বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

সাইবার নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইটে থাকা কোডের একটি দুর্বলতাকে কাজে লাগানোর জন্য লাখ লাখ প্রচেষ্টা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি সতর্ক করে দিয়ে বলেছে, এই ত্রুটির সুযোগ নিয়ে আক্রমণকারীরা ওয়েব সার্ভারের নিয়ন্ত্রণ নিতে পারে, তথ্য চুরি করতে পারে এবং পরিষেবা ব্যাহত করতে পারে।

কক্সবাজার সৈকতে ভেসে এল আরও এক মরদেহ

কক্সবাজার শহরের কলাতলী ভাঙ্গার মোড় এলাকার সৈকতে এক মরদেহ ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে, এটি বুধবার হিমছড়ি সৈকতে নিখোঁজ হওয়া পর্যটক এসএম নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ।

কক্সবাজার সৈকতে ভেসে এল আরও এক মরদেহ
খুলনায় নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামের এক নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনায় নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা
৫ বছর পর ছেলের সঙ্গে কথা বললেন সু চি

মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চি পাঁচ বছরেরও বেশি সময়ের পর ছেলের সঙ্গে কথা বলেছেন। বৃহস্পতিবার সু চির ছেলে কিম আরিস এ তথ্য জানিয়েছেন।

৫ বছর পর ছেলের সঙ্গে কথা বললেন সু চি
২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ, চ্যাম্পিয়নরা পাবেন ১০ লাখ টাকা

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং তরুণ প্রতিভা অন্বেষণের লক্ষ্যে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে আগামী ২৫ অক্টোবর শুরু হবে এ...

২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ, চ্যাম্পিয়নরা পাবেন ১০ লাখ টাকা
সাজেকে গোলাগুলির পর সবশেষ পরিস্থিতি কী?

ঘটনা নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দিক থেকে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া গেছে।

সাজেকে গোলাগুলির পর সবশেষ পরিস্থিতি কী?
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির 'অপরাধের' কথা আগে জানলেও কেন পদক্ষেপ নেয়নি ঢাকা?

মৃত্যুদণ্ড কার্যকর করার দুই সপ্তাহ আগে দুই বাংলাদেশি নাগরিকের অপরাধ সম্পর্কে জানালেও তাদের বিরুদ্ধে নির্ধারিত সাজার কথা সৌদি আরবের কর্তৃপক্ষ জানায়নি বলে কর্মকর্তারা বলছেন।

সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির 'অপরাধের' কথা আগে জানলেও কেন পদক্ষেপ নেয়নি ঢাকা?

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

কবি ফররুখ আহমদের বিরুদ্ধে একটি অসাধু সমালোচনা প্রসঙ্গে
কবি ফররুখ আহমদের বিরুদ্ধে একটি অসাধু সমালোচনা প্রসঙ্গে

২০০০ সালের  ৩০ জুন প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে ‘নাইপলের পাকিস্তান’ শিরোনামে নিবন্ধটির প্রতিক্রিয়ায় ২৮ জুলাই এ লেখাটি প্রকাশিত হয়। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।

১৩৫৪ বাংলা সনে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়। পাকিস্তান তৈরির কিছু আগে থেকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কে বেশ আলোচনা শুরু হয়। সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন তাঁর স্মৃতিকথায় জানান, ১৩৫০ সালের কার্তিক সংখ্যা মাসিক মোহাম্মদীতে আবুল মনসুর আহমদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ ‘পূর্ব-পাকিস্তানের জবান’ প্রকাশিত হয়। নাসিরউদ্দীন লিখেছেন, ‘এতে বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা তথা জাতীয় ভাষা করা না হলে কি সংকট দেখা দিতে পারে তার ইঙ্গিত ছিল। কিন্তু আবুল মনসুর আহমদ এবং অন্যান্য চিন্তানায়কের সতর্কবাণী উচ্চারণ ও রাষ্ট্রভাষা রূপে বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ প্রকাশ করা সত্ত্বেও একশ্রেণীর বাঙালির উর্দু প্রীতির বিন্দুমাত্রও ঘাটতি ঘটেনি। ১৩৫২ সালে রচিত ও মাসিক ‘মোহাম্মদী’তে প্রকাশিত কবি ফররুখ আহমদের একটি ব্যঙ্গ-কবিতায় এই উর্দু প্রীতিওয়ালাদের পরিচয় বিধৃত: ‘...।’ কবিতাটির নাম ‘উর্দু বনাম বাংলা’।

দুই শো পঁচিশ মুদ্রা যে অবধি হয়েছে বেতন
বাংলাকে তালাক দিয়া উর্দুকেই করিয়াছি নিকা
বাপান্ত শ্রমের ফলে উড়েছে আশার চামচিকা
উর্দু নীল আভিজাত্য (জানে তা নিকট বন্ধুগণ)।
আতরাফ রক্তের গন্ধে দেখি আজ কে করে বমন?
খাঁটি শরাফতি নিতে ধরিয়াছি যে অজানা বুলি
তার দাপে চমকাবে এক সাথে বেয়ারা ও কুলি
সঠিক পশ্চিমী ধাঁচে যে মুহূর্তে করিব তর্জন।
পূর্ণ মোগলাই ভাব, তার সাথে দু’পুরুষ পরে
বাবরের বংশ দাবী, (জানি তা অবশ্য সুকঠিন
কিন্তু কোন লাভ বলো হাল ছেড়ে দিলে এ প্রহরে)
আমার আবাদী গন্ধ নাকে পায় আজো অর্বাচীন
পূর্বোক্ত তালাক সূত্রে শরাফতি করিব অর্জন;
নবাবী রক্তের ঝাঁজ আশা করি পাবে পুত্রগণ।

