লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে উঠছে পানি ও গ্যাস
এমনকি দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকার রাজপথে বেওয়ারিশ লাশ পড়ে থাকতে দেখা গেছে, যাদের দাফন করার মতো কেউ ছিল না। সে সময় অঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের মাধ্যমে পরিচিতি লাভ করে।
বিশ্বের বৃহত্তম এআই চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক বসার খবরের জেরে কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের পতন ঘটেছে।
‘বলি’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত।
শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন এখন স্বাভাবিক।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি নলকূপ থেকে গত এক সপ্তাহ ধরে স্বতঃস্ফূর্তভাবে পানি ও গ্যাস বের হচ্ছে। এ ঘটনায় স্থানীয় ও দূরদূরান্তের উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপসেরা হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ। আনন্দের সেই রাতের পরই দুঃসংবাদ পেল লাল-সবুজের শিবির। গুরুতর চোটে সাফের বাকি অংশ থেকে ছিটকে গেলেন জাতীয় দলের রাইটব্...
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ চলছে। তবে এ প্রকল্পের আগে বগুড়ার বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আবাসনসংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা গতকাল বুধবারের ধর্মঘট ও বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। দেশটিতে গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথম এ ধরনের সাধারণ ধর্মঘট পালিত হলো। ধর্মঘট চলাকালে বার্সেলোনায় মুখোশধারী লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। আর বার্সেলোনায় বিক্ষোভে যোগ দেন ৫০ হাজারের বেশি মানুষ। বার্সেলোনায় বিক্ষোভের সময়ের ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ব্যক্তিরা ময়লা ফেলার বিনে আগুন দিচ্ছেন এবং দোকানের জানালা ভাঙচুর করছেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

ধর্মঘটের ফলে স্পেনজুড়ে পরিবহন ও অন্যান্য সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একদল লোক পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাট চালায়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা যায়।

বড় শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেস বলেন, মানুষের ব্যাপক অংশগ্রহণে ধর্মঘট সফল হয়েছে। আর ‘সিসি ওও’ শ্রমিক সংগঠনের উনাই সোরদো বলেন, ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল উল্লেখযোগ্য।

গতকাল সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তাদের হাতে ছিল দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল। শহরের কেন্দ্রস্থলে বিখ্যাত প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেই দে গ্রাসিয়া এলাকায়ও সংঘর্ষের কয়েকটি ঘটনা ঘটে।

ময়লা ফেলার বিনগুলোয় আগুন ধরিয়ে দেওয়ায় সড়কের মাঝখানে ছোট ছোট আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একদল লোক পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাট চালায়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা গেছে।

দেশব্যাপী ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটে অংশ নেওয়া বিক্ষোভকারীদের একাংশ। স্পেনের মালাগা, ১১ নভেম্বর ২০২৬

বিবিসি বার্সেলোনায় বিক্ষোভে অংশ নেওয়া এক নারীর সঙ্গে কথা বলেছে। তিনি বলেন, বিক্ষোভ বেশির ভাগ সময় ছিল শান্তিপূর্ণ ও ‘উৎসবমুখর’। আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, ‘সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন।’

সন্ধ্যায় ওই নারী বিক্ষোভকারী লাস রামব্লাস এলাকায় ছিলেন। তখন রাস্তায় আগুন জ্বলতে দেখেন তিনি। এই নারী বলেন, ‘চারদিকে আগুন জ্বলছিল, পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত।’

গতকাল দিনের শুরুতেই মাদ্রিদ ও বার্সেলোনার বিভিন্ন এলাকায় ব্যাপক ভোগান্তি দেখা দেয়। প্রধান কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। স্পেনের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আবাসন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।

চারদিকে আগুন জ্বলছিল, পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত।

মাদ্রিদে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা পুরো শহরের স্বাভাবিক কার্যক্রম অচল করে দিয়েছি।’ সাধারণ ধর্মঘটের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি। এই বিক্ষোভকারী বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করেও লোকজন রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় মানুষের ঢল নেমেছে।’

