শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “একদিন বাংলাদেশ এমন একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে, যাকে বিশ্বের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরা হবে। তখন অন্য কোনো দেশের উদাহরণ দিতে হবে না, বরং বিশ্ববাসী বাংলা...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়েরকৃত মামলায় জামিন আবেদন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আলোচনায় চিত্রনায়িকা পরীমণি।
আসন্ন ৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) সামনে রেখে জলবায়ু ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সাত দফা সুপারিশ তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইউরোপের কট্টর ডানপন্থী রাজনীতিবিদরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন। তবে তারা অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি ট্রাম্পের সমাল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার স্বাধীনতা সড়কের ১০৫ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন শূন্যরেখার বেলতলায় এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

শুভসন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা। সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, গোয়ালচামট, ফরিদপুর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিস্তারিত পড়ুন...

ইরান যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে হার, অবশেষে স্বীকার করলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের ভোটের দিন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ নভেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের আংশিক দায় রয়েছে বলে অবশেষে স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে শুরু করা এই যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই বলে জানান তিনি।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে বুথফেরত জরিপেই বোঝা যাচ্ছিল, ভোটে রিপাবলিকান দলের ভরাডুবি হতে চলেছে। বিস্তারিত পড়ুন...

পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর

আদালতের পথে পরীমনি

আদালতে জামিন নিতে আসা চিত্রনায়িকা পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের মারধর, মুঠোফোন কেড়ে নেওয়া এবং আদালতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। বিস্তারিত পড়ুন...

কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর

মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান

কিশোরগঞ্জের কটিয়াদীতে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাদের দায়ী করেছেন তাঁর বাবা আখতারুজ্জামান। বুধবার রাত আটটার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

পর্তুগালের হয়ে আর খেলবেন না ক্রিস্টিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান পর্তুগিজ এই মহাতারকা। এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে রেকর্ড গড়া এক আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। বিস্তারিত পড়ুন...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার তৈরি পোশাক কারখানা ছুটি রাখতে শিল্পমালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।

আজ বৃহস্পতিবার এক নোটিশে আগামী শনিবার পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিশ জারি করেছে বিজিএমইএ। এতে বলা হয়, গত মাসে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে আগামী শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করার অনুরোধ করা হয়।

বিকেএমইএর সদস্য পোশাক কারখানাকেও আগামী শনিবার ছুটি রাখতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তিনি আরও বলেন, ‘শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আমাদের শনিবার বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।’

মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলন চলছে। এর জেরে চলতি সপ্তাহে প্রতিদিনই বেশ কিছু কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। আজ গাজীপুর ও নারায়ণগঞ্জে পরিস্থিতি শান্ত থাকলেও সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কায় আশুলিয়ার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক ভিডিওতে চিঠি পড়ে অবসরের খবর জানান তিনি। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক সন্ত্রাসী, প্রত্যাবর্তন নয়। বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

ঢাকা সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

জুলাই গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড নিয়ে দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রসঙ্গকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ভারতের সঙ্গে সম্পাদিত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁর হস্তান্তর চাওয়ার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে কি শ্বশুরবাড়ি রংপুরে বেড়াইতে আসবে যে তাঁরে পাসপোর্ট দেব, আর পাসপোর্ট দিয়ে আসবে? শেখ হাসিনা হচ্ছেন পলাতক সন্ত্রাসী। স্বৈরাচার, একটা পালিয়ে যাওয়া টেররিস্ট; এখানে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাঁকে কি নরমাল কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখব যে পাসপোর্ট দেব? আসেন, আসিয়া আপনার শ্বশুরবাড়ি রংপুর বেড়াইয়া যান। আমাদের অ্যাকটিভ এক্সট্রাডিশন ট্রিটি আছে টেররিস্টদের ধরার, ক্রিমিনালকে ধরার। সন্ত্রাসী আর অপরাধীকে ধরতে পাসপোর্ট লাগে না, এটা হস্তান্তর হয়।’

ডিসেম্বরে ফেরার ঘোষণা দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি হাসিনা পাসপোর্ট বা ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন কি না, এই প্রশ্ন করা হয়েছিল হুমায়ুন কবিরকে।

জবাবে তিনি বলেন, অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। এ কারণে বিষয়টি এখনো তাঁর জানা নেই। পাসপোর্ট বা ট্রাভেল পাসের বিষয়টাই ‘হাস্যকর লাগল’ বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতা-কর্মীরা

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার বিচার চলমান।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সেই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। মৃত্যুর সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবীরা।

ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের চরম অবনতি ঘটে। দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত দেওয়ার কথা বারবার বলে আসছে ঢাকা। ঢাকার তরফ থেকে এ নিয়ে কয়েক দফা চিঠি দেওয়া হলেও দিল্লির কোনো উত্তর পাওয়া যায়নি। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া পর্যালোচনার কথা বলে আসছে ভারত।

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ আসামির মধ্যে ১১ জনই পলাতক

শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে গত জুলাই মাসে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী ডিসেম্বর নাগাদ তাঁর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) প্রত্যর্পণের বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর আইনি প্রক্রিয়াগুলো বিদ্যমান। সুতরাং এখানে পাসপোর্ট দেওয়ার বা হস্তান্তরের প্রয়োজন নাই। ...বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে কার্যকর থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অপরাধী ও সন্ত্রাসীদের প্রত্যর্পণের সুযোগ রয়েছে।’

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

বাথরুম নিয়মিত পরিষ্কার করেন। তবু কোথা থেকে যেন একটা দুর্গন্ধ আসছে! কখনো স্যাঁতসেঁতে গন্ধ, কখনো পচা ডিমের মতো, আবার কখনো এমন গন্ধ, যার উৎসই খুঁজে পাওয়া যাচ্ছে না। এয়ার ফ্রেশনার ব্যবহার করেও লাভ হচ্ছে না?

