এলিজার মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরি, কারখানাকে জরিমানা

এ সময় আইসক্রিম তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা...

ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরি, কারখানাকে জরিমানা
চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে রোডশো

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও রোডশো হয়েছে।

চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে রোডশো
খাদ্যে ভিটামিন-খনিজের সংযোজন বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে খাদ্য পুষ্টিকরণ কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, জনসচেতনতা তৈরি...

খাদ্যে ভিটামিন-খনিজের সংযোজন বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী
শিশু মুহিন হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা মোল্লা ওরফে মুহিন হত্যা মামলায় আমিন উদ্দিন ও শিহাব মোল্লা নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

শিশু মুহিন হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
ঠাকুরগাঁও উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবে...

ঠাকুরগাঁও উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: ইসি সচিব
যেসব কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানি ৩০ জুন, ২০২৬ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডাদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। এসব কোম্পানি অধিকাংশই লোকসানে রয়েছে। লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়া কোম্পানিগুলো তা...

যেসব কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ
দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ

কোনো অনুমতি না নিয়ে ফেসবুকে বাদীর ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন (নাহার) তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী
দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দায়িত্ব কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের নয়। সড়ক পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এ সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। সরকার, পরিবহনমালিক, শ্রমিক, চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সড়কে মানুষের প্রাণহানি রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, এ ক্ষেত্রে একে অপরের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ‘আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। এখানে যাঁরা আছি, সবারই দায়িত্ব হচ্ছে নিরাপদ সড়ক নিশ্চিত করা।’ এ লক্ষ্য অর্জনে পারস্পরিক সহযোগিতা, নিয়মিত আলোচনা এবং সমন্বিত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরার প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিদিনই সড়কে মানুষের প্রাণহানি ঘটছে এবং এ পরিস্থিতি উদ্বেগজনক। তবে সব ধরনের যানবাহন দুর্ঘটনা কিংবা সড়ক-সংশ্লিষ্ট প্রাণহানিকে একইভাবে সড়ক দুর্ঘটনা হিসেবে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দুর্ঘটনার প্রকৃতি, কারণ ও পরিস্থিতি যথাযথভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।

সড়ক দুর্ঘটনায় বছরে ৩১ হাজার মানুষের মৃত্যুর একটি জরিপভিত্তিক তথ্যের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এ ধরনের পরিসংখ্যানের উৎস, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা ও সম্পৃক্ততা যাচাই করা প্রয়োজন। তথ্যের যথার্থতা নিশ্চিত না করে সড়ক নিরাপত্তার বাস্তব চিত্র বোঝা সম্ভব নয়।

মন্ত্রী বলেন, ‘জাতিকে ভুল তথ্যের মধ্যে রেখেও যেমন সমস্যার সমাধান সম্ভব নয়, ঠিক একইভাবে প্রকৃত তথ্য না জানলেও সমস্যার সমাধান সম্ভব নয়।’ তাই দুর্ঘটনার নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের করণীয় সম্পর্কে মন্ত্রী বলেন, কোন পদক্ষেপ গ্রহণ করলে সড়কে প্রাণহানি কমবে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্যকর সুপারিশ দিলে সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। সরকারের লক্ষ্য হচ্ছে, বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে আনা।

সড়কে প্রতিদিন গড়ে নিহত ৬৬, পঙ্গু ১০৪, কেন এত দুর্ঘটনা

চালকদের আচরণ, দক্ষতা ও যানবাহনের ফিটনেসের বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা ও দক্ষতার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। একই সঙ্গে যানবাহনের উপযুক্ত ফিটনেস নিশ্চিত করাও জরুরি। তবে শুধু চালকদের দায়ী করে কিংবা শুধু যানবাহনের ত্রুটিকে সামনে এনে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করা যাবে না। দুর্ঘটনার পেছনে থাকা বিভিন্ন কারণ চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী বলেন, সড়কে নিরাপদে যানবাহন চালানোর জন্য দক্ষ ও যোগ্য চালক প্রয়োজন। চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি যানবাহনের মালিকদেরও ফিটনেস ও নিরাপদ পরিচালনার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।

