activities

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রে মোজাম্মেল বিশ্বাসের ‘শীতরোদে কাকদৃশ্য’

অক্টোবর ৯, ২০২৬
দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রে মোজাম্মেল বিশ্বাসের ‘শীতরোদে কাকদৃশ্য’
দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রে মোজাম্মেল বিশ্বাসের ‘শীতরোদে কাকদৃশ্য’
পাঠচক্রে কাব্যগ্রন্থের বিষয়বস্তু, কাব্যের নান্দনিকতা, করোনাকালের প্রেক্ষাপট, সামাজিক দুর্যোগ ও সংকট অতিক্রম করে মানবসমাজের এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, বিশ্বজুড়ে চলা মহামারি ও নানা জটিলতার মধ্যেও মানুষ কীভাবে সৃজনশীলতা, আত্মপ্রত্যয় ও প্রজ্ঞার মাধ্যমে ঘুরে দাঁড়ায়, তা বইটিতে কাব্যিক শৈলীতে ফুটে উঠেছে।

Prothomalo

View more
মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার: সভ্যতা থেকে বর্বরতার পথে কি হাঁটছে যুক্তরাষ্ট্র
মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার: সভ্যতা থেকে বর্বরতার পথে কি হাঁটছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের মন্ত্রিসভার অন্যতম একগুঁয়ে সদস্য পিট হেগসেথ ঘোষণা করেছেন, হত্যাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করবে যুক্তরাষ্ট্র।

অক্টোবর ৯, ২০২৬
কীভাবে খাবারে আরও ফাইবার যুক্ত করবেন
কীভাবে খাবারে আরও ফাইবার যুক্ত করবেন

প্রতিদিন বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজি খাবারে রাখুন। কাঁচা সালাদ খেতে পারেন, রান্না করা সবজিও খান। রান্না করলে খাদ্য আঁশ নষ্ট হয়ে যায়—এ ধারণা ঠিক নয়।

অক্টোবর ৯, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

আহতদের মধ্যে পুলিশ সদস্য তিনজন। আসামি দুজন। আসামিদের বিজয়নগর থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নেওয়া হচ্ছিল।

অক্টোবর ৯, ২০২৬
‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’: ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত
‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’: ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

প্রমাণ দিতে ব্যর্থ হলে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানকে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

অক্টোবর ৯, ২০২৬
ভালুক দেখে পর্যটকের চিৎকার, ভয়ে দৌড়ে পালাল সেই ভালুক
ভালুক দেখে পর্যটকের চিৎকার, ভয়ে দৌড়ে পালাল সেই ভালুক

রাশিয়ার সোচিতে এক পর্যটকের বিকট চিৎকারে দৌড়ে পালিয়েছে এক বাদামি ভালুক। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

অক্টোবর ৯, ২০২৬
মাদক সেবনের আসর থেকে আটক এএসআই থানায় নেই, পুলিশ বলছে ছুটিতে
মাদক সেবনের আসর থেকে আটক এএসআই থানায় নেই, পুলিশ বলছে ছুটিতে

মাদকবিরোধী অভিযান চালিয়ে এএসআই দেলোয়ারসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় সেখান থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

অক্টোবর ৯, ২০২৬
গ্যালারিতে বসে ফাইনাল দেখলেন বাটলার, শেষ আটে সিলেটের রাগীব-রাবেয়ার মেয়েরা
গ্যালারিতে বসে ফাইনাল দেখলেন বাটলার, শেষ আটে সিলেটের রাগীব-রাবেয়ার মেয়েরা

গ্যালারিতে বসে খেলা দেখছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার, আর মাঠে চলছিল প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট অঞ্চলের ফাইনাল।

বাটলারের উপস্থিতিতেই রুদ্ধশ্বাস লড়াই শেষে শেষ আটের টিকিট নিশ্চিত করল সিলেটের রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। আজ পড়ন্ত বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে সিলেটেরই আরেক দল সুগন্ধা ফুটবল একাডেমিকে। ম্যাচের ১৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন রাগীব-রাবেয়ার ফরোয়ার্ড স্বর্ণা মুন্ডা।

