মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে দেশে শুরু হচ্ছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন।

ফ্রান্সজুড়ে দাঙ্গা ও সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান ম্যাক্রোঁর

ফ্রান্সে তীব্র দাঙ্গা ও সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র নাকচ ম্যাক্রোঁর

ফ্রান্সজুড়ে দাঙ্গা ও সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান ম্যাক্রোঁর
আট মাসে জ্বালানি খাতে ৪১২ কোটি ডলার ভর্তুকি

গত আট মাসে জ্বালানি খাতে ৪১২ কোটি ডলার ভর্তুকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আট মাসে জ্বালানি খাতে ৪১২ কোটি ডলার ভর্তুকি
মঙ্গলবার শুরু ৫ দিনের ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

মঙ্গলবার শুরু ৫ দিনের ছুটি
অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক
ডিএমপির ৯ কর্মকর্তা বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

ডিএমপির ৯ কর্মকর্তা বদলি
মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীরও: হাসানাত

পোস্টে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, একজন প্রতিমন্ত্রী হয়েও কেন ইশরাক হোসেনকে নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো।

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীরও: হাসানাত

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

বিদেশে স্থায়ী হতে মরিয়া হয়ে উঠেছেন পাকিস্তানের আমলারা, প্রতিরক্ষামন্ত্রী আসিফ কেন এমন মন্তব্য করলেন
বিদেশে স্থায়ী হতে মরিয়া হয়ে উঠেছেন পাকিস্তানের আমলারা, প্রতিরক্ষামন্ত্রী আসিফ কেন এমন মন্তব্য করলেন

খাজা আসিফ জানতে চান, এসব কর্মকর্তা পাকিস্তানকে নিজেদের স্থায়ী আবাস মনে করেন, নাকি বিদেশে স্থায়ী হওয়ার আগে পাকিস্তানকে কেবল সাময়িক ঠিকানা হিসেবে দেখেন।

অক্টোবর ১৯, ২০২৬
মণ্ডপে সড়ক দুর্ঘটনার চিত্র, রক্তাক্ত ছেলে নিয়ে মায়ের আকুতি
মণ্ডপে সড়ক দুর্ঘটনার চিত্র, রক্তাক্ত ছেলে নিয়ে মায়ের আকুতি

প্রবেশপথে দেবী দুর্গার বিশাল প্রতিমা তৈরি করা হয়েছে। দুই পাশে রয়েছে বিভিন্ন যানবাহন ও সড়ক দুর্ঘটনার চিত্র। বর্ণিল আলোকসজ্জাসহ কিছু কাজ তখনো চলছিল।

অক্টোবর ১৯, ২০২৬
জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী
জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কাল বা পরশুই সব সমস্যার সমাধান করে ফেলব—এমন কথা বলে জনগণকে ভুল আশা দেওয়ার কোনো মানে হয় না।’

অক্টোবর ১৯, ২০২৬
১০০ বছরে একবার ঘটবে, তবু পরের বছরই মহাকাশে কেন একই রকম ঘটনা দেখা যায়
১০০ বছরে একবার ঘটবে, তবু পরের বছরই মহাকাশে কেন একই রকম ঘটনা দেখা যায়

খবরের কাগজে বা অনলাইনে মাঝেমধ্যেই এমন চমকপ্রদ শিরোনাম চোখে পড়ে—‘এবারের সূর্যগ্রহণ জীবনে একবারই দেখার সুযোগ’, ‘এই ধূমকেতু আবার ফিরবে ৮০ বছর পর’ কিংবা ‘এমন গ্রহের সারি দেখতে অপেক্ষা করতে হবে ১০০ বছর’। এসব শিরোনাম পড়ে মনে হতেই পারে, ইশ! এবার দেখতে না পেলে বুঝি জীবনে আর কোনো দিন এমন দৃশ্য দেখার সুযোগই পাব না। অথচ দেখা যায়, ঠিক তার পরের বছরই আবার সূর্যগ্রহণ হচ্ছে, আকাশে উঁকি দিচ্ছে নতুন কোনো ধূমকেতু, কিংবা গ্রহগুলো সেজে বসেছে বিশেষ কোনো বিন্যাসে। তখন মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক—আগের বছর যে ঘটনাকে ‘১০০ বছরে একবার’ বলা হয়েছিল, ঠিক পরের বছরই মহাকাশে আবার তেমন ঘটনা ঘটছে কীভাবে?