বাথরুমে পানি ও আর্দ্রতা বেশি থাকে। ফলে ঠিকমতো পরিষ্কার ও শুকনো না রাখলে সেখানে জীবাণু ও ছত্রাক জন্মাতে পারে। এ ছাড়া জমে থাকা ময়লা, চুল কিংবা ব্যবহৃত কাপড় থেকেও দুর্গন্ধ ছড়ায়। অনেক সময় দুর্গন্ধের উৎস এমন জায়গায় লুকিয়ে থাকে, যেখানে সচরাচর নজর দেওয়া হয় না। চলুন জেনে নেওয়া যাক বাথরুমে দুর্গন্ধের সাতটি সম্ভাব্য কারণ এবং তা দূর করার উপায়।

১. বেসিন বা গোসলের জায়গার পাইপে ময়লা জমা

বেসিন কিংবা গোসলের জায়গার পানিনিষ্কাশনের পাইপে চুল, সাবানের অবশিষ্টাংশ ও ময়লা জমে পানি চলাচলে বাধা তৈরি করতে পারে। দীর্ঘদিন এসব জমে থাকলে দুর্গন্ধও হতে পারে।

কী করবেন: হাতে গ্লাভস পরে ড্রেনের মুখে জমে থাকা চুল ও ময়লা সরিয়ে ফেলুন। প্রয়োজনে ড্রেন পরিষ্কারের বিশেষ তার বা সরঞ্জাম ব্যবহার করতে পারেন। ভবিষ্যতে চুল আটকে রাখার জন্য ড্রেনের মুখে ছাঁকনি লাগিয়ে রাখুন।

পাইপের ময়লা দূর করতে অনেকে বেকিং সোডা ও ভিনেগার ব্যবহার করেন। তবে গুরুতর ব্লক দূর করতে এ পদ্ধতি সব সময় কার্যকর নয়। আর রাসায়নিক ড্রেন ক্লিনারের সঙ্গে ভিনেগার, ব্লিচ বা অন্য কোনো পরিষ্কারক মেশাবেন না। এতে বিপজ্জনক গ্যাস তৈরি হতে পারে।

২. ভেজা তোয়ালে

গোসলের পর ভেজা তোয়ালে বাথরুমে ঝুলিয়ে রাখেন অনেকেই। কিন্তু বাতাস চলাচল কম হলে তোয়ালে সহজে শুকায় না। দীর্ঘ সময় ভেজা থাকলে সেখানে জীবাণু ও ছত্রাক জন্মাতে পারে। ফলে তৈরি হয় স্যাঁতসেঁতে, বাসি গন্ধ। সেই গন্ধ শরীরেও লেগে যেতে পারে।

কী করবেন: গোসলের তোয়ালে তিন থেকে চারবার ব্যবহারের পর ধুয়ে ফেলুন। তোয়ালের পরিচর্যার নির্দেশনা অনুযায়ী যতটা সম্ভব উপযুক্ত তাপমাত্রার পানিতে ধুতে পারেন। কাপড়ের ধরন অনুমতি দিলে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধোয়া যায়। অতিরিক্ত ডিটারজেন্ট বা ফ্যাব্রিক সফটনার ব্যবহার করবেন না। সবচেয়ে জরুরি, প্রতিবার ব্যবহারের পর তোয়ালে ভালোভাবে শুকিয়ে নিন।

৩. টুথব্রাশ রাখার পাত্র

বাথরুমে ব্রাশ রাখার পাত্র ও তার নিচে ময়লা জমে গেলে নিয়মিত পরিষ্কার করুন

বাথরুমের দুর্গন্ধের উৎস হতে পারে টুথব্রাশ রাখার পাত্রও। ব্রাশ থেকে গড়িয়ে পড়া পানি, টুথপেস্টের অবশিষ্টাংশ ও ময়লা সেখানে জমতে থাকে। নিয়মিত পরিষ্কার না করলে পাত্রের তলায় পিচ্ছিল আস্তরণ তৈরি হয়। সেখান থেকে অস্বস্তিকর গন্ধ ছড়াতে পারে।

কী করবেন: টুথব্রাশ রাখার পাত্র নিয়মিত খালি করে গরম সাবানপানি দিয়ে ধুয়ে নিন। পাত্রের ভেতর ও তলার অংশ ভালোভাবে পরিষ্কার করুন। এরপর শুকিয়ে আবার ব্যবহার করুন। ব্রাশগুলোও এমনভাবে রাখুন, যাতে পানি ঝরে যায় এবং সহজে শুকাতে পারে।

