বাংলাদেশকে ৩৬৯ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ
পঞ্চম দিনের সকালে মাত্র ১০ ওভার ব্যাটিং করেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে।
ঢাকার গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রগতিশীল ডেমোক্র্যাটদের নতুন এক ‘স্ট্র-পোল’ বা মতামত জরিপে রীতিমতো ভরাডুবি হয়েছে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।
দিনভর অন্যের জমিতে করেন কৃষিকাজ। যা মজুরি পান, তা দিয়েই চলে সংসার।
দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।
চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
গতকাল রাতে তাঁর ননদ মুঠোফোন কল দিয়েছিলেন। ঘরে মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। তাই তিনি কথা বলতে ঘরের উঠোনে বের হয়েছিলেন।

গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন পরীমনি। রোববার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন আলোচিত এই নায়িকা। দেখুন ভিডিওতে...

প্রতিযোগিতা থেকে একচেটিয়া বণিকগোষ্ঠী বা অলিগার্কের উদ্ভব হয়। বড় বোয়াল মাছ সব ছোট মাছ খেয়ে ফেলে।

নিজেদের টাকায় পেয়ারাবাগান ইজারা নিয়ে খেলার মাঠ তৈরি করেছেন রাজশাহীর পবা উপজেলার কাঁঠালপাড়া গ্রামের তরুণেরা। কীভাবে নিলেন এমন উদ্যোগ? দেখুন ভিডিও প্রতিবেদনে…

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/nijeder-takay-math-banalen-gramer-trunera

ছয়টি বিভাগ, ছয়টি স্বতন্ত্র ঐতিহ্য, অথচ পরিচয় এক—বাংলাদেশ। এই ভাবনাকে কেন্দ্র করে পোশাকের নকশায় দেশের ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কে এম মাঈনুল হাসান। রইল বিস্তারিত ...

২০০৪ সাল। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে সবে কম্পিউটার প্রকৌশলে স্নাতক হয়েছি। মাথায় অনেক স্বপ্ন: ভালো একটা চাকরি হবে, নিজের পায়ে দাঁড়াব, শুরু করব জীবনের বাকি পরিকল্পনা। স্নাতক হওয়ার কয়েক মাস আগে থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে রেজুমে পাঠাতে শুরু করলাম। একের পর এক আবেদন করেও চাকরির কোনো খবর পেলাম না।

আমি তখন যুক্তরাষ্ট্রে পড়তে আসা একজন আন্তর্জাতিক শিক্ষার্থী। নির্দিষ্ট সময়ের মধ্যে পড়াশোনার সঙ্গে সম্পর্কিত চাকরি না পেলে খালি হাতে দেশে ফিরে যেতে হবে। তারও আগে আরেক চিন্তা। বাসাভাড়া দেব কী করে? পেটে ভাত জুটবে কোথা থেকে?

খরচ চালাতে অগত্যা একটি পিৎজার দোকানে কাজ নিলাম। সারাদিন পিৎজা বানাই, বাসনকোসন ধুই, টেবিল মুছি। সৎভাবে রোজগার করার মধ্যে অসম্মানের কিছু নেই। কিন্তু মাঝেমধ্যে ভাবতাম, এত পড়াশোনা করে লাভটা কী হলো?

শেষ পর্যন্ত ভাবলাম, চাকরি যখন হচ্ছে না, আবার পড়াশোনায় ফিরি। জিআরই পরীক্ষা দিয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন করলাম। প্রতিদিন ই–মেইলের ইনবক্স খুলে বসে থাকতাম। এই অনিশ্চয়তা থেকে কি কখনো মুক্তি পাব?

