গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু

‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’—রুপালি গিটার ফেলে সত্যি সত্যি আকাশে উড়াল দিয়েছেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু।

ওয়ালটনের ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’র সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার

কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আওতায় এক মৃত গ্রাহকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে ওয়ালটন প্লাজা।

ওয়ালটনের ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’র সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনীকে আরো প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার এবং সর্বাধুনিক হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। সেনাসদস্যদের জীবনযাপনের মান আরো উন্নত...

সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
নারী আসনে উপনির্বাচন: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের তথ্য চায় ইসি

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থীদের আয়, সম্পদ, ঋণ ও ফৌজদারি মামলার তথ্য হলফনামায় উল্লেখ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নারী আসনে উপনির্বাচন: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের তথ্য চায় ইসি
বাবার ত্যাগের গল্পে নরসিংদীর পূজামণ্ডপ, ভেজাচ্ছে দর্শনার্থীদের চোখ

মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীদের মনে ভেসে উঠতে পারে নিজের বাবার মুখ, শৈশবের স্মৃতি কিংবা বাবার হাত ধরে পথচলার দিনগুলো। কারো মনে পড়বে মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালানো বাবার কথা, আবার কারো মনে ফিরে আসব...

বাবার ত্যাগের গল্পে নরসিংদীর পূজামণ্ডপ, ভেজাচ্ছে দর্শনার্থীদের চোখ
২-৩ দিনের মধ্যে অপ্রতিম হত্যা মামলার চার্জশিট জমা দেওয়া হবে: পুলিশ সুপার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার চার্জশিট আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে।

২-৩ দিনের মধ্যে অপ্রতিম হত্যা মামলার চার্জশিট জমা দেওয়া হবে: পুলিশ সুপার
তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং কার্যক্রম চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন, নতুন চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে বল...

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল মারা গেছেন
বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল মারা গেছেন

রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাইদা কামালের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

অক্টোবর ১৮, ২০২৬
কক্সবাজারে রিসোর্টে এসব মৃত্যুর জন্য আমরা কাকে দায়ী করব
কক্সবাজারে রিসোর্টে এসব মৃত্যুর জন্য আমরা কাকে দায়ী করব

সামনে শীতকাল। মানে শুকনো মৌসুম। প্রতিবছর এ সময় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের দেখতে হয়। এ বছর তা মনে হয় একটু আগেই দেখতে হলো এবং যথারীতি খুবই মর্মান্তিক।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন পর্যটকের প্রাণহানি ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে আছে নারী ও শিশু। এক পরিবারের মারা গেছেন ছয়জন। ঘোরাঘুরি শেষে নিহতদের অনেকে ঢাকায় ফেরার অপেক্ষা ছিলেন। তাদের ফেসবুক টাইমলাইনে সমুদ্রের উপচে পড়া ঢেউ আর হাওয়ার সঙ্গে মাতামাতির রেশ মিইয়ে যাওয়ার আগেই মৃত্যুর শোক এসে সেখানে হানা দিয়েছে। যান্ত্রিক ও ক্লান্তিকর নগরজীবন থেকে দূরে সমুদ্রের নীল জলরাশি আর বালুকাবেলায় দুদণ্ড শান্তির খোঁজে গিয়েও পুড়ে মারা যেতে হয় মানুষকে, কী হতভাগ্য আমরা!

