‘পু’ চরিত্রে কারিনাকে নিয়ে কেন আপত্তি ছিল শাহরুখের?

বলিউডের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘পু’। ২০০১ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কারিনা কাপুরের অভিনীত এই চরিত্র আজও দর্শকের মনে জায়গা করে আছে।

বেরোবি কর্মকর্তাকে মারধর, তদন্ত কমিটি গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বেরোবি কর্মকর্তাকে মারধর, তদন্ত কমিটি গঠন
মাদকবিরোধী অভিযানে পুলিশের হারানো পিস্তল-গুলি উদ্ধার

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে এক পুলিশ সদস্যের হারিয়ে ফেলা পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানে পুলিশের হারানো পিস্তল-গুলি উদ্ধার
ঢাকা মেডিকেলে সারপ্রাইজ ভি‌জি‌টে দুদক চেয়ারম‌্যান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভি‌জিট ক‌রে‌ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে দুদ‌কের কমিশন।

ঢাকা মেডিকেলে সারপ্রাইজ ভি‌জি‌টে দুদক চেয়ারম‌্যান
রাঙামাটিতে বিশেষ অভিযানে সাত কিশোরসহ আটক ১৫

রাঙামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে সাত কিশোরসহ ১৫ জনকে আটক করা হয়েছে।

রাঙামাটিতে বিশেষ অভিযানে সাত কিশোরসহ আটক ১৫
ঢাকায় বারভিডা কার এক্সপো শুরু

জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ি আমদানির ক্ষেত্রে নীতি প্রণয়নে ‘বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি’ বাদ দেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা।

ঢাকায় বারভিডা কার এক্সপো শুরু
প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “জ্বালানি খাতে ভর্তুকির চাপ কমাতে সরকার প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে...

প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

উচ্ছেদ অভিযানে গিয়ে হেনস্তার শিকার ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী ঘটনা সম্পর্কে যা বললেন
উচ্ছেদ অভিযানে গিয়ে হেনস্তার শিকার ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী ঘটনা সম্পর্কে যা বললেন

ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে গিয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের রোষের মুখে পড়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। ঘুষ নেওয়ার অভিযোগ তুলে গতকাল বুধবার তাঁকে ঘিরে ধরেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। একপর্যায়ে শারীরিকভাবে হেনস্তার শিকার হয়ে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ছাড়তে হয় তাঁকে।

ঘটনার পর নিজের অবস্থান তুলে ধরে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন দিয়েছেন এই ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে লোকজন জড়ো করা হয়েছিল। তবে তাঁর সেই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি সংশ্লিষ্ট ওই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ থেকে বিরত রাখার সুপারিশ করেছেন।

গতকাল দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানোর সময় অতীশ দর্শী চাকমাকে ঘিরে ধরেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে।

ব্যবসায়ীদের অভিযোগ ছিল, জরিমানা কমিয়ে দেওয়ার কথা বলে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানের দলে থাকা একজন এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছেন। পরে ওই টাকা তাঁর কাছ থেকে পাওয়া গেছে বলেও দাবি করেন তাঁরা। তবে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেছিলেন, ফুটপাতে দোকান থাকার অভিযোগে কয়েকজনকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। জরিমানার রসিদ দেওয়াকে কেন্দ্র করে দোকানিদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ম্যাজিস্ট্রেট প্রতিবেদনে বলেছেন, অবৈধ ফুটপাত দখলদারদের পক্ষের লোকজন ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করেছে বলে তিনি জানতে পেরেছেন। বিমানবন্দর-সংলগ্ন সড়ক ও এলাকা অবৈধ দখলমুক্ত রাখতে এবং দেশের প্রবেশদ্বার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আরও শক্তিশালী অভিযান পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