২২ বছর পর, ২০২৬ সালে এসে বাংলাদেশের চাকরিপ্রত্যাশী তরুণদের কথা ভাবলে সেই দিনগুলোর কথা মনে পড়ে। আজ অনেকের ডিগ্রি আছে, কিন্তু চাকরি নেই। কারও পরিবার পড়াশোনার খরচ জোগাতে ঋণ করেছে, কেউ ছোট ভাইবোনের পড়াশোনার দায় কাঁধে নিয়েছে। এর মধ্যে আত্মীয়স্বজনের চিরচেনা প্রশ্ন: ‘কী খবর, চাকরি হলো?’ প্রশ্নটা যত সহজ, উত্তর দেওয়া তত কঠিন।

নিজের যোগ্যতা নিয়ে সংশয়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, আর চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে অথচ নিজে পিছিয়ে পড়ছি বলে মনে হওয়া—এই অনুভূতিগুলো আমার খুব চেনা।

নতুন প্রযুক্তি নিয়ে মানুষের এমন দুশ্চিন্তা আজকের নয়। আড়াই হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় সক্রেটিস আশঙ্কা প্রকাশ করেছিলেন, মানুষ সবকিছু লিখে রাখতে শুরু করলে স্মৃতিশক্তির চর্চা কমে যাবে।

আমরা বেকার তরুণদের খুব সহজে উপদেশ দিই: আরও পরিশ্রম করো, আরও দক্ষ হও। পরিশ্রম আর দক্ষতার অবশ্যই দরকার আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রসঙ্গও বিবেচনায় আনতে হবে। বাংলাদেশের শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার প্রায় সাড়ে ১৩ শতাংশ। এত তরুণ যখন চাকরি পাচ্ছে না, তখন প্রশ্ন উঠতেই পারে, সমস্যাটা কি শুধুই তাদের যোগ্যতা আর অভিজ্ঞতার অভাব? উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে, কিন্তু সেই অনুপাতে উপযুক্ত কাজের সুযোগ তৈরি হচ্ছে কি?

এর মধ্যে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আগে মানুষ যে প্রতিবেদন লিখত, কোড তৈরি করত, তথ্য বিশ্লেষণ করত, তার অনেকখানির প্রথম খসড়া এখন এআই এক মুহূর্তেই বানিয়ে ফেলছে। তাহলে এত দিন যা শিখলাম, তার দাম কি শূন্য হয়ে যাবে?

প্রশ্নটা অমূলক নয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখেছেন, এআইয়ের প্রভাব বেশি এমন পেশায় তরুণ কর্মীদের কর্মসংস্থান তুলনামূলকভাবে কমেছে। অবশ্য এর সবটুকুর জন্য শুধু এআইকে দায়ী করা যাবে না। তবে বিষয়টা ভাবার মতো। নতুনেরা সাধারণত ছোট ছোট কাজ করতে করতেই অভিজ্ঞতা অর্জন করে। সেই কাজগুলোই যদি এআই করে ফেলে, তাহলে নতুনেরা শিখবে কোথায়? আর অভিজ্ঞতা না থাকলে ভালো চাকরি পাবে কীভাবে? এ যেন এক দুষ্টচক্র।

নব্বইয়ের দশকে যখন সবাই ল্যান্ডফোন ব্যবহার করত, তখন পরিচিত কত মানুষের ফোন নম্বর আমাদের নখদর্পণে ছিল। মুঠোফোন আসার পর এখন নিজের পরিবারের সদস্যদের ফোন নম্বরও অনেকে স্মরণ করতে পারি না।

নতুন প্রযুক্তি নিয়ে মানুষের এমন দুশ্চিন্তা আজকের নয়। আড়াই হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় সক্রেটিস আশঙ্কা প্রকাশ করেছিলেন, মানুষ সবকিছু লিখে রাখতে শুরু করলে স্মৃতিশক্তির চর্চা কমে যাবে। কারণ, তখন আর নিজের মনে রাখার প্রয়োজন হবে না। মজার ব্যাপার হলো, সক্রেটিসের সেই আশঙ্কার কথা আজও আমরা জানতে পারছি; কারণ, প্লেটো তা লিখে রেখেছিলেন।

আরেকটা উদাহরণ দিই। নব্বইয়ের দশকে যখন সবাই ল্যান্ডফোন ব্যবহার করত, তখন পরিচিত কত মানুষের ফোন নম্বর আমাদের নখদর্পণে ছিল। মুঠোফোন আসার পর এখন নিজের পরিবারের সদস্যদের ফোন নম্বরও অনেকে স্মরণ করতে পারি না। কিন্তু তাই বলে কি আমাদের মনে রাখার ক্ষমতা কমে গেছে?