দেশে চলমান নানা ইস্যুর মধ্যে খুবই ভয়াবহ এ ঘটনা কতটা আমাদের ভেতর নাড়া দিতে পেরেছে জানি না, নিত্যদিন এত এত মৃত্যুর ঘটনায় আমরা যে ‘অনুভূতিহীন’! শুধু দেশে না, দেশের বাইরে কতভাবেই না বাংলাদেশিরা মারা যাচ্ছে। ভূমধ্যসাগরে ডুবে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায়, সৌদির কারাগারে মৃত্যুদণ্ড হয়েও। আগস্টে কলকাতায় হোটেলে আগুনে পুড়ে মারা যান ৯ জন বাংলাদেশি।

বিদেশে এ ধরনের অগ্নিকাণ্ডে আট-দশজন মারা গেলে আমাদের মিডিয়াগুলো আন্তর্জাতিক ডেস্ক নিউজ করে। টিভি পর্দায় নিচের দিকে স্ক্রল যায়। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্রসৈকতের পর্যটনকেন্দ্রে এত বড় ঘটনাও নিশ্চয়ই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর হবে। কিন্তু এটি কি আকস্মিক কোনো ঘটনা? লেখার শেষটুকু পর্যন্ত পড়লে এ প্রশ্নও সামনে আসবে, এটিই কি হওয়ার কথা ছিল না?

এর আগে কক্সবাজারে বেড়াতে বা ঘুরতে গিয়ে একসঙ্গে এত পর্যটকের এমন প্রাণহানির ঘটনা ঘটেনি। কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গোটা পরিবারসহ প্রাণহানির ঘটনা যদিও নতুন নয়। দেশের ‘সবচেয়ে বিপজ্জনক সড়কপথ’ বলে কথা! সমুদ্রে ডুবে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটে। তবে আজ মেরিন ড্রাইভ–সংলগ্ন পাটুয়ারটেক এলাকায় ‘টুপ টুপ’ নামক রিসোর্টের ঘটনাটি কক্সবাজারের পর্যটন ইতিহাসে অন্যতম হৃদয়বিদারক ঘটনাই বলতে হবে।

এ ঘটনা আমাদের পর্যটন খাতের ভেতরকার চরম অব্যবস্থাপনা ও তদারকিহীনতাকে নতুন করে উন্মোচিত করেছে। একটা সময় কাঠ, বাঁশ আর টিন দিয়ে তৈরি এ রিসোর্ট নিয়ে ‘নেগেটিভ রিভিউ’র কথা জানা যাচ্ছে। পর্যটনসংশ্লিষ্ট অনেকে এ রিসোর্টের গড়ে ওঠা নিয়ে সমালোচনা করছেন। তাঁদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, পাঁচ-ছয় বছর আগেও খালের ওপর নির্মিত যে স্থাপনাটি ছিল বেগুনবাড়ির বস্তিসদৃশ কাঠের ঘর, তা কীভাবে হুট করে লাল টিন, ছন আর অ্যাঙ্গেল বসিয়ে ‘রেট্রোফিটিং’ বা এস্থেটিক রূপ ধারণ করে হাজার হাজার টাকা ভাড়ার রিসোর্ট হয়ে গেল?

জানা যাচ্ছে, নিচে রেস্তোরাঁ বানিয়ে ওপরে থাকার রিসোর্ট বানানো হয়েছিল। থাকার ঘরে ঢোকা-বের হওয়ার পথও রেস্তোরাঁর ভেতর দিয়ে। তার মানে নিচে যখন আগুন লাগল, ওপরে থাকা পর্যটকেরা বের হওয়ার পথ পাননি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রেস্তোরাঁর ওপরে দ্বিতীয় ও তৃতীয় তলায় ছিল থাকার ঘর। কক্ষগুলোর মেঝে, দেয়াল ও সিঁড়ির বড় অংশ ছিল কাঠের। আগুনে কাঠ পুড়ে যাওয়ায় অতিথিরা নিচে নামতে পারেননি। বের হওয়ার বিকল্প কোনো পথ ছিল না। বাথরুমে আশ্রয় নিয়েও রক্ষা পাননি কেউ কেউ। সেখান থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুধু কক্সবাজার নয়, কাপ্তাই লেকসহ গোটা পার্বত্য চট্টগ্রাম, সিলেট, খুলনার সুন্দরবনে একের পর এক হোটেল, রিসোর্ট বানানোর ধুম চলছে। টাঙ্গুয়ার হাওরে হাউসবোটেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেল, রিসোর্ট, হাউসবোট ছাড়া তো পর্যটনকেন্দ্র চলবে না। প্রশ্ন হচ্ছে সেসব নির্মাণের বিষয়টি কীভাবে ঘটে? জেলা প্রশাসক, জেলা পরিষদ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি বা অনুমোদনটা এখানে কীভাবে হয়?