৩৭ বছর বয়সী আরেক বিক্ষোভকারী ও শিক্ষক ওলগা দোমিঙ্গো বলেন, তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন কারণ, ‘আবাসন পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। মজুরির তুলনায় জীবনযাত্রার বর্তমান ব্যয় কোনোভাবেই বহন করা সম্ভব নয়’।

স্পেনে কেন আগাম নির্বাচনের ঘোষণা দিলেন সানচেজ

সাশ্রয়ী আবাসনের অভাব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের ধারাবাহিকতায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। বিক্ষোভের সূত্রপাত মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামের এক নারীকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ধর্মঘটের কারণে গতকাল বুধবার বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। ১১ নভেম্বর ২০২৬

সাম্প্রতিক বছরগুলোয় স্পেনের রাজধানীতে বাড়িভাড়া বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের (প্রায় ৫৩৮ বর্গফুট) একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনের কর্মীদের গড় মাসিক বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো।

অর্থাৎ ফ্ল্যাটের ভাড়া গড় বেতনের প্রায় অর্ধেক। অথচ আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী, বাড়িভাড়া আয়ের ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়।

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও

সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আবাসন সংস্কার পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হওয়ার পর গত মাসে তিনি আগাম নির্বাচনের ডাক দেন।

বিক্ষোভের সূত্রপাত মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামের এক নারীকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

২০১২ সালের পর স্পেনে আর কোনো সাধারণ ধর্মঘট হয়নি। সে বছর রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকারের আমলে সর্বশেষ সাধারণ ধর্মঘট হয়েছিল।

আগের সাধারণ ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ালেও এবারের ধর্মঘট ভিন্ন। প্রধানমন্ত্রী সানচেজ ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বরং শ্রমিকদের কাজ বন্ধ রেখে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে নামতে উৎসাহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সানচেজ লিখেছেন, ‘আপনার আট ঘণ্টার কর্মদিবস, পেনশন, সরকারি স্বাস্থ্যসেবা—এসবই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে অর্জিত অধিকার।’ আগের ধর্মঘটগুলোয় অংশ নেওয়া ব্যক্তিদের প্রশংসা করে তিনি এ কথা লেখেন।

বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে জেন–জিরা কেন ফুঁসে উঠেছে

ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে জনবল নিয়োগ দেবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৬ থেকে।

দেশের অর্থনীতিতে এখন অসম দৌড় চলছে। আমদানি দৌড়াচ্ছে অলিম্পিকের স্প্রিন্টারের মতো, রপ্তানি হাঁটছে ডায়াবেটিসের রোগীর মতো মর্নিং ওয়াকে। মাঝখানে বাণিজ্যঘাটতি নামের ভদ্রলোক দুজনের ব্যবধান মাপতে মাপতে নিজেই ফুলে ঢোল হয়ে গেছেন। সম্প্রতি তাঁর ওজন আরও বেড়েছে। একদিন দেখা হলো তিনজনের।

তিনজনের দেখা হলো চায়ের দোকানে।

আমদানি: কি রে রপ্তানি! এত রোগা কেন? আয়-রোজগার কম মনে হচ্ছে? খাওয়াদাওয়া হয় না নাকি? ডলারটলার পাও না?

রপ্তানি: ডলার পাব কোথা থেকে? তুমি তো দেশের সব ডলার গিলে বসে আছো। তেল আনো, গম আনো, ভোজ্যতেল আনো—আনতে আনতে পকেট ফাঁকা। আমি বানিয়ে বেচতে যাব, ততক্ষণে তুমি বাজার খালি করে ফেলো।

আমদানি: গত তিন মাসে আমি ১৫ শতাংশ বেড়েছি। তুমি মাত্র ৭ শতাংশ। একটু গতি বাড়াও! টেসলার যুগে তুমি এখনো পায়ে ঠেলা রিকশার মতো দৌড়াচ্ছ! প্রয়োজনে হানিনাট খাও!