এই গোলকধাঁধার আসল উত্তর লুকিয়ে আছে মহাজাগতিক ঘটনাটি আসলে কী এবং পৃথিবী থেকে সেটি দেখার সুযোগ কেমন, এই দুটি বিষয়ের মধ্যে। মহাকাশে কোনো একটি ঘটনা ঠিক কতবার ঘটছে আর পৃথিবীর কোনো নির্দিষ্ট জায়গা থেকে সেটি কতবার দেখা যাচ্ছে—দুটি বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা।

এর সবচেয়ে দারুণ উদাহরণ হতে পারে সূর্যগ্রহণ। যেমন ধরুন, ২০২৪ সালের ৮ এপ্রিল উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে চমৎকার একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আবার ২০২৬ সালের ১২ আগস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের কিছু অঞ্চল থেকে আরও একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। তার মানে, একটি গ্রহণের পর আরেকটি গ্রহণ দেখার জন্য কিন্তু আমাদের শত শত বছর অপেক্ষা করতে হয়নি।

কৃত্রিম সূর্যগ্রহণ কি সম্ভব

পৃথিবীর কোনো নির্দিষ্ট শহর বা অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ আসতে কয়েক দশক বা এক শ বছরও লেগে যেতে পারে।

তবে একটা বিষয় খেয়াল করেছেন কী? দুটি গ্রহণের দৃশ্য দেখার জায়গা কিন্তু এক নয়। সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া পৃথিবীর বুকে যে সরু পথ তৈরি করে, কেবল সেই পথের ওপর থাকা মানুষেরাই পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে পারেন। এর আশপাশের জায়গাগুলো থেকে হয়তো বড়জোর আংশিক গ্রহণ দেখা যায়, আর পৃথিবীর অন্য অনেক জায়গা থেকে গ্রহণ দেখাই যায় না।

এ জন্যই পৃথিবীতে পূর্ণ সূর্যগ্রহণ ঘটলেই যে সেটা আমাদের বাংলাদেশ থেকে দেখা যাবে, এমন কোনো কথা নেই। পৃথিবীর কোনো নির্দিষ্ট শহর বা অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ আসতে কয়েক দশক বা এক শ বছরও লেগে যেতে পারে। অথচ এই দীর্ঘ অপেক্ষার সময়ে পৃথিবীর অন্য কোনো প্রান্তে হয়তো বেশ কয়েকবার পূর্ণ সূর্যগ্রহণ ঘটে গেছে!

পরবর্তী সূর্যগ্রহণ কবে হবে

সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া পৃথিবীর বুকে যে সরু পথ তৈরি করে, কেবল সেই পথের ওপর থাকা মানুষেরাই পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে পারেন।

সূর্যগ্রহণের এই পুনরাবৃত্তির চমৎকার একটি ছন্দ আছে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সারোস চক্র। প্রতি ১৮ বছর ১১ দিন ৮ ঘণ্টা পর সূর্য, পৃথিবী ও চাঁদ ঠিক আগের মতো একই অবস্থানে ফিরে আসে। এর ফলে একই ধরনের সূর্যগ্রহণ আবার ঘটার সুযোগ তৈরি হয়। কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীর একই জায়গা থেকে সেই গ্রহণটি আবার দেখা যাবে। কারণ, এই দীর্ঘ সময়ে পৃথিবী নিজের অক্ষের ওপর অনেকবার ঘুরে আসে। বিশেষ করে সারোস চক্রের ওই অতিরিক্ত ৮ ঘণ্টার কারণে পৃথিবী তার নিজ অক্ষে আরও প্রায় এক-তৃতীয়াংশ বেশি ঘুরে যায়। ফলে পরের গ্রহণের ছায়াপথ পৃথিবীর বুকে আগেরবারের তুলনায় প্রায় ১২০ ডিগ্রি পশ্চিমে সরে যায়। সোজা কথায়, গ্রহণের ধরন এক হলেও পৃথিবীর যে অঞ্চলের ওপর চাঁদের ছায়া পড়ে, তা একেবারেই বদলে যায়।

আমার দেখা সূর্যগ্রহণ

সূর্যগ্রহণের পুনরাবৃত্তির চমৎকার একটি ছন্দ আছে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সারোস চক্র। প্রতি ১৮ বছর ১১ দিন ৮ ঘণ্টা পর সূর্য, পৃথিবী ও চাঁদ ঠিক আগের মতো একই অবস্থানে ফিরে আসে।

কিছু ঘটনা সত্যিই বহু বছর পরপর ঘটে

অবশ্য সব মহাজাগতিক ঘটনাই যে প্রতিবছর ঘটে, তা কিন্তু নয়। বিখ্যাত হ্যালির ধূমকেতুর কথাই ধরা যাক। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর গড়ে সময় লাগে প্রায় ৭৬ বছর। ১৯১০ সালে আকাশে এই ধূমকেতুটি দেখা গিয়েছিল, এরপর তা আবার ফিরে আসে ১৯৮৬ সালে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, পরেরবার এটি আমাদের আকাশে উঁকি দেবে ২০৬১ সালে। অর্থাৎ, ১৯৮৬ সালে জন্ম নেওয়া কোনো শিশু ২০৬১ সালে তার ৭৫ বছর বয়সে এই ধূমকেতুটিকে আবার দেখার এক বিরল সুযোগ পেতে পারে!

এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের ‘বহু বছর পর দেখা যাওয়ার’ দাবিটি কিন্তু মোটেই ভুল নয়। হ্যালির ধূমকেতু চাইলেই দু-এক বছর পর পর ফিরে আসতে পারে না। তবে এই ধূমকেতুর মতো এত দীর্ঘ বিরতিতে ফিরে আসা বস্তু আর প্রতিবছর আকাশে দেখা দেওয়া সাধারণ ধূমকেতু মোটেও এক জিনিস নয়। আকাশে নতুন কোনো উজ্জ্বল ধূমকেতু দেখেই হ্যালির ধূমকেতু ফিরে এসেছে, এমনটা ভেবে বসার কোনো কারণ নেই।

চাঁদে হ্যালির ধূমকেতু আছড়ে পড়লে কী হতো

১৯১০ সালে আকাশে এই ধূমকেতুটি দেখা গিয়েছিল, এরপর তা আবার ফিরে আসে ১৯৮৬ সালে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, পরেরবার এটি আমাদের আকাশে উঁকি দেবে ২০৬১ সালে।

আবার কোনো কোনো মহাজাগতিক ঘটনা নিয়মিত ঘটলেও সেগুলোর বিশেষ কোনো দৃশ্য খুবই বিরল হতে পারে। ধরা যাক, আকাশে কয়েকটি গ্রহকে পাশাপাশি দেখা যাচ্ছে। এর মানে এই নয় যে গ্রহগুলো সত্যি সত্যি মহাকাশে এক সরলরেখায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে! পৃথিবী থেকে দেখার দৃষ্টিকোণ বা অ্যাঙ্গেল এমন হয় যে আমাদের চোখে গ্রহগুলোকে খুব কাছাকাছি মনে হয়। প্রতিটি গ্রহের আলাদা কক্ষপথ, ঘোরার গতি ও অবস্থানের কারণে বিশেষ কোনো গ্রহাণু-সারি বা বিন্যাস আবার ফিরে আসতে আসলেই দীর্ঘ সময় লেগে যেতে পারে। তাই ‘এমন গ্রহের সারি ১০০ বছর পর আবার দেখা যাবে’—এই দাবি শুনলে আগে জানতে হবে, ঠিক কোন বিন্যাসের কথা বলা হচ্ছে।

ধূমকেতুরও মৃত্যু হয়, হয় নাকি?

প্রতিটি গ্রহের আলাদা কক্ষপথ, ঘোরার গতি ও অবস্থানের কারণে বিশেষ কোনো গ্রহাণু-সারি বা বিন্যাস আবার ফিরে আসতে আসলেই দীর্ঘ সময় লেগে যেতে পারে।

শিরোনামের ফাঁদে পড়বেন না

তাই মহাজাগতিক কোনো ঘটনা নিয়ে ‘১০০ বছরে একবার’ এমন চটকদার দাবি শুনলেই ভড়কে যাওয়া যাবে না। বরং কয়েকটি বিষয় ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে এবং বুঝতে হবে আসলে আকাশে কী ঘটতে যাচ্ছে।

প্রথমত, ঘটনাটি কি পুরো পৃথিবীর সব জায়গা থেকেই দেখা যাবে, নাকি নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চল থেকে? দ্বিতীয়ত, ‘একবার’ বলতে আসলে ঠিক কী বোঝানো হচ্ছে? এটি কি একই ধরনের কোনো ঘটনা, নাকি একই মহাজাগতিক বস্তু, নাকি হুবহু একই রকম দৃশ্য? তৃতীয়ত, বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই নির্দিষ্ট ঘটনাটি আবার কবে ঘটবে?

উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৬ সালের ঠিক পরের বছর, অর্থাৎ ২০২৭ সালের ২ আগস্ট আবার একটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটার কথা রয়েছে। সেটি দেখা যাবে দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি অঞ্চল থেকে। এর মানে এই নয় যে ২০২৬ সালের গ্রহণের বিরলতার দাবিটি ভুল ছিল। মূল বিষয়টা হলো, দুটি গ্রহণের ছায়াপথ ও দেখা যাওয়ার অঞ্চল সম্পূর্ণ আলাদা। তাই ‘এখন না দেখলে ১০০ বছরেও দেখা যাবে না’—এমন কথা শুনেই দুশ্চিন্তায় ভোগার কিছু নেই।

ছায়াপথ কাকে বলে

মূল বিষয়টা হলো, দুটি গ্রহণের ছায়াপথ ও দেখা যাওয়ার অঞ্চল সম্পূর্ণ আলাদা। তাই এখন না দেখলে ১০০ বছরেও দেখা যাবে না—এমন কথা শুনেই দুশ্চিন্তায় ভোগার কিছু নেই।

তবে সব দাবিকেই আবার চোখকান বুজে মিথ্যা ভেবে নেওয়া ঠিক নয়। কখনো কখনো সত্যিই কোনো বিরল মহাজাগতিক ঘটনা দেখার সুযোগ এক জীবনে মাত্র একবারই আসে। বিজ্ঞানপ্রেমী হিসেবে আমাদের শুধু জানতে হবে, সেই বিরল ঘটনার হিসাবটা ঠিক কিসের ভিত্তিতে করা হয়েছে।

অবশ্য সংবাদপত্র বা নিউজ পোর্টালগুলো অনেক সময়ই পাঠকদের মনোযোগ কাড়তে শিরোনামে কৌশলের আশ্রয় নেয়, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে বিজ্ঞান নিয়ে একটু পড়াশোনা থাকলে আর সামান্য মাথা খাটালেই মহাকাশে আসলে কী ঘটতে যাচ্ছে, সেটা খুব সহজেই বুঝে ফেলা সম্ভব।

সূত্র: নাসা ডটকম ও ইনডিপেনডেন্ট টিভি

নানা রূপে বর্ণিল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি

অক্টোবর ১৯, ২০২৬
প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের
প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

অক্টোবর ১৯, ২০২৬
আইসিসির নতুন নিয়মে বিপদে বাংলাদেশ: ব্যাটিংয়ে ধস, বোলিংয়ে লাগামহীন রান
আইসিসির নতুন নিয়মে বিপদে বাংলাদেশ: ব্যাটিংয়ে ধস, বোলিংয়ে লাগামহীন রান

বোলাররা সুইং করাতে পারলেও সেটিকে উইকেট কিংবা কম রান দেওয়ার সাফল্যে রূপ দিতে পারছেন না। অন্যদিকে প্রতিপক্ষের রিভার্স সুইং সামলাতে গিয়ে বিপাকে পড়ছেন ব্যাটসম্যানরা।

অক্টোবর ১৯, ২০২৬
চেয়ার ছেড়ে উঠতে হয় না, ‘কাঠের ক্রেনে’ চা পৌঁছে দেন হাতেম আলী
চেয়ার ছেড়ে উঠতে হয় না, ‘কাঠের ক্রেনে’ চা পৌঁছে দেন হাতেম আলী

নেত্রকোনার পূর্বধলায় নিজের তৈরি ‘কাঠের ক্রেন’ দিয়ে ক্রেতাদের কাছে চা ও অন্যান্য পণ্য পৌঁছে দেন চা বিক্রেতা হাতেম আলী। বিস্তারিত ভিডিওতে...

