মুঠোফোনের বার্তা ধূমপান ছেড়ে দিতে সহায়তা করে। একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত মুঠোফোনের বার্তা পেয়ে ৪২ শতাংশ যক্ষ্মারোগী ধূমপান ছেড়ে দিয়েছেন। সরকারি কর্মকর্তারা বলছেন, ধূমপান প্রতিরোধ কর্মকাণ্ডকে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘কুইট ফর টিবি ট্রায়াল’ শীর্ষক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে গবেষক ও সরকারি কর্মকর্তারা এসব তথ্য দেন। বেসরকারি প্রতিষ্ঠান আর্ক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সরকারের একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তা, জনস্বাস্থ্যবিদ দেশি–বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, একাধিক ধূমপান ও তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও কর্মী উপস্থিত ছিলেন।

যক্ষ্মারোগীদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে ধূমপান থেকে বিরত রাখার গবেষণাটি যৌথভাবে করেছে বাংলাদেশের আর্ক ফাউন্ডেশন ও পাকিস্তানের ইসলামাবাদের দ্য ইনিশিয়েটিভ। যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ও এ গবেষণার সঙ্গে যুক্ত আছে। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ধূমপান যক্ষ্মার ঝুঁকি বাড়িয়ে দেয়, ধূমপান যক্ষ্মায় মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দেয়। ধূমপান ছাড়লে যক্ষ্মায় আক্রান্তের ঝুঁকি ও যক্ষ্মায় মৃত্যুর ঝুঁকি কমে।

গবেষণাপদ্ধতি ও ফলাফল

অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক কামরান সিদ্দিকি। তিনি বলেন, গবেষণাটি হয়েছে দুই ধাপে। প্রথম ধাপে দুই দেশের ২৭টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১ হাজার ৮০ জন যক্ষ্মারোগীকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের একটি অংশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ১৩৪টি বার্তা মুঠোফোনে ছয় মাসের মধ্যে দেওয়া হয়। অন্য অংশকে কিছুই দেওয়া হয়নি। ছয় মাস পর দেখা গেছে, মুঠোফোনে বার্তা পাওয়া যক্ষ্মারোগীদের মধ্যে ৪৩ দশমিক ২ শতাংশ ধূমপান ছেড়ে দিয়েছেন। যাঁরা কোনো বার্তা পাননি, তাঁদের মধ্যে ধূমপান ছেড়েছেন ১৬ দশমিক ৫ শতাংশ।

দ্বিতীয় পর্যায়ে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয় ৩৬টি প্রতিষ্ঠানের ১ হাজার ৭৬৪ জন যক্ষ্মারোগীকে। তাঁদের সমান দুটি দলে ভাগ করা হয়। একটি দলকে মুঠোফোনে খুদে বার্তা দেওয়া হয়। রোগীদের অন্য অংশকে ধূমপান ছাড়ার ব্যাপারে মুখোমুখি বসে পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা। তাতে দেখা গেছে, ধূমপান ছেড়ে দেওয়ার প্রবণতা মুখোমুখি বসে পরামর্শ পাওয়া যক্ষ্মারোগীদের মধ্যে বেশি। এই অংশের মধ্যে ধূমপান ছেড়ে দেওয়ার হার ৬২ দশমিক ১ শতাংশ। আর মুঠোফোনে বার্তা পাওয়া রোগীদের মধ্যে ৩৫ দশমিক ৯ শতাংশ।

কামরান সিদ্দিকি বলেন, মুঠোফোনে পাঠানো বার্তাগুলো ছিল যক্ষ্মা বা যক্ষ্মার বিপদবিষয়ক। আর বাংলাদেশে এসব বার্তা ছিল বাংলা ভাষায়।

গবেষণার প্রথম পর্যায় শেষ হয়েছে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে। দ্বিতীয় পর্যায় শেষ হয়েছে ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে।

সরকার কী করছে

আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, দেশে প্রতিদিন ধূমপানের কারণে প্রায় সাড়ে ৫০০ এবং যক্ষ্মার কারণে ১২৬ জনের মৃত্যু হয়। অর্থের অভাব না থাকলেও দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নে সমস্যা আছে। পরিকল্পনা নেই, আছে জনবলের সমস্যা। তিনি মাঠপর্যায়ের উদাহরণ তুলে ধরে বলেন, রোগীরা ঠিকমতো যক্ষ্মার ওষুধ খাচ্ছেন না।

আলোচনায় অংশ নিয়ে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তারা বলেন, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে ধূমপান প্রতিরোধের বিষয়টি যুক্ত করা হচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষক অধ্যাপক আতিকুল হক বলেন, বাংলাদেশের ধূমপায়ীদের ৭০ শতাংশ ধূমপান ছেড়ে দিতে চান। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংগঠনের কাজের সমন্বয়ে ঘাটতি আছে। এ ছাড়া মানুষকে বোঝাতে বা ধূমপান ছাড়তে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষিত জনবলের ঘাটতি আছে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও আর্ক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক রুমানা হক বলেন, তামাক নিয়ন্ত্রণের মতো বিষয়কে প্রাথমিক স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

ঘড়ির কাঁটা তখন ৯টা ৩০। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আকাশে প্রচুর মেঘের ওড়াউড়ি, তা দেখে মনে হলো কানসাসের আকাশে কালো মেঘের আড়ালে আজ সূর্য হাসবেই। এয়ার ক্যাপিটাল অব দ্য ওর্য়াল্ড বলে খ্যাত উইচিটা শহরের ‘চিশলম ট্টেইল চার্চ অব ক্রাইস্ট’ ভোটকেন্দ্রের সামনে গাড়ি পার্ক করি। আমরা তিনজনই রেজিস্টার্ড ভোটার। ভোটকেন্দ্রে ঢুকতে নিরাপত্তারক্ষী বললেন, সামনের কক্ষে ভোট গ্রহণ চলছে। এ সময় এক অশীতিপর বৃদ্ধা ‘স্টিভ হেনরি’ নিরাপত্তারক্ষীর কাঁধে ভর দিয়ে ব্যালট সংগ্রহ করে ভোটকেন্দ্রের সামনে কেঁদে দিয়ে বললেন, এটাই হলো গণতন্ত্রের বাস্তব রূপ, সম্মিলিত চেষ্টা। তাঁর পেছনে দাঁড়ানো মার্টিন বলে উঠলেন, গণতন্ত্র হলো নিজে নিজের ভোটাধিকার প্রয়োগ করা। এদের পেছনে লাইনে দাঁড়িয়ে গণতন্ত্রের যে শিক্ষা পেলাম, যা আজীবন স্মৃতিপটে রেখে দেওয়ার মতো।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

সামনে এগিয়ে ভোটকেন্দ্রে টেবিলে ৩ জন পোলিং অফিসার বসা দেখলাম। এঁদের একজন আমার হাতে নাম–ঠিকানাসহ আইডি যাচাই করে সাদা ব্যালট পেপার মোড়ানো একটা ফাইল ধরিয়ে দেন। অপরজন ভোটিং মেশিন পর্যন্ত নিয়ে স্বয়ংক্রিয় মেশিনে কীভাবে ভোট দিতে হয়, বলে সরে গেলেন। ফাইলে থাকা সাদা পেপারটি মেশিনে ঢুকিয়ে-স্টার্ট বাটন চাপ দেওয়ার সঙ্গে স্ক্রিনে ভেসে আসে পছন্দের প্রার্থীদের তালিকা। ২ থেকে ৩ মিনিটে ভোট শেষে সাদা কাগজটি প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। ফাইলের ভেতর করে ব্যালটটি আরেকটি মেশিনে ঢুকিয়ে দিতে হয়। এরপর স্ক্রিনে ভেসে আসে ভোটার নম্বরসহ ‘ধন্যবাদ আপনার ভোট সম্পন্ন’। এ দীর্ঘ ভোট প্রসেসিংয়ে খুব সহজে একজন ভোটার তাঁর ভোট দিয়ে নিরাপদে বেরিয়ে আসেন। ভোটকেন্দ্রের আশপাশে কোনো পুলিশের দেখা মেলেনি। একসঙ্গে বের হওয়া ভোটাররা কেউ জানেন না কে কাকে ভোট দিয়েছেন। অথচ দিন শেষে দেখা গেল সবার (ভোটার) পথ মিশেছে এক পথে। যুক্তরাষ্ট্রে ভোটের ইতিহাসে ৯৪ বছর পর আবারও কানসাস অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হেমিলটন ৫ লাখ ৫৩ হাজার ৪৭ (৫১.৩৪ শতাংশ) ভোট পেয়ে বিজয়ের শেষ হাসি হেসেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী রজার মার্শাল ৪ লাখ ৯২ হাজার ৪১ (৪৫.৬৭ শতাংশ) ভোট পেয়েছেন। এ প্রসঙ্গে বারাক ওবামার একটি কথা মনে পড়ে গেল; তুমি কে, কোন দেশ থেকে এসেছ, তুমি দেখতে কেমন, সাদা-কালো, আমেরিকান,হিসপানিক-এশিয়ান, তুমি চাইলে আমেরিকায় দাঁড়াতে পারবে। অপর দিকে আলোচিত মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী আব্দুর রহমান মোহাম্মদ আল-সাঈদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন-হেরে যাওয়া কোনো অপশন নয় (লুজিং নট অ্যান অপশন)। গণতন্ত্র জিতেছে; প্রতিবারই জিতবে।

ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর!

চোখধাঁধানো এয়ার শো—যেন নীল আকাশে পাখির মেলা

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/obseshe-antrjatik-futbl-theke-obsr-nilen-kristiyano-ronaldo

এআই আমাদের জীবন বদলে দিতে পারে। এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে।
হাতকড়া পরিয়ে আদালতে ইকবাল সোবহান চৌধুরী, পাঠানো হলো কারাগারে
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার স্বাধীনতা সড়কের ১০৫ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন শূন্যরেখার বেলতলায় এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

শুভসন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা। সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, গোয়ালচামট, ফরিদপুর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিস্তারিত পড়ুন...

ইরান যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে হার, অবশেষে স্বীকার করলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের ভোটের দিন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ নভেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের আংশিক দায় রয়েছে বলে অবশেষে স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে শুরু করা এই যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই বলে জানান তিনি।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে বুথফেরত জরিপেই বোঝা যাচ্ছিল, ভোটে রিপাবলিকান দলের ভরাডুবি হতে চলেছে। বিস্তারিত পড়ুন...

পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর

আদালতের পথে পরীমনি

আদালতে জামিন নিতে আসা চিত্রনায়িকা পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের মারধর, মুঠোফোন কেড়ে নেওয়া এবং আদালতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। বিস্তারিত পড়ুন...

কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর

মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান

কিশোরগঞ্জের কটিয়াদীতে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাদের দায়ী করেছেন তাঁর বাবা আখতারুজ্জামান। বুধবার রাত আটটার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

পর্তুগালের হয়ে আর খেলবেন না ক্রিস্টিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান পর্তুগিজ এই মহাতারকা। এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে রেকর্ড গড়া এক আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। বিস্তারিত পড়ুন...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার তৈরি পোশাক কারখানা ছুটি রাখতে শিল্পমালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।

আজ বৃহস্পতিবার এক নোটিশে আগামী শনিবার পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিশ জারি করেছে বিজিএমইএ। এতে বলা হয়, গত মাসে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে আগামী শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করার অনুরোধ করা হয়।

বিকেএমইএর সদস্য পোশাক কারখানাকেও আগামী শনিবার ছুটি রাখতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তিনি আরও বলেন, ‘শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আমাদের শনিবার বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।’

মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলন চলছে। এর জেরে চলতি সপ্তাহে প্রতিদিনই বেশ কিছু কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। আজ গাজীপুর ও নারায়ণগঞ্জে পরিস্থিতি শান্ত থাকলেও সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কায় আশুলিয়ার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক ভিডিওতে চিঠি পড়ে অবসরের খবর জানান তিনি। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে। সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।” জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর। সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।