৪. ইলেকট্রিক টুথব্রাশের মাথার নিচে ময়লা

ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করলে এর খুলে ফেলা যায়, এমন মাথার নিচেও নজর দিন। সেখানে পানি, টুথপেস্ট ও লালার অবশিষ্টাংশ জমতে পারে। নিয়মিত পরিষ্কার না করলে পিচ্ছিল ময়লা বা ছত্রাকের আস্তরণ তৈরি হয়ে দুর্গন্ধ হতে পারে।

কী করবেন: প্রস্তুতকারকের নির্দেশনা মেনে ব্রাশের মাথা খুলে পরিষ্কার করুন। সরু জায়গায় জমে থাকা ময়লা পরিষ্কার করতে নরম ছোট ব্রাশ ব্যবহার করতে পারেন। পরিষ্কারের পর অংশগুলো ভালোভাবে শুকিয়ে নিন। সাধারণভাবে তিন মাস পরপর টুথব্রাশের মাথা বদলানোর পরামর্শ দেওয়া হয়। তবে ব্রিসল নষ্ট হয়ে গেলে আগেই বদলে ফেলুন।

৫. কমোডের আশপাশের ম্যাট

কমোডের সামনে বা আশপাশে কাপড়ের ম্যাট ব্যবহার করেন অনেকে। এতে পানি, প্রস্রাবের ছিটা ও ময়লা জমতে পারে। নিয়মিত না ধুলে দুর্গন্ধ তৈরি হয়। ভেজা ম্যাটে জীবাণু ও ছত্রাক জন্মানোর পরিবেশও তৈরি হতে পারে।

কী করবেন: সপ্তাহে অন্তত একবার ম্যাট ধুয়ে নিন। পরিচর্যার নির্দেশনা অনুযায়ী গরম পানিতে ধুতে পারেন। ধোয়ার পর পুরোপুরি শুকিয়ে বাথরুমে রাখুন। ম্যাটের নিচের মেঝেও নিয়মিত পরিষ্কার করুন। সম্ভব হলে সহজে ধোয়া ও শুকানো যায়, এমন ম্যাট ব্যবহার করুন।

আপনি কি অবিবাহিত? তাহলে পেতে পারেন বিনা খরচে ফিনল্যান্ড ঘুরে আসার সুযোগ

৬. গোসলের পর পরা গাউন বা বাথরোব

বাথরোব নিয়মিত পরিষ্কার করতে হবে

গোসলের পর অনেকে বাথরোব বা গাউন পরেন। কিন্তু নিয়মিত ধোয়ার কথা ভুলে যান। অথচ এতে ঘাম, শরীরের তেল, ক্রিম ও অন্যান্য প্রসাধনীর অবশিষ্টাংশ জমতে থাকে। ভেজা শরীরে পরার কারণে কাপড়টি আর্দ্রও হয়ে যায়। ফলে ধীরে ধীরে দুর্গন্ধ তৈরি হতে পারে।

কী করবেন: নিয়মিত ব্যবহার করলে সপ্তাহে অন্তত একবার বাথরোব ধুয়ে নিন। ধোয়ার আগে পকেট খালি করুন। আলাদা বেল্ট থাকলে সেটিও পরিষ্কার করুন। প্রতিবার ব্যবহারের পর বাথরোব এমন জায়গায় ঝুলিয়ে রাখুন, যেখানে বাতাস চলাচল করে এবং কাপড়টি ভালোভাবে শুকায়।

৭. গোসলের পর্দায় ছত্রাক

গোসলের জায়গায় পর্দা ব্যবহার করলে সেটিও দুর্গন্ধের উৎস হতে পারে। প্রতিবার গোসলের সময় পর্দা ভিজে যায়। এরপর ভাঁজ করে বা গুটিয়ে রাখলে সহজে শুকাতে পারে না। দীর্ঘ সময় আর্দ্র থাকায় সেখানে ছত্রাক জন্মাতে পারে। বিশেষ করে পর্দার নিচের অংশে কালচে দাগ ও স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হয়।

কী করবেন: পর্দার উপাদান ও পরিচর্যার নির্দেশনা অনুযায়ী পরিষ্কার করুন। অনেক প্লাস্টিক বা ভিনাইলের পর্দা মৃদু ওয়াশিং মেশিন সাইকেলে ধোয়া যায়। কাপড়ের পর্দার ক্ষেত্রেও উপযুক্ত ডিটারজেন্ট ও তাপমাত্রা ব্যবহার করুন।

ছত্রাকের দাগ থাকলে পর্দার উপাদানের উপযোগী পরিষ্কারক ব্যবহার করুন। ব্লিচ ব্যবহার করলে নির্দেশনা মেনে চলুন এবং অন্য পরিষ্কারকের সঙ্গে মেশাবেন না। গোসলের পর পর্দাটি পুরোপুরি ছড়িয়ে দিন, যাতে দ্রুত শুকিয়ে যায়।

