লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে উঠছে পানি ও গ্যাস
এমনকি দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকার রাজপথে বেওয়ারিশ লাশ পড়ে থাকতে দেখা গেছে, যাদের দাফন করার মতো কেউ ছিল না। সে সময় অঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের মাধ্যমে পরিচিতি লাভ করে।
বিশ্বের বৃহত্তম এআই চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক বসার খবরের জেরে কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের পতন ঘটেছে।
‘বলি’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত।
শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন এখন স্বাভাবিক।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি নলকূপ থেকে গত এক সপ্তাহ ধরে স্বতঃস্ফূর্তভাবে পানি ও গ্যাস বের হচ্ছে। এ ঘটনায় স্থানীয় ও দূরদূরান্তের উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপসেরা হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ। আনন্দের সেই রাতের পরই দুঃসংবাদ পেল লাল-সবুজের শিবির। গুরুতর চোটে সাফের বাকি অংশ থেকে ছিটকে গেলেন জাতীয় দলের রাইটব্...
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ির সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন। ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সেরা ফল অর্জন করায় তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী।

২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মারা যান সিতারা পারভীন। তাঁর স্মরণে পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ চালু করা হয়।

এবার পুরস্কার পেয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাশাহুদ আহমেদ, অর্জিতা সূত্রধর, আকতারুল ইসলাম, তাহমিদুল আলম, নওশীন মুশতারী, সাদিয়া রহমান, সাদিয়া পারভীন, সানজানা জেবিন, ফাহিম হাসান, আলী হাসান ওয়াহিদ ও অনুষ্কা ব্যানার্জী।

অনুষ্ঠানে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক সিতারা পারভীন ছিলেন একজন মেধাবী, আদর্শবান আর পথপ্রদর্শক শিক্ষক। তাঁর চিন্তাচেতনা ছিল অত্যন্ত উন্নত। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি কাজ করেছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের এ স্বীকৃতি আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের উচিত এ অনুপ্রেরণাকে ধারণ করে এগিয়ে যাওয়া এবং অধ্যাপক সিতারা পারভীনের আদর্শ ও চিন্তাকে স্মরণে রাখা।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, অধ্যাপক সিতারা পারভীনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্মৃতিচারণা আমাদের অনুপ্রাণিত করেছে। তাঁর বহুত্ববাদী রাষ্ট্রচিন্তা আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।

অতিথি বক্তা ছিলেন গণমাধ্যম পরামর্শক, লেখক ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা। তিনি বলেন, সাংবাদিকের কাজ শুধু সরকারের নীতি তুলে ধরা নয় বরং সেসব নীতি মানুষের জীবনে কী প্রভাব ফেলছে, তাদের ভাবনা ও অভিজ্ঞতা কী—তা তুলে ধরা।

সাংবাদিকদের লেখনিতে সাধারণ মানুষের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করা জরুরি বলেও মন্তব্য করেন কুররাতুল-আইন-তাহমিনা।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকেরা অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতিচারণা করেন।

ফিরোজ গান্ধীর অনেক দোষ ছিল, অনেক ত্রুটি ছিল। তবু ইন্দিরা গান্ধী তাঁকে পছন্দ করতেন। সব ভালো–মন্দসহ। শ্বশুর–শাশুড়ির পারস্পরিক সম্পর্ক নিয়ে তাঁর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ এমন কথাই লিখেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

সোনিয়া তাঁর শ্বশুরমশাই ফিরোজ গান্ধীকে দেখেননি। কিন্তু শাশুড়ি ইন্দিরা গান্ধীর সঙ্গে কথাবার্তা এবং বিভিন্নজনকে লেখা তাঁর চিঠিপত্র থেকে দুজনের বৈবাহিক সম্পর্ক ও পারস্পরিক মূল্যায়নের ধারণা করেছেন।

ফিরোজ গান্ধীকে নিয়ে গুজবের কথা এক বন্ধুর কাছ থেকে শোনার পর ইন্দিরা তাঁকে যে চিঠি লিখেছিলেন, আত্মকথায় সোনিয়া তার উল্লেখ করেছেন। সেই চিঠিতে ইন্দিরা লিখেছিলেন, ‘ফিরোজের অনেক দোষ আছে। অনেক ত্রুটিও আছে। আমাদের কার মধ্যেই–বা তা নেই? কিন্তু এর জন্য তাঁর প্রতি আমার অনুভূতিতে কোনো বদল ঘটে না। দোষত্রুটি নিয়েই আমি তাঁকে পছন্দ করি। অথবা বলা ভালো, দোষত্রুটির কারণেই তাঁকে পছন্দ করি।’