এই কবিতার প্রথম তিন ও শেষ তিন পঙ্ক্তি জুড়ে দিয়ে (মাঝখানে কোনো লোপ-নির্দেশক চিহ্ন ব্যবহার না করে) সনত্কুমার সাহা এক খিচুড়ি উদ্ধৃতি দেন (‘বাংলা গদ্যের স্বরূপ সন্ধানে’, প্রাকৃত, প্রথম বর্ষ প্রথম সংখ্যা, অক্টোবর ১৯৯২)। এই উদ্ধৃতির সঙ্গে সনৎবাবু দুটি মন্তব্যও করেন। সনৎবাবুর মতে ফররুখ আহমদ কবিতাটি লিখেছিলেন ‘অবশ্য এক বিরল মুহূর্তে’। এই প্রথম মন্তব্যটি সত্য নয়। তা আমরা একটু পরেই দেখাবো। সনৎবাবুর দ্বিতীয় মন্তব্য, ‘একে আমরা প্রক্ষিপ্ত ভাবনার আকস্মিক প্রকাশ বলেই মনে করি। নইলে ফররুখ আহমদের মত অসাধারণ কবির সততা নিয়ে প্রশ্ন দেখা দেয়।’ আমরা দেখবো সনৎবাবুর এই মন্তব্য প্রমাণ করে ফররুখ আহমদের লেখার সাথে হয় তিনি পরিচিত নন, নয় সে লেখার মর্ম বোঝার ক্ষমতা তাঁর নাই।

সম্প্রতি হাসান ফেরদৌস সনৎবাবুর এই মন্তব্যের চেয়েও হীন এক কাজ করেছেন (‘নাইপলের পাকিস্তান’, প্রথম আলো, ৩০ জুন ২০০০)। ফররুখ আহমদ একদিকে যারা শরাফতির নামে বাংলা ভাষার স্থলে উর্দু ভাষা গ্রহণ করতে চাইছিলেন তাদের বিরুদ্ধে। অন্যদিকে বাংলা ভাষাকে সংস্কৃতের দুহিতা জ্ঞানে যারা ‘অস্পৃশ্যা নারীর মত বর্ণাশ্রম শৃঙ্খলে পীড়িত’ করছিলেন তাদেরও বিরুদ্ধে। এই দুই ধরনের বিরোধিতার মধ্যে কোনো বিরোধ আছে ধরে নিয়েই সনত্কুমার সাহা ‘ফররুখ আহমদের মত অসাধারণ কবির সততা নিয়ে প্রশ্ন’ তুলেছেন। আসলে এ দুয়ে কোনো বিরোধ নাই। আমি রাষ্ট্রভাষা বাংলা চাই এবং সেই বাংলা চাই মৃত সংস্কৃতের বেড়াজাল মুক্ত। এতে বিরোধ কোথায়?

হাসান ফেরদৌসের সততা নিয়ে বরং আমার মনে একটি প্রশ্ন দেখা দিয়েছে। স্যার বিদিয়াধর সূরযপ্রসাদ নাইপলের থিসিস—অনারব মুসলমানরা মাতৃভাষার চাইতে আরবিতে বেশি উত্সাহী, মাতৃভূমির চাইতে আরব দেশের প্রতি বেশি অনুগত—প্রমাণের খাতিরে হাসান সাহেব দাবি করেছেন চল্লিশ বছর আগের বাংলা কবিতায় ‘কবিদের ভাষা বাহ্যত বাংলা হলেও আরবি শব্দের উপস্থিতি তাতে প্রবল ও তীব্র।’ হাসান লিখেছেন: ‘আর যে স্বপ্নে ভরা কবিদের চোখ, সেখানেও আরবি দুলদুল, মরুর হাওয়া, শুষ্ক খর্জুর।’ হাসান ধরে নিয়েছেন ‘আরবি শব্দের উপস্থিতি’ ‘প্রবল ও তীব্র’ হলে কবিদের ভাষা অন্তরে আর বাংলাই থাকে না—‘বাহ্যত বাংলা’ হয় মাত্র।

ফররুখ আহমদ একদিকে যারা শরাফতির নামে বাংলা ভাষার স্থলে উর্দু ভাষা গ্রহণ করতে চাইছিলেন তাদের বিরুদ্ধে। অন্যদিকে বাংলা ভাষাকে সংস্কৃতের দুহিতা জ্ঞানে যারা ‘অস্পৃশ্যা নারীর মত বর্ণাশ্রম শৃঙ্খলে পীড়িত’ করছিলেন তাদেরও বিরুদ্ধে। এই দুই ধরনের বিরোধিতার মধ্যে কোনো বিরোধ আছে ধরে নিয়েই সনত্কুমার সাহা ‘ফররুখ আহমদের মত অসাধারণ কবির সততা নিয়ে প্রশ্ন’ তুলেছেন। আসলে এ দুয়ে কোনো বিরোধ নাই। আমি রাষ্ট্রভাষা বাংলা চাই এবং সেই বাংলা চাই মৃত সংস্কৃতের বেড়াজাল মুক্ত। এতে বিরোধ কোথায়?

ফররুখ আহমদকে সনত্কুমার সাহা ‘আরব ভূখণ্ডে শিকড় সন্ধানী’ কবি বলে ডেকেছিলেন। ফররুখের কবিতায় আরবি শব্দ ও আরব্য প্রসঙ্গ দেখে তাঁর ধারণা হয়েছিল এই কবির পক্ষে বাংলা ভাষার পক্ষাবলম্বন সম্ভব নয়। তাই তিনি ফররুখের ‘উর্দু বনাম বাংলা’ সনেটটিকে ‘বিরল’ মুহূর্তের রচনা আর ‘প্রক্ষিপ্ত ভাবনার আকস্মিক প্রকাশ’ বলে ভুল করেছিলেন। হাসান ফেরদৌসও উদ্ধৃতি সহযোগে দেখান ফররুখ আহমদ বাংলায় আরবি শব্দ বেশি ব্যবহার করেছেন। ‘উর্দু বনাম বাংলা’ কবিতার দুই লাইন ‘দুই শো পঁচিশ মুদ্রা যে অবধি হয়েছে বেতন/বাংলাকে তালাক দিয়ে উর্দুকেই করিয়াছি নিকা’ উদ্ধারপূর্বক হাসান দাবি করলেন:

