ককটেল বিস্ফোরণ-বাসে আগুন প্রতিরোধে দেশব্যাপী বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ: রিজভী

৭ নভেম্বরের চেতনার মধ্য দিয়ে মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা খুঁজে পেয়েছিল। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ চেতনা ভূমিকা রেখেছে।

৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ: রিজভী
পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে উইটকফ ও কুশনার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেজ কুশনার।

পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে উইটকফ ও কুশনার
ভাগ্নে অনিরুদ্ধর বিয়েতে নেচে ভাইরাল রজনীকান্ত

অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই যুগল।

ভাগ্নে অনিরুদ্ধর বিয়েতে নেচে ভাইরাল রজনীকান্ত
বাড়িতে কিছুই করতে পারি না, কেন এমন বললেন শাহরুখ?

নিজের বাড়িতে নাকি কোনো কথাই চলে না বলিউড সুপারস্টার শাহরুখ খানের!

বাড়িতে কিছুই করতে পারি না, কেন এমন বললেন শাহরুখ?
সবিতা বাঁচতে চান, অর্থকষ্টে আটকে আছে চিকিৎসা

‘স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে শিক্ষকতা করব। আর বিয়ে করে সংসার করা প্রতিটি মেয়েরই স্বপ্ন; আমারও ছিল। কিন্তু আমার কিছুই হলো না, সব শেষ।’ কথাগুলো বলতে বলতে নিজেকে ধরে রাখতে পারেননি ৩৫ বছর বয়সী সবিতা রানী র...

সবিতা বাঁচতে চান, অর্থকষ্টে আটকে আছে চিকিৎসা
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৫টি জরুরি উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

এ সময় তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৫টি জরুরি উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

যে মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা
যে মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা

চারদিকে রুক্ষ পাহাড়, ধূসর মরুভূমি। প্রচণ্ড গরম আর পানির সংকটে যেখানে গাছপালা বাঁচিয়ে রাখাই কঠিন, সেখানে একটি মসজিদ ঘিরে গড়ে উঠেছে সবুজ বাগান। আছে গাছপালা, ফুটেছে ফুল। অথচ এসব গাছে পানি দেওয়ার জন্য আলাদা করে পানির ব্যবস্থা করতে হয় না। মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই বাঁচিয়ে রাখছে গাছগুলোকে।

জর্ডানের আবু উবাইদা মসজিদ

জর্ডানের আবু উবাইদা মসজিদের এই সবুজ বাগানের পেছনে আছে দীর্ঘ ১৮ বছরের চেষ্টার গল্প। পানির সংকট মোকাবিলায় কীভাবে ফেলে দেওয়া পানিও কাজে লাগানো যায়, তারই এক উদাহরণ এটি।

যেখানে প্রতি ফোঁটা পানিই অনেক দামি

জর্ডান বিশ্বের অন্যতম পানিসংকটপূর্ণ দেশ। দেশটির বড় অংশজুড়ে শুষ্ক আবহাওয়া। পানির অভাবে পর্যাপ্ত ফসল ফলানো যায় না। ফলে খাদ্যশস্যের চাহিদার বড় অংশই মেটাতে হয় আমদানির মাধ্যমে।

পানির সংকট এতটাই প্রকট যে অনেক এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য পানি সরবরাহ করা হয়। কোথাও কোথাও সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি পাওয়া যায়। ফলে পানির প্রতিটি ফোঁটাই সেখানকার মানুষের কাছে মূল্যবান।

এমন পরিস্থিতিতে পানির অপচয় কমাতে অভিনব এক উদ্যোগ নেয় জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওশান বলেন, ‘পানির অভাব কী, এখানকার মানুষ তা খুব ভালোভাবেই জানেন। কারণ, এই সংকটের মধ্যেই তাঁদের জীবন কাটাতে হয়।’