রপ্তানি: দৌড়াব কী দিয়ে? আমার পায়ে তো কাগজপত্রের শিকল। আর তুমি তো ফুলেছ জ্বালানির ঠেলায়! জ্বালানির বিল একাই ১০৫ শতাংশ বেড়েছে। আর তুমি ফুলছ গ্যাসে! আর আমার দিকে তাকাও, আমি শুকিয়ে কাঠ। কারণ, যন্ত্রপাতি আনতে গেলেই তোমার নাকি ডলারসংকট, আর তেল আনতে গেলেই ডলারের বন্যা!

আমদানি: কী করব? জ্বালানি ছাড়া কারখানা চলে? বিদ্যুৎ ছাড়া ফ্যানও ঘোরে না!

থামো ভাই, থামো! তোমাদের দুজনের ঠেলাঠেলির ভার তো আমাকেই বইতে হচ্ছে। তিন মাসে আমার ওজন ৩১ শতাংশ বেড়ে ৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার হয়েছে। আমাকে এখন আর ঘাটতি বলে না, বলে ঘাটতির পাহাড়!

রপ্তানি: ঠিক। কিন্তু কারখানার যন্ত্রপাতি কেনার সময় তোমার পা টলে কেন? যন্ত্র আনতে গেলেই তোমার পকেটে টান পড়ে, আর জ্বালানি কিনতে গেলেই পকেট খুলে যায়! এটা উৎপাদন নাকি আগুনে ঘি ঢালা?

এই সময় হাঁপাতে হাঁপাতে এলেন বাণিজ্যঘাটতি। তাঁর শার্টের বোতাম খুলে গেছে। গালের মাংস ঝুলে গেছে, চোখ দেবে গেছে, পা টলছে!

বাণিজ্যঘাটতি: থামো ভাই, থামো! তোমাদের দুজনের ঠেলাঠেলির ভার তো আমাকেই বইতে হচ্ছে। তিন মাসে আমার ওজন ৩১ শতাংশ বেড়ে ৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার হয়েছে। আমাকে এখন আর ঘাটতি বলে না, বলে ঘাটতির পাহাড়!

আমি এখন আর ভদ্রলোক নই, লোকে আমাকে এখন কুমড়ো পটাশ বলে!

আমদানি: আমার দোষ কী? আমি তো দেশের প্রয়োজন মেটাচ্ছি।

রপ্তানি: আর আমার দোষ কী? আমাকে দিয়ে আয় বাড়াতে চায়, অথচ মাঠে নামার আগেই পায়ে শিকল পরিয়ে দেয়! আমাকে বলা হয়, বেশি করে বেচো। অথচ বেচতে গেলে বলে, আগে ১৭টা ছাড়পত্র আনো, ২২টা সিল মারো, ৩টা কমিটির পায়ে ধরো!

বাণিজ্যঘাটতি: তাহলে সমস্যাটা কোথায়?

রপ্তানি: সমস্যা হলো, আমদানির জন্য লালগালিচা, রপ্তানির জন্য লাল ফিতা। তুমি এলে বন্দরে সাইরেন বাজে, আমি গেলে ফাইলের পাহাড়ে চাপা পড়ি। আমদানির জন্য দরজা খোলা, রপ্তানির জন্য দরজায় তালা। তুমি জাহাজভর্তি পণ্য নিয়ে এলে তুমি অতিথি, আমি নতুন বাজার খুঁজতে গেলে আমি আসামি!

আমদানি: সাবধান! আমাকে থামালে কিন্তু বাজারে হাহাকার পড়ে যাবে।

বাণিজ্যঘাটতি: তোমাকে থামাতে বলছি না। কিন্তু শুধু আমদানি বাড়িয়ে পেশি ফুলিয়ে লাভ কী, যদি উৎপাদনের হাড়ই না থাকে?

রপ্তানি: আমারও একটু পরিচর্যা দরকার। শুধু পোশাকের কাঁধে পুরো রপ্তানির পালকি আর কতকাল বইবে? পোশাক হাঁচি দিলেই তো পুরো অর্থনীতির গায়ে জ্বর আসে!