কিংবা জিপিএসের কথা ভাবুন। আগে অচেনা শহরে পথ খুঁজতে মানচিত্র দেখতে হতো, পথচারীকে জিজ্ঞাসা করতে হতো। এখন ফোনের নির্দেশ শুনেই গন্তব্যে পৌঁছে যাই। গবেষণায় এমন ইঙ্গিতও পাওয়া গেছে, অতিরিক্ত জিপিএস ব্যবহারের কারণে নিজের চেষ্টায় পথ খুঁজে নেওয়ার দক্ষতা কমে যেতে পারে।

যারা নতুন প্রযুক্তি শেখার সুযোগ পাবে, তারাই এগিয়ে যাবে

অর্থাৎ প্রযুক্তি আমাদের জীবন সহজ করে, কিন্তু তার বিনিময়ে কিছু দক্ষতার চর্চাও কমে যায়। তাই বলে কি আমরা লেখালেখি, মুঠোফোন বা জিপিএস ব্যবহার বন্ধ করে দিয়েছি? দিইনি। বরং প্রযুক্তির সঙ্গে সঙ্গে আমাদের অভ্যাস আর কাজের ধরন বদলেছে। এআইয়ের ক্ষেত্রেও বিষয়টাকে সেভাবে দেখা দরকার। যন্ত্র মানুষের কোন কাজগুলো নিয়ে নিচ্ছে, শুধু সেটা ভেবে ভয় পেলে চলবে না। বরং যন্ত্রের সাহায্যে মানুষ আগে যে কাজগুলো করতে পারত না, কিংবা করতে অনেক সময় লাগত, সেগুলো এখন কীভাবে করতে পারছে, সেটাও ভাবতে হবে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার ২০২৫ সালের বিশ্লেষণ বলছে, বিশ্বের প্রতি চারটি চাকরির প্রায় একটি এআইয়ের প্রভাবে বদলে যেতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে চাকরি পুরোপুরি হারিয়ে যাওয়ার চেয়ে কাজের ধরন পাল্টানোর সম্ভাবনাই বেশি। কিন্তু কাজের ধরন বদলাবে বললেই তো নিশ্চিন্ত হওয়া যায় না। নতুন সুযোগ সবার কাছে সমানভাবে পৌঁছাবে, এমন নিশ্চয়তা কোথায়? যারা নতুন প্রযুক্তি শেখার সুযোগ পাবে, তারাই এগিয়ে যাবে। অন্যরা আরও পিছিয়ে পড়বে। তাই পরিবর্তনটা অস্বীকার না করে তার জন্য প্রস্তুত হওয়াই জরুরি।

আমি বহু বছর ধরে মানুষের সঙ্গে প্রযুক্তির সম্পর্ক নিয়ে গবেষণা করছি। ২০১১ সালে একটি সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে বেশ উৎসাহের সঙ্গে বক্তৃতা দিয়েছিলাম। বক্তব্য শেষে একজন এসে নিজের সামাজিক যোগাযোগের অসুবিধার কথা জানালেন। তারপর প্রশ্ন করলেন, ‘বিজ্ঞান যদি মানুষের কাজে না আসে, তাহলে সেই বিজ্ঞান করে আমার কী লাভ?’ কথাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল।

আমরা গবেষকেরা অনেক সময় নতুন প্রযুক্তি কতটা বুদ্ধিমান, কত দ্রুত কাজ করতে পারে, এসব নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু সেই মানুষটির প্রশ্ন আমাকে মনে করিয়ে দিয়েছিল, যন্ত্র কত বুদ্ধিমান হলো, তার চেয়েও জরুরি হলো, যন্ত্রটি কার উপকারে এল?

