ফুটবল

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

নভেম্বর ১৪, ২০২৬
১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে
১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

২০০৮ সালে মালেতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। ভারতের কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠা হয়নি ভুটানের। ১৮ বছর পর আবার সাফের শেষ চারে মুখোমুখি দুই দল। সময় বদলেছে, বদলেছে টুর্নামেন্টের মঞ্চ। কিন্তু বদলায়নি ফল। সেই একই ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছে ভারত। আরেকবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভুটানকে।

আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় সারির দল নিয়ে এবারের আসরে খেলতে এলেও শিরোপার পথে ঠিকই এগিয়ে চলেছে দলটি।

সাফে ভারতের আধিপত্য অবশ্য নতুন কিছু নয়। এবারসহ ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই ফাইনালে উঠেছে তারা। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন এবং ৪ বার রানার্সআপ হয়েছে ভারত। ২০০৩ সালে হয়েছিল তৃতীয়। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ভুটানের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত। নবম মিনিটে বিষ্ণুর গোলে এগিয়ে যায় দলটি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার চিংলেনসানা সিং। শুরুতেই দুই গোল হজম করে কিছুটা চাপে পড়ে ভুটান। এরপর আক্রমণে মনোযোগ বাড়ালেও প্রথমার্ধে ভারতের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা।

প্রথম ৪৫ মিনিটে তিনটি আক্রমণ থেকে ভারতের গোলমুখে মাত্র একবার শট নিতে পেরেছে ভুটান। অন্যদিকে ভারত চারটি শট নিয়ে তিনটিই রেখেছে লক্ষ্যে। বল দখল কিংবা আক্রমণ, দুই ক্ষেত্রেই প্রথমার্ধে পরিষ্কার এগিয়ে ছিল ভারত।

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গোল পায় তারা। ৪৭ মিনিটে চেনচোর শট পোস্টে লেগে ফিরে এলে হেডে বল জালে পাঠান কিনজাং তাশি। শুরুতে অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন রেফারি মুনির আলকাতিরি। তবে ভুটানের খেলোয়াড়দের আপত্তির মুখে ভিএআরের সাহায্য নেন তিনি। ভিডিও পর্যালোচনা শেষে গোলের সিদ্ধান্ত দেন রেফারি।

সাফের ইতিহাসে এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। দুই সেমিফাইনাল ও ফাইনালে থাকছে এই প্রযুক্তির সহায়তা। ম্যাচের ৬৬ মিনিটে ভুটানের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।
গোলের ব্যবধান ২-১ হওয়ার পর সমতায় ফেরার আশায় আরও মরিয়া হয়ে ওঠে ভুটান। শেষ আধা ঘণ্টায় কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল দলটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর পায়নি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

Prothomalo

View more
বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই
বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই

আজ শনিবার ভোর সাড়ে ছয়টায় নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নভেম্বর ১৪, ২০২৬
তৃতীয় বিশ্বযুদ্ধ কি অনিবার্য
তৃতীয় বিশ্বযুদ্ধ কি অনিবার্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আরও অন্ধকার সতর্কতা দেয়। নাৎসিবাদ, বর্ণবাদী শ্রেষ্ঠত্বের ধারণা, সম্প্রসারণবাদ এবং আগ্রাসন প্রতিরোধের ব্যর্থতা ইউরোপকে বিপর্যয়ের দিকে নেয়।

নভেম্বর ১৪, ২০২৬
১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে
১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

২০০৮ সালে মালেতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। ভারতের কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠা হয়নি ভুটানের। ১৮ বছর পর আবার সাফের শেষ চারে মুখোমুখি দুই দল। সময় বদলেছে, বদলেছে টুর্নামেন্টের মঞ্চ। কিন্তু বদলায়নি ফল। সেই একই ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছে ভারত। আরেকবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভুটানকে।

আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় সারির দল নিয়ে এবারের আসরে খেলতে এলেও শিরোপার পথে ঠিকই এগিয়ে চলেছে দলটি।

সাফে ভারতের আধিপত্য অবশ্য নতুন কিছু নয়। এবারসহ ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই ফাইনালে উঠেছে তারা। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন এবং ৪ বার রানার্সআপ হয়েছে ভারত। ২০০৩ সালে হয়েছিল তৃতীয়। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ভুটানের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত। নবম মিনিটে বিষ্ণুর গোলে এগিয়ে যায় দলটি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার চিংলেনসানা সিং। শুরুতেই দুই গোল হজম করে কিছুটা চাপে পড়ে ভুটান। এরপর আক্রমণে মনোযোগ বাড়ালেও প্রথমার্ধে ভারতের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা।

প্রথম ৪৫ মিনিটে তিনটি আক্রমণ থেকে ভারতের গোলমুখে মাত্র একবার শট নিতে পেরেছে ভুটান। অন্যদিকে ভারত চারটি শট নিয়ে তিনটিই রেখেছে লক্ষ্যে। বল দখল কিংবা আক্রমণ, দুই ক্ষেত্রেই প্রথমার্ধে পরিষ্কার এগিয়ে ছিল ভারত।

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গোল পায় তারা। ৪৭ মিনিটে চেনচোর শট পোস্টে লেগে ফিরে এলে হেডে বল জালে পাঠান কিনজাং তাশি। শুরুতে অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন রেফারি মুনির আলকাতিরি। তবে ভুটানের খেলোয়াড়দের আপত্তির মুখে ভিএআরের সাহায্য নেন তিনি। ভিডিও পর্যালোচনা শেষে গোলের সিদ্ধান্ত দেন রেফারি।