বাণিজ্যঘাটতি: কথাটা নীতিনির্ধারকদের কানে যাবে তো?

রপ্তানি: যাবে, তবে কান দিয়ে ঢুকে ফাইল হয়ে বের হবে। তাঁরা আবার একটা কমিটি করবেন। কমিটি রিপোর্ট দেবে—আমদানিকে আরও দ্রুত আনতে হবে, আর রপ্তানিকে দৌড় শেখাতে হবে। কমিটির চা-বিস্কুটের বিলটাও আবার আমদানি করেই মেটাতে হবে!

সিক্রেট কোড অব পাসপোর্ট অফিস

করপোরেট তেল

বেকারত্ব দূরীকরণের উপায়

সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট

বাঁশি যার যার, বাঁশ সবার

আজব দেশে মীনা

রসালো Billboard

একটি প্রকল্পের আত্মকাহিনি

স্যরি, আমরা খুশি হতে পারিনি!

শাহরুখের সাজে ছিল রকস্টারসুলভ ঝলমলে আমেজ, অন্যদিকে গৌরীর লুকে প্রাধান্য পেয়েছিল ক্ল্যাসিক গ্ল্যামার।
একসময় বাংলাদেশ ছিল নীলগাইয়ের বিচরণভূমি। বাংলাদেশের উত্তরাঞ্চলের বনাঞ্চল, খোলা ঘাসভূমি ও তৃণভূমি, বিশেষ করে ১৯৪০ সালের দিকে তেঁতুলিয়া অঞ্চলে নীলগাই পাওয়া যেত বলে জানা যায়। তবে ধারণা করা হয় যে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, এমনকি গাজীপুরের শালবন বিহারও এদের বিচরণক্ষেত্র ছিল।

জুলাই জাতীয় সনদ ও গণভোট রাষ্ট্রসংস্কারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে; কিন্তু সনদে স্বাক্ষর বা গণভোটে সমর্থনই সাফল্যের নিশ্চয়তা নয়। সাফল্য নির্ভর করবে সংস্কার কতটা কার্যকর হয় এবং রাষ্ট্রক্ষমতা কতটা জবাবদিহির আওতায় আসে, তার ওপর। লিখেছেন গোলাম রসুল

বাংলাদেশের ইতিহাসে খুব কম রাজনৈতিক ঘটনা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মতো ব্যাপক রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা সৃষ্টি করেছে; কিন্তু দুই বছর পর সংস্কারের বিষয়বস্তুর চেয়ে কে এবং কোন প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করবে, সেই প্রশ্নই বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় ও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পরও সংবিধান সংস্কার পরিষদ, নাকি সংসদীয় বিশেষ কমিটি—এ নিয়ে মতবিরোধ কাটেনি।

জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের সময় ১৭টি আসনের মধ্যে বিরোধী দলের জন্য ৫টি রাখা হলেও তারা সদস্যদের নাম দেয়নি। ফলে ১৩ জুলাই কমিটি গঠিত হয় ১২ জনকে নিয়ে; বিরোধী দলের আসনগুলো এখনো খালি। এই শূন্য আসনগুলো সংস্কারপ্রক্রিয়ার রাজনৈতিক অচলাবস্থার প্রতীক হয়ে উঠেছে।

সরকার ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নিয়েছে। সময় কম আর অচলাবস্থা দীর্ঘ হলে তার প্রভাব রাজনীতির বাইরেও পড়বে—নীতির অনিশ্চয়তা বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক আস্থা ও অর্থনীতির ওপর চাপ তৈরি করতে পারে।

সংবিধান সংশোধনে গণতান্ত্রিক প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ

গণভোটের রায় কী বলছে

২০২৫ সালের ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। এতে ৮৪টি সংস্কার প্রস্তাব ছিল, যার ৪৮টি সংবিধান পরিবর্তন-সম্পর্কিত। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে গণভোটও হয়। নির্বাচন কমিশনের সংশোধিত গেজেট অনুযায়ী, বৈধ ভোটের ৬৮ দশমিক ২৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে।