দুর্গন্ধ দূর করতে আরও যা মনে রাখবেন

বাথরুমে দুর্গন্ধের অন্যতম কারণ আর্দ্রতা। তাই সম্ভব হলে এগজোস্ট ফ্যান চালান বা জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করুন। ভেজা কাপড়, তোয়ালে ও ম্যাট দীর্ঘ সময় বাথরুমে ফেলে রাখবেন না। নিয়মিত পরিষ্কারের পাশাপাশি কোন জায়গায় পানি জমে থাকছে, সেদিকেও নজর দিন।

তবে সব দুর্গন্ধই ময়লা বা ছত্রাকের কারণে হয় না। ড্রেন থেকে পচা ডিমের মতো গন্ধ আসা, দীর্ঘদিন দুর্গন্ধ না কমা কিংবা পানিনিষ্কাশনে সমস্যা থাকলে পাইপ, ড্রেনের ট্র্যাপ বা পয়োনিষ্কাশনব্যবস্থায় ত্রুটি থাকতে পারে। সে ক্ষেত্রে অভিজ্ঞ প্লাম্বারের সাহায্য নিন।

সূত্র: গুড হাউসকিপিং

বাসন ধোয়ার স্পঞ্জ ও মাজুনি থেকে ক্যানসার হয়, কী বলছে গবেষণা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তিনি এ সমর্থন জানান। এর এক দিন আগে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্র্যাটরা। নির্বাচনের ফলাফলে ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের ক্ষোভের প্রতিফলন ঘটেছে বলে উঠে এসেছে।

হেগসেথকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমার মনে হয়, তিনি খুব ভালো কাজ করছেন।’ হেগসেথকে যুদ্ধের সমর্থক বলে মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পের এই বক্তব্য ২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর তৎকালীন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট জর্জ বুশের পদক্ষেপের সঙ্গে সাংঘর্ষিক। ওই নির্বাচনে ইরাক যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের কারণে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়েছিলেন। নির্বাচনের পরদিন সকালে প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডকে বরখাস্ত করেছিলেন জর্জ ওয়াকার বুশ।

তবে বিভিন্ন সূত্র বলেছে, রিপাবলিকানরা নির্বাচনে নিজেদের পরাজয়ের কারণ পর্যালোচনা করার সময় হেগসেথকে সরিয়ে দিতে পারেন ট্রাম্প। তাঁর এক উপদেষ্টা বলেছেন, যুদ্ধের কারণে হেগসেথ ‘ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন’।

ওই উপদেষ্টা আরও বলেন, ‘এই হারের জন্য কাউকে না কাউকে দায়ী করা হবে। আর আপনারা জানেন, সেই ব্যক্তি ট্রাম্প হবেন না।’

হেগসেথকে অজনপ্রিয় ইরান যুদ্ধের অন্যতম প্রধান সমর্থক হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। গত ২৩ মার্চ তিনি বলেছিলেন, ‘পিট, আমার মনে হয়, আপনিই প্রথম কথা বলেছিলেন। আপনি বলেছিলেন, ‘চলুন, আমরা এটা করি। কারণ, তাদের (ইরানকে) পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যায় না।’

ইরান যুদ্ধের আদৌ কোনো যৌক্তিকতা ছিল কি না, তা নিয়ে গতকাল প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, এই যুদ্ধের কারণে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছেন।

মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস রয়টার্সকে বলেছে, ট্রাম্প প্রকাশ্যে হেগসেথ সম্পর্কে কী বলছে, আপনারা তা খেয়াল করতে পারেন।

প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পেন্টাগনের নেতৃত্ব দিতে হেগসেথ ‘শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ’। ট্রাম্পের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২০ জানুয়ারি।

২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ফল বিপর্যয়ের পর তৎকালীন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট জর্জ বুশ প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডকে বরখাস্ত করেছিলেন। কিন্তু ট্রাম্প এবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বরখাস্ত না করে রক্ষা করতে চাইছেন।

অভিশংসনের হুমকি

হেগসেথ মার্কিন রাজনীতিতে বিতর্কিত ব্যক্তি। এমনকি নিজের রিপাবলিকান দলের মধ্যেও তিনি শত্রু তৈরি করেছেন।

রিপাবলিকান আইনপ্রণেতা ও প্রতিনিধি পরিষদের সদস্য টমাস ম্যাসি এ বছরের শুরুতে তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছিলেন। তাঁর অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন।

রিপাবলিকান সিনেটর টম টিলিস গত মঙ্গলবার রাতে সিবিএস নিউজকে বলেন, হেগসেথকে জবাবদিহির মুখে পড়তে হবে। আইনপ্রণেতাদের সঙ্গে তাঁর টানাপোড়েনের সম্পর্ক ট্রাম্প প্রশাসনের দেড় লাখ কোটি ডলারের প্রতিরক্ষা ব্যয় প্যাকেজ কংগ্রেসে পাস করানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসার সময় টিলিস বলেন, ‘প্রতিরক্ষা খাতের প্রয়োজন ও ব্যয় প্যাকেজ কংগ্রেসে তুলে ধরার জন্য হেগসেথই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না, নির্বাচনের পর তা নিয়ে আমাদের ভাবতে হবে। এই কংগ্রেসের মেয়াদ শেষ হতে আর মাত্র ৬০ দিন বাকি। এর মধ্যে তিনি যদি কিছু করতে চান, তাহলে বিষয়টি বিবেচনা করতে হবে।’

এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর কাউন্টির স্প্যারোস পয়েন্ট শিপইয়ার্ডে। ৬ অক্টোবর ২০২৬

ডেমোক্র্যাটরা হেগসেথ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন পরিচালনায় তাঁর ভূমিকা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এই তদন্তে ইরান যুদ্ধ পরিচালনা থেকে শুরু করে শীর্ষ সামরিক কর্মকর্তাদের অপসারণের বিষয়গুলোও থাকতে পারে। অপসারিত কর্মকর্তাদের মধ্যে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানও রয়েছেন।

ইউক্রেন নীতি ও লাতিন আমেরিকার জলসীমায় মাদক পাচারের সন্দেহে নৌযানের ওপর মার্কিন সামরিক হামলার বিষয়েও হেগসেথকে তদন্তের মুখে পড়তে হতে পারে। কিছু ডেমোক্র্যাটের মতে, এসব হামলা ‘যুদ্ধাপরাধের শামিল’ বলে গণ্য হতে পারে।

শন পারনেল, প্রধান মুখপাত্র, পেন্টাগনদলীয় রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া বা কোনো অন্যায় না থাকা সত্ত্বেও ভুয়া তদন্ত শুরু করতে চাওয়া রাজনীতিকদের কাছে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ নতি স্বীকার করবেন না বা দমে যাবেন না।

কংগ্রেসের সদস্যদের সঙ্গে হেগসেথের বিরোধ কখনো কখনো ব্যক্তিগত পর্যায়েও গড়িয়েছে। গত বছর ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলিকে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছিলেন হেগসেথ।

কেলি এবং সামরিক ও গোয়েন্দা বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা কংগ্রেসের আরও পাঁচ ডেমোক্র্যাট সদস্য মার্কিন সেনাদের অবৈধ আদেশ পালন না করার আহ্বান জানিয়েছিলেন। হেগসেথ তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলেছিলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসে বলরুম নির্মাণকাজের শেষ স্টিলের বিম স্থাপনের দিন। ৪ নভেম্বর ২০২৬

আগামী বছর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী–বিষয়ক কমিটির নেতৃত্ব দেওয়ার কথা ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথের। তিনি ইরান যুদ্ধ থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর ‘রাজনৈতিক নিরপেক্ষতার ভিত্তি’ নড়বড়ে হয়ে যাওয়ার বিষয়ে কঠোর নজরদারির প্রতিশ্রুতি দিয়েছেন।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, হেগসেথকে নিয়ে ক্যাপিটল হিলে তীব্র বিরোধের কারণে তাঁকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ দেওয়ার বিষয়টি হোয়াইট হাউসের আলোচনায় এসেছে।

সূত্রটি বলেছে, এমন কাউকে দায়িত্বে আনার প্রয়োজন, যিনি ডেমোক্র্যাটদের তদন্তের মুখে থাকা ঘটনাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেছেন, হেগসেথ ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে কাজ চালিয়ে যাবেন। পেন্টাগন ‘আইন মেনেই কাজ করেছে’।

পারনেল বলেন, ‘দলীয় রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া বা কোনো অন্যায় না থাকা সত্ত্বেও ভুয়া তদন্ত শুরু করতে চাওয়া রাজনীতিকদের কাছে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ নতি স্বীকার করবেন না বা দমে যাবেন না।’

থম টিলিস, সিনেটর, রিপাবলিকান পার্টিপ্রতিরক্ষা খাতের প্রয়োজন ও ব্যয় প্যাকেজ কংগ্রেসে তুলে ধরার জন্য হেগসেথই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না, নির্বাচনের পর তা নিয়ে আমাদের ভাবতে হবে। এই কংগ্রেসের মেয়াদ শেষ হতে আর মাত্র ৬০ দিন বাকি। এর মধ্যে তিনি যদি কিছু করতে চান, তাহলে বিষয়টি বিবেচনা করতে হবে।

টেনেসির সিনেট আসনে কি হেগসেথ

হেগসেথকে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচিত একটি সম্ভাবনা হলো, সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের ছেড়ে দেওয়া আসনে তাঁকে দায়িত্ব দেওয়া। মঙ্গলবারের নির্বাচনে ব্ল্যাকবার্ন টেনেসির গভর্নর নির্বাচিত হয়েছেন। আগামী জানুয়ারিতে তিনি গভর্নরের দায়িত্ব নেবেন। তখন সিনেটের আসনটি ছেড়ে দিতে হবে তাঁকে।

সিনেটে ব্ল্যাকবার্নের মেয়াদের আরও চার বছর বাকি (সিনেটররা ছয় বছরের জন্য নির্বাচিত হন)। টেনেসির বাসিন্দা হেগসেথ মঙ্গলবার সেখানেই ভোট দিয়েছেন। তাঁকে ওই আসনে অন্তর্বর্তী সিনেটর হিসেবে নিয়োগ দেওয়া হলে আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না। তবে ২০২৮ সালের নির্বাচনে আসনটি ধরে রাখতে হলে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

ব্ল্যাকবার্নের আসনে হেগসেথকে দেখতে চান কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তিনি খুব ভালো কাজ করছেন। আমার ধারণা, তিনি ওই পদে গেলে বেশ জনপ্রিয় হবেন।’

