জাতীয়

পদ্মার পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচে, টি-বাঁধে চলাচলে নিষেধাজ্ঞা

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
পদ্মার পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচে, টি-বাঁধে চলাচলে নিষেধাজ্ঞা
পদ্মার পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচে, টি-বাঁধে চলাচলে নিষেধাজ্ঞা

রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে থাকায় নদীর দক্ষিণে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর, খানপুরসহ বিভিন্ন চরাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। ইতোমধ্যে এসব এলাকার কিছু অংশ প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন বেশ কিছু পরিবারের সদস্যরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনভর রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা ১৭ দশমিক ২৮ মিটার রেকর্ড করা হয়েছে। নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। সে হিসেবে বর্তমানে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে, নদীর পানি বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থে নগরীর শ্রীরামপুর এলাকায় অবস্থিত টি-বাঁধে জনসাধারণের চলাচল ও পরিদর্শনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাঁধ এলাকায় থাকা ব্যবসায়ীদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পুলিশ লাইনস-সংলগ্ন শ্রীরামপুর এলাকায় অবস্থিত টি-বাঁধটি ইংরেজি ‘টি’ অক্ষরের আদলে নির্মাণ করা হয়েছে। প্রমত্তা পদ্মার স্রোত সরাসরি নগরীর অন্যান্য এলাকায় প্রবেশ ঠেকাতে বাঁধটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঁধের একপাশে স্রোত আঘাত করে পানি আবার গভীর পদ্মার দিকে প্রবাহিত হয়। এতে নগরীর বড় একটি এলাকা সুরক্ষিত থাকে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন, পদ্মার পানি বাড়লেও এখনো শহর রক্ষা বাঁধে কোনো ঝুঁকি তৈরি হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শনার্থীদের সুবিধার্থে টি-বাঁধ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সংকট কেটে গেলে আবারও উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সোমবার পদ্মার পানির উচ্চতা ১৭ দশমিক ২৮ মিটার রেকর্ড করা হয়েছে। এর আগের দিন রোববার (১৩ সেপ্টেম্বর) পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৩০ মিটার। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা ২ সেন্টিমিটার কমেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) পানির উচ্চতা রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ২৯ মিটার।

পার্থ সরকার আরও বলেন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এখনো পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেনি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ করছে।

মনির হোসেন মাহিন/এসজেডএইচ/এএসএম

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
১০ হাজার টাকা ছিল ব্যাংকে, যেভাবে ৮০ কোটির মালিক হলেন আয়ুষ্মান
১০ হাজার টাকা ছিল ব্যাংকে, যেভাবে ৮০ কোটির মালিক হলেন আয়ুষ্মান

একসময় ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র ১০ হাজার টাকা। আর এখন বলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি। বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে আয়ুষ্মান খুরানার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা। অভিনয়, গান, সঞ্চালনা, বিজ্ঞাপন ও বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে ধীরে ধীরে এই অবস্থানে পৌঁছেছেন তিনি। ১৪ সেপ্টেম্বর ৪২ বছরে পা দিলেন আয়ুষ্মান। অভিনয়ের পাশাপাশি গায়ক ও সঞ্চালক হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে এই সাফল্যের পথটা খুব সহজ ছিল না। বড় পর্দায় পা রাখার আগে মঞ্চ, বেতার ও ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করেছেন এই অভিনেতা। ২০০৪ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ’ জিতে প্রথমবার আলোচনায় আসেন আয়ুষ্মান। এরপর টেলিভিশনে সঞ্চালক হিসেবে কাজ শুরু করেন। একের পর এক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। তবে অভিনয় ছিল তার মূল স্বপ্ন। ২০১২ সালে সুজিত সরকার পরিচালিত ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আয়ুষ্মানের। প্রথম সিনেমাতেই প্রচলিত নায়কোচিত চরিত্রের বাইরে গিয়ে শুক্রাণু-দাতার ভূমিকায় অভিনয় করেন তিনি। ভিন্নধারার গল্প ও চরিত্রের কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। একই সিনেমার ‘পানি দা রং’ গানেও কণ্ঠ দেন আয়ুষ্মান। অভিষেক সিনেমার জন্যই শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার পান তিনি। এরপর একের পর এক ভিন্নধারার সিনেমায় অভিনয় করে নিজের জায়গা শক্ত করেন আয়ুষ্মান। ‘দম লগা কে হইশা’, ‘বরেলী কি বরফী’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বধাই হো’, ‘অন্ধাধুন’, ‘আর্টিকল ১৫’, ‘ড্রিম গার্ল’ ও ‘বালা’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি। বিশেষ করে ‘অন্ধাধুন’ সিনেমায় অন্ধ পিয়ানোবাদকের চরিত্রটি তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। এই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পান আয়ুষ্মান। আরও পড়ুন হেমা মালিনীর আগে যে পাকিস্তানি মেয়ের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র আয়ুষ্মানের ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি সাধারণত প্রচলিত নায়কোচিত চরিত্রের বাইরে থাকা গল্প বেছে নেন। সামাজিক সমস্যা, সম্পর্কের জটিলতা, সাধারণ মানুষের জীবন কিংবা সমাজে প্রচলিত বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে নির্মিত গল্পে অভিনয় করেছেন তিনি। তার এই ভিন্নধারার কাজই বলিউডে তাকে আলাদা দর্শক তৈরি করে দিয়েছে। সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে প্রতি সিনেমার জন্য প্রায় ৮ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন আয়ুষ্মান। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘থাম্মা’ সিনেমার জন্য তার পারিশ্রমিক প্রায় ১০ কোটি টাকা ছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু সিনেমার পারিশ্রমিকই নয়, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকেও আয় করেন আয়ুষ্মান। পাশাপাশি বিভিন্ন জায়গায় বিনিয়োগের মাধ্যমেও তার সম্পদের পরিমাণ বেড়েছে। সব মিলিয়ে বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদনে তার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। তবে অর্থনৈতিক সাফল্যের বাইরেও আয়ুষ্মানের ব্যক্তিজীবন বেশ আলোচিত। ছোটবেলার বন্ধু তাহিরা কশ্যপকে ২০০৮ সালে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তান-এক ছেলে ও এক মেয়ে। তাহিরা লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। আরও পড়ুন কনসার্ট নিয়ে নতুন চমক দিলেন দিলজিৎ দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি গায়ক ও সঞ্চালক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন আয়ুষ্মান। শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। একসময় ব্যাংকে মাত্র ১০ হাজার টাকা থাকা সেই আয়ুষ্মানই আজ কোটি কোটি টাকার সম্পদের মালিক। তবে অর্থের চেয়েও তার সবচেয়ে বড় অর্জন- ভিন্নধারার চরিত্র ও গল্পের মাধ্যমে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করা। এমএমএফ