সেই অভিজ্ঞতা থেকে আজকের তরুণদেরও একটা কথা বলতে চাই। শুধু এআই দিয়ে সুন্দর উত্তর বানানো শিখলে চলবে না। কোন প্রশ্নটা করা উচিত, উত্তরের ভুল কোথায়, আর কার জীবনে সেই উত্তর কাজে লাগবে, এসবও বুঝতে হবে।

আগামী দিনের মূল্যবান দক্ষতা হয়তো শুধু উত্তর জানায় নয়, সঠিক প্রশ্ন করতে পারায়। এআই কোড লিখে দিলেই সফটওয়্যার নিরাপদ হয় না। কৃষকের জন্য পরামর্শ দিলেই সেটা বাংলাদেশের মাটি আর আবহাওয়ার উপযোগী হয় না। একজন রোগীর জন্য তথ্য সাজিয়ে দিলেই তা চিকিৎসকের বিচারবোধের বিকল্প হয় না। এগুলোর জন্য বিষয়জ্ঞান দরকার, মানুষের বাস্তবতা বোঝার ক্ষমতা দরকার। দরকার সহমর্মিতা, নৈতিকতা আর নিজের কাজের দায়িত্ব নেওয়ার মানসিকতা।

নিজের সামর্থ্য প্রমাণ করতে প্রথমেই বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া জরুরি নয়। ছোট পরিসরেও শুরু করা যায়।... সাক্ষাৎকারে শুধু ‘আমি পারি’ বলার বদলে ‘এই যে, আমি করে দেখিয়েছি’ বলতে পারবে। এই পার্থক্যটা ছোট নয়

তাহলে যারা এখন পড়াশোনা করছে, কিংবা ডিগ্রি নিয়ে চাকরি খুঁজছে, তারা কী করতে পারে? আমার মনে হয়, নিজের সামর্থ্য প্রমাণ করতে প্রথমেই বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া জরুরি নয়। ছোট পরিসরেও শুরু করা যায়। হিসাববিজ্ঞানের ছাত্র হলে পাড়ার ছোট দোকানির হিসাব গুছিয়ে দেওয়ার সহজ কোনো পদ্ধতি তৈরি করো। সাংবাদিকতার ছাত্র হলে এআইয়ের বানানো খবর যাচাই করে দেখাও, কোথায় ভুল। কম্পিউটারবিজ্ঞান পড়লে এমন কিছু বানাও, যা গ্রামের একজন কৃষক কিংবা প্রতিবন্ধী একজন মানুষের সত্যিকার কাজে লাগে। শুধু বানালেই হবে না। যাঁদের জন্য বানাচ্ছ, তাঁদের হাতে দাও। তাঁরা ব্যবহার করতে পারছেন কি না, তা জানতে চাও। ভুল হলে আবার ঠিক করো। তারপর নিজের কাজের প্রমাণসহ একটা পোর্টফোলিও তৈরি করো। প্রতিটি উদ্যোগই চাকরি এনে দেবে না। কিন্তু পরের সাক্ষাৎকারে শুধু ‘আমি পারি’ বলার বদলে ‘এই যে, আমি করে দেখিয়েছি’ বলতে পারবে। এই পার্থক্যটা ছোট নয়।

তার মানে অবশ্য এই নয় যে ডিগ্রির আর প্রয়োজন নেই। ভিত শক্ত না হলে এআইয়ের ভুলগুলো আমরা ধরব কী দিয়ে? বিশ্ববিদ্যালয়ে শেখা মৌলিক জ্ঞানই আমাদের নতুন প্রযুক্তিকে যাচাই করতে, প্রশ্ন করতে এবং প্রয়োজনে সংশোধন করতে সাহায্য করে।

তবে এত কথা বলার পর আবার যেন সব দায় তরুণদের ঘাড়েই না পড়ে। বিশ্ববিদ্যালয়, সরকার আর নিয়োগদাতাদেরও দায়িত্ব আছে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে বাস্তব সমস্যার সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করতে হবে। প্রযুক্তি আর কর্মক্ষেত্র বদলাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা যা শিখছে, তার সঙ্গে বাস্তব কাজের দূরত্ব কতটা কমছে? নিয়োগদাতাদেরও নতুনদের জন্য শিক্ষানবিশির সুযোগ বাড়াতে হবে। সবাই অভিজ্ঞ কর্মী চাইলে নতুনেরা অভিজ্ঞতা অর্জন করবে কোথায়? আর সুযোগগুলো শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশের বিভিন্ন প্রান্তে ভালো ইন্টারনেট, প্রশিক্ষণ আর কাজের সুযোগ পৌঁছাতে হবে। প্রযুক্তির সুবিধা যদি কেবল শহরের কিছু মানুষের মধ্যে সীমিত থাকে, তাহলে বৈষম্য আরও বাড়বে।