ইউক্রেন নীতি ও লাতিন আমেরিকার জলসীমায় মাদক পাচারের সন্দেহে নৌযানের ওপর মার্কিন সামরিক হামলার বিষয়েও হেগসেথকে তদন্তের মুখে পড়তে হতে পারে। কিছু ডেমোক্র্যাটের মতে, এসব হামলা ‘যুদ্ধাপরাধের শামিল’ বলে গণ্য হতে পারে।

তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই শুনিনি।’

ট্রাম্প নিয়মিতই প্রকাশ্যে হেগসেথের প্রশংসা করেছেন। পেন্টাগনকে নতুনভাবে সাজানোর প্রচেষ্টায় সাবেক এই ন্যাশনাল গার্ড সদস্যকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন ট্রাম্প।

তবে গত মাসে হেগসেথের সঙ্গে প্রকাশ্যে মতবিরোধে জড়ান ট্রাম্প। ফোর্ট হুডে হামলাকারী নাসির হাসানের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের কথা ঘোষণা করেছিলেন হেগসেথ। কিন্তু ট্রাম্প তা বাতিল করেন।

অনেক রিপাবলিকান, ধর্মীয় নেতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষক এ পরিকল্পনার বিরোধিতা করেছিলেন।

নাসির হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করায় প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বস্তি প্রকাশ করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝেমধ্যেই তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যেতে বলেন। ট্রাম্পের সঙ্গে তাঁর দলের কট্টর রিপাবলিকানরাও ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবি তুলেছিলেন। এমনকি মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে গত মাসে ওয়াশিংটন ডিসিতে ইলহানের বাড়িতে তল্লাশি চালান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা।

কিন্তু এসব কিছুই ইলহান ওমরকে আটকাতে পারেনি। ট্রাম্প প্রশাসনের লোকজন তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর ইলহান বলেছিলেন, তিনি চুপ থাকবেন না।

ইলহান চুপ থাকেননি। বরং বড় ব্যবধানে জয় নিয়ে টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবারের ভোটে মূল প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির জন নেইগল তাঁর সামনে দাঁড়াতেই পারেননি। বার্তা সংস্থা এপির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ইলহান সাড়ে ৭৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। নেইগল পেয়েছেন ১৬ শতাংশের সামান্য বেশি ভোট।

ইলহানের নির্বাচনী এলাকা মিনিয়াপোলিস ও এর আশপাশের শহরতলি (মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট)। মিনেসোটা অঙ্গরাজ্যের এই এলাকাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ডেমোক্র্যাট-সমর্থক নির্বাচনী এলাকার একটি হিসেবে বিবেচনা করা হয়। ২০১৯ সাল থেকে এই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন ইলহান।

গত আগস্ট মাসে অনুষ্ঠিত দলীয় প্রাইমারিতেও ইলহান বড় ব্যবধানে জিতে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন।

মঙ্গলবার বড় ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পর এক বিবৃতিতে ইলহান ওমর বলেন, ‘ধন্যবাদ, মিনেসোটা। আমরা কারা এবং কোন আদর্শে বিশ্বাস করি, তা আবারও বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা ভয় ও বিভেদকে জয় করি। ঘৃণা ও সংকীর্ণতাকে প্রত্যাখ্যান করি। আমরা একে অপরের পাশে থাকি।’

ইলহানের নির্বাচনী এলাকা মিনিয়াপোলিস ও এর আশপাশের শহরতলি (মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট)। মিনেসোটা অঙ্গরাজ্যের এই এলাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ডেমোক্রেট-সমর্থক নির্বাচনী এলাকার একটি হিসেবে বিবেচনা করা হয়। ২০১৯ সাল থেকে এই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন ইলহান।

বাড়িতে ট্রাম্প প্রশাসনের তল্লাশির পর ইলহান বললেন, ‘আমি চুপ থাকব না’

জন্ম ও বেড়ে ওঠা

ইলহান ওমরের জন্ম সোমালিয়ায়, ১৯৮২ সালে। তিনি সাত ভাইবোনের মধ্যে সবার ছোট। রাজধানী মোগাদিসুতে জন্ম হলেও তিনি বেড়ে ওঠেন দেশটির বায়ধাবো শহরে। তাঁর বাবার নাম নূর ওমর মোহাম্মদ। মা ফাধুমা আবুকার হাজি হুসেইন। ইলহানের দুই বছর বয়সে তাঁর মা মারা যান। এরপর বাবা ও দাদার কাছে বড় হন তিনি। তাঁরা ছিলেন মধ্যপন্থী সুন্নি মুসলিম।

১৯৯১ সালে সোমালিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে পরিবারের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যান ইলহান। সে সময় তাঁর বয়স ছিল মাত্র আট বছর।

সোমালিয়া থেকে পালিয়ে যাওয়ার পর নানা পথ ঘুরে কেনিয়ার একটি শরণার্থীশিবিরে পরিবারটির আশ্রয় মেলে। ইলহান পরিবারের সঙ্গে চার বছর ওই শরণার্থীশিবিরে বসবাস করেছেন। ১৯৯৫ সালে তাঁরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। প্রথমে ছিলেন নিউইয়র্কে।