এই ফল উপেক্ষা করা যায় না। গণভোটের রায়ের প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক দায়বদ্ধতার অংশ। তবে ফলের অর্থ নির্ধারণে সতর্কতাও জরুরি। ব্যালটে ভোটারদের কাছে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সনদে উল্লিখিত সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জানতে চাওয়া হয়েছিল। একাধিক বিষয়ের জন্য উত্তর ছিল একটিই, ‘হ্যাঁ’ বা ‘না’। ফলে বিচার বিভাগের স্বাধীনতা সমর্থন করেও কেউ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি বা উচ্চকক্ষের কাঠামো নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন; ব্যালটে সেই পার্থক্য জানানোর সুযোগ ছিল না।

প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্নও রয়েছে। তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালায়, অথচ ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন একই নির্বাহী বিভাগের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে নির্বাচন কমিশনকে সরকারি কর্মচারীদের পক্ষে-বিপক্ষে প্রচারকে দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করতে হয়। ‘হ্যাঁ’-এর ব্যবধান এতটাই বড় যে এতে ফল নিয়ে প্রশ্ন ওঠে না; কিন্তু ভবিষ্যতের যেকোনো গণভোটের জন্য এটি একটি শিক্ষা—প্রচার ও পরিচালনার দায়িত্ব এক হাতে থাকা উচিত নয়।

ভোটের হিসাবেও সতর্কসংকেত রয়েছে। সংশোধিত গেজেট অনুযায়ী, প্রায় ৭৪ লাখ ব্যালট—প্রদত্ত ভোটের প্রায় ১০ শতাংশ বাতিল হয়েছে। সব বাতিল ভোটের কারণ প্রশ্নের জটিলতা নয়; তবু হারটি উপেক্ষণীয় নয়। কাউন্সিল অব ইউরোপের ভেনিস কমিশনের গণভোটসংক্রান্ত নির্দেশিকায় ভোটারদের অবহিত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশ্নের স্বচ্ছতা ও সুস্পষ্টতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সামগ্রিক প্যাকেজে ‘হ্যাঁ’ ভোট প্রতিটি প্রস্তাবের প্রতি পৃথক সমর্থন প্রমাণ করে না। এই সীমাবদ্ধতা রায় অগ্রাহ্য করার যুক্তি নয়; বরং বাস্তবায়ন নিয়ে স্বচ্ছ আলোচনা ও রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা তুলে ধরে।

সংবিধান নিয়ে রাজনীতি, কিন্তু সংবিধান দিবস নিয়ে নীরবতা কেন?

১৪২ অনুচ্ছেদ ও সংস্কার পরিষদের প্রশ্ন

সরকারের বক্তব্য, জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের বিদ্যমান সংবিধানে স্পষ্ট আইনি ভিত্তি নেই। সরকারের মতে, সংবিধান সংশোধনের সাংবিধানিক পথ হলো সংসদ; ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, সংশোধনী বিল পাসে সংসদের মোট সদস্যসংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। তাই গণভোটের রায়কে সম্মান জানিয়েও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ এবং রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট বিবেচনা করা জরুরি। সরকারের আশঙ্কা—সাংবিধানিক কাঠামোর বাইরে গঠিত কোনো পরিষদের মাধ্যমে সংশোধনের নজির ভবিষ্যতে রাজনৈতিক স্বার্থে অপব্যবহৃত হতে পারে।

► সংসদীয় বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার একটি প্রাতিষ্ঠানিক পথ তৈরি করেছে; কিন্তু বিরোধী দলের অংশগ্রহণ না থাকলে কমিটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা সীমিত হতে পারে। ► বর্তমান বিরোধের ঝুঁকি হলো সংস্কারের মূল উদ্দেশ্য আড়ালে পড়ে যাওয়া। প্রতিটি প্রস্তাবের উপযোগিতা ও বাস্তব কার্যকারিতা আলাদাভাবে যাচাই করা উচিত। ► সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার পথ খুলতে হবে; বিরোধী দলগুলোকেও মতপার্থক্য বজায় রেখেই সমাধানের প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