‘বলাবাহুল্য উর্দুর সাথে এক নিকাহ বাসনার ফল যে পাকিস্তান সৃষ্টির পরপর বাংলা ভাষার হরফ বদলে আরবি করার অপচেষ্টা, তাতে কোনো সন্দেহ নেই।’ আরবি হরফে বাংলা লেখার অপচেষ্টায় কতখানি শামিল হয়েছিলেন ফররুখ আহমদ? এ প্রশ্নের উত্তর হাসান দেন নাই। হাসানের আলোচনার ক্রম ও ধরন দেখে মনে হতে পারে ফররুখ আহমদের ‘উর্দু বনাম বাংলা’ কবিতাটি স্বীকারোক্তিমূলক। কবিতাটি যে বক্রোক্তিপূর্ণ সে কথা সনৎবাবু ধরতে পেরেছিলেন। সনৎবাবু ও হাসান সাহেব দুজনেই ধরে নিয়েছিলেন ফররুখ আহমদ আরবি শব্দ বেশি ব্যবহার করার কারণে উর্দুবিরোধী হতে পারেন না। ফররুখের স্পষ্ট উর্দুবিরোধিতা সনৎবাবুর চোখে হয় আকস্মিক, দৈব ঘটনা—নয় অসৎ রচনার প্রমাণ। হাসানের চোখে ওটা উর্দুবিরোধিতাই নয়। পক্ষপাত বরং।

২.

ফররুখ আহমদ যে রাষ্ট্রভাষা বিতর্কের আদি পর্বেই বাংলার পক্ষ নিয়েছিলেন তা হিসেবে নিলে সনৎবাবু স্বীকার করতেন কাজটি মোটেও আকস্মিক ছিল না। সওগাত-সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের সাক্ষ্য অনুসারে: ‘১৩৫৪ সালের ভাদ্র মাসে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সে মাসেই তিনি সওগাতের জন্য একটি প্রবন্ধ লিখলেন—“পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য” নাম দিয়ে। এ প্রবন্ধটি পরবর্তী সংখ্যা আশ্বিনের সওগাতে ছাপা হয়। প্রবন্ধের প্রারম্ভেই তিনি লিখেছিলেন: “পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা হয়েছে। জনগণ ও ছাত্রসমাজ অকুণ্ঠভাবে নিজের মতামত ব্যক্ত করেছেন। সুতরাং এটা দৃঢ়ভাবেই আশা করা যায় যে, পাকিস্তানের জনগণের বৃহৎ অংশের মতানুযায়ী পাকিস্তানের রাষ্ট্রভাষা নির্বাচিত হবে। যদি তাই হয়, তবে এ কথা নিশ্চিতভাবেই বলা যায় যে, বাংলা ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে।”—ভাষা সম্পর্কে আন্দোলন আরম্ভ হবার পূর্বেই ফররুখ আহমদ এ মতামত ব্যক্ত করেছিলেন।’

ফররুখ আহমদের এই প্রবন্ধ এখন তাঁর রচনাবলীর প্রথম খণ্ডে ছাপা হয়েছে (মোহাম্মদ মাহফুজউল্লাহ ও আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত ‘ফররুখ রচনাবলী: প্রথম খণ্ড’ ঢাকা: আহমদ পাবলিশিং হাউস, ১৯৭৯)। প্রবন্ধটির শেষ ভাগে তিনি লেখেন: ‘গণতান্ত্রিক বিচারে যেখানে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত সেখানে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষাকে যাঁরা অন্য একটি প্রাদেশিক ভাষায় রূপান্তরিত করতে চান তাঁদের উদ্দেশ্য অসৎ। পূর্ব পাকিস্তানের সকল অধিবাসীর সাথে আমিও এই প্রকার অসাধু প্রতারকদের বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ বাংলা ভাষার বিরোধিতাকারীরা তাঁর চোখে ‘প্রতিক্রিয়াশীল শ্রেণী’।

ফররুখ আহমদ লিখেছেন: ‘পাকিস্তানের, অন্তত পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা যে বাংলা হবে এ কথা সর্ববাদীসম্মত হলেও আমাদের এই পূর্ব পাকিস্তানেরই কয়েকজন তথাকথিত শিক্ষিত ব্যক্তি বাংলা ভাষার বিপক্ষে এমন অর্বাচীন মত প্রকাশ করেছেন যা নিতান্তই লজ্জাজনক। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় রূপায়িত করলে ইসলামী ঐতিহ্যের সর্বনাশ হবে এই তাঁদের অভিমত।’ এই অভিমতকে ফররুখ বলেছিলেন ‘কুৎসিত পরাজয়ী মনোবৃত্তি’।

ফররুখ আহমদ লিখেছেন: ‘পাকিস্তানের, অন্তত পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা যে বাংলা হবে এ কথা সর্ববাদীসম্মত হলেও আমাদের এই পূর্ব পাকিস্তানেরই কয়েকজন তথাকথিত শিক্ষিত ব্যক্তি বাংলা ভাষার বিপক্ষে এমন অর্বাচীন মত প্রকাশ করেছেন যা নিতান্তই লজ্জাজনক। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় রূপায়িত করলে ইসলামী ঐতিহ্যের সর্বনাশ হবে এই তাঁদের অভিমত।’ এই অভিমতকে ফররুখ বলেছিলেন ‘কুৎসিত পরাজয়ী মনোবৃত্তি’।

একজন মানুষ একই সঙ্গে বাংলা ভাষার অনুরাগী এবং ইসলাম প্রচারে উত্সাহী হতে পারেন—এই তথ্যটি সনৎ সাহা, স্যার বিদিয়া বা হাসান ফেরদৌস কারও কাছেই সম্ভবপর ঘটনা নয়। অথচ ফররুখ আহমদ ছিলেন তেমনই একজন মানুষ। শুধু তাই নয়, ফররুখ আহমদ গণতন্ত্রবাদীও ছিলেন। ফররুখ স্পষ্ট বুঝেছিলেন, বাংলাদেশের ভাষা উর্দু এই দাবির প্রধান প্রেরণাটা অভিজাত বা শরাফতি মানসিকতাজাত। ইসলাম প্রচার এর প্রধান কারণ নয়। ফররুখ বাংলার পক্ষ নিয়েছিলেন ইসলাম প্রচারের পথ আরো সুগম করার খাতিরে।