এই বাস্তবতা থেকেই অজুতে ব্যবহৃত পানি আবার কাজে লাগানোর কথা ভাবেন তাঁরা। সাধারণত অজুর পর পানি নালা দিয়ে চলে যায়। সেই পানি সংগ্রহ করে গাছের সেচে ব্যবহারের ব্যবস্থা করেন তাঁরা।

রিকশায় চলাচলের সময় শিশুর নিরাপত্তায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

অজুর পানি যেভাবে পৌঁছায় গাছের গোড়ায়

মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই হয়ে উঠেছে সেচের প্রধান উৎস

আবু উবাইদা মসজিদের চারপাশের গাছপালা বাঁচিয়ে রাখতে পৌরসভার সরবরাহ করা পানি বা আলাদা করে আনা পানির ওপর নির্ভর করতে হয় না। মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই এখানকার সেচের প্রধান উৎস।

তবে অজুর জায়গা থেকে পানি সরাসরি গাছে দেওয়া হয় না। প্রথমে তা প্রাকৃতিক উপায়ে পরিশোধন করা হয়।

আহমেদ আল-রওশান জানান, মসজিদে অজুর সময় সাবান ব্যবহার করা হয় না। তাই এই পানিতে সাবানজাত পরিষ্কারকের উপস্থিতি থাকে না। ফলে তুলনামূলক সহজ পদ্ধতিতে পানি পরিশোধন করে সেচের কাজে ব্যবহার করা সম্ভব হয়।

এ জন্য নুড়িপাথর ও বালুর পাঁচটি স্তরের মধ্য দিয়ে পানি প্রবাহিত করা হয়। এসব স্তর ছাঁকনির মতো কাজ করে। পানিতে থাকা ময়লা ও ভাসমান কণার একটি অংশ আটকে যায়।

পরিশোধিত পানি এরপর পৌঁছে যায় মাটির নিচে বসানো বিশেষ সেচের পাইপে। এই ব্যবস্থার নাম ‘ড্রিপ ইরিগেশন’ বা ফোঁটা ফোঁটা সেচপদ্ধতি।

এ পদ্ধতিতে গাছের গোড়ায় ধীরে ধীরে পানি পৌঁছায়। ফলে প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া যায়, অপচয়ও কম হয়। অনেকটা রোগীর শরীরে স্যালাইনের পানি ফোঁটায় ফোঁটায় প্রবেশ করার মতো।

১৮ বছরের চেষ্টায় ছড়িয়েছে উদ্যোগ

জর্ডানের আবু উবাইদা মসজিদের চারপাশের সবুজ বাগান শুধু সৌন্দর্যের জন্য নয়; পানির তীব্র সংকটের মধ্যেও সচেতনতা, পরিকল্পনা আর দীর্ঘদিনের চেষ্টায় কীভাবে পরিবর্তন আনা যায়, তারই এক উদাহরণ

২০০৮ সালে অজুর পানি পুনর্ব্যবহারের এই উদ্যোগ নিয়ে কাজ শুরু করে সংগঠনটি। তবে একটি মসজিদে সফলভাবে ব্যবস্থা চালু করা তাদের একমাত্র লক্ষ্য ছিল না। তারা চেয়েছিল, আরও মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে একই পদ্ধতি ছড়িয়ে দিতে।

কাজটি মোটেও সহজ ছিল না। ১৮ বছরে ১৮টি মসজিদ ও স্কুলে এই উদ্যোগ পৌঁছে দিতে পেরেছে সংগঠনটি।

আহমেদ আল-রওশানের ভাষায়, প্রতিটি মসজিদেই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁদের। ব্যবস্থা চালু হওয়ার পর সেটি দেখাশোনা করবেন কে? ইমাম, নাকি খাদেম? কারণ, প্রত্যেকেরই মন্ত্রণালয় নির্ধারিত নিজস্ব দায়িত্ব আছে।

শুধু প্রযুক্তি বসালেই যে উদ্যোগ সফল হয় না, সেটি বুঝতে পেরেছিলেন তাঁরা। প্রয়োজন ছিল দায়িত্ব ভাগ করে দেওয়া এবং মানুষকে পানি সংরক্ষণের গুরুত্ব বোঝানো।

মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট

সচেতনতা তৈরিতে ধর্মীয় নেতারাও

পানি সংরক্ষণের এই উদ্যোগ ছড়িয়ে দিতে ধর্মীয় নেতাদেরও সম্পৃক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন, নারী ধর্মপ্রচারক ও প্রযুক্তিবিদদের পানি সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জুমার খুতবায়ও পানির অপচয় রোধ ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

এর ফলে পানি সংরক্ষণকে শুধু পরিবেশগত প্রয়োজন নয়, নৈতিক দায়িত্ব হিসেবেও দেখতে উৎসাহিত হচ্ছে সাধারণ মানুষ।

২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে জর্ডানের ৫০টির বেশি মসজিদে বৃষ্টির পানি সংরক্ষণ করে গাছপালার সেচে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে

আরও মসজিদে ছড়াচ্ছে পানির পুনর্ব্যবহার

জর্ডানে শুধু অজুর পানি নয়, বৃষ্টির পানিও সংরক্ষণ করে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটির ৫০টির বেশি মসজিদে বৃষ্টির পানি সংরক্ষণ করে গাছপালার সেচে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া ৩৫টির বেশি মসজিদে অজুতে ব্যবহৃত পানি পুনর্ব্যবহার করা হচ্ছে সেচ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে।

জর্ডানের আবু উবাইদা মসজিদের চারপাশের সবুজ বাগান শুধু সৌন্দর্যের জন্য নয়; পানির তীব্র সংকটের মধ্যেও সচেতনতা, পরিকল্পনা আর দীর্ঘদিনের চেষ্টায় কীভাবে পরিবর্তন আনা যায়, তারই এক উদাহরণ।

সূত্র: দ্য গার্ডিয়ান

যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন

নভেম্বর ১২, ২০২৬
গাইবান্ধার চরাঞ্চলে বরাদ্দ বাড়াতে হবে
গাইবান্ধার চরাঞ্চলে বরাদ্দ বাড়াতে হবে

গাইবান্ধা জেলায় মোট ১৮৬টি চর রয়েছে, যা জেলার মোট ভূখণ্ডের ৩৫ শতাংশ। তাই গাইবান্ধার উন্নয়ন করতে হলে চরের উন্নয়ন জরুরি। এ জন্য জরুরিভাবে চরাঞ্চলকেন্দ্রিক উন্নয়ন বরাদ্দ প্রদান এবং চর উন্নয়ন অধিদপ্তর গঠন এখন সময়ের দাবি।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একশনএইড সুশীল প্রকল্প ও প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।

এ ছাড়া গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, দ্বিতীয় যমুনা সেতু, ইপিজেড ও চরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনেরও দাবি জানানো হয়।

‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: গাইবান্ধা পরিপ্রেক্ষিত’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক আয়োজনে সহযোগিতা করে গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। এসকেএস ইন বালাসি মিলনায়তনে গতকাল বুধবার সকালে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

‘এই টাকায় কী উন্নয়ন হবে?’

সংলাপে বক্তারা বলেন, জাতীয় বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, জেলা পরিষদের জন্য বছরে বরাদ্দ দেওয়া হয় ৪ কোটি ৫০ লাখ টাকা, যা চার কিস্তিতে পাওয়া যায়। এই অর্থ সমানভাবে বণ্টন করলে প্রতিটি উপজেলায় পড়ে মাত্র আট লাখ টাকা। ‘এই টাকায় কী উন্নয়ন হবে? এটা একটা বড় চ্যালেঞ্জ,’ বলেন তিনি। অথচ প্রত্যেক সংসদ সদস্য ইতিমধ্যে কয়েক কোটি টাকা বরাদ্দ পেয়েছেন উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ বাড়ানোর দাবি জানান মইনুল হাসান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী বলেন, ‘গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় করার উপযোগিতা আছে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘাঘট লেক উন্নয়ন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণসহ গাইবান্ধার উন্নয়নে জাতীয় বাজেটে বরাদ্দ রাখতে হবে। এ ছাড়া সরকারিভাবে শিল্প–কলকারখানা গড়ে তুলতে হবে। আমরাও বিষয়গুলো সরকারকে জানাব।’