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
অ্যাটর্নি জেনারেল-বিচারপতিদের নিরাপত্তা আগের মতোই বহাল

অ্যাটর্নি জেনারেল-বিচারপতিদের নিরাপত্তা আগের মতোই বহাল

জিন্নাহর ছবি ছেঁড়ার ঘটনায় তৈয়ব হাবিলদারকে ‘গণ্ডমূর্খ’ বললেন জুমা

জিন্নাহর ছবি ছেঁড়ার ঘটনায় তৈয়ব হাবিলদারকে ‘গণ্ডমূর্খ’ বললেন জুমা

গাজরের হালুয়ার রেসিপি

গাজরের হালুয়ার রেসিপি

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে তিনটি ছবি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস

লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুত করা সার জব্দ

লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুত করা সার জব্দ

একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

মেয়ে দেখতে গিয়ে ছবি তুলে ফেসবুকে অশ্লীলভাবে প্রচার, দেবর-ভাবি গ্রেফতার
মেয়ে দেখতে গিয়ে ছবি তুলে ফেসবুকে অশ্লীলভাবে প্রচার, দেবর-ভাবি গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেবর-ভাবিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। এর আগে ভোরের দিকে সৈয়দপুর শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকার নিজের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন কামাল হোসেনের ছোট ছেলে সুজন মিয়া (২৫), মেজ ছেলে শাকির রানা (৩০) ও শাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)। ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন সুজন মিয়া। পরে তিনি ওই তরুণীকে বিভিন্নভাবে প্ররোচিত করে গোপনে বিয়ে করেন। পরে বিষয়টি তরুণীর পরিবার জানতে পারলে সেটি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে সুজনের পরিবারের লোকজন মেয়েটিকে দেখতে তাদের বাড়িতে গিয়ে তার ছবি তুলে নিয়ে আসেন। আরও পড়ুন ৫ লাখ টাকা চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার পরে আসামিরা সেই ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীলভাবে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাদী হয়ে থানায় মামলা করেন। রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আমিরুল হক/এসআর/এএসএম

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
রাশিয়ার জ্বালানিতে নয়, অন্য কিছুতে হামলা চালাও: ইউক্রেনকে ট্রাম্প

রাশিয়ার জ্বালানিতে নয়, অন্য কিছুতে হামলা চালাও: ইউক্রেনকে ট্রাম্প

অনলাইন ইন্টারভিউর ফাঁদ: ভুয়া লিংকের ক্লিকে ১৮ হাজার পাউন্ড খোয়ালেন চাকরিপ্রার্থী, বাঁচার উপায় কী

অনলাইন ইন্টারভিউর ফাঁদ: ভুয়া লিংকের ক্লিকে ১৮ হাজার পাউন্ড খোয়ালেন চাকরিপ্রার্থী, বাঁচার উপায় কী

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মারামারি, আহত অর্ধশতাধিক

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মারামারি, আহত অর্ধশতাধিক

0 Comments