সাফের ইতিহাসে এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। দুই সেমিফাইনাল ও ফাইনালে থাকছে এই প্রযুক্তির সহায়তা। ম্যাচের ৬৬ মিনিটে ভুটানের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।
গোলের ব্যবধান ২-১ হওয়ার পর সমতায় ফেরার আশায় আরও মরিয়া হয়ে ওঠে ভুটান। শেষ আধা ঘণ্টায় কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল দলটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর পায়নি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

নভেম্বর ১৪, ২০২৬
হেমন্তের সকালে খালিয়া গ্রামে নবান্নের ঘ্রাণ
হেমন্তের সকালে খালিয়া গ্রামে নবান্নের ঘ্রাণ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/hemnter-skale-khaliya-grame-nbanner-ghran-hemanta-nabanna-ruralbangladesh-magura-prothomalo

নভেম্বর ১৪, ২০২৬
পদ্মার ২৪ কেজির কাতলা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি
পদ্মার ২৪ কেজির কাতলা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি

একটি রুই ও দুটি চিতল মাছও বিক্রি হয়েছে ৭৭ হাজার টাকায়। আজ মাছ চারটি কিনে বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

নভেম্বর ১৪, ২০২৬
হেমন্তের সকালে খালিয়া গ্রামে নবান্নের ঘ্রাণ
হেমন্তের সকালে খালিয়া গ্রামে নবান্নের ঘ্রাণ

মাগুরার মহম্মদপুরের খালিয়া গ্রামে কুয়াশাভেজা সকাল, শিশিরস্নাত পাকা ধান, কৃষকের ব্যস্ততা আর খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ধরা দিয়েছে হেমন্তের চিরচেনা সৌন্দর্য। বিস্তারিত ভিডিওতে…

নভেম্বর ১৪, ২০২৬
মালয়েশিয়ার কোরআন ছাপাখানার অন্দরমহল, যেখানে অজু ছাড়া ঢোকা নিষেধ
মালয়েশিয়ার কোরআন ছাপাখানার অন্দরমহল, যেখানে অজু ছাড়া ঢোকা নিষেধ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে এই নাসরুল কোরআন কমপ্লেক্স। মালয়েশীয় কর্তৃপক্ষ একে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র বলে।

নভেম্বর ১৪, ২০২৬
এক ঝলক (১৪ নভেম্বর ২০২৬)
এক ঝলক (১৪ নভেম্বর ২০২৬)

বেলগাছের উঁচু ডালে বসে একটি সুইচোরা পাখি। বাঁশপাতার মতোই সবুজ তার দেহের পালকের রং। ইংরেজি নাম গ্রিন বা লিটন গ্রিন বি-ইটার। বয়রা, খুলনা, ১৪ নভেম্বর

ডোবায় ফুটে থাকা লাল শাপলার পাশে সাঁতার কাটছে কয়েকটি পাতিহাঁস। নান্দলা, কিশোরগঞ্জ, ১৪ নভেম্বর

ব্রিটিশবিরোধী প্রজা বিদ্রোহের ঐতিহাসিক নিদর্শন ইটাকুমারী জমিদারবাড়ি। একসময় পরিত্যক্ত বাড়িটি আলোকসজ্জা ও দোকানপাটের কারণে এখন দর্শনার্থীদের আকর্ষণ করছে। ইটাকুমারী, পীরগাছা, রংপুর, ১৩ নভেম্বর

নদীতে গোসল করানোর জন্য ঘোড়াটি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বৈকণ্ঠপুর, ঘিওর, মানিকগঞ্জ, ১৪ নভেম্বর

লেবুর মৌসুম শেষ হলেও বারমাসি গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে ছোট-বড় লেবু। বুড়িঘাট, নানিয়ারচর, রাঙামাটি, ১৪ নভেম্বর

ছুটির দিনে সকালে কাপ্তাই হ্রদে ঘুরতে বেরিয়েছেন পর্যটকেরা। কাটাছড়ি, রাঙামাটি, ১৪ নভেম্বর

গাছের ডালে বসে আছে একঝাঁক টিয়া পাখি। বন বিভাগ এলাকা, খাগড়াছড়ি, ১৪ নভেম্বর

হাজীগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত মিনি ম্যারাথনে অংশ নেন ৮০০ প্রতিযোগী। হাজীগঞ্জে, চাঁদপুর, ১৪ নভেম্বর

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে ফরিদপুর ডায়াবেটিক সমিতি। ঝিলটুলী, ফরিদপুর, ১৪ নভেম্বর

প্রচণ্ড রোদে ঝুড়িতে মালামাল ও হাতে বালতি নিয়ে লোহার সেতু পার হচ্ছেন এক ব্যক্তি। শৈলপ্রপাত, বান্দরবান, ১৪ নভেম্বর

নভেম্বর ১৪, ২০২৬
সামোয়ার ফালা-লিলেই, বাংলাদেশের শীতলপাটি: অ-অর্থনেতিক ক্ষয়ক্ষতির হিস্যা কই
সামোয়ার ফালা-লিলেই, বাংলাদেশের শীতলপাটি: অ-অর্থনেতিক ক্ষয়ক্ষতির হিস্যা কই

জলবায়ু তহবিল ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশের অতীত অভিজ্ঞতাগুলো দুর্নীতি, অস্বচ্ছ প্রক্রিয়া ও মিথ্যা সমাধানে ভরপুর ছিল।

নভেম্বর ১৪, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।