মূলত সিলেট জেলা স্টেডিয়ামে আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত দুই দিনের প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে যোগ দিতেই গতকাল সিলেটে এসেছেন পিটার বাটলার। যেখানে সিলেট অঞ্চলের নারী একাডেমিগুলো অংশ নেবে। তবে গতকাল বিকেলে মাঠে উপস্থিত থেকে বাটলার মনোযোগের সঙ্গে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের আঞ্চলিক ফাইনালটি উপভোগ করেন।

বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির মেয়েরা।

ফাইনাল শেষে বাটলার নিজেই ম্যাচসেরা খেলোয়াড় বেছে নেন। সাধারণত জয়ী দল থেকেই ম্যাচসেরা নির্বাচিত হন, তবে বাটলার ব্যতিক্রম ঘটিয়ে বেছে নেন হেরে যাওয়া দল সুগন্ধা একাডেমির গোলকিপার সাদিয়া আক্তারকে। একটি গোল হজম করলেও ম্যাচে বেশ কয়েকটি সেভ করে বাটলারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পুরস্কার বিতরণের সময় সাদিয়াকে বাটলার বলেন, ‘তুমি খুব ভালো খেলেছ, দারুণ।’

রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির গোলের উল্লাস।

এর আগে পরশু আঞ্চলিক কোয়ার্টার ফাইনালেও টাইব্রেকারে দুটি শট ও প্রতিপক্ষের পেনাল্টি ঠেকিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাদিয়া। ফাইনালেও তাঁর দায়িত্বশীল পারফরম্যান্স ছিল সিলেট অঞ্চলের অন্যতম সেরা প্রাপ্তি।

ম্যাচসেরার পুরস্কার দিচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।

মাঠের খেলা ও আয়োজন দেখে অভিভূত বাটলার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ঢাকায় আমরা এভাবে মেয়েদের খেলতে দেখি না। ঢাকার বাইরে মেয়েরা ফুটবল খেলছে, তারা নিজেদের মেলে ধরেছে। এটা দেখে আমার অসাধারণ লাগছে। প্রথম আলো ও স্টার নিউজকে অনেক ধন্যবাদ জানাব মেয়েদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সত্যিই খুব উপভোগ করেছি ফাইনালটা।’

খেলা শেষে পিটার বাটলারকে কাছে পেয়ে নারী ফুটবলারদের মধ্যে ছবি তোলার হিড়িক পড়ে যায়। সিলেট জেলা স্টেডিয়াম পরিণত হয় উৎসবের কোলাহলে। তবে জয়ী দলের উদ্‌যাপনের বিপরীত পাশে সুগন্ধা একাডেমির মেয়েরা মন খারাপ করেই মাঠ ছাড়েন।

ম্যাচের একটি মুহূর্ত।

রাগীব-রাবেয়াকে নিয়ে টুর্নামেন্টের শেষ আটের পাঁচটি দল এখন চূড়ান্ত হলো। এর আগে রংপুর অঞ্চল থেকে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি, রাজশাহী থেকে বগুড়া রক্সি ফুটবল একাডেমি এবং খুলনা থেকে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ও খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি মূল পর্বে জায়গা করে নেয়। টুর্নামেন্টের বাকি তিনটি দল আসবে চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক পর্ব থেকে।

এর আগে আজ সকালে অনুষ্ঠিত প্রথম আঞ্চলিক সেমিফাইনালে সিলেট সিটি তৃণমূল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রাগীব-রাবেয়া। দলের দ্বিতীয় গোলটি করে ম্যাচসেরা হন ফরোয়ার্ড স্বর্ণা মুন্ডা। অন্যদিকে দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে সুগন্ধা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হিমু ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। জয়সূচক গোল করে ম্যাচসেরা হন সুগন্ধার ফরোয়ার্ড শ্রাবন্তী রানী।