সবার আগে চরের উন্নয়ন

পিছিয়ে পড়া গাইবান্ধার উন্নয়নে সবার আগে চরাঞ্চলের উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির বলেন, গাইবান্ধার বালাসিঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে চরাঞ্চলের উন্নয়নসহ জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি পর্যটনশিল্প হবে এবং সেখানে পর্যটনকেন্দ্রও গড়ে উঠবে। এ জন্য জাতীয় বাজেটে বরাদ্দ দরকার।

একই দাবি জানিয়ে গাইবান্ধা পৌর জামায়াতের আমির ফেরদৌস ইসলাম বলেন, নদী শাসন করে গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাজেট বরাদ্দ দিতে হবে। এতে চরাঞ্চলের উন্নয়ন হবে।

এসকেএস ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, কৃষিভিত্তিক টেকসই জীবিকা নিশ্চিত করতে চরাঞ্চলে উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য নদীতীরবর্তী এলাকায় সংরক্ষণাগার স্থাপন জরুরি।

দরকার শিক্ষায় বরাদ্দ বাড়ানো

টেকসই উন্নয়নের জন্য শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছেন বক্তারা। গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ বলেন, জেলার মানবসম্পদ উন্নয়নে বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো জরুরি। এ জন্য মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগ আকৃষ্ট ও অর্থনৈতিক বিকাশে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এবং ইপিজেড স্থাপন সময়ের দাবি। বেকারত্ব দূর করতে আয়বর্ধক ক্ষুদ্র কুটির ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দও চান তিনি।

একই বিষয়ে লেখক ও শিক্ষক রনজু খন্দকার বলেন, যেকোনো এলাকার টেকসই উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন জরুরি। এ জন্য গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা প্রয়োজন।

কৃষি ও শিল্পে অগ্রাধিকার দিন

উন্নয়নের বিভিন্ন সূচকে দেশের ৬৪ জেলার মধ্যে গাইবান্ধা সবচেয়ে পিছিয়ে বলে মন্তব্য করেন বক্তারা। তাঁরা কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী সম্পাদক মিহির ঘোষ বলেন, জাতীয় বাজেটে সাধারণত অঞ্চলভিত্তিক বৈষম্য দেখা যায়। এ বৈষম্য দূর করতে প্রতিটি জেলার জন্য পৃথক বাজেট থাকা উচিত। গাইবান্ধা ঐতিহ্যবাহী ও প্রাচীন জেলা হলেও আশানুরূপ উন্নয়ন হয়নি। অথচ প্রতিবেশী জেলাগুলোতে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলসহ নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অতীত ও বর্তমানের শাসক শ্রেণির নেতৃত্বের দুর্বলতাই গাইবান্ধার পিছিয়ে থাকার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম কাজী মোরশেদ আলম বলেন, সৌরবিদ্যুৎ খাত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। গাইবান্ধায় এ খাতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য

গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইমাম হাসিম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অন্তর্ভুক্তি ইতিবাচক। তবে এসব সুবিধার আওতা আরও বাড়ানো প্রয়োজন।

জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান বলেন, নারীর ক্ষমতায়নে অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তবে বাল্যবিবাহের হার ৫৭ শতাংশ, যা নারীর ক্ষমতায়নের পথে বড় বাধা। বাল্যবিবাহ রোধে চরাঞ্চলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং এ জন্য বাজেটে বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি নারী প্রশিক্ষণকেন্দ্রগুলো আধুনিকায়ন করা প্রয়োজন।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির বলেন, গাইবান্ধার তরুণেরা অন্য জেলার তরুণদের তুলনায় প্রশিক্ষণের বিষয়ে বেশি আগ্রহী। তবে কর্মসংস্থানের ক্ষেত্রে তাঁদের আগ্রহ কম। এ বিষয়ে তরুণদের আরও উদ্যোগী হতে হবে। যুব উন্নয়নে বাজেটে বরাদ্দের ঘাটতি নেই, তবে বরাদ্দ আরও বাড়ানো হলে ভালো হয় বলে মন্তব্য করেন তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক মাধুকর–এর সম্পাদক কে এম রেজাউল হক, দৈনিক ঘাঘট সম্পাদক আবদুস সামাদ সরকার, গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাইবান্ধা জেলা শাখার সভাপতি জিয়াউল হক কামাল, গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জান্নাতুন ফেরদৌস, গাইবান্ধার সংগীতশিল্পী চুনি ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন। এরপর সমষ্টির গবেষণা পরিচালক রেজাউল হক ধারণাপত্র উপস্থাপন করেন। শেষে সবাইকে ধন্যবাদ দিয়ে সংলাপ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন একশনএইড বাংলাদেশের লিড (উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি) মরিয়ম নেছা।

নভেম্বর ১২, ২০২৬
শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, মাটি খুঁড়তেই যুবকের মরদেহ
শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, মাটি খুঁড়তেই যুবকের মরদেহ

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘরে যুবকের মাটিচাপা দেওয়া মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার শানুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মো. রাসেল (২৭)। তিনি উপজেলার একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহত রাসেলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশের ধারণা, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যেই পরিত্যক্ত ঘরে মাটিচাপা দিয়ে পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার রাসেল তাঁর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে নিজের বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরদিন গত শনিবার রাতে তাঁর বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

সিরাজুল ইসলামের এ জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে পুলিশ জানতে পারে, রাসেলের স্ত্রী–সন্তানসহ শ্বশুরবাড়ির লোকজন সবাই পলাতক। এতে পুলিশের সন্দেহ হয়। পরে গতকাল দিবাগত রাত একটার দিকে রাসেলের শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে শ্বশুরবাড়ির মূল ঘরের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। ঘরটিতে ভাঙাচোরা আসবাব ও পুরোনো কাঁথা পড়ে ছিল। পুলিশ সদস্যরা পুরোনো কাঁথা সরালে নিচে আলাদা মাটি দেখতে পান। পরে সেখানে খুঁড়তেই মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুনাফ বলেন, মরদেহটি বর্তমানে ঘটনাস্থলেই পুলিশের পাহারায় আছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের পর মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নভেম্বর ১২, ২০২৬
শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে
শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে

‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক জটিলতা দেখা দেওয়ায় আজ তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

নভেম্বর ১২, ২০২৬
কপ৩১ সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব তারেক রহমানের
কপ৩১ সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব তারেক রহমানের

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব করেন তিনি। বিস্তারিত ভিডিওতে…

নভেম্বর ১২, ২০২৬
৫৫ বছরেও উন্নয়নের মূলধারায় আসেনি সুবিধাবঞ্চিত মানুষ: দেবপ্রিয় ভট্টাচার্য
৫৫ বছরেও উন্নয়নের মূলধারায় আসেনি সুবিধাবঞ্চিত মানুষ: দেবপ্রিয় ভট্টাচার্য

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হলেও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত রয়েছেন বড় একটি জনগোষ্ঠী।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। তাঁদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে আছেন। দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা সেই অনুপাতে কমানো যাচ্ছে না। আবার দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা প্রায় দুই কোটি মানুষ মাত্র দুই দিন কাজ করতে না পারলে আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন।