ফররুখ আহমদ লিখেছেন: ‘যে মনোবৃত্তির ফলে প্রায় দুশো বছর বাংলা ভাষায় ইসলামের প্রবেশ প্রায় নিষিদ্ধ ছিল, সেই অন্ধ মনোবৃত্তি নিয়েই আবার আমরা ইসলামকে গলাটিপে মারার জন্য তত্পর হয়ে উঠেছি। দুঃখের বিষয় সন্দেহ নাই। কিন্তু আরো দুঃখের কথা এই যে, পূর্ব পাকিস্তানে এমন মানুষ আছেন (সংখ্যায় যত অল্পই হোক না কেন) যাঁরা একমাত্র মানসিক দুর্বলতার জন্যই মাতৃভাষাকে মাতৃভাষার মাধ্যমে অস্বীকার করে ইসলামী ঐতিহ্যের মহান দায়িত্ব অপর একটি প্রাদেশিক ভাষার কিঞ্চিৎ-পরিপুষ্ট ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন।

‘কারণ: (এক) ঐ প্রাদেশিক ভাষাটি তথাকথিত শরিফদের ভাষা।

‘(দুই) ঐ প্রাদেশিক ভাষায় কয়েকখানি ইসলামী তমদ্দুনমূলক গ্রন্থ রচিত ও অনূদিত হয়েছে।

‘প্রথম কারণটি হাস্যকর। দ্বিতীয় কারণটি অযৌক্তিক।’

৩

হাসান ফেরদৌস লিপিবদ্ধ করেছেন: ‘পাকিস্তানের মতো আমরাও নামের আগে সৈয়দ জুড়ে আরবের সঙ্গে সম্পর্ক খুঁজি। আরবের সমর নায়করা আমাদেরও সমর নায়ক হয়ে পড়ে। স্বাধীন বাংলার ইতিহাস আমাদের কাছে প্রায় অজ্ঞাত। গৌড়ের ইতিহাস আমাদের কাছে ভিন্ন দেশীয়। আমরা এতটাই হীনম্মন্য যে নিজের ভাষা বাংলা হওয়ায় তা নিয়ে পর্যন্ত বিব্রত।’ হাসান হয়তো জেনে অখুশি হবেন আরবি শব্দের প্রতি পক্ষপাত আছে এমন লোক মাত্রই ‘নিজের ভাষা বাংলা হওয়ায়’ বিব্রত নয়। উদাহরণ ফররুখ আহমদ।

ফররুখ আহমদের পিতার বংশে সৈয়দ উপাধি লেখার চল ছিল। প্রথম দিকে তিনিও হয়তো সৈয়দ ফররুখ আহমদ নামে লিখতেন। লেখক হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি—তাঁর কথায়—‘ফালতু ল্যাজটা’ কেটে বাদ দেন। ‘ফররুখ রচনাবলী’র দুই সম্পাদক—মোহাম্মদ মাহফুজউল্লাহ ও আবদুল মান্নান সৈয়দ বলেন: ‘মানবতাবাদী ফররুখ আহমদ “আশরাফ”, “আতরাফ”-এ বিশ্বাস করতেন না, তাঁর দৃষ্টিতে ছিল সব মানুষই সমান। তিনি ‘সৈয়দ’ তাঁর নামের সঙ্গে কখনো ব্যবহার করেছেন কিনা, জানা যায়নি।’

অক্টোবর ২২, ২০২৬
নীল জলের ছেলেটিই মেসির উত্তরসূরি
নীল জলের ছেলেটিই মেসির উত্তরসূরি

পাজের উত্থান তো দৃশ্যমান, কিন্তু মাঝমাঠে তাঁর খেলার গভীরতা কোন তলায় গিয়ে ঠেকেছে, তা আপাতত কেউ জানে না। যেমনটা ওই বয়সে কেউ জানত না লিওনেল মেসির ক্ষেত্রেও।

অক্টোবর ২২, ২০২৬
এক ভ্রমণকণ্যার ভয় জয় করে পৃথিবী দেখা | তাঁHER কথা | পর্ব–০৭
এক ভ্রমণকণ্যার ভয় জয় করে পৃথিবী দেখা | তাঁHER কথা | পর্ব–০৭

সফল ও অনুপ্রেরণাদায়ী নারীদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে প্রথম আলো ডটকমের বিশেষ পডকাস্ট ‘তাঁHER কথা’।

এ পর্বের অতিথি ১৮৫ দেশ ভ্রমণকারী বাংলাদেশি পর্যটক ও অভিযাত্রী নাজমুন নাহার। একা একা পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পাড়ি জমানো, সমাজের সব বাধা ও ভয়কে জয় করে বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরার রোমাঞ্চকর অভিজ্ঞতা উঠে এসেছে এই আড্ডায়।

সঞ্চালক

মোহাম্মদ রিদওয়ানুল হক

অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়

অক্টোবর ২২, ২০২৬
মাগুরায় যুবদল নেতা হত্যায় সংগঠনের আরেক নেতাসহ দুজন গ্রেপ্তার
মাগুরায় যুবদল নেতা হত্যায় সংগঠনের আরেক নেতাসহ দুজন গ্রেপ্তার

মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলিতে নিহত যুবদল নেতা শাকের হোসেন (৩৯) হত্যায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অক্টোবর ২২, ২০২৬
পশ্চিমবঙ্গে তিন খ্রিষ্টান পরিবারকে মারধর, দুর্গাপূজায় আচার পালনে বাধ্য করার অভিযোগ
পশ্চিমবঙ্গে তিন খ্রিষ্টান পরিবারকে মারধর, দুর্গাপূজায় আচার পালনে বাধ্য করার অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় খ্রিষ্টান সম্প্রদায়ের তিনটি পরিবারের সদস্যদের মারধর এবং জোর করে দুর্গাপূজার মণ্ডপে নিয়ে ধর্মীয় আচার পালনে বাধ্য করার অভিযোগ উঠেছে। একটি পরিবারের এক নারীকে প্রকাশ্যে শুদ্ধীকরণের নামে গোসল করানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

১৮ থেকে ২০ অক্টোবর চন্দ্রকোনা থানা এলাকায় এসব ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারগুলোর বাড়ির কাছে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তাঁরা জানিয়েছেন, এখনো নতুন করে হামলার আশঙ্কায় রয়েছেন।

ওই ঘটনায় হত্যাচেষ্টা, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন, নারীর শ্লীলতাহানি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেছে পুলিশ।

