই শিল্পেরও মূল কথা।

মানুষের ভেতরে অনুভূতির জন্ম কোথা থেকে হয়, দীর্ঘ দিন ধরে এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন কার্ল

ইউরেকা মুহূর্ত

সবচেয়ে পরিষ্কার ‘ইউরেকা’ মুহূর্তটি এসেছিল ২০০৭ সালে। ইঁদুরের মস্তিষ্কের যে অংশটি ওর হাঁটাচলা নিয়ন্ত্রণ করে, সেই অংশ নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছিল আমার এক পিএইচডি শিক্ষার্থী। এক সময় দেখা গেল, আমরা আলো জ্বাললেই ইঁদুরটি নড়াচড়া করছে। আবার আলো বন্ধ করলেই থেমে যাচ্ছে। সে এক অবিশ্বাস্য মুহূর্ত। আলো ও উদ্ভিদের ডিএনএ ব্যবহার করে আমরা যে শুধু স্তন্যপায়ী প্রাণীর আচরণ সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলাম, তা নয়; বরং এই একটি পরীক্ষাই এক ধাক্কায় অনেক প্রশ্ন ও দ্বিধার জবাব দিয়ে দিয়েছিল।

আদতে বিজ্ঞান হলো সাহিত্য, শিল্প, ইতিহাস, আইন—যেকোনো কিছু আরও গভীরভাবে বোঝার মূল চাবিকাঠি। স্নায়ুবিজ্ঞানের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য। আমরা ইতিমধ্যে দেখেছি, কম্পিউটারবিজ্ঞানে স্নায়ুবিজ্ঞান কী গভীর প্রভাব ফেলছে। এই যে ডিপ লার্নিং ও মেশিন লার্নিং রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলছে, এর মূল কিন্তু ওই স্নায়ুবিজ্ঞানেই। এটা আমাদের চারপাশের জীবন বদলে দিচ্ছে।

তরুণদের জন্য পরামর্শ

মানুষের মস্তিষ্ক ও ভবিষ্যতের নিউরোসায়েন্স নিয়ে যদি তরুণেরা কাজ করতে চান, করতে পারেন। তবে আমি তাঁদের আরও বেশি ঝুঁকি নিতে বলব। আপনি যদি এমন কোনো কাজ করেন, যেটাতে বড় ধরনের ঝুঁকি আছে, সেটা আপনাকে একধরনের মুক্তিও দেয়। কারণ, সে ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ফলাফল বা নির্দিষ্ট সময়ে সাফল্যে পৌঁছানোর প্রত্যাশা থাকে না। এমন প্রত্যাশা না থাকলে কাজটা সহজ হয়। এক অর্থে, আপনি যদি চিরাচরিত পথেই হাঁটেন, সে ক্ষেত্রে চাপ আরও বেশি। কারণ, তখন কাজটা শেষ করতে না পারলে একে বড় ব্যর্থতা বলে মনে হয়।

আমি বলব, মাঝেমধ্যে বিরতি নেওয়া, অতিরিক্ত কাজ না করা এবং নিজেকে চাঙা রাখা খুব জরুরি। গভীরভাবে ভাবার জন্য প্রতিদিন কিছুটা সময় রাখুন। আমাদের সবার জীবনেই নানা জরুরি কাজ আসে। কিন্তু প্রতিদিন অন্তত এক ঘণ্টা সময় আলাদা করে রাখা উচিত, যখন আপনি কোনো বিষয়ের একদম গভীরে পৌঁছাতে চেষ্টা করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ।

আমরা একটা অনন্য সময়ে বাস করছি। আমরা পৃথিবী সম্পর্কে, নিজেদের সম্পর্কে এমন সব গভীর বিষয় আবিষ্কার করতে যাচ্ছি, যে আবিষ্কার পৃথিবীর ইতিহাসে কেবল একবারই হবে। আমি মনে করি, প্রত্যেক মানুষেরই এই আবিষ্কার নিয়ে রোমাঞ্চিত হওয়া উচিত। কারণ, এর মধ্য দিয়ে মানবজাতির যাত্রাপথ চিরতরে বদলে যাবে। আমাদের সবারই এর পেছনের আনন্দ ও সৌন্দর্যকে উপভোগ করা উচিত।