বিরোধী দলগুলোর যুক্তি, বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং নির্বাচিত সংসদ সদস্যদের একই সঙ্গে সংসদ ও ওই পরিষদের সদস্য হিসেবে কাজ করার কথা বলা হয়েছিল। ব্যালটে যেহেতু ওই বাস্তবায়ন আদেশের প্রতিই সম্মতি চাওয়া হয়েছিল, তাই এ দাবির শক্ত ভিত্তি আছে। ফলে শুধু সংসদীয় বিশেষ কমিটি গঠন করে সেই প্রক্রিয়া প্রতিস্থাপন করা গণভোটের রায়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

এখানে দুটি প্রশ্ন আলাদা করে দেখা দরকার—সংবিধান সংস্কার পরিষদ গঠনের আদেশের আইনি ভিত্তি কতটা শক্তিশালী এবং গণভোটের রায় ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য কোন প্রক্রিয়া সবচেয়ে গ্রহণযোগ্য। বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও পরিষদের সদস্যদের শপথের বৈধতা আদালতের বিবেচনাধীন। চলতি বছরের ৩ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। বিষয়টি বিচারাধীন বলে এর আইনি পরিণতি নিয়ে আগাম সিদ্ধান্ত টানা ঠিক নয়। তবে আদালতের রায়ের অপেক্ষায় রাজনৈতিক সংলাপ ও সমঝোতার উদ্যোগ থামিয়ে রাখারও কারণ নেই।

সংসদীয় বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার একটি প্রাতিষ্ঠানিক পথ তৈরি করেছে; কিন্তু বিরোধী দলের অংশগ্রহণ না থাকলে কমিটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা সীমিত হতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলো কমিটিতে যোগ না দিলে নিজেদের প্রস্তাব, সংশোধনী ও বিকল্প যুক্তি আনুষ্ঠানিক আলোচনায় তুলে ধরার সুযোগ হারাবে।

সংখ্যাগরিষ্ঠতা কি ঐকমত্যের বিকল্প

প্রশ্নটি জরুরি, কারণ সরকারি দলের হাতে এককভাবেই দুই-তৃতীয়াংশের বেশি আসন রয়েছে; আইনিভাবে সংবিধান সংশোধনে বিরোধী দলের সমর্থন তাদের প্রয়োজন নেই। সংসদীয় গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের আইন প্রণয়নের অধিকার রয়েছে; কিন্তু সংবিধান সাধারণ আইন নয়; এটি ক্ষমতার বণ্টন, নাগরিক অধিকার, নির্বাচনী ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সীমা নির্ধারণ করে। সংবিধান যদি কেবল সরকারি দলের ভোটে বদলানো হয়, ভবিষ্যতের সংখ্যাগরিষ্ঠ সরকারও একই যুক্তিতে তা বদলাতে পারে। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া পাস হওয়া পঞ্চদশ সংশোধনী ও তার রাজনৈতিক পরিণতি এ বিষয়ে সাম্প্রতিক দৃষ্টান্ত।

রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রশ্নও উপেক্ষা করা যায় না। ২০২৬ সালের নির্বাচনে আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক শক্তি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ছিল। এর আইনি ও রাজনৈতিক পরিপ্রেক্ষিত নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে সাংবিধানিক সংস্কারের মতো দীর্ঘমেয়াদি বিষয়ে শুধু নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর সমর্থনই যথেষ্ট কি না, সে প্রশ্ন প্রাসঙ্গিক। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা, রাজনৈতিক অংশগ্রহণের ব্যাপকতা এবং সংস্কারের দীর্ঘমেয়াদি গ্রহণযোগ্যতা পরস্পর সম্পর্কিত; তবে এক বিষয় নয়। অতীতের দায়বদ্ধতা ও আইনি প্রক্রিয়া বজায় রেখেই ভবিষ্যৎ সাংবিধানিক ব্যবস্থায় বৃহত্তর প্রতিনিধিত্ব ও জন–আস্থা কীভাবে নিশ্চিত করা যায়, তা ভাবতে হবে।