ভুক্তভোগীদের একজন ৪০ বছর বয়সী নারী। তিনি মুঠোফোনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘১৮ অক্টোবর বেলা সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা আমাদের বাড়িতে আসে। তারা আমাকে ও আমার স্বামীকে টেনেহিঁচড়ে বাইরে বের করে মারধর করে। আমি মাটিতে পড়ে যাই। তারা আমার কাপড় ছিঁড়ে ফেলে। এরপর আমাকে তুলসীপাতা ও বেলপাতা খেতে বাধ্য করে। শুদ্ধীকরণের আচার হিসেবে আমার গায়ে পানি ঢালে। সবাই দাঁড়িয়ে দেখছিল, কীভাবে আমার গায়ে পানি ঢালা হচ্ছে।’

ওই নারীর স্বামীর বয়স ৫০ বছর। তাঁরা বাড়িতে তামার গয়না তৈরি করে জীবিকা নির্বাহ করেন।

অভিযোগকারী নারী জানান, হামলাকারীরা তাঁদের পরিবারের সদস্যদের খ্রিষ্টধর্ম ত্যাগ করার জন্যও চাপ দিয়েছিল।

পুলিশে অভিযোগের পর আবার হামলা

অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা পরে প্রতিবেশী আরও দুটি খ্রিষ্টান পরিবারের বাড়িতে ঢুকে সদস্যদের মারধর করে। বাড়ি থেকে ২০ হাজার রুপি নিয়ে যায়। একই সঙ্গে পুলিশে অভিযোগ না করার হুমকি দেয়।

ভুক্তভোগী নারী বলেন, ‘এরপরও আমরা ১০০ নম্বরে ফোন করি। কয়েকজন পুলিশ সদস্য আসেন। তাঁরা আমাদের মুখে সব কথা শুনে চলে যান। ১৯ অক্টোবর সকালে দলটি আবার ফিরে আসে। আমরা পুলিশকে জানিয়েছি বলে তারা ক্ষিপ্ত ছিল।’

ওই নারী আরও বলেন, ‘তারা আমাদের পাশের একটি গ্রামের দুর্গাপূজার মণ্ডপে নিয়ে যায়। সেখানে অঞ্জলি দিতে বাধ্য করে। সবাই আমাদের দেখছিল। ফিরে এসে আমরা নিজেদের ঘরে তালাবদ্ধ করে রাখি। বাইরে বের হওয়ার সাহস পাইনি।’

ওই নারী লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁদের বাড়ি থেকে দুর্গাপূজার মণ্ডপে হেঁটে যেতে প্রায় ১০ মিনিট লাগে।

তাঁর অভিযোগ, হামলাকারীরা প্রতিবেশী অন্য দুই খ্রিষ্টান পরিবারের অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকেও মারধর করেছে।

‘পুরুষেরা বাড়ি ফিরে কাঁদছিলেন’

পরদিন ২০ অক্টোবর তিন পরিবারের পুরুষ সদস্যদের আবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

ভুক্তভোগী নারী বলেন, ‘তারা আমার স্বামী ও অন্য পরিবারগুলোর পুরুষ সদস্যদের ধরে নিয়ে যায়। তাঁরা বাড়ি ফিরে কাঁদছিলেন। তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। তিনটি দিন ছিল ভয়াবহ। ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারিনি।’

ওই নারী আরও বলেন, ‘আমরা তিনজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিই। এরপর সম্প্রদায়ের কয়েকজন সদস্যকে ফোন করি। তাঁরা আবার পুলিশকে জানাতে বলেন। শেষ পর্যন্ত পুলিশ এসে আমাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এরপর আমরা আনুষ্ঠানিক অভিযোগ করি।’

ওই নারী জানান, এখন তাঁদের নিরাপত্তায় বাড়ির বাইরে চারজন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

ভুক্তভোগী নারী বলেন, ‘পুলিশ আমাদের সহায়তা করেছে, এতে আমরা খুশি। কিন্তু এখনো হুমকি দিয়ে ফোন আসছে। একদিন তো পুলিশ চলে যাবে। তখন আমরা কী করব? আমি শুধু নিজের বাড়িতে শান্তিতে থাকতে চাই। বাড়িতে আমার অসুস্থ শ্বশুর ও বৃদ্ধা শাশুড়ি রয়েছেন।’

এখনো কেউ গ্রেপ্তার হয়নি

ভুক্তভোগী পরিবারগুলোকে সহায়তা করা কলকাতা হাইকোর্টের এক আইনজীবী জানিয়েছেন, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ২০ অক্টোবর তিনি থানায় যাওয়ার পর পুলিশ এফআইআর (প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক মামলা) নথিভুক্ত করে।

ওই আইনজীবী বলেন, ‘তবে অভিযুক্ত ব্যক্তিরা এখনো গ্রেপ্তার হয়নি। পরিবারগুলো আতঙ্কে রয়েছে।’

এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে।

পুলিশ সুপার বলেন, ‘তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই, আমরা তাঁদের বাড়িতে যাই। তাঁদের থানায় নিয়ে আসা হয়। আমরা তাঁদের অভিযোগ পেয়েছি।’

পাপিয়া সুলতানা আরও বলেন, ‘তাঁরা বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তাঁদের বাড়ির কাছে পুলিশ মোতায়েন করেছি। তাঁদের সঙ্গে যাতে আর কোনো অঘটন না ঘটে, তা নিশ্চিত করছি।’

অক্টোবর ২২, ২০২৬
সাভারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক পলাতক
সাভারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক পলাতক

ঢাকার সাভারের একটি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে উপজেলার একটি ইউনিয়নে মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল রাতে শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে ধর্ষণে সহায়তার অভিযোগে ওই শিক্ষকের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কৌশলে পালিয়ে যান ওই শিক্ষক।

মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী শিশু অন্য ছাত্রীদের সঙ্গে মাদ্রাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকে। অন্য একটি ফ্ল্যাটে থাকেন মাদ্রাসার প্রধান শিক্ষক (৫০) ও তাঁর স্ত্রী (৪০)। গতকাল সকাল ১০টার দিকে ভুক্তভোগী শিশুটি জুতা আনার জন্য দ্বিতীয় তলা থেকে নিচতলায় যায়। এ সময় শিশুটিকে একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন ওই শিক্ষক।  ঘটনাটি কাউকে না বলার জন্য ছাত্রীকে হুমকি দেন শিক্ষকের স্ত্রী।