পরিবহন খাতের পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ খাতের সঙ্গে যুক্ত অনেক দায়িত্বশীল ব্যক্তি ও সংগঠন পরিবর্তন চায়। তারাও চায় না যে অনিরাপদ পরিবহনব্যবস্থার কারণে সড়কে মানুষের প্রাণহানি ঘটুক। কিন্তু কিছু ক্ষেত্রে রাতারাতি পরিবর্তন আনা সম্ভব হয় না। তাই বলে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে সরে আসার সুযোগ নেই।

মন্ত্রী বলেন, ‘আমরা নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে চাই, যেকোনো মূল্যে করতে চাই।’ এ লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ, পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেগুলোর বাস্তবায়ন চলছে। সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে এসব উদ্যোগের সুফল পাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সড়ক দুর্ঘটনা কমাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সরকারকে সফল হতে হবে। সে জন্য পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বাস্তবায়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিস্তার এবং সড়কে এর প্রভাবের বিষয়েও বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ঢাকা শহরে যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তবে এ ক্ষেত্রে নাগরিকদের নিজেদের আচরণ নিয়েও ভাবতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। অটোরিকশার চলাচল নিয়ে সমালোচনা করলেও মানুষ নিজেরা এসব যানবাহনে চলাচল বন্ধ করেছেন কি না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, সমস্যার সমাধানে শুধু অন্যের ওপর দায় চাপালে হবে না; প্রত্যেককে নিজের অবস্থান থেকেও দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে চালক, মালিক, শ্রমিক, যাত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—সবার আচরণে দায়িত্বশীলতার প্রতিফলন থাকতে হবে। সড়ক ব্যবহারের নিয়ম মেনে চলা, যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা জরুরি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, শ্রম মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও পরিবহননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হাবিবুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানসহ সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৮, ২০২৬
চাকরিতে উন্নতি
চাকরিতে উন্নতি

জানিস, আমি আগে যেখানে কাজ করতাম, সেখানে আমার ওপরে পঞ্চাশজন কাজ করত। এখন যেখানে কাজ করি, সেখানে আমার নিচে পঞ্চাশজন কাজ করে

অক্টোবর ২৮, ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করতে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের বেকারত্ব সমস্যা নিরসনে উচ্চশিক্ষাসহ সর্বস্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষায় গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

বঙ্গভবনে আজ বুধবার ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাফায়েত মোহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ আহমদ সোবহানী, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে তাঁর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে অর্জিত অগ্রগতি ও আন্তর্জাতিক মান বজায় রাখতে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করে। তারা জানায়, বিশ্ববিদ্যালয়টি জেসাপ আন্তর্জাতিক কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে ২০২৬ সালসহ চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে এ পর্যন্ত ১০০ কোটি টাকার বেশি অর্থ ব্যয়ের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করে প্রতিনিধিদল। রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার ও উদ্ভাবনী কার্যক্রম জোরদার করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।

প্রতিনিধিদল ইস্টার্ন ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।

অক্টোবর ২৮, ২০২৬
আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা
আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা

মিরপুর টেস্টের প্রথম দিনে যা একটু নাটক আলো নিয়েই হলো। নইলে ঘটনাহীন দিনে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের উইকেট পড়েছে মাত্র ৩টি, রান হয়েছে ২১৩।

অক্টোবর ২৮, ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

অক্টোবর ২৮, ২০২৬
ব্রাজিলে লুলার জয়ে ধূলিসাৎ হলো ট্রাম্পের ‘ডনরো নীতি’
ব্রাজিলে লুলার জয়ে ধূলিসাৎ হলো ট্রাম্পের ‘ডনরো নীতি’

ব্রাজিল যদি বাম পন্থা থেকে ডান পন্থার দিকে ঝুঁকে পড়ত, তাহলে লাতিন আমেরিকায় ট্রাম্পের জন্য তা হতো অভাবনীয় সাফল্যের বছর।

অক্টোবর ২৮, ২০২৬
পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়
পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়

ছয় দশকের বেশি সময় ধরে সমীক্ষা ও পরিকল্পনার পর পদ্মা ব্যারাজ এখন বাস্তবায়নের পর্যায়ে এসেছে। আগের সমীক্ষাগুলো এ প্রকল্পের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রকৌশল ভিত্তি তৈরি করেছে। এই ব্যারাজ কেন প্রয়োজন এবং এর মূল চ্যালেঞ্জ কোথায়, তা নিয়ে লিখেছেন মো. আতাউর রহমান।

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত
স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'

পহেলা নভেম্বর নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেবে সরকার। এজন্য বাড়তি ব্যয় সংস্থানে সরকার চলতি মাসে ব্যাংক থেকে ঋণ নেয়া বাড়িয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের বিষয়টি রয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রের প্রধান শিরোনামে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময় বঙ্গোপসাগরকে ঘিরে এই শিল্পাঞ্চলের প্রস্তাব ও এতে ভারতের যুক্ত হওয়ার প্রসঙ্গটি উঠে আসে।

অক্টোবর ২৭, ২০২৬
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলনেতাকে মারধর, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলনেতাকে মারধর, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলনেতা জুয়েল হোসেন নিরবকে পেটানোর ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অক্টোবর ২৮, ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) বিকেলে খেলা দেখার কথা বলে শাহীনের বাইরে যেতে চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন শিরিনের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শিরিন নিস্তেজ হয়ে পড়লে শাহীন পালিয়ে যান। পরে ওই দিন সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী এলাকায় শাহীনের বাড়ি থেকে শিরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অক্টোবর ২৮, ২০২৬
ঢাকায় জরুরি অবতরণ, ১০ দিন পর সিলেট সীমান্ত দিয়ে গেল ভারতীয়র মরদেহ
ঢাকায় জরুরি অবতরণ, ১০ দিন পর সিলেট সীমান্ত দিয়ে গেল ভারতীয়র মরদেহ

চিকিৎসার জন্য বিমানে কলকাতা যাওয়ার পথে অসুস্থ হয়ে ঢাকায় মৃত্যুবরণ করা ভারতের আসাম রাজ্যের অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ ১০ দিন পর দেশে ফিরেছে।

অক্টোবর ২৮, ২০২৬
নাটোরে শাকিল হত্যা: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
নাটোরে শাকিল হত্যা: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে মামলাটির তদন্তভার থানা-পুলিশের কাছ থেকে সরিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
দিনাজপুরে গোর-এ শহীদ বড়মাঠ উন্মুক্তের দাবিতে আল্টিমেটাম
দিনাজপুরে গোর-এ শহীদ বড়মাঠ উন্মুক্তের দাবিতে আল্টিমেটাম

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড়মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প ও তারকাঁটার বেড়া অপসারণ করে মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

অক্টোবর ২৮, ২০২৬
একাধিক সম্পর্কে জড়ানো কি অপরাধ, প্রশ্ন শ্বেতার
একাধিক সম্পর্কে জড়ানো কি অপরাধ, প্রশ্ন শ্বেতার

একাধিক সঙ্গীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে বলায় অনলাইনে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী শাহানা গোস্বামী। এবার তার পাশে দাঁড়িয়ে সমালোচকদের দ্বিচারী মনোভাবের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী শ্বেতা কেশওয়ানি।

অক্টোবর ২৮, ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১১.২০ কোটি শেয়ার কিনতে চায় দুই প্রতিষ্ঠান
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১১.২০ কোটি শেয়ার কিনতে চায় দুই প্রতিষ্ঠান

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১১ কোটি ২০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহির সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান।

অক্টোবর ২৮, ২০২৬
টেস্টে বোলার ও অলরাউন্ডার দুই র‍্যাঙ্কিংয়েই শীর্ষে উঠে ইয়ানসেনের ইতিহাস
টেস্টে বোলার ও অলরাউন্ডার দুই র‍্যাঙ্কিংয়েই শীর্ষে উঠে ইয়ানসেনের ইতিহাস

দক্ষিণ আফ্রিকার জার্সিতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মার্কো ইয়ানসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছেন এই অলরাউন্ডার।

অক্টোবর ২৮, ২০২৬