ফিরোজ–ইন্দিরার বিয়ে হয়েছিল ১৯৪২ সালে। তার পাঁচ বছর পর ভারত স্বাধীন হয়। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হন। সোনিয়া লিখেছেন, প্রধানমন্ত্রীর কাজের ক্ষেত্রে ইন্দিরার সাহায্যের প্রয়োজন হতো। সেই সহায়তা ইন্দিরা তাঁর বাবাকে করতেন।

সোনিয়া লিখেছেন, ‘সেটা ছিল পরিস্থিতির দাবি। প্রথম প্রথম ওই প্রয়োজন ফিরোজ মেনেও নিয়েছিলেন। কিন্তু সময় যত গড়াতে থাকে, ব্যস্ততা ও কাজের চাপ যত বাড়তে থাকে, ফিরোজের মধ্যে অসন্তোষও তত জমা হয়। দুই দিকের কাজ সামলানো ইন্দিরার পক্ষে কঠিন হয়ে পড়ে। তত দিনে ফিরোজ–ইন্দিরার দুই সন্তানেরও জন্ম হয়েছে। ১৯৪৪ সালের আগস্টে রাজীব গান্ধী এবং ১৯৪৬ সালের ডিসেম্বরে সঞ্জয় গান্ধী।’

দুজনের সম্পর্কের দূরত্ব বৃদ্ধির অন্য কারণও ছিল। আত্মকথায় সোনিয়া সে ব্যাখ্যাও দিয়েছেন।

একটি বইয়ের দোকানে সোনিয়া গান্ধীর লেখা বইটি ক্রেতাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

সোনিয়া লিখেছেন, ‘ইন্দিরা ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আনুষ্ঠানিক আতিথেয়তাকারী বা অফিশিয়াল হোস্টেস। বাবার সঙ্গে সরকারি সফরে দেশের ভেতরে ও বাইরে তাঁকে যেতে হতো। নিজের কাজে ব্যস্ত থাকার ফলে ফিরোজের পক্ষে সব সময় সব জায়গায় ইন্দিরার সঙ্গে যাওয়া সম্ভব হতো না।’

সোনিয়া বইয়ে লিখেছেন, ‘অ্যামি আন্টি (ইন্দিরার ঘনিষ্ঠ) আমাকে বলেছিলেন, আনুষ্ঠানিক নৈশভোজের সময় প্রটোকল অনুযায়ী ইন্দিরা গান্ধীকে তাঁর বাবার পাশে বসানো হতো। ফিরোজের আসন থাকত দূরে, লম্বা টেবিলের অন্য প্রান্তে। এ নিয়ে লোকজন কখনো–সখনো ঠাট্টা–তামাশা করত। বিদ্রূপ করত। খোঁচা দিত। ফিরোজ এতে খুব কষ্ট পেতেন। অপমানিত বোধ করতেন। সম্ভবত এ ধরনের ঘটনা তাঁদের মধ্যে দূরত্ব ও বিচ্ছিন্নতার অনুভূতি বাড়িয়ে তুলেছিল।’

ফিরোজ গান্ধী ভারতের প্রভিন্সিয়াল পার্লামেন্ট বা প্রাদেশিক আইনসভার সদস্য হয়েছিলেন ১৯৫০ সালে। দুই বছর পর ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরিলি থেকে তিনি লোকসভায় জিতে আসেন। ১৯৫৭ সালেও তিনি ওই আসন থেকে পুনর্নির্বাচিত হন।

সোনিয়া লিখেছেন, পঞ্চাশের দশকের মাঝামাঝি ফিরোজ লোকসভার সদস্য হিসেবে প্রাপ্য সরকারি আবাসে চলে যান। ফিরোজকে তিনি একজন আকর্ষণীয়, আমুদে মানুষ বলে বর্ণনা করে লিখেছেন, উনি জীবন উপভোগ করতে ভালোবাসতেন। বন্ধুবান্ধব ও নারীসঙ্গও উপভোগ করতেন।

সোনিয়া গান্ধীর লেখা বই কিনে দোকান থেকে বের হচ্ছেন এক নারী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