এজাহারে আরও বলা হয়, শিশুটি কক্ষ থেকে চলে যেতে চাইলে আবার তাকে ঘটনা কাউকে না বলতে হুমকি দেন ওই শিক্ষক। একপর্যায়ে মাদ্রাসার বাবুর্চি সেখানে উপস্থিত হলে স্ত্রীকে নিয়ে দ্বিতীয় তলায় চলে যান ওই শিক্ষক। এরপর ভুক্তভোগী শিশুটি মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায়। এ সময় সে কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা কারণ জানতে চান। একপর্যায়ে তাঁদের ঘটনাটি খুলে বলে সে। বিষয়টি জানার পর স্থানীয় লোকজনকে নিয়ে পরিবারের সদস্যরা মাদ্রাসায় এসে মাদ্রাসাশিক্ষকের স্ত্রীকে আটক করেন। কিন্তু তার আগেই কৌশলে ওই শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়ে যান।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বুধবার দিবাগত রাতে মামলা হয়েছে। ইতিমধ্যে মাদ্রাসাশিক্ষকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

অক্টোবর ২২, ২০২৬
গরুর মাংস খেতে মহানবী (সা.) কেন নিরুৎসাহিত করেছেন
গরুর মাংস খেতে মহানবী (সা.) কেন নিরুৎসাহিত করেছেন

ইসলামে হালাল–হারাম নির্ধারণের একক অধিকার শুধু আল্লাহর। যেসব প্রাণী খাওয়া মুসলমানদের জন্য বৈধ করা হয়েছে, গরু তার মধ্যে অন্যতম। কিন্তু একটি হাদিস বেশ প্রচলিত যেখানে মহানবী (সা.) গরুর মাংস খেতে নিরুৎসাহিত করেছেন বা একে ‘রোগ’ আখ্যা দিয়েছেন।

এর ফলে অনেকের মনেই প্রশ্ন জাগে, গরুর মাংস যদি হালালই হয়, তবে নবীজি (সা.) কেন এমন কথা বললেন? বিষয়টির বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো।

গরুর মাংস হালাল

গরুর মাংস খাওয়া যে ধর্মীয়ভাবে সম্পূর্ণ হালাল, এ নিয়ে ফকিহদের মধ্যে বিন্দুমাত্র দ্বিমত নেই। কোরআনে সুরা বাকারার নামকরণের ইতিহাস এবং কোরবানির পশুর আলোচনায় গরুর কথা স্পষ্টভাবে এসেছে।

মহানবী (সা.) বিদায় হজের সময় তাঁর স্ত্রীদের পক্ষ থেকে গরু কোরবানি দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৭০৯)

সুতরাং গরুর মাংসকে হারাম বা নিষিদ্ধ ভাবার কোনো সুযোগ ইসলামে নেই।

গরুর মাংস নিয়ে প্রচলিত হাদিস

মাংস হালাল হলেও স্বাস্থ্যগত দিক বিবেচনা করে গরুর মাংস সম্পর্কে নবীজির একটি হাদিস রয়েছে।

তিনি বলেছেন, ‘তোমরা গরুর দুধ পান করো এবং এর মাখন (ঘি) ব্যবহার করো; কারণ এর দুধে রয়েছে প্রতিষেধক এবং মাখনে রয়েছে আরোগ্য। তবে এর মাংস থেকে বেঁচে থাকো, কারণ এর মাংসে রয়েছে রোগ।’ (আল-মুসতাদরাক আলাস সহিহাইন, হাদিস: ৮২২৫)

খাদ্য সুরক্ষায় ইসলামের ৫ দর্শন

ইমাম তিরমিজি (রহ.)উদ্ভিদের মধ্যে থাকা ক্ষতিকর উপাদানগুলো পশুর মাংসের মধ্যে বেশি জমা হয়, যা মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। সেই গাছপালার নির্যাস ও সার পরিশোধিত হয়ে যখন দুধে বা ঘিয়ে রূপ নেয়, তখন তা অনেক বেশি পুষ্টিকর, বিশুদ্ধ এবং মানবদেহের জন্য নিয়ামক হিসেবে কাজ করে।

এই হাদিসের সত্যতা ও সনদ নিয়ে প্রাচীন মুহাদ্দিসদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে। তবে নাসিরুদ্দিন আলবানিসহ অনেক মুহাদ্দিস এটিকে গ্রহণযোগ্য (হাসান বা সহিহ) বলে মত দিয়েছেন।

হাদিসটির সঠিক ব্যাখ্যা

হাদিস বিশেষজ্ঞ ও ফকিহদের মতে, এই হাদিসের অর্থ এই নয় যে গরুর মাংস নিষিদ্ধ; বরং এটি একটি স্বাস্থ্যগত নির্দেশনা (তিব্বে নববি)।

আরবের উষ্ণ আবহাওয়া এবং তৎকালীন শারীরিক পরিশ্রমের ধরন অনুযায়ী অতিরিক্ত গরুর মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল। (আব্দুর রউফ আল-মুনাভি, ফাইজুল কাদির শারহুল জামিউস সগির, ৩/২৫০, আল-মাকতবাতুত তিজারিয়্যাহ আল-কুবরা, মিসর)

ইমাম তিরমিজি লিখেছেন, “উদ্ভিদের মধ্যে থাকা ক্ষতিকর উপাদানগুলো পশুর মাংসের মধ্যে বেশি জমা হয় (যেহেতু মাংস সরাসরি শরীরের ভারী টিস্যু গঠন করে), যা মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। সেই গাছপালার নির্যাস ও সার পরিশোধিত হয়ে যখন দুধে বা ঘিয়ে রূপ নেয়, তখন তা অনেক বেশি পুষ্টিকর, বিশুদ্ধ এবং মানবদেহের জন্য নিয়ামক হিসেবে কাজ করে।” (আত–তিরমিজি, নাওয়াদিরুল উসুল ফি মারিফাতি আহাদিসির রাসুল, পৃষ্ঠা ২৬৪, দারুল জিল, বৈরুত)