সূত্র: আলোকচিত্রী হারলিন্ডে কোলবেলের ফ্যাসিনেশন অব সায়েন্স বইয়ে প্রকাশিত সাক্ষাৎকার

অক্টোবর ১৮, ২০২৬
আত্মকথন: শিকড়ের গল্পে, সংস্কৃতির আলোয় মায়ের আগমন
আত্মকথন: শিকড়ের গল্পে, সংস্কৃতির আলোয় মায়ের আগমন

চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায় দুর্গোৎসবের এবারের ভাবনা ‘আত্মকথন’। শিকড়, সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধনে এ যেন নিজের গল্পে ফিরে দেখা, ঐতিহ্যকে ধারণ করে নতুনের পথে এগিয়ে যাওয়ার এক সম্মিলিত প্রত্যয়।

অক্টোবর ১৮, ২০২৬
খাবারের অপচয় ও আমাদের দায়
খাবারের অপচয় ও আমাদের দায়

বৃষ্টি আর জ্যামে বাসের মধ্যে বসে আছি ইপিজেডের সামনে। সকাল আনুমানিক সাড়ে ছয়টা। চারপাশে প্রচণ্ড ভিড়। রাস্তাজুড়ে বৃষ্টি-কাদা উপেক্ষা করে অসংখ্য পোশাককর্মী জীবিকার প্রয়োজনে হেঁটে যাচ্ছেন কর্মস্থলের দিকে।

বাসের ভেতরে বিশ্রী গরম। বসে থাকতে থাকতে আমিও হারিয়ে গিয়েছিলাম জীবনের নানা অমীমাংসিত দুশ্চিন্তায়।

হঠাৎ চোখে পড়ল জীর্ণশীর্ণ পোশাকের একজন মানুষকে। ময়লার স্তূপের ভেতর থেকে তিনি কিছু পচা পেয়ারা খুঁজে খুঁজে নিজের ব্যাগে রাখছেন। কিছুক্ষণ পর সেই পেয়ারা থেকে একটি তুলে গায়ের কাপড় দিয়ে মুছে পচা অংশটা দাঁত দিয়ে ফেলে দিলেন। তারপর বাকি অংশটুকু খেয়ে ফেললেন।

মুহূর্তেই আমার নিজের সব দুশ্চিন্তা যেন এক পাশে সরে গেল। চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালেন সেই মানুষটি।

কোন সময়ে আমরা বাস করছি? এখনো মানুষকে ময়লার স্তূপ থেকে পচা খাবার তুলে খেতে হয়! আল্লাহ আমাদের মাফ করুন।

এই দৃশ্য আমাকে কয়েক দিন ধরে ভীষণ কষ্ট দিয়েছে। আমরা প্রতিদিন কত খাবার অকারণে নষ্ট করি! দাওয়াতের অনুষ্ঠানগুলোতে গেলে খাবারের অপচয়ের ভয়াবহ চিত্র আরও স্পষ্টভাবে চোখে পড়ে। অনেক মা–বাবা সন্তানকে দাওয়াতে যাওয়ার সময় বলেন, ‘বেশি করে মাংস খেয়ো।’ কেন আমরা এটাও বলতে পারি না—‘যতটুকু খেতে পারো, ততটুকুই নিও?’ খেতে পারলে অবশ্যই খান। ভালোভাবে খান। কিন্তু খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

‘টাকা উশুল করতে হবে’—এই মানসিকতা দাওয়াতের অনুষ্ঠানেই হোক কিংবা বুফেতে, খাবার অপচয়ের কোনো যুক্তি হতে পারে না।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

খাবার মানুষের মৌলিক প্রয়োজন। কারও কাছে খাবার যখন বিলাসিতা, তখন অন্য কারও প্লেটে পড়ে থাকা খাবার নষ্ট হওয়া আরও নির্মম। আমার কাছে মনে হয়, খাবারের কষ্টের মতো বড় কষ্ট আর কিছু নেই। পেট ভরা থাকলে জীবনের অন্য কষ্টগুলো নিয়ে ভাবারও সুযোগ থাকে। কিন্তু পেট যখন খালি, তখন পৃথিবীর অন্য সব চিন্তা তুচ্ছ হয়ে যায়। তাই দাওয়াতে গেলে যতটুকু খেতে পারি, ততটুকুই নিই। অপরের পয়সার খাবার বলে প্লেট ভর্তি করে খাবার নষ্ট করি না। নিজের টাকায় রেস্টুরেন্টে খেতে গেলেও সম্ভব হলে অতিরিক্ত খাবার সঙ্গে নিয়ে আসি। নিজে খেতে পারি, অথবা অন্য কোনো প্রাণীকে খাওয়াতে পারি।

আজ যে মানুষটি ময়লার স্তূপ থেকে পচা পেয়ারা তুলে খাচ্ছেন, তিনি সৃষ্টিকর্তারই সৃষ্টি। আমরাও তাঁরই সৃষ্টি। কেউ নিশ্চিত করে বলতে পারি না—জীবনের কোন মোড়ে দাঁড়িয়ে কাল আমাকে, আপনাকে কিংবা আমাদের প্রিয় কাউকে সেই মানুষটির জায়গায় দাঁড়াতে হবে। তাই খাবারকে সম্মান করি। যতটুকু প্রয়োজন, ততটুকুই নিই। আর যতটুকু পারি, অপচয় না করে কাউকে খাওয়াই।

*লেখক: রোকসানা পারভীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়

অক্টোবর ১৮, ২০২৬
শ্যামনগরে সুপেয় পানির সংকট মোকাবিলায় দুটি শোধনাগার চালু
শ্যামনগরে সুপেয় পানির সংকট মোকাবিলায় দুটি শোধনাগার চালু

শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের অর্থায়নে স্থাপিত শোধনাগার দুটি গতকাল শনিবার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ।

অক্টোবর ১৮, ২০২৬
রিয়াদে হুতির হামলা: বিশ্বরাজনীতি, তেল ও অর্থনীতিতে যে প্রভাব ফেলবে
রিয়াদে হুতির হামলা: বিশ্বরাজনীতি, তেল ও অর্থনীতিতে যে প্রভাব ফেলবে

নিরাপত্তার দিক থেকে তিনটি বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, সৌদি আরবের অর্থনীতি ও নিরাপত্তার মূল ভিত্তি হলো বিমানবন্দর, তেলক্ষেত্র, বন্দর ও পরিবহনকেন্দ্র।

অক্টোবর ১৮, ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুন: ‘ওরা কোথায় হারিয়ে গেল’
কক্সবাজারে রিসোর্টে আগুন: ‘ওরা কোথায় হারিয়ে গেল’

কক্সবাজারে রিসোর্টে আগুন: ‘ওরা কোথায় হারিয়ে গেল’

অক্টোবর ১৮, ২০২৬
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি

ফ্রান্সের সরকার বিক্ষোভকারীদের দাবির প্রতি অনেকটাই নমনীয় বলে মনে হচ্ছে। আটই অক্টোবর এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে অতিরিক্ত তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেন। তবে এরপরও বিক্ষোভ থামেনি, বরং আরও তীব্র হয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
পত্রিকা: 'অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের'
পত্রিকা: 'অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের'

আজ রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কক্সবাজারের রিসোর্টে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা, এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিমন্ত্রী ইশরাকের পিস্তল হাতে শোডাউনের সংবাদ এবং ঢাকার বিমানবন্দরে সৌদিগামী যাত্রীদের অপেক্ষার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমের প্রথম পাতায়।

অক্টোবর ১৮, ২০২৬
কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ
কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ

মেরিনল্যান্ডকে তার বন্দি তিমিগুলোর জন্য একটি নতুন আবাস খুঁজে বের করতে হয়েছিল। কিন্তু প্রাণী কল্যাণের বিষয়ে উদ্বেগের কারণে কানাডীয় সরকার যখন চীনে তিমিগুলো বিক্রি করার পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তখন পার্ক কর্তৃপক্ষ জানায় যে সেগুলোকে হয়তো তাদের কষ্ট না দিয়ে মেরে ফেলতে হবে। এই ঘোষণার পর বেশ কয়েকটি অ্যাকোয়ারিয়াম একটি আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু করে।

অক্টোবর ১৮, ২০২৬
কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু

কলকাতায় একটি খ্যাতনাম দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি জানান, আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

অক্টোবর ১৮, ২০২৬
তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে
তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে

একজন প্রত্যক্ষদর্শী জানান তিনি যখন সকাল ছয়টার পরে রিসোর্ট থেকে হাঁটতে বের হয়েছিলেন তখনও সবকিছু স্বাভাবিক ছিল। তারা যখন ফিরে এসেছেন রিসোর্টের সামনে তখন দেখেছেন আগুন একটু একটু করে ছড়াচ্ছে। একটুপরে প্রথমে একটি বড় বিস্ফোরণ এবং আরো কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন আগুন চারদিকে আরো ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৭, ২০২৬
মক্কায় মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?
মক্কায় মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?

জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ওই দুজনের আটক, বিচার ও শাস্তি কার্যকরের বিষয়ে কোনো তথ্যই সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেনি। কিন্তু সংবাদ মাধ্যম থেকে জানার পর বাংলাদেশের দিক থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে, যদিও তার কোনো জবাব এখনো পাওয়া যায়নি।

অক্টোবর ১৭, ২০২৬
জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প
জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিরোধ আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দুই দিন আগেই আটকে দিয়েছেন।

অক্টোবর ১৭, ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে অন্তত ১০ জনের মৃত্যু, আরো যা জানা যাচ্ছে
কক্সবাজারে রিসোর্টে আগুনে অন্তত ১০ জনের মৃত্যু, আরো যা জানা যাচ্ছে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অক্টোবর ১৭, ২০২৬
নারী আসনে উপনির্বাচন: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের তথ্য চায় ইসি
নারী আসনে উপনির্বাচন: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের তথ্য চায় ইসি

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থীদের আয়, সম্পদ, ঋণ ও ফৌজদারি মামলার তথ্য হলফনামায় উল্লেখ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অক্টোবর ১৮, ২০২৬
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনীকে আরো প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার এবং সর্বাধুনিক হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। সেনাসদস্যদের জীবনযাপনের মান আরো উন্নত করার লক্ষ্যে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন।

অক্টোবর ১৮, ২০২৬
ওয়ালটনের ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’র সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার
ওয়ালটনের ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’র সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার

কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আওতায় এক মৃত গ্রাহকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে ওয়ালটন প্লাজা।

অক্টোবর ১৮, ২০২৬
গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু
গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু

‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’—রুপালি গিটার ফেলে সত্যি সত্যি আকাশে উড়াল দিয়েছেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু।

অক্টোবর ১৮, ২০২৬
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

অক্টোবর ১৮, ২০২৬
সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রেবেশ করানোর) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

অক্টোবর ১৮, ২০২৬
বক্স অফিসে রজনীকান্ত ঝড়: ৩ দিনে কত টাকা আয় করল ‘জেলার টু’
বক্স অফিসে রজনীকান্ত ঝড়: ৩ দিনে কত টাকা আয় করল ‘জেলার টু’

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ ৩ বছর পর ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরেছেন পঁচাত্তর বছর বয়সি এই তারকা।

অক্টোবর ১৮, ২০২৬
নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটা
নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা’র পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

অক্টোবর ১৮, ২০২৬