সোনিয়া আরও লিখেছেন, ‘বিয়ের বছর কয়েক পর ফিরোজ গান্ধীকে ইন্দিরা একটা চিঠি লিখেছিলেন। তাতে বলেছিলেন, “তুমি কার সঙ্গে বাইরে যাচ্ছ বা কী করছ, সেসব নিয়ে আমার কোনো আপত্তি নেই। এতে যদি তুমি খুশি থাকো এবং অন্য কারও মুখ থেকে অতিরঞ্জিত কাহিনি শোনার আগেই যদি তুমি আমাকে তা জানাও তো ভালো।”’

সোনিয়া জানিয়েছেন, অ্যামি আন্টিকে ইন্দিরা বলেছিলেন, ফিরোজ যখন অন্য এক নারীর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সেটা তাঁর কাছে খুবই যন্ত্রণাদায়ক ছিল। সে সময় একদিন তাঁদের মধ্যে তীব্র ঝগড়া হয়। সে সময় তাঁরা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন। ইন্দিরা চেয়েছিলেন, বিষয়টি নিয়ে ফিরোজ এমন কারও সঙ্গে কথা বলুন, যাঁকে তিনি বিশ্বাস করেন। ভরসা করেন। সম্পর্ক নিয়ে আলোচনার জন্য নেহরুর কাছে সময় চেয়েছিলেন ফিরোজ। দুজনের কথাও হয়েছিল। নেহরু তাঁকে বুঝিয়েছিলেন। তাতে কাজ হয়েছিল। কয়েক মাস পর ফিরোজ বিচ্ছেদের কথা ভুলে যান।

আত্মকথায় সোনিয়া লিখেছেন, রাজীব তাঁর বাবার সঙ্গে কাটানো সময়ের কথা আনন্দের সঙ্গে স্মরণ করতেন। বাবার বাড়িতে যাওয়ারও স্মৃতিচারণা করতেন তিনি। সোনিয়া লিখেছেন, ‘সেখানে প্রায়ই এক নারীকে তিনি (রাজীব) দেখতেন। কিন্তু সেই নারীর নাম তিনি কখনো উল্লেখ করেননি। হয়তো নাম তিনি জানতেন না অথবা মনে করতে চাইতেন না।’

১৯৫৮ সালে ফিরোজ গান্ধী হৃদ্রোগে আক্রান্ত হন। সোনিয়া লিখেছেন, ‘পুরোনো ক্ষতগুলোও যেন ধীরে ধীরে সেরে যেতে থাকে। ইন্দিরা তখন বাবার সঙ্গে ভুটানে। ফিরোজের অসুস্থতার খবর পেয়ে দিল্লি ফিরে আসেন এবং শুশ্রূষার দায়িত্ব নেন। ফিরোজ সুস্থ না হওয়া পর্যন্ত ইন্দিরা নার্সিং হোমে তাঁর পাশে ছিলেন।’

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর লেখা বইটি একটি বইয়ের দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

বইয়ে সোনিয়া লিখেছেন, ‘পরের বছর ১৯৫৯ সালে ইন্দিরার কিডনিতে অস্ত্রোপচার করে পাথর বের করা হয়। সে সময় ফিরোজও উদ্বেগে সময় কাটিয়েছিলেন। সারাক্ষণ স্ত্রীর পাশে ছিলেন। তাঁদের মধ্যে পুরোনো বিবাদ, মতপার্থক্যগুলো ঘুচে যাচ্ছিল। ১৯৬০ সালে দুই ছেলেকে নিয়ে ফিরোজ ও ইন্দিরা কাশ্মীরে যান ছুটি কাটাতে। কিন্তু তার তিন মাস পর ফিরোজ আবার হৃদ্রোগে আক্রান্ত হন। ইন্দিরা সেদিন কেরালায়। খবর পেয়েই বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে যান। কিছুক্ষণের জন্য ফিরোজের জ্ঞান ফিরেছিল। এরপর হঠাৎই শুরু হয় প্রবল কাশি। স্বামীর মাথাটি ইন্দিরা সামান্য উঁচু করে ধরেন। তারপর সব শেষ। ফিরোজ গান্ধীর বয়স তখন মাত্র ৪৮ বছর।’

সোনিয়া লিখেছেন, দুজনের ওই জটিল সম্পর্কের কথা তিনি প্রায়ই ভাবতেন। লিখেছেন, ‘আমার শাশুড়ির মৃত্যুর পর তাঁদের মধ্যে আদান–প্রদান হওয়া চিঠিগুলো পড়তে গিয়ে সম্পর্কের বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে। তাঁরা হয়তো তীব্র ঝগড়া করেছেন। হয়তো কিছু সময়ের জন্য একে অপরের কাছ থেকে দূরেও সরে গেছেন। কিন্তু যে বন্ধন তাঁদের একসঙ্গে বেঁধে রেখেছিল, তা কখনো ছিন্ন হয়নি।’