অক্টোবর ১৯, ২০২৬
৭০ বছরের সঙ্গী নূরজাহানকে হারালেন ৮৮ বছরের সাজু শেখ
৭০ বছরের সঙ্গী নূরজাহানকে হারালেন ৮৮ বছরের সাজু শেখ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সাজু শেখের একটি ভিডিও। সেখানে অসুস্থ স্ত্রীকে জড়িয়ে ধরে খাবারের জন্য আকুতি জানাতে দেখা গিয়েছিল তাঁকে।

অক্টোবর ১৯, ২০২৬
শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন
শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

বাংলাদেশে অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ১৯, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর

বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং কিছুটা কম মাত্রায় লিয়োঁ শহরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত ছিল।

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
পত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ'
পত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ'

ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে আজ সোমবার প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে আলোচনা, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে প্রতিক্রিয়া এবং কক্সবাজারে রিসোর্টে আগুন লেগে হতাহতের ঘটনার ফলো আপ সংক্রান্ত সংবাদ গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাক তার একটি অনুলিপি রোববারের বৈঠকে সৌদি রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে পাঠানোর এই ঘটনাটি ঠিক 'তলব' নয়, বরং 'তথ্য জানতে বৈঠক'।

অক্টোবর ১৮, ২০২৬
হামে আক্রান্ত ও উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল
হামে আক্রান্ত ও উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০১ জনে।

অক্টোবর ১৯, ২০২৬
ইবিতে চার পদে নতুন মুখ
ইবিতে চার পদে নতুন মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার প্রশাসিক পদে নতুন নিয়োগ দিয়েছেন উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, স্তব্ধ পরিবার
সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, স্তব্ধ পরিবার

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি যুবক নজরুল ইসলামের বাড়িতে বিরাজ করছে সুনসান নীরবতা।

অক্টোবর ১৯, ২০২৬
লভ্যাংশ ঘোষণা করেছে দুই কোম্পানি, একটি ব্যর্থ
লভ্যাংশ ঘোষণা করেছে দুই কোম্পানি, একটি ব্যর্থ

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি ৩০ জুন ২০২৬ সালের সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ ঘোষণা করেছে। অপরদিকে, আলোচ্য হিসাব বছরে একটি কোম্পানি লোকসানে থাকায় লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অকার্যকর অবস্থায় আছে: আখতার হোসেন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অকার্যকর অবস্থায় আছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা অকার্যকর অবস্থায় আছে।

অক্টোবর ১৯, ২০২৬
রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাসপাতালভিত্তিক চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে চায় সরকার। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

অক্টোবর ১৯, ২০২৬
আত্মরক্ষায় অস্ত্র হাতে নিয়েছিলাম
আত্মরক্ষায় অস্ত্র হাতে নিয়েছিলাম

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নিয়ে আলোচনার জন্ম দেওয়া প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দাবি করেছেন, তিনি কেবল নিজের আত্মরক্ষার জন্যই লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বের করেছিলেন।

অক্টোবর ১৯, ২০২৬
ভক্তদের ভিড়, ফুটবল ম্যাচ, তারপরই টাইগারের ওপর গুলি
ভক্তদের ভিড়, ফুটবল ম্যাচ, তারপরই টাইগারের ওপর গুলি

মুম্বাইয়ের জুহুর বাড়িতে ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা মুহূর্তেই উৎসবের পরিবেশ পরিণত হয় আতঙ্কে। টাইগার প্রাণে বাঁচলেও গুলিবিদ্ধ হন তার গাড়িচালক, আহত হন আরেক ব্যক্তি।

অক্টোবর ১৯, ২০২৬