চীনে বিয়ের হার ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন

চলতি বছরের প্রথম নয় মাসে চীনে বিয়ের হার গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এটি জন্মহার হ্রাস এবং জনতাত্ত্বিক চাপের বিষয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে—এমন একটি দেশে, যেখানে সন্তান জন্মদানের বিষয়টি এখনো বিয়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৩৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লা...

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫
সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের আর্থিক সহায়তা দেবে বিআরটিএ, আবেদন যেভাবে

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তিকে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের আর্থিক সহায়তা দেবে বিআরটিএ, আবেদন যেভাবে
টেকনাফ পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, ৩ লাশের সন্ধান

কক্সবাজারের টেকনাফে সেনা সদস্য নিহতের পর পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় তিন জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে।

টেকনাফ পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, ৩ লাশের সন্ধান
ডেঙ্গুতে মারা গেলেন সাভারের তরুণ সাংবাদিক নাদিম হাসান

ঢাকার সাভারে কর্মরত বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনিধি নাদিম হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি মা-বাবা ও দুই বোন রেখে গেছেন।

ডেঙ্গুতে মারা গেলেন সাভারের তরুণ সাংবাদিক নাদিম হাসান
ইউরোপজুড়ে যাত্রীবাহী বিমানগুলোতে বোমা হামলার হুমকি

ইউরোপজুড়ে শুক্রবার যাত্রীবাহী বিমানগুলোতে বোমা হামলার হুমকির একটি ঢেউ দেখা দেখা গেছে। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটল। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউরোপজুড়ে যাত্রীবাহী বিমানগুলোতে বোমা হামলার হুমকি
উখিয়ায় খালে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কের রেজু খালে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদি হাসান (১৮)।

উখিয়ায় খালে গোসলে নেমে তরুণের মৃত্যু

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি
‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি

চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারকে (২২) বিয়ে করেন সেনাসদস্য তিতাস শেখ। কথা ছিল আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে তাঁর সঙ্গে কর্মস্থলে নিয়ে যাবেন। কিন্তু এর আগেই সন্ত্রাসীদের বুলেট থামিয়ে দিয়েছে তাঁর পথ চলা।

আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের মরদেহ পৌঁছালে মা–বাবা, স্ত্রী, আত্মীয়স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

কক্সবাজারে সন্ত্রাসী অভিযানে স্বামীর নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকেই বিলাপ করে চলেছেন তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’

পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। সেনাসদস্য তিতাসের বাবা আফজাল শেখ অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং ছোট ভাই আকাশ হোসেনও বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় সশস্ত্র মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ (২৭) বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সেনাসদস্য তিতাস শেখের মরদেহ বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টারটি শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে অবতরণ করে। সেখানে পদ্মা সেনানিবাস ক্যাম্পের ১৫ আরই রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সোহেল আহমেদের নেতৃত্বে একটি দল মরদেহটি গ্রহণ করে। বিকেল ৫টার দিকে গাড়িতে করে মরদেহটি নিয়ে যাওয়া হয় লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে বাদ মাগরিব নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখ

এখানে পরিবারের পক্ষ থেকে নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল তালুকদার, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসানসহ এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য দেন।

জানাজা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিতাসের মরদেহটি নিয়ে যাওয়া হয় লস্করদিয়া গ্রামের নিজ বাড়িতে। এ সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন শেষবারের মতো তাঁকে দেখতে ভিড় করেন। মা রেখা বেগম, বাবা আফজাল শেখ ও স্ত্রী সুমাইয়া আক্তারসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে গ্রামের স্থানীয় কবরস্থানে নানির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

শোকে পাগলপ্রায় তিতাসের মা রেখা বেগম। তিনি জানান, গত বুধবার রাতে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁর। তিতাস তখন বলেছিলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা।’

সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের কবরে সেনাবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে

তিতাসের এই কথাই যে শেষ কথা হবে, তা কল্পনাও করতে পারেননি মা রেখা বেগম। সন্তানের নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকে শুধুই বিলাপ করে যাচ্ছেন। ছেলেকে হারিয়ে বাবা আফজাল শেখের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বাক্‌রুদ্ধ হয়ে শুধুই ঝরছে চোখের পানি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকেলে হেলিকপ্টারে করে তিতাসের মরদেহ নগরকান্দায় আনা হয়। পরে স্থানীয় লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী লস্করদিয়াস্থ স্থানীয় কবরস্থানে নানির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

দাফনের পর সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সমাধিতে সেনাবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সাতজন সৈনিক তিন দফায় ২১টি গুলি ছুড়ে সেনাসদস্যকে শেষবিদায় জানান।

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

নভেম্বর ৬, ২০২৬
সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?
সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?

সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?

নভেম্বর ৬, ২০২৬
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজসহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজসহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/jateey-car-netar-name-thaka-jahajsh-kostgarder-5-jahajer-nam-bdl

নভেম্বর ৬, ২০২৬
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজসহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজসহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। বাদ পড়েনি জাতীয় চার নেতার নামে থাকা জাহাজগুলোও। দেওয়া হয়েছে নতুন নাম। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

নভেম্বর ৬, ২০২৬
পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ
পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ

উৎক্ষেপণের প্রায় ২২ বছর পর অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফিরে এসে বায়ুমণ্ডলে পুড়ে ধ্বংস হয়ে গেছে নাসার স্পেস টেলিস্কোপ সুইফট। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ গামা–রে বার্স্ট এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর তথ্য সংগ্রহের জন্য ২০০৪ সালে ৩ হাজার ২০০ পাউন্ড ওজনের সুইফট স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন মহাকাশে সফলভাবে বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করলেও বর্ধিত সৌর কার্যকলাপের কারণে স্পেস টেলিস্কোপটির কক্ষপথ দ্রুত নিচে নামতে শুরু করেছিল।

ইউএস স্পেস ফোর্সের তথ্যমতে, সুইফট স্পেস টেলিস্কোপ গত বুধবার সকাল ৭টা ৩৯ মিনিটে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চলের ওপরে থাকা বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলে ঘর্ষণের ফলে টেলিস্কোপটির বেশির ভাগ অংশ পুড়ে ধ্বংস হয়ে গেছে।

গত আগস্টে সুইফট স্পেস টেলিস্কোপটিকে রক্ষা করার জন্য তিন কোটি ডলার ব্যয়ে একটি উদ্ধারকারী মহাকাশযান পাঠিয়েছিল নাসা। মহাকাশযানটির মাধ্যমে টেলিস্কোপটিকে উচ্চতর কক্ষপথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। তবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়।

নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান এক বিবৃতিতে জানান, মিশনটি মানুষের জানার পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুইফট দুই হাজারের বেশি গামা–রে বার্স্ট এবং ১ হাজার ৪০০টি বিস্ফোরিত তারা আবিষ্কার করার পাশাপাশি ধূমকেতু, গ্রহাণু ও কৃষ্ণগহ্বরের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে।

সুইফট স্পেস টেলিস্কোপ ধ্বংসের বিষয়ে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী এবং মিশনের সঙ্গে যুক্ত জন নৌসেক বলেন, ‘আমরা সুইফট উৎক্ষেপণের আগ থেকেই এই দিনের কথা জানতাম। নিম্ন কক্ষপথে যা ওপরে ওঠে, তা নিচে নামবেই। আর সেই সমাপ্তি ধ্বংসাত্মক হয়।’

সুইফট স্পেস টেলিস্কোপের মূল বৈশিষ্ট্য ছিল যেকোনো মহাজাগতিক বিস্ফোরণের দিকে দ্রুত ঘুরে যাওয়ার ক্ষমতা। আর তাই হাবল ও জেমস ওয়েব টেলিস্কোপের মতো বড় টেলিস্কোপগুলোর জন্য সুইফট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।

সূত্র: ডেইলি মেইল

নভেম্বর ৬, ২০২৬
নীলগাইয়ের সঙ্গে বেড়ে উঠছে দেড় মাস বয়সী ৪ শাবক
নীলগাইয়ের সঙ্গে বেড়ে উঠছে দেড় মাস বয়সী ৪ শাবক

গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চারটি শাবক। প্রায় দেড় মাস বয়সী শাবকগুলো মায়ের সঙ্গে বনের পরিবেশে ঘুরে বেড়াচ্ছে

নভেম্বর ৬, ২০২৬
মা নীলগাইয়ের সঙ্গে বেড়ে উঠছে দেড় মাস বয়সী ৪ শাবক
মা নীলগাইয়ের সঙ্গে বেড়ে উঠছে দেড় মাস বয়সী ৪ শাবক

গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চারটি শাবক। প্রায় দেড় মাস বয়সী শাবকগুলো মায়ের সঙ্গে বনের পরিবেশে ঘুরে বেড়াচ্ছে

নভেম্বর ৬, ২০২৬
স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন
স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

চিত্রনায়িকা পরীমনিকে স্পর্শ করার অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিক রবিউল হোসাইন। বরং তিনি পরীমনির বিরুদ্ধে মুঠোফোনে কেড়ে নেওয়ার অভিযোগ করেন।

নভেম্বর ৬, ২০২৬
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?

ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।

নভেম্বর ৬, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে

ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করছে- স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নভেম্বর ৬, ২০২৬
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?

নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে। নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি।

নভেম্বর ৬, ২০২৬
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'

স্থানীয় জেলেরা বলছেন ৫ই অগাস্টের পর থেকেই সুন্দরবনে দস্যুবৃত্তি বেড়েছে। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করলে দস্যুরা অনেকে আত্মসমর্পণ করেছিল।

নভেম্বর ৬, ২০২৬
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?

যে আলোচনা ছড়িয়ে পড়েছে, তার ভিত্তি হলো ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিনজন গবেষকের প্রকাশিত একটি গবেষণা, যার চাঞ্চল্যকর শিরোনাম ছিল- "ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩"। যার মানে দাঁড়ায়- ১৩ই নভেম্বর, শুক্রবার, মহাপ্রলয় বা কেয়ামতের দিন।

নভেম্বর ৬, ২০২৬
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইজ হাউজ?
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের গুঞ্জনে কী বলছে হোয়াইজ হাউজ?

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল হতে পারে বলে নানা আলোচনা রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। কী বলছে হোয়াইট হাউজ?

নভেম্বর ৬, ২০২৬
'দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি'
'দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি'

বেশিরভাগ শ্রমিকেরই বক্তব্য হচ্ছে, মাত্র এক বছরেই তাদের জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দেড়গুন। কিন্তু তার বিপরীতে আয় বাড়েনি। একবাক্যে শ্রমিকদের প্রায় সবার বক্তব্যই ছিল, গত কয়েক মাসে সবচেয়ে বেশি বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। যা তাদের খরচের হিসাব- নিকাশই বদলে দিয়েছে।

নভেম্বর ৬, ২০২৬
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?

বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।

নভেম্বর ৫, ২০২৬
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল।

নভেম্বর ৬, ২০২৬
প্রযুক্তি ব্যবহারের আগে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
প্রযুক্তি ব্যবহারের আগে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

সরকারি সেবা অনলাইনে চালু করলেই ডিজিটাল রূপান্তর সম্পন্ন হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

নভেম্বর ৬, ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ

যশোরে পরকীয়া সন্দেহে স্ত্রী শাহানাজ খাতুনকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মো. আতিয়ার রহমান নামের এক ব্যক্তি।

নভেম্বর ৬, ২০২৬
শার্শায় পুলিশের অভিযানে ধানক্ষেত থেকে পিস্তল উদ্ধার
শার্শায় পুলিশের অভিযানে ধানক্ষেত থেকে পিস্তল উদ্ধার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।

নভেম্বর ৬, ২০২৬
সিলেটের টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে তিন শতাধিক শিক্ষার্থী
সিলেটের টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে তিন শতাধিক শিক্ষার্থী

টেলিভিশনের পর্দায় এত দিন ক্রিকেট খেলা দেখেছেন তারা। এবার সরাসরি মাঠে বসে প্রিয় খেলা দেখার সুযোগ হয়েছে।

নভেম্বর ৬, ২০২৬
মাদকমুক্ত যুবসমাজ গড়তে কাজ করছেন জাইমা রহমান
মাদকমুক্ত যুবসমাজ গড়তে কাজ করছেন জাইমা রহমান

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, “মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান।”

নভেম্বর ৬, ২০২৬
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজার সদর উপজেলায় চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে মাহমুদুল হক (৪৫) নামের এক আসবাবপত্র ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নভেম্বর ৬, ২০২৬
উখিয়ায় খালে গোসলে নেমে তরুণের মৃত্যু
উখিয়ায় খালে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কের রেজু খালে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদি হাসান (১৮)।

নভেম্বর ৬, ২০২৬