যুব কর্মসংস্থানের পরিস্থিতি তুলে ধরে দেবপ্রিয় বলেন, দেশে প্রতি চারজন তরুণের একজন বেকার। শিক্ষিত তরুণদের ক্ষেত্রে প্রতি তিনজনে একজন বেকার। অন্যদিকে দেশের মানুষের গড় আয়ু বেড়ে প্রায় ৭৪ বছর হয়েছে, যা একটি বড় অর্জন। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যু, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের হার বেশি।

দেবপ্রিয় বলেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের খরাপ্রবণ এলাকার মানুষ ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা এখনো শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে আছেন। দেশের গড় উন্নয়নের সুফল তাঁদের কাছে সমানভাবে পৌঁছায়নি। বরং দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার শিকারও তাঁদের বেশি হতে হয়।

সমাজের অবহেলিত মানুষের অধিকার নিয়ে কথা বলা সবার দায়িত্ব উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সমাজের অগ্রসর ও সচেতন মানুষ তাঁদের পাশে না দাঁড়ালে সামগ্রিক অর্জন একসময় ঝুঁকির মুখে পড়বে। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সরাসরি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন দেবপ্রিয়। তিনি বলেন, যাঁদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, তাঁদের জীবনমান উন্নয়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

সংসদ সদস্যদের কাছে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রত্যাশা তুলে ধরে সিপিডির এই সম্মাননীয় ফেলো বলেন, পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় সংসদ সদস্যরা আইন প্রণয়ন করবেন। তাঁদের সমস্যা নিয়ে সংসদে আলোচনা করবেন। পাশাপাশি আগামী দিনের বাজেট প্রণয়নের সময়ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেবেন। এটাই তাঁদের প্রত্যাশা।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘদিনের প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করতে সংসদ সদস্যদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদের এক জায়গায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। ককাস হলো সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আরও উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিনসহ বিভিন্ন পেশার মানুষ, উন্নয়নকর্মী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

তিন বছরের মধ্যে চার খাতের সংস্কার সম্পন্ন করতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

নভেম্বর ১২, ২০২৬
তথ্য কমিশন থাকবে নিরপেক্ষ, প্রতিশ্রুতি নতুন প্রধান তথ্য কমিশনারের
তথ্য কমিশন থাকবে নিরপেক্ষ, প্রতিশ্রুতি নতুন প্রধান তথ্য কমিশনারের

তথ্য কমিশন জনগণের পক্ষে থাকবে না, সরকারের পক্ষেও থাকবে না; তথ্য কমিশন নিরপেক্ষ থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে প্রধান তথ্য কমিশনার এ কথা বলেন।

গত ১৭ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও অপর দুই তথ্য কমিশনার নিয়োগের মধ্য দিয়ে দুই বছর ধরে চলা অচলাবস্থা কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে তথ্য কমিশন। ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের পর তৎকালীন কমিশন পদত্যাগ ও সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন কমিশন গঠন করা হয়নি। বিএনপি ক্ষমতায় আসার আট মাস পর নতুন কমিশন গঠন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। অপর দুই তথ্য কমিশনার হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

সংবাদ সম্মেলনে নতুন কমিশনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ও বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, কমিশনের প্রথম কাজ হবে মানুষকে জানানো, তথ্য কমিশনের কাজ কী। এ লক্ষ্যে প্রথমেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য মেলার আয়োজন করা হবে। এ মাসের শেষ দিকে সপ্তাহব্যাপী তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার সম্পর্কে জানতে পারবেন।

নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান

দীর্ঘদিন বন্ধ থাকার পর তথ্য না পাওয়ার বিষয়ে জমা পড়া অভিযোগের শুনানি শুরু হচ্ছে বলেও জানান অধ্যাপক নাহরিন ইসলাম খান। তিনি বলেন, গত দুই বছরে তথ্য কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। ১৬ নভেম্বর এসব অভিযোগের শুনানি শুরু হবে। এ ছাড়া নতুন তথ্য কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে।

নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, তাঁরা এখন বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিবীক্ষণ করছেন। সেখানে বাজেটের তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা দেখা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটে বাজেটের তথ্য প্রকাশ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এসব তথ্য থাকবে না, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

এ ছাড়া প্রশিক্ষণসহ কমিশনের অন্যান্য কার্যক্রমের বিষয়েও সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। এ সময় তিনি তথ্য কমিশনের জনবলসংকটের কথাও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অপর দুই তথ্য কমিশনার সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনও বক্তব্য দেন।

নভেম্বর ১২, ২০২৬
শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট
শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা।

আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। অর্থনীতি, দুর্নীতি ও দাবানল পরিস্থিতি নিয়ে ব্যাপক অসন্তোষের মুখে থাকা সরকারের ওপর তাঁর পদত্যাগের ঘটনা নতুন চাপ তৈরি করল।

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার আহমাদ মুজানি সাংবাদিকদের বলেন, ৩৯ বছর বয়সী জিবরান আজ পার্লামেন্টের নেতাদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রেসিডেন্ট প্রবোওর কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

জিবরানের বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিল করে গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট রায় দেন। এর পর থেকেই তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা খুব বেশি নয়। সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করা এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তাঁর স্থলাভিষিক্ত হওয়াই মূলত দায়িত্ব তাঁর।

রাজনীতিতে নতুন সমীকরণের আশঙ্কা

জিবরানের পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং কয়েক মাস ধরে চলা ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ থেকে এসব বিক্ষোভ হয়। দাবানলের কারণে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

জিবরানের পদত্যাগে প্রেসিডেন্ট প্রবোও এবং তাঁর পূর্বসূরি জোকো উইদোদোর মধ্যে গড়ে ওঠা ক্ষমতাসীন জোটেও জটিলতা তৈরি হতে পারে। জিবরান সাবেক প্রেসিডেন্ট জোকোর ছেলে।

ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন জিবরান। তবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর তাঁর উচ্চমাধ্যমিকের সনদের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেন সমালোচকেরা।

ইন্দোনেশিয়ার নিরাপত্তা ও কৌশলগত গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইএসইএসএস) নির্বাহী পরিচালক খাইরুল ফাহমির মতে, ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ দেশের রাজনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। তবে এতে সরকারের স্থিতিশীলতা সরাসরি হুমকির মুখে পড়বে বলে মনে হয় না।

ফাহমি এএফপিকে বলেন, জোকো উইদোদো রাজনৈতিক প্রভাব ধরে রাখবেন। তবে জিবরানের বিদায়ে ক্ষমতার কেন্দ্রে তাঁর অনুসারীদের সরাসরি প্রবেশের সুযোগ কমতে পারে। অন্যদিকে এতে প্রবোওর নিজের নেতৃত্ব সুসংহত করা এবং নিজস্ব রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়ার সুযোগ বাড়বে।

পদত্যাগের কারণ হিসেবে জিবরান কী বলেছেন, তা জানাননি পার্লামেন্টের স্পিকার আহমাদ।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রবোওর জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত সপ্তাহে প্রেসিডেন্টের টেলিফোনে আড়ি পাতার অভিযোগে সাবেক পুলিশপ্রধান এবং পুলিশের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকা জনপ্রিয় নেতা জোকো উইদোদোর সমর্থনই প্রবোওর ক্ষমতায় আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়।

বিদেশে পড়াশোনা নিয়ে বিতর্ক

ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন জিবরান। তবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর তাঁর উচ্চমাধ্যমিকের সনদের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেন সমালোচকেরা। দেশটির আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।

জিবরান সিঙ্গাপুরে পড়াশোনা করেন। সেখানেই বিপণন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে নির্বাচন কমিশনে প্রার্থিতার কাগজপত্র জমা দেওয়ার সময় তিনি একটি সনদ দাখিল করেন। এতে বলা হয়েছিল, সিঙ্গাপুরে তাঁর অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ ইন্দোনেশিয়ার কারিগরি উচ্চমাধ্যমিক শিক্ষার সমমানের।