স্থানীয় একটি গির্জার পৃষ্ঠপোষকতায় ইলহানের পরিবার ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে আসার সুযোগ পায়। পরিবারটি সেখানেই স্থায়ী হয়। ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক হন ইলহান।

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে বললেন ট্রাম্প

ওয়াশিংটন ডিসিতে ইলহান ওমরের বাসভবনের প্রবেশপথে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) কর্মকর্তারা। ১২ অক্টোবর ২০২৬

বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, ১৪ বছর বয়সে ইলহান যখন যুক্তরাষ্ট্রে আসেন, তখন ইংরেজির ওপর তাঁর সামান্য দক্ষতা ছিল। কিন্তু মাত্র তিন মাসের ভেতর তিনি ইংরেজি ভাষা খুব ভালোভাবে রপ্ত করে ফেলেন।

কিশোর বয়স থেকেই নিজের দাদার অনুবাদক হিসাবে ইলহান ডেমোক্র্যাটদের বিভিন্ন সভায় যেতেন।

নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং আন্তর্জাতিক বিষয়ে আরেকটি স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে হামফ্রে স্কুল অব পাবলিক অ্যাফেয়ার্সে পলিসি ফেলো হিসেবে কাজ করেন।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি নিউট্রিশন এডুকেটর হিসেবে কাজ করেন ইলহান। ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত মিনেসোটা শিক্ষা বিভাগে শিশুদের পুষ্টিবিষয়ক কার্যক্রমের সমন্বয়ক ছিলেন।

২০১৩ সালে মিনিয়াপোলিস সিটি কাউন্সিল নির্বাচনে অ্যান্ড্রু জনসনের প্রচার ব্যবস্থাপক হন ইলহান। পরে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তাঁর জ্যেষ্ঠ নীতিবিষয়ক সহকারী হিসেবে কাজ করেন।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে উইমেন অর্গানাইজিং উইমেন নেটওয়ার্কের নীতি ও উদ্যোগবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ইলহান ওমর।

ইলহান ২০১৬ সালে মিনেসোটা অঙ্গরাজ্যের আইনসভার প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন।

ইলহান ওমরধন্যবাদ, মিনেসোটা। আমরা কারা এবং কোন আদর্শে বিশ্বাস করি, তা আবারও বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা ভয় ও বিভেদকে জয় করি। ঘৃণা ও সংকীর্ণতাকে প্রত্যাখ্যান করি। আমরা একে অপরের পাশে থাকি।

ইলহান ওমর কী বলেছেন, কেন তাঁর পেছনে লেগেছেন রিপাবলিকানরা

অনেক প্রথমের জন্ম দেওয়া ইলহান

২০১৮ সালে প্রথমবার মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়ে অনেক প্রথমের জন্ম দিয়েছেন সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর।

ইলহানই প্রথম অশ্বেতাঙ্গ মার্কিন, যিনি মিনেসোটা অঙ্গরাজ্য থেকে কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে গেছেন।

সেবার বিজয়ী ভাষণে ইলহান বলেছিলেন, ‘আজ রাতে অনেকগুলো প্রথম বিশেষণের অধিকারী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। হিজাব পরা নারী হিসেবে আমি কংগ্রেস যাচ্ছি, আমিই প্রথম শরণার্থী যে কংগ্রেসে নির্বাচিত হয়েছি এবং প্রথম একজন মুসলিম নারী হিসাবে কংগ্রেসে যাচ্ছি।’

ইলহান সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার কট্টর সমর্থক। একই সঙ্গে ঘণ্টায় কমপক্ষে ১৫ ডলার মজুরির পক্ষে প্রচার চালিয়েছেন। বহুদিন ধরে অভিবাসী ও শরণার্থী ইস্যু নিয়েও কাজ করেন তিনি।

২০১৮ সালের নির্বাচনে জেতার পর তিনি বলেছিলেন, এ বিজয় শরণার্থীশিবিরে বাস করা আট বছর বয়সী এক শিশুর বিজয়। এই বিজয় একজন তরুণীর, যাকে জোর করে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। এই বিজয় তাদের, যাদের স্বপ্ন দেখায় সীমাবদ্ধতা আরোপ করা হয়।

ইলহান ওমরের শপথ অনুষ্ঠানে তাঁর বাবা নূর ওমর মোহামেদ ও ন্যান্সি পেলোসি

মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জিতলেন ইলহান ওমর

ট্রাম্পের সঙ্গে কথার লড়াই

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার ইলহান ওমরকে তাঁর জন্মস্থান নিয়ে আক্রমণ করেছেন। ২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প তাঁকে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে নিজের দুই মেয়াদে ট্রাম্প বহুবার এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আপনি জানেন, আমি সোমালিয়ার প্রধানের সঙ্গে দেখা করেছিলাম? আমি তাঁকে বলেছিলাম, তিনি হয়তো তাঁকে (ইলহান ওমর) ফিরিয়ে নিতে চান। তিনি বলেছিলেন, “আমি তাঁকে চাই না”।’

জবাবে ইলহান বলেছিলেন, তাঁর অভিবাসন মর্যাদা নিয়ে এমন কথায় তিনি মোটেই উদ্বিগ্ন নন।

বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, ১৪ বছর বয়সে ইলহান যখন যুক্তরাষ্ট্রে আসেন, তখন ইংরেজির ওপর তাঁর সামান্য দক্ষতা ছিল। কিন্তু মাত্র তিন মাসের ভেতর তিনি ইংরেজি ভাষা খুব ভালোভাবে রপ্ত করে ফেলেন।

দ্য ডিন ওবেইদাল্লাহ শোতে ইলহান বলেছিলেন, ‘আমার কোনো চিন্তা নেই। আমি জানি না, তারা কীভাবে আমার নাগরিকত্ব কেড়ে নেবে এবং আমাকে দেশ থেকে বের করে দেবে। তবে এটি কোনো ভীতিকর হুমকি কি না, তা–ও আমি জানি না।’

ইলহান চ্যালেঞ্জ ছুড়ে আরও বলেছিলেন, ‘আমি সেই আট বছরের শিশু নই, যে যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল। আমি বড় হয়েছি, আমার সন্তানেরাও বড়। আমি চাইলে যেখানে খুশি গিয়ে থাকতে পারি। প্রতিদিন সকালে উঠে প্রতিটি আলোচনায় “আমরা ইলহানকে দেশ থেকে বের করে দেব”—এমন কথা বলাটা খুবই অদ্ভুত।’

মঙ্গলবারের ভোটে ইলহানের সামনে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির জন নেইগল দাঁড়াতেই পারেননি

পরিবার

ইলহান ওমরের বয়স এখন ৪৪ বছর। তাঁর তিনটি সন্তান রয়েছে। তাঁর স্বামীর নাম টিম ম্যানেট। ২০২০ সালে তাঁদের বিয়ে হয়। পলিটিক্যাল কনসালট্যান্ট ম্যানেট বিয়ের আগে থেকেই ইলহানের নির্বাচনী প্রচার দলের সদস্য।

ম্যানেটকে বিয়ে করার আগে আহমেদ হিরসির সঙ্গে ইলহানের বিয়ে হয়েছিল। ২০১৯ সালে তাঁদের ছাড়াছাড়ি হয়। তিনি একজন সাবেক ব্যাংকার। তার আগে আহমেদ নূর সাইদ নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল ইলহানের।

ইসরায়েল ও মার্কিন রাজনীতিতে ইসরায়েলি লবির প্রভাব নিয়ে সমালোচনা করার কারণে মাঝেমধ্যে তিনি নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতরেও তোপের মুখে পড়েন। অনেকই তাঁকে ইহুদিবিদ্বেষী বলেন।

তথ্যসূত্র: পলিটিকো, সিবিএস, আল–জাজিরা, আইওয়া স্টেট ইউনিভার্সিটি

ইলহান ওমরকে ভালোবেসে সংসার ত্যাগ!

বাংলাদেশে জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকা নিয়ে আপত্তিসহ কয়েকটি অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছে বিবিসি স্পোর্টস।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাট পার্টি থেকে নির্বাচিত প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদের একটা ভারতীয় যোগ রয়েছে।
বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং সুইডেনের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে বিপুল পরিমান খাবার ফেলে দিতে বাধ্য হয়েছে কর্মীরা।
ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হওয়ার পর, ডেমোক্র্যাটরা এখন চাইলেই কি তাদের পরিকল্পনায় থাকা বিষয়গুলো বাস্তবায়ন শুরু করতে পারবে? বিষয়টি অনেকটাই জটিল, কারণ ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস থাকলেও, রিপাবলিকানদের দখলে প্রেসিডেন্ট পদটি।
যদিও মধ্যবর্তী এই নির্বাচনগুলোয় বরাবরই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের খারাপ সময় যায়, তবে এবার রিপাবলিকানদের বড় পরাজয়কে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের শাসনের একটি জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরিবর্তন এনেছে। বিবিসি সাংবাদিকরা ব্যাখ্যা করছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে শুরু করে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পর্যন্ত - এই ফলাফল বাকি বিশ্বের জন্য কী অর্থ বহন করে।
রাঙামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে সাত কিশোরসহ ১৫ জনকে আটক করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে দুদকের কমিশন।
গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে এক পুলিশ সদস্যের হারিয়ে ফেলা পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বলিউডের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘পু’। ২০০১ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কারিনা কাপুরের অভিনীত এই চরিত্র আজও দর্শকের মনে জায়গা করে আছে।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, “দেশে এখনো মৌসুমের বাইরে কাঁচামরিচ আমদানি করতে হয়। তবে আমদানি কমেছে। আশা করছি, আগামী মৌসুমে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না।”
নির্বাচন পরবর্তী লড়াইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকার ক্ষেত্রে বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এর কারণ হলো, একটি অতি-রক্ষণশীল ইহুদি দল কোনো প্রার্থীর প্রতিই সমর্থন জানায়নি এবং আরব-নেতৃত্বাধীন একটি দল নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বীকে সমর্থন দিয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সদস্য-২ রাকিব মাজহারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং উক্ত পদ শূন্য হওয়ায় আকাশ আহমেদ রুপনকে দায়িত্ব দেওয়া হয়েছে।