ম্যাজিস্ট্রেটের পরিচয়পত্র ছিল না

ঘটনার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের কাছে লিখিত প্রতিবেদন দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। প্রতিবেদনে তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতিতে এডিস মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণ এবং শহরের রাস্তা-ফুটপাত ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে ৪ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা ৪ নম্বর সেক্টরে রাজউক কলেজের সামনের সড়কে অভিযান চালানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, অভিযানে উত্তরা পূর্ব থানার পুলিশ এবং সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা দলের সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর-সংলগ্ন জসীমউদ্‌দীন সড়কে (১ ও ৩ নম্বর সেক্টরের মাঝামাঝি) একটি অবৈধ ভ্রাম্যমাণ দোকানকে ফুটপাত অপরিচ্ছন্ন করতে দেখা যায়। ওই দোকানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালে আশপাশের লোকজন জড়ো হন।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেওয়ার পর লোকজন তাঁর পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র না থাকায় তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আরও লোকজন জড়ো হলে তিনি কাছের একটি অস্থায়ী প্রেস ক্লাবে অবস্থান নেন।

এ ঘটনায় একটি দুষ্কৃতকারী গোষ্ঠী আগে থেকেই ভ্রাম্যমাণ আদালতকে চ্যালেঞ্জ করতে লোকজন জড়ো করার প্রস্তুতি রেখেছিল বলে অনুমান করেন তিনি। পরে উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। এরপর পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধ ফুটপাত দখলদারদের পক্ষের লোকজন ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করেছে বলে তিনি জানতে পেরেছেন। বিমানবন্দর-সংলগ্ন সড়ক ও এলাকা অবৈধ দখলমুক্ত রাখতে এবং দেশের প্রবেশদ্বার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আরও শক্তিশালী অভিযান পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

ফুটপাতের অবৈধ দোকানদারদের সঙ্গে পাশের প্রেসক্লাবের সদস্যদের সমঝোতা রয়েছে। চলমান ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে বিতর্কিত করে উচ্ছেদ অভিযান স্থবির করার উদ্দেশ্য থাকতে পারে। তবে এসব পরিস্থিতির বাইরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বগুণ, দল পরিচালনায় দক্ষতা এবং পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতায় যথেষ্ট ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।

নেতৃত্ব ও প্রস্তুতিতে ঘাটতি

ম্যাজিস্ট্রেটের লিখিত প্রতিবেদন এবং অভিযানে থাকা সিটি করপোরেশনের অন্যান্য কর্মীদের বক্তব্য পর্যালোচনা করে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন তাঁর মতামত দেন। সেটা ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আসাদুজ্জামানের কাছে দেওয়া হয়েছে।

মতামতে বলা হয়, অভিযানের সময় ওই দলের সঙ্গে কোনো পুলিশ ফোর্স ছিল না। পরিস্থিতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত প্রস্তুতিও ছিল না। অভিযানে থাকা অন্য সদস্যদের ওপর ম্যাজিস্ট্রেটের পুরো নিয়ন্ত্রণ ছিল না।

ঘটনার সময় স্থানীয় সাংবাদিক ও উপস্থিত লোকজন ম্যাজিস্ট্রেটের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করলে তিনি পরিষ্কারভাবে নিজের পরিচয় তুলে ধরতে পারেননি। অভিযানে থাকা এক সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠলেও ম্যাজিস্ট্রেট এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দেননি কিংবা কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানাননি। এতে তাঁর দুর্বলতার পরিচয় প্রকাশ পেয়েছে বলে মতামতে উল্লেখ করা হয়।

ঘটনার পর তাঁকে মামলা করার কথা বলা হলেও প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত তিনি কোনো মামলা করেননি। এ ছাড়া সাংবাদিক ও স্থানীয় লোকজনের ভিড়ের মধ্যে পুলিশ ফোর্স না থাকায় তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ফলে কোনো বিষয়ে সঠিক জবাব দিতে এবং পরিস্থিতি সামাল দিতে পারেননি।

মতামতে আরও বলা হয়, ফুটপাতের অবৈধ দোকানদারদের সঙ্গে পাশের প্রেস ক্লাবের সদস্যদের সমঝোতা রয়েছে। চলমান ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে বিতর্কিত করে উচ্ছেদ অভিযান স্থবির করার উদ্দেশ্য থাকতে পারে। তবে এসব পরিস্থিতির বাইরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বগুণ, দল পরিচালনায় দক্ষতা এবং পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতায় যথেষ্ট ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।

এ কারণে অতীশ দর্শী চাকমাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ থেকে বিরত রাখা যথাযথ হবে বলে সুপারিশ করেন মোহাম্মদ কামাল হোসেন। তবে সিটি করপোরেশনের সূত্র জানিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ডিএনসিসি কর্তৃপক্ষ।

উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

নভেম্বর ৫, ২০২৬
বর্ণান্ধতা কী, কাদের ঝুঁকি বেশি
বর্ণান্ধতা কী, কাদের ঝুঁকি বেশি

চোখের সঙ্গে মস্তিষ্কের সংযোগকারী স্নায়ু বা অপটিক নার্ভ রঙের বার্তাবাহক হিসেবে কাজ করে।

নভেম্বর ৫, ২০২৬
রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প
রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প

পর্তুগালের হয়ে দুই দশকের বেশি সময় ধরে খেলা এই মহাতারকার অবসর–ক্ষণে দেখুন পর্তুগাল জার্সিতে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ১৫টি মুহূর্ত।

নভেম্বর ৫, ২০২৬
অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন
অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন

পর্তুগালের ফুটবল ইতিহাসকে ঠিক দুইভাগে ভাগ করা যায়। রোনালদোর অভিষেকের আগে আর অভিষেকের পরে। শুনতে ঠিক যতটা বিশাল কিছু মনে হচ্ছে, বাস্তবে আসলেও তাই

নভেম্বর ৫, ২০২৬
গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা
গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির মেরিন (কার্গো) বিমা বিক্রিতে স্থগিতাদেশ জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মেরিন ট্যারিফ হার লঙ্ঘনের দায়ে কোম্পানি দুটিকে আগামী তিন মাসের জন্য এ নির্দেশ দেওয়া হয়। মেরিন কার্গো বিমাকে বলা হয় সামুদ্রিক পণ্য পরিবহন বিমা।

স্থগিত করার পাশাপাশি মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, তা জানতে চেয়ে কোম্পানি দুটিকে আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার আইডিআরএর পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত আলাদা দুই চিঠি গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়। চিঠির অনুলিপি দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সাধারণ বীমা করপোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।

আইডিআরএ গ্রিন ডেল্টাকে বলেছে, সংস্থাটির পরিদর্শন দল গ্রিন ডেল্টার প্রধান কার্যালয়ে সরেজমিন পরিদর্শন করে দেখতে পেয়েছে, বিমা পলিসি ইস্যুর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) হার উল্লেখযোগ্য হারে কমিয়ে বিভিন্ন হারে রেটে প্রিমিয়াম নিয়েছে। আইডিআরএর মতে, এ ধরনের কর্মকাণ্ড ‘বিমা আইন ২০১০’-এর ৬০ ধারা এবং আইডিআরএর জারি করা ২০২১ সালের ৮৩ প্রজ্ঞাপনের লঙ্ঘন।

আইডিআরএ সূত্রে জানা গেছে, মেরিন কার্গোর বিদ্যমান ট্যারিফ হার দশমিক ৪৫ ও দশমিক ৩০ শতাংশ। প্রতিষ্ঠান দুটি এ হার থেকে গ্রাহকদের ছাড় দেয়। অথচ বিমা আইনের ৬০ ধারায় বলা হয়েছে, বিমা পলিসি বিক্রি, নবায়ন বা চালু রাখার জন্য গ্রাহককে নির্ধারিত কমিশন বা প্রিমিয়ামের অংশবিশেষ ছাড় দেওয়া যাবে না। ২০২৫ সালে মেরিন বিমা থেকে দেশের নন লাইফ কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয় ২ হাজার ৩০০ কোটি টাকা।

একইভাবে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিকেও। আইন ও নীতিমালা লঙ্ঘনের দায়ে বিমা আইন ২০১০–এর ধারা ১০(২) মোতাবেক তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটির মেরিন (কার্গো) উপশ্রেণির সব ধরনের বিমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি ধারা ১০(১) অনুযায়ী তাদের এই উপশ্রেণির নিবন্ধন কেন চূড়ান্তভাবে স্থগিত করা হবে না, আইডিআরএর কাছে তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে।

প্রজ্ঞাপনের বিষয়ে জানতে গ্রিন ডেল্টার মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরীকে ফোনে না পেয়ে খুদে বার্তা দেওয়া হয়। কিন্তু তিনি সাড়া দেননি।

বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘৫০ শতাংশ ব্যবসায়ের জন্য আমরা বিদেশের বাজারে গিয়েছি। এতে আয় হয়েছে আমাদের। আবার গ্রাহকদের জন্যও ভালো হয়েছে। প্রজ্ঞাপন জারির আগে আইডিআরএ আমাদের কাছে ব্যাখ্যা চাইতে পারত। তা সংস্থাটি করেনি।’

নভেম্বর ৫, ২০২৬
বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’
বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’

৪ উইকেটে ২৩৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করা আমির জাঙ্গুও এখনো অপরাজিত আছেন। সিলেট টেস্টে ক্যারিবিয়ানরাই যে সুবিধাজনক অবস্থায় আছে, আপাতত তা বলে দেওয়া যায় কোনো সংশয় ছাড়াই।

আগামীকাল সকালে দলের রানটা আরও বাড়িয়ে প্রথম ইনিংসেই বাংলাদেশকে চাপে ফেলার প্রত্যাশাও স্বাভাবিকভাবেই থাকবে তাদের; কিন্তু সেটি কত রান? সিলেটে আজ দিনশেষে সংবাদ সম্মেলনে প্রশ্নটা ছিল অভিষেক ইনিংসে ফিফটি করা কেভিন উইকহামের কাছে।

উত্তরে কেভিন উইকহাম বলেন, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় সংগ্রহ গড়া—হতে পারে ৪০০ বা ৩৫০-এর বেশি। কারণ, উইকেট যেমন আচরণ করছে, তাতে একবার ব্যাটিং করেই বড় সংগ্রহ গড়ে নেওয়া ভালো হবে। এতে প্রতিপক্ষকে দুইবার অলআউট করার সুযোগ তৈরি হবে।’

ফিফটির পর কেভিন উইকহাম

জাঙ্গুর সঙ্গে ১৩৩ রানের জুটিতে দলকে বড় রানের ভিতই গড়ে দিয়েছেন উইকহাম। ৬১ রান করে নিজে আউট হয়ে গেলেও অন্য ব্যাটসম্যানদের কাছে বড় প্রত্যাশার কথাই জানিয়ে রেখেছেন, ‘আমরা জানি, সময়ের সঙ্গে উইকেটের অবস্থা আরও খারাপ হবে। তাই ৩৫০-এর বেশি রান করতে পারলে ম্যাচে আমাদের জয়ের খুব ভালো সম্ভাবনা থাকবে।’

আবার কি একই ভুল করল বাংলাদেশ

তাসকিন আহমেদ, পেসারঅভিষেকে রানও পেয়েছে, সে কারণেও ওর মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। তাই ও অনেক কিছুই বলতে পারে, এটা নিয়ে সমস্যা নেই।

জাঙ্গুর কথাটাই পৌঁছে দেওয়া হয়েছিল বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের কাছে। দলের প্রতিনিধি হয়ে প্রথম দিন শেষের সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনিও। উইকহ্যামের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে চার শ রান তুলে বাংলাদেশকে দুইবার অলআউট করার কথা শুনে পাল্টা খোঁচাই দিলেন তিনি, ‘ওর আজ অভিষেক হয়েছে, তাই স্বাভাবিকভাবেই খুব রোমাঞ্চিত। অভিষেকে রানও পেয়েছে, সে কারণেও ওর মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। তাই ও অনেক কিছুই বলতে পারে, এটা নিয়ে সমস্যা নেই।’

ব্র্যান্ডস কিংকে ফেরানোর পর তাসকিন আহমেদ

তাহলে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে কত রানে আটকে রাখতে চায় বাংলাদেশ? তাসকিনের উত্তর, ‘এমনও হতে পারে, ওরা ৪৫০ রান করবে, আবার কাল এক ঘণ্টার মধ্যেই ৫০ রানে অলআউট হয়ে যেতে পারে। এটাই টেস্ট ক্রিকেটের মজা। তাই ওর কথায় খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। ও নতুন এসেছে, স্বাভাবিকভাবেই অনেক কিছু বলবে।’

সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড

নভেম্বর ৫, ২০২৬
হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান
হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/hajaro-abednkareeke-pechne-fele-snggeet-prtizogitar-czampizn-navhan

নভেম্বর ৫, ২০২৬
৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন
৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন

বিটিএস কিংবা ব্ল্যাকপিংক বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার অনেক আগে দক্ষিণ কোরিয়ার সংগীতকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে দেন বোয়া। বিশেষ করে জাপানের সংগীতবাজারে তাঁর সাফল্য বদলে দিয়েছিল কে-পপের সম্ভাবনার হিসাব।

ভাষা ও সংস্কৃতির বাধা পেরিয়ে তিনি প্রমাণ করেন, দক্ষিণ কোরিয়ার একজন শিল্পীও জাপানের মতো প্রতিযোগিতাপূর্ণ বাজারে শীর্ষস্থান দখল করতে পারেন। আজ ৫ নভেম্বর ৪০ বছরে পা রাখলেন এই সংগীতশিল্পী।

প্রায় ২৬ বছরের সংগীতজীবনে নিজের অর্জনের পাশাপাশি পরবর্তী প্রজন্মের কে-পপ শিল্পীদের জন্যও তৈরি করেছেন পথ।

১৯৮৬ সালের ৫ নভেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে জন্ম বোয়ার। তাঁর পুরো নাম কোওন বোয়া। মাত্র ১৩ বছর বয়সে সংগীতজগতে অভিষেক হয় তাঁর। ২০০০ সালের ২৫ আগস্ট প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ‘আইডি; পিস বি’।

এর আগে ১৯৯৮ সালে এসএম এন্টারটেইনমেন্টের নজরে আসেন তিনি। এরপর প্রায় দুই বছর চলে গান, নাচ ও ভাষার প্রশিক্ষণ। শুরু থেকেই তাঁকে আন্তর্জাতিক বাজারের উপযোগী শিল্পী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির।

বোয়া

জাপানে সাফল্যের শুরু

২০০১ সালের ৩০ মে ‘আইডি; পিস বি’ গানের জাপানি সংস্করণ দিয়ে জাপানের সংগীতবাজারে অভিষেক হয় বোয়ার। পরের বছর প্রকাশিত হয় তাঁর প্রথম জাপানি অ্যালবাম ‘লিসেন টু মাই হার্ট’। অ্যালবামটি জাপানের জনপ্রিয় ওরিকন চার্টের শীর্ষে ওঠে। বিক্রির দিক থেকেও পায় মিলিয়ন সেলারের স্বীকৃতি।

এরপর ২০০৩ সালে প্রকাশিত হয় ‘ভ্যালেন্তি’। অ্যালবামটির বিক্রি ছাড়ায় ১২ লাখ কপি। ‘বেস্ট অব সোল’ অ্যালবামটিও মিলিয়ন সেলারের স্বীকৃতি পায়। জাপানের জনপ্রিয় বর্ষশেষের সংগীতানুষ্ঠান ‘কোহাকু উতা গাসেন’-এ টানা ছয় বছর অংশ নেন বোয়া, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত।

জাপানের বাজারে বোয়ার এই সাফল্য ছিল দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পীদের জন্য বড় ঘটনা। তখন জাপানের সংগীতাঙ্গনে স্থানীয় শিল্পীদের প্রভাব ছিল প্রবল। সেই বাজারে একজন কোরীয় শিল্পীর শীর্ষস্থান দখল করা সহজ ছিল না।

বোয়া নিয়মিত গান প্রকাশ, জাপানি ভাষায় দক্ষতা এবং স্থানীয় শ্রোতাদের রুচি বুঝে নিজের অবস্থান তৈরি করেন। তাঁর সাফল্যের পর অন্য কোরীয় শিল্পীদের জন্যও জাপানের বাজারে প্রবেশের সম্ভাবনা বাড়ে।

বোয়া

এশিয়া পেরিয়ে যুক্তরাষ্ট্রে

জাপানে সাফল্যের পর বোয়া নজর দেন যুক্তরাষ্ট্রের বাজারে। ২০০৯ সালের মার্চে প্রকাশিত হয় তাঁর ইংরেজি ভাষার অ্যালবাম ‘বোয়া’। অ্যালবামটি বিলবোর্ড ২০০ চার্টে ১২৭ নম্বরে জায়গা করে নেয়। কোনো দক্ষিণ কোরীয় শিল্পীর অ্যালবাম হিসেবে এটি ছিল ওই চার্টে প্রথম প্রবেশের ঘটনা।

যুক্তরাষ্ট্রে জাপানের মতো বাণিজ্যিক সাফল্য না পেলেও বোয়ার এই উদ্যোগ ছিল গুরুত্বপূর্ণ। কারণ, তখন কে-পপের আন্তর্জাতিক পরিচিতি আজকের মতো বিস্তৃত ছিল না। বিদেশি ভাষায় গান প্রকাশ, স্থানীয় শ্রোতাদের সঙ্গে যোগাযোগ এবং ভিন্ন সংগীতসংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তাঁর ক্যারিয়ারেই স্পষ্ট হয়ে ওঠে।

‘কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না’

বোয়া

নতুন প্রজন্মের অনুপ্রেরণা

কে-পপের আন্তর্জাতিক বিস্তারের ইতিহাসে বোয়ার নাম তাই আলাদা করে উল্লেখ করতে হয়। বিটিএস, ব্ল্যাকপিংক কিংবা টোয়াইসের মতো গ্রুপগুলো বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়ার অনেক আগেই তিনি এশিয়ার সংগীতবাজারে কোরীয় শিল্পীদের সম্ভাবনা দেখিয়েছিলেন। জাপানে তাঁর সাফল্য পরবর্তী সময়ে গার্লস জেনারেশন ও এক্সোর মতো শিল্পীদের জন্যও নতুন বাজারের দরজা খুলতে সহায়তা করে।

শুধু গায়িকা হিসেবেই নয়, গীতিকার, সুরকার ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন বোয়া। ২০২৪ সালে এসএম এন্টারটেইনমেন্টের নতুন গ্রুপ এনসিটি উইশের প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর জনপ্রিয় কোরীয় টেলিভিশন নাটক ‘ম্যারি মাই হাজব্যান্ড’-এ অভিনয় করেও আলোচনায় আসেন তিনি।

২০২৫ সালে সংগীতজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয় তাঁর ১১তম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘ক্রেজিয়ার’। ওই বছরের ৩১ ডিসেম্বর এসএম এন্টারটেইনমেন্টের সঙ্গে ২৫ বছরের সম্পর্কেরও সমাপ্তি ঘটে। ২০২৬ সালের জানুয়ারিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় প্রতিষ্ঠানটি। পরে নিজের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাপাল এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করে নতুন অধ্যায় শুরু করেন বোয়া।

কোরিয়া টাইমস, কেবিএস ও বাপাল এন্টারটেইনমেন্ট অবলম্বনে

নভেম্বর ৫, ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

বাংলাদেশে জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকা নিয়ে আপত্তিসহ কয়েকটি অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৫, ২০২৬
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?

বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে বিনিয়োগ এবং অবকাঠামো সক্ষমতা প্রয়োজন সেটি বাংলাদেশের আছে কিনা- সেই প্রশ্নটি সামনে আসছে।

নভেম্বর ৫, ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর; ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর; ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছে বিবিসি স্পোর্টস।

নভেম্বর ৫, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদের ভারতীয় যোগ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদের ভারতীয় যোগ

যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাট পার্টি থেকে নির্বাচিত প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদের একটা ভারতীয় যোগ রয়েছে।

নভেম্বর ৫, ২০২৬
ইউরোপের ১০ দেশের সুপারমার্কেটের ফ্রিজারে সাইবার হামলা, সতর্ক অবস্থায় আরো অনেকে
ইউরোপের ১০ দেশের সুপারমার্কেটের ফ্রিজারে সাইবার হামলা, সতর্ক অবস্থায় আরো অনেকে

বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং সুইডেনের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে বিপুল পরিমান খাবার ফেলে দিতে বাধ্য হয়েছে কর্মীরা।

নভেম্বর ৫, ২০২৬
যুক্তরাষ্ট্রে কংগ্রেস দখলের পর ডেমোক্র্যাটরা কী করতে পারবে ও কী পারবে না?
যুক্তরাষ্ট্রে কংগ্রেস দখলের পর ডেমোক্র্যাটরা কী করতে পারবে ও কী পারবে না?

ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হওয়ার পর, ডেমোক্র্যাটরা এখন চাইলেই কি তাদের পরিকল্পনায় থাকা বিষয়গুলো বাস্তবায়ন শুরু করতে পারবে? বিষয়টি অনেকটাই জটিল, কারণ ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস থাকলেও, রিপাবলিকানদের দখলে প্রেসিডেন্ট পদটি।

নভেম্বর ৫, ২০২৬
রিপাবলিকানরা এত বাজেভাবে হারার পাঁচটি কারণ
রিপাবলিকানরা এত বাজেভাবে হারার পাঁচটি কারণ

যদিও মধ্যবর্তী এই নির্বাচনগুলোয় বরাবরই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের খারাপ সময় যায়, তবে এবার রিপাবলিকানদের বড় পরাজয়কে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের শাসনের একটি জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।

নভেম্বর ৫, ২০২৬
ইরানসহ বিশ্বের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়ের মানে কী?
ইরানসহ বিশ্বের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়ের মানে কী?

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরিবর্তন এনেছে। বিবিসি সাংবাদিকরা ব্যাখ্যা করছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে শুরু করে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পর্যন্ত - এই ফলাফল বাকি বিশ্বের জন্য কী অর্থ বহন করে।

নভেম্বর ৫, ২০২৬
হাজারো মানুষের বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে নারীরা
হাজারো মানুষের বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে নারীরা

ভোর পাঁচটায় বাড়ি থেকে বের হয়েছেন সুমিতা তঞ্চঙ্গ্যা (৬৫)। পাহাড়ে উৎপাদিত লাউ, বরবটি ও লেবুসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে এসেছেন বান্দরবান শহরের মধ্যমপাড়া মার্মা বাজারে। এসব পণ্য বিক্রি করেই চলে তার সংসার। বাজারে ক্রেতার অপেক্ষায় দীর্ঘ সময় থাকতে হয় তাকে। এর মধ্যে একপর্যায়ে প্রস্রাবের চাপ আসে। কিন্তু বাজারে কোনো পাবলিক টয়লেট বা গণশৌচাগার না থাকায় বিপাকে পড়েন তিনি।

নভেম্বর ৫, ২০২৬
পুলিশে ৭৮ কর্মকর্তার পদোন্নতি
পুলিশে ৭৮ কর্মকর্তার পদোন্নতি

পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি পদে ৭৮ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

নভেম্বর ৫, ২০২৬
প্রথম আলোর ‘স্যরি’ নিয়ে এত আলোচনা কেন, কী বলছেন লেখক ও গণমাধ্যমকর্মীরা?
প্রথম আলোর ‘স্যরি’ নিয়ে এত আলোচনা কেন, কী বলছেন লেখক ও গণমাধ্যমকর্মীরা?

জাতীয় দৈনিক প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে শুধু ‘স্যরি’ লিখে একটি পোস্ট দেওয়া হয়। সংক্ষিপ্ত এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

নভেম্বর ৫, ২০২৬
বিদ্যুতে আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি: মন্ত্রী
বিদ্যুতে আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি: মন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, “গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। যুদ্ধের কারণে সারা বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো ছাড়া কোনো কার্যকর বিকল্প নেই।”

নভেম্বর ৫, ২০২৬
প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী
প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “জ্বালানি খাতে ভর্তুকির চাপ কমাতে সরকার প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে ২৫ হাজার মানুষ আবেদন করেছেন।”

নভেম্বর ৫, ২০২৬
ঢাকায় বারভিডা কার এক্সপো শুরু
ঢাকায় বারভিডা কার এক্সপো শুরু

জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ি আমদানির ক্ষেত্রে নীতি প্রণয়নে ‘বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি’ বাদ দেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা।

নভেম্বর ৫, ২০২৬
রাঙামাটিতে বিশেষ অভিযানে সাত কিশোরসহ আটক ১৫
রাঙামাটিতে বিশেষ অভিযানে সাত কিশোরসহ আটক ১৫

রাঙামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে সাত কিশোরসহ ১৫ জনকে আটক করা হয়েছে।

নভেম্বর ৫, ২০২৬
ঢাকা মেডিকেলে সারপ্রাইজ ভি‌জি‌টে দুদক চেয়ারম‌্যান
ঢাকা মেডিকেলে সারপ্রাইজ ভি‌জি‌টে দুদক চেয়ারম‌্যান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভি‌জিট ক‌রে‌ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে দুদ‌কের কমিশন।

নভেম্বর ৫, ২০২৬