গ্যালারির একাংশ।

দুটি সেমিফাইনাল ও ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম। ফাইনালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম। সকালে পুরস্কার বিতরণীতে ছিলেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন। এমন আয়োজন সিলেট অঞ্চলের মেয়েদের সামনে এগিয়ে নেবে, এমনই আশাবাদ রাখেন সিলেটের স্থানীয় সংগঠকেরা।

অক্টোবর ৯, ২০২৬
মাছি মারতে হাতুড়ি চালানো যায় না: কেন বললেন ভারতের প্রধান বিচারপতি
মাছি মারতে হাতুড়ি চালানো যায় না: কেন বললেন ভারতের প্রধান বিচারপতি

আদালত বলেন, আন্দোলন রুখতে দিল্লি মেট্রোর ৫৭টি স্টেশন বন্ধ রাখার যৌক্তিকতা মানা যায় না। টানা ১০ ঘণ্টা রেলস্টেশনে ট্রেন আসা-যাওয়াও বন্ধ রাখা যায় না।

অক্টোবর ৯, ২০২৬
চোটে দুই ম্যাচে নেই বার্সেলোনা অধিনায়ক রাফিনিয়া
চোটে দুই ম্যাচে নেই বার্সেলোনা অধিনায়ক রাফিনিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে প্রীতি ম্যাচে প্রতিপক্ষের একটা ট্যাকল। তাতেই হ্যামস্ট্রিংয়ের পুরোনো যন্ত্রণা নতুন করে জেগে উঠল। ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে পাওয়া হ্যামস্ট্রিংয়ের সেই চোটের কারণে বার্সেলোনার হয়ে পরের দুই ম্যাচ খেলতে পারবেন না রাফিনিয়া। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। পাশাপাশি ব্যস্ত সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফ্লিক। তাঁর মতে, এমন সূচির কারণে খেলোয়াড়দের চোটের ঝুঁকি বাড়ছে।

চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সা

ফ্লিক জানিয়েছেন, রাফিনিয়ার চোট গুরুতর নয়। তবে সতর্কতার অংশ হিসেবে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বার্সেলোনা। কোচ বলেছেন, স্ক্যানে কিছু একটা ধরা পড়েছে। তবে চোটটা গুরুতর নয়। এরপর ফ্লিক যোগ করেন, ‘এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। গত মৌসুমে ও অনেক চোটে পড়েছিল। আমার মনে হয়, তিনবার চোটে পড়েছিল ও। তাই আমরা সাবধানতা অবলম্বন করছি।’

ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন রাফিনিয়া।

আগামীকাল হেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনা অধিনায়ক। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচেও তাঁকে পাচ্ছে না বার্সেলোনা।

এ মৌসুমের শুরু থেকেই বার্সেলোনায় সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলছেন রাফিনিয়া। নতুন ভূমিকায় দুর্দান্ত ছন্দেও আছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে করেছেন ১৪ গোল। ইউরোপের শীর্ষ লিগগুলোর খেলোয়াড়দের মধ্যে এ মৌসুমে তিনিই সর্বোচ্চ গোলদাতা।

তবে ক্যারিয়ারজুড়েই পেশির চোট ভুগিয়েছে রাফিনিয়াকে। ২০২৬ সালের মার্চে আন্তর্জাতিক বিরতি থেকে চোট নিয়ে ফিরেছিলেন তিনি। সে সময় বোস্টনে ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে গিয়েও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এই ফরোয়ার্ড।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রাফিনিয়া আট ম্যাচে করেছেন ১৪ গোল।

গত মৌসুমের শেষ দিকে রাফিনিয়ার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে বার্সেলোনা। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেওয়ার সময় তাঁর অভাব অনুভব করেছে দলটি।

লা লিগায় টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে ছুটতে থাকা বার্সেলোনা অবশ্য এ মৌসুমে এখনো অপরাজিত। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের ব্যবধান পাঁচ পয়েন্ট। তবে গুরুত্বপূর্ণ সময়ে রাফিনিয়ার চোট কোচ ফ্লিকের জন্য নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে।

‘এমএসএন’ কি তবে নতুন রূপে ফিরে এসেছে বার্সেলোনায়

অক্টোবর ৯, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন