ভর্তি

বিআইবিএমে এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তি, সিজিপিএ ২.৫ হলে আবেদন

নভেম্বর ৫, ২০২৬
বিআইবিএমে এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তি, সিজিপিএ ২.৫ হলে আবেদন
বিআইবিএমে এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তি, সিজিপিএ ২.৫ হলে আবেদন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের এমবিএম-ইভিনিং প্রোগ্রামে আবেদন করতে সিজিপিএ ২.৫ প্রয়োজন। ভর্তির জন্য ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে, পরীক্ষা ৪ ডিসেম্বর।

Prothomalo

View more
লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্রিটিশ বাংলাদেশি কিশোর নাভহান
লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্রিটিশ বাংলাদেশি কিশোর নাভহান

নিজের রচিত একটি ধ্রুপদি সংগীত পরিবেশন করে বিচারকদের মুগ্ধ করে নাভহান। শেষ পর্যন্ত তার হাতেই ওঠে রয়্যাল অ্যালবার্ট হলের ‘ফিউচার মেকার্স ২০২৬’ সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়নের সম্মাননা।

নভেম্বর ৫, ২০২৬
আবারও বিচ্ছেদ, ‘বেবি ডল’ গায়িকা বললেন, ‘তৃতীয় কেউ নেই’
আবারও বিচ্ছেদ, ‘বেবি ডল’ গায়িকা বললেন, ‘তৃতীয় কেউ নেই’

ব্যবসায়ী স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে চার বছরের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর।

নভেম্বর ৫, ২০২৬
ব্যবসায়ী সংগঠন রাজনীতির বাইরে থাকলে সরকারেরই লাভ
ব্যবসায়ী সংগঠন রাজনীতির বাইরে থাকলে সরকারেরই লাভ

সৈয়দ নাসিম মঞ্জুর এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক। ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ২২ বছর বয়সে এপেক্সে চাকরি শুরু করেছিলেন। সেখান থেকে ধাপে ধাপে এখন প্রতিষ্ঠানটির শীর্ষ পদে। দেশের ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, রাজনীতি, শিক্ষা, উদ্যোক্তা হওয়ার পরামর্শসহ নানা বিষয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন

কেমন আছেন?

সৈয়দ নাসিম মঞ্জুর: এককথায় বললে, উদ্বিগ্ন।

উদ্বিগ্ন কেন?

সৈয়দ নাসিম মঞ্জুর: দেশের সামগ্রিক পরিস্থিতির কথা ভেবে। অনেক সম্ভাবনা দেখি, এখনো অনেক কিছু করার সুযোগ আছে; কিন্তু যেদিকে এগোচ্ছি আর যে গতিতে এগোচ্ছি, তাতে সম্ভাবনার জায়গাগুলোকে শুধু কল্পনা বা আশা মনে হয়। এ কারণে উদ্বিগ্ন।

আপনি কোন বয়সে ব্যবসায় যুক্ত হয়েছিলেন?

সৈয়দ নাসিম মঞ্জুর: ১৯৯০ সালে ২২ বছর বয়সে এপেক্স ফুটওয়্যারে চাকরি শুরু করি। শুরু করেছিলাম ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। চাকরির শুরুতে আমার প্রথম কাজ ছিল রপ্তানিমুখী প্রথম কারখানাটির নির্মাণকাজ তদারকি করা।

তখন কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যা মোকাবিলা করেছিলেন? এখনো কি সেসব সমস্যার মুখোমুখি হন?

সৈয়দ নাসিম মঞ্জুর: ১৯৯০ থেকে ২০২৬ সাল—৩৬ বছর। দেশের, সমাজের, কাজের ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। ১৯৯০-এর দশকে আমরা যে ধরনের বাজার ও পণ্য নিয়ে চিন্তা করতাম, সেখানে এখন অনেক উচ্চ মানের ও বাজারের জন্য পণ্য বানানোর সক্ষমতা তৈরি হয়েছে। আবার সে সময়ে বিদ্যুতের যে সমস্যা দেখেছি, এখনো তা দেখছি। সে সময় ব্যাংকের উচ্চ সুদ ব্যবসার পথে বড় বাধা ছিল, এখনো সেই সমস্যা আছে। ৩৬ বছরে অনেক পরিবর্তন হয়েছে, আবার পুরোনো কিছু সমস্যা আবার সামনে আসছে।

পুরোনো সমস্যাগুলো একই রকম রয়ে গেছে, নাকি নতুন করে ফিরে আসছে?

সৈয়দ নাসিম মঞ্জুর: নব্বইয়ের দশকে অর্থনীতির আকারের তুলনায় অবকাঠামো ছিল অপ্রতুল। এখন অবকাঠামোর অনেক উন্নতি হয়েছে; কিন্তু এখন ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছির অর্থনীতির জন্য একই ধরনের ঘাটতি দেখছি। এত দিনে তো ঘাটতি শব্দটাই থাকার কথা নয়। কিছুদিন আগে চীনের এক বিনিয়োগকারীর সঙ্গে কথা হচ্ছিল। তাঁরা বাংলাদেশে নতুন একটি ব্যাগ কারখানায় বিনিয়োগ করেছেন। আমাকে জিজ্ঞেস করলেন, আমাদের দেশে কারখানা চালাতে জেনারেটর লাগে কেন? আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম। পরে তাদের উল্টো প্রশ্ন করলাম, তোমাদের শেষ কবে লোডশেডিং হয়েছে? ওই বিনিয়োগকারী বললেন, তিনি স্মরণ করতে পারছেন না, গত ২৫ বছরের মধ্যে শেষ কবে লোডশেডিং হয়েছে। এটা সত্যিই ভীষণ বেদনাদায়ক একটি বিষয়। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে, আমরা যখন কারখানায় গ্যাস–সংযোগ নিয়েছি, তখন অনেক আশা করে প্রায় চার কোটি টাকায় পৃথিবীর খুব নামকরা একটা ব্র্যান্ডের গ্যাসের জেনারেটর কিনেছিলাম। কিন্তু গ্যাস পাইনি বলে সেটা এক দিনও ব্যবহার করা হয়নি। নতুন অবস্থায় কারখানাতেই পড়ে ছিল। শেষে খুব কম দামে বিক্রি করে দিয়েছি। যেকোনো উৎপাদনমুখী কারখানার প্রধান উপকরণ লোকবল, বিদ্যুৎ, গ্যাস। আমাদের লোকবল আছে, কিন্তু বিদ্যুৎ আর গ্যাসের ঘাটতি আমাকে ভাবাচ্ছে।

১৯৯০ থেকে ২০২৬—এ সময়ের মধ্যে ব্যবসায় সবচেয়ে উন্নতি হয়েছে কোন খাতে?

সৈয়দ নাসিম মঞ্জুর: মানুষের কর্মক্ষমতা। ৩৬ বছর ধরে দেখছি, আমাদের মানুষের যেকোনো কাজ করে দেওয়ার, যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর যে সক্ষমতা আছে, পৃথিবীর খুব কম দেশেই তা আছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা দিনরাত করে উৎপাদন করছি, শিপমেন্ট করছি, রপ্তানির তারিখ ঠিক রাখতে পারছি। এসব সম্ভব হচ্ছে মানুষের সক্ষমতার কারণে।

দুই বছরে আমরা শৃঙ্খলার ও নিরাপত্তার অভাব বোধ করছি। কথায় কথায় রাস্তা বন্ধ, মব হচ্ছে। আইনের শাসন ভেঙে পড়েছে। এটা আমাদের জন্য এখন খুবই চিন্তার বিষয়। আগে এটা নিয়ে এতটা চিন্তিত ছিলাম না। মানুষ আমাদের সম্পদ। কিন্তু এই একই মানুষ এখন আমাদের জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে

এ সময়ে একজন ব্যবসায়ী ও নাগরিক হিসেবে আপনাকে কোন বিষয়টি সবচেয়ে বেশি ভাবাচ্ছে?

সৈয়দ নাসিম মঞ্জুর: নিরাপত্তার অভাব। গত দুই বছরে আমরা শৃঙ্খলার ও নিরাপত্তার অভাব বোধ করছি। কথায় কথায় রাস্তা বন্ধ, মব হচ্ছে। আইনের শাসন ভেঙে পড়েছে। এটা আমাদের জন্য এখন খুবই চিন্তার বিষয়। আগে এটা নিয়ে এতটা চিন্তিত ছিলাম না। মানুষ আমাদের সম্পদ। কিন্তু এই একই মানুষ এখন আমাদের জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন আইন নিজের হাতে তুলে নিতে চাই। আইন নিজের হাতে তুলে নেওয়ার পর সেটার কোনো আইনগত পরিণতি নেই। তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার দলমত-নির্বিশেষে সবার জন্য আইনের শাসন দৃষ্টান্তমূলকভাবে প্রতিষ্ঠা করা।

এই যে উদ্বেগ ও দুশ্চিন্তার কথা বললেন, এ থেকে পরিত্রাণের উপায় কী?

সৈয়দ নাসিম মঞ্জুর: আমাদের প্রথমে ঠিক করতে হবে কোন জিনিসটা আমরা এখনই করতে চাই। আমরা অনেক কিছু করতে চাই। কিন্তু আমাদের সক্ষমতা অনুযায়ী সবচেয়ে জরুরি কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে। উদাহরণস্বরূপ, ঢাকার ট্রাফিক ব্যবস্থা আগে ঠিক করতে হবে। বেআইনি চলাচল, বেআইনি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিনিয়োগকারীরা যখন বিনিয়োগের সিদ্ধান্ত নেন, তখন দেশের রাস্তাঘাটের অবস্থা তাকে বলে দেয় দেশটা কীভাবে চলছে। এ ছাড়া আমরা জানতে পেরেছি সরকার ডিরেগুলেশন কমিটি করেছে। আমি এটিকে সময়োপযোগী ও জরুরি উদ্যোগ হিসেবে দেখি। কিছু বিষয়ে আমাদের এখনই দৃশ্যমান ফলাফল দরকার। তাতে আস্থা ফিরবে। গ্যাস সরবরাহের বিষয়ে সরকারকে জরুরি সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানি গ্যাসের স্বল্পতা আছে। কিন্তু যেটুকু আছে, তা আমরা কোথায় কতটা কীভাবে ব্যবহার করব, সেই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। গ্যাস ছাড়া আমরা কলকারখানা চালাতে পারছি না।

আপনি স্বল্প মেয়াদে সরকারের কিছু করণীয় বিষয়ে বললেন। মধ্য মেয়াদে করণীয় কী হওয়া উচিত?

সৈয়দ নাসিম মঞ্জুর: প্রতিষ্ঠানগুলো ঠিক করা। বাপেক্স বা ট্যারিফ কমিশন—এসব প্রতিষ্ঠানে সঠিক, সক্ষম এবং দীর্ঘমেয়াদি মানুষ তৈরি করতে হবে। সরকারি আইন অনুযায়ী দুই বছর পরপর এসব প্রতিষ্ঠানে শুধু মানুষ বদলে দেবেন, এভাবে প্রতিষ্ঠান চলতে পারে না। বেসরকারি বিভিন্ন খাত থেকে যোগ্য ও দক্ষ লোক খুঁজে পাওয়া যাবে। তাঁদের এনে এই প্রতিষ্ঠানগুলো যদি ঠিক করতে পারি, তাহলে আমরা সুশাসনের দিকে যেতে পারব। ভুল মানুষ দিয়ে প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন বা মান উন্নত করার চেষ্টা করলে তার কোনো ফল পাওয়া যাবে না।

দীর্ঘ মেয়াদে সরকারের করণীয় কী বলে মনে করেন?

সৈয়দ নাসিম মঞ্জুর: দীর্ঘ মেয়াদে সরকারের প্রথম উদ্যোগ হতে হবে একটা কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার মান উন্নত করা। আমরা কিছুদিন পরপর শিক্ষাব্যবস্থা নিয়ে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা করছি। তাতে বেশি ক্ষতি হচ্ছে। শিক্ষাব্যবস্থা হতে হবে সমাজ, অর্থনীতির সঙ্গে সম্পর্কিত আধুনিক ও সময়োপযোগী। আমরা এখন এমন একটা শিক্ষাব্যবস্থার মধ্যে আছি, যেখানে ডিগ্রিধারী মানুষ তৈরি করছি বেশি, সক্ষম মানুষ তৈরি করছি না। একদিকে আমাদের এত শিক্ষিত বেকার, অন্যদিকে বিদেশি লোক নিয়োগ করতে হচ্ছে। কেন আমরা বিদেশি লোক নিয়োগ করছি; কারণ, দেশে দক্ষ লোক খুঁজে পাচ্ছি না। তাহলে এই যে শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে ফারাক, এটা কীভাবে দূর হবে? আমাদের শিক্ষাব্যবস্থায় এমন ব্যবস্থা থাকা উচিত, যেখানে ৬ মাস, ৯ মাস, ১২ মাস—এ ধরনের কোর্সের মাধ্যমে বাজারের চাহিদাভিত্তিক কিছু দক্ষ লোক তৈরি হবে। তাহলেই আমরা স্থানীয় বাজার আর বিদেশের বাজারের জন্য দক্ষ মানুষ তৈরি করতে পারব।

আমরা এত বছরেও কেন একটা বাস্তবমুখী ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা তৈরি করতে পারলাম না?

সৈয়দ নাসিম মঞ্জুর: এটা আমাদের জাতীয় ব্যর্থতা। আমি বলব, শিক্ষার রাজনীতিকরণ মোটেই উচিত নয়। রাজনীতিবিদ আর আমলাতন্ত্র শিক্ষাব্যবস্থার বিষয়ে যদি সব সিদ্ধান্ত নেন, তাহলে কোনো ভালো ফল আসবে না। শিক্ষার সঙ্গে দেশের সব মানুষ জড়িত। সে জন্য শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা হতে হবে সবাইকে নিয়ে। যাঁরা শিক্ষা দেন, যাঁরা শিক্ষা নেন, সরকার ও সমাজে যাঁরা শিক্ষা নিয়ে কাজ করেন, তাঁদের সবাইকে এক জায়গায় আনতে হবে। একইভাবে স্বাস্থ্য খাতের কথাও ভাবতে হবে। আমরা উৎপাদনশীলতা নিয়ে অনেক হা–হুতাশ করি। কারখানা পর্যায়ে উৎপাদনশীলতা কম হওয়ার একটা কারণ হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতার অভাব। আমরা দেখছি মানুষের পুষ্টির অভাব, বিশেষ করে নারী ও শিশুর মধ্যে—এটা এখন আমাদের জন্য বড় চিন্তার বিষয় হয়ে গেছে। তাই স্বাস্থ্যব্যবস্থাকে মানসম্মত ও সবার নাগালের মধ্যে আনতে হবে।

তার মানে আপনি বলতে চান, শিক্ষা, স্বাস্থ্যসহ জাতীয় ইস্যুতে রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে?

সৈয়দ নাসিম মঞ্জুর: অবশ্যই। এটাই করতে হবে। কারণ, শেষ বিচারে আপনাকে-আমাকে স্থানীয় ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতা করতে হচ্ছে এবং হবে। আমরা যদি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারব না। আমরা এখন খুব জনমিতির সুবিধার (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কথা বলি। কিন্তু জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে না পারলে এই সুবিধা বোঝা হয়ে দাঁড়াবে। এখন জনমিতির যে সুবিধার কথা বলা হচ্ছে, ২০-২৫ বছর পর সেটি শেষ হয়ে যাবে। তখন কী হবে? তাই জনসংখ্যা যেন আমাদের জন্য জনসম্পদের বদলে বোঝা হয়ে না যায়, সে জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং সুশাসন—এই তিনটির ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

আবার একটু ব্যবসা-বাণিজ্যে ফিরে আসি। আপনি ৩৬ বছর আগে যখন ব্যবসায় যুক্ত হয়েছিলেন, তখন যে সম্ভাবনা দেখেছিলেন, এখনো কি তা দেখেন?

সৈয়দ নাসিম মঞ্জুর: নব্বইয়ের দশকের চেয়ে এখন অনেক বেশি সম্ভাবনা দেখি। অনেক অপ্রাপ্তি ও দুঃখকষ্টের মধ্যেও আমরা অনেক এগিয়েছি। তবে যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে পৌঁছাতে পারিনি। আমাদের অনেক সমস্যা আছে, তা সত্ত্বেও আমাদের বিশাল সম্ভাবনা হচ্ছে আমাদের বিপুল জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে হবে।

দেশে তো বিনিয়োগে স্থবিরতা চলছে। উৎপাদনশীল খাতে কর্মসংস্থান কমছে, সেবা খাত বড় হচ্ছে, কিন্তু সেখানে তো কর্মসংস্থানের সুযোগ কম। তাহলে কীভাবে জনসংখ্যাকে কাজে লাগানো যাবে?

সৈয়দ নাসিম মঞ্জুর: উৎপাদনশীল খাত ছাড়া দীর্ঘ মেয়াদে আমরা খুব বেশি এগোতে পারব না। চীন সর্বোচ্চ দারিদ্র্য থেকে মানুষকে মুক্ত করে আজকের অবস্থানে নিয়ে এসেছে উৎপাদনশীল খাত ব্যবহার করে। আমাদেরও সেই পথে যেতে হবে। এই খাত শক্তিশালী করতে হলে বিদ্যুৎ-জ্বালানি, অর্থায়নের বিষয়গুলো সুনিশ্চিত করতে হবে। আমাদের দেশে উৎপাদনশীল খাতের চেয়ে সেবা খাতের প্রতি মানুষের আগ্রহ বেশি। কারণ, উৎপাদনশীল খাতকে আমরা প্রতিযোগিতায় সক্ষম করতে পারিনি। সেবা খাতে বিনিয়োগ করে যত দ্রুত মুনাফা করা যায়, শিল্প বা উৎপাদন খাতে ততটা সম্ভব নয়। আবার উৎপাদন খাত ছাড়া কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বাড়বে না। তাই উৎপাদনশীল খাতকে বড় করতে চাইলে, এ খাতের সক্ষমতা বাড়াতে হলে ব্যবসার খরচ কমাতেই হবে।

নতুন বিনিয়োগ হচ্ছে না কেন? কেন দীর্ঘদিন ধরে বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে?

সৈয়দ নাসিম মঞ্জুর: নতুন বিনিয়োগ তখনই আসবে, যখন পুরোনো বিনিয়োগকারীরা ভালো করবেন। সেটা দেশি-বিদেশি উভয় ক্ষেত্রেই সত্য। নতুন বিনিয়োগকারীরা এসে কার সঙ্গে কথা বলবেন? অবশ্যই সরকারের সঙ্গে। তাঁরা জানতে চাইবেন বিনিয়োগের ক্ষেত্রে কী কী নীতি আছে, প্রণোদনা সুবিধা কী। তারপর তাঁরা নিজেরা বাজার যাচাই-বাছাই করবেন। শিল্পমালিকেরা কী বলেন, তাঁদের ব্যবসার অবস্থা কী—এসব জানতে চাইবেন। বিদ্যমান শিল্প ও উদ্যোক্তাদের গল্পগুলো যত ইতিবাচক হবে, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা তত সহজ হবে। তাই সরকারের উচিত বিদ্যমান বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ সহজ ও সমস্যামুক্ত করা।

বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসার খরচ, আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি, উচ্চ সুদ, দুর্নীতির বাধার কথা আপনারা যুগের পর যুগ বলে আসছেন, তবু এগুলো দূর হয় না কেন?

সৈয়দ নাসিম মঞ্জুর: রাজনৈতিক সদিচ্ছার অভাবে। আমলাতন্ত্র ও রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এখানে একটা বিভাজন খুব দরকার ছিল। আমরা আমলাতন্ত্রেরও রাজনীতিকরণ করেছি। কাকে কোন পদে দেওয়া হবে, কাকে কত দিন রাখা হবে—এসব করা হয় রাজনৈতিক বিবেচনায়। আরেকটি বিষয়, আমলাতন্ত্রের মধ্যে কোনো বেআইনি বা দুর্নীতি প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ খুব কম। এখানে পরিবর্তন দরকার। জবাবদিহি প্রতিষ্ঠা করা জরুরি।

গত কয়েক দশকে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের রাজনীতিবিদ হয়ে যাওয়ার বা দলীয় সুবিধা নেওয়ার যে সংস্কৃতি দেখা যাচ্ছে, এ বিষয়ে আপনি কী বলবেন?

সৈয়দ নাসিম মঞ্জুর: দুর্ভাগ্যজনকভাবে ব্যবসায়ীরাও রাজনীতির বাইরে থাকতে পারেননি। ক্ষমতাসীন দলের আনুকূল্য পাওয়া যাবে কি না—এই যদি হয় কোনো ব্যবসার ভিত্তি, তাহলে সেই ব্যবসা টেকসই হবে না। বাংলাদেশের ব্যবসায় যাদের আমরা রোল মডেল ধরতে পারি—যেমন ধরুন ইস্পাহানি গ্রুপ—তারা তো বহুদিন ধরেই এ দেশে ব্যবসা করছে। তাদের তো ভালো ব্যবসা করার জন্য রাজনীতির আশ্রয় নেওয়ার প্রয়োজন হয়নি। তাদের ওপর কি রাজনীতির চাপ আসে না? নিশ্চয়ই আসে। তারা হয়তো সেটা তাদের মতো করে মোকাবিলা করে। হ্যাঁ, এখানে ব্যবসা করতে গেলে রাজনৈতিক চাপ আসতে পারে। সে জন্য ব্যবসায়ী বা উদ্যোক্তাদের রাজনীতিতে যুক্ত হতে হবে, এটা আমি ভুল বলে মনে করি। বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসায়ীরা রাজনীতিতে যুক্ত হলে ব্যবসা থেকে বেরিয়ে যান। আমাদের এখানে একই সঙ্গে ব্যবসাও করব, রাজনীতিও করব—এই মানসিকতাই বড় সমস্যা।

ব্যবসায়ী সংগঠনগুলোকে সরাসরি রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে হলে করণীয় কী?

সৈয়দ নাসিম মঞ্জুর: আমার মনে হয়, এখানেও একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে। ব্যবসায়ী সংগঠনগুলোকে রাজনীতির বাইরে রাখা হলে সরকারেরই বেশি লাভ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে রাজনীতিমুক্ত একটা সংগঠন হিসেবে তৈরি করতে হবে। সেখানে ব্যবসায়ীরা তাঁদের সমস্যার কথা বলবেন, নিজেদের ও দেশের স্বার্থে সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরবেন। এফবিসিসিআই সরকারের একটা শাখার মতো কাজ করবে—এই অবস্থা থেকে আমরা ব্যবসায়ীরা অবশ্যই পরিত্রাণ চাই। যতটুকু জেনেছি এ লক্ষ্যে এখন কাজ হচ্ছে। আশা করি সেই প্রত্যাশা পূরণ হবে।

নভেম্বর ৫, ২০২৬
অটল
অটল

প্রথম আলো শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন ও প্রতিভা বিকাশে কাজ করছে, বাংলাদেশে সর্বাধিক পঠিত পত্রিকা।

নভেম্বর ৫, ২০২৬
বই কিনতেন ভাগাভাগি করে, একজন পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরেকজন জাহাঙ্গীরনগরে
বই কিনতেন ভাগাভাগি করে, একজন পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরেকজন জাহাঙ্গীরনগরে

২০১৬ সালে এসএসসি পাসের পর দুই ভাই ব্র‍্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হন।

নভেম্বর ৫, ২০২৬
এইচএসসির খাতা মূল্যায়নে ভুল পরীক্ষকেরা শাস্তি পাবেন
এইচএসসির খাতা মূল্যায়নে ভুল পরীক্ষকেরা শাস্তি পাবেন

এইচএসসির খাতা মূল্যায়নে ভুল পরীক্ষকেরা শাস্তি পাবেন

নভেম্বর ৫, ২০২৬
খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী
খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী

খুলনার বড় বাজারে ১৮৯০ সাল থেকে একই রেসিপিতে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী পাঁচ ধরনের মিষ্টি।

নভেম্বর ৫, ২০২৬
১০ মাস পর পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল জাহাজ
১০ মাস পর পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল জাহাজ

প্রায় ১০ মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

নভেম্বর ৫, ২০২৬
বিআইবিএমে এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তি, সিজিপিএ ২.৫ হলে আবেদন
বিআইবিএমে এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তি, সিজিপিএ ২.৫ হলে আবেদন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের এমবিএম-ইভিনিং প্রোগ্রামে আবেদন করতে সিজিপিএ ২.৫ প্রয়োজন। ভর্তির জন্য ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে, পরীক্ষা ৪ ডিসেম্বর।

নভেম্বর ৫, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।