প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে, পাহাড়ে বেশির ভাগ রিসোর্টই জেলা প্রশাসন, জেলা পরিষদ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কাছ থেকে অনুমোদন নিয়ে করা হয়নি। দেশের অন্যান্য অঞ্চলের পর্যটনকেন্দ্রের বাস্তবতা কমবেশি একই। এমন পরিস্থিতিতে পর্যটনকর্মী, পর্যটকের নিরাপত্তার বিষয়টি কতটা দেখভাল হয়?

বলার অপেক্ষা রাখে না, দেশে এ রকম অসংখ্য হোটেল বা রিসোর্ট আছে, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে একই পরিণতিই হবে। পর্যটন খাত-সংশ্লিষ্ট অনেকগুলো কর্তৃপক্ষ ও সংস্থা থাকলেও জিডিপিতে ৩.০২ শতাংশ অবদান রাখা ৮০-৯০ হাজার কোটি টাকার বিশাল শিল্পটি চলছে যেন কোনো ‘মা-বাপ’ ছাড়া। এখানে যেমন প্রকৃত উদ্যোক্তারা সদিচ্ছা নিয়ে বিনিয়োগ করতে গিয়ে অনেকগুলো সংস্থার ছাড়পত্র পেতে টেবিলে টেবিলে ঘুরতে ঘুরতে ভোগান্তি ও হয়রানির শিকার হয়, আবার ‘টুপ টুপ’ রিসোর্টের মালিকদের মতো অনেকে কোনো ছাড়পত্র ছাড়াই পর্যটনব্যবসা খুলে বসার সুযোগ পায়।

কোনো স্থাপনায় অগ্নিকাণ্ড, বিস্ফোরণ বা ধসের ঘটনার পর যেসব ‘কারণ’ শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কক্সবাজারে আজকের ঘটনায়ও সেটি দেখা গেল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি বলেন, গত জুনেই পরিদর্শনের পর রিসোর্টটিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে নোটিশ দেওয়া হয়েছিল; কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করেই রিসোর্টটি অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

সংস্থাটির চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়াও জানান, সমুদ্রের তীব্র বাতাসে কাঠের রিসোর্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ধরনের স্থাপনায় বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্র, অগ্নিসংকেত, হোসপাইপ ও অগ্নিনিরাপত্তা পরিকল্পনা থাকা দরকার। কিন্তু রিসোর্টটিতে এগুলোর কিছুই ছিল না। ফায়ার লাইসেন্সও ছিল না। পরিবেশ অধিদপ্তরও জানাচ্ছে, ছাড়পত্র ছাড়াই রিসোর্ট পরিচালনা বন্ধ করতে গত এপ্রিলে রিসোর্টকে নোটিশ দিয়েছিল তারা। নির্দেশনা না মানায় তাদের এক লাখ টাকা জরিমানাও করা হয়।

এখানে দুটি প্রশ্ন: কোনো ধরনের নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কীভাবে রিসোর্টটি নির্মাণের অনুমতি পেল? এরপর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হওয়ার পরও কীভাবে সেই রিসোর্টটি কার্যক্রম চালানোর সুযোগ পেল? প্রশ্নের পিঠে আসে আরও প্রশ্ন। স্থানীয় প্রশাসন ও তদারকি সংস্থাগুলোর চোখ কি এত দিন অন্ধ ছিল, নাকি কোন অদৃশ্যের পকেটে নিয়মিত টাকা গুঁজে দিয়ে এই ঝুঁকিপূর্ণ ঝুপড়ি রিসোর্ট টিকিয়ে রাখা হয়েছিল?

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পরিবেশ আইনে কোনো রিসোর্ট ও রেস্টুরেন্টকে জরিমানা ও নোটিশ দেওয়া গেলেও উচ্ছেদ বা বন্ধ করার সুযোগ নেই। রিসোর্ট, রেস্টুরেন্ট ও হোটেল–মোটেলকে ছাড়পত্র পেতে হলে প্রথমত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের নকশার অনুমোদন লাগে, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট থাকা লাগে। এসবের কোনোটিই টুপটুপ রিসোর্ট কর্তৃপক্ষের ছিল না। ফায়ার সার্ভিস বা পরিবেশ অধিদপ্তর নোটিশ বা জরিমানা দিলেও বন্ধ ও উচ্ছেদ করার আইনি এখতিয়ারও আছে একমাত্র কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের।

তদারকি সংস্থাগুলোই বলছে, বন্ধ ও উচ্ছেদের ক্ষেত্রে রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়। উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারে যোগ্যতার চেয়েও রাজনৈতিক নিয়োগই যখন প্রাধান্য পায়, সেটিই তো হওয়ার কথা।

ইনানীর এই মর্মান্তিক অগ্নিকাণ্ড এবং ১০টি তাজা প্রাণের ঝরে যাওয়া কি অবশেষে আমাদের ঘুম ভাঙাতে পারবে, নাকি কয়েক দিন হট্টগোল হওয়ার পর সবকিছু আবার আগের মতো ধামাচাপা পড়ে যাবে? পর্যটন কি মানুষের মানসিক প্রশান্তি ও স্বস্তির জায়গা থাকবে, নাকি তদারকি কর্তৃপক্ষগুলোর দায়িত্বহীনতা, অবহেলা আর অব্যবস্থাপনা ও ব্যবসায়িক লোভের ফাঁদে পড়ে স্বজনদের লাশ নিয়ে ফেরার করুণ ট্র্যাজেডিতে পরিণত হবে?

লেখা শেষে একটা প্রশ্ন-উত্তর:
এতগুলো পর্যটকের মৃত্যুর দায় কার? হাল আমলে ভিকটিম ব্লেমিং নিয়ে ফেসবুকীয় সূত্র অনুসারে এর একটি সহজ উত্তর হতে পারে, তাঁদের মৃত্যুর জন্য তাঁরা নিজেরাই দায়ী। তাঁরা কেন কক্সবাজার ঘুরতে গেলেন!
রাফসান গালিব প্রথম আলোর সম্পাদকীয় সহকারী। ই–মেইল: galibrafsan1990@gmail.com
মতামত লেখকের নিজস্ব

অক্টোবর ১৮, ২০২৬
ননস্টিক প্যান আর ব্লেন্ডারের ভেতরে লুকিয়ে আনা হয় কোটি টাকার সোনা, বিমানবন্দরে যাত্রী গ্রেপ্তার
ননস্টিক প্যান আর ব্লেন্ডারের ভেতরে লুকিয়ে আনা হয় কোটি টাকার সোনা, বিমানবন্দরে যাত্রী গ্রেপ্তার

উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান আইনে মামলা করা হয়েছে ওই যাত্রীর বিরুদ্ধে। তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান।

অক্টোবর ১৮, ২০২৬
টুপটুপ রিসোর্টের মালিকসহ ২৩ জনকে আসামি করে পুলিশের মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার
টুপটুপ রিসোর্টের মালিকসহ ২৩ জনকে আসামি করে পুলিশের মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রিসোর্টের মালিক মো. তানভীর ও নেওয়াজ মোর্শেদের নাম রয়েছে। অন্যরা অজ্ঞাত আসামি।