সোনিয়ার কথায়, ‘তাঁদের বৈবাহিক জীবনে নানা উত্থান–পতন ছিল। তা সত্ত্বেও আমার শাশুড়ি একবার আমায় বলেছিলেন, ফিরোজ ছাড়া অন্য কাউকে তিনি বিয়ে করতে পারতেন না। ফিরোজই ছিলেন একমাত্র পুরুষ, যাঁকে তিনি ভালোবেসেছিলেন। ইন্দিরার মৃত্যুর পর তাঁর কাগজপত্রের মধ্যে আমি একটা অসমাপ্ত চিঠির খসড়া খুঁজে পেয়েছিলাম। তাতে লেখা ছিল, “সোনিয়া, আমি তোমাকে এই চিঠি লিখছি; কারণ, তোমার মধ্যে আমি নিজের কিছু প্রতিচ্ছবি দেখতে পাই। আর তোমার স্বামী, আমার ছেলের মধ্যে দেখতে পাই আমার স্বামীর অনেক বৈশিষ্ট্য।”’

শ্বশুর–শাশুড়ির সম্পর্ক নিয়ে নিজের উপলব্ধির কথা লিখতে গিয়ে সোনিয়া লিখেছেন, ‘আমি বলব, স্বামী ফিরোজের সঙ্গেই একমাত্র নিঃশর্ত ঘনিষ্ঠতা ছিল ইন্দিরা গান্ধীর। এমনকি তাঁদের দাম্পত্য সম্পর্ক যখন ভেঙে পড়ার মুখে, তখনো তিনি ফিরোজকে ভালোবাসায় ভরা চিঠি লিখতেন। একবার আমি তাঁকে বলেছিলাম, আমার ছোট বোন তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ভাবছে। তা শুনে ইন্দিরা গান্ধী আমাকে বলেছিলেন, ওকে বলে দিয়ো, প্রবল রাগ বা ক্ষোভের সময় কোনো সিদ্ধান্ত যেন না নেয়। ফিরোজের সঙ্গে দূরত্ব নিয়ে আমি সব সময় অনুতপ্ত থেকেছি। ওটাই আমার দুঃখবোধ।’

বিশ্লেষকদের মতে, দুই মাসের ব্যবধানে বাংলাদেশ–তুরস্কের শীর্ষ নেতাদের বৈঠক শুধুই কূটনৈতিক যোগাযোগ নয়, এটি ঢাকার সঙ্গে আঙ্কারার সম্পর্ক কোন দিকে এগোচ্ছে, তারও ইঙ্গিত।
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ চলছে। তবে এ প্রকল্পের আগে বগুড়ার বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আবাসনসংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা গতকাল বুধবারের ধর্মঘট ও বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। দেশটিতে গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথম এ ধরনের সাধারণ ধর্মঘট পালিত হলো। ধর্মঘট চলাকালে বার্সেলোনায় মুখোশধারী লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। আর বার্সেলোনায় বিক্ষোভে যোগ দেন ৫০ হাজারের বেশি মানুষ। বার্সেলোনায় বিক্ষোভের সময়ের ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ব্যক্তিরা ময়লা ফেলার বিনে আগুন দিচ্ছেন এবং দোকানের জানালা ভাঙচুর করছেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

ধর্মঘটের ফলে স্পেনজুড়ে পরিবহন ও অন্যান্য সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একদল লোক পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাট চালায়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা যায়।

বড় শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেস বলেন, মানুষের ব্যাপক অংশগ্রহণে ধর্মঘট সফল হয়েছে। আর ‘সিসি ওও’ শ্রমিক সংগঠনের উনাই সোরদো বলেন, ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল উল্লেখযোগ্য।

গতকাল সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তাদের হাতে ছিল দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল। শহরের কেন্দ্রস্থলে বিখ্যাত প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেই দে গ্রাসিয়া এলাকায়ও সংঘর্ষের কয়েকটি ঘটনা ঘটে।

ময়লা ফেলার বিনগুলোয় আগুন ধরিয়ে দেওয়ায় সড়কের মাঝখানে ছোট ছোট আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একদল লোক পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাট চালায়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা গেছে।

দেশব্যাপী ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটে অংশ নেওয়া বিক্ষোভকারীদের একাংশ। স্পেনের মালাগা, ১১ নভেম্বর ২০২৬

বিবিসি বার্সেলোনায় বিক্ষোভে অংশ নেওয়া এক নারীর সঙ্গে কথা বলেছে। তিনি বলেন, বিক্ষোভ বেশির ভাগ সময় ছিল শান্তিপূর্ণ ও ‘উৎসবমুখর’। আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, ‘সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন।’

সন্ধ্যায় ওই নারী বিক্ষোভকারী লাস রামব্লাস এলাকায় ছিলেন। তখন রাস্তায় আগুন জ্বলতে দেখেন তিনি। এই নারী বলেন, ‘চারদিকে আগুন জ্বলছিল, পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত।’

গতকাল দিনের শুরুতেই মাদ্রিদ ও বার্সেলোনার বিভিন্ন এলাকায় ব্যাপক ভোগান্তি দেখা দেয়। প্রধান কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। স্পেনের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আবাসন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।

চারদিকে আগুন জ্বলছিল, পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত।

মাদ্রিদে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা পুরো শহরের স্বাভাবিক কার্যক্রম অচল করে দিয়েছি।’ সাধারণ ধর্মঘটের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি। এই বিক্ষোভকারী বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করেও লোকজন রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় মানুষের ঢল নেমেছে।’

৩৭ বছর বয়সী আরেক বিক্ষোভকারী ও শিক্ষক ওলগা দোমিঙ্গো বলেন, তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন কারণ, ‘আবাসন পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। মজুরির তুলনায় জীবনযাত্রার বর্তমান ব্যয় কোনোভাবেই বহন করা সম্ভব নয়’।

স্পেনে কেন আগাম নির্বাচনের ঘোষণা দিলেন সানচেজ

সাশ্রয়ী আবাসনের অভাব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের ধারাবাহিকতায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। বিক্ষোভের সূত্রপাত মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামের এক নারীকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ধর্মঘটের কারণে গতকাল বুধবার বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। ১১ নভেম্বর ২০২৬

সাম্প্রতিক বছরগুলোয় স্পেনের রাজধানীতে বাড়িভাড়া বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের (প্রায় ৫৩৮ বর্গফুট) একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনের কর্মীদের গড় মাসিক বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো।

অর্থাৎ ফ্ল্যাটের ভাড়া গড় বেতনের প্রায় অর্ধেক। অথচ আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী, বাড়িভাড়া আয়ের ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়।

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও

সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আবাসন সংস্কার পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হওয়ার পর গত মাসে তিনি আগাম নির্বাচনের ডাক দেন।

বিক্ষোভের সূত্রপাত মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামের এক নারীকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

২০১২ সালের পর স্পেনে আর কোনো সাধারণ ধর্মঘট হয়নি। সে বছর রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকারের আমলে সর্বশেষ সাধারণ ধর্মঘট হয়েছিল।

আগের সাধারণ ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ালেও এবারের ধর্মঘট ভিন্ন। প্রধানমন্ত্রী সানচেজ ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বরং শ্রমিকদের কাজ বন্ধ রেখে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে নামতে উৎসাহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সানচেজ লিখেছেন, ‘আপনার আট ঘণ্টার কর্মদিবস, পেনশন, সরকারি স্বাস্থ্যসেবা—এসবই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে অর্জিত অধিকার।’ আগের ধর্মঘটগুলোয় অংশ নেওয়া ব্যক্তিদের প্রশংসা করে তিনি এ কথা লেখেন।

বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে জেন–জিরা কেন ফুঁসে উঠেছে

ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে জনবল নিয়োগ দেবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৬ থেকে।
সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই যুগল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেজ কুশনার।
৭ নভেম্বরের চেতনার মধ্য দিয়ে মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা খুঁজে পেয়েছিল। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ চেতনা ভূমিকা রেখেছে।
নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।
ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ চলছে। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপসেরা হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ। আনন্দের সেই রাতের পরই দুঃসংবাদ পেল লাল-সবুজের শিবির। গুরুতর চোটে সাফের বাকি অংশ থেকে ছিটকে গেলেন জাতীয় দলের রাইটব্যাক সাদ উদ্দিন।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি নলকূপ থেকে গত এক সপ্তাহ ধরে স্বতঃস্ফূর্তভাবে পানি ও গ্যাস বের হচ্ছে। এ ঘটনায় স্থানীয় ও দূরদূরান্তের উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন।