বাংলাদেশ

চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

নভেম্বর ১৩, ২০২৬
চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা
চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা
দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

Prothomalo

View more
চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা
চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী
রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নাকি কূটনীতির মাধ্যমে সমঝোতা—এই দোটানার মধ্যে যুক্তরাষ্ট্র আপাতত দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক চাপ ও অবরোধ চালিয়ে যাওয়ার পথই বেছে নিচ্ছে বলে মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।

ইরানের সঙ্গে সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বক্তব্য প্রায়ই বদলাচ্ছে। রুবিওর এ মন্তব্য সেই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তিনি এ মন্তব্য করলেন। ট্রাম্প আগেই স্বীকার করেছেন, এ পরাজয়ের পেছনে সম্ভবত যুদ্ধের প্রতি জনসাধারণের বিরোধিতারও কিছুটা ভূমিকা ছিল।

তাহলে প্রশাসনের অন্য কর্মকর্তাদের অবস্থানের সঙ্গে রুবিওর সর্বশেষ মন্তব্যের মিল-অমিল কোথায়? আর এসব বক্তব্য সংঘাতের বর্তমান অবস্থা সম্পর্কে কী ইঙ্গিত দিচ্ছে?

সংঘাত নিয়ে ট্রাম্প, রুবিও ও ভ্যান্স কী বলেছেন

প্যারিসে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রুবিও বলেন, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।
রুবিও বলেন, ‘অর্থনৈতিক চাপের মাধ্যমে একই লক্ষ্য অর্জন করতে পারলে আমাদের সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই। এটা অচলাবস্থা নয়। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।’

উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশে ‘জাহাজ চলাচলের সুরক্ষায়’ সহায়তা করতেও জি-৭-এর মিত্রদের তাগিদ দেন রুবিও। তিনি বলেন, মার্কিন বাহিনী সেখানে থাকবে।

ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসংঘাতের অবসানের পথে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে মনে হচ্ছে। তবে পরিস্থিতি বদলালে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্যের সঙ্গে গত সোমবার দেওয়া ট্রাম্পের মন্তব্যের বেশ মিল রয়েছে। সেদিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইরানে আরও হামলার সম্ভাবনা ‘খুবই কম’।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্ররা ‘বর্তমান পরিস্থিতি’ বজায় রাখার পক্ষে। এর মাধ্যমে তিনি ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের কথা বোঝান। ট্রাম্প আরও বলেন, সংঘাতের অবসানের পথে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে মনে হচ্ছে। তবে পরিস্থিতি বদলালে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ যুদ্ধের বিষয়ে তুলনামূলক বেশি সমালোচনামুখর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভ্যান্স ইরানের সঙ্গে সমঝোতার পক্ষে। তবে ট্রাম্প মনে করেন, এ মুহূর্তে তা সম্ভব নয়।

সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসে, ৩ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধের কৌশল নিয়ে বিভক্তি কোথায়

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত বন্ধের আলোচনা কয়েক মাস ধরে কার্যত থমকে আছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরান যেসব শর্ত দিয়েছে, সেগুলো লঙ্ঘন করছে বলে দাবি করে দেশটি বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াচ্ছে এবং দেশটির বন্দরগুলোতে অবরোধ বজায় রেখেছে। ইরানের স্থলপথের সরবরাহের পথগুলোও বন্ধ করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।

গত সেপ্টেম্বরে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং আলোচনা শুরুর জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল ইরান। পরে তেহরান জানায়, এই সময়সীমা দুই দিনে নামিয়ে আনা সম্ভব। যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনের সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর ওয়াশিংটন যেসব নিষেধাজ্ঞা দিয়েছিল, সেগুলো তুলে নেওয়া; এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কমানো; তেলসংক্রান্ত নিষেধাজ্ঞায় ছাড় আবার চালু করা এবং জব্দ করা ইরানি অর্থ ছেড়ে দেওয়া।

ট্রিটা পারসি, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটইরানের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদে কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধ বজায় রাখার মার্কিন নীতি শুধু একটি ‘অস্থিতিশীল পরিস্থিতি’ দীর্ঘায়িত করবে। শেষ পর্যন্ত তা আরও সামরিক সংঘাতে গড়াবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সঙ্গে কথা বলা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প দুটি পথ নিয়ে দোটানায় আছেন। একটি হলো অজনপ্রিয় যুদ্ধ আবার শুরু করা, অন্যটি তেহরানের সঙ্গে সমঝোতার চেষ্টা আরও জোরদার করা। আপাতত তিনি মাঝামাঝি একটি পথ বেছে নিয়েছেন। সেটি হলো পূর্ণমাত্রার সামরিক অভিযানে না ফিরে ইরানের ওপর চাপ আরও বাড়ানো।

মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই কৌশলের পক্ষে রয়েছেন। তাঁদের মধ্যে আছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও এ কৌশল সমর্থন করছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

তবে সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলা একজন মার্কিন কর্মকর্তা জানান, পাকিস্তান, ইরাক, তুরস্কসহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্রদেশ উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, ইরানের ওপর যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে চাপ বজায় রাখলে নিজেদের ব্যবসায়িক স্বার্থও ক্ষতিগ্রস্ত হতে পারে।

গবেষণাপ্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পারসি বলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদে কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধ বজায় রাখার মার্কিন নীতি শুধু একটি ‘অস্থিতিশীল পরিস্থিতি’ দীর্ঘায়িত করবে। শেষ পর্যন্ত তা আরও সামরিক সংঘাতে গড়াবে।

তবে ট্রিটা পারসির মতে, ট্রাম্পের জন্য এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি পথ হতে পারে নিষেধাজ্ঞা ও অবরোধ ‘কাগজে-কলমে’ বহাল রেখে নীরবে সেগুলো শিথিল করা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সঙ্গে কথা বলা মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প দুটি পথ নিয়ে দোটানায় আছেন। আপাতত তিনি মাঝামাঝি একটি পথ বেছে নিয়েছেন। সেটি হলো পূর্ণমাত্রার সামরিক অভিযানে না ফিরে ইরানের ওপর চাপ আরও বাড়ানো।

পারসি আল-জাজিরাকে বলেন, এ ক্ষেত্রে ‘ট্রাম্প সরে আসবেন এবং দাবি করবেন, অবরোধ ও নিষেধাজ্ঞার কাঠামো বহাল রয়েছে। কিন্তু বাস্তবে তিনি সেগুলো এমনভাবে ধীরে ধীরে অকার্যকর হতে দেবেন, যা সহজে চোখে পড়বে না।’ তিনি আরও বলেন, ‘অবরোধ শিথিল হতে শুরু করবে, নিষেধাজ্ঞার প্রয়োগ দুর্বল হতে থাকবে। আর ধীরে ধীরে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের সঙ্গে বাণিজ্য ও দেশটিতে বিনিয়োগ শুরু করবে।’

পারসি বলেন, ‘এভাবে একটি নতুন ভারসাম্য তৈরি হবে। সেখানে নিষেধাজ্ঞার প্রয়োগ এতটা থাকবে যে যুক্তরাষ্ট্র দাবি করতে পারবে, বিধিনিষেধ এখনো বহাল আছে। আবার প্রয়োগ এতটাই শিথিল থাকবে যে তেহরানও নতুন পরিস্থিতিকে চ্যালেঞ্জ করবে না।’

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে (বাঁ থেকে) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। জুন ২০২৫, হোয়াইট হাউস

মধ্যবর্তী নির্বাচনের ফল কি ট্রাম্পের কৌশলে প্রভাব ফেলেছে

এ প্রশ্নে বিশ্লেষকদের মত হলো, নির্বাচনের ফল ট্রাম্পের কৌশলে প্রভাব ফেলেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ অনাবাসিক ফেলো নেগার মোর্তাজাভি বলেন, রিপাবলিকানদের বড় নির্বাচনী পরাজয় ‘সংঘাত আরও বাড়ানোর রাজনৈতিক মাশুল অনেক বাড়িয়ে দিয়েছে’। একই সঙ্গে যুদ্ধের বিরোধিতা করার জন্য ডেমোক্র্যাটদের আরও জোরালো জনসমর্থন দিয়েছে।

মোর্তাজাভি আল-জাজিরাকে বলেন, ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধ হয়ে তাঁদের নতুন ক্ষমতা জোরালোভাবে ব্যবহার করলে ট্রাম্পের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া ক্রমেই কঠিন করে তুলতে পারেন। এর মাধ্যমে তাঁরা যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ দিতে পারেন। তিনি আরও বলেন, কূটনীতিতে বড় অগ্রগতি আসবেই, এমন নিশ্চয়তা নেই। তবে সংঘাত বাড়ানোর রাজনৈতিক ও কৌশলগত মাশুল বেড়েই চলেছে। এতে নতুন করে আরেক দফা যুদ্ধের আশঙ্কা কমছে।

দেশের জন্য জীবন বাজি রাখতে ‘জানফেদা’, যুক্ত তিন কোটি ইরানি, আছেন তরুণীরাও

রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধও আংশিকভাবে দায়ী বলে স্বীকার করেছেন ট্রাম্প ও ভ্যান্স দুজনই। ট্রাম্প বলেছেন, পেট্রলের দাম বাড়ার জন্য ভোটাররা প্রস্তুত ছিলেন না।

গত সোমবার শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসে আইন পাসের পক্ষে। ডেমোক্র্যাটদের মধ্যে এই সমর্থন ৯৩ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৫১ শতাংশ।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু করে ২৮ ফেব্রুয়ারি

ইরান কী বলছে

ওয়াশিংটন সামরিক সংঘাত বাড়ানোর পথ থেকে সরে আসছে বলে মনে হলেও ইরানি কর্মকর্তারা আরও কড়া ভাষায় কথা বলছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত মঙ্গলবার বলেন, ‘সামরিক উপায়ে কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে’ এই যুদ্ধ শেষ হবে না। কেবল ‘সম্মানের ভাষায় কথা বলার’ মাধ্যমেই এর অবসান সম্ভব।

ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভিশংসন চায় তারা

ইরানের বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত বক্তব্যে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে ‘ইরানের দাবি ও শর্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানান। তিনি আরও বলেন, ট্রাম্পের অনেক আগেই বুঝতে পারা উচিত ছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি তাঁর কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি এবং পারবেনও না।

মোহসেন রেজায়ি, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান অনেক দূরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, এ যুদ্ধে মার্কিন সরকার ‘বিপর্যস্ত’ হয়েছে। এখন ইরানের দাবি মেনে ‘আত্মসমর্পণ’ করার সময় এসেছে তাদের।
তেহরান থেকে আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ ভাল জানান, ইরানের কথাবার্তায় ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাস’ দেখা যাচ্ছে। তিনি বলেন, তারা দেশের জনগণ এবং আমেরিকানদেরও বোঝাতে চাইছে, আলোচনার সময় ইরান যেসব শর্ত দিয়েছিল, সেগুলোর বিষয়ে সাড়া না দিয়ে কোনোভাবেই এই যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করা যাবে না।

বৈঠক শুরুর আগে (বাঁ থেকে) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সুইজারল্যান্ডের ব্যুর্গেনশ্টকে

কূটনৈতিক তৎপরতা

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, চলমান মধ্যস্থতার প্রচেষ্টায় দোহা ‘নিরলসভাবে’ কাজ করছে। দুই পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে তারা।

এর আগের দিন হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীকে আতিথ্য দেওয়ার পর ট্রাম্পও বলেন, ‘এই সংঘাতের অবসানের পথে অগ্রগতি’ হচ্ছে। তিনি আরও বলেন, ‘ইরান আমাদের সঙ্গে কথা বলছে। তারা খুবই ভদ্রভাবে কথা বলছে।’

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখনো ‘কূটনীতির জন্য প্রস্তুত’। তবে ইরানের বর্তমান দাবিগুলোকে তিনি ‘পুরোপুরি অবাস্তব’ বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘আমাদের আশা, এতে পরিবর্তন আসতে পারে। আর তা হলে আমরা কূটনীতির জন্য প্রস্তুত আছি।’

অন্যদিকে মধ্যস্থতা নিয়ে সাম্প্রতিক খবরগুলোর বিষয়ে ইরানি কর্মকর্তাদের বেশি সংশয়ী মনে হয়েছে। তাঁরা জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাঁদের দাবিগুলো মেনে নিতে হবে।

মোহসেন রেজায়ি বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান ‘অনেক দূরে’ অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে। তিনি আরও বলেন, ইরান তার সমৃদ্ধ করা কোনো পারমাণবিক উপাদান দেশের বাইরে যেতে দেবে না। এর মাধ্যমে সম্ভাব্য পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্র যে ছাড় চেয়ে আসছে, তা দেওয়ার সম্ভাবনা নাকচ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোহসেন রেজায়ি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ‘কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর’ তৈরি করছে।

ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্য থেকে একে একে সরছে মার্কিন উড়োজাহাজ, যুদ্ধ কি ছড়াচ্ছে নতুন দেশে

নভেম্বর ১৩, ২০২৬
স্ত্রীর ক্যানসার চিকিৎসায় খরচ ৪ লাখ টাকা, শেষ পর্যন্ত মরদেহ নিয়ে ফিরলেন স্বামী
স্ত্রীর ক্যানসার চিকিৎসায় খরচ ৪ লাখ টাকা, শেষ পর্যন্ত মরদেহ নিয়ে ফিরলেন স্বামী

শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে পড়লে দুই দিন আগে স্ত্রী রুবিকে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এনে ভর্তি করিয়েছিলেন বাসির।

নভেম্বর ১৩, ২০২৬
যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি
যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি

জাতীয় সংসদীয় কমিটি বৈদ্যুতিক গাড়ি যৌথ বিনিয়োগের মাধ্যমে উৎপাদন করতে প্রগতি ইন্ডাস্ট্রিজকে পরামর্শ দিয়েছে। বৈঠকে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান আবার চালুর বিষয়ে আলোকপাত করা হয়।

নভেম্বর ১৩, ২০২৬
ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা
ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা

দেশের ক্রীড়াঙ্গনে সারা বছর যাঁরা নিজেদের পারফরম্যান্সে সাফল্য ও সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন, তাঁদের স্বীকৃতি জানাতে আয়োজন করা হয় সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ফুটবলার হামজা চৌধুরী। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান, সাবেক ও বর্তমান প্রজন্মের ক্রীড়াবিদদের উপস্থিতি, স্মৃতিচারণা আর আনন্দঘন মুহূর্তে অনুষ্ঠানটি হয়ে ওঠে ক্রীড়াঙ্গনের তারকাদের মিলনমেলা।

অনুষ্ঠান শুরুর আগে লালগালিচা ধরে প্রবেশ করছেন নারী ক্রীড়াবিদেরা

অনুষ্ঠানস্থলে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন সাবেক খেলোয়াড় ও কোচরা

অনুষ্ঠান শুরুর আগে সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে বিজয়ীরা গ্রুপ ফটোসেশনে অংশ নেন

সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পদচারণায় অনুষ্ঠানস্থল যেন পরিণত হয় এক মিলনমেলায়। চলে আড্ডা, স্মৃতিচারণা আর কুশল বিনিময়

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ।

সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫ শুরু হয় প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বক্তব্যের মাধ্যমে।

বক্তব্য দেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী

বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান

অক্টোবরে আর্চারি এশিয়া কাপে ১০ পদক পেয়েছিল বাংলাদেশ আর্চারি দল। তারা এসেছিলেন অনুষ্ঠানে

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া বাংলাদেশের টেবিল টেনিসের রানি জোবেরা রহমান লিনু অনুষ্ঠানে কথা বলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেশের জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক কাজী সাবির

সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫–এর জুরিবোর্ডের সদস্যরা

আজীবন সম্মাননা দেওয়া হয় লুৎফর রহমান মাখনকে। তাঁর পদক ও সম্মাননার চেক তুলে দেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান

বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার হাতে খই খই মারমা

বর্ষসেরা খেলোয়াড় ক্যাটাগরিতে রানারআপ হয়েছেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও ‘হকির হামজা’খ্যাত আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

প্রথম আলো ক্রীড়া পুরস্কারের প্রথম দুই আসরের বর্ষসেরা খালেদ মাসুদ ও হাবিবুল বাশার মঞ্চে উঠে স্মৃতিচারণা করেন তাঁদের পুরস্কার জয় নিয়ে। এ সময় তাঁদের সঙ্গে মঞ্চে ছিলেন বর্তমান প্রজন্মের ক্রীড়াবিদ ও ২০২৪ সালের বর্ষসেরা ঋতুপর্ণা চাকমা।

বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

অনুষ্ঠান শেষে আয়োজকদের সঙ্গে মঞ্চে ট্রফি হাতে বিজয়ীরা (বাঁ থেকে) উৎপল শুভ্র, মতিউর রহমান, খই খই চাকমা, আমিরুল ইসলাম, ঋতুপর্ণা চাকমা, লুৎফুর রহমান মাখন, সিরাজুল হক (নিগার সুলতানার বাবা) ও জাফর উদ্দিন সিদ্দিকী

সাফ ফুটবলের ব্যস্ততায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি হামজা চৌধুরী। তবে হোটেলে বসেই পেয়েছেন দুটি পুরস্কার—বর্ষসেরা ক্রীড়াবিদ ও পাঠকের ভোটে বর্ষসেরা। একসঙ্গে দুটি স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত হামজা।

নভেম্বর ১৩, ২০২৬
ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার
ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

নভেম্বর ১৩, ২০২৬
লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’
লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’

ক্যালিফোর্নিয়ায় পথমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শিকড়ের টান তুলে ধরতে একযোগে কাজ করছে বাংলার বিজয় বহর।

নভেম্বর ১৩, ২০২৬
৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার
৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার

মসলার আড়ালে হংকং থেকে কীভাবে শিশা আমদানি করা হয়েছে, এর উৎস ও আমদানির প্রক্রিয়া খতিয়ে দেখছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

নভেম্বর ১৩, ২০২৬
আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ
আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ

বিরোধী দলের দাবি, চারটি পেট্রলবোমা নিক্ষেপ। সরকার পক্ষ বলছে, পেট্রলবোমা নয়, বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি। অধিকতর তদন্ত হবে।

নভেম্বর ১৩, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।