অক্টোবর ১৮, ২০২৬
পূজায় কী করছেন মিম
পূজায় কী করছেন মিম

ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঘুরে বেড়াতে ভালোবাসেন। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন একগুচ্ছ নতুন ছবি।

অক্টোবর ১৮, ২০২৬
হাল ফ্যাশন শারদীয় ভোজ: চিতল নয়, ‘কাতল’ মাছের মুইঠ্যা দিয়েই করুন বাজিমাত
হাল ফ্যাশন শারদীয় ভোজ: চিতল নয়, ‘কাতল’ মাছের মুইঠ্যা দিয়েই করুন বাজিমাত

চিতল মুইঠ্যা আমাদের দেশের ঐতিহ্যবাহী উৎসবের পদ হিসেবে সমাদৃত অনেক অঞ্চলেই। আয়ত্বের মধ্যে থাকা ‘কাতল’ মাছের মুইঠ্যা দিয়েই এবার পূজার ভোজে করুন বাজিমাত।

অক্টোবর ১৮, ২০২৬
হাইকোর্টে ইমরান, দেশত্যাগের নির্দেশের পর এবার পাঠানো হলো শোকজ নোটিশ
হাইকোর্টে ইমরান, দেশত্যাগের নির্দেশের পর এবার পাঠানো হলো শোকজ নোটিশ

ইমরান খানের আইনজীবীদের দাবি, বক্তব্য না শুনেই দেওয়া এই নির্দেশ একতরফা ও অসাংবিধানিক।

অক্টোবর ১৮, ২০২৬
ভারতে পুলিশের তল্লাশিচৌকি ভেঙে পুণ্যার্থীদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১৫
ভারতে পুলিশের তল্লাশিচৌকি ভেঙে পুণ্যার্থীদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১৫

গতকাল গভীর রাতে শীতলা মাতা মন্দিরের কাছে একটি পুলিশ চেকপোস্ট ভেঙে ট্রাকটি পুণ্যার্থীদের ওপর উঠে যায় এবং মন্দিরের গেট ও বাইরের দেয়ালে সজোরে ধাক্কা মারে।

অক্টোবর ১৮, ২০২৬
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি

ফ্রান্সের সরকার বিক্ষোভকারীদের দাবির প্রতি অনেকটাই নমনীয় বলে মনে হচ্ছে। আটই অক্টোবর এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে অতিরিক্ত তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেন। তবে এরপরও বিক্ষোভ থামেনি, বরং আরও তীব্র হয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
পত্রিকা: 'অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের'
পত্রিকা: 'অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের'

আজ রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কক্সবাজারের রিসোর্টে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা, এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিমন্ত্রী ইশরাকের পিস্তল হাতে শোডাউনের সংবাদ এবং ঢাকার বিমানবন্দরে সৌদিগামী যাত্রীদের অপেক্ষার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমের প্রথম পাতায়।

অক্টোবর ১৮, ২০২৬
কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ
কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ

মেরিনল্যান্ডকে তার বন্দি তিমিগুলোর জন্য একটি নতুন আবাস খুঁজে বের করতে হয়েছিল। কিন্তু প্রাণী কল্যাণের বিষয়ে উদ্বেগের কারণে কানাডীয় সরকার যখন চীনে তিমিগুলো বিক্রি করার পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তখন পার্ক কর্তৃপক্ষ জানায় যে সেগুলোকে হয়তো তাদের কষ্ট না দিয়ে মেরে ফেলতে হবে। এই ঘোষণার পর বেশ কয়েকটি অ্যাকোয়ারিয়াম একটি আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু করে।

অক্টোবর ১৮, ২০২৬
কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু

কলকাতায় একটি খ্যাতনাম দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি জানান, আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

অক্টোবর ১৮, ২০২৬
তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে
তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে

একজন প্রত্যক্ষদর্শী জানান তিনি যখন সকাল ছয়টার পরে রিসোর্ট থেকে হাঁটতে বের হয়েছিলেন তখনও সবকিছু স্বাভাবিক ছিল। তারা যখন ফিরে এসেছেন রিসোর্টের সামনে তখন দেখেছেন আগুন একটু একটু করে ছড়াচ্ছে। একটুপরে প্রথমে একটি বড় বিস্ফোরণ এবং আরো কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন আগুন চারদিকে আরো ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৭, ২০২৬
মক্কায় মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?
মক্কায় মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?

জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ওই দুজনের আটক, বিচার ও শাস্তি কার্যকরের বিষয়ে কোনো তথ্যই সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেনি। কিন্তু সংবাদ মাধ্যম থেকে জানার পর বাংলাদেশের দিক থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে, যদিও তার কোনো জবাব এখনো পাওয়া যায়নি।

অক্টোবর ১৭, ২০২৬
জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প
জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিরোধ আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দুই দিন আগেই আটকে দিয়েছেন।

অক্টোবর ১৭, ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে অন্তত ১০ জনের মৃত্যু, আরো যা জানা যাচ্ছে
কক্সবাজারে রিসোর্টে আগুনে অন্তত ১০ জনের মৃত্যু, আরো যা জানা যাচ্ছে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অক্টোবর ১৭, ২০২৬
বাংলা চলচ্চিত্র, সাহিত্যে দুর্গাপূজা
বাংলা চলচ্চিত্র, সাহিত্যে দুর্গাপূজা

দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। অন্যদিকে বাঙালি যুগে যুগে শরৎরূপে মোহিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আমাদের সাহিত্য বা চলচ্চিত্রে শরতের প্রকৃতি এবং দুর্গাপূজা চিত্রিত হয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
পুরোনো পোশাকেই নতুন পূজার সাজ, কীভাবে করবেন ফিউশন
পুরোনো পোশাকেই নতুন পূজার সাজ, কীভাবে করবেন ফিউশন

পূজার দিন সকালে পরিবারের সঙ্গে উৎসব, দুপুরে বন্ধুদের সঙ্গে আড্ডা, আর সন্ধ্যায় দাওয়াত কিংবা পার্টি; এক দিনেই থাকতে পারে নানা আয়োজন।

অক্টোবর ১৮, ২০২৬
মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অস্ত্র প্রদর্শনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন।

অক্টোবর ১৮, ২০২৬
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯, আটক ১৪
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯, আটক ১৪

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও এক শিশু রয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং কার্যক্রম চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন, নতুন চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

অক্টোবর ১৮, ২০২৬
অপ্রতিম হত্যা মামলা: ২-৩ দিনের মধ্যে চার্জশিট
অপ্রতিম হত্যা মামলা: ২-৩ দিনের মধ্যে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার চার্জশিট আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে।

অক্টোবর ১৮, ২০২৬
বাবার ত্যাগের গল্পে নরসিংদীর পূজামণ্ডপ, ভেজাচ্ছে দর্শনার্থীদের চোখ
বাবার ত্যাগের গল্পে নরসিংদীর পূজামণ্ডপ, ভেজাচ্ছে দর্শনার্থীদের চোখ

মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীদের মনে ভেসে উঠতে পারে নিজের বাবার মুখ, শৈশবের স্মৃতি কিংবা বাবার হাত ধরে পথচলার দিনগুলো। কারো মনে পড়বে মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালানো বাবার কথা, আবার কারো মনে ফিরে আসবে বাবার শাসনের আড়ালে লুকিয়ে থাকা গভীর ভালোবাসা।

অক্টোবর ১৮, ২০২৬
নারী আসনে উপনির্বাচন: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের তথ্য চায় ইসি
নারী আসনে উপনির্বাচন: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের তথ্য চায় ইসি

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থীদের আয়, সম্পদ, ঋণ ও ফৌজদারি মামলার তথ্য হলফনামায় উল্লেখ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অক্টোবর ১৮, ২০২৬