পরিবার আর সমাজের কাছেও একটা অনুরোধ। কাউকে তার প্রথম চাকরি বা বেকারত্ব দিয়ে বিচার করবেন না। তরুণদের উপদেশ যেমন দরকার, তেমনি দরকার একটু ভরসা, একটু সুযোগ। প্রতিদিন ‘চাকরি হলো?’ জিজ্ঞাসা করার চেয়ে কখনো হয়তো ‘কীভাবে সাহায্য করতে পারি?’ জিজ্ঞাসা করাটা বেশি কাজে আসে।

পিৎজার দোকানে কাজ করার সময় আমার জানা ছিল না, একদিন বিশ্ববিদ্যালয়ে পড়াব, গবেষণা করব। তখন আমার সামনে কী আছে, সেটাই বুঝতে পারছিলাম না। আমার জীবন যেভাবে এগিয়েছে, সবার জীবন সেভাবে এগোবে, এমন কথা বলছি না। কারও পথ অনেক বেশি কঠিন। কারও হয়তো আমার মতো আবার পড়াশোনা শুরু করারও সুযোগ নেই। তাই ‘শুধু লেগে থাকলেই সব ঠিক হয়ে যাবে’—এমন ফাঁপা আশ্বাস দিতে চাই না। তবে এটুকু বলতে পারি, আজ তুমি যে অবস্থায় আছ, সেটাই তোমার জীবনের শেষ অধ্যায় নয়। প্রয়োজনে পথ বদলাও, মানুষের সাহায্য নাও, আবার শেখো। একবার একভাবে চেষ্টা করে কাজ না হলে অন্যভাবে চেষ্টা করো।

জেন-জি বন্ধুরা, তোমাদের ডিগ্রি তোমাদের অর্জন। কিন্তু ডিগ্রিই তোমাদের পুরো পরিচয় নয়। আর চাকরি না পাওয়া কিংবা চাকরি পেতে বেগ পাওয়া তোমাদের যোগ্যতারও চূড়ান্ত বিচার নয়। একদিন পিৎজার দোকানে দাঁড়িয়ে আমিও ভেবেছিলাম, বুঝি সব শেষ। আজ পেছনে ফিরে বুঝি, সেই সময়টা শুধু একটি কঠিন অধ্যায় ছিল। আসল গল্পটাই ছিল বাকি।

তোমাদের গল্প তো সবে শুরু।

* এহসান হক: অধ্যাপক, কম্পিউটারবিজ্ঞান বিভাগ, ইউনিভার্সিটি অব রচেস্টার, যুক্তরাষ্ট্র

ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোতে পরিচিত দৃশ্যপট যেন বদলে যাচ্ছে। কোথাও পুরোনো রাজাদের সিংহাসন টলমল, কোথাও নতুন কোনো নাম উঠে আসছে আলোচনায়। ইংল্যান্ডে আর্সেনালের দাপটের বিপরীতে ম্যানচেস্টার ইউনাইটেডের করুণ দশা। ইতালিতে রোমের দুই ক্লাবের আধিপত্য। জার্মানিতে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের সমান তালে পথচলা। আর স্পেনে বার্সেলোনার এগিয়ে যাওয়া।

আন্তর্জাতিক বিরতির আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চিত্রটা কেমন চলুন দেখা যাক:

ইংল্যান্ড: শীর্ষে আর্সেনাল, তলানির দিকে ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের কাছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৮ নম্বর জায়গাটা নিশ্চয়ই দুঃস্বপ্নের মতো। ১০ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে (১৮ নম্বরে) মাইকেল ক্যারিকের দল। অথচ একসময় এই লিগে শিরোপার হিসাব করতে গেলে সবার আগে আসত ইউনাইটেডের নাম।

খুবই বাজে সময় কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছে ইউনাইটেড। ম্যাচের প্রথম চার মিনিটেই দুই গোল হজম করে তারা। পরে দুবার পিছিয়ে পড়েও ফিরে এসেছে ম্যাচে, অতিরিক্ত সময়ে জশুয়া জিরকজি ও প্যাট্রিক ডরগুর গোলে এক পয়েন্ট পেয়েছে। কিন্তু তাতে সংকট কাটেনি। টানা আট ম্যাচ জয়হীন ইউনাইটেড। লিগে জয় মাত্র একটি, ৩০ আগস্ট ইপসউইচের বিপক্ষে ৫-২ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল হজম করেছে ৩০টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বড় দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে রক্ষণভাগের রেকর্ডও তাদের।

আন্তর্জাতিক বিরতির সময় অন্তত ১৫ দিন অবনমন অঞ্চলে থাকতে হবে ইউনাইটেডকে। ১৯৮৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরের পর এত দীর্ঘ সময় এমন পরিস্থিতিতে পড়েনি তারা।

ইউনাইটেডের এমন দুর্দশার বিপরীতে আর্সেনালের সময়টা বেশ ভালো যাচ্ছে। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৯ জয়, ১ হার। সেই একমাত্র হার ব্রাইটনের কাছে। মজার ব্যাপার, সেই ব্রাইটনই উঠে এসেছে দুইয়ে। রোববার ১০ জনের ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে তাদের পয়েন্ট ২২।

প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

তিনে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। শনিবার নটিংহাম ফরেস্টের মাঠে ৩-১ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। তিন সপ্তাহ আগেও সিটি তিন পয়েন্টে এগিয়ে ছিল। এখন আর্সেনালের চেয়ে পিছিয়ে ছয় পয়েন্টে।

স্পেন: বার্সেলোনার তিন পয়েন্টের স্বস্তি

স্পেনে আপাতত স্বস্তিতে হান্সি ফ্লিকের বার্সেলোনা। ১২ ম্যাচে ১১ জয়, পয়েন্ট ৩৩। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে তারা।

রোববার 'হুলিয়ান আলভারেজ ডার্বি'তে আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। মৌসুমের শুরুতে আলভারেজকে নিয়ে দুই দলের টানাটানির পর শেষ পর্যন্ত আতলেতিকোতেই থেকে যেতে বাধ্য হন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেই ঘটনার কারণে এই ম্যাচে চোখ ছিল অনেকের।

লা লিগায় এগিয়ে আছে বার্সেলোনা

২৮ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। তবে প্রথমার্ধের শেষ দিকে ফেরমিন লোপেজের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার।

আগের দিন ভ্যালেন্সিয়ার মাঠে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ৩০ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে। ২৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তিনে। রিয়াল বেতিস ২৬ পয়েন্ট নিয়ে চারে, রিয়াল সোসিয়েদাদ ২২ পয়েন্ট নিয়ে পাঁচে।

জার্মানি: বায়ার্ন-ডর্টমুন্ডের সমান পথচলা

বুন্দেসলিগায় এখন পর্যন্ত কেউ বায়ার্ন মিউনিখ কিংবা বরুসিয়া ডর্টমুন্ডকে হারাতে পারেনি। ৯ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ২১। ছয় জয় ও তিন ড্র। তবে গোল ব্যবধানে এগিয়ে বায়ার্ন। তাদের গোল ব্যবধান +২০, ডর্টমুন্ডের +৯। শনিবার মাইনৎসের মাঠে ২-১ গোলে জিতেছে বায়ার্ন। দুটি গোলেই অবদান হ্যারি কেইনের। একই ব্যবধানে এলভার্সবার্গকে হারিয়েছে ডর্টমুন্ড।

বায়ার্ন মিউনিখ এখনো অপরাজিত।

তবে শীর্ষ দুইয়ের পেছনে সবচেয়ে বড় চমক ফ্রেইবুর্গ। ১৯ পয়েন্ট নিয়ে তিনে তারা। লাইপজিগ ১৮ পয়েন্ট নিয়ে চারে। শনিবার অগসবুর্গকে ৫-২ গোলে হারিয়েছে লাইপজিগ। ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে বায়ার লেভারকুসেন।

ইতালি: রোমের দুই দলের নতুন ইতিহাস

ইতালির সিরি আতে এবার যেন রোমেরই রাজত্ব। ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লাৎসিও। ৯ জয়, ২ ড্র। এখন পর্যন্ত অপরাজিত দলটি। রোববার নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করেছে লাৎসিও। ২৮ মিনিটে দাভিদে ফ্রাত্তেসির গোলে এগিয়ে যায় তারা। ৪৮ মিনিটে আলফোনসো পেদ্রাসার আত্মঘাতী গোলে সমতা ফেরে। মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বার পয়েন্ট হারাল লাৎসিও।

ওদিকে গত শনিবার সাসুওলোকে ৩-০ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে রোমা। তাদের পয়েন্ট ২৭। দুইয়ে ইন্টার মিলান, ২৮ পয়েন্ট। কোমোকে ২-০ গোলে হারানোর ম্যাচে ১২ ও ১৯ মিনিটে গোল করেছেন ফ্রান্সেস্কো পিও এসপোজিতো ও মার্কোস থুরাম।

১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লাৎসিও।

তবে সিরি আয়ের ইতিহাসে এবারই প্রথম ১১ ম্যাচ শেষে একই শহরের দুটি দল অপরাজিত। রোমের দুই ক্লাব লাৎসিও ও রোমা এই কীর্তি গড়েছে।

বড় দলগুলোর মধ্যে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে নাপোলির। ১৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে তারা। লাৎসিওর চেয়ে পিছিয়ে ১৪ পয়েন্ট। জুভেন্টাসও খুব একটা ভালো অবস্থায় নেই। ১৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে তারা।

ফ্রান্স: পিএসজির পেছনে লিল, ছন্দ হারিয়েছে লাঁস

ফ্রান্সের লিগ আঁ-তে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। শনিবার ত্রোয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। দুইয়ে থাকা লিলের পয়েন্ট ২১। রেনের মাঠে ২-১ গোলে জিতেছে দলটি। ২০ পয়েন্ট নিয়ে তিনে প্যারিস এফসি।

ফ্রান্সের লিগ আঁ-তে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।

লাঁসের অবস্থাটা এবার বেশ বিস্ময়কর। যে দলকে শীর্ষ লড়াইয়ে দেখা যেত, তারা এখন ১৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। রোববার নিজেদের মাঠে মার্সেইয়ের কাছে ২-১ গোলে হেরেছে লাঁস। এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে মার্সেই।

লিওঁর অবস্থাও ভালো নয়। ১৭ পয়েন্ট নিয়ে নিসের সঙ্গে যৌথভাবে পাঁচে তারা। রোববার ব্রেস্টের মাঠে ২-০ গোলে হেরেছে লিওঁ।

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ঢাকায় বিভিন্ন স্থানে রোববার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার ৯ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অবস্থা, এইচ এসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোয়।
ঠিক দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় একজনের ১০ বছর সাজা হয়েছিল। কিন্তু তার পরিবর্তে এক বছর আগে আরেকজনকে ধরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুধুমাত্র নামের মিল থাকার কারণে বিনা অপরাধেই কারাগারে থাকতে হচ্ছে তাকে।
সর্বোচ্চ কতদিন একটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যায়? জব্দ হওয়া অ্যাকাউন্ট চালু হলে সেটি গ্রাহক কিভাবে জানতে পারবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি গ্রাহককে অবহিত করে কি না? অন্যদিকে কেউ যদি মনে করেন যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা অন্যায় হয়েছে তাহলে কিভাবে প্রতিকার পেতে পারেন?
সামাজিক মাধ্যমে যেসব ভিডিওতে মানুষ শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ শনাক্ত করতে পেরেছে বলে দাবি করে, সেগুলো অনলাইনে লাখ লাখ ভিউ পেয়েছে। কিন্তু আসলেই কি চেহারা দেখে রক্তশূন্যতা বোঝা যায়?
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে।
গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। এখন নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচন আয়োজনের অগ্রগতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানতে রাকসুর কোষাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতারা।
অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রত্যাশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে শুভ দীপাবলি ও শ্যামাপূজা।
দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস তেলবাহী ট্যাংকলরির ট্যাংকার পরীক্ষা করার সময় বিষাক্ত গ্যাসে রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন।
সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ।
দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।
দিনভর অন্যের জমিতে করেন কৃষিকাজ। যা মজুরি পান, তা দিয়েই চলে সংসার।