ইবনুল কাইয়িম লিখেছেন, “গরুর মাংস ঠাণ্ডা ও শুষ্ক, হজম করতে কষ্টকর, ধীরে হজম হয় এবং তা কালো রক্ত উৎপন্ন করে; এটি শুধু কঠোর পরিশ্রমী মানুষের জন্যই উপযোগী। যারা নিয়মিত এটি খান বা এর ক্ষতিকর প্রভাব এড়াতে চান, তারা যদি এর সাথে গোলমরিচ, রসুন, দারুচিনি বা আদার মতো গরম মসলা ব্যবহার করেন, তবে এর ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।” (ইবনুল কাইয়িম, জাদুল মাআদ, ৪/৩২৪, মুয়াসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৯৮)

মহানবীর প্রিয় খাবার ও পরিমিত খাদ্যাভ্যাস

আধুনিক চিকিৎসাবিজ্ঞানও বলছে, অতিরিক্ত রেড মিট বা লাল মাংস হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ ও ক্যানসারের মতো রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। (আইএআরসি, রেড মিট অ্যান্ড প্রসেস্‌ড মিট, খ. ১১৪, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, লিয়ন, ফ্রান্স, ২০১৮)

কোনো হালাল খাবার যদি কারও জন্য নির্দিষ্টভাবে ক্ষতিকর প্রমাণিত হয় বা চিকিৎসকেরা নিষেধ করেন, তবে তার জন্য তা পরিহার করাই ইসলামের দাবি, যদিও তা সাধারণভাবে সবার জন্য হালাল।

হাদিসটি পরিমিতিবোধের কথা বলে

মহানবী (সা.) সাধারণত দুম্বা বা ছাগলের মাংস বেশি পছন্দ করতেন। তবে তার মানে এই নয় যে তিনি গরুর মাংসকে খাদ্যতালিকা থেকে পুরোপুরি বাদ দিয়েছেন। বরং ইসলাম আমাদের পরিমিতিবোধ শেখায়।

আল্লাহ নির্দেশ দিয়েছেন, ‘তোমরা আহার করো ও পান করো; কিন্তু অপচয় বা সীমালঙ্ঘন কোরো না।’ (সুরা আরাফ, আয়াত: ৩১)

হালাল বস্তু খাওয়া যাবে, তবে তা যেন শরীরের ক্ষতির কারণ না হয়, সেদিকে খেয়াল রাখা সুন্নত।

কোনো হালাল খাবার যদি কারও জন্য নির্দিষ্টভাবে ক্ষতিকর প্রমাণিত হয় বা চিকিৎসকেরা নিষেধ করেন, তবে তার জন্য তা পরিহার করাই ইসলামের দাবি, যদিও তা সাধারণভাবে সবার জন্য হালাল। (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ৬/৩৪০, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)

শেষ কথা

গরুর মাংস ধর্মীয়ভাবে সম্পূর্ণ হালাল এবং উৎসব বা কোরবানিতে এটি খাওয়া আনন্দের অনুষঙ্গ।

তবে দৈনন্দিন খাদ্যাভ্যাসে অতিরিক্ত গরুর মাংস পরিহার করে পরিমিতিবোধ বজায় রাখা এবং গরুর দুধ ও ঘিয়ের প্রতি বেশি জোর দেওয়াই নবীজির বক্তব্যের মূল উদ্দেশ্য।

হালালকে হারাম না বানিয়ে স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়াই মুমিনের কাজ।

সুরা মায়িদায় আছে হারাম খাদ্য–পানীয় সর্ম্পকে

অক্টোবর ২২, ২০২৬
মূক-বধির নারী খুনির গল্পে নতুন মাত্রা
মূক-বধির নারী খুনির গল্পে নতুন মাত্রা

গত জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি সম্প্রতি এসেছে নেটফ্লিক্সে। মুক্তির পর থেকেই বাংলাদেশে প্ল্যাটফর্মটির জনপ্রিয় সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে এটি।

অক্টোবর ২২, ২০২৬
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ অক্টোবর ২০২৬
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ অক্টোবর ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

অক্টোবর ২২, ২০২৬
ডিলারের বাড়িতে তালাবদ্ধ ঘরে মিললো ১১৪ বস্তা সার
ডিলারের বাড়িতে তালাবদ্ধ ঘরে মিললো ১১৪ বস্তা সার

পাবনার চাটমোহরে নিজ বাড়িতে অবৈধভাবে মজুত করা ১১৪ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত...

অক্টোবর ২২, ২০২৬
সৌদির বিধিনিষেধে বাতিল ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২০৬৭২ যাত্রী
সৌদির বিধিনিষেধে বাতিল ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২০৬৭২ যাত্রী

এর মধ্যে ৬২টি সরাসরি ও ৭৩টি ট্রানজিট। ফলে এসব ফ্লাইটের ২০ হাজার ৬৭২ যাত্রী ভোগান্তিতে পড়েছেন...

অক্টোবর ২২, ২০২৬
অরিজিতের কনসার্টের টিকিটের এত দাম!
অরিজিতের কনসার্টের টিকিটের এত দাম!

সংগীতজগতে ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে ভারতজুড়ে কনসার্ট সফরে বের হবেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত...

অক্টোবর ২২, ২০২৬
দক্ষিণ আফ্রিকার অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইনিংস হার অস্ট্রেলিয়ার
দক্ষিণ আফ্রিকার অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইনিংস হার অস্ট্রেলিয়ার

বৃষ্টিতে প্রথম দুই দিনের খেলা হয়েছে মাত্র ৪৩ ওভার। সেখানে আবার ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। টানা দুই দিনের বেশিরভাগ সময় যেখানে বৃষ্টি একাই খেলেছে, সেই টেস্টের ফলাফল বের করে...

অক্টোবর ২২, ২০২৬
মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে বিএনপিতে কারও স্থান নেই: পানিসম্পদ মন্ত্রী
মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে বিএনপিতে কারও স্থান নেই: পানিসম্পদ মন্ত্রী

কোনো নেতা যদি মাদক, নারী ও অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন তাহলে বিএনপিতে তার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি...

অক্টোবর ২২, ২০২৬
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেন্দ্র ১০ কিলোমিটার গভীরে
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেন্দ্র ১০ কিলোমিটার গভীরে

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তিস্থল ছিল নাগচু এলাকায়, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

অক্টোবর ২২, ২০২৬
গ্যাস সরবরাহ পেলে সার উৎপাদনের পর রপ্তানিও সম্ভব: বিসিআইসি চেয়ারম্যান
গ্যাস সরবরাহ পেলে সার উৎপাদনের পর রপ্তানিও সম্ভব: বিসিআইসি চেয়ারম্যান

বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেছেন, বিসিআইসির কারখানাগুলো আমরা সচল করতে চাই...

অক্টোবর ২২, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির 'অপরাধের' কথা আগে জানলেও কেন পদক্ষেপ নেয়নি ঢাকা?
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির 'অপরাধের' কথা আগে জানলেও কেন পদক্ষেপ নেয়নি ঢাকা?

মৃত্যুদণ্ড কার্যকর করার দুই সপ্তাহ আগে দুই বাংলাদেশি নাগরিকের অপরাধ সম্পর্কে জানালেও তাদের বিরুদ্ধে নির্ধারিত সাজার কথা সৌদি আরবের কর্তৃপক্ষ জানায়নি বলে কর্মকর্তারা বলছেন।

অক্টোবর ২২, ২০২৬
সাজেকে গোলাগুলির পর সবশেষ পরিস্থিতি কী?
সাজেকে গোলাগুলির পর সবশেষ পরিস্থিতি কী?

ঘটনা নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দিক থেকে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া গেছে।

অক্টোবর ২২, ২০২৬
সৌদি আরবে দাম্মাম বিমানবন্দরে হামলায় বাংলাদেশি আহত
সৌদি আরবে দাম্মাম বিমানবন্দরে হামলায় বাংলাদেশি আহত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন; অন্যদিকে আহতদের মধ্যে সৌদি, ভারতীয়, ইয়েমেনি, বাংলাদেশি ও নেপালি নাগরিকরা রয়েছেন।

অক্টোবর ২২, ২০২৬
'সব সন্তানের নামও মনে রাখতে পারি না',  আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প
'সব সন্তানের নামও মনে রাখতে পারি না', আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প

মোহাম্মদ সাদিক হাসতে হাসতে বলেন, কখনও কখনও তিনি তার সব সন্তানের নামও মনে রাখতে পারেন না। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি সন্তানদের গুনে দেখেন, সবাই বাড়িতে আছে কি না তা নিশ্চিত করার জন্য।

অক্টোবর ২২, ২০২৬
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেটা ফাঁসের পর গ্রাহকরা কি অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকিতে?
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেটা ফাঁসের পর গ্রাহকরা কি অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকিতে?

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর প্রায় তিন লাখ ৭৫ হাজার ফাঁস হওয়া রেকর্ডের প্রাথমিক তদন্তে তিন হাজার ৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত বেহাত হওয়ার প্রমাণ মিলেছে। এই তথ্য ব্যবহার করে কীভাবে প্রতারণা করতে পারে অপরাধীরা, আর কীভাবে সতর্ক থাকবেন গ্রাহকরা?

অক্টোবর ২২, ২০২৬
বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?

এক দশকেরও বেশি সময় ধরে ইন্টারনেটের ভিত্তি প্রযুক্তিতে গুরুতর ত্রুটি চোখের আড়ালে থেকে গিয়েছিল যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকাশ্যে আনতে সাহায্য করেছে বলে জানা যাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী সাইবার-নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে।

অক্টোবর ২২, ২০২৬
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয়
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয়

রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ- অনেকের মধ্যেই দেখা যায় এই প্রবণতা। কিন্তু খাওয়ার পর এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও হতে পারে। জেনে নিন কখন এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

অক্টোবর ২২, ২০২৬
সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

সৌদি আরব থেকে ফিরে আসা নারী কর্মীদের নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো বলছে, মূলত শারীরিক মানসিক নিপীড়ন, ঠিকমতো বেতন না পাওয়া কিংবা একেবারেই না পাওয়া এবং যৌন নির্যাতনের শিকার হওয়াটাই অধিকাংশ নারী শ্রমিকের ফিরে আসার মূল কারণ।

অক্টোবর ২২, ২০২৬
দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত
দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

অক্টোবর ২২, ২০২৬
নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর ওয়েবসাইটটি আবার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অক্টোবর ২২, ২০২৬
আলোচনায় সম্মতির পরেই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
আলোচনায় সম্মতির পরেই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়া ইউক্রেনে একটি বড় ধরনের হামলা চালিয়েছে। মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার পর ভ্লাদিমির পুতিন যখন ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হওয়ার কথা জানিয়েছিলেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২২, ২০২৬
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় আগামী ২৫ সেপ্টেম্বর পর্দা উঠছে মেগা ক্রীড়া আসর ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর।

অক্টোবর ২২, ২০২৬
ঘাঘট নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ
ঘাঘট নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

‎গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নাজমুল হুদা নিয়ন (৪০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। দিনভর খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

অক্টোবর ২২, ২০২৬
২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ, চ্যাম্পিয়নরা পাবেন ১০ লাখ টাকা
২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ, চ্যাম্পিয়নরা পাবেন ১০ লাখ টাকা

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং তরুণ প্রতিভা অন্বেষণের লক্ষ্যে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে আগামী ২৫ অক্টোবর শুরু হবে এই মেগা ক্রীড়া আসর। ক্রিকেট ও ফুটবল— দুই ডিসিপ্লিনেই ফ্লাডলাইটের আলোয় লড়াই করবেন দেশের ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অক্টোবর ২২, ২০২৬
৫ বছর পর ছেলের সঙ্গে কথা বললেন সু চি
৫ বছর পর ছেলের সঙ্গে কথা বললেন সু চি

মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চি পাঁচ বছরেরও বেশি সময়ের পর ছেলের সঙ্গে কথা বলেছেন। বৃহস্পতিবার সু চির ছেলে কিম আরিস এ তথ্য জানিয়েছেন।

অক্টোবর ২২, ২০২৬
খুলনায় নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা
খুলনায় নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামের এক নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

অক্টোবর ২২, ২০২৬