জিবরানের পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং কয়েক মাস ধরে চলা ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ থেকে এসব বিক্ষোভ হয়। দাবানলের কারণে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

তবে গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট ওই সনদ বাতিলের রায় দেন। এরপর পার্লামেন্টে জিবরানকে পদ থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়।

নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বরাবরই আত্মপক্ষ সমর্থন করেছেন জিবরান। তিনি বলেছেন, ‘আমি যদি উচ্চমাধ্যমিক পাস না করতাম, তাহলে নিশ্চয়ই কলেজে পড়তে পারতাম না। আমি সিঙ্গাপুরে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছি।’

জিবরানের উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে। নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টে দুটি নাম প্রস্তাব করতে প্রবোওর হাতে ১৪ দিন সময় রয়েছে। এরপর পার্লামেন্টের হাতে উত্তরসূরি বেছে নেওয়ার জন্য দুই মাস সময় থাকবে।

নভেম্বর ১২, ২০২৬
সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তায় আপোস নয়, বলছে পাকিস্তান
সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তায় আপোস নয়, বলছে পাকিস্তান

সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১২, ২০২৬
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।

নভেম্বর ১২, ২০২৬
কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?

পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?

নভেম্বর ১২, ২০২৬
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ

নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"

নভেম্বর ১২, ২০২৬
পত্রিকা: 'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'
পত্রিকা: 'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'

সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নভেম্বর ১২, ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?
শেখ হাসিনার দেশে ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?

নভেম্বর ১২, ২০২৬
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।

নভেম্বর ১১, ২০২৬
মুনাফা থেকে লোকসানে মুন্নু সিরামিক
মুনাফা থেকে লোকসানে মুন্নু সিরামিক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নভেম্বর ১২, ২০২৬
পৃথিবী ধ্বংস হচ্ছে না, মানুষই একে ধ্বংস করছে: গ্রেটা থুনবার্গ
পৃথিবী ধ্বংস হচ্ছে না, মানুষই একে ধ্বংস করছে: গ্রেটা থুনবার্গ

রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের কারণে যখন আমাদের মানবাধিকার হুমকির মুখে পড়ে, তখন সবার মানবাধিকার রক্ষায় আমাদেরই সোচ্চার হতে হবে। দায়িত্ব নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

নভেম্বর ১২, ২০২৬
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৪১
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৪১

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১ হাজার ৫৪১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

নভেম্বর ১২, ২০২৬
‘পারিপার্শ্বিক চাপে’ ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত
‘পারিপার্শ্বিক চাপে’ ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক।

নভেম্বর ১২, ২০২৬
সারা দেশের ক্যাম্পাস সাংবাদিকদের মিলনমেলা বসছে চবিতে
সারা দেশের ক্যাম্পাস সাংবাদিকদের মিলনমেলা বসছে চবিতে

সারা দেশের ক্যাম্পাস সাংবাদিকদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’।

নভেম্বর ১২, ২০২৬
সাবেক এমপি পুত্রসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৫ নভেম্বর
সাবেক এমপি পুত্রসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৫ নভেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিবসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নভেম্বর ১২, ২০২৬
নিরাপত্তা শঙ্কা: ফের ঢাবি ছাড়ছেন ৬ বিদেশি শিক্ষার্থী
নিরাপত্তা শঙ্কা: ফের ঢাবি ছাড়ছেন ৬ বিদেশি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা শঙ্কা ও উদ্বেগের কারণে নির্ধারিত সময়ের আগেই ক্যাম্পাস ছাড়ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আরো ছয় চীনা শিক্ষার্থী।

নভেম্বর ১২, ২০২৬
সোমবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আনছে ইইউ: ফ্রান্স
সোমবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আনছে ইইউ: ফ্রান্স

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী সোমবার (১৬ নভেম্বর) রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা অনুমোদন করতে যাচ্ছে।

নভেম্বর ১২, ২০২৬