এর অর্থ, রাজনৈতিক অন্তর্ভুক্তির নামে আইনি জবাবদিহি এড়িয়ে যাওয়া নয়; বরং আইনানুগ জবাবদিহি ও বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণ—দুটিই নিশ্চিত করতে হবে। সংস্কারের লক্ষ্য যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ মেয়াদে কার্যকর ও গ্রহণযোগ্য করা হয়, তাহলে মতপার্থক্য মেটানোর বিশ্বাসযোগ্য প্রক্রিয়াও দরকার।

প্রশ্নটি কে জিতবে, তা নয়; বরং এমন সাংবিধানিক কাঠামো গড়ে তোলা, যেখানে কোনো সরকারই জনগণের নামে ক্ষমতার একচেটিয়া মালিক হতে না পারে। সংস্কারের সাফল্য নতুন অনুচ্ছেদে নয়, রাষ্ট্রক্ষমতার ওপর কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠায় মাপা হবে। এ জন্য সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার পথ খুলতে হবে; বিরোধী দলগুলোকেও মতপার্থক্য বজায় রেখেই সমাধানের প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তার প্রথম পরীক্ষা হবে বিশেষ কমিটির পাঁচটি শূন্য আসন পূরণ হয় কি না।

বর্তমান বিরোধের ঝুঁকি হলো সংস্কারের মূল উদ্দেশ্য আড়ালে পড়ে যাওয়া। প্রতিটি প্রস্তাবের উপযোগিতা ও বাস্তব কার্যকারিতা আলাদাভাবে যাচাই করা উচিত। বিশেষ করে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা যায়। এর সম্ভাব্য সুফলের পাশাপাশি অতিরিক্ত ব্যয় ও প্রাতিষ্ঠানিক জটিলতাও বিবেচনা করা দরকার। সংসদীয় কমিটি শক্তিশালী করা, বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা বাড়িয়েও জবাবদিহি জোরদার করা সম্ভব। এসব বিকল্পের তুলনায় উচ্চকক্ষের বাড়তি সুফল স্পষ্ট না হলে বাংলাদেশে নতুন একটি কক্ষ প্রতিষ্ঠার প্রয়োজন নেই। গণভোটের সামগ্রিক প্যাকেজের প্রতি সমর্থনকে সম্মান জানিয়েও প্রতিটি প্রস্তাবের কার্যকারিতা ও উপযোগিতা নিয়ে যুক্তিনির্ভর আলোচনা করা যায়।

আন্তর্জাতিক অভিজ্ঞতাও দেখায়, সংবিধান প্রণয়নে রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ-পরবর্তী সংবিধান প্রণয়নে নির্বাচিত প্রতিনিধি ও প্রধান রাজনৈতিক শক্তিগুলোর সমঝোতার পাশাপাশি স্বাধীন যাচাইয়েরও ভূমিকা ছিল; আগে থেকে সম্মত ৩৪টি নীতির সঙ্গে চূড়ান্ত সংবিধানের সংগতি সাংবিধানিক আদালতকে প্রত্যয়ন করতে হয়েছিল। নেপালেও দীর্ঘ রাজনৈতিক দর-কষাকষি ও আপসের মধ্য দিয়ে ২০১৫ সালের সংবিধান গৃহীত হয়। এসব অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সরাসরি অনুসরণযোগ্য নয়; তবে দীর্ঘ মেয়াদে সংবিধান টেকসই করতে বিভিন্ন রাজনৈতিক পক্ষের ন্যূনতম আস্থা ও অংশগ্রহণ দরকার—এই শিক্ষা প্রাসঙ্গিক।

সমাধানের পথ: প্রক্রিয়ায় আস্থা, বিষয়ে আলোচনা

অচলাবস্থা কাটাতে সরকারকে গণভোটে অনুমোদিত প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট কীভাবে বিবেচিত হবে, তা স্পষ্ট করতে হবে। বিরোধী দলগুলোকেও জানাতে হবে, কোন শর্তে তারা সংসদীয় আলোচনায় অংশ নিতে প্রস্তুত। সংসদীয় বিশেষ কমিটিকে সংশোধনী প্রস্তাব তৈরির পাশাপাশি রাজনৈতিক সমঝোতার ক্ষেত্র হিসেবেও কাজ করতে হবে। কমিটির কার্যপরিধি, সময়সীমা ও সুপারিশ তৈরির পদ্ধতি প্রকাশ করা এবং বিরোধী দলের প্রস্তাব ও আপত্তি নথিভুক্ত করা জরুরি। তবে লিখিত মতামত অর্থবহ অংশগ্রহণের বিকল্প নয়।

সব সংস্কার একসঙ্গে মীমাংসার চেষ্টা না করে যেসব বিষয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে, সেগুলো আগে এগিয়ে নেওয়া যেতে পারে। উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সাংবিধানিক নিয়োগপ্রক্রিয়ার মতো বিতর্কিত বিষয়ে বিকল্প প্রস্তাব পর্যালোচনা ও প্রকাশ্য আলোচনা দরকার। নতুন গণভোটের প্রয়োজন হলে প্রশ্ন, আইনি ফল ও বাস্তবায়ন-পদ্ধতি আগেই স্পষ্ট করতে হবে।

আইনি বিরোধে আদালত সাংবিধানিক বিধানের ব্যাখ্যা দিতে পারে; রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। একইভাবে ঐকমত্যের অজুহাতে সংবিধান উপেক্ষা করা যায় না। আইনি বৈধতা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা—দুটিই নিশ্চিত করতে হবে।

সংস্কারের লক্ষ্য যেন ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে না যায়

জুলাই জাতীয় সনদ ও গণভোট রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে; কিন্তু সনদে স্বাক্ষর বা গণভোটে সমর্থনই সাফল্যের নিশ্চয়তা নয়। সাফল্য নির্ভর করবে সংস্কার কতটা কার্যকর হয় এবং রাষ্ট্রক্ষমতা কতটা জবাবদিহির আওতায় আসে, তার ওপর।

সরকারকে গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক বাস্তবায়ন পথ তৈরি করতে হবে। বিরোধী দলগুলোকেও ম্যান্ডেট রক্ষার পাশাপাশি সমাধানের আলোচনায় কার্যকর ভূমিকা নিতে হবে। সংস্কারের লক্ষ্য কোনো পক্ষের রাজনৈতিক সুবিধা নিশ্চিত করা নয়।

প্রশ্নটি কে জিতবে, তা নয়; বরং এমন সাংবিধানিক কাঠামো গড়ে তোলা, যেখানে কোনো সরকারই জনগণের নামে ক্ষমতার একচেটিয়া মালিক হতে না পারে। সংস্কারের সাফল্য নতুন অনুচ্ছেদে নয়, রাষ্ট্রক্ষমতার ওপর কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠায় মাপা হবে। এ জন্য সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার পথ খুলতে হবে; বিরোধী দলগুলোকেও মতপার্থক্য বজায় রেখেই সমাধানের প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তার প্রথম পরীক্ষা হবে বিশেষ কমিটির পাঁচটি শূন্য আসন পূরণ হয় কি না।

● গোলাম রসুল অধ্যাপক, অর্থনীতি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), ঢাকা।

*মতামত লেখকের নিজস্ব

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।
অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই যুগল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেজ কুশনার।
৭ নভেম্বরের চেতনার মধ্য দিয়ে মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা খুঁজে পেয়েছিল। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ চেতনা ভূমিকা রেখেছে।
নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।
ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ চলছে। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপসেরা হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ। আনন্দের সেই রাতের পরই দুঃসংবাদ পেল লাল-সবুজের শিবির। গুরুতর চোটে সাফের বাকি অংশ থেকে ছিটকে গেলেন জাতীয় দলের রাইটব্যাক সাদ উদ্দিন।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি নলকূপ থেকে গত এক সপ্তাহ ধরে স্বতঃস্ফূর্তভাবে পানি ও গ্যাস বের হচ্ছে। এ ঘটনায় স্থানীয় ও দূরদূরান্তের উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন।